Blog

  • ‘মেধানির্ভর জনপ্রশাসন গড়তে সরকার বদ্ধপরিকর !

    ‘মেধানির্ভর জনপ্রশাসন গড়তে সরকার বদ্ধপরিকর !

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজন শীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই।

    শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত এর অগ্রযাত্রা প্রমাণ করে যে বিএনপি সরকার বরাবরই দেশ ও জনগণের স্বার্থে একটি সুদক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চেয়েছে। তিনি বলেন, ভবিষ্যতেও সরকার এই ধারা অব্যাহত রাখতে চায়।

    জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা স্মরণ করে তারেক রহমান বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান আবারও স্পষ্ট করে দিয়েছে যে এই রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশায় ছিল। বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন।

    প্রধানমন্ত্রী আরও বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

    অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্যসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

  • মানিকগঞ্জের তরা ব্রিজের উপরে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ !

    মানিকগঞ্জের তরা ব্রিজের উপরে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ !

    মানিকগঞ্জের তরা এলাকায় ফসলি জমি রক্ষায় কৃষকদের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ২৪ এপ্রিল, পৌলী, চামটা ও খাগড়াকুড়ি গ্রামের শত শত কৃষক তাদের ফসলি জমি রক্ষায় তরা ব্রিজের উপরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এই সময় তারা প্রায়  ঘন্টাব্যাপী ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজটের তৈরী হয়।

    অভিযোগ রয়েছে, তরা এলাকার পৌলী, চামটা ও খাগড়াকুড়ি থেকে পূর্বে আঃলীগের নেতা কর্মীরা অন্যায় ও অবৈধ ভাবে ফসলি জমি থেকে জোড়-জবধস্তি করে মাটি কাটে আসছিল। সরকার পরিবর্তণের সাথে সাথে এখন বিএনপির নেতা কর্মীরা তাদের স্থান দখল করে নিয়েছে। তারা দিন-দুপুরে জোড়-জবধস্তি করে কৃষি জমি হতে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে করে জমিতে গর্ত সৃষ্টি, জমির উর্বরা নষ্ট এবং জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে।

    কৃষকদের অভিযোগ, বিগত এক দশক ধরে, পৌলী, চামটা ও খাগড়াকুড়ি এলাকার কৃষি জমি থেকে জোড়-জবধস্তি করে মাটি কেটেঁ নিয়ে যাচ্ছে একালার কতিপয় চিহিৃত সন্ত্রাসীরা। এর প্রতিবাদ করতে গেলেই আমাদের উপরে নেমে আসছে ভয়ন্কর নির্যাতন। একাধিকবার বিষয়টি স্থানীয় প্রশাসনকে আবহিত করলেও তারা কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না। তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমে এসেছি।

    সরজমিনে দেখা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কে তরা ব্রিজ এলাকায় কয়েক হাজার কৃষক মাথায় মাথাল, হাতে কাস্তে, নারীদের হাতে লাঠি ও ঝাড়ু হাতে নিয়ে প্রতিবাদ জানায়। এ সময় তারা ফসলি জমি রক্ষায় অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

  • ঢাকার ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

    ঢাকার ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

    ঢাকার ধামরাইয়ে ঘরে ঢুকে নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    নাহিদা আক্তার ধামরাইয়ের লাকুড়িয়াপাড়ায় তার নানির সঙ্গে থাকত। সে ধামরাই সেন্ট্রাল স্কুলের বাণিজ্য বিভাগ থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল পরিবার জানায়, নিহতের মা লিজা আক্তার প্রবাসী ও বাবা নুর হোসেন বরিশালে থাকেন।

    পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে নাহিদা আক্তার নিজ ঘরে পড়াশোনা করছিল। নানি দেলোয়ারা বেগম তখন দুধ আনার জন্য বাইরে যান।  ফিরে এসে রান্না ঘরে রক্তাক্ত অবস্থায় নাহিদাকে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন।

    পরে নাহিদাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    এ ব্যাপারে, ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের শরীরে ভারী জখমের চিহ্ন রয়েছে। তবে, কীভাবে কেন ও কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত প্রাথমিকভাবে তা জানা যায়নি।  ঘটনা তদন্ত্র করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

  • চাঁপাইনবাবগঞ্জে দুর্গন্ধযুক্ত স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী অসুস্থ !

    চাঁপাইনবাবগঞ্জে দুর্গন্ধযুক্ত স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী অসুস্থ !

    চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে সরকারের দেয়া স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। ফিডিং কর্মসূচির দুর্গন্ধযুক্ত পাউরুটি খেয়ে বুধবার (২২ এপ্রিল) দুপুরে পেট ব্যথা, বমি ও চোখমুখ জ্বালাপোড়া দেখা দেয় শিক্ষার্থীদের।

    এসময় বিভিন্ন শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে জেলা প্রথমিক শিক্ষা অফিসের তথ্য মতে ৮ জন শিক্ষার্থী অসুস্থ বলছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষকদের কক্ষেই বিনামূল্যে সরকারের দেয়া স্কুল ফিডিংয়ের পাউরুটির স্তুপমেঝেতে পড়ে আছে। প্রথমে শিক্ষার্থীরা ডাস্টবিনে এসব পাউরুটি ফেলতে গেলেও শিক্ষকরা নিষেধ করলে ছাত্রীরা তাদের টিফিনের জন্য বরাদ্দ হওয়া এসব পাউরুটি মেঝেতে ফেলে দেয়।

    স্কুল ফিডিংয়ের এসব দুর্গন্ধযুক্ত নিম্নমানের পাউরুটি খেয়ে অসুস্থ হয়ে পড়লে এভাবেই পাউরুটিগুলো ফেলে দেয় শিক্ষার্থীরা। জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে দেয়া টিফিন খেয়ে বমি, পেট ব্যথা ও চোখমুখে জ্বালাপোড়া শুরু হয় শিক্ষার্থীদের।

    এতে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর অন্তত ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যান্য শিক্ষার্থীদের মাঝেও। এসময় ব্যাপক ছোটাছুটি ও কান্নাকাটি শুরু করে তারা। খবর পেয়ে অসুস্থ শিক্ষার্থীদের অনেককেই তাদের অভিভাবকরা বাসায় নিয়ে যায়।

    শিক্ষার্থীদের অভিযোগ, ব্যাপক দুর্গন্ধ ও নিম্নমানের পাউরুটি দেয়া হয়েছে তাদের। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী লাবিবা আফরিন সাংবাদিকদের জানাই, প্রথমদিকে দেয়া খাবারের মান বেশ ভালোয় ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে খুবই নিম্নমানের খাবার দেয়া হচ্ছে।

    কিন্তু আজকে (বুধবার) যে পাউরুটি দেয়া হয়েছে, তা খুবই দুর্গন্ধযুক্ত ও খাওয়ার অনুপযোগী ছিল। পঞ্চম শ্রেণীর ছাত্রী মাশরুফা খাতুন জানায়, টিফিনের বিরতিতে পাউরুটি খাওয়ার পরপরই আমার মতো অনেকেরই পেট ব্যথা শুরু হয়। কারো কারো বমিও হয়। চোখমুখ জ্বালাপোড়া শুরু হয়।

    বিষয়টি শিক্ষকদের জানিয়ে পাউরুটিগুলো ডাস্টবিনে ফেলতে গেলে বাধা দেয় এবং শিক্ষকদের রুমে রাখতে হবে। নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ জানানঅভিভাবকরা। অভিভাবক রানী আক্তার বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। কারন সরকার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার দিচ্ছে।

    উল্টো এসব খাবার খেয়ে যদি তারা অসুস্থ হয়, তাহলে বিষয়টি হতাশাজনক। প্রশাসনের নিকট আবেদন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি অভিভাবকদের। বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওইদিনও শিক্ষার্থীদের মধ্যে পাউরুটি, দুধ, কলা ও ডিম বিতরণ করা হয়।

    তবে খাবার গ্রহণের কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে বমি বমি ভাব, পেটব্যথা ও চোখে জ্বালাপোড়াসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। অসুস্থ শিক্ষার্থীরা জানায়, গত কয়েকদিন ধরেই তাদের নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত খাবার দেওয়া হচ্ছিল। বুধবার সেই খাবার খাওয়ার পর হঠাৎ করেই প্রায় ২০ জন অসুস্থ হয়ে পড়ে।

    এদের মধ্যে ২-৩ জন বিদ্যালয়ে ফিরে এলেও অধিকাংশ শিক্ষার্থীকে পরিবারের সদস্যরা বাড়ি বা চিকিৎসার জন্য নিয়ে যান বেশকিছু অভিভাবকগণ ক্ষোভের সাথে অভিযোগ করে বলেন, নিম্নমানের খাবার সরবরাহের কারণে শিশুদের এমন অবস্থার সৃষ্টি হয়েছে। তারা দ্রুত মানসম্মত ও নিরাপদ খাবার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

    অভিভাবকরা আরও বলেন, শুধু জরিমানা করলেই হবে না, এসব অফিসের কর্মকর্তা ও প্রাথমিক অধিদপ্তরের যে বা যারা এই অনিয়মের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। তাঁরা আরও বলেন, আমাদের সন্তানদের জীবন এতই তুচ্ছ নয়, একজন শিক্ষার্থীর প্রাণ চলে গেলে কি এরা ফিরিয়ে দিতে পারবে?

    এক্ষেত্রে এঘটনায় জড়িত খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানকে খাবার সরবরাহ বন্ধ করা জরুরী। জেলার কোন কর্মকর্তার জড়িত থাকার প্রমান পাওয়া গেলে, তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানান ক্ষুদ্ধ অভিভাবকরা।

    শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শওকত হোসেন ও মোসাঃ শামসুন্নাহার খাতুন জানান, রাজশাহী বিস্কুট বিপণন থেকে আসা পাউরুটি আমরা উৎপাদন ও মেয়াদ শেষের তারিখ দেখে পাউরুটি গুনে বুঝে নি। ভিতরে কি আছে সেটা আমরা বলতে পারি না। তবে পাউরুটিগুলো নরম ছিলো।

    এরপরও বুধবার খাবার অনুপযোগী পাউরুটি সরবরাহ করায় বিভিন্ন শ্রেণীর অন্তত ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এমনকি বাকিরাও আতঙ্কিত হয়ে পড়েছে। তাদের অনেকের পেট ব্যথা ও বমি হয়েছে। বেশ কিছু শিক্ষার্থীকে বাসায় পাঠিয়ে দেয়া হয়।

    এঘটনার পর বৃহস্পতিবার থেকে স্কুল ফিডিংয়ের খাবার বন্ধ আছে। খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম-গাকের সিনিয়র প্রোগ্রামারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

    এঘটনায় তদন্তকাজ শুরু হয়েছে জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রকল্প পরিচালক বরাবর একটি প্রতিবেদন পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

    তিনি বলেন, ঘটনাটি জানার পরপরই তাৎক্ষণিকভাবে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করতে সরেজমিনে পাঠানো হয়েছিল। সরবরাহকারী প্রতিষ্ঠানের গাফেলতি বা অনিময় পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

    জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম বৃহস্পতিবার সকালে প্রতিবেদক কে জানান, এঘটনায় ‘গাক’ এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে জারিমানা করা হয়েছে এবং এঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রতিবেদন পাঠানো হচ্ছে।

    খাবার বিতরণ বা খাবারের মান নিয়ে তদারকি বিষয়ে তিনি বলেন, খাবারের মান বিষয়ে তদারকির দায়িত্ব মনিটরিং টিমের, এছাড়া প্রকল্প কমিটি এসব বিষয়ে দেখভাল করে থাকেন।

    জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কোন গাফলতি বা জোগসাজস বিষয়ে তিনি বলেন, এখানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কোন কর্মকর্তার গাফলতি বা জোগসাজস এর কোন সুযোগ নেই। যদি কেউ এমন অভিযোগ করে থাকেন, সেটার কোন সম্ভাবনা বা ভিত্তি নেই।

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) মোঃ আনিসুর রহমান বলেন, বিষয়টি জানার সাথে সাথে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শংকর বাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থর বিষয়টি গুরুত্ব সহকারে সরজমিন তদন্ত করে প্রকল্প পরিচালক বরাবর প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

    এবিষয়ে প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোঃ হারুনুর রশীদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করে লাইন কেটে দেন।

    উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রাম উন্ময়ন কর্ম-‘গাক’ ৪১ হাজার ১৩৮ জন শিক্ষার্থীর জন্য দৈনিক স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহ করে। এছাড়াও জেলার মোট ৭০৬ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৮ টি বিদ্যালয়ে খাবার সরবরাহ করে থাকে গ্রাম উন্ময়ন কর্ম-গাক বলে নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম।

  • সমতার বিচারে আসছে শহরেও লোড সিডিং !

    সমতার বিচারে আসছে শহরেও লোড সিডিং !

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পর্যাপ্ত জ্বালানি সরবরাহের অভাবে কিছু কিছু জায়গায় লোডশেডিং হচ্ছে। একতরফা গ্রামে লোড সিডিংয়ের বিষয়টি সহনীয় মাত্রায় আনার জন্য শহরেও লোড সিডিং হতে পারে।

    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে জ্বালানি সংকট নিরসনে গৃহীত পদক্ষেপের বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ৩০০ বিধিতে বিবৃতি দিয়ে এ তথ্য জানান।

    দেশের কৃষি খাতে সেচ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং গ্রাম-শহরের বিদ্যুৎ বৈষম্য কমাতে রাজধানীতেও পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অনিন্দ্য ইসলাম অমিত।

    প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার তাদের শপথের মর্যাদা এবং পবিত্র সংসদের স্বচ্ছতা বজায় রাখতে বদ্ধপরিকর। বর্তমানের এই বিদ্যুৎ সমস্যা একদিনের নয়, বরং এটি বিগত ফ্যাসিস্ট সরকারের পুঞ্জীভূত অব্যবস্থাপনার ফল।

    বর্তমানে কাগজে-কলমে উৎপাদন ক্ষমতা অনেক বেশি থাকলেও বাস্তবতার সঙ্গে সেটির গরমিল রয়েছে।

    প্রতিমন্ত্রী জানান, বর্তমানে ফসল কাটার মৌসুম চলায় কৃষকদের সেচ কাজের সুবিধার্থে প্রধানমন্ত্রী নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহের নির্দেশনা দিয়েছেন।

    অনিন্দ্য ইসলাম অমিত জানান, দেশে প্রতিদিন ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে নিজস্ব উৎপাদন ও আমদানি মিলিয়ে সরবরাহ করা যাচ্ছে ২ হাজার ৬৩৬ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন ১ হাজার ১৬৪ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি থাকছে।

    পর্যাপ্ত অর্থ থাকলেও প্রয়োজনীয় অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার না থাকায় দ্রুত গ্যাস আমদানি বাড়ানো সম্ভব হচ্ছে না। তবে সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার তালিকায় এই অবকাঠামো উন্নয়নের কাজ দৃশ্যমান হবে বলে তিনি আশ্বস্ত করেন।

  • শাহবাগ থানার মুখোমুখি অবস্থানে ছাত্রদল ও ছাত্রশিবির !

    শাহবাগ থানার মুখোমুখি অবস্থানে ছাত্রদল ও ছাত্রশিবির !

    রাজধানীর শাহবাগ থানার সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

    এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম মুখোমুখি অবস্থান নেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

    উত্তেজনার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাকিব ও সাদিক কায়েমের মধ্যে কিছুক্ষণ কথা হয়। এরপর তারা নিজ নিজ অবস্থানে ফিরে যান।

     

  • মানিকগঞ্জের সিংগাইরে বাঁশঝাড় হতে মহিলার মরাদেহ উদ্ধার !

    মানিকগঞ্জের সিংগাইরে বাঁশঝাড় হতে মহিলার মরাদেহ উদ্ধার !

    মানিকগঞ্জের সিংগাইরে রেহানা বেগম (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম এলাকায় বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    সিংগাইর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেহানা প্রায় পাঁচ বছর জর্ডানে প্রবাস জীবন কাটিয়ে প্রায় এক বছর আগে দেশে ফেরেন। বিবাহ বিচ্ছেদের পর তিনি নিজ বাড়িতে একাই বসবাস করছিলেন।

    বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

    সিংগাইর থানা পুলিশ জানায়, ঘটনাটি রহস্যজনক। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা বলা মুশকিল! তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • মানিকগঞ্জে অবৈধ মজুদদারী কারণে দুই তেল ব্যবসায়ীকে জরিমানা !

    মানিকগঞ্জে অবৈধ মজুদদারী কারণে দুই তেল ব্যবসায়ীকে জরিমানা !

    মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    বুধবার দুপুর এগার ঘটিকায় পৌরসভার এলাকাস্থ হিজুলি বাজারে ‘রিসাদ এন্টারপ্রাইজ নামক’ একটি তেলের দোকানে শুদ্ধ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । এই সময় ১৪০ লিটার পেট্রোল অবৈধ ভাবে মজুদের অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ৪৫ ধারা মোতাবেক ২৫,০০০ (পচিঁশ হাজার ) টাকা জরিমানা করা হয়।

    একই দিনে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ‘রাজিবপুর বাজারে’ আরো একটি  অভিযানে ‘মিলন এন্টারপ্রাইজ’কে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন  ৩৮, ৪০, ও ৪৫ ধারায় ১,৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

    জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সার্বিক তত্বাবধানে উপরোক্ত দুইটি অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

    এই সময় তিনি উপস্থিত জনতাকে সচেতন হওয়ার আহ্বান এবং অপরাধিদের বিরুদ্ধে আরো বেশী  তথ্য প্রদানের আশা জানিয়ে বলেন, তেলের বাজার স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুদ ঠেকাতে এই অভিযান চলমান থাকবে।

  • পঞ্চগড় সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নেওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে !

    পঞ্চগড় সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নেওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে !

    পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া সীমান্ত থেকে বাংলাদেশি দুই কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে ভারতের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।

    দুই কিশোর হলো- পঞ্চগড়ের  আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া এলাকার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) ও সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪)। স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে মিস্ত্রিপাড়া-পাটশিরি সীমান্তঘেঁষা এলাকায় স্বজনের বাড়িতে বেড়াতে এসে সীমান্তে চা–বাগান দেখতে যায় ইন্দ্র ও উদয়।

    এ সময় তারা সীমান্তের ৪১৭ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারসংলগ্ন এলাকা দিয়ে ভারতীয় অংশের প্রায় ১৫০ গজ ভেতরে প্রবেশ করে ভারতের মীরগঞ্জ এলাকায় চলে গেলে ভারতীয় মরিচা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের ধরে নিয়ে যান।

    পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। খোঁজখবর নেয়া হচ্ছে।”

  • চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স এর অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

    চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স এর অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে ১৫৮ গ্রাম হেরোইন ও ৮ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়েছে। এঘটনায় ২ মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

    ২১ এপ্রিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার রামচন্দ্রপুরহাট দিহির মাঠ এলাকায় পরিচালিত টাস্কফোর্স অভিযানে মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

    আটককৃত ব্যবসায়ীরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার রামচন্দ্রপুরহাট দিহির মাঠ এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো: শরিফুল ইসলাম ওরফে ভুট্টু (৪২) এবং একই এলাকার মো: এনামুল হক এর মেয়ে মোসা: আমেনা খাতুন (২৭)।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর পাঠানো এক প্রেসনোটে মঙ্গলবার গভীর রাতে জানানো হয়, ২১এপ্রিল ভোর ৭টা থেকে সকাল সোয়া ৮টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার রামচন্দ্রপুরহাট দিহির মাঠ এলাকায় অভিযান চালায় টাস্কফোর্স এর সদস্যরা। অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম ওরফে ভুট্টু এবং মোসা: আমেনা খাতুন কে আটক করা হয়।

    অভিযানকালে তাদের কাছ থেকে মোট ১৫৮ গ্রাম হেরোইন এবং ৮ লক্ষ ২০ হাজার ৯১৪ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিএনসি পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম মামলার বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলেও জানান ডিএনসি উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।