Category: সারাদেশ

  • নিখোঁজের ৬ দিন পর প্রবাসীর স্ত্রী’র অর্ধগলিত মরদেহ উদ্ধার

    নিখোঁজের ৬ দিন পর প্রবাসীর স্ত্রী’র অর্ধগলিত মরদেহ উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বিল থেকে কেয়া (২২) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শাহাপাড়া পন্ডিতপাড়ার বাড়ির পাশে একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কেয়া ওই গ্রামের মির্জা শাহরিয়ার এর মেয়ে ও সৌদি প্রবাসী সুমনের স্ত্রী।

    শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) এস.এম সাকিল আহমেদ জানান, গত ২৮ আগষ্ট থেকে নিখোঁজ ছিল কেয়া। ৬ দিন পর সকালে বাড়ির পাশে বিলে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

    তদন্ত ওসি আরও জানান, মরদেহটি অর্ধগলিত হওয়ায় শরীরে কোন আঘাতের চিহ্ন বুঝা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

  • রাকসু নির্বাচনে প্রার্থী চার কন্যার পিতা শাহরিয়ার মোর্শেদ

    রাকসু নির্বাচনে প্রার্থী চার কন্যার পিতা শাহরিয়ার মোর্শেদ

    রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রার্থী হয়েছেন চার কন্যার পিতা ৫১ বছর বয়সি শিক্ষার্থী শাহরিয়ার মোর্শেদ খান। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোর্শেদ খান বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মনোনয়নপত্র নেন।

    মনোনয়নপত্র নেওয়ার পর মোর্শেদ খান বলেন, “আমার বয়স এখন ৫১ বছর। গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষে পড়ি। “রাকসুতে প্রচার ও প্রকাশনা পদের জন্য মনোনয়নপত্র নিয়েছি।

    এই পদে জয়ের জন্য আমি আশাবাদী; কারণ বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আমাকে চেনেন, ভালোবাসেন, অনুপ্রেরণা দেন।

    আশা করি, একজন সংগ্রামী মানুষ হিসেবে সবাই আমার পাশে দাড়াবেন ও ভোট দেবেন। আমি জয়ী হলে সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করব। মোর্শেদ খানের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার রাজাপুর গ্রামে।

  • ধর্ষণের হুমকি দাতা আলী হুসেন ঢাবি থেকে বহিষ্কার

    ধর্ষণের হুমকি দাতা আলী হুসেন ঢাবি থেকে বহিষ্কার

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একজন প্রার্থীর বিরুদ্ধে রিট করায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় শিক্ষার্থী আলী হুসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

    বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

    প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বহিষ্কারা-দেশ জারি করে। বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তিই হলো এই বহিষ্কার।

    আলী হুসেনের শ্রেণি রোল ৫৪ এবং রেজিস্ট্রেশন নম্বর ২০২০২১২৭৬৮। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী।

    এছাড়া তার বিরুদ্ধে আনা অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বহিষ্কারাদেশ জারি করে। বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তিই হলো এই বহিষ্কার।

    আলী হুসেনের শ্রেণি রোল ৫৪ এবং রেজিস্ট্রেশন নম্বর ২০২০২১২৭৬৮। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী।

    এছাড়া তার বিরুদ্ধে আনা অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

  • সেনাবাহিনী সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফলে প্রতিশ্রুতিবদ্ধ

    সেনাবাহিনী সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফলে প্রতিশ্রুতিবদ্ধ

    বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

    বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনা-বাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অবদান অব্যাহত রাখার জন্য কৃতজ্ঞতা জানান।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর এই ভূমিকা আরও সুসংগঠিত করা জরুরি। এর মধ্যে স্পষ্ট কমান্ড কাঠামো ও সকল বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

    তিনি বলেন, “আমি জাতির প্রতি অঙ্গীকার করেছি—এমন একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য যা ভোটার উপস্থিতি, নতুন ও নারী ভোটারের অংশগ্রহণ, নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে বৈশ্বিক আস্থা এবং গণতন্ত্র ও আইনের শাসনের উৎসবমুখর পরিবেশের দিক থেকে আলাদা করে দৃষ্টান্ত স্থাপন করবে।”

    সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি গুজবের প্রতি মনোযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “পুরো সেনাবাহিনী সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

  • হাইকোর্টের রায় চেম্বারে স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

    হাইকোর্টের রায় চেম্বারে স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। এ আদেশের ফলে নির্বাচন হতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

    আজ সোমবার বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের পর তাৎক্ষণিক হাতে লেখা আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।

    বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির। তিনি বলেন, ডাকসু নির্বাচনে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    পরে এক আদেশে হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার আদালত। ফলে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা রইল না।

     

  • মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর সোমবার দুপুরে শহরের বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‍্যালিটি বের হয়ে শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

    এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।

    এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদ হোসেন খান, আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জজ কোর্টের পিপি আ.ফ.ম. নুরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পণ্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ জাদু, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, বাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মাজহারুল ইসলাম খান পায়েল, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

    বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপি আজও রাজপথে সংগ্রাম করছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ জনসমাবেশ প্রমাণ করে মানিকগঞ্জে বিএনপির প্রতি মানুষের আস্থা অটুট রয়েছে। নেতারা আরও বলেন, বিপুল জনসমাগম দলীয় ঐক্যের শক্তিশালী বার্তা বহন করছে।

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌথবাহিনীর অভিযান

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌথবাহিনীর অভিযান

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেইট সংলগ্ন এলাকায় বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষের পর যৌথবাহিনী বিশেষ অভিযানে নেমেছে। রবিবার (৩১ আগস্ট) বিকেল ৪টার দিকে যৌথবাহিনী বিশ্ববিদ্যালয়ের পাশের জোবরা গ্রামে অভিযান শুরু করেছে।

    বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের সড়ক দিয়ে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের অন্তত ২০টি গাড়ি প্রবেশ করে জোবরা গ্রামের দিকে যায়। যৌথবাহিনী প্রবেশের পর পরিস্থিতি শান্ত রয়েছে।

    শনিবার (৩০ আগস্ট) রাত ১২টা থেকে সংঘর্ষ শুরুর পর আজ রবিবার (৩১ আগস্ট) দুপুর পর্যন্ত স্থানীয়দের হামলায় বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্র আহত হয়েছে।

    দুপুর ২টা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে হাটহাজরী উপজেলা প্রশাসন।

    নিষেধাজ্ঞার এই সময়ে ওই এলাকায় পাঁচ বা ততধিক ব্যক্তির একসঙ্গে অবস্থান কিংবা চলাফেলা করতে পারবেন না। কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র বা দেশীয় অস্ত্র বহন করা যাবে না।

    সংঘর্ষে আহতদের মধ্যে ৫৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে; তাদের বেশিরভাগই শিক্ষার্থী। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, চিকিৎসাধীন সকলে এখন শঙ্কামুক্ত।

    বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন একটি ভবনের ভাড়াটিয়া এক ছাত্রীর সঙ্গে ভবনের নিরাপত্তারক্ষীর বিতণ্ডার জেরে শনিবার (৩০ আগস্ট) মধ্যরাতে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের সূত্রপাত হয়।

    শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী রাত ১১টার দিকে বাসায় ফেরেন। ভবনের গেট বন্ধ থাকায় তিনি প্রহরীকে ডাকাডাকি করেন। এ সময় প্রহরী এসে ওই ছাত্রীর সঙ্গে তর্কে জড়ায়। এক পর্যায়ে ওই ছাত্রীকে তিনি গালাগাল করেন এবং চড় মারেন।

    ওই ছাত্রী তখন সহপাঠীদের খবর দিলে তারা সেখানে যান এবং গ্রামবাসীও ভবনের নিরাপত্তারক্ষীর পক্ষ নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া করে। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

    এ সময় স্থানীয়রা মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। স্থানীয় লোকজন সে সময় ধারালো অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের আঘাত করে বলে অনেকে অভিযোগ করেছেন।

     

  • গণপরিষদ নির্বাচন ও জাতীয় পার্টি সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে-এনসিপি

    গণপরিষদ নির্বাচন ও জাতীয় পার্টি সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে-এনসিপি

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল। এসময় প্রধান উপদেষ্টাকে তারা পাঁচটি দাবির বিষয়ে জানিয়েছেন।

    রোববার (৩১ আগস্ট) রাতে বৈঠকের পর দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সাংবাদিকদের এ কথা বলেন।

    আরিফুল ইসলাম আদিব বলেন, আমরা মোট পাঁচটি বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি। গণঅভ্যুত্থানের এক বছর পার হলেও আমরা দেখতে পাচ্ছি গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের পুনর্বাসন, চিকিৎসা এবং নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি।

    আমরা কিছুদিন আগেও দেখেছিলাম শহীদ পরিবারের সদস্যরা তাদের দাবি নিয়ে মাঠে নামলে পুলিশ লাঠিচার্জ করে। সেসময় বেশকিছু শহীদ পরিবারের সদস্য আহত হন। আমরা শহীদ পরিবার এবং আহতদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছি।

    দ্বিতীয়ত হলো জুলাই গণঅভ্যুত্থানে আমাদের দেশে থাকা সহযোদ্ধাদের সঙ্গে প্রবাসী ভাইয়েরা অংশগ্রহণ করেছেন। সংযুক্ত আরব আমিরাতে কিছু লোক আটক হয়েছিল। সরকারের উদ্যোগে কিছু লোককে ছাড়িয়ে আনা হয়েছে কিন্তু এখনো ২৫ জন সহযোদ্ধা সেখানে আইনি জটিলতায় আটকা রয়েছেন। সে বিষয়ে সরকার যেন উদ্যোগ গ্রহণ করে সে বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি।

    এনসিপির এই নেতা বলেন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সরকারের পক্ষ থেকে একটি গুম কমিশন করা হয়েছে। গতকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ছিল। গুম কমিশন স্পষ্টভাবে উল্লেখ করেছে- গত ১৫ বছরে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন হয়েছে। সেখানে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার বিষয়ে তোর অভিযোগ এনেছেন এবং প্রতিবেদনে উল্লেখ করেছেন।

    আমরা সরকারের কাছে সুস্পষ্টভাবে দাবি করেছি, গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে রাষ্ট্রীয় যেসব সংস্থার মধ্যে যেসব সদস্য এসব অভিযোগে অভিযুক্ত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করে।

    তিনি বলেন, একইসঙ্গে আমরা আশঙ্কা করছি বাংলাদেশে বিগত ১৫ বছরে যে নির্বাচন গুলো হয়েছিল সেই নির্বাচনে আমরা দেখেছিলাম রাষ্ট্রীয় সংস্থা বিভিন্নভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করত। কারা বিরোধী দল হবে, কারা নির্বাচন করতে পারবে, কারা পারবে নাসহ নানা বিষয় তারা প্রভাবিত করতো। সবশেষ ২০২৪ সালের নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানোর জন্য বিভিন্ন লোককে গ্রেফতারসহ নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে।

    আদিব বলেন, জুলাই সনদের আইনি এবং সাংবিধানিকভিত্তির জন্য আগামী নির্বাচন যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয় সেটি জানানো হয়েছে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘ ৫৪ বছরের রাজনৈতিক সংকট, একক ব্যক্তিকেন্দ্রিক বা স্বৈরতান্ত্রিক মনোভাবের কাঠামো স্থায়ী সমাধানের জন্য আমরা মনে করি, আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে নতুন সংবিধান প্রণয়ন করবে।

    তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন গঠনের সময় আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছিলাম- নির্বাচন কমিশনের সক্ষমতা, নিরপেক্ষতার বিষয়ে প্রধান উপদেষ্টা যেন ভূমিকা রাখেন।

    এনসিপির এই নেতা আরও বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য প্রকাশ্যে অবস্থান নিয়েছে। জাতীয় পার্টি সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার জন্য সরকার যেন আরও কার্যকর ভূমিকা পালন করে সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে বলেছি।

  • ফেব্রুয়ারিতে নির্বাচনে একমত জামায়াত কিন্তু বিচার ও সংস্কার দৃশ্যমান করতে হবে

    ফেব্রুয়ারিতে নির্বাচনে একমত জামায়াত কিন্তু বিচার ও সংস্কার দৃশ্যমান করতে হবে

    নির্বাচন ফেব্রুয়ারিতে (রোজার আগে) হবে বলে প্রধান উপদেষ্টার কাছে একমত প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। কিন্তু নির্বাচন সুষ্ঠু হওয়ার শর্তের ক্ষেত্রে একটি দল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

    “দলটি প্রধান উপদেষ্টাকে জানিয়েছে, নির্বাচনের তারিখের ব্যাপারে দ্বিধা-দ্বন্দ্ব ও দ্বিমত নাই তাদের। কিন্তু একটি দল নির্বাচন সুষ্ঠু করার জন্য যখন আমরা কতিপয় শর্তের কথা বলেছি, তখনই বলে যে- এই তারিখে আমরা নির্বাচন চাই না এই কথাটা বলাটাই একটা ষড়যন্ত্র বলে আমি মনে করছি”, বলেন আব্দুল্লাহ মো. তাহের।

    প্রধান উপদেষ্টা তিনটি বিষয়ে জাতিকে আশ্বস্ত করেছেন উল্লেখ করে তিনি জানান, কিছু বিষয়ে সংস্কার, দৃশ্যমান বিচার এবং বিশ্বমানের আনন্দঘন একটি নির্বাচন হবে।

    কিন্তু আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে এই সমস্ত অর্জন প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা আছে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর এই নেতা। এছাড়া অনেকগুলো বিষয়ে সব দল ঐকমত্য পোষণ করলেও দু’য়েকটি দল কোনো কোনো ইস্যুতে নোট অব ডিসেন্ট দিয়েছে বলে জানান তিনি।

    “আনফরচুনেটলি অল্প সংখ্যক দল আমাদের ঐকমত্য পোষণের ইস্যুর বাস্তবায়নে কিছুটা বাধার সৃষ্টি করছে। তারা বলছেন, আগামী নির্বাচিত সরকার এসে এগুলো বাস্তবায়ন করবে।

    এছাড়া জুলাই চার্টার না করেই নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়াটা এক ধরনের ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি।

    এক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন,“একটা দল যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে। তারা নির্বাচন পেয়ে গেছে। বাকি সব দল জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে এক আছে। এখানে লেভেল প্লেয়িং ফিল্ডের ইস্যুটি বিঘ্নিত হয়েছে।”

  • নির্বাচন ফেব্রুয়ারিতেই, বিএনপিকে আশ্বাস প্রধান উপদেষ্টার

    নির্বাচন ফেব্রুয়ারিতেই, বিএনপিকে আশ্বাস প্রধান উপদেষ্টার

    প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ‘ফলপ্রসূ হয়েছে’ উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। এ নিয়ে আশঙ্কা করার কোনো কারণ নেই।’

    রোববার (৩১ আগস্ট) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। আমরাও তা বিশ্বাস করি।’

    বৈঠকে নির্বাচনকালীন সরকার ও রাজনৈতিক পরিবেশ নিয়ে বিএনপির উদ্বেগ ও প্রত্যাশার কথা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের আশঙ্কা নির্বাচনকে বিলম্বিত করার লক্ষ্যে একটি চক্রান্ত কাজ করছে।

    তবে আশঙ্কা করার কারণ নেই। নির্বাচন কমিশন যে শিডিউল ঘোষণা করেছে, সেই সময়ই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা আমাদের সে কথাই বলেছেন।’

    তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা দেশের সবচেয়ে বড় দলের সঙ্গে কথা বলবেন এটি তার এখতিয়ারে রয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টার মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং গোটা দেশবাসী আশ্বস্ত হয়েছে।’

    গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, রিসেন্টলি যে ঘটনা ঘটেছে, আমাদের রাজনৈতিক নেতা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর যে আক্রমণ হয়েছে, সে বিষয়ে প্রধান উপদেষ্টা আমাদের মতামত নিয়েছেন।’

    ‘আমরা পরিষ্কার ভাষায় বলেছি, আমরা মনে করি যে, এটি একটি অত্যন্ত গর্হিত কাজ। এটি অত্যন্ত উদ্বেগজনক। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা মনে করি, এটি ভালোভাবে তদন্ত হওয়া দরকার’- এ প্রসঙ্গে যোগ করেন তিনি।