Author: MD Nazrul Islam

  • ১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করেই আগামী জাতীয় সংসদ নির্বাচন

    ১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করেই আগামী জাতীয় সংসদ নির্বাচন

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করেই আগামী সাধারণ নির্বাচন হতে হবে।

    তিনি বলেন, বাংলাদেশের মানুষ ২০১৪, ১৮ ও ২৪ এর মতো নির্বাচন আর দেখতে চায় না। অন্তর্বর্তী সরকার যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সেই নির্বাচন হতে হবে পুলিশ ও সিভিল প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় অর্গানগুলো সংস্কার করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য

    অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘‘সেইসঙ্গে যারা বিগত দেড় দশকে লুটপাট, খুন, দুর্নীতি, অনিয়ম করেছেন, তাদের ট্রাইব্যুনালে বিচার করতে হবে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা মহানগর সংলগ্ন হরিণটানা থানাধীন আরাফাত নগর ইউনিট জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
    হরিণটানা থানা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল গফুর কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন।

    সেক্রেটারি অ্যাডভোকেট মনিরুল ইসলাম এবং আমির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজি ও ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোক্তার হোসাইন।

    অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সোনাডাঙ্গা থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, ১৮ নম্বর ওয়ার্ড আমীর মশিউর রহমান রমজান, শ্রমিক নেতা কাজী মাহফুজুর রহমান, জামায়াত নেতা সাখাওয়াত হোসেন লিখন, বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান, ডা. ফজলুর রহমান, ডা. মো. ইসমাইল হোসেন, মোহাম্মদ শহিদুল আলম, মাওলানা আফজাল হোসাইন, রেদওয়ান উল্লাহ ইব্রাহিম প্রমুখ।

     

  • হাসপাতালে নিরাপত্তায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

    হাসপাতালে নিরাপত্তায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ ২৫০ শষ্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল এবং জনসাধারণের সঠিক সেবার জন্য নিরাপত্তা নিশ্চিতসহ আনসার নিযুক্ত করার দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতৃবৃন্দ।

    মঙ্গলবার দুপরে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ এর হাতে এ স্মারক লিপি জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক মোঃ আব্দুর
    রাহিম।

    স্মারকলিপি সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাই নবাবগঞ্জের একদল প্রতিনিধি টিম দীর্ঘ ১ মাস জেলার একমাত্র ২৫০ শষ্যা বিশিষ্ট জেলা হাসপাতালটি পর্যবেক্ষণ করেছে।

    পর্যবেক্ষণের আলোচনার পর চাঁপাইনবাবগঞ্জের জনগন সম্মিলিতভাবে সিদ্ধান্তে এসেছে, যত দ্রুত সম্ভব জেলার হাসপাতালে আনসার নিযুক্ত করা প্রয়োজন।

    ১। বিগত কয়েকমাসে নিরাপত্তাজনীত কারনে গভীর রাতে ওয়ার্ড থেকে বাচ্চা চুরি, ২। ঘুমন্ত অবস্থায় রোগীর মোবাইল চুরি।

    ৩। লিফটেঅনৈতিক কাজ, ৪। ডাক্তারদের ওপর বখাটেদের দুর্ব্যবহার।

    ৫। জরুরী চিকিৎসায় ডাক্তারদের নিরাপত্তা সংকট থাকার কারনে রোগী বাইরে রেফার্ড করে দেওয়া।

    ৬। সরকার প্রদত্ত ঔষধে সিন্ডিকেট বেড়েই চলেছেএবং জনগনের ঔষধ সিন্ডিকেট হাতিয়ে নিচ্ছে।

    এসব সমস্যাগুলো বিবেচনা করে দাবি মেনে নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে হাসপাতালে আনসার নিযুক্তে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবা-য়ক মোঃ আব্দুর রাহিম বলেন, ২৫০ শষ্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জে আগামী ১৫ দিনের মধ্যে জেলার জনসাধারণের ও কর্মরত চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আনসার নিযুক্ত করার দাবি জানিয়ে আমরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দিয়েছি।

  • শিবগঞ্জে সনাতন ধর্মের মাঘী বান্নী গঙ্গাস্নান অনুষ্ঠিত

    শিবগঞ্জে সনাতন ধর্মের মাঘী বান্নী গঙ্গাস্নান অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তর্তিপুরে মাঘী বান্নী গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভোর থেকে চন্দ্র মাসের তারিখ হিসাবে প্রতি বছর রাজশাহী অঞ্চলের হিন্দু সম্প্রদায় উপজেলার তর্তিপুর এলাকায় পৌরাণিক জাহ্নুমুনির আশ্রমের কাছে গঙ্গাস্নান অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন।

    জানা যায়, এ গঙ্গাস্নান অধিকাংশ বছরই মাঘ মাসে অনুষ্ঠিত হয় বলে একে মাঘী বান্নী স্নান বলে। কিন্তু চাঁদের উপর নির্ভর করে কোনো কোনো বছর ফাল্ধসঢ়;গুন মাসেও গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়ে থাকে।

    চাঁপাইনবাবগঞ্জসহ রাজশাহী অঞ্চলের নাটোর, পাবনা, নওগাঁ এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বীরা বাস, মিনিবাস, মাইক্রোবাস, মিশুক, অটো-রিকশা ও রিকশাসহ বিভিন্ন যানবাহনে দূর-দূরান্ত থেকে গঙ্গাস্নান অনু-ষ্ঠানে যোগ দিতে আগের দিন থেকেই পৌরাণিক জাহ্নুমুনির আশ্রমে আসতে শুরু করে। দুপুর পর্যন্ত তীর্থযাত্রীদের আসা অব্যাহত ছিল।

    সকলে স্থানীয় গঙ্গাস্নান পর্ব শেষ করে বিভিন্ন ধরনের ভুরিভোজ করে থাকে। এই ভুরিভোজের মধ্যে স্থান পায়, শিবগঞ্জের বিখ্যাত চমচমসহ অন্যান্য মিষ্টান্ন দ্রব্য, রাজারামপুর ও নসিপুরের দই, রহনপুরের মুড়ি ও চিড়া এবং ভোলাহাটের সাগর কলা।

    তর্তিপুর মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক কমল কুমার ত্রিবেদী জানান, পৌরাণিক যুগ থেকে উত্তরবঙ্গের অন্যতম তীর্থস্থান তর্তিপুর গঙ্গাস্নানে বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা সকাল থেকে বিকেল পর্যন্ত স্নানকার্য সম্পন্ন করেন। এ স্নান করলে মানব জীবনের পাপমোচন ও অকল্যাণ দূর হয়। এ বছর লক্ষাধিক ভক্তের সমাগম ঘটেছে।

    এদিকে গঙ্গাস্নান উপলক্ষে দিনব্যাপী মেলায় প্রসাধনী, কাঠের আসবাব পত্র, হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ, মিষ্টি ও খাবার দোকান, পূজা এবং পালাক্রমে কীর্তনের আয়োজন করা হয়। গঙ্গাস্নানকে ঘিরে গোটা তর্তিপুর এলাকা হিন্দু সম্প্রদায়ের মিলনমেলায় পরিণত হয়েছে।

  • মানিকগঞ্জ জেলা বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন আতাউর রহমান আতা

    মানিকগঞ্জ জেলা বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন আতাউর রহমান আতা

    মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য থেকে পদত্যাগ করেছেন আতাউর রহমান আতা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি এ কথা জানান।

    এর আগে ১ ফেব্রুয়ারি (শনিবার) বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ৭ সদস্যের আহ্ববায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

    সংবাদ সম্মেলনে  আতাউর রহমান আতা বলেন, যিনি ছিলেন সভাপতি তিনিই এখন আহ্বায়ক। আমাকে ৩ নম্বর সদস্য করা হয়েছে যা আমার জন্য হেয়কর।

    তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশে শুধু আমার নাম রাখা হয়েছে, এ ছাড়া সভাপতির লোকজন দিয়েই কমিটি অনুমোদন করা হয়েছে। দলের সবার চাইতে এখন আমি বয়োজ্যেষ্ঠ নেতা, যদি হই মান ইজ্জত নিয়েই হবো। এছাড়া এমন নেতা হওয়ার দরকার নেই।

    আতা অভিযোগ করে বলেন, নবগঠিত কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার দীর্ঘ ১৫ বছর দেশের বাইরে ছিলেন। ১৫ বছর পর তাকে দেশে এনে আহ্বায়ক কমিটির মেম্বার বানানো হয়েছে।

    আতাউর রহমান আতা

    তিনি আরও বলেন, খন্দকার দেলোয়ার হোসেন তৎকালীন সময় দলকে বাঁচিয়ে রেখেছিলেন। তার ছেলে বাবলুকে কমিটিতে রাখা হয় নাই।বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত তাকেও কমিটিতে রাখা হলো না।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পা-দক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, সাবেক সহ-সভাপতি খন্দকার আকবর হোসেন বাবল, সাবেক সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জামিলুর রশিদ খান প্রমুখ।

     

     

  • মার্কিন যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপ করলো চীন

    মার্কিন যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপ করলো চীন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যে নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করার প্রতিক্রিয়ায়, এবার মার্কিন পণ্যেও ১০ থেকে ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে চীন।

    মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) চীনের অর্থ মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই পাল্টা ব্যবস্থা নিয়েছে। খবর বিবিসির।

    যুক্তরাষ্ট্র থেকে আসা কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের ওপর ১৫ শতাংশ এবং অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি, পিকআপ ট্রাক এবং বড় ইঞ্জিনের গাড়ির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছে চীন। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর করা হবে।

    মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে চীনের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনেছে।

    বিবৃতি বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করে। এটি কেবল নিজস্ব সমস্যা সমাধানে অসহায় নয়, বরং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকেও ক্ষতিগ্রস্ত করে।

    বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র চীনের সব ধরনের পণ্যের ওপর শুল্ক আরোপ করলেও, চীন কেবল নির্দিষ্ট ধরনের মার্কিন পণ্যে শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছে।

    গত শনিবার কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা পণ্যে ১০ শতাংশ শুল্ক এবং বাকি দুই দেশের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করা হয়।

    আজ মঙ্গলবার থেকে এটি কার্যকর হওয়ার কথা ছিল। তবে গতকাল সোমবার এক ঘোষণায় কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত ৩০ দিনের জন্য স্থগিত করেন ট্রাম্প।

  • জনপ্রিয় ছাত্রদল নেতা রুবেল: সংগ্রাম ও সাহসিকতার প্রতীক

    জনপ্রিয় ছাত্রদল নেতা রুবেল: সংগ্রাম ও সাহসিকতার প্রতীক

    লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্র-দলের আহ্বায়ক রুবেল স্থানীয় ছাত্ররাজনীতিতে এক পরিচিত মুখ। দীর্ঘ-দিন ধরে রাজপথের লড়াই-সংগ্রামে সক্রিয় থেকে তিনি নেতা-কর্মীদের ভালোবাসা ও সমর্থন অর্জন করেছেন।

    বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রুবেল নানা নির্যাতনের শিকার হন। রাজনৈতিকভাবে দমন-পীড়নের অংশ হিসেবে তার বিরুদ্ধে একা-ধিক মিথ্যা মামলা দেওয়া হয় এবং তিনি কয়েকবার কারাবরণ করেন। কিন্তু প্রতিকূল পরিস্থিতিতেও তিনি দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। বরং নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে গেছেন।

    Oplus_131072

    তার এই ত্যাগ ও সংগ্রামের জন্য স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তিনি এক-জন জনপ্রিয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীদের কাছে তিনি একজন অনুপ্রেরণার উৎস।

    রুবেল ইসলাম বলেন, “ছাত্রদলের আদর্শিক সংগ্রামে আমি সবসময় অবিচল থেকেছি। শত বাধা ও নির্যাতন আমাকে দুর্বল করতে পারেনি, বরং দল ও গণতন্ত্রের প্রতি আমার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে।”

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রুবেলের মতো সংগ্রামী নেতাদের হাত ধরেই আগামী দিনে জাতীয়তাবাদী ছাত্রদল আরও শক্তিশালী হয়েউঠবে। তার জনপ্রিয়তা ও রাজনৈতিক ভূমিকা আগামীতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা।

  • ভারতীয়দের নিয়ে রওনা হলো মার্কিন সামরিক বিমান

    ভারতীয়দের নিয়ে রওনা হলো মার্কিন সামরিক বিমান

    মার্কিন সামরিক বাহিনীর একটি বিমানে করে ভারতীয় অবৈধঅভিবাসী-দের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হচ্ছে। একজন মার্কিন কর্মকর্তা সোমবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বলে খবর প্রকাশ করেছে রয়টার্স।

    রয়টার্স জানাচ্ছে, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে, সেক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীর সহযোগিতা নিচ্ছেন। যার মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন, সামরিক বাহিনীর বিমান ব্যবহার এবং সামরিক ঘাঁটিতে অভিবাসীদের রাখা।

    নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা রয়টার্স জানান, সামরিক বাহিনীর সি-১৭ বিমানে করে অভিবাসীদের একটি ফ্লাইট ভারত রওনা দিয়েছে। যেটি পৌঁছাতে ২৪ ঘণ্টা সময় লাগবে।

    মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও টেক্সাসের এল পাসো এবং ক্যালি-ফোর্নিয়ার সান দিয়াগোতে আটক ৫ হাজারের বেশি অভিবাসীকে বহিষ্কারের জন্য ফ্লাইট পরিচালনা শুরু করেছে। ইতোমধ্যে সামরিক বিমানে করে অভিবাসীদের গুয়েতেমালা, পেরু এবং হন্ডুরাসে ফেরত পাঠানো হয়েছে।

     

  • অতি সহজেই ফাইনালে বরিশাল

    অতি সহজেই ফাইনালে বরিশাল

    জয়টা নিজেদের করে নিলো ফরচুন বরিশাল। আর চিটাগং কিংসকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। চিটাগংকে ৯ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠলো তামিম ইকবালের দল বরিশাল।

    মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে টসে হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৯ রান করে চিটাগং। জবাবে ব্যাট করতে নেমে ১৭.২ ওভারে ৯ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় গত বারের চ্যাম্পিয়ন বরিশাল।

    ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাচের লাগাম শুরু থেকেই ধরে রেখেছিল বরিশাল। দেখেশুনে শুরু করেন দুই ওপেনার তামিম ও তৌহিদ হৃদয়। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে করেন ৪০ রান। তবে তাদের জুটি ভাঙে ৫৫ রানের মাথায় ২৯ করে তামিম সাজঘরে ফিরলে।

    এরপর হৃদয় ও দাভিদ মালান দলকে নিয়ে যান জয়ের বন্দরে। হৃদয়ের ব্যাট থেকে আসে ৫৬ বলে ৮২ রান। মালান অপরাজিত থাকেন ৩৪ রানে। আর তাতেই ফাইনাল নিশ্চিত করে তামিমের দল।

    এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা প্রত্যাশা মত করতে পারেনি মোহাম্মদ মিঠুনের দল। ওপেনার খাজা নাফে ফেরেন ৪ রান করে। চিটাগংয়ের হয়ে আসর জুড়ে দুর্দান্ত ফর্মে থাকা গ্রাহাম ক্লার্ক ফেরেন মাত্র ৬ রান করেই। অধিনায়ক মিঠুনও এদিন ফেরেন মাত্র ১ রান করে।

    পাওয়ারপ্লেতে ৪২ রান তুলতেই হারিয়েছে ৪ উইকেট। এরপর দলের হাল ধরেন ওপেনার পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেন পাটো-য়ারী। দুজনে গড়েন ৫০ রানের জুটি। ৩৬ রান করে ইমন সাজঘরে ফিরলেও দলের বিপর্যয় সামাল দেন শামীম। ২৯ বলে তুলে নেন অর্ধশতক। শামীমের ব্যাট থেকে আসে ৪৭ বলে ৭৯ রানের ইনিংস।

    শামীম আর ইমন ছাড়া চিটাগংয়ের আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। আর তাতেই ৯ উইকেটে ১৪৯ রানে থামে চিটাগং।

    এই জয়ে টানা দুই আসরে ফাইনালে উঠলো তামিমের দল বরিশাল। আর ম্যাচ হেরে চিটাগংকে খেলতে হবে এলিমিনেটরে জেতা দল খুলনা টাই-গার্সের বিপক্ষে। বুধবার অনুষ্ঠিত হবে খুলনা-চিটাগংয়ের দ্বিতীয় কোয়া-লিফায়ার।

  • নবজাতকের চর্মরোগ হলে করণীয়

    নবজাতকের চর্মরোগ হলে করণীয়

    জন্মের পরপরই নবজাতকের চর্মরোগ দেখা দিতে পারে। নবজাতকের ত্বক অত্যন্ত সংবেদনশীল হয়ে থাকে। তাই স্বাভাবিকভাবেই তাদের ত্বক খুব সহজে চর্মরোগে আক্রান্ত হতে পারে।

    শিশুর ত্বকের সঠিক পরিচর্যা ও সময়মতো সঠিক চিকিৎসার মাধ্যমে অতি সহজেই এ জাতীয় জটিলতা থেকে মুক্তি পাওয়া যায়।আসুন জেনে নেই নবজাতকের চর্মরোগ হলে করণীয় কী।

    ১. প্রিকলি হিট বা ঘামাচি
    দিনের তাপমাত্রা বেশি থাকা অবস্থাতেও আমাদের দেশে দাদী নানীরা নবজাতককে অনেক সময় চারদিক থেকে গরম কাপড়ে জড়িয়ে রাখেন। এর থেকে সাদা অথবা লাল রং বিশিষ্ট পানি আকারে ঘামাচির দানা দেখা দেয়।—এ থেকে শরীরে অনেক ফোঁড়ার সৃষ্টি হতে পারে। জন্মের পর শিশুকে একটু খোলামেলা রাখা উচিত। ট্যালকম পাউডারের ব্যবহার উপকারে আসে।

    ২. এরিথেমা টক্সিকাম নিউন্যাটোরিয়াম বা মাসিপিসি
    গ্রামের মা-চাচিরা এ জাতীয় চর্মরোগকে মাসিপিসি বলে থাকেন এবং এটি নবজাতকদের হয়েই থাকে বলে তাদের ধারণা। সত্যিই এটি খুব সাধারণ ব্যাপার। জন্মের তিন থেকে চার দিনের দিন শিশুর শরীরে লাল লাল র্যাশ দেখা দেয়। এর সঙ্গে জ্বর বা অসুস্থতার অন্য কোনো উপসর্গ থাকে না। ১০ দিনের দিন কোনো ধরনের ওষুধ ছাড়াই এটি ভালো হয়ে যায়।

    ৩. ডায়াপার র্যাশ বা ন্যাপকিন র্যাশ
    ডায়াপার বা ন্যাপি পরানোর কারণে নবজাতকের ত্বকে লাল লাল ভাব নিয়ে অ্যালার্জির মতো র্যাশ দেখা দিতে পারে। এ জাতীয় র্যাশ শরীরের যে সব স্থান কাপড়ের সংস্পর্শে আসে, সেই জায়গায় হয়ে থাকে।

    অর্থাৎ উরুতে হবে, তবে উরুর ভাঁজ বা কুঁচকির ভাঁজে হবে না। এমন অবস্থায় কাপড় সাময়িকভাবে বর্জন করা উচিত। যেসব বাচ্চার ন্যাপি বা ডায়াপার সারা রাতে একবারও বদলানো হয় না, তাদেরই এ সমস্যাটি বেশি হয়। প্রস্রাবের ইউরিয়া থেকে অ্যামোনিয়া তৈরি করে ত্বকে জ্বালা-পোড়া ও চুলকানি সৃষ্টি হয়।

    ৪. ক্যানডিডিয়াসিস বা ফাঙ্গাস
    নবজাতকের মুখের ভেতর, বিশেষ করে জিহ্বাতে দুধের সরের মতো আস্তরণ দেখা দেয়। যে সমস্ত জায়গা সব সময় ভিজা থাকে, যেমন কুঁচকি, পায়ুপথের আশপাশ, গলার ভাঁজ, সে সমস্ত জায়গাতেও ক্যানডিডা দিয়ে সংক্রমণ হতে পারে। এ ক্ষেত্রে আক্রান্ত স্থানের চামড়া লাল লাল ভাব হয়ে যায় এবং এর ওপর সাদা সাদা ছোপ দেখা দেয়, সাথে প্রচণ্ড চুলকায়। এ থেকে মুক্তি পেতে হলে আক্রান্ত স্থানকে অবশ্যই শুকনো রাখতে হবে।

    ৫. ক্যারাডাল ক্যাপ
    কোনো কোনো নবজাতকের মাথায় চামড়া পুরু হয়ে জমতে দেখা যায়। এগুলো অনেকটা খুশকির মতো। সাধারণত হলুদ অথবা বাদামি রঙের হয়। কখনো কখনো বাজে গন্ধ হয় এবং তেলতেলে ভাব দেখা যায়। এটি ছয় মাস বয়সে নিজে থেকেই ভালো হয়ে যায়। সাময়িকভাবে পরিষ্কারের জন্য অলিভ অয়েল রাতে মেখে সকালে গোসল করাতে পারেন।

    ৬. স্ক্যাবিস বা পাঁচড়া চুলকানিখোসপাঁচড়া ছোঁয়াচে রোগ। এটি নবজাত-কের চর্মরোগ গুলোর মধ্যে তুলনামূলক জটিলতম। প্রতিটি আঙুলের ভাঁজে ভাঁজে, কব্জিতে, হাত ও পায়ের তালুতে, বগলে, নাভি, যৌনাঙ্গে, গলা এমনকি সমস্ত শরীরে ছোট ছোট গোটা আকারে চুলকানি দেখা দেয়।

    তাই দ্রুত একজন চর্মরোগ বিশেষজ্ঞের অধীনে এর চিকিৎসা নেওয়া উচিত। কারণ, খোস পাঁচড়াগুলো পেকে যেতে পারে এবং এ থেকে কখনো কখনো কিডনি আক্রান্ত হতে পারে।

  • স্মৃতিশক্তি ধরে রাখর উপায় !

    স্মৃতিশক্তি ধরে রাখর উপায় !

    স্মৃতিশক্তি মানুষের জীবনের খুব গুরুত্বপূর্ণ এক অংশ। দৈনন্দিন কাজ থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রেই স্মৃতিশক্তির প্রভাব পড়ে।

    সাধারণত মধ্য বয়সের সময় বাড়ার সাথে সাথে মানুষের স্মৃতিশক্তি কমতে শুরু করে। তবে যদি অধিক মাত্রায় স্মৃতি বিনষ্ট হতে শুরু করে বা কম বয়সেই স্মৃতিভ্রম হয় তাহলে বুঝতে হবে কোনো সমস্যা রয়েছে।

    বর্তমান যুগে আমাদের প্রায়ই বিভিন্ন কারণে মাল্টিটাস্কিং করতে হয় বা কোনো জিনিসে অনেকক্ষণ মনোযোগ ধরে রাখতে হয়। তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় দুর্বল স্মৃতিশক্তির কারণে জীবন অনেক চ্যালেঞ্জিং হ্য়।

    আমাদের সাথে প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটে, সেই তথ্যবহুল ছবিগুলো আমাদের মস্তিষ্কে সংরক্ষিত, একেই স্মৃতি বলা হয়। মস্তিষ্কের স্মৃতিধারণ ক্ষমতাকে উন্নত করতে চাইলে প্রতিদিন কিছু নিয়ম মেনে চললে উপকার পাওয়া যায়।

    নিয়মের মধ্যে থাকা: প্রতিদিনের গুরুত্বপূর্ণ কাজগুলোর জন্য একটি পরিকল্পিত রুটিন তৈরি করে রাখুন। নিয়ানুযায়ী কাজ করলে গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখা সহজ হয় এবং ভুলে যাওয়ার প্রবণতা কমে যায়।

    ভালো ঘুম: প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। অর্থাৎ, রাতে অন্তত ৬ থেকে ৮ ঘণ্টার ঘুম স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে।

    মানসিক চর্চা: পাজল, ধাঁধা সমাধান, পড়া বা নতুন কোনো দক্ষতাসম্পন্ন কাজ শেখার মাধ্যমে মস্তিষ্কের ব্যায়াম করা সম্ভব। এতে কর্মদক্ষতা বাড়ে, ফলে মনে রাখার ক্ষমতাও বাড়ে।

    চাপ কমানো: বিভিন্ন প্রশান্তিমূলক মানসিক চাপ মুক্ত করার পদ্ধতি অবলম্বন করে মস্তিষ্ককে মানসিক চাপমুক্ত করতে হবে। এতে মস্তিষ্কে ক্ষতি সাধনকারী নেতিবাচক হরমোনের নিঃসরণ কমে এবং স্মৃতি ধরে রাখার ক্ষেত্রে উপকার হয়।