Category: সারাদেশ

  • একনেকে ২৪ হাজার ২৪৭ কোটি টাকার ১৪টি প্রকল্প অনুমোদন

    একনেকে ২৪ হাজার ২৪৭ কোটি টাকার ১৪টি প্রকল্প অনুমোদন

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আজ রবিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

    বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, অনুমোদিত ১৪টি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ২৪৭ কোটি টাকা।

    এরমধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৬ হাজার ৭১৯ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৪ হাজার ৪২৬ কোটি ১৭ লাখ টাকা ব্যয় করা হবে।

    অনুমোদিত প্রকল্পগুলো হলো- চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণ, জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় মাল্টি-সেক্টর প্রকল্প, চট্টগ্রাম মহানগরীর পয়োনিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্প (১ম পর্যায়) এবং চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন।

    এ ছাড়া গ্রিন রেলওয়ে পরিবহন প্রস্তুতিমূলক কারিগরি সহায়তা, তিতাস ও বাখরাবাদ ফিল্ডে ২টি গভীর অনুসন্ধান কূপ খনন, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের খনন সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরণ প্রকল্প।

    এ ছাড়াও রয়েছে, বায়ু দূষণ পর্যবেক্ষণ যন্ত্রপাতি উন্নয়ন—বাংলাদেশ টেকসই পুনরুদ্ধার, জরুরি প্রস্তুতি ও প্রতিক্রিয়া প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বিএডিসি উন্নয়ন- বাংলাদেশ টেকসই পুনরুদ্ধার, জরুরি প্রস্তুতি ও প্রতিক্রিয়া প্রকল্প।

    পরিকল্পনা উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর আসলে সমুদ্রবন্দর নয়, এটি নদীবন্দর। অর্থনৈতিক উন্নয়নের জন্য সমুদ্রবন্দর দরকার। এজন্য বে টার্মিনালটির অবকাঠামো উন্নয়নে মেগা প্রকল্প নেওয়া হচ্ছে।

     

  • চাঁপাইনবাবগঞ্জে ককটেলবাজী-দফায় দফায় হামলা-পাল্টা হামলা-আহত ৩

    চাঁপাইনবাবগঞ্জে ককটেলবাজী-দফায় দফায় হামলা-পাল্টা হামলা-আহত ৩

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঁপাইনবাব-গঞ্জের শিবগঞ্জের ছত্রাজিতপুর বাজারে ককটেলবাজী, দফায় দফায় হামলা এবং পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

    একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেল রাখা কে কেন্দ্র করে ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে দু’দফা হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটিয়েছে একটি সন্ত্রাসী চক্র বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। পরে বিষয়টি বিএনপির দুই গ্রুপের মধ্যে ছড়িয়ে পড়লে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

    এসময় চাঁপাই-সোনামসজিদ মহাসড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় উভয় পাশে আটকে যায় পণ্যবোঝাই ট্রাকসহ শতাধিক যানবাহন। পরে বিএনপি’র এক নেতা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে।

    যে কোন সময়, কোন অপ্রীতিকর ঘটনার আশংকা করছেনএলাকাবাসী। শনিবার দিবাগত রাত (২০ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে উপজেলার ছত্রাজিত পুর বাজারে এ ঘটনা ঘটে। সন্ত্রাসী চক্রের হামলায় ৩ জন আহত এবং ৩টি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

    স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় ছত্রাজিতপুর ফুলতলা বাজারে ছত্রাজিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিন্টু রহমানের ভাতিজা রাসেলের চায়ের দোকানের সামনে রানীহাটি এলাকার আসলাম ও সাহেব আলীসহ ৫-৭ ব্যক্তি ৩টি মোটরসাইকেল রাখে।

    রাসেল প্রথমে তাদের দোকানের সামনে থেকে মোটরসাইকেলগুলো সরানোর অনুরোধ করলেও তারা কোন কথায় কান দেয়নি। একপর্যায়ে এ নিয়ে রাসেলের সাথে তাদের কথা কাটাকাটি হয়।

    এ সময় মোটরসাইকেল আরোহীদের একজন বোমা মেরে ছত্রাজিতপুর বাজার উড়িয়ে দেয়ার হুমকি দেয়। এতে উত্তেজনা বেড়ে যায় এবং স্থানীয়রা তাদের ঘিরে ফেলে এবং মারধর করে। ধাস্তাধস্তির একপর্যায়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

    কিছুক্ষণ পর রাত সোয়া ৮ টার দিকে দেশীয় অস্ত্র- সস্ত্র নিয়ে তারা ঐ এলাকায় ৪ টি ককটেল ছুড়লে তিনটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। ভাঙচুর করা হয় তিনটি মোটরসাইকেল।

    এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। অতর্কিত হামলা চালানো হয়
    মিন্টুর বাড়িতে। এ সময় স্থানীয় সাংবাদিক জুয়েল কে বেরধরক পিটিয়ে আহত করা হয়।

    এদিকে, গোরস্থানের মসজিদের মাইকে সন্ত্রাসীরা বাজার লুটপাটে এসেছে এবং তাদের প্রতিহত করার ঘোষণা দেয়ার পরপরই মিন্টুর সমর্থকরা ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের অবরোধ করে বিক্ষুদ্ধরা।

    ফলে উভয় পাশে আটকে যায় শতাধিক পণ্যবোঝাই ট্রাকসহ বিভিন্ন যানবাহন। খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক (সম্প্রতি
    দায়িত্ব পাওয়া) আশরাফুল হক ও শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়। এ ঘটনায় ৩ জন আহত হয়েছে।

    ছত্রাজিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিন্টু রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হকেরঅনুসারী রানীহাটি এলাকার আসলাম ও সাহেব আলী এ ঘটনার জন্য দায়ী। এ নিয়ে ছত্রাজিতপুর বাজারে সালিশ বৈঠকের জন্য আহবায়ক কে বলা হয়েছে।

    তিনি এ শর্ত মেনে সালিসে না বসলে এ নিয়ে মানববন্ধন ও আইনী ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হকের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

    ককটেল বিস্ফোরণের বিষয়টি স্বীকার করে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, মোটরসাইকেল পার্কিং নিয়ে বিএনপির দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে কাউকে আটক করা যায়নি। তিনি আরও বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

  • মানিকগঞ্জে রোগীর শরীরে ভুল রক্ত পুশ, মুত্যৃর কারণে উল্লেখ শ্বাসকষ্ট !

    মানিকগঞ্জে রোগীর শরীরে ভুল রক্ত পুশ, মুত্যৃর কারণে উল্লেখ শ্বাসকষ্ট !

    মানিকগঞ্জে চিকিৎসাধীন এক রোগীর শরীরে ‘ও’ পজিটিভ রক্তের পরিবর্তে ‘বি’ পজিটিভ রক্ত পুশ করায় রোগীর মৃত্যু হয়েছে। মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টায় এই ঘটনা ঘটে। নিহত রোগীর নাম বিল্লাল হোসেন। তিনি জেলার সদর উপজেলার খাগড়াকুড়ি গ্রামের বাসিন্দা।

    রোগীর স্বজনরা বলেন, গত বুধবার (১৯ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বিল্লাল হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে আমাদের কাছে ভুল রক্ত দেওয়া হয়েছে। আমরা সেটি এনে নার্সের কাছে দেওয়ার পর নার্সরা বলেন ডাক্তারের অর্ডারপত্র লাগবে। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার রক্ত দেখে অর্ডারপত্র দিয়েছেন। এরপর নার্সরা রোগীর শরীরে সেটি পুশ করেন। এরপর থেকেই রোগীর সারা শরীর ঠান্ডা হয়ে যায়। আমরা তখনও বুঝিনি যে রোগীকে ভুল রক্ত দেওয়া হয়েছে।

    পরে বাইরের একজন লোক দেখে আমাদের বলেন রোগীকে ভুল রক্ত দেওয়া হচ্ছে। এরপর আমরা হাসপাতালের নার্স ও ডাক্তারদের অনেক ডাকাডাকি করলেও তারা এসে রোগীর কোনো চিকিৎসা দেননি। তারা তড়িঘড়ি করে সেই রক্তের ব্যাগ ও রক্ত সংক্রান্ত কাগজপত্র নিয়ে চলে যান। পরে রাত ৮টার দিকে আরেকজন ডাক্তার এসে আমাদের রোগীকে ঢাকায় নিয়ে যেতে বলেন।

    তারা আরও বলেন, আমরা বলেছি, রোগীকে ঢাকায় নেওয়ার মত অবস্থা আমাদের নেই। এটা একটা সরকারি মেডিকেল, আমাদের রোগীর চিকিৎসা এখানেই করেন। তারপর তারা রোগীকে আর কোনো চিকিৎসা দেয়নি। এটি ভুল রক্ত নাকি সঠিক রক্ত সেটি বোঝার ক্ষমতা তো আমাদের নেই। তারা তিন জায়গায় চেক করে রক্ত দিয়েছে। এক জায়গায় ভুল হতে পারে, তিন জায়গায় তো ভুল হওয়ার কথা না। তাদের ইচ্ছাকৃত অবহেলার কারণেই রোগীর মৃত্যু হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।

    মানিকগঞ্জ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইশতিয়াক আহমেদ জানান, বিকেল ৪টার দিকে ডিউটিতে ছিলেন ইন্টার্ন চিকিৎসক ঐশী ও মেডিকেল অফিসার ডা. নূরজাহান। সেসময় রোগীর শরীরে ‘ও’ পজিটিভ রক্তের পরিবর্তে ‘বি’ পজিটিভ রক্ত পুশ করা হয়েছে। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। আমি রাত ৮টায় ডিউটি শুরু করেছি। আমি ডিউটি শুরু করার পর যতটুকু সম্ভব চেষ্টা করেছি। এরপরও রোগীকে বাঁচানো সম্ভব হয়নি।

    তিনি আরও বলেন, রোগীর শরীরে খুব বেশি রক্ত যায়নি। তবে কাগজ পত্র না দেখে রক্ত পুশ করা ঠিক হয়নি। এটি একটি মারাত্মক ভুল। রোগীর মৃত্যু সনদে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়েছে কি-না জানতে চাইলে ওই চিকিৎসক বলেন, শ্বাসকষ্টজনিত সমস্যা উল্লেখ করা হয়েছে। ভুল রক্ত পুশ করার বিষয়টি উল্লেখ না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এটি করা হয়েছে।

  • বিচার ও সংস্কারের আগে কোনভাবেই নির্বাচন নয়- ডা. সফিকুর রহমান

    বিচার ও সংস্কারের আগে কোনভাবেই নির্বাচন নয়- ডা. সফিকুর রহমান

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. সফিকুর রহমান বলেছেন, “জুলাই আন্দোলনে আহত ও নিহতদের বিচার ও সংস্কারের আগে কোনভাবেই নির্বাচন জনগণ মেনে নেবে না। আগে ফ্যাসিস্টের বিচার ও সংস্কার করতে হবে। তারপর নির্বাচন। শনিবার (১৯ এপ্রিল) বিকালে জলঢাকা স্টেডিয়াম মাঠে জামায়াতে ইসলামীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

    তিনি আরো বলেন, “আওয়ামী লীগ দেশ প্রমিক ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যার মধ্য দিয়ে তাদের হত্যা মিশন শুরু করে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সেনা কর্মকর্তাদের হত্যার বিচার, শাপলা চত্বরে আলেমদের হত্যা বিচারসহ সকল হত্যার বিচার করবে।”

    জামায়াত আমির বলেন, “অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমাদের দেশের উন্নয়নে আমরা সিদ্ধান্ত নেব। কারো চাপিয়ে দেওয়া সিন্ধান্ত আমরা মেনে নেব না।”

    জলঢাকা উপজেলা জামায়াতের আমীর মোখলেসুর রহমানের সভাপতিত্বে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমসহ স্থানীয় ও কেন্দ্রীয় জামায়াত ও শিবিরের নেতারা বক্তব্য রাখেন।

     

  • সাটুরিয়ায় ধানকোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার!

    সাটুরিয়ায় ধানকোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার!

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিশেষ অভিযানে পরিচালনা করে আওয়ামী লীগের ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোনায়েম হোসেনকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।

    শনিবার (১৯ এপ্রিল) রাত ১০টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোনায়েম হোসেন ধানকোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার।

    পুলিশ জানান, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ১৩ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিজয় মিছিলের সময় দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    অন্যদিকে এ ঘটনাকে কেন্দ্র করে ৭ সেপ্টেম্বর বিএনপির নেতা মো. শাহিন খান বাদি হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৩৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে সাটুরিয়া থানায় মামলা করেন।

    সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম জানান, দরগ্রাম মামলার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।  এই সময় তিনি আরো উল্লেখ করেন, আইন শৃঙ্খলার উন্নতি ও যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

     

     

  • আগামী বাংলাদেশের জন্য নতুন গঠনতন্ত্রের প্রয়োজন-ফরহাদ মজহার

    আগামী বাংলাদেশের জন্য নতুন গঠনতন্ত্রের প্রয়োজন-ফরহাদ মজহার

    আগামী বাংলাদেশের জন্য নতুন গঠনতন্ত্রের প্রয়োজন বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    ফরহাদ মজহার বলেন, আপনারা অনেকেই বলছেন বিপ্লব, তবে এটা কিন্তু বিপ্লব না এটা গণঅভ্যুত্থান। ফলে এখনকার যে লড়াই হবে সাংস্কৃতিক লড়াই। যেটা অপূর্ণ যা আমরা করতে পারিনি সেটাকে সম্পূর্ণ করার লড়াই।

    আর এ সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে আমাদেরকে আগামী বৃহত্তর লড়াইয়ের জন্য তৈরি হতে হবে। আর এ বৃহত্তর লড়াইটা হবে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা। ছাত্ররা কিন্তু প্রথম থেকেই বলছে বাংলাদেশের জন্য নতুন গঠনতন্ত্র প্রয়োজন, নতুন সংবিধান বা আইন না।

    ফরহাদ মজহার বলেন, গঠনতন্ত্র মানে কিন্তু আইন না, তবে সংবিধান মানে হচ্ছে আইন। আর আমরা কিন্তু ঔপনিবেশিক শাসক না। ইংরেজরা আইন প্রণয়ন করে আর জনগণ গঠনতন্ত্র করে। আর এ পার্থক্যটাই মনে রাখতে হবে।

    তার মানে আপনি যখনই সংবিধান বলবেন আপনি ঔপনিবেশিক একজন শাসক। তখন আপনি লুটেরা মাফিয়াতন্ত্রের ন্যায় একজন শাসক। আপনি একটা আইন দিয়ে গরিবদের শাসন করবেন।

    ফরহাদ মজহার বলেন, আর গঠনতন্ত্র মানে জনগণ নিজেরাই অংশগ্রহণ করবে। তারা পরস্পরের সঙ্গে কীভাবে বাস করবে এটা তারা তৈরি করে।

    আর এখানে তারা সংস্কৃতিকে প্রাধান্য দেয় এবং সেখান থেকে শিক্ষা নেয়, কোনটাকে বর্জন করবে কোনটাকে রাখবে। আর এটাকেই এ সরকার দুটি বিষয় করে দেখিয়ে দিয়েছে। একটি হচ্ছে চৈত্র সংক্রান্তি এবং অপরটি হচ্ছে নববর্ষ।

     

  • সিরাজগঞ্জে বিএনপি নেতাকে হাতুড়ি করেছে শিবিরকর্মীরা

    সিরাজগঞ্জে বিএনপি নেতাকে হাতুড়ি করেছে শিবিরকর্মীরা

    সিএনজি স্ট্যান্ডের ইজারার টাকা উত্তোলনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক বিএনপি নেতাকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উল্লাপাড়া মডেল থানা গেটের সামনে ঘটনাটি ঘটে।

    আহত বিএনপি নেতার নাম আজাদ হোসেন আজাদ। তিনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব। তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।

    উল্লাপাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নিক্সন কুমার আমিন বলেন, “উল্লাপাড়া মোটর মালিক সমিতির অফিসে নিয়মিত আসা-যাওয়া করেন বিএনপি নেতা আজাদ। ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা এ বছর সিএনজি স্ট্যান্ডের ইজারা পেয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে তারা ইজারা তুলতে এসে মোটর মালিক সমিতির অফিসের কক্ষ থেকে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নামিয়ে ফেলতে বলেন। এ নিয়ে ওই সময় কথা-কাটাকাটি হয়।”

    তিনি আরো বলেন, আজ শুক্রবার উপজেলা মসজিদে জুমার নামাজ পড়ে বিএনপি নেতা আজাদ থানা গেটের সামনে যান। সেখানে বৃহস্পতিবারের ঘটনার জেরে ইসলামী ছাত্র শিবিরের ৩-৪জন নেতাকর্মী আজাদের ওপর হামলা করে। তারা হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে তাকে আহত করে পালিয়ে যায়।

    উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী জহুরুল ইসলাম পিনু বলেন, “পহেলা বৈশাখে জামায়াতের পক্ষ থেকে উল্লাপাড়া সিএনজি স্ট্যান্ড ইজারা নেওয়া হয়েছে। জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা ইজারার টাকা তুলতে গেলে বিএনপি নেতা আজাদের সমর্থকরা বৃহস্পতিবার বিকেলে ও শুক্রবার সকালে তাদের দুই দফা মারধর করে। এরই জেরে বিএনপি নেতা আজাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

    উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক বলেন, মারধরের ঘটনায় উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। আহত বিএনপি নেতা আজাদকে বগুড়ায় নেওয়া হয়েছে। অভিযুক্তদের পরিচয় জানার ও তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

     

     

  • আলোচনা ফলপ্রসূ হয়েছে-আমনা বালুচ

    আলোচনা ফলপ্রসূ হয়েছে-আমনা বালুচ

    বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শে‌ষে সাংবা‌দিক‌দের মুখোমু‌খি হয়ে তিনি এ কথা জানান।

    আমনা বালুচ বলেন, ঢাকায় এসে আমি খুশি। খাবার ভালো ছিল ও শপিং ভালো হয়েছে। আলোচনাও ফলপ্রসূ হয়েছে।

    এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা এফওসি বৈঠকে ইসলামাবাদের নেতৃত্ব দেন বালুচ।

    অন্যদিকে, ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা শে‌ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে উপদেষ্টার স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন বালুচ।

    বৈঠকের আলোচনার বিষয়ে এখনো কিছুই জানা না গেলেও পারস্পরিক বোঝাপড়া আর রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে উভয়পক্ষের জন্য বৈঠকটি তাৎপর্যপূর্ণ ছিল।

    কেননা, এক যুগের বেশি সময় পর দুই দেশের মধ্যে ৬ষ্ঠ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এটি। ২০১০ সালে সর্বশেষ ইসলামাবাদে বৈঠকে বসেছিল দুই দেশের তৎকালীন পররাষ্ট্রসচিব।

    সূচি অনুযায়ী, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর আমনা বালুচ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

    প্রসঙ্গত, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে বুধবার দুপুরের দিকে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ ঢাকায় আসেন। এ সময় তাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহান।

  • ছাত্রলীগ নেতার ফেসবুকে মন্তব্য ‘মিশন কমপ্লিট’

    ছাত্রলীগ নেতার ফেসবুকে মন্তব্য ‘মিশন কমপ্লিট’

    আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী শিল্পীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন ছয় জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে আগুন দেওয়ার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে বলে জানিয়েছে পুলিশ।

    আগুনের ঘটনায় গতকাল বুধবার (১৬ এপ্রিল) পুলিশ অভিযান চালিয়ে সন্দহভাজন ছয়জনকে আটক করে পুলিশ হেফাজতে নেয়। এদেরকে আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলের দিকে আদালতে তোলা হবে। আজকেও ওই বাড়ি পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও পুলিশের ঊদ্ধর্তন কর্মকর্তারা।

    মানিকগঞ্জে মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নি সংযোগের ঘটনায় আটককৃতরা হলো- আল আমিন তমাল (২২) অর্থ বিষয়ক সম্পাদক, সদর উপজেলা ছাত্রলীগ, মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২) যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগ, বাবুল হোসেন (৫৪) ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ, মীর মারুফ (২১), ছাত্রলীগ নেতা আমিনুর রহমান (২৪), ছাত্রলীগ নেতা খান মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮)।

    আটকদের মধ্যে ছাত্রলীগ নেতা খান মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮) চিত্রশিল্পীর বাড়িতে আগুন দেওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিশন কমপ্লিট লিখে একটি স্ট্যাটাস দেন।

    জানা গেছে, গত মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত মধ্যরাত তিনটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ঘোষের বাজার এলাকায় ভাস্কর্য শিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়ির একটি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে আগুনের বিষয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    এ ঘটনায় ছয় সদস্যবিশিষ্টি একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। এ কমিটি তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

  • বিএসএফের গুলিতে নিহত হাসিবুলের পরিবারের পাশে জামায়াত নেতা

    বিএসএফের গুলিতে নিহত হাসিবুলের পরিবারের পাশে জামায়াত নেতা

    লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগিমারী ইউনিয়নের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নির্মমভাবে হত্যা করেছে হাসিবুল আলম (২১) নামে এক বাংলাদেশি যুবককে।
    স্থানীয়রা জানান, বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে হাসিবুলকে ধরে নিয়ে যায় এবং চোখে গুলি করে হত্যা করে।
    নিহত হাসিবুল ওই ইউনিয়নের জাহিদুল ইসলামের ছেলে। তার এমন নির্মম মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে আহাজারি ও শোকের মাতম।
    আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে নিহত হাসিবুলের বাড়িতে ছুটে যান হাতীবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট-১ আসনের মনোনীত সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু।
    তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এসময় তিনি পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন এবং ভবিষ্যতে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।
    আনোয়ারুল ইসলাম রাজু বলেন, “এই ঘটনার ন্যায্য বিচার এবং সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সরকারের কাছে জবাবদিহিতা ও যথাযথ পদক্ষেপ দাবি করছি।”