Category: সারাদেশ

  • সাটুরিয়ায় ছাগলের হাটের হাসিল আদায় নিয়ে দুই পক্ষের দ্বন্দ

    সাটুরিয়ায় ছাগলের হাটের হাসিল আদায় নিয়ে দুই পক্ষের দ্বন্দ

    মানিকগঞ্জের সাটুরিয়া বাজারে ছাগলের হাটের হাসিল আদায়কে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা পুনর্বাসন সমিতি ও ধামরাই উপজেলার ছাগলের হাটের ইজারাদারদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এক পর্যায়ে দখল এবং হাটের স্থান পরিবর্তনের ঘটনা ঘটে। এতে সাধারণ ক্রেতা-বিক্রেতা চরম বিপাকে ও অনিশ্চয়তায় পড়ে।

    বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে সাটুরিয়া মুক্তিযোদ্ধা মার্কেটে ছাগলের হাট শুরু হলে পার্শ্ববর্তী ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের ছাগলের হাটের ইজারাদার রাজা ও সাজুর লোকজন মুক্তিযোদ্ধা মার্কেটের হাটে এসে হাসিল তুলতে বাধা দেন।পরবর্তীতে ধামরাইয়ের নতুন বসানো সাটুরিয়া সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের জায়গায় ছাগলের হাটে ছাগল বিক্রেতাদের যেতে বাধ্য করে। এ সময় দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। সীমান্তবর্তী হওয়ায় নতুন বসানো হাটের স্থানটি ধামরাইয়ে হলেও সাটুরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের জায়গা। বিধি মোতাবেক সরকারি স্কুলের জায়গায় হাট বাজার বসতে পারে না।

    এদিন সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইকবাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহম্মেদ, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ইজারাদারদের ডেকে কথা বলে নতুন হাটটিকে সরানোর জন্য নির্দেশ দেন। হাট লাগানোর নিয়ম নীতির কথা বলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে যথাস্থানে হাট লাগাতে বলেন।

    সাটুরিয়া সরকারি স্কুলের প্রধান শিক্ষক জসীম উদ্দিন বলেন, ‘ধামরাই ইজারাদার এক প্রকার জোর করে স্কুলের জায়গায় নতুন হাট বসিয়েছে। আমি নিষেধ করার পরও তারা হাটের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্কুলের সভাপতি ইউএনও মহোদয় কে বিষয়টি অবহিত করেছি।’

    ইউএনও ইকবাল হোসেন বলেন, ‘স্কুলের সভাপতি হিসেবে স্কুলের ভাল মন্দ দেখার দায়িত্ব আমার। অবস্থানগত জায়গা ধামরাই উপজেলার হলেও স্কুলটি সাটুরিয়া। স্কুলের জায়গায় হাট বসতে পারে না।

    জোরপুর্বক এখানে হাট বসানো অন্যায় হয়েছে। আমি তাৎক্ষণিক এটা অপসারণের নির্দেশ দিয়েছি। আর ইজারাদারকে বলেছি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হাট লাগানোর ব্যবস্থা করুন। মুক্তিযোদ্ধা মার্কেটে বসানো হাটটিও যথাযথ নিয়ম মেনে বসানো হয়নি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।

  • আজ বিশ্ব শ্রমিক দিবস

    আজ বিশ্ব শ্রমিক দিবস

    শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন আজ। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা কাজের সময়সীমা ৮ ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন। দাবি আদায়ের জন্য পথে নেমে আসা। শ্রমিকদের অনেককে সেদিন জীবন বিসর্জন দিতে হয়েছিল। সেই আত্মত্যাগের স্মরণ এবং বঞ্চনা থেকে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে বিশ্বব্যাপী প্রতি বছর এই দিনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। দিবসটিকে মে দিবস হিসেবেও অভিহিত করা হয়।

    বছর বছর মে দিবস পালন করা হলেও বাস্তবতা হলো, দেশের শ্রমিকদের অধিকার আজও অরক্ষিতই রয়ে গেছে। শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরির দাবি এখনো উপেক্ষিত, এখনো তাদের বিরাট অংশ মৌলিক মানবাধিকার থেকেও বঞ্চিত। কককককক

    এদিকে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষে এ বছর কেবল ঈদুল ফিতর ঘিরে নয়। চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় থেকে পরবর্তী সময়েও নিয়মিত বিরতিতে দেখা মিলেছে শ্রম অসন্তোষের। বিভিন্ন কারখানার মালিক বিগত সরকার পতনের পর পালিয়েছেন দেশ থেকে। ফলে সেসব কারখানার শ্রমিকদের বেতন বকেয়া রয়ে গেছে। সেই সময়ও বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা গেছে।

    বাংলাদেশে মে দিবস পালন তখনই সার্থক হবে, যখন শ্রমিকরা এ ধরনের শোষণ ও বঞ্চনা থেকে মুক্ত হতে পারবে। মালিকদের মনে রাখতে হবে, শ্রমিকদের ঠকিয়ে শিল্পের বিকাশ বা বাড়তি মুনাফা করা যাবে না। মনে রাখা প্রয়োজন, শ্রমিকের অংশগ্রহণ ছাড়া শিল্প টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

    তাই আন্তর্জাতিক শ্রমিক দিবসের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ও মালিক শ্রেণীকে অনেক বেশি আন্তরিক হতে হবে। মে দিবস পৃথিবীতে বঞ্চনা ও শোষণ থেকে শ্রমজীবী মানুষের মুক্তির যে বার্তা নিয়ে এসেছে, তা বাস্তবায়ন হোক। শ্রমিক শ্রেণী তাদের মৌলিক অধিকারের সুরক্ষা পাক।

  • যুক্তরাজ্যের পোর্টসমাউথ শহরে চ্যারিটি ডিনার ইভেন্টস অনুষ্ঠিত

    যুক্তরাজ্যের পোর্টসমাউথ শহরে চ্যারিটি ডিনার ইভেন্টস অনুষ্ঠিত

    PEOPLE FOR PEOPLE চ্যারিটি সংগঠন হ্যাম্পশায়ার এন্ড আইল অফ ওয়াইট এবং লর্ড মেয়র অফ পোর্টসমাউথ’স চ্যারিটি ফান্ড এর যৌথ উদ্যোগে চ্যারিটি ডিনার ইভেন্টস মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) লর্ড মেয়র’স ব্যাংকুয়েটিং রুম গিল্ডহল স্কয়ার পোর্টসমাউথ এ সফল ভাবে সম্পন্ন হয়েছে।

    পিপল ফর পিপল এর আহ্বায়ক মুহাম্মদ দেলোয়ার হুসেন বেগ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহিদ ইসলাম ও হাসান আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত চ্যারিটি ডিনারে বক্তব্য রাখেন, জেসন ফাজাকারলেই লর্ড মেয়র অফ পোর্টসমাউথ।

    আজকের এই চ্যারিটি ডিনার ইভেন্টস বাংলাদেশ এবং যুক্তরাজ্যের দরিদ্র, অসহায় ও অভাবগ্রস্ত মানুষের চিকিৎসার জন্য।

    উক্ত চ্যারিটি ডিনার উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাঙালি কমিউনিটির সাউদাম্পটন, পোর্টসমাউথ এবং হ্যাম্পশায়ার এর কমিউনিটি নেতৃত্ববৃন্দ এবং বাঙালি কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনাদেশ স্থগিত

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনাদেশ স্থগিত

    রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। হাইকোর্টের রায়ের অনুলিপি প্রকাশ ও নিয়মিত লিভ টু আপিল দায়ের না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ দিয়েছেন আদালত।

    হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার বিকালে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

    আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। এর আগে দুপুরে রাষ্ট্রদ্রোহ মামলায় সবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেন হাইকোর্ট। তার জামিন প্রশ্নে জারিকৃত রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

    আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও আব্দুল জব্বার ভূঁইয়া। পরে ওই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার জজ আদালতে আবেদন জানায়।

     

  • টাঙ্গাইলের মধুপুরে শিক্ষককে জুতাপেটার অভিযোগ !

    টাঙ্গাইলের মধুপুরে শিক্ষককে জুতাপেটার অভিযোগ !

    টাঙ্গাইলের মধুপুরে একদল নারী অভিভাবক আব্দুল জব্বার নামে এক শিক্ষককে জুতাপেটা করেছেন বলে অভিযোগ।বুধবার (৩০ এপ্রিল) দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে তারা ওই শিক্ষকের ওপর হামলা করেন। ভুক্তভোগী আব্দুল জব্বার ওই বিদ্যালয়েল প্রধান শিক্ষক।

    অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক আব্দুল জব্বার স্কুলে ক্লাস করানোর সময় তাদের মেয়েদের শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করেছেন।

    এ ব্যাপারে অবিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল জব্বার বলেন, “আমার মেয়েকে স্থানীয় এক যুবক উত্ত্যক্ত করতো। তাকে বিভিন্ন সময়ে বুঝানো হয়েছে। কথা না শুনায় তাকে শাসন করা হয়েছিল। সেই ছেলে ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটিয়েছে। তদন্ত করলে সত্য ঘটনা বেরিয়ে আসবে।
    তিনি আরো বলেন, আমি শিক্ষার্থীদেরকে সন্তানের মতো দেখি। সেভাবেই আদর-শাসন করি। তদন্ত করে সঠিক বিষয়টি বের করার জন্য ঊর্ধ্বতনদের আহ্বন জানাচ্ছি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধান শিক্ষক হিসেবে আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বছর এপ্রিল মাসে যোগ দেন আব্দুল জব্বার। বুধবার দুপুরে হঠাৎ করেই একদল নারী স্কুলে প্রবেশ করে তার কক্ষে যান। তারা আব্দুল জব্বারকে আক্রমণ করেন।

    এসময় সহকারী শিক্ষক সাজেদা বেগমসহ কয়েকজন প্রধান শিক্ষককে রক্ষার চেষ্টা করেন। ফলে শিক্ষকদের ওপর ক্ষিপ্ত হন হামলাকারীরা। পরে স্থানীয় কয়েকজন যুবক গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

    মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া ঘটনাস্থলে যান। তিনি ওই ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে অভিভাবকদের আশ্বস্ত করেন।

    মধুপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, বিষয়টি জেনে সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম ও নাজমুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। তাদের তথ্যের ভিত্তিতে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

  • বরিশালে প্রবাসীর স্ত্রীকে নিয়ে মসজিদের মুয়াজ্জিন উধাও !

    বরিশালে প্রবাসীর স্ত্রীকে নিয়ে মসজিদের মুয়াজ্জিন উধাও !

    পরকীয়ার সম্পর্কে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়েছেন মসজিদের মুয়াজ্জিন মোশাররফ হোসেন। ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার মুলাদী উপজেলার পূর্ব নাজিরপুর গ্রামের। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

    স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মোশাররফ হোসেন উপজেলার নাজিরপুর ইউনিয়নের পূর্ব নাজিরপুর গ্রামের আল আকসা জামে মসজিদের মুয়াজ্জিন ও একই গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে। একই এলাকার এক প্রবাসীর স্ত্রী, টাকা ও স্বর্ণালংকার নিয়ে মোশাররফ হোসেন অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন।

    সূত্রে আরও জানা গেছে, পরকীয়ার সম্পর্কে এরপূর্বে গত (২৫ এপ্রিল) প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পরেছিলেন মুয়াজ্জিন মোশাররফ হোসেন। পরবর্তীতে তিনি গত ২৭ এপ্রিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যান।

    খবর পেয়ে  সদ্য দেশে ফেরা ওই প্রবাসী স্থানীয় সংবাদকর্মীদের জানান, গত কয়েক বছরে তার উপার্জিত অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ায় এখন তিনি পুরোপুরি নিঃস্ব হয়ে গেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মুলাদী থানার ওসি জহিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

     

  • জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী প্রত্যাশা মজুমদার। পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় এক মেস থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) মেস থেকে প্রত্যাশার মরদেহ উদ্ধার করেছেন সহপাঠীরা। পরে তাকে মিডফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজীব বলেন, প্রত্যাশার মৃত্যু হয়েছে গলায় ফাঁস লাগানোর কারণে। এটা হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে।

    এ ঘটনায় জড়িত সন্দেহে কাব্য নামে প্রত্যাশার এক বন্ধুকে এক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

    প্রত্যাশার সহপাঠীরা জানিয়েছেন, ২০২১ সাল থেকে কাব্যর সঙ্গে প্রত্যাশার বন্ধুত্ব। মেসের আরেক সদস্য সোনালী সাহা বলেন, ঘটনার সময় আমি মেসে ছিলাম না। ফোন পেয়ে হাসপাতালে ছুটে যাই।

    বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর বলেন, মেয়েটা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আমার সাথেই ছিল। এরপরই শুনি এই দুঃসংবাদ।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক বলেন, প্রত্যাশার মৃত্যুর খবর আমরা পেয়েছি। এ ঘটনায় কাব্য নামের এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • মানিকগঞ্জে নাতিনকে উত্ত্যক্ত করার প্রতিবাদে নানাকে কুপিয়ে হত্যা

    মানিকগঞ্জে নাতিনকে উত্ত্যক্ত করার প্রতিবাদে নানাকে কুপিয়ে হত্যা

    মানিকগঞ্জে নাতিনকে উত্ত্যক্ত করার প্রতিবাদে নানাকে কুপিয়ে হত্যা
    নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সন্ত্রাসীরা নানাকে কুপিয়ে হত্যা করেছে। নিহতের নাম আজগর আলী (৫০)। তিনি মানিকগঞ্জের সিংগাইর থানার জয়মন্টপ ইউনিয়নের রায়পুর গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহত আজগর আলী একই গ্রামের মৃত রশিদ খানের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

    স্থাণীয় সূত্রে জানায়, (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহতের শ্যালক নজরুল জানান, আজগরের নাতনিকে আলামিন নামের এক বখাটে রাস্তায় ইভটিজিং করত। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে সিংগাইর থানায় একটি অভিযোগ দেন আজগর। সন্ধ্যায় পুলিশ এসে আলামিনের খোঁজ নিয়ে চলে যায়। এর কিছু সময় পরেই কয়েকজন সন্ত্রাসী এসে আজগরকে কুপিয়ে পালিয়ে যায়।

    দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকায় রেফার করেন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিব আল মেহেদী শুভ বলেন, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

    সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা বলেন, আজগর নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার খবরে সাভার মডেল থানা পুলিশ হাসপাতালে যায়। সুরতহাল প্রতিবেদন সিংগাইর থানায় হস্তান্তর করা হবে।

  • জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন

    জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন

    জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং গণঅভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করেছে সরকার। আজ সোমবার অধিদপ্তর গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার।

    এর আগে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

    এতে বলা হয়, গত ১২ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হলো।

    এর আগে, সোমবার (৬ জানুয়ারি) বিকেলে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন হচ্ছে বলে জানিয়েছিলেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

     

  • টাঙ্গাইলের মির্জাপুরে ভাতিজার হাতে চাচা খুন !

    টাঙ্গাইলের মির্জাপুরে ভাতিজার হাতে চাচা খুন !

    টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা ফজলুল হক। রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বংশীনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী মরিয়ম ও ছেলে মনিরুজ্জামান। নিহত ফজলুল হক বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন।

    পুলিশ ও স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে ফজলুল হকের সঙ্গে ভাতিজা পারভেজের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ফজলুল হক, স্ত্রী মরিয়ম ও ছেলে মনিরুজ্জামান আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফজলুল হককে মৃত ঘোষণা করেন।

    এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো রয়েছে। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।