Blog

  • গাজায় হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল

    গাজায় হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল

    ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ( ঢাবি ) প্রাণ রসায়ন ও অণুপ্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। সোমবার (৭ এপ্রিল ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে বেলা সাড়ে ১১টায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন তারা।

    সমাবেশে প্রাণ রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, সারাবিশ্ব আজ দেখছে তারা একটি অভিশপ্ত জাতি। যারা নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে।

    সময় এসেছে আজ পুরো মুসলিম বিশ্বকে এক হওয়ার। গুড়িয়ে দিতে হবে সমস্ত বিষদাত। মাহফুজ ইসরায়েলের ধ্বংস কামনা করে বলেন, সেই দিন আর বেশি দূরে না, যেদিন আল্লাহর সব বাণী আমাদের সামনে দৃশ্যমান হবে।

    প্রাণ রসায়ন বিভাগের শিক্ষার্থী নূর নাহার লিয়া বলেন, আমরা গত এক বছর যাবত ইসরায়েলের পণ্য বয়কট করে আসছি কিন্তু বোম্বিং কমেনি, বোম্বিং বন্ধ হয়নি। তাই শুধু বয়কটে সীমাবদ্ধ থাকলে হবে না।

    মিসর, পাকিস্তান, তুরস্ক, ইরানের মতো শক্তিশালী মুসলিম দেশগুলোর কাছে অনুরোধ করেন এই প্রতিবাদে অংশ নেওয়ার। টিএসসিতে সমাবেশ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

  • খুলনায় ঈদ মেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় ঈদ মেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনা নগরীর জাতিসংঘ পার্কে ঈদ মেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. পলাশ (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    রোববার (৬ এপ্রিল) রাতে জাতিসংঘ পার্কের ঈদ মেলায় তাকে ছুরিকা-ঘাত করে প্রতিপক্ষ। নিহত পলাশ নগরীর মতলবের মোড় এলাকার মো. আব্দুল হামিদ খানের ছেলে।

    খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সনোয়ার হুসাইন মাসুম জানান, পলাশ স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য। তার নিজস্ব দল রয়েছে। শনিবার রাতে মেলার ভেতরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র পলাশের গ্যাংয়ের সাথে প্রতিপক্ষ গ্রুপের সাথে বিরোধ বাঁধে।

    যে ঘটনার জের ধরে রবিবার রাতে তাকে ছুরিকাঘাত করে ওই গ্রুপের সদস্যরা। অস্ত্রের আঘাতে পলাশের পেট থেকে ভুড়ি বের হয়ে যায়।

    স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  • ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহমিনা বরখাস্ত

    ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহমিনা বরখাস্ত

    ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাস বর্জন করলে শিক্ষার্থীদের ডাবল অ্যাবসেন্ট দেওয়ার হুমকি দেওয়া সেই শিক্ষককে বরখাস্ত করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

    সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু এ তথ্য জানিয়েছেন।

    অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান রাজু বলেন, তাহমিনা রহমানকে তাৎক্ষণিক সিদ্ধান্তে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় নিয়ম মেনে তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হবে।

    তাহমিনা রহমান বিশ্ববিদ্যালয়টির জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক ছিলেন।

    জানা যায়, ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের চলমান নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং মজলুম ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বব্যাপী গড়ে ওঠা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি পালনের ঘোষণা দেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    এ কর্মসূচি পালন করতে সোমবার ক্লাস না করার সিদ্ধান্ত নেন ড্যাফোডিলের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। বিষয়টি জানার পর প্রভাষক তাহমিনা শিক্ষার্থীদের গ্রুপে জানান, ক্লাসে না আসলে ডাবল অ্যাবসেন্ট দেওয়া হবে। এ সংক্রান্ত একটি কথপোকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

    যদিও তাহমিনা রহমান রোববার দিনগত মধ্যরাতে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেন।

  • সাটুরিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে স্টুডিও ব্যবসায়ী গ্রেপ্তার

    সাটুরিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে স্টুডিও ব্যবসায়ী গ্রেপ্তার

    মানিকগঞ্জের সাটুরিয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্টুডিও ব্যবসায়ী ইয়াকুব পারভেজকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি মামলা করেন। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ইয়াকুব পারভেজকে গ্রেপ্তার করে।

    ভুক্তভোগী জানায়, ‘গত ফেব্রুয়ারি মাসে স্টুডিওতে স্কুলের কাজের জন্য ছবি তুলতে গেলে স্টুডিও মালিক ইয়াকুব আমাকে নানাভাবে কু প্রস্তাব দেয়। আমি রাজী না হওয়ায় একপর্যায়ে আমাকে নেশাজাতীয় তরল পান করিয়ে অচেতন করে ধর্ষণ করে তা মোবাইলে ধারণ করে রাখে।

    এর কয়েক দিন পর আমাকে আবার দোকানে ডেকে মোবাইলে ধারণ-কৃত ছবি দেখায়। ছবি ইন্টারনেটে ছেড়ে দেবার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।’

    এলাকাবাসী জানায়, ইয়াকুব পারভেজ স্টুডিও ব্যবসার আড়ালে বিভিন্ন সময় বিভিন্ন স্কুল ছাত্রীদের হয়রানি করে আসছে। অনেকে লোক লজ্জার ভয়ে মুখ খুলে না।

    সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম জানান, ‘মামলা রুজু হওয়ার পর রাতেই অভিযান পরিচালনা করে আসামি ইয়াকুব পারভেজকে আটক করা হয়। তার বিরুদ্ধে শিশু ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনে মামলা হয়েছে।’

  • `২৪‘শের জুলাই বিপ্লব’ একটি রাজনৈতিক আলোকবর্তীকা’

    `২৪‘শের জুলাই বিপ্লব’ একটি রাজনৈতিক আলোকবর্তীকা’

    বাংলাদেশের জন্য একটি বিপ্লবী সরকার প্রয়োজন। কেবল মাত্র, জ্ঞান-দিপ্ত-বিপ্লবী সরকারই পারে এই অদৃষ্টবিশ্বাসী পরায়নপর বাঙ্গালী জাতিকে পরিশুদ্ধ করতে। ডানপন্থী, বামপন্থী কিম্বা মধ্যপন্থী রাজনৈতিক মতাদর্শ বাঙ্গলী জাতিকে কোন দিন আকৃষ্ট করতে পারে নাই এবং ভাবিষ্যতেও যে পারবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস বিশ্লেষন করলে এ সত্য দিবালোকের মত স্পষ্ট। শশাংক, চন্দ্রগুপ্ত মোর্য কিম্বা বখতিয়ার খিলজীর মত বিপ্লবী চেতনাই পারে, নতুন স্লোগানে- নতুন বাংলাদেশ গড়তে।

    আমরাও স্বাধীনতাত্তোর বাংলাদেশে বেশ কয়েকটি রাজনৈতিক দলের রাজনীতি ও শাসন কাল দেখেছি। এরা কি ভাবে- ডান, বাম কিম্বা মধ্যপন্থীর স্লোগান দিয়ে সাধারন জনতার সম্পদ লুটে নিয়েছে। খেটে খাওয়া মানুষদের ভাগ্যে ‘থাবা’ মেরে রাতারাতিই বিত্তশালী হয়েছে। ধারাপরিক্রমায়, রাজনীতিতে পরিবারতন্ত্র চালু করেছে।

    নিজেদের অধিপত্য টিকিয়ে রাখার জন্য পাইক-পিয়াদাদের দ্বারা-সন্ত্রাসী ও পেশীশক্তির রাজনীতি চালু করেছে। জন-শান্তির ‘ছবক’ দিয়ে ‘অঘোষিত রাবনের রাজ্য কায়েম করেছে। স্বদেশী সম্পদ বিদেশে পাচার করেছে। প্রশাসনিক কাঠামোতে দলীয় লোক নিয়োগ করে চাটুকার ও তুষামুদি শ্রেণী সৃষ্টি করেছে। সারাদেশের মোট সম্পদের ৭৫ ভাগ দখলে করে এখন তারা জনসেবার স্লোগান দিচ্ছে।

    বাংলাদেশের বিগত ৫০ বছরে রাজনীতির ইতিহাস ছিল, সাধারন মানুষের সম্পদ লুটের ইতিহাস।সচেতন বিবেকের কান্নাঁর ইতিহাস। রাজনৈতিক দুর্বৃত্তদের সম্পদ দখলবাজীর ইতিহাস।

    এই ক্ষেত্রে, ২৪‘শের জুলাই বিপ্লবের মাধ্যমে‘একটি কালো অধ্যায় পরিসমাপ্তি ঘটেছে। এই বিপ্লবে, শত শহীদের মাঝে সাত বছরের শিশুর বুকে তাজা রক্ত, পরাধীনতার শৃংখলমুক্তির সাহসী আহ্ববান- বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। একথা সর্বজন স্বীকৃত যে, ২৪‘শের জুলাই বিপ্লব ছিল, একটি সচেতন বিবেকের আত্ম-চিৎকার। নির্যাতিত মানুষের মুক্তির স্লোগান। বিপন্ন মানুষের বেঁচে থাকার অধিকার।  তাই, এই বিপ্লবের সফলতা, একটি নতুন সমাজ ও রাষ্ট্র গঠণের মুল প্রেরনা।

    পরিপ্রেক্ষিত যে, শোষকদের হাত হতে বাচঁতে হলে একটি সচেতন শিক্ষিত সমাজের নেতৃত্বে জীবনমুখী রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে হবে। চিরাচরিৎ নির্বাচনের পথরোদ্ধ করে, জনসমর্থনের সরকার প্রতিষ্ঠা করতে হবে। প্রশাসনের সর্বচ্চ থেকে আরম্ভ করে সর্বত্রই চাটুকার, দুর্নীতিবাজ ও লুটেরাদেরকে বিতারিত করতে হবে, যা কেবলমাত্র একটি বিপ্লবী সরকারের দ্বারাই সম্ভব।

    এ কথা কোনমতেই, অস্বীকার করার উপায় নাই যে, আজ বাংলাদেশের প্রত্যেকটি পাড়া, মহল্লা কিম্বা শহরের অলি-গলি, দুর্নীতিবাজদের অভয় অরণ্যে পরিনত হয়েছে। অ-পরিশুদ্ধ রাজনীতির স্লোগান দিয়ে এরা বাংলাদেশকে গিলে খেতে বসেছে। ডান-বামে ভাগ হয়ে পালাক্রমে রাষ্ট্রীয় সম্পদ লুটে নিচ্ছে। তাদের এই ‘রাহু-গ্রাস’ রাজনীতি পালাক্রমে জন্ম দিচ্ছে দানবীয় স্বৈরাচারের।

    তাই একটি বিপ্লবী সরকর গঠন ও তার প্রশাসনিক বিস্তৃতিই সকল কান্নাঁর অবসান ঘটাতে পারে। জাতীয় নাগরিক কমিটির সদস্য হিসাবে আমাদের এই চাওয়া এখন সময়ের দাবি।

     

  • নির্বাচন ও সংস্কারের রোড ম্যাপের দাবীতে বিএনপির ঈদ পূনর্মিলনী ও সমাবেশ

    নির্বাচন ও সংস্কারের রোড ম্যাপের দাবীতে বিএনপির ঈদ পূনর্মিলনী ও সমাবেশ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ নির্বাচন ও সংস্কারের রোড ম্যাপের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও বিশাল সমাবেশ হয়েছে। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে এই সমাবেশ হয়।

    সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি মোঃ হারুনুর রশীদ।

    প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ- মানবাধিকার বিষয়ক সম্পাদক সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।

    বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের আহবায়ক তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. ময়েজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, কৃষকদলের নেতা আ.ক.ম শাহিদুল আলম বিশ্বাস পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মীম ফজলে আজিমসহ অন্যরা।

    সমাবেশে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা চাঁপাইনবাব গঞ্জ সদর আসনের সাবেক এমপি মোঃ হারুনুর রশীদ এবং প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ- মানবাধিকার বিষয়ক সম্পাদক সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া বিগত স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের বিভিন্ন কর্মকান্ডের কঠোর সমালোচনা করেন এবং বর্তমান অন্তর্বর্তীকালিন সরকারকে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জোর দাবী জানান।

    এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফ, বিএনপি নেতা ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর কবির, মইদুল ইসলাম, আহসান হাবিব, এনামুল হক, সাইদুর রহমান, রানীহাটি ইউপি চেয়ারম্যান রহমত আলী, বালিয়াডাঙ্গা ইউপি আবু হেনা মোঃ আতাউল হক কোমলসহ বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

  • চাঁপাইনবাবগঞ্জে আরও ৪ ডাকাত গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে আরও ৪ ডাকাত গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর
    উপজেলার পারবতীপুর ইউনিয়নের এনায়েতপুর ও নজরপুর গ্রামের
    মাঝামাঝি স্থানে পাঁকা রাস্তার উপর ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনা-কারীসহ আরো ৪ (চার) জন ডাকাত গ্রেফতার হয়েছে। এর মধ্যে ২ জন ডাকাত বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক
    জবানবন্দী দিয়েছে।

    গ্রেফতারকৃতরা হচ্ছে, ডাকাতির ঘটনার মূল পরিকল্পনারকারী ও আন্তঃজেলা ডাকাত দলের সরদার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়ার বাবুপুর গ্রামের মৃত তহুরুল ইসলামের ছেলে মোঃ মানিক আলী (৩২), ডাকাত দলের অন্যতম সদস্য শিবগঞ্জ উপজেলার টোকনা গ্রামের মৃত সিকিম আলীর ছেলে মোঃ আলামিন (১৯), নাচোল উপজেলার খলসী সিন্দুর মুচি খাড়ী গ্রামের মোঃ একরামুল হক এর ছেলে মোঃ আব্দুল মাতেন @ মতিন (২৮) এবং একই উপজেলার বড়ীয়া মোজা গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ নাইম ইসলাম (২৭)।

    জেলা পুলিশের এক প্রেসনোটে শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করা হয়। জেলা পুলিশের প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পারবতীপুর ইউনিয়নের এনায়েতপুর ও নজরপুর গ্রামের মাঝামাঝি স্থানে পাঁকা রাস্তার উপর ডাকাতির ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের হলে মামলার অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন তথ্য উপাত্তের সহায়তায় ঘটনার পর হতেই জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে সরাসরি অংশগ্রহণকারী ৭ জনকে ইতিপূর্বে গ্রেফতার করা হয়।

    পরবর্তীতে এরই ধারাবাহিকতায় গত ১ এপ্রিল জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম ডাকাতির ঘটনার মূল পরিকল্পনারকারী ও আন্তঃজেলা ডাকাত দলের সরদার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়ার বাবুপুর গ্রামের মোঃ মানিক আলী, ডাকাত দলের অন্যতম সদস্য শিবগঞ্জ উপজেলার টোকনা গ্রামের মোঃ আলামিন, নাচোল উপজেলার খলসী সিন্দুর মুচি খাড়ী গ্রামের মোঃ আব্দুল মাতেন @ মতিন এবং একই উপজেলার বড়ীয়া মোজা গ্রামের মোঃ নাইম ইসলাম কে গ্রেফতার করা হয়।

    পরবর্তীতে উক্ত গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ শেষে নাচোলের মোঃ আব্দুল মাতেন @ মতিন এবং মোঃ নাইম ইসলাম কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় এবং ডাকাতির ঘটনার মূল পরিকল্পনারকারী ও আন্তঃজেলা ডাকাত দলের সরদার গোমস্তাপুর মোঃ মানিক আলী, অন্যতম সদস্য শিবগঞ্জ উপজেলার গ্রামের মোঃ আলামিন কে রিমান্ডে এনে বিধি মোতাবেক নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক জবান বন্দী প্রদান করে। উল্লেখ্য, উপরোক্ত আসামীদের বিরুদ্ধে চাঁপানবাব-গঞ্জসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।

    উল্লেখ্য, গত ১১ মার্চ নাচোল থানার নূরপুর গ্রামের মৃত এসরাইল এর ছেলে অটোভ্যান চালক মোঃ রফিকুল ইসলাম (৪৯) সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘাটিকায় গোমস্তাপুর থানাধীন জগতগ্রাম বিয়ের বাড়ীতে রিজার্ভ ভাড়া যায়। বিয়ে বাড়ী থেকে নাচোল থানাধীন আঝইর গ্রামে ফেরার পথে সন্ধ্যা অনুমান সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে গোমস্তাপুর থানাধীন পারবর্তীপুর ইউনিয়নের এনায়েতপুর ও নজরপুর গ্রামের মাঝামাঝি একটি আম বাগানের সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছালে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত মুখে মাস্ক ও কালো কাপড় বাঁধা ০৮/১০ জন অজ্ঞাতনামা লোক পথরোধ করে তার ভ্যানে থাকা ৭ জন যাত্রীকে এলোপাথারি মারধর করে হাসুয়া, লাঠি, শিশু গাছের ডাল ঠেকিয়ে আরো মারপিট করে প্রাণ নাশের হুমকি দিয়ে জোরপূর্বক অটো চার্জার ভ্যান (পাঠলি গাড়ী), যার মূল্য অনুমান ২ লক্ষ ১৫ হাজার টাকা ডাকাতি করে নেয় এবং ভ্যানে থাকা যাত্রীদের জিম্মি করে ঘটনাস্থল হতে অনুমান ৫০০ গজ দক্ষিণ পশ্চিমে আম বাগানের ভিতরে নিয়ে ভ্যানচালকের কাছে থাকা ৫’শ টাকা ও ০১টি স্মার্ট ফোন এবং ভ্যান যাত্রী মোঃ মাজেদ আলীর নগদ ৩৬০০/-টাকা, ০১টি বাটন মোবাইল ফোন, মোসাঃ মর্জিনা বেগম এর কানে থাকা একজোড়া স্বর্ণের দুল ও ০১টি লাকফুল, যার ওজন ৪ আনা, ০১টি বাটন মোবাইল ফোন, নগদ টাকা, মোসাঃ সামিরা খাতুন এর কানে থাকা একজোড়া স্বর্ণের দুল ও একটি নাকফুল, যার ওজন ৪ আনা, ০১টি বাটন মোবাইল ফোন, মোসাঃ রেখা বেগম এর কানে থাকা একজোড়া স্বর্ণের দুল ও একটি নাকফুল, যার ওজন ৪ আনা, ০১টি বাটন মোবাইল ফোনসহ সর্বমোট ৩ লক্ষ ৪৫ হাজার ৮’শ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।

    আহতরা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। এঘটনায় নাচোল থানার নূরপুর গ্রামের মৃত এসরাইল এর ছেলে অটোভ্যান চালক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করে।

    এঘনায় পুলিশ মাঠে নামে ডাকাতদের গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধারে।

  • মানিকগঞ্জে কার্টনবন্দি নারীর মরদেহ উদ্ধার

    মানিকগঞ্জে কার্টনবন্দি নারীর মরদেহ উদ্ধার

    মানিকগঞ্জ সদরে সড়কের পাশে পরিত্যক্ত এসির কার্টন থেকে মাঝবয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকা থেকে দুপুর ২টার দিকে কার্টনবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

    পুটাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য চিত্তরঞ্জন সরকার বলেন, স্থানীয় বাসিন্দারা সকালে আমাকে জানালে আমি গ্রাম পুলিশ পাঠিয়ে কার্টনের বক্সটাকে বাঁশের ঝাড় থেকে তুলে রাস্তার পাড়ে রাখতে বলি। তখন কার্টন থেকে দুর্গন্ধ ও রক্ত বের হচ্ছিলো। পরে খবর পুলিশ এসে কার্টন খুলে মাঝবয়সী নারীর মরদেহ উদ্ধার করে।

    গ্রাম পুলিশ মো. হোসেন আলী বলেন, মেম্বার (চিত্তরঞ্জন সরকার) আমাকে ফোন দিয়ে জানালে আমি ঘটনাস্থলে এসে বাঁশের ঝাড় থেকে কার্টনটি তুলে রাস্তায় রাখি। পরে পুলিশ এসে কার্টন খুলে ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায়।

    এ ঘটনায় মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    সদর থানার ওসি এস এম আমান বলেন, সিআইডির ক্রাইম সিন ইউনিট পরিচয় শনাক্তে কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • শরীয়তপু‌রে ঈদের ছুটিতে সেবা পা‌চ্ছেন মা ও শিশুরা

    শরীয়তপু‌রে ঈদের ছুটিতে সেবা পা‌চ্ছেন মা ও শিশুরা

    শরীয়তপুর প্রতি‌নি‌ধি ॥ ঈদের ছুটিতে শরীয়তপুরে চালু রয়েছে পরিবার পরিকল্পনা সেবা সমুহ। ছুটির দিনেও সেবা পেয়ে খুশি মা-শিশু ও স্বজনরা।

    গত ২৮ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরী সেবাসহ গ্রাহকের চাহিদা অনুযায়ী পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে ।

    শরীয়তপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা বিভাগীয় পরিচালকের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় ঈদুল ফিতরের দীর্ঘ সরকারি ছুটির মধ্যেও পরিবার পরিকল্পনার সেবা চালু রাখা হয়েছে। এই মহান উদ্যোগে জেলার ৩৪টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ৭টি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ ১০শয্যা বিশিষ্ট ৫টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে।

    ছুটির দিনেও চাহিদা অনুযায়ী সেবা পেয়ে এক প্রসূতি মা জানায়, দীর্ঘদিন ধরে তিনি পরিবার পরিকল্পনার সেবা গ্রহণ করে আসছেন। এবারের ঈদের ছুটির মধ্যেও তিনি সেবা পেয়ে নবজাতক শিশুসহ সুস্থ রয়েছেন। পরিবার পরিকল্পনার এই কার্যক্রমকে তিনি সাধুবাদ জানিয়েছেন।

  • প্রধান উপদেষ্টার বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

    প্রধান উপদেষ্টার বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

    বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে। এই জোটের লক্ষ্য দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন বাড়ানো।

    বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে বিমসটেক নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন। বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতারা (সরকার প্রধানরা) সর্বসম্মতিক্রমে ব্যাংকক ঘোষণাপত্র এবং বিমসটেক ব্যাংকক ভিশন গ্রহণ করেছেন, যা একটি কৌশলগত রোডম্যাপ। এটি সংগঠনটিকে টেকসই উন্নয়ন এবং গভীর অর্থনৈতিক একীকরণের দিকে পরিচালিত করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি তে এসব তথ্য জানানো হয়েছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিমসটেকের জন্য বাংলাদেশের দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকারগুলো তুলে ধরেন। তার সরকারের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি আশ্বস্ত করেন, বাংলাদেশ তার সব নাগরিকের সাংবিধানিক অধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে অবিচল।

    পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনূস মুক্ত বাজার এলাকা চুক্তি এফটিএ-সংক্রান্ত বিমসটেক ফ্রেমওয়ার্ক চুক্তি বাস্তবায়নের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং পরিবহন সংযোগ সম্পর্কিত বিমসটেক মাস্টার প্ল্যান বাস্তবায়নের গুরুত্বের ওপর জোর দেন। তিনি রাখাইন রাজ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মিয়ানমারকে সম্পৃক্ত করার জন্য বিমসটেককে আরও দৃশ্যমান এবং সক্রিয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের ভূমিতে প্রত্যাবর্তনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি হয়।

    থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে সভাপতিত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা একটি অন্তর্ভুক্তিমূলক এবং কর্মমুখী বিমসটেকের প্রতি স্বীকৃতির বিবৃতি দেন। এর আগে, সকালে প্রধান উপদেষ্টা থাই বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রাতঃরাশের বৈঠক করেন।

    ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিমসটেক আঞ্চলিক সহযোগিতার জন্য বিশেষ করে বাণিজ্য, প্রযুক্তি, পরিবহন, জ্বালানি এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে ক্রমবর্ধমানভাবে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।