Blog

  • ঈদুল ফিতর উপলক্ষে দিঘলীয়ায় ভিজিএফের চাল বিতরণ

    ঈদুল ফিতর উপলক্ষে দিঘলীয়ায় ভিজিএফের চাল বিতরণ

    অতিদরিদ্র, অসহায় ও দুস্থ্য ব্যাক্তিদের মাঝে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সাটুরিয়া উপজেলার দিঘলীয়া ইউনিয়ন পরিষদ চত্তরে সোমবার সকাল ১০:৩০ মিনিটে এই চাল বিতরণ করা হয়।

    চাল বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ জনাব খোরশেদ আলম নোমান। তিনি বলেন, দীর্ঘ সময় আমরা আপনাদের কাছে আসতে পারি নাই। আওয়ামী দুঃশাসনের কারণে দীর্ঘ পনের বছর  মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছি। আজ সময় এসেছে, আপনাদের খেদমত করার। বাংলাদেশ  জাতীয়তাবাদী পার্টি (বিএনপি) সব সময় আপনাদের পাশে আছে। তাই দেশ ও জনগনের মঙ্গলে আগামী সংসদ নির্বাচনে আপনারা সকলে ধানের শীর্ষে ভোট দিবেন এই আশাবাদ ব্যক্তকরছি।

    অনুষ্ঠানে, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফ আলী, ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ মো. মোকছেদ আলম ও যুবদল নেতা অমিত হাসান । এ সময়  উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ।

    উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত চাল বিতরণী অনুষ্ঠানে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৭২২ জন মানুষের এই চাল বিতরণ করা হয়।

  • সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে যাবে না-হাসনাত আব্দুল্লাহ

    সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে যাবে না-হাসনাত আব্দুল্লাহ

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে গত ৫ আগস্ট সেনাবাহিনী আমাদের ছাত্র-জনতার পাশে ছিল। আমরা বলব, বাংলাদেশ সেনাবাহিনী কখনো জনগণের বিরুদ্ধে যাবে না। ৫ আগস্টের পর আমাদের শত্রু তারাই যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চিন্তা করে।

    সোমবার (২৪ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির কসবা উপজেলা শাখা আয়োজিত জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যসহ সব শ্রেণি-পেশার মানুষের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে আমরা রাষ্ট্র পরিচালনা করব।

    সেনাবাহিনী থেকে শুরু করে জুডিশিয়াল ও বিভিন্ন ইনস্টিটিউটের বিপক্ষে যাতে জনগণ না যায় আমরা সেভাবে ওইসব প্রতিষ্ঠান সাজাব। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের নিপীড়ন ও নির্যাতন ভুলে যাবেন না। আওয়ামী লীগের যে সময়টা সেটা আওয়ামী জাহিলিয়াতের সময়। দশটি ফিরাউনকে একত্রিত করা হলেও শেখ হাসিনার মত জুলুমকারী হতে পারবে না।

    বিগত ১৬ বছরে আওয়ামী লীগ দেশের যে সকল ইনস্টিটিউশনগুলোকে নষ্ট করে দিয়েছে, জনগণকে সাথে সংস্কার করে সেগুলোকে জনমানুষের ইনস্টিটিউশন হিসেবে গড়ে তুলব।

    জাতীয় নাগরিক পাটির কসবা উপজেলা শাখার আহ্বায়ক মো. মনিরুল হক মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় নাগরিক পাটির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ ও সংগঠক ডা. আশরাফুল আলম সুমন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আব্দুল হান্নান।

     

  • আগামীতে মার্কা দেখে কেউ ভোট দেবে না- সারজিস আলম

    আগামীতে মার্কা দেখে কেউ ভোট দেবে না- সারজিস আলম

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আমরা বিশ্বাস করি, আগামীর বাংলাদেশে কোনো দলের নাম কিংবা মার্কা দেখে কেউ ভোট দেবে না। কোন লোকটা কেমন, সে কেমন কাজ করছে; তার কথার সঙ্গে কাজের মিল আছে কিনা—এসব দেখে মানুষ আগামীতে ভোট দেবে। সোমবার (২৪ মার্চ) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

    সারজিস আলম বলেন, সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে। তারা শুধু ভোটের আগের দিন ভোট চায়। আর ভোটের পরে একটা ভিজিএফ কার্ড, একটা বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার আগে হাত পেতে বসে থাকে। এই নতুন বাংলাদেশে এগুলো হতে দেওয়া যাবে না। যারা জনপ্রতিনিধি হিসেবে কাজ না করে সাধারণ মানুষকে লুটপাট করবে, তাদের জনপ্রতিনিধি হিসেবে আর মেনে নেওয়া যাবে না।

    তিনি বলেন, আমরা আপনাদের ভাইয়ের মতো, অনেকের সন্তানের মতো; অনেকের নাতির মতো। আমরা কোনো ভুল করলে শুধরে দেবেন। আমরা আপনাদের সেই কথা শুনতে প্রস্তুত। কিন্তু, আপনারা এইটুকু নিশ্চিত করবেন; এখন থেকে কোনো দলের কোনো মার্কার অন্ধ ভক্ত হবেন না।

    যদি অন্ধ ভক্ত হন, তাহলে আপনার মূল্য কেউ দেবে না। তখন মনে করবে, কিছু দিলেও আছে না দিলেও আছে। সারজিস জেলার পঞ্চগড়ের বোদা, সদর, তেতুঁলিয়া উপজেলায় পৃথক পথসভা করবেন। পথসভায় স্থানীয় নাগরিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

     

  • চাঁপাইনবাবগঞ্জে ভিজিএফ’র চাউলসহ ইউপি সদস্যের ভাতিজা আটক !

    চাঁপাইনবাবগঞ্জে ভিজিএফ’র চাউলসহ ইউপি সদস্যের ভাতিজা আটক !

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নে ৩৭টি ভিজিএফ কার্ডের চাউলসহ ইউপি সদস্য জোবদুল করিমের ভাতিজা ও ভ্যান চালক কে আটক করে স্থানীয় জনতা।

    রবিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারীকবাজারে আটক করে, আটককৃতরা হলো, দাইপুখুরিয়া ইউ পির ৪নং ওয়ার্ড সদস্য জোবদুল করিমের ভাতিজা ও উত্তর মকিমপুর গ্রামের মেসের আলীর ছেলে লিটন আলী ও ভ্যান চালক একই গ্রামের মৃত রেস মোহাম্মদের ছেলে ভিখু আলী।

    স্থানীয়রা জানান, গরীব ও অসহায়দের জন্য ঈদ উপহার হিসেবে সরকারিভাবে ১০ কেজি চাল বিতরণ করা হয়। স্থানীয়দের সন্দেহ হলে দাইপুখুরিয়া ইউপি সদস্য জোবদুল করিম (পারুল) সরকারি চাল অবৈধভাবে নিয়ে যাচ্ছে, এসময় স্থানীয় জনতা ইউপি সদস্য জোবদুল করিম (পারুল) এর ভাতিজা ও ভ্যান চালককে আটক করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিমায় ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।

    ভ্যান চালক ভিখু আলী বলেন, এই ভানের আগে এক ভ্যান চাউল পারুল মেম্বারের বাসায় রেখে এসেছি, ২য় বার জনগণ আমাকে আটক করেছে। অভিযুক্ত ইউপি সদস্য জোবদুল করিম পারুলকে মোবাইলফোনে এ ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।

    দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর রেজা বলেন, আমার ইউনিয়নের ইউপি সদস্যের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করে প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আযাহার আলী জানান, বিষয়টা অবগত হয়েছি, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • স্বৈরাচারদের সুপারিশে অবৈধ অধ্যক্ষ নিয়োগ, আপসারণের দাবিতে মানববন্ধন

    স্বৈরাচারদের সুপারিশে অবৈধ অধ্যক্ষ নিয়োগ, আপসারণের দাবিতে মানববন্ধন

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ আওয়ামীলীগের দোসর, স্বৈরাচার- দুর্নীতিবাজ ও অবৈধভাবে নিয়োগ হওয়া অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

    চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় নামোশংকরবাটী হেফজুল উলুম এফ কে কামিল মাদ্রাসায় আওয়ামীলী সরকারের এম.পি ও মন্ত্রীর সুপারিশে অবৈধভাবে মোঃ আব্দুল খালেক কে অত্র মাদ্রাসায় অধ্যক্ষ পদে দেয়া নিয়োগ বাতিলের দাবিতে সোমবার বেলা ১০টায় মাদ্রাসা গেটের সামনে ছাত্র, ছাত্রী-শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও সুধীবৃন্দের আয়োজনে এই মানববন্ধন হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার অভিভাবক সদস্য মোঃ রেজাউল করিম, এলাকাবাসী মোঃ তোহরুল ইসলাম।

    এসময় উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ ওবায়দুল হক, এলাকাবাসী মোঃ মন্ধসঢ়;জুর রহমান, গোলাম মোস্তফা, মোঃ রুবেল, মোঃ ওবায়দুল হকসহ শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে এ দুর্নীতিবাজ স্বৈরাচারের দোসর অবৈধভাবে নিয়োগ পাওয়া আব্দুল খালেক এর অপসারন করতে হবে।

    স্বৈরাচারের দোষর এই অধ্যক্ষ আব্দুল খালেককে অপসারণ ও তার দূর্নীতি এবং স্বেচ্ছাচারীতার বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়া হলেও এখন পর্যন্ত বহাল তবিয়তে রয়েছেন। বক্তারা বলেন, আব্দুল খালেককে অবৈধবাবে নিয়োগ দেয়ার বিষয় নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নিলে যে কোন সময় অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে।

    কোন অজ্ঞাত কারণে আওয়ামীলীগের দোষর খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মুজদদার ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি আব্দুল ওদুদের সুপারিশে এই অধ্যক্ষকে অবৈধভাবে নিয়োগ দেয়া হলেও তাঁর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। তাকে চাকুরী থেকে অপসারণ এবং তাঁর দূনীতির সঠিক তদন্ত করে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান বক্তারা।

    উল্লেখ্য, এর আগে (৮ জানুয়ারী/২৫) স্থানীয়, জাতীয় ও বিভিন্ন অনলাইন পোর্টালে ‘জেলা প্রশাসক ও দূর্নীতি দমন কমিশনে অভিযোগ’ “চাঁপাইনবাবগঞ্জে একটি কামিল মাদ্রাসায় আ’লীগের মন্ত্রী-এম.পির সুপারিশে স্বৈরাচারের দোষরকে অধ্যক্ষ নিয়োগ-ক্ষুদ্ধ শিক্ষানুরাগীরা” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

    প্রতিবেদনে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জের একটি কামিল মাদ্রাসায় আ’লীগের মন্ত্রী- এম.পির চাপ ও সুপারিশে স্বৈরাচারের দোষরকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়ায় প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন বঞ্চিত প্রার্থী। রাজনৈতিক ক্ষমতা খাটিয়ে অযোগ্য ও পরিকল্পিত প্রার্থীকে অধ্যক্ষ নিয়োগ দেয়ায় ক্ষুদ্ধ এলাকার শিক্ষানুরাগী ও পরিচালনা পর্ষদের একাধিক সদস্য।

    চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটী হেফজুল উলুম এফ.কে কামিল মাদ্রাসায় অধ্যক্ষ পদে নিয়োগ বাতিল করে মাদ্রাসার সভাপতি ও জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ ও দূর্নীতি দমন কমিশন (দুদকে) রাজশাহী বরাবর অভিযোগ দাখিল করেছেন নিয়োগ বঞ্চিত মোঃ তাজিমুল ইসলাম।

    স্বৈরাচার আ’লীগের আমলে চাঁপাইনবাবগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সদর-৩ আসনের এম.পি আব্দুল ওদুদ এবং খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের লিখিত সুপারিশে ০৪/৮/২০২৩ ইং তারিখে যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে তৎকালীন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন সভাপতির পদাধিকার ক্ষমতা বলে কৌশলে আওয়ামীলীগ পরিবারের সদস্য হওয়ায় পৌর এলাকার রেহাইচর গ্রামের মোঃ আব্দুল হকের ছেলে মোঃ আব্দুল খালেক শংকরবাটী হেফজুল উলুম এফ.কে কামিল মাদ্রাসার অধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করেন।

    এনিয়ে ক্ষমতাসীনদের ভয়ে তাৎক্ষনিক কোন প্রতিকারের আবেদন করতে না পারলেও প্রায় ১ বছর পর নিয়োগ থেকে বঞ্চিত হওয়া রাজশাহী গোদাগাড়ী উপজেলার পাকড়ী গ্রামের মোঃ ইয়াকুব আলী দেওয়ানের ছেলে মোঃ তাজিমুল ইসলাম অবৈধ ও প্রভাবিত নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষের নিয়োগ বাতিল করে অধ্যক্ষ পদে প্রকৃত ফলাফলের ভিত্তিতে অধ্যক্ষ নিয়োগের জন্য জেলা প্রশাসক ও সভাপতি শংকরবাটী হেফজুল উলুম এফ.কে কামিল মাদরাসা চাঁপাইনবাবগঞ্জ বরাবর লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।

    অভিযোগ সূত্রে আরো জানা গেছে, অত্র মাদ্রাসায় অধ্যক্ষ পদে নিয়োগে অনিয়ম ও দূর্নীতির দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক বারাবরও একটি লিখিত অভিযোগ করেছেন।

    লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শংকরবাটী হেফজুল উলুম এফ.কে কামিল মাদ্রাসায় গত বছরের ০৪/০৮/২০২৩ ইং তারিখে অধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন নিয়োগ থেকে বঞ্চিত হওয়া রাজশাহী জেলার গোদা গাড়ী উপজেলার পাকড়ী গ্রামের মোঃ ইয়াকুব আলী দেওয়ানের ছেলে মোঃ তাজিমুল ইসলাম।

    কিন্ত ফলাফল স্থগিত রেখে পরবর্তীতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের এম.পি মোঃ আব্দুল ওদুদ বাংলাদেশ জাতীয় সংসদ এর ০৭/০৯/২০২৩ ইং তারিখের প্রত্যয়ন পত্র যা স্বৈরাচার আওয়ামীলীগের খাদ্যমন্ত্রী স্বাধন চন্দ্র মজুমদার এর প্রতিস্বাক্ষরে প্রভাবিত হয়ে মোঃ আব্দুল খালেক, পিতা- মোঃ আব্দুল হক মোল্লা, মাতা: মোসা: সাহেলা বেগম, গ্রাম: রেহাইচর আদর্শ পাড়া, ডাক টিকরামপুর, থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ কে ফলাফলে প্রথম দেখানো হয়।

    মাদ্রাসায় গত বছরের ০৪/০৮/২০২৩ ইং তারিখে অধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষা ও সনদ নম্বরে অনেক বেশি নম্বর প্রাপ্ত হওয়া সত্ত্বেও মৌখিক পরীক্ষায় মোঃ তাজিমুল ইসলাম কে অকৃতকার্য দেখানো হয়। তাকে মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৮ এর মধ্যে ৭.২০ প্রদান করেন। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং পরিকল্পিত।

    চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের এম.পি ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ এবং খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের যোগসাজসে এই নিয়োগ প্রদান করা হয়েছে।

  • আলোচিত লেডি বাইকার এশা গ্রেফতার

    আলোচিত লেডি বাইকার এশা গ্রেফতার

    খুলনায় এক তরুণীকে নির্যাতনের অভিযোগে লেডি বাইকার এশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

    খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এশা এক তরুণীকে বিভিন্ন সময়ে মাদকসেবন করাতেন।

    শনিবার দিবাগত রাতে ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে ওই মেয়ের পরিবার তাকে অ্যাম্বুল্যান্সযোগে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন। এ সময় এশাসহ কয়েকজন অ্যাম্বুল্যান্স থামিয়ে মেয়েটিকে টানাটানি করেন।

    এক পর্যায়ে ওই তরুণী আঘাত পান।’ তিনি আরো বলেন, ‘শিববাড়ী মোড় এলাকায় ছাত্র-জনতা এবং নৌবাহিনীর দায়িত্বরত একটি টিম তাদের উদ্ধার করে এবং এশাকে আটক করে।

    মাঝরাতে সাহরির সময়ে এশাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রবিবার দুপুরে এশাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

  • ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ

    ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ

    বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম ১০ শতাংশ কমছে । শনিবার (২২ মার্চ) কোম্পানির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সার্ভিস দুই ক্ষেত্রেই কোম্পানি গুলোর খরচ কমে আসবে।

    প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্য- প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ইন্টারনেটের দাম কমানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে। মানুষ যেন সাশ্রয়ে ইন্টারনেট পায় তার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারি পর্যায়ে মূল্য কমানো তার মধ্যে অন্যতম।

    প্রধান উপদেষ্টার এ বিশেষ সহকারী বলেন, টেলিকম অপারেটরদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। অপারেটররা ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের মূল্য ১০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনবেন বলে আশা করা যাচ্ছে।

    তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ আরো জানান, আগামী বছরের মাঝামাঝি তৃতীয় সাবমেরিন ক্যাবল সিমিউই-৬ এর সঙ্গে যুক্ত হবে বাংলাদেশ।

  • সাটুরিয়ায় “ছনকা উচ্চ বিদ্যালয়’ স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

    সাটুরিয়ায় “ছনকা উচ্চ বিদ্যালয়’ স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ’ছনকা উচ্চ বিদ্যালয় স্থানান্তরের প্রতিবাদে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। আজ রবিবার সকাল ১০ টায় উপজেলা চত্বরে ইউএনও ও শিক্ষা অফিসের সামনে তারা এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এ সময় তারা স্লোগান দিতে থাকে- ‘চরের স্কুল চরেই থাকবে, অণ্য কোথায় মানি না, মানব না; স্কুল স্থানান্তরের ষড়যন্ত্র রুখে দাও! রুখে দাও।  বিক্ষোভকারীদের স্লোগানে উপজেলা চত্বর কম্পিত হয়ে উঠে।

    উল্লেখ্য, বরাঈদ ইউনিয়নের. আশে-পাশে কোনো বিদ্যালয় না থাকায় ২০১৫ ইং সালে সর্বস্তরের জনসাধারণের সুবিধার্থে ‘ছনকা উচ্চ বিদ্যালয়টি’ প্রতিষ্ঠিত হয়। এতে করে ওই এলাকার হৃত-দরিদ্র শিক্ষার্থীরা লেখা-পড়া করার সুযোগ পায়। কিন্তু বরাইদ ইউনিয়নটি ধলেশ্বরী নদী বেষ্টিত ভাঙ্গন কবলিত এলাকা। প্রতি বছরই এই এলাকাটি নদী ভাঙ্গনের শিকার হচ্ছে।  ২০২২ ইং সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হবার পর ভাঙ্গনের হাত থেকে রক্ষায় বিদ্যালয়টি অন্যত্র স্থানান্তরের চেষ্টা চলছে। বিশ্বস্তসূত্রে জানা যায়, ধলেশ্বরী নদীর পশ্চিম পার্শ্বে  উপজেলার শেষ প্রান্তে বিদ্যালয়টি স্থানান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

    এ ব্যাপারে, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল মজিদ জানান, বিদ্যালয় স্থানান্তরের বিষয়ে ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে মানিকগঞ্জ সহকারী জজ আদালতে একটি মামলা হয়। মামলার পরে থেকেই, বিদ্যালয়টি অন্যত্র স্থানান্তরের চেষ্টা চলছে।

    এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন মিয়ার অভিযোগ, ধলেশ্বরী পশ্চিম পার্শ্বে ঐতিহ্যবাহী ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয় নামে একটি পুরাতন স্কুল আছে। ঐ স্কুলটিকে ধ্বংস করার অভিপ্রায়ে একটি মহল নতুন করে ছনকা বিদ্যালয়টি স্থানান্তরের পাঁয়তারা করছে। তাছাড়া নদীর পূর্ব পাড়ের ১০/১১ টি গ্রামের (চরের) বাসিন্দাদের ছেলে মেয়েদের লেখা-পড়ায় বিঘ্ন ঘটিয়ে বিদ্যালয়টি স্থানান্তর সম্পূর্ণ অযৌক্তিক।

    উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আসাউদ জামান জানান, কয়েক বছর আগে বিদ্যালয়ের পক্ষে, নদী ভাঙ্গনে ক্ষতির শঙ্কা নিয়ে একটি চিঠি দেয়া হয়। ওই সময় বিভিন্ন ইনভেষ্টিগেশন টিম এই শঙ্কার সত্যতা পান। এর পরেই বিদ্যালয়টি অন্যত্র স্থানান্তরের জন্য মন্ত্রণালয় ও ডিজি অফিস থেকে চিঠি আসে।

    তবে, সম্প্রতি জানা গেছে, ছনকা গ্রামের বেশিরভাগ মানুষ চাইছে, বিদ্যালয়টি বর্তমানস্থানে থাকুক। বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভকারীরা এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করেন।

  • ৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

    ৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

    ঈদের পর আগামী ৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    এর আগে গত বৃহস্পতিবার (২০ মার্চ) তিন এপ্রিলের ছুটি ঘোষণা সংক্রান্ত প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়।

    এতে এবার ঈদে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পেলেন সরকারি চাকরিজীবীরা।

  • গাজীপুরে একই পরিবারের তিন সদস্যের লাশ উদ্ধার !

    গাজীপুরে একই পরিবারের তিন সদস্যের লাশ উদ্ধার !

    গাজীপুরের কাশিমপুরের গোবিন্দবাড়ি এলাকার একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রী ও তাদের চার বছর বয়সী সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ মার্চ) সকালে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। কাশিমপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহতরা হলেন- টাঙ্গাইল সখিপুর উপজেলার শুলাপ্রতিমা গ্রামের মো. আবুর ছেলে মো. নাজমুল ইসলাম (২৯), তার স্ত্রী খাদিজা আক্তার (২২) ও তাদের চার বছরের সন্তান নাদিয়া আক্তার। মারা যাওয়া নাজমুল নেশা করতেন বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ ও এলকাবাসী জানান, গবিন্দবাড়ি এলাকায় শ্বশুড় বাড়িতেই স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকতেন নাজমুল। অনেকদিন ধরেই নানা বিষয় স্ত্রীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল।

    এসব নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। গতকাল শনিবার রাত অনুমানিক সাড়ে ১১টার দিকে তারা ঘুমিয়ে পড়েন। আজ ঘুম থেকে না উঠায় সকাল সাড়ে ৬টার দিকে পরিবারের লোকজন তাদের ডাকাডাকি করতে থাকেন।

    কোনো সারা না পেয়ে স্বজনরা পেছন দিকের জানালা দিয়ে ঘরের ভেতর উঁকি দিয়ে নাজমুলের ঝুলন্ত লাশ দেখতে পান। স্বজনরা ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে খাদিজা ও নাদিয়ার মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন।

    খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে ঘটানাস্থলে গিয়ে তিনটি মরদেহ ‍উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। কাশিমপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তশেষে আইনানুগ ব্যবস্থা নেওয় হবে।