Category: সারাদেশ

  • লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে, নিহত ৫

    লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে, নিহত ৫

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে যাত্রাবাহী বাস পড়ে পাঁচ নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত পাঁচজন হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের মো. মোরশেদ আলম (৪০) ও জয়নাল আবেদীন (৫৭), হুমায়ন করীর, মাজেদ, রিপন, হুমায়ুন রশিদ। তিনি নওগাঁ জেলার বাসিন্দা। চন্দ্রগঞ্জের লতিফপুর বকুল ভিলায় নামের বাসায় ভাড়া থাকতেন। তিনি এরিস্টো ফার্মা নামে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন৷

    জানা যায়, চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে আনন্দ পরিবহনের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে যায়। এতে বাসটি ডুবে যায়। বাস থেকে অন্তত ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

    চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    উল্লেখ্য এই দুর্ঘটনার ঠিক একমাস আগে গত ৭ অক্টোবর ভোরে ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূরত্বে নোয়াখালীর চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের ওই খালেই একটি মাইক্রোবাস ডুবে যায়। এতে একই পরিবারের সাতজনের মৃত্যু হয়।

  • জুলাই সনদ ছাড়া নির্বাচন হবে ব্যর্থতার পুনরাবৃত্তি: নায়েবে আমির

    জুলাই সনদ ছাড়া নির্বাচন হবে ব্যর্থতার পুনরাবৃত্তি: নায়েবে আমির

    পিআর ইস্যুতে সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, “জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আগামী নির্বাচনও অতীতের ব্যর্থ নির্বাচনগুলোর পুনরাবৃত্তি ঘটবে।

    আর যারা জুলাই সনদ মানবে না, তারা আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে।” শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এসময় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মুফতি মাহফুজুর রহমানের সভা-পতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সফিকুর রহমান পাটোয়ারী, ইউনিয়ন জামায়াত নেতা শাখাওয়াত হোসেন শামিম প্রমুখ।

     

  • সাটুরিয়ায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

    সাটুরিয়ায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাটুরিয়া উপজেলা প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে হযরত মুহাম্মদ (সা:) এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়।

    সাটুরিয়া মডেল মসজিদের পেশ ইমাম মুফতি মাসউদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন। অনুষ্ঠানে বক্তারা হযরত মুহাম্মদ (সা:) এর শিক্ষা ও জীবন সংগ্রাম নিয়ে আলোচনা করেন।

    পরে শিশুদের মধ্যে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন নিয়ে লেখা বই বিতরণ করা হয়। এ সময় উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি এবং ধর্মপ্রাণ মুসল্লী সহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।  অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

  • মানিকগঞ্জে সেনা অভিযানে অস্ত্রসহ “পিস্তল ফারুক” গ্রেপ্তার

    মানিকগঞ্জে সেনা অভিযানে অস্ত্রসহ “পিস্তল ফারুক” গ্রেপ্তার

    মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বন্যা প্রসাদ গ্রামে সেনা ক্যাম্পের দুর্ধর্ষ সাঁড়াশি অভিযানে বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৫) রাতে ফারুক আহমেদ ওরফে ‘পিস্তল ফারুক’কে আটক করা হয়েছে। তিনি স্থানীয় সাইজ উদ্দিনের ছেলে।

    অভিযানে ফারুকের নিজ বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ১৪ পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন,দুটি পাসপোর্ট জব্দ করা হয়। পরে সেনা সদস্যরা তাকে ঘিওর থানায় সোপর্দ করেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, অল্প সময়ের মধ্যেই ফারুক বিপুল সম্পদের মালিক হয়ে ওঠেন। ২০২৩-২৪ সালের মধ্যে তিনি শত কোটি টাকার মালিক বনে যান। দেশের বাইরে তার অবাধ যাতায়াত ছিল।

    এ ছাড়া মদ্যপ অবস্থায় মানুষকে অকারণে হয়রানি ও দুর্ব্যবহার করাই ছিল তার নিত্য-দিনের আচরণ। এলাকাবাসীর অভিযোগ, আধিপত্য বিস্তার ও প্রভাব খাটাতে বিভিন্ন রাজনৈতিক দলের হাই প্রোফাইল ব্যক্তিদের সঙ্গে ওঠাবসা করতেন তিনি।

    মোঃ কোহিনুর মিয়া,ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঠোফোন সাংবাদিক আবুল কালাম আজাদ (সেন্টু) কে বলেন, মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। ফারুক আহমেদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

    স্থানীয়রা সেনা সদস্যদের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনতে নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন

  • গাজায় অনাহারে ৩৪৮ জনের মৃত্যু, নিহত ৬৩৫০০

    গাজায় অনাহারে ৩৪৮ জনের মৃত্যু, নিহত ৬৩৫০০

    গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ আগ্রাসন নিহতের সংখ্যা ৬৩ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে নতুন করে আরও ১৭ জনকে ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে যাদের মধ্যে ছয়জনই ত্রাণের অপেক্ষায় ছিলেন। বেশ কিছু মেডিক্যাল সূত্র আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সেখানে অনাহারে এখন পর্যন্ত ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। গাজা শহরে নৃশংস আক্রমণ চালিয়ে যাওয়ার সময় শাতি শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি সেনাবাহিনী এক অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করেছে।

    গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রা দেখে ফিলিস্তিনিরা পালিয়ে বেড়াচ্ছে। সেখানে প্রায় ১০ লাখ মানুষ আশ্রয় নিয়েছিল। যদিও তাদের যাওয়ার জন্য কোনো নিরাপদ স্থান অবশিষ্ট নেই।

    ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। প্রায় দুই বছর ধরে গাজায় সংঘাত চলছে। সেখানে দখলদার বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৬৩ হাজার ৫৫৭ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১ লাখ ৬০ হাজার ৬৬০ জন।

    এদিকে চলতি মাসের শেষে জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন।

    প্রেভো দেশটির উপ-প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম। একইসঙ্গে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

    তিনি আরও বলেন, ইসরায়েলের বিরুদ্ধে অন্তত ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর মধ্যে রয়েছে অধিকৃত অঞ্চলের বসতি থেকে আমদানি করা পণ্যের ওপর নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয়-বিক্রয় নীতির পুনর্মূল্যায়ন।

    তিনি বলেন, ফিলিস্তিনে বিশেষ করে গাজায় যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তার আলোকেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।এর আগে গত জুলাইয়ের শেষ দিকে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছিলেন যে, ফ্রান্সও ইউএনজিএ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এরপর একে একে আরও কয়েকটি দেশ একই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে, যদিও কিছু দেশ শর্তসাপেক্ষ স্বীকৃতির কথা বলেছে।

  • মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না

    মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না

    মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হলে কেউ আর সরকারি পদ ও নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন অন্য সব উপদেষ্টা বলেও জানান তিনি। প্রেস সচিব বলেন, “এই বৈঠকে সাম্প্রতিক আইন-শৃঙ্খলা ও সার্বিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে।”

    মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হলে কেউ স্থানীয় সরকার নির্বচনেও অংশ নিতে পারবেন না বলেও জানান তিনি।

    প্রেস সচিব জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টে নতুন সেকশন যুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অযোগ্য হবেন।

    প্রেস সচিব আরো জানান, একইভাবে ওই ব্যক্তি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা থাকার অযোগ্য হবেন। পাশাপাশি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্যকোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারো অযোগ্য হবেন।

    এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব জানান, টেলিকমি-উনিকেশন নেটওয়ার্ক ও লাইসেন্স নীতিমালা-২০২৫ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

    বৈঠকের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে হাজির হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

  • চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

    চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁন্দলাই জোড়বাগান বস্তি এলাকায় মাদকবিরোধী জনসচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থানীয় যুবসমাজ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

    মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সেনা কর্মকর্তা আলহাজ্ব সায়েদুজ্জামান, স্থানীয় যুবক মেহেদি হাসান, সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার আলী, সাবেক ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমানসহ অন্যরা। এছাড়া এলাকাবাসীর সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন বিএনপি নেতা শওকত আলী, ইউসুফ আলী লাভলু এবং স্থানীয় বাসিন্দা সাগর।

    মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপিও প্রদান করা হয়। বক্তারা বলেন, “মাদকের করালগ্রাসে ক্ষত-বিক্ষত হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম। এখনই রুখে না দাঁড়ালে অন্ধকারে নিমজ্জিত হবে আগামী দিনের কর্ণধাররা।”

    তারা আরও জানান, দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী শিশু, কিশোর ও তরুণ, যারা ধীরে ধীরে মাদকের ভয়াল ছোবলে আক্রান্ত হচ্ছে। চাঁন্দলাই জোড়বাগান এলাকায় মাদক ব্যবসায়ীদের গ্রেফতার, মাদকাসক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবিও জানান বক্তারা।

    মানববন্ধনে বক্তারা মাদক বিক্রি ও সেবনকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে, এলাকাবাসী সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

    বক্তারা আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপই যথেষ্ট নয়, পরিবার ও সমাজকেও সচেতন হতে হবে। কারণ মাদকের বিস্তার রোধে পারিবারিক ও সামাজিক প্রতিরোধই সবচেয়ে বড় শক্তি।

    মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে হবে এবং প্রশাসনসহ সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। তাহলেই কেবল মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব। মাদক বিক্রি ও সেবন বন্ধে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয় মানববন্ধন থেকে।

  • জিএম কাদের এবং তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা !

    জিএম কাদের এবং তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা !

    জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং তাঁর স্ত্রী শেরীফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (৪ সেপ্টেম্বর) দু‌র্নী‌তি দমন ক‌মিশ‌নের আবেদ‌নের প্রেক্ষি‌তে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন।

    এ বিষ‌য়ে প্রয়োজনীয় ব‌্যবস্থা নি‌তে বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন-প্রশাসন), স্পেশাল ব্রাঞ্চ ঢাকাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে। দুদ‌কের ডেপু‌টি ডাই‌রেক্টর আকতারুল ইসলাম এ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

    সা‌বেক বি‌রোধী দলীয় নেতা জিএম কা‌দের ও তার স্ত্রী শেরীফার বিরু‌দ্ধে ক্ষমতার অপ-ব‌্যবহার ক‌রে দ‌লের ম‌নোনয়ন বা‌ণিজ‌্যসহ ঘুষ-দুর্নী‌তির মাধ‌মে জ্ঞাত আয় ব‌হির্ভূত বিপুল সম্প‌দ অর্জ‌নের অভিযোগ র‌য়ে‌ছে।

    তারা দুর্নী‌তির এই টাকা বি‌দে‌শে পাচার ক‌রে‌ছেন ব‌লেও অভিযোগ আছে। এসব অভিযোগ আম‌লে নি‌য়ে দুর্নী‌তি দমন ক‌মিশন তা‌দের বিরু‌দ্ধে অনুসন্ধান কর‌ছে।

     

  • মানিকগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

    মানিকগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

    মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আজ ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সিংগাইর পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন প্রশিকা সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, মানিকগঞ্জের দৌলতপুর থানার নিলুয়া গ্রামের পরশ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (২৩) এবং হরিরামপুর থানার কৌরি ঝিটকা গ্রামের মৃত শেরজন মোল্লার ছেলে মনির হোসেন (৬০)।

    আহতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ সেওতা গ্রামের আবুল হোসেনের ছেলে মহসিন (৩২) এবং পাবনার সাথিয়া থানার পাটগাড়ি গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে শাহজাহান আলী (৬০)।

    পথচারীরা জানান, মানিকগঞ্জগামী একটি মালবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং অপর দুই যাত্রী গুরুতর আহত হন।

    স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং আহত দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • অপারেশনের দেড় বছর পর রোগীর পেট থেকে বের হলো মপ

    অপারেশনের দেড় বছর পর রোগীর পেট থেকে বের হলো মপ

    বগুড়ার শেরপুরের একটি প্রাইভেট ক্লিনিকে জরায়ুর টিউমার অপারেশনের দেড় বছর পর মানিকগঞ্জের এক রোগীর পেট থেকে সার্জারির সময় ফেলে রাখা মপ (অস্ত্রোপচারে ব্যবহৃত শোষণক্ষম কাপড়) বের করেছেন মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আরিফুর রহমান।

    ভুক্তভোগী রোগীর নাম রুবি বেগম (৫০)। তিনি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুতালড়ি ইউনিয়নের রফিকুল ইসলামের স্ত্রী।

    পরিবার জানায়, অপারেশনের কিছুদিন পর থেকেই রুবি বেগম অসুস্থ হতে থাকেন। চিকিৎসকরা তার ‘টিবি রোগ’ হয়েছে বলে জানান। দীর্ঘ নয় মাস ধরে তিনি সেই রোগের চিকিৎসা নেন। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং তার পেটের ডান পাশের নিচের দিক থেকে একটি নালা দিয়ে ধীরে ধীরে পুঁজ বের হতে থাকে।

    এ অবস্থায় তার দেবর শহিদুল ইসলাম তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আরিফুর রহমানের শরণাপন্ন হন। পরীক্ষা-নিরীক্ষার পর তিনি গত মঙ্গলবার রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মেডিল্যাব জেনারেল হাসপাতালে রুবির পুনরায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

    অপারেশনের সময় ডা. আরিফুর রহমান রোগীর শরীরের ভেতরে ফেলে রাখা একটি মপ খুঁজে পান। পরে তা বের করে আনা হয়।

    ডা. আরিফুর রহমান বলেন, “রোগী যখন আমার কাছে আসে তখন তার পেট থেকে পুঁজ বের হচ্ছিল। পরীক্ষার পর অপারেশনের সিদ্ধান্ত নেই। অস্ত্রোপচারের সময় দেখা যায়, দেড় বছর আগে অপারেশনের সময়কার একটি মপ শরীরের ভেতরে থেকে গেছে। এই কারণেই রোগী এতদিন ধরে ভুগছিলেন।”

    রুবির ছেলে ঈসমাইল বলেন, “দেড় বছর আগে অপারেশন করানোর পরও মায়ের ব্যথা কমেনি। এবার মানিকগঞ্জে ডাক্তার আরিফ স্যার অপারেশন করে মায়ের পেট থেকে ত্যানা (মপ) বের করেছেন। আমি ওই চিকিৎসকের বিচার চাই।”

    স্থানীয়রা জানান, চিকিৎসক আরিফুর রহমানের উদ্যোগ ও দক্ষতাতেই দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে। তবে বগুড়ার সেই চিকিৎসকের অবহেলা ও দায়িত্বজ্ঞান-হীনতার কারণে রোগী ও পরিবারের জীবনে যে ভোগান্তি নেমে এসেছে তার কঠোর জবাবদিহিতা হওয়া প্রয়োজন।