Category: শিক্ষাঙ্গন

  • কুয়েটে ভিসি-প্রোভিসির পদত্যাগ

    কুয়েটে ভিসি-প্রোভিসির পদত্যাগ

    খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য (ভিসি) এবং উপ-উপাচার্যকে (প্রো-ভিসি) দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হচ্ছে।

    গতকাল বুধবার দিনগত মধ্যরাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

    অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে।

    অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকগণের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে।শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

  • সাটুরিয়ায় আট দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন

    সাটুরিয়ায় আট দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন

    মানিকগঞ্জ সাটুরিয়ায় ‘কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন’ আট দফা আট দাবি, বাস্তবায়নের লক্ষে ক্লাস -পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচী পালন করেছে।

    আজ সোমবার সকালে সাটুরিয়া কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট শিক্ষার্থীরা এই কর্মসূচী পালন করে। অবস্থান কর্মসূচীতে শিক্ষার্থীরা তাদের আট দফা দাবি তুলে ধরেন। এই সময় তারা দাবি আদায়ের লক্ষে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয়। পরে মিছিল নিয়ে তারা বিভিন্ন সড়ক প্রদর্শন করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

    কর্মসূচীতে সাটুরিয়া এটিআই ক্যাম্পাসের এম,এ, আল-নোমান, সানবির ইসলাম সাদ সহ শতাধিক সাধারন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

    সাটুরিয়া কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ এম এম এ সালাম জানান, শিক্ষার্থীদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভহিত করা হয়েছে। আশা করি, কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। এই সময় তিনি, শিক্ষার্থীদের কে ক্লাস -পরীক্ষা বর্জন থেকে বিরত থাকার পরামর্শ দেন।

  • ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহমিনা বরখাস্ত

    ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহমিনা বরখাস্ত

    ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাস বর্জন করলে শিক্ষার্থীদের ডাবল অ্যাবসেন্ট দেওয়ার হুমকি দেওয়া সেই শিক্ষককে বরখাস্ত করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

    সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু এ তথ্য জানিয়েছেন।

    অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান রাজু বলেন, তাহমিনা রহমানকে তাৎক্ষণিক সিদ্ধান্তে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় নিয়ম মেনে তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হবে।

    তাহমিনা রহমান বিশ্ববিদ্যালয়টির জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক ছিলেন।

    জানা যায়, ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের চলমান নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং মজলুম ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বব্যাপী গড়ে ওঠা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি পালনের ঘোষণা দেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    এ কর্মসূচি পালন করতে সোমবার ক্লাস না করার সিদ্ধান্ত নেন ড্যাফোডিলের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। বিষয়টি জানার পর প্রভাষক তাহমিনা শিক্ষার্থীদের গ্রুপে জানান, ক্লাসে না আসলে ডাবল অ্যাবসেন্ট দেওয়া হবে। এ সংক্রান্ত একটি কথপোকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

    যদিও তাহমিনা রহমান রোববার দিনগত মধ্যরাতে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেন।

  • সাটুরিয়ায় “ছনকা উচ্চ বিদ্যালয়’ স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

    সাটুরিয়ায় “ছনকা উচ্চ বিদ্যালয়’ স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ’ছনকা উচ্চ বিদ্যালয় স্থানান্তরের প্রতিবাদে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। আজ রবিবার সকাল ১০ টায় উপজেলা চত্বরে ইউএনও ও শিক্ষা অফিসের সামনে তারা এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এ সময় তারা স্লোগান দিতে থাকে- ‘চরের স্কুল চরেই থাকবে, অণ্য কোথায় মানি না, মানব না; স্কুল স্থানান্তরের ষড়যন্ত্র রুখে দাও! রুখে দাও।  বিক্ষোভকারীদের স্লোগানে উপজেলা চত্বর কম্পিত হয়ে উঠে।

    উল্লেখ্য, বরাঈদ ইউনিয়নের. আশে-পাশে কোনো বিদ্যালয় না থাকায় ২০১৫ ইং সালে সর্বস্তরের জনসাধারণের সুবিধার্থে ‘ছনকা উচ্চ বিদ্যালয়টি’ প্রতিষ্ঠিত হয়। এতে করে ওই এলাকার হৃত-দরিদ্র শিক্ষার্থীরা লেখা-পড়া করার সুযোগ পায়। কিন্তু বরাইদ ইউনিয়নটি ধলেশ্বরী নদী বেষ্টিত ভাঙ্গন কবলিত এলাকা। প্রতি বছরই এই এলাকাটি নদী ভাঙ্গনের শিকার হচ্ছে।  ২০২২ ইং সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হবার পর ভাঙ্গনের হাত থেকে রক্ষায় বিদ্যালয়টি অন্যত্র স্থানান্তরের চেষ্টা চলছে। বিশ্বস্তসূত্রে জানা যায়, ধলেশ্বরী নদীর পশ্চিম পার্শ্বে  উপজেলার শেষ প্রান্তে বিদ্যালয়টি স্থানান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

    এ ব্যাপারে, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল মজিদ জানান, বিদ্যালয় স্থানান্তরের বিষয়ে ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে মানিকগঞ্জ সহকারী জজ আদালতে একটি মামলা হয়। মামলার পরে থেকেই, বিদ্যালয়টি অন্যত্র স্থানান্তরের চেষ্টা চলছে।

    এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন মিয়ার অভিযোগ, ধলেশ্বরী পশ্চিম পার্শ্বে ঐতিহ্যবাহী ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয় নামে একটি পুরাতন স্কুল আছে। ঐ স্কুলটিকে ধ্বংস করার অভিপ্রায়ে একটি মহল নতুন করে ছনকা বিদ্যালয়টি স্থানান্তরের পাঁয়তারা করছে। তাছাড়া নদীর পূর্ব পাড়ের ১০/১১ টি গ্রামের (চরের) বাসিন্দাদের ছেলে মেয়েদের লেখা-পড়ায় বিঘ্ন ঘটিয়ে বিদ্যালয়টি স্থানান্তর সম্পূর্ণ অযৌক্তিক।

    উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আসাউদ জামান জানান, কয়েক বছর আগে বিদ্যালয়ের পক্ষে, নদী ভাঙ্গনে ক্ষতির শঙ্কা নিয়ে একটি চিঠি দেয়া হয়। ওই সময় বিভিন্ন ইনভেষ্টিগেশন টিম এই শঙ্কার সত্যতা পান। এর পরেই বিদ্যালয়টি অন্যত্র স্থানান্তরের জন্য মন্ত্রণালয় ও ডিজি অফিস থেকে চিঠি আসে।

    তবে, সম্প্রতি জানা গেছে, ছনকা গ্রামের বেশিরভাগ মানুষ চাইছে, বিদ্যালয়টি বর্তমানস্থানে থাকুক। বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভকারীরা এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করেন।

  • জুলাই আন্দোলনে হামলায় ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার

    জুলাই আন্দোলনে হামলায় ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার

    জুলাই অভ্যুত্থানের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমাবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে আরটিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী প্রক্টর মোহাম্মদ মাহবুব কায়সার।

    তিনি বলেন, ১২৮ জনকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। পরবর্তীতে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

    এর আগে, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন অনুসন্ধান কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল ইসলাম।

    প্রতিবেদনে অনেক সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধেও হামলা জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। অপরাধের মাত্রা বিবেচনায় তাদের একাডেমিক সনদ বাতিলের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।

  • অপ্রসন্ন শিক্ষায় মান হারাচ্ছে শিক্ষিতরা !

    অপ্রসন্ন শিক্ষায় মান হারাচ্ছে শিক্ষিতরা !

    সভ্যতার এই উৎকর্ষন মানব জাতির বিশুদ্ধ ভাবনার উন্মুক্ত ফসল। জীবন যাত্রার ধাপ পরিক্রমায় এই উন্নতি বা অগ্রগতি; জীবন জিজ্ঞাসার কাছে অত্যাবশ্যকীয়, যা যুগ যুগ ধরে সমাজ-সভ্যতাকে প্রভাবিত করছে।

    মান, সময় ও নিরাপত্তা এই তিনটি শব্দই জীবনচক্রকে আবর্তিত করছে বিধায়, পরিশোধীত চিন্তার অধিকারী মানুষকে এই ‘চক্রাকার আর্বতন, ব্যাপক ভাবে প্রভাবিত করছে। জীবনচক্রের এই অন্তহীন পথে, সুশিক্ষাই-মানব মুক্তির একমাত্র পাথেয়; যা দেশ, কাল, জাতি এবং কি মহাকালের স্বাক্ষী!

    একথা সত্য যে, আজ অব্দি পৃথিবীতে কোন পন্ডিতই শিক্ষার সুষম সংজ্ঞা প্রদান করতে পারেন নাই। যত গুলো সংজ্ঞা সভ্যতার এই যুগকে প্রভাবিত করছে, তার অধিকাংশ সংজ্ঞাই আত্ম-কেন্দ্রীক-ও ব্যক্তিক অভিজ্ঞতার ধারনা মাত্র।

    অভিজাত পরিবারের রবীন্দ্রনাথ ঠাকুর একজন শিক্ষিত ব্যক্তিকে ‘হিরার অংটির সাথে তুলনা করেছেন। তিনি তার ব্যাখ্যায় বলেছেন, ‘হিরার সু-দৃঢ়তা ও উজ্বলতা এই দু‘টিই একজন শিক্ষিত ব্যক্তির মাঝে ‘দেদীপ্যমান থাকা চাই। অনেকেই আবার এই ‘সংজ্ঞাটিতেও তার পারিবারিক আভিজাত্যের ইন্দনের ইংগিত করেছেন।

    আবার পাশ্চ্যের পন্ডিরা বলেছেন, Education is the harmonious development to body mind and soul. এইসংজ্ঞা থেকে প্রশ্ন আসে, আত্মার সাথে দেহ ও মনের সমুন্বয়ের ধারনার ধরনের প্রকৃতি কি? অথবা আত্মার বাস্তব ভিত্তি কি?

    এ ক্ষেত্রে ভাব-বাদীদের মতে, আত্মা এক অদৃশ্য বস্তু। যার বাস্তব ভিত্তি নাই। কিন্তু নিদিষ্ট নিয়ম বা শৃংখলার মধ্যে তার অনুভব লক্ষণীয়। অনেকে মনে করেন, আত্মার সাথে দেহ ও মনের ধারনা অনেকটাই রীতি-নীতি ভাব-আদর্শের দ্বারা আড়ষ্ঠ;  যা জীবন পরিচালনা ও সৃষ্টি জগতের কল্যাণমূলক ভাবনায় জীবনকে মুহিত রাখে। সেই অর্থে ধর্মীয় অনুশাসন ও বিশুদ্ধ চিন্তাশীল ব্যক্তি মাত্রই শিক্ষিত।

    একথা সত্য যে, চিন্তার বিশুদ্ধতা শিক্ষিত সমাজকে সত্য প্রচারে ও প্রসারে বিধায়কের ভুমিকা পালনে সাহায্য করে। তাই, অবশ্য অবশ্যই তাদেরকে চিন্তা বিশ্লেষনে মগ্ন থাকতে হয় এবং সেই সাথে যুগ যুগের ঘটনা-অভিজ্ঞতা ও তার সময় প্রেক্ষাপট বিশ্লেষন করা প্রয়োজন পড়ে।

    বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ সৈয়দ মুস্তবা আলী বলেছেন, ‘শিক্ষার আশ্রয় অবশ্য অবশ্যই পুস্তকে; যাতে বহু কাল অব্দি মানব জীবনের শিক্ষামূলক জীবন ও সমস্যা সর্ম্পকে সম্যক ধারণা বা বিশ্লেষন রয়েছে। যদিও একথা সত্য যে, বর্তমান সমাজ ব্যবস্থায় শিক্ষা ও শিক্ষিত দুটি শব্দই বহুমাত্রীক রসায়নে মানুষকে দ্বিধান্বিত করছে।

    আমাদের এই সমাজে অধিক অর্থের সাথে জীবনের সর্ম্পকে, সুশিক্ষার বদৌলতে আত্মকেন্দ্রীক ও সংকীর্ন মনোভাপন্ন করে তুলেছে। তাই শিক্ষিত সমাজ আজ রীতি-নীতি বা বিশুদ্ধ-আদর্শে আটকীয়ে না থেকে, ভোগবাদী ও ক্ষনস্থায়ী ভাবনায় বিভোর রয়েছে। যা শিক্ষিত সমাজের জন্য অত্যন্ত গর্হিত কাজ। তাই কবি বলেছেন, দুর্জন; বিদ্বান হলেও পরিতাজ্য;।

    মানব জীবন অত্যন্ত সংর্কীন সময়ের। এই সংর্কীন সময়ে শিক্ষিত সমাজকে, অবশ্য অবশ্যই রীতি-নীতি, বিশুদ্ধ, আদর্শভিত্তিক একটি সুনিদিষ্ট পথের দিকে আঙ্গুলী নির্দেশ করা  প্রয়োজন; যার বিশ্লেষন ও ভাবনা গোটা মানব জাতিকে যুগ যুগ ধরে প্রভাবিত করবে অভিযোজ ধারা পরিক্রমায়।

    একথা অতিব সত্য যে, গোটা বিশ্বের  অধিকাংশ শিক্ষিত সমাজ আজ বিলাশ-ভাবনায় ও নান্দিকতার খোলসে ডিকভাজী খাচ্ছে। সময় ও সুযোগ বুঝে অশুদ্ধ-বিশুদ্ধ দুই দিকেই তাদের বাস্তবিক অভিজ্ঞাতাকে কাজে লাগিয়ে ট্রেডিশন ও কমার্শিয়াল শিক্ষার কাছে তাত্ত্বিক ও আদর্শীক শিক্ষাকে বিক্রি করে দিচ্ছে। যার কারণে আমাদের সমাজে মেধাবী জন্ম হলেও ভাল মানুষের অভাব থেকেই যাচ্ছে।

    এখন, মুক্ত চিন্তার নামে অশুদ্ধতা মানুষকে গিলে খাচ্ছে। যার দরুন জীবনের কাছে জিজ্ঞাসার প্রশ্ন  বাতিক পরিনত হচ্ছে। সাময়িক ভোগ-বিলাশের চিন্তায় শিক্ষিত সমাজ মর্ডান-ট্রেডিশনের, ক্ষয়-প্রাপ্ত জীবন ভোগে ব্যতিব্যস্ত সময় পার করছে।

  • সপ্রাবি ৬ হাজার ৫৩১ জন শিক্ষকের নিয়োগ বাতিল !

    সপ্রাবি ৬ হাজার ৫৩১ জন শিক্ষকের নিয়োগ বাতিল !

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

    এর আগে গত ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট। কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেওয়ায় আদালত এ আদেশ দেন।

    উল্লেখ্য গত ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।

  • চাঁপাইনবাবগঞ্জে ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে পিঠা উৎসব 

    চাঁপাইনবাবগঞ্জে ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে পিঠা উৎসব 

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল’ স্কুলে পিঠা উৎসব হয়েছে। তিনদিন ব্যাপী চলা স্কুলের গ্রামীন খেলাধুলার পাশাপাশি নানা আয়োজন করা হয়। শেষ দিন শনিবার শহরের সোনার মোড়স্থ বিদ্যালয় চত্বরে আয়োজন করা হয় পিঠা উৎসবের।

    এতে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকগণ। উৎসবে ১৫টি স্টলে নানা ধরনের বাহারী পিঠা-পুলি বানিয়ে পসরা নিয়ে বসেন বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা। ছোট ছোট শিশুরা এসব স্টলে বিভিন্ন খাবার নিজ বাসা থেকে বানিয়ে নিয়ে এসে সারি সারি করে সাজিয়ে রাখে।

    স্টলগুলোও সাজানো হয় নানা রঙের বেলুন, চিকিমিটি পাতা, নানা রংয়ের কাগজ কেটে ফুল বানিয়ে দড়ি দিয়ে সাজিয়ে গুছিয়ে। ছোট ছোট শিশুদের নানা কাজে সহায়তা করেন প্রতিষ্ঠানের শিক্ষকগন। এছাড়া প্রতিটি শিশুর অভিভাবক ছেলে মেয়েদের নানাভাবে সাজিয়ে ‘যেমন খুশি-তেমন সাজো’ নিয়ে এসেছেন পিঠা উৎসবে।

    এতে শিক্ষার্থীরাও যেমন উচ্ছ্বসিত, তেমনই আনন্দিত শিক্ষার্থীদের অভিভাবকরাও। পিঠা উৎসবে পিঠা বিক্রি করে আয় ও করেছেন শিক্ষার্থীরা। নিজের হাতের বানানো পিঠা দিয়ে স্টল এবং সেখান থেকে বিক্রি করে টাকা আয় করা নিয়ে খুব খুব খুশি ছোট সোনামনিরা।

    পিঠা উৎসবে আসা অনেক শিশুরা বলেন, পিঠা উৎসবে এসে তারা অনেক গ্রামীন খাবার চিনলো নতুন করে। বর্তমানে তো শিক্ষার্থীরা আধুনিক সব খাবারে অভ্যস্ত এবং আশক্ত। কিন্তু পিঠা উৎসবে এসে অনেক খাবার খেতে এবং স্বাদও পেয়েছে তারা।

    অভিভাবকরাও বলেন, তাদের সন্তানরা আগের মতো গ্রামীন খাবারে অভ্যস্ত নয়। আধুনিক খাবারের সাথে পরিচিত হওয়ায় নতুন প্রজন্মের সন্তানরা গ্রামীণ নানা খাবারের বিষয়ে আগ্রহ কমে যাচ্ছে। তাই গ্রামীন পিঠা-পুলি নিয়ে এমন উৎসব খুব প্রয়োজন।

    আমাদের সন্তানরা প্রাচীন গ্রামের ঐতিহ্যবাহী খাবারগুলোর সাথে পরিচিত ও স্বাদ পাবে। দিন দিন গ্রামীন খাবারের প্রচলন হারিয়ে যাওয়ায় বর্তমান সময়ে গ্রামীন পিঠা-পুলি নিয়ে এরকম উৎসব শিশুদের অনেক উপকারে আসবে বলেও মত দেন অভিভাবকরা।

    ‘ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল’ স্কুলের পরিচালক প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম বলেন, গ্রামীণ সংস্কৃতি ও হারিয়ে যাওয়া গ্রাম বাংলার বিভিন্ন খাবারের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে প্রতি বছর গ্রামীণ খেলা-ধুলা ও পিঠা উৎসবের আয়োজন করে থাকি আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

    প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি গ্রামীন ঐতিহ্যগুলো স্মরণ করিয়ে দেয়া ও বাইরের শিক্ষা দেয়া এবং কিছুটা আনন্দ বিনোদনের লক্ষ্যেই মূলত এই উৎসব। আগামীতে আরও বড় পরিসরে এই উৎসব আয়োজনের আশাও ব্যক্ত করেন ‘ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল’ স্কুলের পরিচালক প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম।

    ‘ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল’ স্কুলের প্রশাসনিক কর্মকর্তা মোঃ এনামুল হক তুফান বলেন, দিন দিন হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতি শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার লক্ষেই প্রতি বছর গ্রামীন খেলাধূলা, পিঠা উৎসব, শিক্ষার্থীদের নানাভাবে সাজানো, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ বিনোদনের জন্য এই উৎসবের আয়োজন।

    এই উৎসবের কারণে প্রায় ৫০ রকমের বিভিন্ন প্রকার গ্রামীন খাবারের সাথে পরিচিত হচ্ছে শিশুরা। এই ধরণের আয়োজন আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে অব্যাহত থাকবে।

    এসময় উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল’ স্কুলের পরিচালক প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ এনামুল হক তুফান, সহঃ প্রধান শিক্ষিকা মোসাঃ খাইরুন নেসা, সহঃ শিক্ষক ফারজানা তামান্না নওরোজ, মোসাঃ শুকতারা খাতুন, মোসাঃ সাবিনা ইয়াসমিন, মোঃ রবিউল ইসলাম, মোসাঃ জয়নবা ফাল্ধসঢ়;গুনী, প্রিসিলা পাপড়ি গাইন, ইব্রাহীম খলিল নয়ন, মোসাঃ রহিমা বেগম, উম্মে রায়হান, মোসাঃ ফুলেরা খাতুন, মাহাতারামা ইয়াসমিন মুক্তি, কানিজ ফাতিমা সাথি, সহঃ শিক্ষক
    পুতুল, তুলি, বাসির আলী, আয়েশা খাতুন, মোসা: মুর্শিদা আখতার বানু।

    কম্পিউটার অপারেটর মো: আমিনুর রহমান, হিসাব রক্ষক, গুলে জান্নাত লুমা, আয়া হাসনারা, রাখি, ভ্যান চালক মাসুদ রানা। এসময় বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী অভিভাবক ও সাধারণ দর্শনার্থীরাও পিঠা উৎসবে ভীড় জমায়।

     

  • আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা !

    আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা !

    নতুন বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে আজ (১ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস এ মেলার উদ্বোধন করবেন।

    বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় বাংলা একাডেমির আব্দুল করীম সাহিত্যবিশারদ মিলনায়তনে মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। লিখিত বক্তব্য পাঠ করেন মেলা কমিটির সদস্য সচিব সরকার আমিন।

    লিখিত বক্তব্যে সরকার আমিন বলেন, মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতিতে (১ ফেব্রুয়ারি) শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৫। আমরা ভাষাশহীদ-ভাষাসংগ্রামী, মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থান ২৪-এর শহীদ, আহত ও অংশগ্রহণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।তিনি বলেন, (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বইমেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জ্ঞানভিত্তিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বই এবং বইমেলা সহায়ক। আমরা আশা করি সব সম্ভাবনায় আলোকিত হবে এবারের মেলা- আমাদের প্রাণের বইমেলা।

    বইমেলার সময়সূচি:
    (১ ফেব্রুয়ারি) থেকে (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলাপ্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত (৮ ফেব্রুয়ারি ও ১৫ ফেব্রুয়ারি ছাড়া)। (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা শুরু হবে সকাল ৮টা এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

    তথ্য
    • এবারের বইমেলায় মোট প্রকাশনা প্রতিষ্ঠান ৭০৮টি, বাংলা একাডেমি প্রাঙ্গণে ১৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৬০৯টি; মোট ইউনিট ১০৮৪টি (গত বছর প্রতিষ্ঠান ছিল ৬৪২টি এবং ইউনিট ছিল ১৯৪৬টি)।

    এবার মোট প্যাভিলিয়নের সংখ্যা ৩৭টি, বাংলা একাডেমি প্রাঙ্গণে একটি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি; (গত বছর প্যাভিলিয়নের সংখ্যা ছিল ৩৭টি)। লিটল ম্যাগাজিন চত্বর সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায়। সেখানে প্রায় ১৩০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। শিশু চত্বরে মোট প্রতিষ্ঠান ৭৪টি এবং ইউনিট ১২০টি (গত বছর প্রতিষ্ঠান ছিল ৬৮টি এবং ইউনিট ১০৯টি)

     

  • সাত কলেজ নিয়ে হতে যাচ্ছে জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়

    সাত কলেজ নিয়ে হতে যাচ্ছে জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়

    রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে হতে যাচ্ছে জুলাই ৩৬ বিশ্ব-বিদ্যালয়। এই নাম প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের নেতৃত্বাধীন কমিটি।

    বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজসহ এ-সংক্রান্ত কমিটির তিন সদস্য শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয় নাম প্রস্তাব করা হয়।

    ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, কয়েকটির মধ্যে জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয় নামটি সবাইকে বিশেষভাবে আকৃষ্ট করেছে। শিক্ষা উপদেষ্টাও এই নামের প্রশংসা করেছেন। তবে ছাত্ররা যেটা বলবে, সেটাই চূড়ান্ত হবে।

    সাত সরকারি কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

    উল্লেখ্য যে, শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত সোমবার এই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।