Category: ঢাকা বিভাগ

  • সাটুরিয়া উপজেলাবাসীকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন

    সাটুরিয়া উপজেলাবাসীকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন

    ২০২৬ সাল। ইংরেজী নববর্ষ। নতুন বছরের প্রথম দিনে ২নং দিঘলীয়া ইউনিয়নবাসী-সহ সাটুরিয়া উপজেলাবাসীকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। নববর্ষের এই দিনে, দেশ ও জাতির কল্যাণে আরো একবার আমাদের সকলের জীবন -দেশ ও জাতির কল্যাণে উৎসর্গিত হোক এই কামনা করি।

    প্রিয় উপজেলাবাসী,

    জাতীয় নাগরিক পার্টি ছোট্র পরিসরে জন্ম নেওয়া একটি মেধাভিত্তিক রাজনৈতিক দল। এই দলটি মানব-কল্যাণ ও ইনসাফের রাজনীতি নিয়ে আপনাদের দ্বারস্থ্য হয়েছে। আমাদের আশা, আপনারা বিগত সময়ের হত্যা, গুম ও লুটতরাজের রাজনীতির বিপরিতে দেশ ও জাতির কল্যাণে ‘জাতীয় নাগরিক পার্টির প্রতি’ সর্বাত্বক সহ-যোগিতা ও সমর্থনের হাত বাড়িয়ে দিবেন।

    জাতীয় নাগরিক পার্টি সমাজ ও রাষ্ট্রে- বিরাজমান পুরাতন  অকেজো ব্যবস্থা ভেঙ্গে একটি যুগপোযুগি আধুনিক রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে বদ্ধপরিকর। বাংলাদেশী জাতীয়তাবাদকে প্রাধান্য দিয়ে একটি ‘ইনসাফ ও মানবতামুখী’ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায়। জীবন জিজ্ঞাসায় মানবতার জয়গান করতে চায়। লুট, খুন, গুম ও হত্যার বিপরিতে একটি মেধাভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায়। যেখানে পরবর্তী প্রজন্মের নিরাপদ বাসস্থান হবে।

    প্রিয় উপজেলাবাসী,

    পরিবর্তনশীল এই পৃথিবীর কথা চিন্তা করে- সমাজ ও রাষ্ট্রনীতির পরিবর্তন এখন সময়ের দাবি। আপনারা জানেন, পশ্চাৎপদ রাজনৈতিক সংস্কৃতির কারণে আমরা এখন জাতিগত ভাবে বিভক্ত। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পার্শ্ববতী দেশের হাতে কুক্ষিগত। এখন সময় এসেছে, স্বাধীন-মুক্ত চিন্তায় একটি সার্বিক-সার্বভৌম রাষ্ট্র গড়ে তুলার।

    প্রিয় উপজেলাবাসী,

    আপনারা ইতিমধ্যে আবগত হয়েছেন যে, জাতীয় নাগরিক পার্টি- বৃহত্তরও জাতিগত স্বার্থে জামায়াতে ইসলামী বাংলাদেশের সাথে ১০ দলীয় জোটে একটি নির্বাচনী ঐক্য গড়ে তুলেছে। ইনসাফ ও কল্যাণমূখী রাষ্ট্রগঠণে ১০ দলীয় জোট এখন একটি আদর্শীক মেলাবন্দন। সন্ত্রাস, লুটেরা, খুনিদের বিপরীতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি মাইল ফলক হতে চলেছে।

    প্রিয় উপজেলাবাসী,

    জোটবুক্ত নির্বাচনের যুগপথে- জাতীয় নাগরিক পার্টি-সাটুরিয়া শাখা, আপনার মূল্যবান ভোট মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া-মানিকগঞ্জ সদর) আসনের প্রার্থী জনাব আলহ্বজ মাওলানা অধ্যক্ষ দেলোয়ার হোসেনের দাড়িঁপাল্লার পক্ষে আশা করে। একই সাথে রাষ্ট্র সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্তকরণের মাধ্যমে জুলাই বিপ্লবের আদর্শকে সমুন্বত ও রাষ্ট্র কাঠামোর অমূল পরির্বতনের আশাবাদ ব্যক্ত করে। ধণ্যবাদ সবায়কে। শুভ-নববর্ষ।

    -মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি, সাটুরিয়া উপজেলা শাখা, মোবাইল নং ০১৭৪৩৯৯৮৭৪১।

     

  • জনসমুদ্রে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

    জনসমুদ্রে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

    সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পূর্ন হয়েছে। জানাজায় অংশ নিতে আগে থেকেই মানুষের ঢল নেমে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এবং আশপাশের সড়কগুলোতে।

    আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩ মিনিটের দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা তথা মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়।

    জানাজার ইমামতি করছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিভিন্ন বাহিনীর প্রধানসহ সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত রয়েছেন।

    গতকাল মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া। তার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। একইসঙ্গে সাধারণ ছুটি ঘোষণা করা হয় বুধবার। এছাড়া সাতদিনের শোক কর্মসূচি পালন করছে বিএনপি।

  • রুমিন ফারহানাসহ ৯ নেতাকে বিএনপি থেকে বহিস্কার !

    রুমিন ফারহানাসহ ৯ নেতাকে বিএনপি থেকে বহিস্কার !

    দলীয় শৃঙ্খলা অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ নয় নেতাকে বহিষ্কার করা হয়েছে।

    বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার কারণে জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

  • মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া-মানিকগঞ্জ সদর) আসনে ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল

    মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া-মানিকগঞ্জ সদর) আসনে ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া-মানিকগঞ্জ সদর) আসনে ১২জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

    আজ সোমবার (২৯ শে ডিসেম্বর) বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনিত প্রার্থী আফরোজা খান রিতা দুপুর পনে একটায় মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানার কাছে মনোনয়নপত্র জমা দেন।

    এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্ববায়ক কমিটির সদস্য  ও জেলা আদালতের সরকারী কৌঁসলি (পিপি) এ্যাডভোকেট নূর তাজ আলম বাহার ও এ্যাডভোকেট মোকসেদুর রহমান।

    বাংলাদেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি শূরা ও ঢাকা উত্তর অঞ্চল টিমের সদস্য এবং ১০ দলীয় জোটের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন বিকেল ৪টায় সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

    এ সময় তাঁ সঙ্গে উপস্থিত ছিলেন জেলার আমির মাওলানা মো: কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মো: নূরুল ইসলাম, সাটুরিয়া উপজেলা শাখার আমির মো: আবু সাইদ (বিএসসি) প্রমূখ।

    মনোনয়ন দাখিলকারী অন্যান্য প্রার্থীরা হলেন-  মফিজুল ইসলাম খান কামাল-স্বতন্ত্র, আতাউর রহমান আতা-স্বতন্ত্র,  মুহাম্মদ সাঈদ নূর- খেলাফত মজলিস,  রফিকুল ইসলাম খান- স্বতন্ত্র, মুহাম্মদ সাঈদ নূর- খেলাফত মজলিস, মোঃ শাহজাহান আলী-বাংলাদেশ জাসদ,  মোঃ ফারুক হোসেন- স্বতন্ত্র, মোহাম্মদ রফিকুল ইসলাম-এবি পার্টি,  মোয়াজ্জেম হোসেন খান মজলিশ-জাতীয় পার্টি (জেপি),  সামসুদ্দিন- ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আবুল বাশার বাদশা-জাতীয় পার্টি।

     

     

  • একনজরে জাতীয় নাগরিক পার্টির মনোনিত প্রার্থীদের তালিকা

    একনজরে জাতীয় নাগরিক পার্টির মনোনিত প্রার্থীদের তালিকা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ দলীয় জামায়াতে ইসলামীর জোটে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি)। ইতিমধ্যে দলটি তাদের নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

    আজ রোববার (২৮ ডিসেম্বর) রাত ৮টায় জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জোটে নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এর পর আজ সোমবার ২৯ ডিসেম্বর দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। একই দিনে সমঝোতায় থাকা প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন বলে জানানো হয়েছে।

    এনসিপির পক্ষ থেকে মোট ৩০টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। যথা-নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে, জাভেদ রাসিন ঢাকা-৯, ইঞ্জিনিয়ার নাবিলা তাহসিন ঢাকা-২০, দিলশানা পারুল ঢাকা-১৯, নাসিরুদ্দিন পাটোয়ারী ঢাকা-৮, সার্জিস আলম পঞ্চগড়-১, আব্দুল আহাদ দিনাজপুর-৫, আখতার হোসেন রংপুর-৪, আতিক মুজাহিদ কুড়িগ্রাম-২, সাইফ মুস্তাফিজ সিরাজগঞ্জ-৬, আশরাফউদ্দিন মাহদি ব্রাহ্মণবাড়িয়া-২, আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ-৪, সুজাউদ্দৌলা বান্দরবান, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪, হান্নান মাসুদ নোয়াখালী-৬, ডা. জাহেদুল নেত্রকোনা-১১, আরিফ আদিব বরিশাল, ডা. মাহমুদা মিতু ঝালকাটি-১, মাহবুব আলম লক্ষ্মীপুর-১, সুলতান জাকারিয়া নোয়াখালী, সরোয়ার তুষার নরসিংদী-২, আলি নাসের খান গাজীপুর, মো. লিখন মিয়া শেরপুর-১, প্রীতম দাশ মৌলভীবাজার-৪, জোবায়রুল আরিফ চট্টগ্রাম-১৩, জার্জিস কাদের নাটোর-৩, মোল্লা ফারুক এহসান চুয়াডাঙ্গা, আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া-৩, সাইফুল্লাহ হায়দার টাঙ্গাইল-৩ এবং মোল্লা রহমতুল্লাহ বাগেরহাট-২ আসনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

  • এনসিপিতেই ভরসা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার !

    এনসিপিতেই ভরসা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার !

    বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক কমিটিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। তবে, তিনি আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না।

    সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেই এ তথ্য নিশ্চিত করেন আসিফ মাহমুদ।

    তিনি বলেন, “আমরা যে লক্ষ্য নিয়ে রাজপথে লড়াই করেছি, সেই বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে হলে প্রাতিষ্ঠানিক রাজনীতির সংস্কার প্রয়োজন। এনসিপি সেই পরিবর্তনের লক্ষ্যেই কাজ করবে।”

  • সাটুরিয়া উপজেলাবাসীর প্রতি `জাতীয় নাগরিক পার্টির’ আহ্বান

    সাটুরিয়া উপজেলাবাসীর প্রতি `জাতীয় নাগরিক পার্টির’ আহ্বান

    মানিকগঞ্জ-৩ আসন (সাটুরিয়া-মানিকগঞ্জ) এর সর্বস্তরের সম্মানিত ভোটারদের জাতীয় নাগরিক পার্টি- সাটুরিয়া উপজেলা শাথার পক্ষ থেকে সালাম ও অভিনন্দন। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে রাষ্ট্রীয় কাঠামো মেরামত ও জুলাই বিপ্লবের আদর্শকে বাস্তবায়িত এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি- দেশ ও জাতির স্বার্থে বৃহত্তরও ঐক্য গড়ে তুলার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে যোগ করেছে এবং আপনাদের সমর্থন ও সহযোগিতা কামনা করছে।

    দেশ পরিচালনায় বিগত সরকার গুলোর ব্যর্থতা আর লুটপাটের ধারাবাহিকতা বন্ধ, এবং একটি সমতা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে তুলার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা বিগত সরকারের শাসনামল গুলো দেখেছেন-, কি ভাবে দেশের জনগন কে ধোঁকা দিয়ে রাজনৈতিক ব্যানারে প্রতিপক্ষকে হত্যা, গুম ও মামলা দিয়ে নিশ্চিহৃ করার চেষ্টা করা হয়েছে।

    দলীয় ছত্র-ছায়ায় সন্ত্রাস, লুটপাট, ও চাদাঁবাজী করা হয়েছে। তরুন ও যুব সমাজকে ক্ষমতার লোভ দেখিয়ে ভ্রান্ত পথে পরিচালিত করা হয়েছে। যা ছিল আধুনিক রাষ্ট্রীয় ব্যবস্থা বিরুধী একটি অন্যায্য শাসন ব্যবস্থা।

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট একটি সমতা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলার লক্ষ্য নিয়ে গঠিত। বহুমাত্রীক প্রতিশ্রুতির বাংলাদেশে ১০ দলীয় জোটের এই প্রতিশ্রুতি একটি ‘মানবিক ও পরমাত্মী ‘ ভাবনা যা আপনারা ইতিমধ্যেই তাদের কাজ-কর্মে প্রমান পেয়েছেন।

    তাই, সত্য ও সুন্দরের পথে- পুরাতন রাষ্ট্রীয় ব্যবস্থার পরির্বতন এবং একটি কল্যাণমূখী রাষ্ট্র কায়েম করতে জাতীয় নাগরিক পার্টি-সাটুরিয়া উপজেলা শাখা- ১০ দলীয় জোটে আপনার মূল্যবান ভোট ও সমর্থন প্রত্যশা করে।

    মনে রাখবেন, সামনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু সরকার পরির্বতনের ভোট নয়, এটি রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের সুবর্ণ সুযোগ। আপনার একটি ভোটই পারে-অধঃ শতাব্দী ধরে চলমান সকল অন্যায়-অবিচারে সমাপ্তি ঘটাতে। জুলাইয়ের শত শহীদের রক্ত ও হাজারো পুঙ্গ মানুষের চেয়ে থাকা মনের আশা পুরন করতে। সন্তান হারা মা-বাবার আত্ম-চিৎকারে সান্ত্বনার বানি দিতে। আপনার নাগরিক অধিকার, সমতা ও ন্যায্য হিস্যা-চিনিয়ে আনতে।

     

  • জুলাই আকাঙ্ক্ষা পুরনে আমরা জামায়েতে সাথে বৃহত্তর ঐক্যে পৌঁছেছি- নাহিদ ইসলাম

    জুলাই আকাঙ্ক্ষা পুরনে আমরা জামায়েতে সাথে বৃহত্তর ঐক্যে পৌঁছেছি- নাহিদ ইসলাম

    বৃহত্তর ঐক্যের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। রবিবার (২৮ ডিসেম্বর) রাতে বাংলামোটরে রূপায়ণ টাওয়ারে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি।

    নাহিদ ইসলাম বলেন, “আমরা প্রথম থেকে এনসিপির পক্ষ থেকে বলে এসেছি আসন্ন নির্বাচনে এককভাবে অংশ নিতে চাই। আমরা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা বলেছিলাম।”

    “পরবর্তীকালে দুটি দলের সঙ্গে আমাদের নির্বাচনী সমঝোতা হয়েছিল। আমরা তখন তিন দল একত্রে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।” এরপর পরিস্থিতি পাল্টে যায়।

    তিনি বলেন, “ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির শাহাদাতবরণ, তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা এদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন নিয়ে এসেছে। তার শাহাদাতবরণের মধ্য দিয়ে দেখা গেল এদেশে আধিপত্যবাদী শক্তি, আগ্রাসনবাদী শক্তি এখনো সক্রিয়।”

    গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে শক্তিকে পরাজিত করেছিলাম, তারা নানাভাবে চক্রান্ত করছে। তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। সংস্কার কার্যক্রম, বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চাইছে। জুলাই প্রজন্মকে নিঃশেষ করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে তারা। সেই তাগিদ থেকে জামায়াতসহ সমমনা আট দলের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের সঙ্গে আমরা নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছি।”

    নাহিদ বলেন, “এটি কেবল নির্বাচনি বৈতরণী পার হওয়ার জন্য জোট নয়। আমরা যে সংস্কার এবং বিচারের কথা বলে আসছি, আধিপত্যবাদ এবং দুর্নীতিবিরোধী যে আমাদের অবস্থান, সেটা রক্ষা করতে হবে, জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে। যে আকাঙ্ক্ষায় আমাদের গণঅভ্যুত্থান, সেই আকাঙ্ক্ষা থেকে আমরা এই বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি।”

  • জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিল এনসিপি ও এলডিপি

    জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিল এনসিপি ও এলডিপি

    জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ রাজনৈতিক দলের জোটে যুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও  লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)।  আজ ররিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে আটদলীয় জোটের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের নাম ঘোষণা করা হয়।

    জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‍“আমাদের সঙ্গে আরো দুটি দল যুক্ত হয়েছে  ‘‘একটি এনসিপি ও অপরটি এলডিপি।”

    তিনি আরো বলেন, “এনসিপির সঙ্গে আমাদের আলোচনা আজকে সমাপ্ত হয়েছে। তারা এখানে আসার সুযোগ পাননি। তারা রাতে একটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবেন।”

    জামায়াত আমির আরো বলেন, ‘আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। সামান্য যা বাকি আছে তা আলোচনার ভিত্তিতে আমরা সুন্দরভাবে শেষ করতে পারব আশা করি।’

    এর আগে বিকেলে ঢাকা-১৩ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক সাংবাদিকদের বলেন, “জুলাই বিপ্লবে অংশীজন দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আসন সমঝোতার মাধ্যমে জোটের মাধ্যমে ভোটে অংশ নিচ্ছি।

    অন্যান্য দলের সঙ্গে খেলাফতে মজলিশ, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপিসহ অন্যান্য দল থাকবে।”

    উল্লেখ্য, নতুন করে এনসিপি ও এলডিপি নির্বাচিন সমঝোতায় যুক্ত হওয়ায় এখানে দলের সঙ্গে সংখ্যা দাঁড়াল ১০টিতে।

  • কয়েকজনের পদত্যাগে দলে প্রভাব পড়বে না: আখতার হোসেন

    কয়েকজনের পদত্যাগে দলে প্রভাব পড়বে না: আখতার হোসেন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতাকর্মীর পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, “কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না। যা কিছু হচ্ছে, তা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হচ্ছে।”

    জামায়াতে ইসলামীর সঙ্গে জোট ও আসন সমঝোতা নিয়ে গুঞ্জনকে কেন্দ্র করে দলের ভেতরে যে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সে প্রসঙ্গে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার সিএমএম আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

    আখতার হোসেন বলেন, এনসিপির দলীয় সিদ্ধান্ত ও রাজনৈতিক অবস্থান স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই নির্ধারণ করা হবে। তিনি আরও জানান, জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

    তিনি বলেন, “জামায়াতের সঙ্গে বহু বিষয়ে ঐকমত্য কমিশনের মাধ্যমে সমঝোতা হয়েছে। তবে আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনও শেষ হয়নি। সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবেই জানানো হবে।”