Category: রাজশাহী বিভাগ

  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের কিরনগঞ্জ সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয়দের আম গাছ কাটাকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠকের পর রবিবার চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় স্বাভাবিক ভাবে বাংলাদেশের অভ্যন্তরের সীমান্তবর্তী এলাকায় কৃষকদের কাজ করতে দেখা গেছে।

    তবে শনিবারে ভারতীয়দের হামলায় পাঁচ জন বাংলাদেশী আহত হয়েছে, ২০টি আম গাছ ও অর্ধশত বরই গাছ কেটে ফেলেছে ভারতীয়রা। এতে সাধারণ জনগণের মাঝে কিছু আতঙ্ক বিরাজ করছে। ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ও বিনাদপুর ইউপি চেয়ারম্যান রুহুল আমিন শূন্যরেখায় না যেতে এবং পদদলিত করে ফসল নষ্ট না করতে জনসাধারণ কে সচেতনতার লক্ষ্যে স্থানীয়দের সাথে মতবিনিময় করছেন।

    স্থানীয় কৃষক আব্দুস সালাম বলেন, আমরা গত ১৫ বছরে বি এসএফ এবং ভারতীয়দের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছি। বর্তমান সরকারের আমলে আমরা প্রতিবাদ করতে পারছি, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির পাশে রয়েছি আমরা। বিনাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বলেন, গতকালের (শনিবার) ঘটনায় বাংলাদেশের অনেক কৃষকের ফসল পদদলিত হয়ে নষ্ট হয়েছে।

    আর যেন কোন ফসল নষ্ট না হয়, এজন্য জনসাধারণকে সচেতন করছি। ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, আমাদের দৈনন্দিন সীমান্তের টহল কার্যক্রম সীমান্ত এলাকায় চলমান রয়েছে। সীমান্ত এলাকায় যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য বিজিবি প্রস্তুত রয়েছে।

    উল্লেখ্য, শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্ত এলাকায় বিএসএফ ও ভারতীয়রা বাংলাদেশের ভেতরে ঢুকে বাংলাদেশীদের আম গাছ কেটে নষ্ট করছিলো। পরে তাদের প্রতিরোধে বিজিবি এবং বাংলাদেশিরা একসাথে মোকাবিলার চেষ্টা করে। বিএসএফ বার বার টিয়ারশেল নিক্ষেপ করে উত্তেজনা বৃদ্ধির চেষ্টা করে।

    কিরণগঞ্জ সীমান্তে সীমন্তরেখা এলাকায় দু’দেশের গ্রামবাসীরদের মধ্যে সংঘর্ষ হয়। কিরণগঞ্জ সীমান্ত থেকে এ উত্তেজনা কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে সেই চৌকা সীমান্তেও ছড়িয়ে পড়ে এবং সীমান্ত এলাকার ৩ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

    বাংলাদেশের জনগণকে লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করে। অন্যদিকে, বাংলাদেশের সীমান্তবাসীরা লাঠি সোটা এবং হাসোয়া নিয়ে সীমান্ত অবস্থান করে। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটেলিয়ান এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া সীমান্ত এলাকা পরিদর্শণ করেন এবং বি এসএফ’র সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের জন্য পতাকা বৈঠক করেন।

    বৈঠকে বিএসএফ গাছ কেটে নস্ট করার ঘটনা নিয়ে সৃষ্ট ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে। সন্ধার পূর্বেই উভয় দেশের সাধারণ মানুষকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেয়া হয়।

  • চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে আটক-১

    চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে আটক-১

    নিজস্ব প্রতিনিধি ॥ মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি’র হাতে ভারতীয় হেরোইন ও ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

    শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী সীমান্ত এলাকা গোদাগাড়ী থানার গোদাগাড়ী ইউ-নিয়নের মহিষালবাড়ী থেকে ০.২০৫ কেজি ভারতীয় হেরোইন এবং ০৫ বোতল ফেন্সি-ডিলসহ আটক হয় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ নাসির উদ্দিন (২৮)।

    চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে শুক্রবার দিবাগত গভীর রাতে এক প্রেসনোটে জানান, গোদাগাড়ী বিওপির একটি টহলদল ১৭ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মহিষালবাড়ী গ্রামে নিয়মিত টহল পরিচালনা করে।

    এসময় গোপন তথ্যের ভিত্তিতে মহিষালবাড়ী শাহসুলতা মাদ্রাসা মাঠের পার্শ্বে মাদক বিক্রির খবর পেয়ে টহলদল দ্রুত উক্ত স্থানে উপস্থিত হয়। টহলদলের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

    পরবর্তীতে টহলদল ধাওয়া করে মোঃ নাসির উদ্দিন কে ০.২০৫ কেজি ভারতীয় হেরোইন এবং ০৫ বোতল ফেন্সিডিলসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত হেরোইন ও
    ফেন্সিডিলসহ গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

    চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান পিএসসি।

  • রাজশাহীর ‘মরণ রাস্তা’র মোড়ে তিন ঘণ্টা ব্যবধানে দুই দুর্ঘটনা

    রাজশাহীর ‘মরণ রাস্তা’র মোড়ে তিন ঘণ্টা ব্যবধানে দুই দুর্ঘটনা

    রাজশাহী নগরের ছোট বনগ্রাম এলাকায় বারো রাস্তার মোড়ে আবার সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা একটার দিকে ও বিকেলে ওই মোড়ে পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। বেলা একটার দিকে হওয়া সড়ক দুর্ঘটনায় কেউ আহত না হলেও একটি প্রাইভেট কারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকেল চারটার দিকে হওয়া সড়ক দুর্ঘটনায় কেউ আহত হননি। তবে মোটরসাইকেলচালক রিকশাচালককে মেরে রক্তাক্ত করেছেন।

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনদিনের পিঠাপুলি মেলা

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনদিনের পিঠাপুলি মেলা

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শৈতোৎসব ও পিঠাপুলি মেলা ১৪৩১ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে অনুষ্ঠিত এ মেলা ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মেলার উদ্বোধন করেন রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব। মেলায় থাকবে বিভিন্ন পণ্যদ্রব্য প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। রাবির বিভিন্ন গানের দলের পাশাপাশি দেশ সেরা ফোক, বাউল, কাওয়ালী শিল্পীদের মনোমুগ্ধকর আসর থাকবে।রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বলেন, আয়োজনটি বেশ ভালো হয়েছে। আশা করবো সবাই আইনশৃঙ্খলার বিষয়ে নজরে রাখবে। আমি মনে করি আমাদের ছাত্রছাত্রী এবং এখানে যারা উপস্থিত আছেন সবাই অনুষ্ঠান উপভোগ করবে। রাবি ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম কনক বলেন, আমরা সবাই সচেতন থেকে এ অনুষ্ঠান উপভোগ করবো। আমি এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি।

  • আমাদের লড়াই চলতেই থাকবে- ডা. শফিকুর রহমান

    আমাদের লড়াই চলতেই থাকবে- ডা. শফিকুর রহমান

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সুন্দর সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আমরা লড়েই যাব। দেশ দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত ও বৈষম্যমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলতেই থাকবে। এ লড়াইয়ে দেশের মানুষকে আমরা পাশে চাই।

    তিনি অরো বলেন, এদেশ হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান সকলের। কাজেই সুন্দর দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় চুয়াডাঙ্গা থেকে রাজশাহী যাওয়ার পথে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    তিনি আরো বলেন, আন্দোলনে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে তারা এমন বৈষম্যমুক্ত দেশ চাই। আমাদের সন্তানেরা যে স্বপ্ন নিয়ে প্রাণ দিয়েছে, সে স্বপ্ন পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা কারো কাছে মাথা নত করব না।

    এসময় জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাকিম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হোসাইন, নাটোর শহর আমির রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আফতাব আলীসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • চাঁপাইনবাবগঞ্জে ৫শতাধিক প্রবীণ হিতৈষী সদস্যের কম্বল বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জে ৫শতাধিক প্রবীণ হিতৈষী সদস্যের কম্বল বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ কনকনে হাওয়া আর শীতের প্রকোপে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ শতাধিক প্রবীণদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

    জেলা প্রশাসন, ‘এরফান গ্রুপ’ ও প্রবীণ হিতৈষী সংঘের যৌথ সহায়তায় বুধবার সকালে জেলা শহরের শহীদ সাটু হল মার্কেটের ৩য় তলায় নিজস্ব অফিস চত্বরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের আয়োজনে
    কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।

    বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন, এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মোঃ মাহবুব আলম রাজু।

    সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতি-ষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নজরুল ইসলাম। কম্বল বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংঘের সম্পাদক প্রকৌশলী মোহাঃ আফসার আলী।

    এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের যুগ্ম সম্পাদক অব. সহ-অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ বই উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানে প্রায় ১১শত প্রবীণ সদস্য রয়েছেন।

    স্বাগত বক্তব্যে সংঘের সম্পাদক মোহাঃ আফসার আলী বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকে শহীদ সাটু হলের ৩য় তলায় একটি ছোট ঘর নিয়ে কোন রকমে চলছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক আতাউর রহমানের সহায়তায় পাওয়া ৩য় তলায় অফিস হওয়ায় প্রবীণদের আসা-যাওয়ায় চরম কষ্ট হচ্ছে।

    সিঁড়ি বেয়ে তিন তলায় উঠে অফিস কার্যক্রম চালাতে নানা সমস্যা হলেও আলাদা স্থানে কোন অফিসের ব্যবস্থা করতে পারেনি প্রবীন হিতৈষী সংঘ জেলা শাখা। তাই
    জেলা প্রশাসকের কাছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘের জন্য একটি অফিস নির্মাণের জমি বন্দোবস্তের জোর দাবী জানান।

    সাধারণ সম্পাদকের দাবীর সাথে একাত্মতা প্রকাশ করেন উপস্থিত শত শত প্রবীন হিতৈষী সংঘের সদস্যরা। এছাড়াও জেলার শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’ এর ব্যবস্থাপনা পরিচালকের কাছেও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘের অফিস নির্মানের জন্য আর্থিক সহায়তা কামনা করেন সংঘের সম্পাদক।

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘের কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ বলেন, প্রবীনগণ আমাদের অনুকরনীয় অনুসরনীয়। প্রবীনদের কাছ থেকেই আমরা অনেক কিছু শিখেছি এবং আগামীতেও শিখবো।

    আমরা অবশ্যই প্রবীণদের চাহিদাগুলোর গুরুত্ব দেব। জেলায় প্রবীণদের একটি অফি-সের জন্য সরকারী খাস জায়গা বন্দোবস্তের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশা-বাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক। তিনি আগামীতেও প্রবীণদের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানেরও আশ্বাস দেন।

    অন্যদিকে, এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মোঃ মাহবুব আলম রাজু বলেন,‘এরফান গ্রুপ’ এর প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলী সমাজের অসহায় দুঃস্থ মানুষের পাশে ছিলেন, আগামীতেও তাঁর গড়া প্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সমাজের অসহায়দের পাশে থাকবে।

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘের কম্বল বিতরণ অনুষ্ঠানে মোঃ মাহবুব আলম জেলায় প্রবীণদের একটি অফিস নির্মানের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তারও আশ্বাস প্রদান করেন।

    শেষে ‘এরফান গ্রুপ’ এর প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলীসহ চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘের প্রয়াত সদস্যদের রুহের মাগফেতার কামনা করে বিশেষ দোয়া করা হয়।

  • ৫৩ বিজিবি’র অভিযানে সীমান্ত থেকে ভারতীয় মোবাইল উদ্ধার !

    ৫৩ বিজিবি’র অভিযানে সীমান্ত থেকে ভারতীয় মোবাইল উদ্ধার !

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চোরাচালান বিরোধী অভিযানে জেলার মাসুদপুর ও শিংনগর সীমান্ত থেকে অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় মোবাইল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

    ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ১৫ জানুয়ারি বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টার দিকে মাসুদপুর এবং শিংনগর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে।

    অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রামনাথপুর এবং পন্ডিতপাড়া এলাকা থেকে লুকিয়ে রাখা অবৈধ ও চোরাচালানকৃত সর্বমোট ৪১টি ভারতীয় মোবাইল উদ্ধার করে। উদ্ধারকৃত মোবাইল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

  • পরিক্ষামূলক নিউজ পাবলিশ

    পরিক্ষামূলক নিউজ পাবলিশ

    ঢাকা থেকে দুবাই রুটে আগামী ১১ জানুয়ারি ও ১২ জানুয়ারি অতিরিক্ত ফ্লাইট চালানোর ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আগেরবার ভাড়ার বিষয়টি প্রকাশ করা হলেও এবার সর্বনিম্ন বা সর্বোচ্চ ভাড়া জানায়নি সংস্থাটি।

    সম্প্রতি আসন সংকটের অজুহাতে দুবাইয়ের ৪০ হাজার টাকার একমুখী টিকিট ৮৭ হাজার, সৌদি আরবের ৪২ হাজারের টিকিট ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে ভাড়া কমানোর দাবি জানাচ্ছিলেন প্রবাসী ও ট্রাভেল এজেন্সিগুলো।

     

    ঢাকা থেকে দুবাই রুটে আগামী ১১ জানুয়ারি ও ১২ জানুয়ারি অতিরিক্ত ফ্লাইট চালানোর ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আগেরবার ভাড়ার বিষয়টি প্রকাশ করা হলেও এবার সর্বনিম্ন বা সর্বোচ্চ ভাড়া জানায়নি সংস্থাটি।

    সম্প্রতি আসন সংকটের অজুহাতে দুবাইয়ের ৪০ হাজার টাকার একমুখী টিকিট ৮৭ হাজার, সৌদি আরবের ৪২ হাজারের টিকিট ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে ভাড়া কমানোর দাবি জানাচ্ছিলেন প্রবাসী ও ট্রাভেল এজেন্সিগুলো।