Blog

  • মানিকগঞ্জে বঙ্গবন্ধু চত্বর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    মানিকগঞ্জে বঙ্গবন্ধু চত্বর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    মানিকগঞ্জে বঙ্গবন্ধু চত্বর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধু চত্বর ভাঙচুর করা হয়। এর আগে সন্ধ্যা থেকেই চত্বরে জড়ো হতে থাকে ছাত্র-জনতা।

    সাড়ে ৭টার দিকে তাদের সঙ্গে থাকা হাতুড়ি ও ছেনি দিয়ে চত্বরের ওয়াল ও সিঁড়ি ভাঙতে শুরু করেন তারা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের সমন্বয়ক ওমর ফারুক বলেন, স্বৈরশাসক শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে গেলেও তার স্মৃতি ও তার বাবার প্রতিচ্ছবি রয়ে গেছে। আমরা এ দেশে তাদের কোনো স্মৃতি রাখবো না।

    এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের সমন্বয়ক ওমর ফারুক, রমজান মাহমুদ, সাইয়েদুর জামান নুর আলভি, আশিকুর রহমানসহ শত শত ছাত্র-জনতা।

  • রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে অভিনেত্রী শাওন গ্রেফতার

    রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে অভিনেত্রী শাওন গ্রেফতার

    রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন কে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

    রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে শাওনকে গ্রেফতার করা হয়। তাকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে। ডিবিপ্রধান বলেন, ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

    আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

  • চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগ অফিস ভাংচুর

    চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগ অফিস ভাংচুর

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ অফিস ভাংচুর, অগ্নিসংযোগ, ব্যানার ফেসটুন পুড়িয়ে দেয়া হয়েছে। বৃহস্প-তিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের নেতৃত্বে ও ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির ব্যানারে ছাত্র-জনতা চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ওয়ালটন মোড়স্থ জেলা আওয়ামীলীগের অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

    এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে একটি বিক্ষোভ মিছিল নবাবগঞ্জ সরকারী কলেজের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

    মিছিল শেষে জেলা আওয়ামীলীগ অফিসে ভাংচুর করে এবং অগ্নি-সংযোগ করে। দিল্লীতে বসে ছাত্র-জনতার উদ্দেশ্য শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে গত রাতে ঢাকা শহরে ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচি পালিত পালিত হয়।

    মিছিলটি (৫ ফেব্রুয়ারি) রাত ৮ টায় শাহবাগ থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ অভিমুখে যাত্রা করে ধানমন্ডি ৩২ এ বুলডোজার কর্মসূচি পালন করে। আর এই কর্মসূচির অংশ হিসাবে ফ্যাসিবাদের চিহ্ন মোছার কাজ বৃহস্পতিবার দিনভর সারাদেশে বিদ্যমান রয়েছে।

    বৃহস্পতিবার ৬ (ফেব্রুয়ারি) বিকালে নবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে থেকে ফ্যাসিবাদবিরোধীর সকল শক্তির আয়োজনের ব্যানারে ‘শেখ হাসিনা ও মুজিববাদের সকল আস্তানা গুড়িয়ে দাও’ স্লোগানে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

    বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক মোঃ আব্দুর রাহিম, সদস্য সচিব মোঃ সাব্বির আহমেদসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও ছাত্র জনতা।

    মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ ঘুরে ওয়াল্টন মোড়ে আসলে জেলা আওয়ামীলীগের জেলা কার্যালয়ের প্রবেশ মুখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দ্বায়িত্বে থাকা পুলিশ প্রশাসন বাধা দেওয়ার চেষ্টা করলেও ছাত্র জনতা ঐক্য বদ্ধ হয়ে আওয়ামীলীগ অফিসে ঢুকে ভাংচুর ও অগ্নি সংযোগ করে।

    এসময় শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভা-পতি মোঃ সাদ্দাম এর কুসপুত্তলিকা দাহ করে।

    পরে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ এর বাড়ীতেও ভাংচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা।

  • চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ পুলিশি বাধা ছাড়া ১৬ বছর পর বাংলা-দেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে চাঁপাই নবাবগঞ্জ শহর ছাত্রশিবির। শহর শাখা ছাত্রশিবিরের আয়োজনে
    বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ ঘুরে শান্তি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

    সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ছাত্র-শিবিরের সভাপতি মোঃ আব্দুল আজিজ, ছাত্রশিবিরের সাবেক সভাপতি এ্যাড. মোঃ গোলাম মোস্তফা, মোঃ এনায়েত উল্লাহ, শহর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীসহ অন্যরা।

    এসময় বক্তারা বলেন, আমাদের লক্ষ্য সৎ, দক্ষ ও আদর্শিক নাগরিক তৈরির মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ।  এ লক্ষ্য পূরণে মহান আল্লাহ তায়ালার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, সীমাহীন ত্যাগ, সর্বোচ্চ ধৈর্য এবং গঠনমূলক কাজের মাধ্যমে ছাত্র শিবিরের লক্ষাধিক জনশক্তি এগিয়ে চলছে। সময়ের ব্যবধানে ছাত্রশিবির আজ দেশে সর্ববৃহৎ সুশৃঙ্খল ছাত্র সংগঠনে পরিণত হয়েছে।

    সীমাহীন প্রতিকূলতার মাঝেও আমাদের অবস্থানও সৃদুঢ়। পথচলার পরতে পরতে আমাদের ত্যাগ ও কুরবানির দৃষ্টান্ত জাতির নিকট দৃশ্য-মান। হাজারো প্রতিকূলতা, বিপত্তি ও হতাশার মাঝেও আমাদের দৃঢ় পথচলা ও গঠনমূলক কাজ অব্যাহত ছিল।

    ফলে ছাত্রশিবির তরুণদের মাঝে জাহেলিয়াতের ফিতনায় জর্জরিত সমাজ পরিবর্তনের স্বপ্ন তৈরি করতে সক্ষম হয়েছে।

    যে স্বপ্ন ইতোমধ্যে ছড়িয়ে গেছে দেশের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝেও। ফলে শত বাধা সত্ত্বেও ছাত্রশিবির আজ লাখো ছাত্রের প্রিয় ঠিকানা।

  • সপ্রাবি ৬ হাজার ৫৩১ জন শিক্ষকের নিয়োগ বাতিল !

    সপ্রাবি ৬ হাজার ৫৩১ জন শিক্ষকের নিয়োগ বাতিল !

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

    এর আগে গত ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট। কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেওয়ায় আদালত এ আদেশ দেন।

    উল্লেখ্য গত ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।

  • জুই হত্যার প্রতিবাদে হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ

    জুই হত্যার প্রতিবাদে হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ

    লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকায় গৃহবধূ জুই খাতুন (২২) হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেছেন।

    বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচ শতাধিক নারী-পুরুষ মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

    অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ শেখ সুন্দর গ্রামে স্বামী আলী হোসেনের হাতে নির্মম হত্যার শিকার হন জুই খাতুন। পারিবারিক সূত্রে জানা যায়, তিন বছর আগে সিংগিমারী ইউনিয়নের জাহেদুল ইসলামের মেয়ে জুই খাতুনের সঙ্গে সানিয়াজান ইউনিয়নের মমিকুল ইসলামের ছেলে আলী হোসেনের বিয়ে হয়।

    দাম্পত্য জীবনে বিভিন্ন সময় পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন বিকেলে যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় জুই খাতুনের মৃত্যুর খবর আসে।

    পরিবারের অভিযোগ, জুই খাতুনকে হত্যা করা হলেও পুলিশ তাদের না জানিয়ে একটি ইউডি মামলা দায়ের করে, যা আসামিকে রক্ষার প্রচেষ্টা বলে মনে করছেন স্বজনরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী মানববন্ধন শেষে মহাসড়ক অবরোধ করেন।

    প্রায় তিন ঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া, সহকারী কমিশনার (ভূমি) দুলাল হোসেন ও হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) মামুনুর রশিদ ঘটনাস্থলে পৌঁছে আসামিকে দ্রুত গ্রেফতার ও ন্যায়বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন।

    এ ঘটনায় এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি বলে জানিয়েছেন নিহতের পরিবার। তারা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

  • মানিকগঞ্জে ছাত্র শিবিরের ‘৪৮’ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    মানিকগঞ্জে ছাত্র শিবিরের ‘৪৮’ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ” ৪৮” তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বাংলদেশ ইসলামী ছাত্রশিবির মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে সদর হাসপাতাল গেইট থেকে শুরু করে একটি বনার্ঢ্য র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ প্রধান সড়ক হয়ে খালপাড় ব্রিজ প্রদক্ষিণ করে সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে শহীদ চত্বরে এসে সমাবেশ করে।

    এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মানিকগঞ্জের কৃতি সন্তান মু: জাহিদুর রহমান। জেলা ছাত্র শিবির সভাপতি মোঃ বাবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশ পরি-চালনা করেন জেলা সেক্রেটারি মোঃ মনিরুজ্জামান।

    বক্তব্য রাখেন সাবেক জেলা সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী মানিকগঞ্জ জেলা আমির মাওলানা কামরুল ইসলাম, জামায়াতে ইস-লামী মানিকগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি এডভোকেট মনোয়ারুল হক, সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি এডভোকেট মোঃ জামাল উদ্দিন, ছাত্রনেতা মাহ-বুবুর রহমান, মফিজুর রহমান, আবদুল মতিনসহ সাবেক ও বর্তমান জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

    দীর্ঘদিন পর ব্যাপক উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে দলীয় এবং জাতীয় নিয়ে বিশাল র‍্যালি ও সমাবেশে বর্তমানে বিভিন্ন পেশায় নিয়োজিত সাবেক নেতাকর্মীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং স্কুলের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা ব্যানার প্লেকার্ড সহকারে নানা স্লোগানতুলে অংশগ্রহণ করেন।

    বৃহস্পতিবার মানিকগঞ্জে টক অব দ্যা সিটি ছাত্রশিবিরের এ কর্মসূচি সকল শ্রেণী পেশার মানুষের প্রশংসা কুড়িয়েছে।

     

  • সাটুরিয়ায় রাজনীতির ভ্রান্ত মেরুকরন !

    সাটুরিয়ায় রাজনীতির ভ্রান্ত মেরুকরন !

    সারাদেশের ন্যায় সাটুরিয়া উপজেলার পরিবেশ ও পরিস্থিতি আস্তে আস্তে রাজনীতির চূড়াবালুতে নিমজ্জিত হচ্ছে । মুলতঃ স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের হাত ধরেই অত্র উপজেলার রাজনৈতিক পরিস্থিতি খাদে পড়ে।

    অযোগ্য নেতৃত্ব ও সন্ত্রাসী মনোভাবের কারণে এখানকার সার্বিক পরিস্থিতির বিপর্যয় ঘটে। পালা বদলের রাজনীতিতে যা আস্তে আস্তে রাজনৈতিক কুষ্টি-কালচারে পরিনত হয়েছে।

    প্রায় এক লক্ষ বিশ হাজার লোকের আবাসস্থল এই উপজেলা। সহজ সরল জীবন-যাপনে অবস্থ্য এখানকার মানুষগুলো আজ প্রত্যক্ষ, না হলেও পরোক্ষ ভাবে রাজনীতির চাতাকলে পৃষ্ঠ। বলা যায়, সামাজিক না হলেও কূট-নীতিক মারপ্যাচে তারা রাজনীতিতে অবস্থান করছে। এটি মূলতঃ আওয়ামী দুঃশাসনের সর্বগ্রাসী ফসিল।

    ছাত্র-জনতার শুভ-প্রয়াসী আনন্দোলনে দুরাচারেরা আজ নির্বাসিত। কিন্তু থেমে নেই তাদের দেখানো পথ ও নিয়ম-নীতির গল্পকথা। পালা বদলের রাজনীতিতে নতুনেরা তাদের স্থান দখলে মরিয়া হয়ে উঠেছে। তারা সমাজসেবার নাম করে উত্তসূরীদের মাঠ দখলে আক্রমণাত্বক মনোভাব পোষন করছে।

    নব্বই দশকের সেই লাটভাই যেন আবার ফিরে  আসছে সামাজ কিম্বা রাষ্ট্র দখলের জন্য। কাজে কর্মে প্রমান করছে লাট ভাইয়েরা মরে না।  কর্মের সুবিধায় তারা ইচ্ছামত রুপ বদলায়।

    রাজ-গোপালরাও দলীয় শক্তি বৃদ্ধিতে লাটভাইদের বাহবা দিছে-যাও, এগিয়ে যাও, আমরা আছি তোমাদের সাথে। যা সত্যিই সেলুকাস।

    বহমান নদীর স্রোতের মত সন্ত্রাসীর এই ধারা ছরিয়ে পড়ছে উপজেলা থেকে ইউনিয়নে। ইউনিয়ন থেকে প্রত্যেকটি গ্রামে কিম্বা পাড়ায় পাড়ায়। বলতে বাধা নাই যে, উপজেলার প্রত্যেকটি গ্রাম কিম্বা পাড়ায়  চিহিৃত কিছু দুরাচারেরা এখন সমাজকর্তা সেজেছে।

    এতে, দুই-একজন ভালোরা; এখন ভীতির মধ্যে জীবন-যাপন করছে। ভয়াবহ এই ব্যাধি এতোটাই মারাত্বক হয়ে উঠেছে যে, যা এইচআইভি ভাইরাসকে পিছনে ফেলে দিয়েছে।।

    খেটে খাওয়া সাধারন মানুষ প্রতিনিয়তই ভীতিসন্ত্রস্ত সময় পার করছে। আধা-মরা যুব সমাজের শুদ্ধ অংশ আজ সত্য সুন্দর পথে এগুতে সাহস পাচ্ছে না। বেকারত্বের যাতাকলে পিষ্ট হয়ে তারা ধর্মী কাজ ও কথায় আগ্রহ হারাচ্ছে। তারা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে লেখা পড়া করে লাভ কি? ভাল থেকে লাভ কি? ইত্যাদি।

    প্রাসঙ্গীক, আমার ইউনিয়নে তেরটি গ্রামের প্রায় প্রত্যেকটি গ্রামেই এখন নতুন দুরাচার নেতাদের দখলে চলে গেছে। বড় বড় রাজনৈতিক দলের ভ্রান্ত নীতিতে তারাই লুটপাটের সু-ঘ্রান পাচ্ছে।

    রাজনৈতিক দলগুলোও জনসমর্থন বা সমাজ কন্ট্রোল করতে তাদের হাত ধরে এগুতে স্বচ্ছন্দবোধ করছে। দুরাচারা  সুযোগ বুঝে সততার মাপকাটি ভেঙ্গে  সন্ত্রাসবাদী রাজনীতি চালু করতে ব্যস্ত হয়ে পড়ছে।

    সরকারী কাজ (ইউনিয়ন পরিষদ) থেকে শুরু করে  গ্রাম্য বিচার, সাংস্কৃ- তিক অনুষ্ঠান, কিম্বা ধর্মীয় সভা- সমাবেশে মত প্রকাশে বল প্রয়োগের আশ্রয় নিচ্ছে। প্রশাসনের দুর্বলতা কথা বলে;  তারা অনৈতিক ভাবে  ফায়দা লুটছে। সমাজের সৎ ও ভাল চিন্তার মানুষগুলোকে মন্দের দেয়ালে আটকিয়ে ফেলছে।

    এখানে জীবনের আকুতি বিড়ম্বনায় হাবুডুবু খাচ্ছে। বেচেঁ থাকার প্রশ্ন জীবন জিজ্ঞাসায় থেমে যাচ্ছে-তাহলে আমরা কোথায় যাব ??

     

     

     

     

     

  • সার্বিক পরিস্থিতির জন্য শেখ হাসিনার উস্কানিই দায়ী

    সার্বিক পরিস্থিতির জন্য শেখ হাসিনার উস্কানিই দায়ী

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজধানীতে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুরসহ দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার উসকানিকে দায়ী।

    বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। জামায়াত আমীর তার স্ট্যাটাসে লিখেছেন, সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার উসকানি মূলত দায়ী।

    মনে রাখতে হবে, শেখ হাসিনা কখনোই বাংলাদেশের মানুষকে অন্তরে ধারণ করে না। এটি তার ঘৃণিত স্বভাব। ওই স্ট্যাটাসের কিছুক্ষণ আগে একটি স্ট্যাটাস দেন ডা. শফিকুর রহমান। সেখানে দেশবাসীকে কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

    সেখানে জামায়াত আমীর লিখেছেন, বাংলাদেশের দেশপ্রেমিক দায়িত্ব শীল নাগরিকবৃন্দের আহ্বান- কোনো উসকানিতে পা না দিয়ে ধৈর্য ধরুন এবং প্রিয় দেশকে ভালোবাসার নমুনা প্রদর্শন করুন।

  • জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন চূড়ান্ত হবে

    জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন চূড়ান্ত হবে

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই অভ্যুত্থানে অংশ গ্রহণকারী সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে ছয় সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবিত সুপারিশ ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার চূড়ান্ত হবে।

    আর সংস্কার চূড়ান্ত করার পর সবাই জুলাই চার্টার (সনদ) স্বাক্ষর করবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

    শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ছয়টি সংস্কার কমিশন প্রধানকে নিয়ে ঐকমত্য কমিশন গঠন করেছেন। এ কমিশনের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ। অন্যান্য পাঁচ কমিশন প্রধানরা এর সদস্য।

    এই ছয় সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে আলোচনা ও কথাবার্তা বলবেন। তাদের সঙ্গে বিস্তারিত আলোচনার মাধ্যমে কতটুকু সংস্কার এখনই করতে হবে, কতটুকু পরে করা যাবে, এখনই যা করা হবে তা করতে হলে সাংবিধানিক রিফর্ম প্রয়োজন হবে (কিছু কিছু সংস্কার মন্ত্রণালয়ের মাধ্যমে করা সম্ভব হবে) তা ঠিক করা হবে।

    প্রেস সচিব বলেন, বিস্তারিত আলোচনার পর অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও সুশীল নাগরিকদের সবার মতামতের ভিত্তিতে যেসব সংস্কার নিয়ে সবাই ঐকমত্যে পৌঁছাবে, সেগুলোতে সবাই স্বাক্ষর করবেন। এ স্বাক্ষরের মাধ্যমে যতগুলো সংস্কার চূড়ান্ত হবে, তাই হবে জুলাই চার্টার।

    এই জুলাই চার্টারের কিছু বাস্তবায়ন অন্তর্বর্তী সরকার করবে, আর কিছু পরবর্তী সরকার এসে করবে। আর এ বাস্তবায়নের ওপরই নির্ভর করবে আগামী নির্বাচন এ বছরের ডিসেম্বরে হবে, নাকি আগামী বছরের জুনের মধ্যে হবে। সংবাদ সম্মেলনে শফিকুল আলম বিচার বিভাগ সংস্কার প্রতিবেদন নিয়েও কথা বলেন।

    এই ব্রিফিংয়ে ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।