Category: সারাদেশ

  • সাটুরিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

    সাটুরিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

    মানিকগঞ্জের সাটুরিয়ায় জাতীয় ভিটামিন ‘ এ ‘ প্লাস ক্যাম্পেইন (০১ দিন ব্যাপী ) পালন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মৃত্যুর ঝুঁকি, ভিটামিন এ অভাবজনিত সমস্যা প্রতিরোধে এই’ ‘এ প্লাস’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

    মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে  আয়োজিত ‘এ প্লাস’ ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইকবাল হোসেন বলেন,  শিশুর রোগ প্রতিরোধে সারাদেশের মত সাটুরিয়া উপজেলায় জাতীয় ভিটামিন ‘ এ ‘ প্লাস ক্যাম্পেইনে সকলের সহযোগিতা কামনা করি।

    তিনি আরো বলেন, নির্দিষ্ট বয়সে শিশুরা যেন ভিটামিন এ ক্যাপসুল থেকে বঞ্চিত না হয়  সেদিকে সমাজের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।  এ সময় তিনি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সাটুরিয়া আয়োজিত অনুষ্ঠানের সফলতা কামনা করেন।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মামুন উর রশিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো: মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার মো: সিরাজ উদ্দিন, প্রেসক্লাব সাটুরিয়ার সাধারণ সম্পাদক আসাদ জামান, দৈনিক সংবাদের প্রতিনিধি মো: ইঞ্জিনিয়ার লুৎফর রহমান সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

     

  • সেনাপ্রধানের বক্তব্য আমাদের জন্য খুবই অপমানজনক- তাসনুভা মাহা

    সেনাপ্রধানের বক্তব্য আমাদের জন্য খুবই অপমানজনক- তাসনুভা মাহা

    বিডিআর সদর দপ্তর পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের শিকার মেজর তানভীর হায়দার নূরের স্ত্রী তাসনুভা মাহা বলেছেন, রাওয়াতে (রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন) সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেটা আমাদের জন্য খুবই অপমানজনক। পিলখানার সৈনিকরা কখনোই এই ঘটনা ঘটাতে পারে না। আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ। মঙ্গলবার জাতীয় শহিদ সেনা দিবসের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

    তিনি বলেন,আমার রুমে গিয়েছিল হিন্দিভাষীরা। আমার স্বামীর সঙ্গে আমি পিলখানায় সাড়ে তিন বছর ছিলাম। কিন্তু আমি এই সাড়ে তিন বছরে কখনো বিডিআর-এর কোনো সদস্যকে হিন্দিতে কথা বলতে শুনি নাই। শুধুমাত্র ২৫ ফেব্রুয়ারিতে শুনেছিলাম তিনজনের মুখে। আমার হাসব্যান্ড দরবার হল থেকে ফোনে বলেছিল এনএসজি এবং ইন্ডিয়ান। তাহলে এখানে কি প্রমাণ হচ্ছে না কারা ঘটিয়েছিল এই ঘটনা।

    তাসনুভা আরও বলেন, ২০০৯ সাল থেকে আমার কোনো বক্তব্য নেওয়া হয়নি। তারপরও আমি যা বলছি সেগুলো মিডিয়াতে কাট করা হয়েছিল। আর স্বামীর ডেডবডি এখনো পাওয়া যায়নি। এটা আমি প্রতিনিয়ত বলে যাচ্ছি।

    গতকাল আমি দুটি সাক্ষাৎকার দেওয়ার জন্য কবরস্থানে গিয়েছিলাম, কিন্তু আমার সেই বক্তব্য এখনো প্রচার করতে দেওয়া হয়নি আইএসপিআর থেকে। আপনারা কি বুঝতে পারছেন কোথায় বাঁধাটা।

    তিনি আরও বলেন, আমার ছেলেকে আইএসএসবিথেকে বাদ দেওয়া হয়েছে। কারণ মেজর তানভিরের সন্তান সশস্ত্রবাহিনীতে চাকরি করতে পারবে না। সেনাবাহিনীতে আরও একটা মেজর তানভীর গড়ে উঠুক সেটা বর্তমান সেনাপ্রধান চান না। আমাদের জীবনটা সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হচ্ছে।

    আমার বাসার নিচে সবসময় লোকজন থাকে। আপনারা কি বুঝতে পারছেন আমরা কোথায় আছি। আজকে রাওয়ার বক্তব্যই এটা প্রমাণ করে দেয়। বাট, ইফ, ফুলস্টপ এটা কি সেনাপ্রধানের কথা হতে পারে?

    পিলখানা হত্যাকাণ্ডের শিকার মেজর তানভীরের স্ত্রী আরও বলেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের পর থেকে যতদিন পর্যন্ত শেখ হাসিনা ছিল; ওই সময়টায় দেখা গেছে যে, আওয়ামী লীগের লোকজন সেনাবাহিনীতে বসে আছে। শেখ হাসিনাকে তো আমরা বিদায় করেছি।

    কিন্তু এখন পর্যন্ত আমরা সুবিচারটা পাচ্ছি না। পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কী সঠিকভাবে হচ্ছে? আমার তো মনে হয় না। আমি যে হিন্দি ভাষার কথাটা বলছি এটা খুব হালকাভাবে নেওয়া হচ্ছে।

    সবশেষে তিনি বলেন, আপনারা আমাদেরকে সহায়তা করেন যাতে আমরা সঠিকভাবে আগাতে পারি। আর আমার স্বামীর ডেডবডিটা এখনো পাওয়া যায়নি। আর্মি থেকেও কিন্তু আমাকে কেউ কোনো সহায়তা করছে না।

    সূত্র : যুগান্তর অনলাইন।

     

  • হংকংসহ পাঁচটি দেশ ও কেম্যান আইল্যান্ডস দ্বীপপুঞ্জে শেখ হাসিনার সম্পদের সন্ধান

    হংকংসহ পাঁচটি দেশ ও কেম্যান আইল্যান্ডস দ্বীপপুঞ্জে শেখ হাসিনার সম্পদের সন্ধান

    চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংসহ পাঁচটি দেশ ও কেম্যান আইল্যান্ডস দ্বীপপুঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

    প্রেস সচিব শফিকুল আলম বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএফআইইউ (বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) ও যৌথ তদন্ত দল অনুসন্ধানে অবৈধভাবে দেশ-বিদেশে বিভিন্ন সম্পদের সন্ধান পেয়েছে।

    প্রেস সচিব বলেন, বিএফআইইউ ও যৌথ তদন্ত দলের অনুসন্ধানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং পশ্চিম ক্যারিবিয়ান সাগরের দ্বীপ কেম্যান আইল্যান্ডসে শেখ হাসিনার সম্পদের সন্ধান পাওয়া গেছে। এছাড়া মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান ‘স্ল্যাশ ফান্ডের’ অস্তিত্ব পাওয়া গেছে।

    শফিকুল আলম বলেন, ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ দশমিক ১৪ কোটি টাকা, রাজউকের ১ কোটি ৮০ লাখ টাকা (দলিল মূল্য) মূল্যের ৬০ কাঠা প্লট ও ৮ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ১০ শতাংশ জমিসহ ৮টি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে।

    তিনি আরও বলেন, বিএফআইইউ দুটি গোয়েন্দা প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে পাঠিয়েছে। এ ছাড়া পাঁচ কোটি ১৫ লাখ টাকাসহ ১১টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে। সব ব্যাংক হিসাবের তথ্য দুদকে পাঠানো হয়েছে।

     

  • সিংগাইর পৌর-এলাকা থেকে বাউল শিল্পীর মরদেহ উদ্ধার

    সিংগাইর পৌর-এলাকা থেকে বাউল শিল্পীর মরদেহ উদ্ধার

     

    মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার আজিমপুর এলাকার একটি ভূট্টা ক্ষেত থেকে আবুল হোসেন (৪০) নামে এক বাউল শিল্পীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবুল হোসেন ওই এলাকার মৃত হাসেম ফকিরের ছেলে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

    বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার উপ-পরিদর্শক (এস.আই) রেজাউল করিম বলেন, সকালে স্থানীয়দের দেওয়া খবরের ওপর ভিত্তি করে পৌরসভার আজিমপুর এলাকার ভূট্টা ক্ষেত থেকে আবুল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে পরিকল্পিতভাবে আবুল হোসেনকে হত্যার পর মরদেহটি ভূট্টা ক্ষেতের মধ্যে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

    এস.আই রেজাউল করিম আরো জানান,  এরইমধ্যে লাশে পঁচন ধরে গেছে। বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। নিহতের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ।

     

     

  • নির্বাচনী ট্রেনের হুইসেল বেজে গেছে-সিইসি

    নির্বাচনী ট্রেনের হুইসেল বেজে গেছে-সিইসি

    কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনী ট্রেনের হুইসেল বাজিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা । আগামী ডিসেম্বরে ভোটের টার্গেট। সোমবার (১০ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    সিইসি বলেন, উনারা এসেছিলেন সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে এবং তারা নির্বাচনে সহায়তা করতে চান। বিদেশি পর্যবেক্ষক সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা দল নিবন্ধন, ভোটার নিবন্ধন সম্পর্কে জানিয়েছি।

    শিগগিরই ক্রয় প্রক্রিয়ায় যাচ্ছি। বিদেশি পর্যবেক্ষক নীতিমালা পরিবর্তন হবে না, তবে দেশিটা হবে। যথাসময়ে পর্যবেক্ষক আসার জন্য বিজ্ঞপ্তি দেবো। তিনি বলেন, ডিসেম্বরে টার্গেট রেখে প্রস্তুতি নিচ্ছি।

    ডিসেম্বরে ভোট করতে হলে তো অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। আরেক প্রশ্নের জবাবে সিইসি আরও বলেন, নির্বাচনের ট্রেনের হুইসেল তো প্রধান উপদেষ্টা ইতোমধ্যে দিয়েছেন। ডিসেম্বরে অথবা আগামী জুনের মধ্যে নির্বাচন।

  • চাঁপাইনবাবগঞ্জে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ -আহত ২

    চাঁপাইনবাবগঞ্জে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ -আহত ২

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩৬) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। এ সময় আরো দু’জন আহত হয়েছে। আহত ও নিহতরা সবাই চালক ও এর সহকারী।

    সোমবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দারিয়াপুর নতুন ট্রাক টার্মিনাল এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম রাজশাহীর পবার ডাংগীরপাড়া রামচন্দ্রপুর এলাকার সাইদুর রহমানের ছেলে।

    আর আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর গ্রামের আমিরুল ইসলাম এবং একই এলাকার সুমন আলি। আহতদের মধ্যে আমিরুল ইসলাম ট্রাকের চালক।

    চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান জানান, ভোরে চাঁপাইনবাবগঞ্জে দারিয়াপুর নতুন ট্রাক টার্মিনাল এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ট্রাক চালক সাদ্দাম ঘটনাস্থলে মারা যায়।

    পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে এবং আহত দের সদর হাসপাতালে প্রেরন করে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ 

    ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ 

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাগঞ্জের গোমস্তাপুরসহ দেশের কয়েকটি স্থানে একাধিক ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ জেলা- উপজেলায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তারই প্রতিফলন দেখা গেছে। ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুততম সময়ে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন থেকে।

    সোমবার বেলা সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দেশ ব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইন- শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ধর্ষকদের সর্বোচ্চ এবং প্রকাশ্যে শাস্তির দাবিসহ বিভিন্ন শ্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় ঘন্টাব্যাপি সমাবেশ করে শিক্ষার্থীরা।

    এ সময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক মোহাম্মদ আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্বির আহমেদ, যুগ্মআহ্বায়ক সাকির আহম্মেদ, মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস, যুগ্ন আহবায়ক মো:আকিব মিয়া, যুগ্ন আহবায়ক বাইজিদ ইসলাম জীবন, মো:মাহিন খান, খাদিজা খাতুন মিম। চাঁপাইনবাবগঞ্জ স্টুডেন্ট এ্যসোসিয়েশনের সদস্য শারমিন জান্নাত
    মিস্টি। নাসিং ইনস্টিটিউটের মোঃ মাসিদুর রহমান, বিজয় নার্সিং ইনস্টিটিউটের মোহাম্মদ রাহাত আলী, সেবা নার্সিং ইনস্টিটিউট মোসা: সিমা খাতুনসহ অন্যরা।

    বিক্ষোভ সমাবেশে বক্তারা অন্তবর্তীকালীন সরকারসহ বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কে কঠোর হুশিয়ার দিয়ে শিক্ষার্থীরা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না করা হলে আবারো রাজপথে কঠোর কর্মসূচী দেয়া হবে।

    অন্যদিকে, জেলার শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন সচেতন শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টায় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের মূল ফটকের সামনে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। এর আগে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ওই স্কুলের সামনে জড়ো হতে শুরু করেন।

    এসময় তারা “তুমি কে আমি কে, আছিয়া, আছিয়া, ‘আমার বোনের কান্না আর না আর না’, একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা গুলি কর, সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’’ স্লোগান দেন। এতে বক্তব্য দেন, আল-বশরী সোহান, সাইমুন সাদাব, খাদিজা খাতুন মিম, মো:মাহিন খান ,মোঃ মাসিদুর রহমান ,মোহাম্মদ রাহাত আলী, স্টুডেন্ট এ্যসোসিয়েশনের শারমিন জান্নাত মিস্টি। বক্তারা বলেন, ধর্ষণের ঘটনা প্রশাসন দায় এড়াতে পারে না। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

    শুধু আছিয়া না, এতদিন যত ধর্ষণের ঘটনা ঘটছে সব ঘটনার বিচার করতে হবে। আমাদের বোনদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে। এ সময় বিভিন্ন বিভাগের ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

  • সাটুরিয়ায় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত আয়নাল হকের দাফন সম্পন্ন

    সাটুরিয়ায় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত আয়নাল হকের দাফন সম্পন্ন

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মানিকগঞ্জের সাটুরিয়ার আয়নাল হক (২৮) নামে এক প্রবাসী। নিহতের পাঁচ মাস পর তার কফিনবন্দি মরদেহ দেশে আনা হয়েছে। তিনি উপজেলার পাতিলাপাড়া গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে।

    সোমবার (১০ মার্চ) সকাল ৯টায় জানাজা শেষে আয়নাল হককে পাতিলাপাড়া এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে। জানা গেছে,উপজেলার পাতিলাপাড়া গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে আয়নাল হক গত বছরের ৮ অক্টোবর সৌদি আরবের আভা শহরে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

    নিহত আয়নাল হকের মরাদেহ রবিবার রাত সাড়ে ১১টায় কফিনবন্দি মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করে বাড়ি নিয়ে আসেন।

    আয়নাল হক তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। অভাব ঘোচাতে কাঠ-মিস্ত্রির কাজ ছেড়ে দুই বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন।

    আয়নাল হকের স্ত্রী ও দুই কন্যা সন্তান আছে । বড় মেয়ের বয়স ১২, ছোট মেয়ের ৫ বছর। তার অকালমৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও গ্রামবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

  • টাঙ্গাইলের আলোচিত ‘সমন্বয়ক’ মিস্টি ৪ দিনের রিমান্ডে

    টাঙ্গাইলের আলোচিত ‘সমন্বয়ক’ মিস্টি ৪ দিনের রিমান্ডে

    টাঙ্গাইলে দখল, ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সমন্বয়ক’ মারিয়াম মোকাদ্দাস মিস্টির (২৭) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুব খান তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে মারিয়াম মোকাদ্দাস মিস্টিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

    গতকাল রোববার রাতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান বাদী হয়ে মারিয়াম মোকাদ্দাস মিস্টির নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই রাতেই মিস্টিকে গ্রেপ্তার করে পুলিশ।

    মারিয়াম মোকাদ্দাস মিস্টি বাসাইল উপজেলার জশিহাটী গ্রামের শাহ আলমাসের স্ত্রী। তবে তিনি টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুর পাড়ায় বাস করেন।

    টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ জানিয়েছেন, মামলার পর শহরে অভিযান চালিয়ে মিস্টিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

     

  • প্রত্যাবৃত্ত

    প্রত্যাবৃত্ত

    অনেক হেটেঁছি অচেনা পথে
    একটি চাঁদনি রাতে আশায়;
    ব্যাকুল চিত্তে দূর আকাশে
    সুতোহীন লাটাই হয়ে।।

    জোড়া-তালির এই জীবনে
    ক্রমাগতই আছাড় খেয়েছি
    অঙ্গহীন দৈন্যতায়;
    অসমতার স্লোগানে।।

    সময়ের সাথে জীবনের অংক
    মিলেনি কোন দিন,
    আকাঁ-বাকা পথে হেটেছি
    এক, যাযাবর বেদুইন হয়ে।।

    পল্লব লতা পুরাতন ছেড়ে
    জেগে উঠে নতুন কুঁড়ি নিয়ে
    আমারও আশা ছিল কিন্তু
    হয়ে উঠেনি স্বভাব দোষে ।।

    জানি ধব্বংশ হবো না
    আবার ফিরে আসবো ভিন্নরুপে,
    -মৃত্যুর পথ পেরিয়ে,
    হয়তো অচেনাকেই ভালবাসতে।।

    সখ্যতা বিহীন অপেক্ষায়
    বিরক্তির মাল্য দিতে
    দুর্বাসার গলে
    জীবন-যাতনার পথ ধরে।।