Category: রাজশাহী বিভাগ

  • চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র অভিযানে ফেন্সিডিলসহ ২ নারী গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র অভিযানে ফেন্সিডিলসহ ২ নারী গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা শহরের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মহানন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে ফেন্সিডিলসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা
    গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

    গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালুপুর (ঠাকুর পালসা) এলাকার শফিকুল ইসলামের মেয়ে মোসাঃ সাইমা খাতুন ওরফে জাকেরা (২৪) এবং নওগাঁ জেলার পত্নিতলার মোঃ নুরুল ইসলাম @ নুরু এর স্ত্রী মোসাঃ আঞ্জুরা খাতুন ওরফে সুমি (২৯)।

    জেলা ডিবি পুলিশের এক প্রেসনোটে শুক্রবার বিকেলে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এস.আই  (নিরস্ত্র) মোঃ ফয়সাল হাসান ডিবি, চাঁপাইনবাবগঞ্জ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ সদর মডেল থানার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অর্ন্তগত মহানন্দা বাস-স্ট্যান্ডে চাঁপাইনবাবগঞ্জ টু ঢাকা গামী পাকা রাস্তার পাশে বৃহস্পতিবার রাত পৌনে এগারোর দিকে অভিযান চালানো হয়।

    এ সময় চাঁপাইনবাবগঞ্জের মোসাঃ সাইমা খাতুন ওরফে জাকেরা (২৪) এবং নওগাঁ জেলার মোসাঃ আঞ্জুরা খাতুন ওরফে সুমি (২৯) এর কাছ থেকে ৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  •  লুনা ট্রেডার্স ও সানজানা এন্টারপ্রাইজের বার্ষিক হিসাব নবায়ন উৎসব

     লুনা ট্রেডার্স ও সানজানা এন্টারপ্রাইজের বার্ষিক হিসাব নবায়ন উৎসব

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রায় চার দশকের স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স লুনা ট্রেডার্স ও সানজানা এন্টার প্রাইজের যৌথ আয়োজনে বার্ষিক হিসাব নবায়ন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে জেলার ব্যবসায়ীদের নিয়ে বার্ষিক হিসাব নবায়ন ও পুরস্কার বিতরণ করা হয়েছে। লুনা ট্রেডা-র্সের স্বত্বাধিকারী মোঃ রায়হানুল ইসলাম লুনার সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে বক্তব্য রাখেন শাহ্ধসঢ়; সিমেন্টের রিজিওনাল ম্যানেজার আল মারুফ, সেভেন রিংস সিমেন্ট কোম্পানির ম্যানেজার মোঃ বেলাল হোসেন, একেএস রড কোম্পানির এরিয়া ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস, একেএস গরু মার্কা ঢেউটিন কোম্পানির এরিয়া ম্যানেজার মোঃ নুরুল হুদা মজুমদার, ব্যবসায়ী আলহাজ্ব মোঃ হাসনাত আলী, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেনসহ অন্যরা।

    বার্ষিক হিসাব নবায়ন শেষে ব্যবসায়ীদের মাঝে র‍্যফেল ড্র এর মাধ্যমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। এসময় জেলার বিভিন্ন স্থানের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

  • চাঁপাইনবাবগঞ্জে দৈনিক গণমুক্তির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    চাঁপাইনবাবগঞ্জে দৈনিক গণমুক্তির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ বহুল প্রচলিত পাঠক প্রিয় ‘দৈনিক গণমুক্তি’ পত্রিকার ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে চাঁপাই নবাবগঞ্জে। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসি-য়েশনের হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান হয়।

    চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের মহাসচিব, দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি শাহীন আকতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, চ্যানেল আই প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম রঞ্জু।

    দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি ও চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রিপন আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, ‘চাঁপাই প্রেসক্লাব’র সভাপতি ও দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আখতারুজ্জামান, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার বার্তা’র জেলা প্রতিনিধি এবং ‘দৈনিক চাঁপাই দর্পণ’ পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ বদিউজ্জামান রাজা বাবু।

    বক্তব্য রাখেন দৈনিক গণমুক্তি পত্রিকার নাচোল উপজেলা প্রতিনিধি আবুল হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি জিয়াউল হক, গোমাস্তাপুর উপজেলা প্রতিনিধি, সামিরুল ইসলামসহ অনেকে।

    এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল ইসলাম রঞ্জু বলেন, সাধারণ মানুষের কাছে দৈনিক গণমুক্তি পত্রিকা খুব অল্প সময়ের মধ্যে দেশপ্রেমের অভূতপূর্ব উদাহরণ তৈরি করেছে।

    আগামীতেও দৈনিক গণমুক্তি দেশ এবং জাতি রক্ষায় তার লেখনি শক্তির মধ্য দিয়ে অনেক বেশি ভূমিকা রাখবে। পাশাপাশি গণমুক্তির এই ৫২ তম শুভ জন্মদিনে পত্রিকাটির সম্পাদক সহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

    আলোচনা শেষে দৈনিক গণমুক্তির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

  • চাঁপাইনবাবগঞ্জে পর্দাশীল নারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন !

    চাঁপাইনবাবগঞ্জে পর্দাশীল নারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন !

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ বিগত ১৬ বছর যাবৎ পর্দানশীল নারীদের নাগরিকত্ব বঞ্চিত করে রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।  বুধবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্দানশীল নারী সমাজের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়।

    এর আগে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরে বিক্ষোভ মিছিল করে পর্দানশীল নারীরা। পরে একই স্থানে এসে বিক্ষোভ সমাবেশ করে।

    ‘বৈষম্যহীন বাংলায় পর্দানশীল নারীদের সাথে বৈষম্য কেন’ শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিস চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন পর্দানশীল নারী সমাজের নেতৃবৃন্দ মুসাম্মদ তৌফিয়া খাতুন, আহমদ নুরজাহান মতি, মাখসুদা খাতুন, সাহেরা খাতুনসহ অন্যরা।

    এসময় বক্তারা ১৬ বছর যাবৎ পর্দানশীল নারীদের নাগরিকত্ব বঞ্চিত করে রাখার প্রতিবাদ জানান এবং এর সাথে জড়িতদের শাস্তির দাবী জানান। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নারীদের সম্মানের সাথে নাগরিকত্ব দেয়ার জোর দাবীও জানান বক্তারা।পর্দানশীল নারীদের চেহারা নয়, ফিঙ্গার প্রিন্টের ম্যাধ্যমে পরিচয় যাচাইয়ের দাবি জানান।

    বক্তারা ফিঙ্গার প্রিন্টের ম্যাধ্যমে পর্দনশীল নারীদের পরিচয় যাচাইয়ের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। শেষে নির্বাজন কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন নারী নেতৃবৃন্দ।

    সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৬ বছর ধরে যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছেন, তাদের বিচারের আওতায় আনতে হবে।

    পর্দানশীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুন্ন রেখে
    অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করতে হবে। বক্তারা আরও বলেন, সকল ক্ষেত্রে পরিচয় শনাক্তে চেহারা ও ছবি মেলানোর পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করতে হবে।

    এছাড়া পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় নারীদের নিয়োগ বাধ্যতামূলক করার দাবি জানান। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে জেলার বিভিন্ন স্থানের শত শত পর্দানশীল নারীরা।

  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী কৃষক গুলিবিদ্ধ !

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী কৃষক গুলিবিদ্ধ !

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ সীমান্তে প্রতি ঘটনার পরই হয় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক। বৈঠকে সীমান্তের সকল সমস্যা নিয়ে আলোচনায় একমত পোষন করেন উভয়পক্ষ। কিন্তু বৈঠক পরেই সেই প্রতিজ্ঞা বা আলোচনার কোন কথায় রাখেন না বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চলছেই বিএসএফ’র অত্যাচার। একের পর এক ঘটনা ঘটাচ্ছে। আর প্রতিকার হিসেবে পতাকা বৈঠক আর ঘটনার পর দুঃখ প্রকাশ।

    চাঁপাইনবাবগঞ্জ জেলার কিরনগঞ্জ, চৌকা, তেলকুপিসহ সীমান্ত এলাকায় কাঁটা তারের বেড়া দেয়া, ফসল নষ্ট, আম গাছ কেটে ফেলা, ককটেল বিস্ফোরণ, তীর বর্ষণ, ইট পাটকেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড বিষ্ফোরনসহ ৫কৃষক আহত, সীমান্তে গুলি করে কৃষকদের আহত করার ঘটনা চলছেই। এরই ধারাবাহিতকায় শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের তেল কূপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী কৃষক গুলিবিদ্ধ হয়েছে।

    শনিবার ভোর ৫টার দিকে গুলিবিদ্ধ হওয়া ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকূপি মোল্লাটোলা গ্রামের বেলাল উদ্দীনের ছেলে হাবিল উদ্দীন (৩০)। তবে, ৫৯ বিজিবির দাবী-গুলিবিদ্ধ হাবিল একজন চোকারাবারী। চোরাকারবারী করার সময় গুলিবিদ্ধ হয়েছে। অন্যদিকে, হাবিল এর পরিবারের দাবী, হাবিল কোন মাদক চোরাকাবারী নয়, একজন কৃষক, তেলকূপি মুড়িয়া মাঠে জমিতে কাজ করছিলেন হাবিল।

    পরিবার, জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানান, শনিবার ভোর ৫টার দিকে সীমান্তের আর্ন্তজাতিক মেইন পিলার ১৮০ সাব পিলার ৭এস নিকটে তেলকূপি মুড়িয়া মাঠে গম ক্ষেত্রে কাজ করছিলেন হাবিল। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের গোপালনগর ক্যাম্পের জওয়ানরা হাবিলকে গুলি করে।

    এতে গুরুতর আহত হলে প্রথমে তাকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসে। অবস্থা বেগতিক হওয়ায় পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় হাবিলকে। রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ হাবিল সাংবাদিকদের জানান, তিনি নিজ জমিতে পানি দিতে গিয়েছিলেন। ভোরে ঘন কুয়াশার মধ্যে কাজ করার সময় তাকে বিএসএফ গুলি করে।

    এসময় সাথে থাকা হাবিলের ভাবি সুলেখা বেগম জানান, ওই জমিতে তাদের সেচের মর্টার রয়েছে। সেখানে জমিতে পানি দিচ্ছিল তার দেবর হাবিল। সেখানে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায়। তার দেবর একজন কৃষক, কোন মাদক চোরাকারবারী নয়। জমিতে কাজ করতে গেলে বিএসএফ গুলি চালায়।

    শাহবাজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য কাশেদ আলী জানান, সীমান্ত পরিস্থিতির কারনে বিজিবির পাশাপাশি কয়েক দিন যাবৎ এলাকার সকলকে সন্ধ্যার পর সীমান্তে না যাওয়ার আহবান জানিয়ে আসছি। শনিবার ভোর ৪টার পর হাবিল গুলিবিদ্ধ হয়েছে। তার পরিবার ও এলাকাবাসী বলছে-হাবিল গমের জামিতে পানি দিতে গিয়েছিল এবং সেখানে বিএস এফ’র গুলিতে গুলিবিদ্ধ হয়েছে।

    তবে বিজিবি বলছে, সে চোরাকাবারী। হাবিল বর্ডারে মাদক আনতে গিয়েছিল। ইউপি মেম্বার আরও জানান, ইতিপূর্বে হাবিলের বিরুদ্ধে সীমান্তে মাদক চোরাকারবারির কোন অভিযোগ নেই। শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা জানান, আমি মেম্বারের সাথে কথা বলেছি। পরিবারের সদস্যরাও বলছে হাবিল গমের জমিতে পানিতে দিতে গিয়েছিল এবং সেখানে বিএসএফ তাকে গুলি করেছে।

    এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জস্থ মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এক প্রেসনোটে জানান, তেলকুপি সীমান্তের আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ঘন কুয়াশার সুযোগ নিয়ে ৭/৮ জন বাংলাদেশী চিহ্নিত চোরাকারবারী চোরাচালানের উদ্দেশ্য ভারতীয় সীমান্ত অতিক্রম করলে বিএসএফ টহলদল কর্তৃক তাদেরকে লক্ষ্য করে ০২/০৩ রাউন্ড ফায়ার করে।

    এসময় বিজিবি গমন করলে বাংলাদেশী চোরাকারবারীরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। পরবর্তীতে সোর্স মারফত জানা যায়, হাবিল নামে একজন চিহ্নিত চোরাকারবারী বিএসএফ’র গুলিতে আহত হয়ে রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছে।

    তিনি আরও জানান, তেলকুপি বিওপি’র দায়িত্বপূর্ণ পাঁচ কিলোমিটার সীমান্ত এলাকায় বাংলাদেশী কোন কৃষক অবস্থান করছিল না। এই ঘটনায় বিজিবি-বিএসএফ কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে এবং বিএসএফকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

    উল্লেখ্য, গত ১১ জানুয়ারী পাশর্^বর্তী আজমত সীমান্তের আর্ন্তজাতিক মেইন পিলার ১৮২ এর ১৩০ গজ এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অন্তর্গত শশ্মনী ক্যাম্পের বিএসএফ জোয়ানদের গুলিতে শহীদুল ইসলাম (২৫) বাংলাদেশী নাগরিক গুলিবিদ্ধ হয়।

  • চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিশাল জন সমাবেশ !

    চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিশাল জন সমাবেশ !

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ মহান স্বাধীনতার ঘোষক-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশাল জন সমাবেশ ও আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

    বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকেলে সদর উপজেলার চাটাইডুবি হাইস্কুল মাঠে ইসলামপুর ইউনিয়ন বিএনপির আয়ো-জনে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মোহরুল হক।

    বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলা পরি-ষদের সাবেক চেয়ারম্যান মো.তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নজ-রুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষকদলের আহবায়ক আকম সাহেদুল আলম বিশ্বাস পলাশ ও সদস্য সচিব মোঃ তাসেম আলী, রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরি-ষদের চেয়ারম্যান আবু হেনা মোঃ আতাউল হক কমল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল ও সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান ও সাবেক সহ-সভাপতি মিম ফজলে আজিমসহ অনেকে।

    বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে গণসমাবেশে বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও হাজার হাজার বিএনপি পাগল সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

    সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ-মহান স্বাধীনতার ঘোষক-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে নিয়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে ইতিহাস বিকৃত করে নানা প্রপাগান্ডা ছড়ানোর তিব্র নিন্দা ও সমালোচনা করেন। তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন দেশে।

    সাবেক সাংসদ ও বিএনপির এই নেতা-স্বৈরশাসক আওয়ামীলীগ সরকারের বিভিন্ন কর্মকান্ডের কঠোর সমালোচনা করেন। সাবেক সাংসদ হারুনুর রশীদ, রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দ্রুত নির্বাচন দেয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান জন সমাবেশে।

  • বিএসএফ’র ভারী অস্ত্র মুখে প্রতিরোধ গড়েছে বিনাদপুরবাসী

    বিএসএফ’র ভারী অস্ত্র মুখে প্রতিরোধ গড়েছে বিনাদপুরবাসী

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ ভারতের বিএসএফ ও কাপুরুষ কিছু ভারতীয় মানুষ চোরের মত কাটার বেড়া দিতে চেয়েছিল, তাদের ভারী অস্ত্রের মুখে ঘাস কাটা কাসতে, আমের ডাল দিয়ে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়েছে বিনাদপুরবাসী,বাঙালিরা বীরের জাতি,বাঙালিরা কখনো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, এজন্য ভারী অস্ত্র মুখে দাঁড়িয়ে বজ্র কণ্ঠে বলতে পেরেছে, আয় দেখি কতগুলি করবি, আর কত মানুষ মারবি, বুকের রক্ত ঢেলে দেবো, কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি মাটি ছাড়বো না।

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বিনাদপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত বিনাদপুর উচ্চ বিদ্যালয় মাঠে ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহীন শওকত এই সব মন্তব্য করেন।

    মঙ্গলবার বিকেলে তিনি আরও বলেন, স্বৈরাশাসকের আমলে আমরা দেখেছি ঐ ফেলানির লাশ কাটা তারের বেড়াই ঝুলছে, শেখ হাসিনা ওয়াজেদ কোন প্রতিবাদ করেন নাই, আমার দেখেছি রাখাল ভাইকে ঘাস কাটতে গিয়েছিল, তাকে পাখির মত গুলি করে হত্যা করা হয়েছিল, শেখ হাসিনা তারও বিরুদ্ধে কোন প্রতিবাদ করেন নাই, কারণ শেখ হাসিনা ভারতের দাসত্ব করেছিল।

    বিনাদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এসলাম মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড.মোঃ রফিকুল ইসলাম (টিপু), জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়াত উদ্দৌলা, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মবিনুর রহমান মিঞা,শিবগঞ্জ উপ-জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন (অপু), বিনাদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জিয়াউল হকসহ অন্যরা। এসময় কয়েক হাজার বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে বিনাদপুর ইউনিয়ন

  • ৫৩ বিজিবি’র হাতে ফেন্সিডিল উদ্ধার

    ৫৩ বিজিবি’র হাতে ফেন্সিডিল উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে ওয়াহেদপুর সীমান্ত হতে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার হয়েছে।

    চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে বলেন, ওয়াহেদপুর বিওপির একটি টহল দল ২২ জানুয়ারি রাত পৌনে ৪টার দিকে চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার চরপাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে বিশেষ টহল পরিচালনা করে।

    এসময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে শ্যামপুর গ্রামের একটি আম বাগানে চোরাচালানের উদ্দেশ্যে মাদকদ্রব্য লুকায়িত আছে।

    টহলদল উক্ত স্থানে তল্লাশি শুরু করে এবং মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় ২টি বস্তা উদ্ধার করে। পরবর্তীতে টহলদল বস্তাগুলি তল্লাশী করে ১৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়। জব্দকৃত ফেন্সিডিল শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক !

    বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক !

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ও গাছ কেটে ফেলার ঘটনা নিয়ে উত্তেজনা ও দুই দেশের সীমান্ত বাসীর সংঘর্ষের পর অবশেষে সীমান্তে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সোনামসজিদ সীমান্তে সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য বৈঠক হয়েছে।

    বুধবার (২২ জানুয়ারি) সকালে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে এ সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী বিভাগের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ইমরান ইবনে এ রউফ এবং ভারতের বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম।

    এসময় চাঁপাইনবাবগঞ্জস্থ মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিএসএফের পক্ষে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিং এবং উভয় দেশের উর্দ্ধতন অফিসারগণ উপস্থিত ছিলেন।

    সৌজন্য সাক্ষাতে উভয়পক্ষ সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশী এবং ভারতীয় কৃষক ব্যতীত অন্য কেউ প্রবেশ না করা, সীমান্ত সংক্রান্ত যে কোন সমস্যা বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমন্বি^তভাবে সমাধান করা, উভয় দেশের মিডিয়া কর্তৃক সীমান্ত সম্পর্কিত যে কোন ধরনের অপপ্রচার কিংবা গুজব ছড়ানো বন্ধ করা এবং উভয় দেশের স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ইত্যাদি হতে বিরত থাকার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

    এ ব্যাপারে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হয়েছে এবং উভয় দেশ সীমান্ত সমস্যাগুলো সমাধানের সিদ্ধান্তগুলো মেনে চলতে একমত হয়েছে।

  • জিয়াউর রহমানের জন্মদিনে আলোচনা ও দোয়া মাহফিল

    জিয়াউর রহমানের জন্মদিনে আলোচনা ও দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে।

    জেলা বিএনপি ও জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পৃথকভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া।

    অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম সেন্টু, পৌর বিএনপির আহবায়ক সারোয়ার জাহান, নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক, সাধারণ সম্পাদক আবু তাহের খোকন। এসময় জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    অন্যদিকে, জেলা শহরের পাঠানপাড়াস্থ বিএনপি অফিসে জেলা সেচ্ছাসেবকদলের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে। পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশীদ, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আহসান হাবীবসহ অন্যরা।

    এসময় জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেতার কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।