Blog

  • রাজনীতি, শিক্ষা, অর্জন ও প্রয়োগ !

    রাজনীতি, শিক্ষা, অর্জন ও প্রয়োগ !

    বর্তমান শিক্ষার প্রাপ্তি রাজনৈতিক কারণে অনেকাংশেই ভূ-লন্ঠিত। যার ফলে জীবন আবদ্ধ হয়ে যাচ্ছে সীমাহীন সংর্কীনতায়। ক্রমে ক্রমেই চিন্তা-চেতনার জাগরণ জাতি-গোষ্ঠি কিম্বা ব্যক্তিক চাওয়া-পাওয়াতেই সীমাবদ্ধ হয়ে গড়েছে। যা সমাজ-ও জাতির জন্য মোটেও মঙ্গল জনক নয়।

    তথাকথিত শিক্ষার “ফসীল” ‘নৈতিক ধাপকে পিছনে ফেলে অর্থনৈতিক পরিসীমায় ব্যাপিত’ হতে চলেছে। আর এই অসার উন্নতিতে ‘রাজনীতি’ আগুনে ‘ঘি’ ঢালা সমবেত কাজ করে যাচ্ছে। যা পুরোপুরিই রাজনীতির সংজ্ঞা বিরোধী-এক অবিনব-অযৌক্তিক ফরমালীন মিশ্রন  উন্নয়ন-তত্ত্ব কথা।

    পৃথীবির সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে আত্ম-উপলব্ধির দ্বারা মানব কল্যাণ কামনা। রাজনীতির মূল লক্ষ্যও মানব কল্যাণ- যা নিজেকে পরিশোদ্ধ নবায়নের দ্বারা, অপরের কল্যাণে বাস্তবায়ন করতে হয়।  যুগ-যুগের গবেষণায় দেখা গেছে, মানুষ কেবল শিক্ষার দ্বারা নিজেকে পরিশুদ্ধ করতে পারে। আর অভিজ্ঞতা কেবল সহচর মাত্র।

    কালি আর কলম দ্বারা শিক্ষাকে উপলধ্বি সম্ভব কিন্তু ধারন করার কাজ ব্যক্তির নিজের। পুস্তক ও কলম ছাড়া বিদ্যা যেমন দৈবচয়ন, তেমনী নিজের তনুয় অ-ধারনকৃত বিদ্যা কাচেঁ বোতলের ভিতরের মধূ চাটার সমতুল্য।

    বর্তমান ব্যাণিজিক ভিত্তিক শিক্ষায় অর্থ উর্পাজনে শরীর ভাল রাখা গেলেও চিন্তার বাস্তব বিকাশ ও মনো-তৃপ্তি প্রশ্নবোধক ? সর্বপোরি অশুদ্ধ রাজনীতির কালো থাবা শরীর ভাল রাখার মন্ত্রকে আরও উস্কে দিচ্ছে, যার ফলাফল ভয়াবহ। যদি বলেন, যুগ-পরিক্রমাই এর সমাধান’ তবে নিশ্চিত মনে করবেন মানব সভ্যতার প্রলয় সন্নিকটে।

    একথা সত্য যে, কোন প্রাপ্তিই ছোট নয়। আবার বলা যায় অশুদ্ধ প্রাপ্তি; প্রাপ্তি নয়। বিশুদ্ধ প্রাপ্তির বাস্তব ও সঠিক প্রয়োগ সত্য স্বনির্ভর। আজ বাংলাদেশসহ উন্নত বিশ্বের অধিকাংশ রাষ্ট্রই নিরঙ্কুশ প্রাপ্তি- অর্থনৈতিক অপ-প্রয়োগে নিজ বা জাতির অসত্য উন্নতিতে ব্যবহার করছে। যা অধিকাংশই মানব কল্যাণের পরিপন্থী, ও প্রকৃতি ধব্বংশের মূল কারণ।

    যার ফলে আজ সমগ্র বিশ্বব্যাপি জাতিতে জাতিতে রেষারেষি সৃষ্টি হচ্ছে। এই রেষারেষির বাস্তব ফল চুরি-রাহজনী, খুন-খারাপী হিংসা-মারামারি । এই জন্য পবিত্র কুরআনে বলা হয়েছে ‘আমি নিশ্চয় কিছু লোককে অনুগ্রহ করেছি সত্য ও ন্যায়ের পথে, তাদের পথ অনুস্বরণ কর। তাদের নহে, যারা পথভ্রষ্ট ও ভন্ড।

    আজ শিক্ষা প্রয়োগ, ভ্রান্ত ব্যাখ্যা ও  ছলনায় স্বয়ং ভগবানও অস্থির হয়ে উঠেছে। ফলে ছলনায়- সত্যও প্রকৃতি বিষয় গুলোতে সৃষ্টি হয়েছে গোল-যোগ ও বি-ভ্রান্তি।

    শিক্ষা, রাজনীতি, প্রয়োগ ও বাস্তবায়ন  অপ-প্রয়োগ ও অসাধুতায় অর্থ-নৈতিক সুবিধা অর্জনে- শরীর ভাল রাখার কৌশলে পরিনত হচ্ছে। অথচ শরীর নশ্বর। শিক্ষা ও রাজনীতি, মানব কল্যাণ সর্বদাই অভিনশ্বর। তাই রাজনীতির সংজ্ঞায় বলা হয়েছে – politic is the public service for all kinds of national Interest -।  মূলকথা শিক্ষার দ্বারা অর্জিত আত্ম-আধ্যাত্ব-জ্ঞানই রাজনীতিকের প্রধান সম্বল। যা মানব কল্যাণের অভিব্যক্তি।

  • অভিনেত্রী বার্বি সু মারা গেছেন !

    অভিনেত্রী বার্বি সু মারা গেছেন !

    তাইওয়ানের জনপ্রিয় অভিনেত্রী বার্বি সু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। অভিনেত্রীর ছোট বোন ডি সু এই তথ্য তাইওয়ানের সংবাদ সংস্থা সিএনএ-কে নিশ্চিত করেছে। জাপানে বেড়াতে গিয়ে বার্বি মারা গেছে।

    এ তথ্য উল্লেখ করে ডি সু সংবাদমাধ্যমটিকে বলেন, আমাদের পুরো পরিবার জাপান ভ্রমণে গিয়েছিলাম। আমার প্রিয় এবং দয়াশীল বোন বার্বি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে।”

    বার্বি ঠিক কবে মারা গেছেন এ তথ্য সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। বার্বি ২০১১ সালে চীনা ব্যবসায়ী ওয়াং শাওফে-কে বিয়ে করেন। এ সংসারে একটি কন্যা (১০) ও একটি পুত্রসন্তান (৮) রয়েছে। ২০২১ সালে ভেঙে যায় এই সংসার।

    বার্বি ১৯৯৪ সালে ডি-এর সঙ্গে এস. ও. এস. নামে ব্যান্ডের যাত্রা শুরু করে। পরে কপিরাইট সমস্যার কারণে নাম পরিবর্তন করে রাখেন ‘এ. ও. এস.’ (অল সিস্টার্স অব সু)।

    ‘টেন মিনিটস অব লাভ’ গান দিয়ে গায়িকা হিসেবে সফলতা লাভ করেন তারা। ২০০১ সালে তাদের অষ্টম অর্থাৎ সবশেষ অ্যালবাম ‘পারভার্টেড গার্লস প্রকাশিত হয়। ১৯৯৫ সালে টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন বার্বি সু। ১৯৯৮ সালে টিভি ধারাবাহিকে অভিনয় করেন।

    ২০০১ সালে তাইওয়ানিজ টিভি নাটক মিডিয়া গার্ডেন-এ প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে খ্যাতি কুড়ান। তার অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিজ হলো মিডিয়া গার্ডেন, কর্নার উইথ লাভ মার্স প্রভৃতি।

    ২০০৫ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে বার্বির। অভিনয় ক্যারিয়ারে ১৩টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো সিল্ক কানেক্টেড প্রভৃতি।

  • টাঙ্গাইলে বিএনপি নেতার হুমকির অডিও ভাইরাল !

    টাঙ্গাইলে বিএনপি নেতার হুমকির অডিও ভাইরাল !

    টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির এক নেতার বিরুদ্ধে জুয়ার বোর্ড পরি-চালনাসহ জমির মালিককে হুমকির দেওয়ার অভিযোগ উঠেছে। বিএনপির এই নেতার নাম লাল মাহমুদ খান ওরফে লাল খাঁ। তিনি পৌর বিএনপির যুগ্ম সম্পাদক।

    উল্লেখ্র যে, সম্প্রতি জমির মালিককে হুমকি ও জুয়া আসরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।দীর্ঘদিন ধরে যমুনা নদী সংলগ্ন ভূঞাপুর উপজেলার তেঘুরী এলাকায় জুয়া খেলা চলছে। ওই এলাকার মিল্টনের জমিতে জুয়ার আসর বসে।

    ভূঞাপুর পৌরসভার বিএনপির যুগ্ম সম্পাদক লাল খাঁ এই জুয়া আসরের নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ রয়েছে। নিরাপত্তা থাকায় এখানে উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে জুয়াড়ুরা আসে।

    এছাড়াও উপজেলার নিকরাইল ইউনিয়নের পুনর্বন (নেংরা) বাজারেও জুয়ার আসর চলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ এতে উপজেলায় প্রতিনিয়ত চুরি ও ডাকাতি বৃদ্ধি পেয়েছে।

     

  • বিষাদ গদ্য !

    বিষাদ গদ্য !

    আফিমের নেশা করা
    প্রতিক্ষায় প্রাণ,
    এলোমেলো কথা মালায়-
    গায় গীত গান।।

    আকাশের অসীমতা
    কূল-মানহীন যার,
    বলি হরি, ঢলে পড়ি
    আমি তারে পুজিঁবার।।

    হাসিঁমাখা মুখে আমি
    কালিন্দীর নাম লই,
    পুজাঁর ঢালা সাজিয়ে
    অভিরাম দুঃখ সই।।

    স্বপ্ন দেখি, চাদেঁর আলো
    অন্ধ কুটিরে আসি
    সনাৎ ঘটিকায়
    প্রেম ঢালে রাশি রাশি।।

    নগ্নতায় আমার আশা
    বুকের উপর বসি,
    -গর্দান চেপে ধরে,
    তিরস্কারের বলন কষি।।

    নিঃশ্বাস ক্রমশই হয় ক্ষীণ
    তবু. বেহায়া মন,
    চয়নিকার পিছেই ছুটে,
    করে নিলর্জ্জ পণ।।

    দিন কাঁটে কোলাহলে
    -অবুঝ বির্দীণতায়,
    সন্ধ্যায় জেকে বসে,
    যৌবিক জড়তায়।।

    দ্বি-প্রহর, রাত্রিতে
    শুনি, অচেনা শব্দ,
    -সময়ের ধীর চলা
    এ-জীবনের জব্দ।।

    দু,চোখে অশ্রু ঝড়ে
    -কালের গভীরে,
    স্মৃতি গুলো কুড়ে খায়
    শতাব্দীর সমীরে।।

    বেচেঁ আছি এখনো
    এটাই নাকি সত্য !!
    ভাল লাগার পথ ধরে
    -বাচিঁতে-ই, মত্ত।।

    মূলহীন- ভুল চলা
    পঙ্কের পদ্ম,
    বিনা তারে পরশন
    – বিষাদের গদ্য।।

    এটাই বুঝি ইতিকথা
    -অসীমের চেনাপথ,
    আশা নিয়ে উষা আসে
    চিরচেনা অভিমত।।

    https://forum.daffodilvarsity.edu.bd/index.php/topic,64968.0.html

  • আ‌মি কিন্তু আ‌মিই আ‌ছি

    আ‌মি কিন্তু আ‌মিই আ‌ছি

    হয়তো তু‌মি ভু‌লে গেছ, হয়তো ম‌নে নেই-
    আ‌মি কিন্তু আ‌মিই আ‌ছি সেই তোমারি সেই।

    একটু না হয় খু‌ঁজে দেখ, তোমার আ‌শেপা‌শে
    অনুভু‌তি‌তে আ‌ছি কা‌ছে স্মৃ‌তির ভেলায় ভে‌ঁসে।

    তোমার আমার যত্নে গড়া অজা‌ন্তের স্মৃ‌তি
    নির‌বে আ‌সে দু’‌চো‌খে ভা‌সে, জানায় আকু‌তি।

    মন পাতালের গহ্বরে চড়ি হতাশার সিঁড়ি
    ধর‌তে গি‌য়ে তোমার হাত শূন্য হা‌তে ফি‌রি।

    স‌বি আ‌ছে তেমনও এখনও, শুধু তু‌মি নেই
    আ‌মি কিন্তু আ‌মিই আ‌ছি সেই তোমারি সেই।

  • খেজুর খাওয়ার উপকারীতা !

    খেজুর খাওয়ার উপকারীতা !

    খেজুর স্বাস্থ্যের জন্য খুব উপকারী । একই সঙ্গে, খেজুর খেলে অনেক বড় রোগও সেরে যায়। কারণ খেজুরে রয়েছে ডায়েটারি ফাইবার, ক্যাল-সিয়াম, পটাসিয়াম এবং ভিটামিন বি-এর মতো পুষ্টি উপাদান। একদিনে অনেক বেশি খেজুর খেলে উপকার হওয়ার পরিবর্তে শরীরের ক্ষতি হতে পারে।

    পুষ্টিবিদের মতে, খেজুর আমাদের সার্বিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তবে খুব বেশি খেজুর খেলে শরীরের ক্ষতি হতে পারে। খেজুরে প্রচুর পরিমাণে চিনি ও ক্যালোরি থাকে, যা আপনার ওজন বাড়াবে। এটির অত্যধিক সেবন ক্ষয়ও সৃষ্টি করতে পারে।

    খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি পেটের জন্যও ক্ষতিকর হতে পারে। যেমন- পেট ফোলা, গ্যাস, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে। অনেকেরই খেজুরে অ্যালার্জি থাকে। যা খাওয়ার পরে ত্বক এবং চুলের অনেক সমস্যা হতে পারে। তাই সব সময় চিকিৎসকের সঙ্গে পরামর্শ গ্রহণ করুন বা অল্প পরিমাণে খান।

  • ৫০ বছরের রেকর্ড ভেঙ্গলেন বিয়ন্স

    ৫০ বছরের রেকর্ড ভেঙ্গলেন বিয়ন্স

    সম্প্রতি শেষ হলো বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংগীত পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৫’। প্রতিবারের মতো এবারও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বসেছিল এই আসর। ৬৭ তম এই আয়োজনে বিশ্বখ্যাত তারকাদের দ্যুতিতে উজ্জ্বল হয়ে ওঠে এই সেরা অনুষ্ঠান।

    বছর জুড়ে সেরা গান, সুর, অ্যালবাম ও সেরা সংগীত তারকাদের সম্মানিত করা হল আয়োজনটির মধ্য দিয়ে। এবার গ্র্যামির মঞ্চে ফের ইতিহাস গড়লেন বিয়ন্সে। এখন পর্যন্ত ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক গ্র্যামি পেয়েছেন এই শিল্পী। এবার আরও এক নতুন ইতিহাস গড়লেন তিনি।

    মার্কিন পপ তারকার ঝুলিতে রয়েছে ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক গ্র্যামি পাওয়ার নজির। এবার আরও এক নতুন ইতিহাস গড়লেন তিনি। ৫০ বছর পর এই প্রথমবার কোনো কৃষ্ণাঙ্গ সংগীতশিল্পী গ্র্যামি জিতলেন বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগে।

    মূলত, ৬৭তম গ্র্যামির জৌলুস আরও বাড়িয়ে তুলেছেন বিয়ন্সে। এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডে মোট ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি।

    গতবছর মুক্তি পেয়েছিল বিয়ন্সের অ্যালবাম কাউবয় কার্টার। কান্ট্রি মিউজিকের এই অ্যালবামের জন্যই ১১টি গ্র্যামির জন্য মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। এবারের গ্র্যামিতে এতগুলি মনোনয়ন আর কেউ পাননি।

  • টিউলিপের বিরুদ্ধে তদন্ত, সহায়তা করছে এনসিএ

    টিউলিপের বিরুদ্ধে তদন্ত, সহায়তা করছে এনসিএ

    ব্রিটেনের সাবেক সিটি মিনিস্টার এবং লেবার পার্টির নেতা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে বাংলাদেশি তদন্তকারী কর্মকর্তাদের সহায়তা করছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)।

    সম্প্রতি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একটি বিতর্কিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চুক্তি থেকে সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে।

    এই অভিযোগের বিষয়ে তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে ঢাকায় সফর করেছেন কয়েকজন ব্রিটিশ কর্মকর্তা। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

    টিউলিপ তার খালা, গণঅভ্যুত্থানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব ব্যবহার করে নানা সময়ে সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন বলেও অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ব্রিটেনে এক ব্যবসায়ীর কাছ থেকে ফ্ল্যাট গ্রহণেরও অভিযোগ পাওয়া গেছে।

    উল্লেখ্য যে, এনসিএ শুধু বাংলাদেশের জন্য নয় বরং যুক্তরাজ্যেও টিউলিপের বিরুদ্ধে ফৌজদারি মামলার জন্য তথ্য সংগ্রহ করতে পারে। ব্রিটেনের আইন অনুযায়ী, কেউ ঘুষ গ্রহণ করলে তার সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হতে পারে।

     

  • এটাই কি বীর মুক্তিযোদ্ধার অলংকার- কামাল আহমেদ মজুমদা

    এটাই কি বীর মুক্তিযোদ্ধার অলংকার- কামাল আহমেদ মজুমদা

    বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার মিরপুরে মহিউদ্দিন নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

    সোমবা (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইসতিয়াকের আদালত পুলিশ আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়।

    শুনানির সময় কামাল আহমেদ মজুমদার আদালতের অনুমতি নিয়ে বলেন, এভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, নির্যাতন করা হচ্ছে। এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, দেশে আইনের শাসন থাকলে এমনটা হতো না। মামলা করছে, বাদীর খবর নাই। একের পর এক মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করছে।

    তিনি আরো বলেন, পরিবারের সদস্যদেরও নির্যাতন করা হচ্ছে। তারা বাড়িতে থাকতে পারছে না। জায়গা-জমি দখল করে নিচ্ছে। আমি একজন বীর মুক্তিযোদ্ধা।”

    এসময় হাতকড়া পরা হাত উচিয়ে আদালতকে দেখিয়ে বলেন, এটাই কি একজন বীর মুক্তিযোদ্ধার অলংকার। এজন্যই কি দেশ স্বাধীন করে ছিলাম।” এসময় তিনি কেঁদে ফেলেন।

    এ সময় তিনি শেখ হাসিনার সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন বলেও দাবি করেন । কামাল আহমেদ মজুমদার বলেন, “কোনো অন্যায়, দুর্নীতি করিনি।

    অথচ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।এর বিচার চাই। আদালতের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা রয়েছে। যারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করছি।”

    পরে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, তিনি একজন ব্যবসায়ী, রাজনৈতিক নেতা না। রাজস্ব ফাঁকি দিতে রাজনীতিতে নাম লেখান। এলাকায় অবৈধভাবে বিশাল ব্যবসা তৈরি করে নিয়েছেন। আন্দোলনের সময় মিরপুরে জঘন্য হত্যাকাণ্ড ঘটেছে।

    ছাত্রদের গুলি করে হত্যা করা হয়েছে। মনে হচ্ছে, তিনি কোনো নতুন গ্রহ থেকে এসেছেন।”এরপর কামাল আহমেদ মজুমদারের বক্তব্যের জবাব দেন তিনি।

    মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট মিরপুর মডেল থানার সামনে আন্দোলন করছিল ছাত্রজনতা। মহিউদ্দিন নামে একব্যক্তি ওই সময় রাস্তা পার হওয়ার পথে আসামিদের গুলিতে আহত হন।

    পরে ৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের মামাতো ভাই গত ১২ সেপ্টেম্বর মিরপুর থানায় একটি মামলা করেন৷ এদিকে, আজ রাকিব হোসেন নামে এক ব্যক্তি নিহতের মামলায়ও কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়।

  • টাঙ্গাইলে ফারুক আহমদ হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন !

    টাঙ্গাইলে ফারুক আহমদ হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন !

    টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলা থেকে সাবেক এমপি, মেয়রসহ ১০ জনকে খালাস দেওয়া হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল হাসান এ রায় দেন।

    দণ্ডপ্রাপ্তরা হলেন, মোহাম্মদ আলী ও কবির হোসেন। তারা দুজনে জামিনে থেকে পলাতক রয়েছেন। খালাসপ্রাপ্তরা হলেন, সাবেক এমপি আমানুর রহমান খান রানা, তার ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সানিয়াত খান বাপ্পা ও ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকনসহ ১০ জনকে খালাস দেওয়া হয়েছে।

    মামলার সরকারি কৌঁসুলি মোহাম্মদ সাইদুর রহমান স্বপন বলেন, দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সাবেক এমপি আমানুর রহমান খান রানাসহ ১০ জন খালাস পেয়েছেন।

    উল্লেখ্য ২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ মরদেহ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিনদিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।