Category: সারাদেশ

  • ‘সংস্কার সংক্ষিপ্ত হলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর হলে জুনে’

    ‘সংস্কার সংক্ষিপ্ত হলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর হলে জুনে’

    রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজে সম্মত হয় তবে নির্বাচন ডিসেম্বরে আর যদি তা না হয়ে তারা বৃহত্তর সংস্কার প্যাকেজ গ্রহণ করে সেক্ষেত্রে আগামী বছরের জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    আজ শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে ঢাকায় সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সফরের জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আপনার আসার সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার এ সফর শুধু রোহিঙ্গাদের জন্যই নয়, বাংলাদেশের জন্যও যথাসময়ে হয়েছে।

    সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে অবহিত করে ড. ইউনূস গুতেরেসকে বলেন, অন্তর্বর্তী সরকারের গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে এরই মধ্যে ১০টি রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছে।

    প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের লক্ষ্য গঠিত ছয়টি কমিশনের সুপারিশ মেনে নেয়, তাহলে তারা জুলাই চার্টার বা জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করবে। যা দেশের গণতান্ত্রিক রূপান্তরের রূপরেখা হবে। সাক্ষাৎকালে ড. ইউনূস গুতেরেসকে স্বচ্ছ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

    এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রবাব ফাতেমা এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস উপস্থিত ছিলেন।

     

  • গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ

    গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ

    বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে জাতিসংঘ পাশে থাকবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার এক এক্স বার্তায় এ মন্তব্য করেন তিনি।

    জাতিসংঘ মহাসচিব এক্স বার্তায় বলেন, আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানাই। বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার ও রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ সর্বদা আপনাদের পাশে থাকবে।

    এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব একই উড়োজাহাজে কক্সবাজার ভ্রমণ করেন।

    কক্সবাজারে নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন ড. মুহাম্মদ ইউনূস। পরিদর্শন শেষে উখিয়ায় ড. ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন।

    কক্সবাজারে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসাথে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

    এদিকে, সফরের দ্বিতীয় দিন সকালেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার সকাল ৯টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

  • চাঁপাইনবাবগঞ্জে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে আটক-৩

    চাঁপাইনবাবগঞ্জে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে আটক-৩

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারি এলাকায় এক প্রতিবন্ধী শিশুকে মুখে গামছা পেচিয়ে একটি আম বাগানে ধরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহষ্পতিবার দিবাগত রাত ৮টার দিকে শাহবাজ পুর ইউনিয়নের কাগমারি এলাকার একটি জামে মসজিদে তারাবি নামাজ পড়তে গিয়ে এ ঘটনা ঘটে।

    অভিযুক্তরা হচ্ছে, একই গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ সাখাওয়াত হোসেন (১৯), মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ আব্দুর রহমান (১৩) এবং মোঃ বিশু মিয়ার ছেলে মোঃ বাবু মিয়া (১১)।

    ভুক্তোভোগী শিশুটির মা, মামা ও স্থানীয় সুত্র জানায়, বৃহষ্পতিবার রাত ৮ টার দিকে বাক প্রতিবন্ধী শিশুটি কাগমারী জামে মসজিদে তারাবি নামাজ পড়তে আসলে অভিযুক্তরা সুযোগ বুঝে পার্শ্বের একটি আম বাগানে নিয়ে গিয়ে মুখে গামছা পেঁচিয়ে পালাক্রমে ধর্ষণ করে। নামাজ শেষের পরও মেয়েকে না পেয়ে ঘটনার ২ ঘন্টা পর ঐ বাগান থেকে মেয়েকে উদ্ধার করে।

    শিশুটির পিতা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের শুক্রবার সকালে জানালে স্থানীয়রা ঐ ৩ জন অভিযুক্তকে আটক করে পুলিশ কে খবর দেয়। এদিকে, শিশুটির স্বজনরা শিশুটিকে চাঁপাইনবাব গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

    বর্তমানে শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা ক্ষোভের সাথে বলেন, একজন বাক প্রতিবন্ধী শিশু কে আম বাগানে নিয়ে যেয়ে ধর্ষণ করেছে পাষন্ডরা। শুক্রবার সকালে স্থানীয়রা তিন ধর্ষককে আটকে রাখেছিলো। দুপুরে থানা পুলিশের হাতে সোপর্দা করা হয়। দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি জানায় এলাকাবাসী।

    এদিকে, অভিযুক্ত সাখাওয়াত হোসেন স্থানীয়দের মারধরের পর তাদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি ও তার সহযোগী আব্দুর রহমান ২ জন মিলে ধ্বর্ষন করেছে এবং বাবু তাদের সহায়তা করেছে।

    এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, এই ধরনের একটি অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাকাসীর হাতে আটক ৩ অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়েছে।

    শিশুটির পরীক্ষা নিরিক্ষার পর জানা যাবে প্রকৃত ঘটনা। অভিযুক্তদের আটক করে থানার আনা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এঘটনা জানার পর দ্রুতই চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে যান পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা।

    এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের কে গ্রেফতার করা হয়েছে। প্রথমিক জিজ্ঞাসাবাদ চলছে। আইনগত ব্যাবস্থা চলমান রয়েছে। ভিক্টিমের চিকিৎসা চলছে এবং সুস্থ আছে। এব্যাপারে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেয়া হবে।

  • সাটুরিয়ায় ২০ হাজার পরিবারের মধ্যে যাকাতের কাপড় ও লুঙ্গি বিতরণ

    সাটুরিয়ায় ২০ হাজার পরিবারের মধ্যে যাকাতের কাপড় ও লুঙ্গি বিতরণ

    প্রতি বছরের মতো এবারও ২০ হাজার অসহায় পরিবারের মাঝে যাকাতের কাপড় ও লুঙ্গি বিতরণ করলেন মানিকগঞ্জ-সাটুরিয়ার কৃতি-সন্তান ও বিশিষ্ট দানবীর জনাব ড. রফিকুল ইসলাম।

    অত্র এলাকার প্রত্যেকটি গ্রামে ঘুর ঘুরে তিনি গরীব দুঃখী মানুষের মধ্যে এসব কাপড় ও লুঙ্গি বিতরণ করেন। ঈদের আগে নতুন শাড়ি, লুঙ্গী পেয়ে আবেগে আপ্লুত সাধারণ মানুষ। এ আয়োজনে যোগ দেয়া স্থানীয় জনপ্রতিনিধিরাও  ড. রফিকুল ইসলামের প্রসংসা করেন।

    উল্লেখ্য, সাটুরিয়া উপজেলার নওগাঁ গ্রামের সুর্য সন্তান ড. রফিকুল ইসলামের জন্য বিশেষ দিনগুলোতে এভাবেই অপেক্ষায় থাকে সাটুরিয়া-মানিকগঞ্জের হাজার হাজার অসহায় মানুষ। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাকাতের কাপড়-লুঙ্গি নিতে ছিল বাধ ভাঙ্গা উচ্ছ্বাস। প্রতি বছর ঈদুল ফিতরের আগে গরিব দুঃখি মানুষের মুখে হাসি ফোটাতে ড. রফিকুল ইসলাম সুদূর আমেরিকা থেকে ছুটে আসেন নিজ এলাকায়।

    জানা যায়, শুধু ঈদ-উল-ফিতরের দিনেই নয়, সারা বছর, সব সময়ই তিনি সাটুরিয়া-মানিকগঞ্জের অসহায় দরিদ্র মানুষের জন্য এগিয়ে আসেন। তিনি যুব সমাজের উন্নয়নে মাদক ছাড়- খেলাধর, অসহায় দরিদ্র গৃহহীনের মাঝে ঘর বিতরন, ধর্মপ্রাণ দরিদ্র মুসলমাদের হজ্জ পালনে আর্থিক সহযোগিতা প্রদান এবং রাবেয়া ফাউন্ডেশনের মাধ্যমে  হৃত-দরিদ্রদের নানান প্রকার অসুবিধায় সাহায্য-সহযোগিতা করে থাকেন।

    এ ব্যাপারে ড. রফিকুল ইসলাম বলেন, আমার সাটুরিয়াবাসী নানান দিক থেকে বৈষ্যমের শিকার। মানিকগঞ্জ-৩ আসনে সাটুরিয়া উপজেলাবাসী সংখ্যা গরিষ্ঠ হওয়া সত্বেও পাকিস্তানী শাসনের ন্যায় নানান দিক (অর্থনৈতিক-রাজনৈতিক) থেকে এখানকার মানুষদের বঞ্চিত।

    তিনি আক্ষেপ করে বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছরেরও বড় কোন রাজনৈতিক দল সাটুরিয়া উপজেলা থেকে কোন প্রার্থীকে এমপি মনোনয়ন দেন নাই। বিগত সময়ে যারাই এমপি নিবার্চিত হয়েছেন তারাই আখের ঘুছাতে ব্যস্ত থেকেছেন। সাটুরিয়া উন্নয়ন তথা সাটুরিয়ার মানুষের জন্য কিছুই করেন নাই।

    তিনি বলেন, আমি আমার উপজেলার সর্বস্তরের মানুষকে ভালবাসি। যদিও আমি (আমেরিকা) প্রবাসী তথাপি  সাটুরিয়া উপজেলার উন্নয়নে যে কোন ত্যাগ শিকারে প্রস্তুত। আমি ব্যক্তিগত জীবনে নিঃসন্তান। সাটুরিয়া-মানিকগঞ্জের প্রতিটি মানুষই আমার সন্তান সমতুল্য। আমার জীবনের উপার্জিত সমস্ত সম্পদ দিয়েই আমি সাটুরিয়া-মানিকগঞ্জবাসীকে সেবা করতে চাই।

    তিনি দুঃখের সাথে বলেন, বিগত সময়ে কিছু ফ্যাসিষ্ট রাজনীতিক, আমাকে বিভিন্ন ভাবে নাজেহালের চেষ্টা করেছে কিন্তু সমাজ সেবা থেকে বিরত রাখতে পারেন নাই।  মানুষের কল্যাণে আমি আমার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে অবিচল থাকব-ইনশাল্লাহ। এই সময় তিনি উপস্থিত সকলের দীর্ঘায়ু কামনা করে আগামী পথ চলায় পাশে থাকতে আহব্বান জানান।

    যাকাত প্রদান অনুষ্ঠান ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসবমূখর পরিবেশ তৈরি হয়। অসচ্ছ্বল হাজারও নারী পুরুষ যাকাতের কাপড়-লুঙ্গি হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে।

    বয়োবৃদ্ধরাও লাঠিতে ভর করে এই আনন্দ ভাগাভাগির জন্য সামিল হন। তারা প্রাণ ভরে দোয়া করেন ড. মো. রফিকুল ইসলামের জন্য। এ সময় তীব্র গরমে অপেক্ষার পর প্রতিটি মানুষের মুখে মুখে উচ্চারিত হয় ড. রফিকুল ইসলামের নাম।

     

  • সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

    সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

    লালমনিরহাটে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে জহুরুল মোল্লা ওরফে সাগর নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার দোয়ানী পিত্তিফাটা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

    এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা হাতীবান্ধা থানায় এজাহার দাখিল করেছেন। বর্তমানে ধর্ষনের শিকার ওই শিশু লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশু ধর্ষণের ঘটনায় এজাহার প্রাপ্তি ও একজনকে গ্রেফতারের বিষয়টি বৃহস্পতিবার রাত ২ টায় হাতীবান্ধার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী নিশ্চিত করেছেন।

    এজাহার সূত্র ও স্থানীয়দের দেওয়া তথ্যমতে জানা গেছে, অভিযুক্ত সাগর তার কাজের প্রয়োজনে বিদুৎ সংযোগ নেওয়ার অজুহাতে ভুক্তভুগী শিশুর বাড়িতে বৃহস্পতিবার সাড়ে ৫ টার দিকে যায়।

    এসময় বাড়িতে একা থাকা সাত বছর বয়সী ওই শিশুকে ২০ টাকার নোট দিয়ে লোভ দেখায় এবং ধর্ষণ করে সাগর। এসময় শিশুর চিৎকারে তার মা এগিয়ে আসলে সটকে পড়ে অভিযুক্ত সাগর। মা ও মেয়ের চিৎকারে সোরগোল পড়ে যায় ওই এলাকায়।

    পরে অভিযুক্ত সাগরকে আটক করে পুলিশে সোর্পদ করে স্থানীয়রা। আর ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে ভুক্তভোগী শিশু লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী বলেন, ভুক্তভোগী শিশুর পরিবার একটি এজাহার দিয়েছে। ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা অভিযুক্ত জহুরুল মোল্লা(সাগর)কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছি। গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হবে।

    লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে দ্বায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাদিক সোয়াদ বলেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড হয়ে আসা এক শিশুকে ভর্তি করানো হয়েছে। ওই শিশুর সাথে যৌন নিপীড়ন করা হয়েছে বলে ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা জানিয়েছে। বর্তমানে ওই শিশু চিকিৎসাধীন রয়েছে।

  • টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর ইফতার মাহফিল স্থগিত

    টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর ইফতার মাহফিল স্থগিত

    টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর ইফতার মাহফিল স্থগিত করে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। বুধবার (১২ মার্চ) গজারিয়া ইউনিয়নের কেজিকে উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল করার কথা ছিল। কিন্তু বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে সেটি স্থগিত করা হয় বলে জানান উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান।

    উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বলেন, রোববার উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ী বাজারে ও সোমবার কালিয়া ইউনিয়নের কচুয়া পাবলিক উচ্চবিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের তারিখ দেওয়া ছিল। কিন্তু বিএনপি ও ছাত্রদলের কর্মী সমর্থকদের বাধায় ওই দুটি স্থানে আমাদের ইফতার মাহফিল করতে পারি নাই।

    তিনি আরও বলেন, পরে রোববার গড়বাড়ী এলাকা থেকে তিন কিলোমিটার দক্ষিণে তৈলধারা বাজারে ও সোমবার কচুয়া পাবলিক উচ্চবিদ্যালয় থেকে তিন কিলোমিটার উত্তরে ঘোনারচালা বাজারে গিয়ে ইফতারি করতে হয়েছে। দুটি মাহফিলেই কাদের সিদ্দিকী উপস্থিত ছিলেন।

    সবশেষ বুধবার গজারিয়া ইউনিয়নের কেজিকে উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল করার কথা ছিল। এখানেও বিএনপি নেতাকর্মীদের বাধা দেওয়ার কারণে আমরা স্থগিত করতে বাধ্য হয়েছি। আমরা এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।

    এদিকে উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজু কৃষক শ্রমিক জনতা লীগের অভিযোগ অস্বীকার করে বলেন, দুটি ইউনিয়নে তাদের ইফতার মাহফিলে আমরা কোনো বাধা দেইনি। তবে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা নামের একটি সংগঠন তাদের বাধা দিয়েছে বলে শুনেছি।

    ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার পক্ষে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ একাব্বর হোসেন বলেন, কাদের সিদ্দিকী ছিলেন ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা। কিন্তু ২০২৪ সালে তিনি একজন রাজাকার ও ফ্যাসিস্টদের দোসর। তিনি যেখানেই যাবেন সেখানেই প্রতিহত করা হবে।

     

     

     

  • ঢাকায় পৌছিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

    ঢাকায় পৌছিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ৪ দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ঢাকায় পৌছিয়েছেন  জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গুতেরেসকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট (ইকে-৫৮৬) বিকেল ৫টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

    ঢাকায় পৌঁছানোর পর গুতেরেসকে অভ্যর্থনা জানান পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এরপর তিনি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যাবেন। শুক্রবার সকাল ৯টায় হোটেলে গুতেরেসের সঙ্গে দেখা করবেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারবিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান।

    পরে জাতিসংঘ মহাসচিব সকাল ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন। বৈঠকের পর গুতেরেস রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজার যাবেন। গুতেরেস কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম তাকে স্বাগত জানাবেন।

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দিনের শেষে গুতেরেসের সঙ্গে কক্সবাজারে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন। এ সময় উভয়ে রোহিঙ্গা ইমাম ও সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

    ইফতারের আগে মহাসচিব ক্যাম্পের বেশ কয়েকটি সুযোগ-সুবিধা পরিদর্শন করবেন, যার মধ্যে রয়েছে ওয়াচ টাওয়ার, লার্নিং সেন্টার, মাল্টি-পারপাস সার্ভিস সেন্টার এবং একটি পাট উৎপাদন স্থাপনা। তিনি রোহিঙ্গা যুবক ও শিশুদের সঙ্গেও কথা বলবেন।

    শনিবার জাতিসংঘ মহাসচিব ঢাকায় জাতিসংঘের ভবন পরিদর্শন, পতাকা উত্তোলন ও, বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে একটি আলোকচিত্র প্রদর্শনী পর্যবেক্ষণ শেষে, জাতিসংঘের কর্মীদের সঙ্গে একটি সভায় যোগ দেবেন।

    বিকেলে তিনি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ার ওপর একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন। তিনি তরুণদের সঙ্গে একটি সংলাপে অংশ নেবেন এবং নাগরিক সমাজের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

    পরে গুতেরেস হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে একটি যৌথ মিডিয়া ব্রিফিংয়ে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। একই দিনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতিসংঘ মহাসচিবের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করবেন।

    আগামী রবিবার গুতেরেস সকাল ৯টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন।

     

     

  • মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে মানিকগঞ্জ আইনজীবী ভবনে সদর উপজেলা শাখার আয়োজনে এ ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব জাহিদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) সাইফুল্লাহ হায়দার।

    তিনি বলেন, “২৪’র প্রেরণা ও সমগ্র দেশ বিনির্মাণে জাতীয় নাগরিক পার্টির বিকল্প নেই। যে উদ্দেশ্য নিয়ে আমার ভাইয়েরা রাজপথে রক্ত দিয়েছে, জাতীয় নাগরিক পার্টি  তার বাস্তবায়ন দেখতে চায়।

    এই সময় তিনি  সকলকে হাতে হাত রেখে  সামাজিক ও রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেন।  তিনি বলেন, সদ্ব-ইচ্ছা,  সম্মিলিত প্রচেষ্টায়  আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে চাই।”

    অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা রমজান মাহমুদ।

    এতে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম, মাসুম খান, কাজী পিন্টু, গালিবুর রহমান, ইদ্রিস আলী, শহীদ সা’দের পিতা শফিকুল ইসলাম, শহীদ সায়াদের পিতা বাহাদুর খান, প্রেসক্লাব-সাটুরিয়ার প্রচার সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য মো. নজরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শিশির আহম্মেদ, আব্দুর রহিম (হিটলার) ও  সিটি কলেজের প্রিন্সিপাল মো. ইসহাকসহ বিশিষ্ট আইনজীবী, শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা।

  • বহুল আলোচিত মাগুরার সেই শিশুটি মারা গেছে

    বহুল আলোচিত মাগুরার সেই শিশুটি মারা গেছে

    মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া সেই শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়বলে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে।

    ঢাকা সিএমএইচের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ জানিয়েছেন, আজ সকালে দুই দফায় শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সিপিআর দেওয়ার পর তার হৃৎস্পন্দন ফিরে আসে। বেলা ১২টায় আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এই দফায় সিপিআর দেওয়ার পরও তার হৃৎস্পন্দন আর ফিরে আসেনি। বেলা ১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

    সেনাবাহিনীর ফেসবুক পেজে বলা হয়েছে, “অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ তারিখে দুপুর ০১:০০টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিন বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি।

    উল্লেখ্য, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়।” আরো বলা হয়, “বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।”

    উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিশুটি। পরের দিন তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

    সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন রোববার শিশুটিকে সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে নেওয়া হয়।

  • এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৭ জন

    এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৭ জন

    জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাতজন বিশিষ্ট ব্যক্তি ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। মঙ্গলবার (১১ মার্চ) রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    এছাড়া সাংস্কৃতিতে ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ এবং মুক্তিযুদ্ধ ও সাংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর) পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আবরার ফাহাদ (মরণোত্তর)।

    এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, আঠারো ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়। গত বছর (২০২৪) ১০ জনকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছিল।