Blog

  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির ফাঁকা গুলি ॥ ১০ মহিষ জব্দ

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির ফাঁকা গুলি ॥ ১০ মহিষ জব্দ

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী সীমান্তে চোরাকারবারীদের ধরতে গিয়ে দুই রাইন্ড ফাঁকা গুলি করেছে ৫৩ বিজিবি সদস্যরা। এ সময় সংঘবদ্ধ চোরাকারবারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে সেখান থেকে ১০টি মহিষ জব্দ করা হয়।

    মঙ্গলবার রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এ তথ্য নিশ্চিত করেছেন।

    ৫৩ বিজিবি অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সদর উপজেলার বাখের আলী সীমান্তের পদ্মা নদীর আলিমের ঘাটে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সেখানে সংঘবদ্ধ চোরা-কারবারিদের দেখতে পায়।

    চোরাকারবারীরা অত্যন্ত সংঘবদ্ধ অবস্থায় থাকায় বিজিবি সদস্যরা তাদের ছত্রভঙ্গ করতে ২ রাউন্ড ফাঁকা গুলি করে। গুলির শব্দে চোরাকারবারীরা পালিয়ে যান। পরে সেখান থেকে ১০ টি মহিষ জব্দ করা হয়। সেগুলো ভারত থেকে অবৈধ পথে আনা হয়েছিল।

    বিজিবি অধিনায়ক আরও জানান, দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চোরকারবারীদের বেশি দূর ধাওয়া করতে পারেনি বিজিবি সদস্যরা। ফলে তাদের কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

  • বিপিএমসিএ নির্বাচনে সভাপতি ডা. শেখ মহিউদ্দিন ও সম্পাদক ডা. মোয়াজ্জেম হোসেন

    বিপিএমসিএ নির্বাচনে সভাপতি ডা. শেখ মহিউদ্দিন ও সম্পাদক ডা. মোয়াজ্জেম হোসেন

    বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ডা. শেখ মহিউদ্দিন। আর সাধারণ সাধারণ সম্পাদক হয়েছেন ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন।

    প্রথমবারের মতো সরাসরি ভোটে বেসরকারি মেডিকেল কলেজ মালিকদের সংগঠনে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন তারা। বুধবার (১৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই ভোট অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদস্যরা ভোট প্রদান করেন।

    ডা. মো. মঈনুল আহসানের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন বোর্ড এ নির্বাচন পরিচালনা করেন। এই নির্বাচনে ঢাকার বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজের ডা. মুহাম্মদ আব্দুস সবুর সাংগঠনিক সম্পাদক পদে হয়েছেন। এই নির্বাচনে আফরোজা খান রিতা (মুন্নু মেডিকেল কলেজ) সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিপিএমসিএ’র কার্যনির্বাহী কমিটির সর্বমোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

    নির্বাচনে ১১০টি ভোটের মধ্যে ৯২টি ভোট কাস্ট হয়েছে। নির্বাচনে সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন সৈয়দ মো. মোরশেদ হোসেন, ডা. গাজী মিজানুর রহমান, ডা. মোস্তাফিজুর রহমান, প্রীতি চক্রবর্তী ও মোহাম্মদ সাহাব উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ীরা হয়েছেন সাইমুম সাইরাস, উলফাত জাহান মুন, মো. নাজমুল আহসান সরকার ও নীলু আহসান।

    অর্থ সম্পাদক পদে বিজয়ী মো. হাবিবুল হক। সাংগঠনিক সম্পাদক হয়েছেন ডা. ‍মুহাম্মদ আব্দুস সবুর। বিভাগওয়ারী সাংগঠনিক সম্পাদক পদে চট্টগ্রাম বিভাগে রইস আব্দুর রব, রাজশাহী বিভাগে গাজী সেজান তানভীর, সিলেট বিভাগে অধ্যাপক ডা. শাহরিয়ার মোমেন চৌধুরী। আইন বিষয়ক সম্পাদক হয়েছেন রাশীদ সাইফুনুল ইসলাম। শিক্ষা, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে সামিরা আহমেদ বিজয়ী হয়েছেন।

    আর নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন অধ্যাপক ডা. আবুল খায়ের ও ডা. মো. রেফায়েত উল্লাহ শরীফ।

  • গোপালগঞ্জে সংঘর্ষে নিহত-৪

    গোপালগঞ্জে সংঘর্ষে নিহত-৪

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ শহর। এনসিপির নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীদের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশ, সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি।

    বুধবার (১৬ জুলাই) বিকেলে ৪ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তারা গুলিবিদ্ধ ছিলেন। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শেখ মো. নাবিল এ তথ্য নিশ্চিত করেছেন।

    নিহতরা হলেন- জেলা শহরের উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫), শহরের থানাপাড়ার কামরুল কাজীর ছেলে রমজান কাজী (২৪), সদর উপজেলার আড়পাড়া এলাকার আজাদ তালুকদারের ছেলে ইমন তালুকদার (১৮) ও টুঙ্গীপাড়ার সোহেল মোল্লা (৪১)।

    জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, ‘‘গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির জন্য বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় কারফিউ ও অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।’’

    এর আগে, দুপুরের পরে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও সমাবেশে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে।

  • মানিকগঞ্জে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ব্লকেড কর্মসূচী পালন

    মানিকগঞ্জে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ব্লকেড কর্মসূচী পালন

    মানিকগঞ্জে জাগির ব্রিজ সংলগ্ন মহাসড়কে `ব্লকেড কর্মসূচি’ পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। আজ বুধবার বিকেল ৫:৩০ মিনিটে জাগির ব্রিজ সংলগ্ন মহাসড়কের ওপরে দাঁড়িয়ে প্রায় ১ঘন্টা এই কর্মসূচি পালন করেন তাঁরা।

    গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। এই সময় রাজশাহী, পাবনা, ফরিদপুর যশোর-খুলনা সাতক্ষীরা গামী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

    ব্লকেড কর্মসূচিতে আওয়ামী লীগের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা গোপালগঞ্জ এনসিপির নেতা-কর্মী এবং তাঁদের গাড়ী বহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

    মানিকগঞ্জ জেলা এনসিপির প্রধান সমুন্বয়ক এ্যাড. জনাব জাহিদুর রহমান তালুকদার বলেন, আওয়ামী দুঃশাসন থেকে মুক্তির জন্য ছাত্র-জনতা দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করেছে। বহু প্রাণের বিনিময়ে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলা-দেশের নতুন বন্দোবস্ত করার কাজে যখন আমাদের ভাইয়েরা ব্যতি-ব্যাস্ত সময় পার করছে তখন আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশটাকে আবার অস্থিতিশীল করতে চাইছে।

    এই সময় তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন. আওয়ামী ফ্যাসিবাদী ও তাদের দালালেরা আর এই দেশে রাজনীতি করতে পারবে না। আজ এই ব্লকেড কর্মসূচি মাধ্যমে আমরা এই কথা প্রশাসনকে পরিস্কার জানান দিতে চাই।

    এই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার প্রধান সমুন্বয়ক ওমর ফারুক ও সদস্য সচিব নাহিদ মনির এক যৌথ বিবৃতিতে বলেন, বর্তমান প্রশাসনের দুর্বলতাকে পুঁজি করে ফ্যাসিস আওয়ামী লীগ আবারও প্রকাশ্যে আসছে চাইছে। তারা সন্ত্রাসী তাণ্ডব চালাচ্ছে। আমরা তাদেরকে হুঁশিয়ারি করতে চাই, প্রশাসন দুর্বল হলেও দেশে হাজার হাজার ছাত্র-জনতা আবারও তাদের জবাব দিতে প্রস্তুত রয়েছে।

    এ সময় এনসিপির জেলা কমিটির যুগ্ন-সমুন্বয়ক এ্যাড. মাহফুজ রহমান, এ্যাড. আমিনুর রহমান, গালীব হোসেন ও জেলা সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, মহিদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

  • গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

    গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

    গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলা-পাল্টা হামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

    বুধবার (১৬ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে জানা যায়। এসময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালিয়েছে। এসময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলা হয়। এ ঘটনার পর এনসিপির নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউজে অবস্থান নেন।

    এর আগে দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত এনসিপির সমাবেশের মঞ্চেও হামলা চালায় ছাত্রলীগ। সমাবেশ মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। পরে পৌরপার্ক এলাকা ত্যাগ করার কিছু সময় পর হামলার মুখে পড়ে এনসিপির গাড়িবহর।

    শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। পুরো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

  • গোপালগঞ্জ হতে ফেরার পথে এনসিপির নেতাদের উপর হামলা

    গোপালগঞ্জ হতে ফেরার পথে এনসিপির নেতাদের উপর হামলা

    গোপালগঞ্জ সভা শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার পরে শহরের লঞ্চ ঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন।

    জানা গেছে, এনসিপি নেতারা গোপালগঞ্জে সমাবেশ শেষ করে টেকেরহাট হয়ে মাদারীপুরের উদ্দেশে রওনা দেন। হামলার মুখে তারা ছত্রভঙ্গ হয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এ ঘটনার পর এনসিপির নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউজে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

    এ আগে দুপুর ২টার পর পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এনসিপির সভা শুরু হয়। তবে সভা শুরুর আগে দুপুর ১টা ৩৫ মনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে এক দফা হামলার ঘটনা ঘটে।

    সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যদি আজ কে বাধা দেওয়া না হতো তাহলে গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকে লোকারণ্য হতো। আমরা এখানে গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি। আমরা এসেছি শান্তি এবং নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে।

    তিনি বলেন, আপনারা যারা দূর থেকে শুনছেন, আমরা আজকে গোপালগঞ্জ এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচিতে। আমরা এসেছি ভবিষ্যত বাংলাদেশে,  গোপালগঞ্জবাসীর অধিকার প্রতিষ্ঠা করতে।

     

  • গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ গড়বো-তাসনিম জারা

    গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ গড়বো-তাসনিম জারা

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়বো। আজ বুধবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।

    তাসনিম জারা বলেন, ‘মধুমতির কোল ঘেঁষে গোপালগঞ্জ। গোপালগঞ্জ সারা বাংলা-দেশের। যেভাবে জেলাগুলোকে পূর্বে দলীয়করণ করা হয়েছে: বগুড়া, কুমিল্লা জেলা গুলোকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, সেই সংস্কৃতিতে আমরা আর ফেরত যাবো না। অনেকে আমাদেরকে ৭১ বিরোধী বলে দেখাতে চান। কিন্তু ৭১ আমাদের, ২৪ আমাদের। ৪৭, ৭১, ২৪ এই জনপদের মানুষ অন্যায়ের বিরুদ্ধ লড়াই করেছে। বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে।

    কোনো ব্যক্তি বা পরিবার আর বাংলাদেশকে কিনে নিতে পারবে না। কোনো একক ব্যক্তি বা পরিবারের স্বার্থে বাংলাদেশ বিক্রি হবে না। বাংলাদেশ হবে সবার। যারা দেশের সংস্কারে বাধা দিবেন, জনগণ তাদেরকে মনে রাখবে। আমাদের পদযাত্রা গোপালগঞ্জ কে বাদ দিয়ে নয়। গোপালগঞ্জের সন্তানেরা যাতে বৈষম্যের স্বীকার না হয়, সেজন্য আমাদের লড়াই। গোপালগঞ্জ কে সাথে নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়বো।

    আজ জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জে সমাবেশ করছে এনসিপি। তবে সমাবেশ শুরু আগেই সকালে গোপালগঞ্জে পুলিশের পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) সকাল ৯টায় সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াঘর এলাকায় এ ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে পুলিশের একটি গাড়ি দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াঘর এলাকায় টহল দিচ্ছিল। হঠাৎ ৪০-৫০ জনের একদল দুর্বৃত্ত পুলিশের গাড়ি ভাঙচুর করে। পরে তারা গাড়িতে অগ্নিসংযোগ করে। এতে গাড়িতে থাকা পাঁচ পুলিশ সদস্য আহত হন।

    এসময় হামলাকারীরা পুলিশ সদস্যদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। খবর পেয়ে পাশে টহলরত অন্য একটি পুলিশের গাড়ি ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

    নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় এক নারী বলেন, ‘সবাই মুখোশ পরে এসেছিলেন। হঠাৎ তারা পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। আমরা কাছে আসতে গেলে আমাদেরও বাধা দেয়।’

    এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনা এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। আমরা চেষ্টা চালাচ্ছি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য।’

  • আজ ‘জুলাই শহীদ দিবস

    আজ ‘জুলাই শহীদ দিবস

    ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে। চব্বিশে ফ্যাসিবাদবিরোধী অভ্যুত্থানের শুরুতে এই দিনে রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন শিক্ষার্থী আবু সাঈদ।

    দিবসটি উপলক্ষে বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে।

    এ ছাড়া শহীদদের রুহের মাগফিরাতের জন্য বুধবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে বাণী দিয়েছেন।

  • চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে হেরোইন-ইয়াবাসহ আটক-৩

    চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে হেরোইন-ইয়াবাসহ আটক-৩

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক ২টি অভিযানে ইয়াবা ও হেরোইনসহ তিনজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ।

    সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে আটটা ও ৯টা ২০ মিনিটে পরপর দুটি অভিযান চালানো হয় গোমস্তাপুর ও চৌডালা ইউনিয়ন এলাকার জাহিদ নগর ও নন্দলালপুর এলাকায়। আটক ব্যক্তিরা হচ্ছে, জাহিদ নগর গ্রামের মোঃ এনামুল হকের দুই ছেলে মোঃ সামিউল হক (৪০) ও মো: মাহিদুর (৩৮)।

    সোমবার গভীর রাতে বিষয়টি এক প্রেসনোটে নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধি-দপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। অন্যদিকে, নন্দলালপুর গ্রামের মোঃ জাহিরুল ইসলামের স্ত্রী মোসা: পানতারা বেগম (৩৫)। তাদের মধ্যে সামিউল ও মাহিদুর দুই ভাই, যারা এলাকায় আগে থেকেই মাদক কারবারে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা যায়।

    উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, আসামী সামিউলের কাছে ইয়াবা ট্যাবলেট: ৪০০ পিস, মাহিদুরের কাছে হেরোইন০১ গ্রাম, পান-তারার কাছে ৩৫ গ্রাম হেরোইন ও নগদ অর্থঃ ৭,৫০০ টাকা উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান। বিশেষ করে পানতারা বেগমের বাড়িতে হেরোইনের চালান মজুদের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

    অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন এবং উপ-পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান। আটককৃতদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।

    এই অভিযানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এলেও অনেকে বলছেন, গোম-স্তাপুর সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদক পাচারের একাধিক রুট সক্রিয় রয়েছে। মাঝে মধ্যেই এমন বড় চালান ধরা পড়ছে, কিন্তু মূল গডফাদাররা থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বলেন,“মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। এই অভিযান তারই অংশ। জেলা জুড়ে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

  • কালিয়াকৈরে ধর্ম পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল!

    কালিয়াকৈরে ধর্ম পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল!

    ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষি বিষয়ে ফেল করেছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী। অথচ গতবছর এসএসসি পরীক্ষার কৃষিতে এ গ্রেড পেয়েছিল সে।

    ওই শিক্ষার্থীর নাম শিশির চন্দ্র মনিদাস। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিল্ডিং মেইনটে-নেন্স ট্রেডে এসএসসি পরীক্ষা দিয়েছিল সে।

    পরীক্ষার ফলাফলে দেখা গেছে, শিশির চন্দ্র মনিদাস ২০২৪ সালে ধর্মে বিষয়ে অকৃতকার্য হয়। ২০২৫ সালে আবারও ওই পরীক্ষায় অংশ নেয়। তবে ফলাফল প্রকাশ হলে দেখা যায় সে ধর্ম বিষয়ে পাশ করলেও ফেল করেছে কৃষিতে।

    শিক্ষার্থী শিশির বলে, “আমি গতবছর ধর্মে একটি সমস্যার কারণে ফেল করেছি। এ বছর আবার পরীক্ষা দেই। ফলাফলের দেখতে পাই আমি ধর্মে ঠিকই পাশ করেছি কিন্তু কৃষি তে ফেল আসছে। আমি এখন কীভাবে কী করব বুঝতে পারছি না।

    ”ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন বলেন, “যে বিষয়ে পরীক্ষা দিয়েছে সেটায় কৃতকার্য হলেও অন্য একটি বিষয়ে অকৃতকার্য এসেছে। বিষয়টি জানার পর ওই শিক্ষার্থীর কাগজপত্র নিয়ে আজ বোর্ডে যাওয়া হয়েছে। আশা করছি সংশোধন করা যাবে।”