Category: সারাদেশ

  • সাটুরিয়ায় জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী আন্দোলনের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    সাটুরিয়ায় জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী আন্দোলনের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মানিকগঞ্জের সাটুরিয়ায় জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী আন্দোলনের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আাজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই মাহফিল অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার আবু ইসাকের  সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা, জনাব  এ্যাড. জাহিদ হোসেন তালুকদার।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. ইকবাল হোসেন।

    প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়। ছাত্র-জনতার আন্দোলনে দেশেবাসী আরও একবার নতুন বাংলাদেশ গড়ে তোলার সুয়োগ পেয়েছে। এই সুয়োগকে কাজে লাগাতে হবে। আমাদের সবায়কে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। তবেই বাংলাদেশ তার নিদিষ্ট লক্ষে পৌঁছাতে পারবে-ইনশাল্লাহ।

    অনুষ্ঠানে আরো  বক্ত্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির  নেতা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, বাবুল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আনন্দোলন মানিকগঞ্জ জেলার শাখার সিনিয়র যুগ্ন-সদস্য সচিব শিশির আহম্মেদ, নাহিদ হোসেন, নাছিম উদ্দিন প্রমূখ।

    অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম সাহেব। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসংখ্য নেতাকর্মীবৃন্দ।

  • অবশেষে পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস !

    অবশেষে পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস !

    ২৮৬ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন নভোচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। বুধবার ভোরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে তাদের মহাকাশযান।

    মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনীতাদের এই প্রত্যাবর্তন নিরাপদে হয়েছে বলে জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তাদের সঙ্গে একই মহাকাশযানে ফিরেছেন নাসার নিক হগ এবং রুশ নভোচারী আলেকজ়ান্ডার গর্বুনভ।

    গত বছর জুন মাসে সুনীতারা মহাকাশের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন। মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে (ভারতীয় সময়) সুনীতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ছাড়ে স্পেসএক্সের ড্রাগন যান। বুধবার আটলান্টিক মহাসাগরের ফ্লোরিডা উপকূলে মহাকাশচারীরা নিরাপদে অবতরণ করেন।

    মডিউলসহ সুনীতাদের জাহাজের কাছে নিয়ে আসে নৌবাহিনী। মহাকাশচারীদের হাইড্রোলিক পদ্ধতিতে তোলা হয় জাহাজে। সেখানে ড্রাগন ক্যাপসুলের দরজা খোলার পরে প্রথমে বেরিয়ে আসেন নিক হগ। তার প্রায় ৫ মিনিট পরে ভারতীয় সময় ভোর ৪টা ২২ মিনিটে হাসিমুখে বেরিয়ে আসেন সুনীতা উইলিয়ামস।

    নিরাপদে পৃথিবীতে ফিরে এলেও এখনই নিজেদের পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না মহাকাশচারীরা। তাদের রাখা হবে ক্রু- কোয়ার্টারে। সেখানেই বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে তাদের স্বাস্থ্য পরীক্ষা। তার পরে সুনীতা ও বুচের সঙ্গে দেখা করার সম্মতি মিলবে।

    উল্লেখ্য গত বছর জুন মাসে বোয়িং স্টারলাইনার মহাকাশে করে অভিযানে গিয়েছিলেন সুনীতা ও ব্যারি। অভিযান আট দিন চলার কথা ছিল। কিন্তু মহাকাশযানটি বিকল হওয়ায় মহাকাশে আটকে পড়েন সুনীতারা। মহাকাশ যানটিকে সারিয়ে পৃথিবীতে ফেরত আনা হলেও, ওই যানে সুনীতাদের ফেরোনার ঝুঁকি নেয়নি নাসা। তাদের ফিরিয়ে আনতে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স-কে দায়িত্ব দেওয়া হয়। তার পরও বার বার পিছিয়ে যায় সুনীতাদের ফেরানোর অভিযানে।শেষ পর্যন্ত আটদিনের জায়গায় তাদের মহাকাশে কাটাতে হয় ২৮৬ দিন।

    মহাকাশচারীদের অবতরণের পরে নাসার পক্ষ থেকে সংবাদ সম্মেলনে সংস্থার উপ সহযোগী প্রশাসক জোয়েল মনটালবানো ও কার্যক্রম সমন্বয় ব্যবস্থাপক বিল স্পিচ বলেন, নাসার গর্বের সঙ্গীরা নিরাপদ ভাবে অবতরণ করেছেন। ৯ মাসে ৯০০ ঘণ্টারও বেশি সময় ধরে ১৫০টি বিষয়ের গবেষণা করা হয়েছে।

  • ‘স্থানীয় সরকার থেকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়নি’

    ‘স্থানীয় সরকার থেকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়নি’

    স্থানীয় সরকার বিভাগ থেকে ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

    আসিফ মাহমুদ লিখেছেন, স্থানীয় সরকার বিভাগ থেকে ওয়ার্ড প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। এখনও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের বিবেচনাধীন। তাই নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পূর্বে প্রশাসক নিয়োগের প্রশ্ন অবান্তর।

    তিনি আরও লিখেছেন, জনগণ প্রাত্যহিক নানা সেবার প্রয়োজনে স্থানীয় সরকারের ওপর নির্ভরশীল। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি ও পৌর ওয়ার্ডগুলোতে জনপ্রতিনিধি না থাকায় এসব সেবা ব্যাহত হচ্ছে। তাই জনগণের প্রাত্যহিক দুর্ভোগ নিরসনে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে বারবার বলছি।

    অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, প্রশাসক নিয়োগের এ বিষয়ে সরকারের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি দিয়ে স্থানীয় সরকার পরিচালনাই সর্বোত্তম।

  • নির্বাচনের জন্য পুলিশকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

    নির্বাচনের জন্য পুলিশকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

    শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (১৯ মার্চ) স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন। খবর বাসসের।

    প্রধান উপদেষ্টা সোমবার মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই সভায় কর্মকর্তারা তাদের সুবিধা ও অসুবিধার বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান। এসব সমস্যা সমাধানে কী করা যেতে পারে তা নিয়ে আজ প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণসহ তৃণমূল পর্যায়ে যেসব পুলিশ কাজ করেন তাদের কল্যাণে কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধান উপদেষ্টার নির্দেশনা হলো- ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা। পুলিশের জন্য নতুন ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজনার ভ্যান কেনার উদ্যোগ নেওয়া।

    পুলিশের চলমান নির্মাণ প্রকল্পের যেগুলোর কাজ ৭০ শতাংশের নিচে সম্পাদিত হয়ে আছে সেগুলোতে অর্থ ছাড় করা। এছাড়া ভাড়া করা ভবনে অবস্থিত ৬৫টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা। পুলিশের এসআই ও এএসআই র‌্যাংকের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করা।

    সভায় প্রধান উপদেষ্টা জানান, কর্ম সম্পাদনের ফলাফলের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণিভুক্ত করে যাদের পারফরম্যান্স অপেক্ষাকৃত কম, তাদের কর্মক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে।

  • সাটুরিয়ায় বাংলাদেশ রেলওয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণার অভিযোগে মানববন্ধন

    সাটুরিয়ায় বাংলাদেশ রেলওয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণার অভিযোগে মানববন্ধন

    মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়ায় বাংলাদেশ রেলওয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর গ্রামের মো: বিপ্লব হোসেনের ছেলে রাহাতুল ইসলাম হৃদয়।

    আজ (১৯ মার্চ) বুধবার সকালে প্রতারণা প্রতিকার চেয়ে উপজেলার গোপালপুর বাজারে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার। মানববন্ধন শেষে পুলিশ সুপার,সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) দপ্তরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

    এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর গ্রামের হতদরিদ্র বিপ্লব হোসেন ছেলে রাহাতুল ইসলাম হৃদয় (১৭) কে একই উপজেলার মজিবর কারীর ছেলে আব্দুল কাদের (৫৫), মৃত খোরশেদ আলীর ছেলে মো: নাসির উদ্দিন (৫০) নাসিরের স্ত্রী সাবিনা ইয়াসমিন শিল্পী।

    বাংলাদেশ রেলওয়েতে চাকুরী দেওয়ার কথা বলে ১০০ টাকার তিনটি ষ্টাপ ও ব্যাংকের চেক জমা দিয়ে নগদ ১২ লক্ষ টাকা হাতিয়ে নেয়। কিছু দিন পর নাছির ও কাদের সহ প্রতারক চক্ররা রাহাতুল ইসলাম হৃদয়কে বাংলাদেশ রেলওয়ে যোগদানের জন্য গত ০২/১২/২০২৪ ইং একটি ভুয়া জাল নিয়োগপত্র প্রদান করে।

                       দুই প্রতারক নাছির ও তার সহযোগী আব্দুল কাদের

    নিয়োগপত্র ভুয়া বিষয়টি জানতে পারলে নাছির ও তার সহযোগিদের কাছে রাহাতুল ইসলাম হৃদয়ের মা রত্না আক্তার উক্ত ঘোষের টাকা ফেরত চাইলে নাছির ও কাদের ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি সহ মিথ্যা মামলা ভয় দেখায় এবং ১২ লক্ষ টাকা ফেরত দিতে অস্বীকার করেন।

    অপর দিকে তার ধারাবাহিকতায় টাকা আত্মসাৎ কারীরা নিজেদের বাঁচাতে আব্দুল কাদের বাদী হয়ে ভুক্তভোগী ও সাক্ষীসহ ১৩ জন কে আসামী করে বিজ্ঞ ১ নং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মানিকগঞ্জে একটি সি আর মামলা দায়ের করে। যাহার মামলার নং ৮৯ (সাটু)২০২৫ যাহা তদন্ত প্রক্রিয়াধীন আছে। উল্লেখ্য প্রতারক নাছির উদ্দিন আব্দুল কাদেরের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে।

    ভুক্তভোগীরা মানবেতরে জীবন যাপন করছি। এ বিষয়ে ভুক্তভোগী ও এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

    এ সময় ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন,মো: হোসেন আলী মো: জিয়াউর রহমান,মো: হাবিবুর রহমান,মো: ইমরান হোসেন,আব্দুর রহমান,মো: জালাল অহম্মেদ,হুসনেরা আক্তার ও করিমন বেগম প্রমুখ। এসময় প্রায় তিন শতাধীক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

    এ বিষয়ে সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম বলেন,এ বিষয়ে লেখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  • নারায়ণগঞ্জ থেকে আরসা প্রধান গ্রেফতার

    নারায়ণগঞ্জ থেকে আরসা প্রধান গ্রেফতার

    রোহিঙ্গাদের স্বশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশনের (আরসা) প্রধান কমান্ডার আতাউল্লাহ আবু আম্মার ওরফে জুনুনিসহ ৬ জনকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

    পরে আদালতে তোলা হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঈনুদ্দিন কাদির শুনানি শেষে দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাউয়ুম খান এসব তথ্য গণমাধ্যমকে জানান।

    এর আগে গত ১৭ মার্চ ভোরে অভিযান চালিয়ে তাদের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

    র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা নারায়ণগঞ্জ, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করার জন্য গোপন বৈঠক করে আসছিল।

    এর মধ্যে সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে আসামিরা নাশকতা মূলক কর্মকাণ্ড সংগঠিত করার জন্য সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসন এলাকার একটি বহুতল ভবনে গোপন বৈঠক করছে।

    পরে ১৭ মার্চ ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

  • নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে- প্রধান উপদেষ্টা

    নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে- প্রধান উপদেষ্টা

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন মার্কিন সিনেটর গ্যারি পিটার্স। আজ মঙ্গলবার ঘণ্টাব্যাপী বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন।

    মার্কিন সিনেটর পিটার্স অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ, মূল কমিশনগুলোর প্রতিবেদন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করেন।

    এ সময় প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো কম সংস্কারে সম্মত হলে সরকার ডিসেম্বরে নির্বাচন করবে। তবে দলগুলো যদি সরকারের কাছ থেকে সংস্কারের আরও বড় প্যাকেজ চায় তবে কয়েক মাস পরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

    তিনি বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। উৎসবমুখর পরিবেশে এটি অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন বড় রকমের উৎসব হবে, যেমনটা আমরা অতীতে দেখেছি।

    ড. ইউনূস বলেন, বড় বড় কমিশনগুলোর প্রস্তাবিত সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হলে তারা জুলাই সনদে সই করবে। তিনি বলেন, জুলাই সনদ দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে।

    পিটার্স সরকারের সংস্কার এজেন্ডার প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি মসৃণ গণতান্ত্রিক উত্তরণ প্রত্যাশা করছে। বৈঠকে দুই নেতা সামাজিক ব্যবসা, দারিদ্র্যমুক্ত বিশ্ব এবং যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য দেশে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার হিসেবে ক্ষুদ্রঋণ নিয়েও আলোচনা করেন।

     

  • তুলসী গ্যাবার্ডের এ মন্তব্য বিভ্রান্তিকর: পররাষ্ট্র উপদেষ্টা

    তুলসী গ্যাবার্ডের এ মন্তব্য বিভ্রান্তিকর: পররাষ্ট্র উপদেষ্টা

    যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামী খিলাফত বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমে যে মন্তব্য করেছেন, তা গুরুতর বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

    তিনি বলেছেন, প্রধান উপদেষ্টার কার্যালয় যে প্রতিক্রিয়া (তুলসী গ্যাবার্ডের বক্তব্যের বিষয়ে) জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান ওটাই। ওনার (তুলসী গ্যাবার্ড) বক্তব্য গুরুতর। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান জানতে চাইলে মঙ্গলবার (১৮ মার্চ) সাংবাকিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

    সোমবার (১৭ মার্চ) নয়াদিল্লিতে এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বলেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, ক্যাথলিক ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন ধরে চলমান দুর্ভাগ্যজনক নিপীড়ন, হত্যা ও অন্যান্য নির্যাতন যুক্তরাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের উদ্বেগের একটি প্রধান ক্ষেত্র।

    প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভা ও বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা মাত্র শুরু হচ্ছে, কিন্তু এটি উদ্বেগের মূল জায়গার একটি হয়ে আছে। সোমবার রাতেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

    এক বিবৃতিতে সরকার বলেছে, আমরা গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে তুলসী গ্যাবার্ডের বক্তব্য লক্ষ করেছি, যেখানে তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে বলেছেন, ইসলামপন্থি সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই আদর্শ ও লক্ষ্য দ্বারা পরিচালিত হয়। সেই আদর্শ ও লক্ষ্য হলো ইসলামী খিলাফতের মাধ্যমে শাসন করা।

    তুলসী গ্যাবার্ডের এ মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর, উল্লেখ করে অন্তর্বর্তী সরকার বলেছে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে।

  • সাটুরিয়ায় মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে না পারায় যুবকের আত্মহত্যা !

    সাটুরিয়ায় মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে না পারায় যুবকের আত্মহত্যা !

    মানিকগঞ্জের সাটুরিয়ায় মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে না পারায় এক যুবক গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৮ মার্চ) ভোর রাতে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের রাইল্লা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (৫৫) অত্র গ্রামের কিয়াজুদ্দিনের ছেলে ।

    পুলিশ ও প্রতিবেশী সূত্রে জানা যায়, আনোয়ার হোসেনের মাতা সেতেরা বেগম, দীর্ঘদিন যাবত ডায়াবেটিসে ও হার্ট এর রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তার মার চিকিৎসা বাবদ অনেক টাকা প্রয়োজন। মায়ের চিকিৎসার টাকা জোগার করতে না পারায় আনোয়ার মানুসিক ভেঙ্গে পড়েন।  তদুপরি, এই নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্যতা হলে নিজ ঘরে ফ্যানের হ্যাঙ্গার এর সাথে ফাসঁ দিয়ে আত্মহত্যা করেন।

    বিষয়টি,  নিশ্চিত করে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বলেন, আনোয়ার হোসেন সোমবার রাত আনুমানিক তিন ঘটিকার আত্মহত্যা করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুয়ায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • টাঙ্গাইলের ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

    টাঙ্গাইলের ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

    ধর্ষণরোধ ও ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে উপজেলা খেলাফত যুব মজলিশ। সোমবার (১৭ মার্চ) দুপুরে ভূঞাপুর পৌর শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

    পরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

    এ সময় বাংলাদেশ খেলাফত মজলিশ টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ যায়েদ হাবিব, জেলা মজলিসে আমেলা সদস্য মুফতি ইমরান হোসাইন, জেলা যুব মজলিসের বায়তুল মাল সম্পাদক মোন্নাফ আলী, উপজেলা খেলাফত যুব মজলিসের সভাপতি মুফতি সোলায়মান হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি আবু ইউসুফ প্রমুখসহ অন্যান্য নেতৃত্বরা বক্তব্য রাখেন।

    বক্তারা বলেন, ধর্ষণ আজ সমাজের জন্য মারাত্মক ব্যাধি হিসেবে আবির্ভূত হয়েছে। একের পর এক ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীরা শাস্তির আওতায় আসছে না। ধর্ষকদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায়।