Category: জাতীয়

  • মঙ্গলবার শ্রদ্ধা নিবেদনে স্মৃতিসৌধে যাচ্ছে এনসিপি

    মঙ্গলবার শ্রদ্ধা নিবেদনে স্মৃতিসৌধে যাচ্ছে এনসিপি

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা মঙ্গলবার (৪ মার্চ) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সোমবার (৩ মার্চ) দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৭টায় এনসিপি নেতারা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সকাল ১০টায় তারা রাজধানীর রায়েরবাজারে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন।

    দুই কর্মসূচিতেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন।

    গত শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। আত্মপ্রকাশের পর মঙ্গলবার দলটির প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

     

     

  • ওষুধ সংকটে মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল

    ওষুধ সংকটে মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল

    জেলার সবচেয়ে বড় সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ সংকট দেখা দিয়েছে।  ফলে চিকিৎসা নিতে এসে বিপাকে পড়তে হচ্ছে রোগীদের। বাইরে থেকে ওষুধ কিনতে গিয়ে মোটা অংকের টাকা খরচ করতে হচ্ছে।

    ৫০০ শয্যা এ হাসপাতালে মানিকগঞ্জ জেলার সাত উপজেলাসহ পাশের জেলা ফরিদপুর ও টাঙ্গাইল থেকেও চিকিৎসা নিতে আসেন রোগীরা।এ হাসপাতাল।হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দরপত্র জটিলতায় কিছু সংকট দেখা দিয়েছে। সম্প্রতি বিপুল পরিমাণ ওষুধ কেনা হয়েছে।

    শিগগির এ সংকট কাটিয়ে ওঠা যাবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানিক-গঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ মালেক স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে তার বাবা প্রয়াত এম এ কর্নেল মালেকের (কর্নেল মালেক মেডিকেল কলেজ) নামে হাসপাতালটি গড়ে তোলেন।

    সম্প্রতি সরকার এর নাম পরিবর্তন করে রাখে মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে প্রায় এক হাজার রোগী টিকিটের মাধ্যমে চিকিৎসা নিলেও ইনডোরে শতাধিক রোগী ভর্তি থাকছেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা নুর ইসলাম জাগো নিউজকে বলেন, সাটুরিয়া উপজেলার দরগ্রাম এলাকা থেকে এই হাসপাতালে এসেছি।

    চিকিৎসক দুটি ওষুধ লিখে দিয়েছেন। কিন্তু এখান থেকে মাত্র একটি ওষুধ দিয়ে বলেছে, আর নেই।শিবালয় উপজেলার শরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমি মহাদেবপুর থেকে এসেছি চর্মরোগের চিকিৎসার জন্য।

    এখানে আসার পর চিকিৎসক প্রেসক্রিপশনে পাঁচটি ওষুধ লিখেছেন। এখানে থেকে আমাকে দুটি ওষুধ দিয়েছে। বাকি তিনটা পাইনি। মানিক-গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, সম্প্রতি ওষুধ কেনা হয়েছে। শিগগির সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা রাখি।

  • মানিক মিয়া এভিনিউতে আনুষ্ঠানিক ঘোষনায় জাতীয় নাগরিক পার্টির আত্ম-প্রকাশ !

    মানিক মিয়া এভিনিউতে আনুষ্ঠানিক ঘোষনায় জাতীয় নাগরিক পার্টির আত্ম-প্রকাশ !

    নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ইসমাইল হোসেন রাফির বোন মীম আক্তার।

    পরে সদস্য সচিব আখতার হোসেন ১৫১ সদস্যের আংশিক কমিটির অন্যদের নাম ঘোষণা করেন। শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়৷ এরপর পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়৷ ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

    সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীতে অংশ নিয়েছেন। পরে জুলাই গণ অভ্যু-ত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। পাশাপাশি সবাইকে নিজ নিজ ধর্মমত অনুযায়ী শহীদদের জন্য প্রার্থনা করতে বলা হয়৷

    জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‍এই মঞ্চ থেকে আমরা শপথ নিতে চাই, এই ছোট জীবনে এত বড়দায়িত্বের আমানতকে যেন আমরা খেয়ানত না করি।

    সারজিস আলম বলেন,  আমরা যদি বাংলাদেশকে সুসংগঠিত করতে চাই, তাহলে আমাদের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে আগামীর বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ।

    হাসিনা এদেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানগুলোকে সংগঠিত করতে হবে। খুনি হাসিনার বিচার আমাদেরকে ঐক্যবদ্ধভাবে করতে হবে। কোনো অপ-রাধীর মুক্তির জন্য আমরা যেন থানায় না যাই।

    তিনি বলেন, যারা বড় রাজনৈতিক দল রয়েছে, তারা যদি ছোট দলকে এগিয়ে যেতে না দেয় তাহলে আবার একটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে। খুনি হাসিনাকে দেখে যেন আমরা সেই শিক্ষা নিতে পারি। আমরা দেশ এবং জাতিকে সবার ওপরে রেখে যেন আমরা নতুন ও সাম্যের বাংলাদেশ গঠন করতে পারি।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‍“বাংলাদেশের গণভবনে কে যাবে, তা ভারত থেকে ঠিক হবে না। নির্ধারিত হবে বাংলাদেশ থেকে। কারা সংসদে যাবেন, তা ঠিক করবে বাংলাদেশের খেটে খাওয়া জনতা। মসনদে কে বসবে, এই ভূখণ্ডের মানুষ তা নির্ধারণ করবে।”

    শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    হাসনাত আব্দুল্লাহ বলেন, “বাংলাদেশে দীর্ঘ সময় ধরে বিভাজনের রাজনীতি জিইয়ে রাখা হয়েছে। বিভাজনের এই রাজনীতির ঊর্ধ্বে ওঠে আমরা একতার রাজনীতি করব। বাংলাদেশ রাষ্ট্রকে গঠন করব।”

    তিনি বলেন, “বাংলাদেশে গত ৫৩ বছরে আমরা জাতি হিসেবে গড়ে ওঠতে পারিনি। আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে। আমরা স্বাধীন পুলিশ, বিচার বিভাগ গড়তে পারিনি। একটি স্টেট গড়তে পারিনি। আমাদের প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে চলেনি। আমরা তরুণরা এই বাংলাদেশকে গঠন করব। প্রতিষ্ঠানগুলোকে প্রপারলি ফাংশন করব।”

    তিনি আরো বলেন, “বিদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। কিন্তু কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না। আমাদের ছেলেরা যখন রক্ত দেওয়া শিখে গিয়েছে, তখন তাদের কেউ দমাতে পারবে না।”

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, “প্রবীণদের অভিজ্ঞতা ও তরুণদের তেজদীপ্ততা নিয়ে আমরা পরবর্তী বাংলাদেশ গড়ে তুলব। এ দেশে পরিবারতন্ত্রের কবর হয়েছে। এ দেশে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব ওঠে আসবে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে মত ও দ্বিমতের স্বাধীনতা থাকবে।”

    জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশকে আর কখনো বিভাজিত করা যাবে না। বাংলাদেশে আর ভারতপন্থি-পাকিস্তানপন্থি রাজনীতির ঠাঁই হবে না।শুক্রবার (২৮ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খানসহ রাজনীতিকরা।

     

     

     

     

  • দেশের জন্য সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে

    দেশের জন্য সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে

    সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ দায়িত্বপালনে প্রস্তুত থাকতে হবে।

    বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে সপ্তম ‘কর্নেল অব দি রেজিমেন্ট’-এর অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    এ অনুষ্ঠানের মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ১৯৭১-এর পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে এ রেজিমেন্টেকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে।

    রেজিমেন্টের সব সদস্যের উদ্দেশে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে হবে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাসদর, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকে।

    এর আগে, রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান পৌঁছালে তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয়। এরপর সেনাবাহিনীর প্রধানকে কর্নেল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়।

  • আসছে বৈষম্যবিরোধীদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’

    আসছে বৈষম্যবিরোধীদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’

    জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন তাদের নতুন রাজনৈতিক দলের নাম চূড়ান্ত করেছে।ছাত্রদের দলের নাম জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দলটির পক্ষ থেকে নতুন নাম চূড়ান্ত করা হয়।

    শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে।

    জানা গেছে, নতুন দলের শীর্ষ ৬ পদে থাকছেন আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। দলটির মুখ্য সমন্বয়ক হচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। হান্নান মাসুদ হচ্ছেন যুগ্ম সমন্বয়ক। এ ছাড়া, দলের যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন। নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবে বলে জানা গেছে।

    আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। সেখানে এসব সিদ্ধান্ত হয়।

    বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও যেসব পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে, সেগুলো নিশ্চিত করেছেন।

    বৈঠক সূত্র জানিয়েছে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে একাধিক প্রার্থী থাকায় এসব পদে নেতৃত্ব এখনো চূড়ান্ত হয়নি।

  • তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেলেন মাহফুজ আলম

    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেলেন মাহফুজ আলম

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে মো. নাহিদ ইসলামেরপদত্যাগের একদিন পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজ আলম। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

    প্রজ্ঞাপনে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করেছেন। সে অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব ওয়া হয়েছে উপদেষ্টা মাহফুজ আলমকে।

    এর আগে, গতকাল মঙ্গলবার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটাবিরোধী আন্দোলনের সময় মুখপাত্রের দায়িত্ব পালন করেন নাহিদ ইসলাম।

    মাহফুজ আলম গত বছরের ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। তবে তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। এর আগে, অন্তর্বর্তী সরকার গঠনের ২০ দিনের মাথায় ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক করেছেন তিনি।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলন চলাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাহফুজ আলম। আন্দোলনে তিনি রাজনৈতিক-বুদ্ধিবৃত্তিক সহযোগীর দায়িত্বে ছিলেন।

    গণ-অভ্যুত্থানের পরে ছাত্র, নাগরিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগা-যোগ রক্ষার জন্য গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ছিলেন তিনি।

  • খেলাপি ঋণ ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা !

    খেলাপি ঋণ ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা !

    ২০২৪ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ অন্তত ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে; যা মোট বিতরণ করা ঋণের ২০ দশ‌মিক ২ শতাংশ। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ তথ্য জানান।

    তিনি বলেন, মূলত আওয়ামী লীগ সরকারের আমলে গোপন রাখাখেলাপির সঠিক তথ্য প্রকাশের উদ্যোগ নেওয়ায় এ বিপুল পরিমাণ খেলাপি ঋণ বেরিয়ে এসেছে।

    গভর্নর বলেন, আমাদের কাছে যতই নতুন তথ্য আসছে, ততই বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। আমরা দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন করতে চাই। যেসব ব্যাংকে একীভূত করার দরকার সেগুলো একীভূত করব অথবা নতুন বিনিয়োগকারী নিয়ে এসে পুনর্গঠন করা হবে।

    ড. আহসান এইচ মনসুর বলেন, এ ছাড়া আইনগত সংস্কার হচ্ছে, ব্যাংক কোম্পানি আইন রিভিউ হচ্ছে। এসব শেষ হলে আমরা ব্যাংক খাত ব্যাংক আইন অনুযায়ী পুনর্গঠন করা হবে।

    তিনি আরও বলেন, ২০২৩ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২ লাখ কো‌টি টাকা। আর ছয় মাসে বেড়েছে ১ লাখ ৩৪ হাজার কো‌টি টাকা।

  • উপদেষ্টা নাহিদ ইসলামের  পদত্যাগ

    উপদেষ্টা নাহিদ ইসলামের  পদত্যাগ

    অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, দুপুর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় একটি বৈঠক হচ্ছে। বৈঠক শেষে যমুনার সামনে এ বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানানো হবে।

    কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল যে, নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন।

    আজ তার পদত্যাগের মধ্যে দিয়ে সে পথ অনেকটা সুগম হলো। আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ছাত্রদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে।

  • ২৮ ফেব্রুয়ারি তরুণদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

    ২৮ ফেব্রুয়ারি তরুণদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

    আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের নেতৃত্বে নতুন জাতীয় রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ’ বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

    জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানান, জুলাই গণঅভ্যুত্থানের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরে গঠিত জাতীয় নাগরিক কমিটির সংগঠকেরা এই দল তৈরি করছেন।

    সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সদস্য আকরাম হোসেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল ও মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।

    শুরুর দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশের কথা থাকলেও মানিক মিয়া অ্যাভিনিউতে দলটি আত্মপ্রকাশ করতে পারে। দলটির আয়োজনে নানা কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। তবে দলের নাম এখনো চূড়ান্ত হয়নি।

     

  • তালিকায় প্রায় ১৭ লাখ মৃত ভোটার- সিইসি

    তালিকায় প্রায় ১৭ লাখ মৃত ভোটার- সিইসি

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুন্দর ভোটের জন্য ভোটার লিস্ট স্বচ্ছ করা দরকার। অথচ ভোটার তালিকায় প্রায় ১৭ লাখ মৃত ভোটার।

    ওরাই কবর থেকে এসে ভোট দিয়েছে। সোমবার রাজধানীর ইটিআই ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি-আরএফইডির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    নাসির উদ্দিন বলেছেন, ভাবা যায় কবরবাসী ও ভোট দিতো। এই মৃত ভোটারের ব্যাপারটা আমাদের ধারণার বাইরে ছিল।  অন্যদিকে ৩৬ লাখ ভোটার হতে পারে, কিন্তু তাদের করা হয়নি। এগুলো বাদ পড়ে যেত।

    তিনি বলেন, সাংবাদিকদের সংগঠনগুলোতে সঠিক ভোট হয়। যদি সাংবাদিক সংগঠনগুলোর মতো নির্বাচন করতে পারতাম, ভালো হতো। সাংবাদিকদের সংগঠনের ভোটে কোনো ঝামেলা নাই, কোনো কারচুপি নাই, অভিযোগও নাই। আমরা অবাধ তথ্য প্রবাহ চাই।

    এ সময় সিইসি আগামী নির্বাচন নিয়েও কথা বলেন। তিনি বলেন, আমরা জোরেশোরে প্রস্তুতি শুরু করেছি। এক্ষেত্রে সরকার থেকে ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। জুনে তো করা যাবে না। করলে হয়তো এপ্রিলে করতে হবে। তবে আমরা মিনিমাম সময় ধরেই প্রস্তুতি নিচ্ছি।

    অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমেদ, আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ইটিআই মহাপরিচালক এস এম আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।