Category: জাতীয়

  • দাবি না মানলে স্কুলে স্কুলে তালা ঝুলিয়ে দেয়ার হুঁশিয়ারী সপ্রাবি শিক্ষকদের !

    দাবি না মানলে স্কুলে স্কুলে তালা ঝুলিয়ে দেয়ার হুঁশিয়ারী সপ্রাবি শিক্ষকদের !

    বেতন কাঠামো দশম গ্রেডে উন্নীত করার দাবিতে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়ে শাহবাগ ছেড়েছেন সরকারী প্রাথমিক বিদ্রালয়ের শিক্ষকেরা। শুক্রবার ২৪ জানুয়ারি, এই সময় বেধে দেয়। এই সময়ের মধ্যে সরকার দাবি পূরণ না করলে আর ঢাকায় না এসে স্কুলে স্কুলে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালনের আল্টিমেটাম দিয়েছেন শিক্ষকরা।

    শুক্রবার রাত পৌনে ৮টায় রাজধানীর শাহবাগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে থেকে ফিরে এই ঘোষণা দেন শিক্ষক প্রতিনিধি মনিবুল হক বসুনিয়া। তিনি বলেন, আজ আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে দশম গ্রেড বাস্তবায়নের দাবির স্মারকলিপি জমা দিয়েছি। বর্তমানে প্রধান উপদেষ্টা বিদেশে অবস্থান করছেন।

    সেজন্য আমাদের অপেক্ষা করতে বলা হয়েছে। আমরা কর্তৃপক্ষের অনুরোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দিচ্ছি। এর মধ্যে দশম গ্রেট বাস্তবায়নের ঘোষণা দিতে হবে। যদি এই সময়ের মধ্যে দাবি আদায় না হয়, তাহলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আমরা। তিনি আরো বলেন, আমরা আর ঢাকায় আসব না। স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করব।

    দীর্ঘ দিন ধরেই শিক্ষকরা বেতন বৈষম্যরোধে বেতন কাঠামো দশম গ্রেডে উন্নীত করার দাবির পক্ষে ৯টি যুক্তি তুলে ধরে আসছেন। এগুলো হলো:

    ১। একই যোগ্যতা, একই কারিকুলাম, একই শিক্ষার্থীদের নিয়ে পাঠদান করানো পিটিআই-সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক (দ্বিতীয় বিভাগ); তবে বেতন দশম গ্রেডে।

    ২। পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ যোগ্যতা স্নাতক বা সমমান, বেতন গ্রেড দশম।

    ৩। নার্সদের নিয়োগ পদে যোগ্যতা এইচএসসি (ডিপ্লোমা ইন নার্সিং), বেতন গ্রেড দশম।

    ৪। উপ-সহকারী কৃষি অফিসার পদের নিয়োগ যোগ্যতা এসএসসি (চার বছর কৃষি ডিপ্লোমা), বেতন গ্রেড দশম।

    ৫। ইউনিয়ন পরিষদ সচিব পদে নিয়োগ যোগ্যতা আগে ছিল এইচএসসি, বর্তমানে স্নাতক সম্মান; বেতন গ্রেড দশম (প্রস্তাবিত)।

    ৬। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ যোগ্যতা স্নাতক (সমমান), বেতন গ্রেড দশম ও নবম।

    ৭। অষ্টম শ্রেণি পাস সরকারি গাড়ির চালক ভাইদেরও বেতন গ্রেড ১২তম।

    ৮। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক (সস্মমান), বেতন গ্রেড দশম।

    ৯। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক (দ্বিতীয় বিভাগ) বা সমমান হলেও দশম গ্রেড পেতে বাধা শুধু আমলাতান্ত্রিকতা। এখনো ১৩ম গ্রেডে রাষ্ট্রের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে জাতিগঠনের কারিগর হিসেবে দায়িত্ব পালন করছেন শিক্ষকরা।

  • জাতির সামনে সব থেকে বড় ফোকাস সংসদ নির্বাচন

    জাতির সামনে সব থেকে বড় ফোকাস সংসদ নির্বাচন

    নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, জাতির সামনে সব থেকে বড় ফোকাস সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টা ২০২৫ সালের শেষে নয়তো ২০২৬ সালের প্রথম দিকে ভোট অনুষ্ঠিত হওয়ার একটি ঘোষণা দিয়েছেন। আমরা মূলত এখন জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছি।

    বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় বরিশাল নগরের কাশিপুরস্থ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

    এ সময় ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, সুষ্ঠু সুন্দর নির্বাচন নিয়ে আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। এত দিন ভোট সম্পর্কে মানুষের মাঝে অনীহা ছিল। আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটি সঠিক সুন্দর মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

    ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে ইসি মাছউদ বলেন, ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম চলমান রয়েছে। এখানে নতুন ভোটারদের সংযুক্ত করার পাশাপাশি মৃতদের নাম তালিকা থেকে কর্তন করা। ভুয়া ভোটারদের বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি রোহিঙ্গাসহ ভিনদেশি নাগরিক যাতে ভোটার না হতে পারে তার ব্যবস্থা নেওয়া হবে।

    আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, বরিশাল ও বরিশাল জেলার সব উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বিশ্ব অর্থনৈতিক ফোরামের যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

    বিশ্ব অর্থনৈতিক ফোরামের যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

    বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দিতে চার দিনের সফরে সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট সোমবার দিবাগত রাত একটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে শীর্ষ ব্যবসায়িক নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন।

    চার দিনের সফর শেষে আগামী ২৫শে জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

  • বদলে গেল পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক

    বদলে গেল পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক

    বদলে যাচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

    তিনি বলেছেন,“পুলিশ,র‍্যাব এবং আনসারের জন্য তিনটা পোশাক চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে আয়রন, রয়েল ব্লু, ডিপ খাকি, ডিপ ব্লু, জলপাই রংসহ ১৮টি রঙের পোশাকের মডেল উপস্থাপন করা হয়।

    সেখান থেকে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন বাহিনীর জন্য আলাদা রঙের পোশাক চূড়ান্ত করা হয়। এর আগে, গত ১১ আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

    সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নতুন পোশাক অনুমোদন করা হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

    প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পোশাকের সঙ্গে তাদের মন-মানসিকতার পরিবর্তন হতে হবে।

  • সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান ৬৫ শতাংশ মানুষ

    সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান ৬৫ শতাংশ মানুষ

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপ বলছে, দেশের ৬৫ শতাংশ মানুষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন চান। রাজনৈতিক দলগুলোর ভাবনা আবার ভিন্ন। বিএনপিসহ বড় দলগুলো মনে করছে, এ মুহূর্তে জাতীয় অগ্রাধিকার সংসদ নির্বাচন। ইসিও কথা বলছে অনেকটা একই সুরে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান।

    ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ সব জায়গায় এক ধরনের স্থবিরতা চলছে। দলীয় বিবেচনায় নির্বাচিতরা অধিকাংশই সরকার পতনের পর থেকেই পলাতক। অনেকে গ্রেফতার হয়েছেন। এতে জন্ম-মৃত্যু সনদ, নাগরিক ও ওয়ারিশ সনদ পেতে বেগ পেতে হচ্ছে জনগণকে। অনেক সময় সরকারি কাজের জন্য কর্মকর্তাদের পাওয়া যায় না। তারা স্থানীয়দের চেনেন না। শনাক্ত করতে ব্যবহার করা হচ্ছে জটিল পদ্ধতি।

    নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, মানুষ বর্তমানে অনেক সেবা থেকে বঞ্চিত। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে আমি কোনো বাধা দেখছি না। রাজনৈতিক দলগুলো চাইলেই কোনো বাধা নেই। তবে সে ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ইসিকে অনুরোধ করতে হবে আগে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য।- ।

    আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার বিষয়ে সমর্থন জানিয়েছেন ৬৫ শতাংশ মানুষ। জরিপটি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রস্তাব তৈরির লক্ষ্যে গত ২০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এ জরিপ চালায়। ইতোমধ্যে জরিপের খসড়া প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

    নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, দেশের আবহাওয়া একটা গুরুত্ব পূর্ণ বিষয়। এমন কোনো ঘটনা (ইভেন্ট) আসা ঠিক হবে না, যেটা জাতীয় নির্বাচন ব্যাহত করে। আমি নিশ্চিত মন্ত্রণালয়, সরকার, সংশ্লিষ্ট সবাই যেটা সিদ্ধান্ত নেবে, আমরা তা বাস্তবায়ন করবো।

    এতে সরকার যদি মনে করে কিছু নির্বাচন আগে করবো আমাদের সেভাবে করতে হবে।- অন্তর্বর্তী সরকারের নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, ‘আগে স্থানীয় সরকার নির্বাচনে কোনো বাধা দেখছি না’জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে কোনো বাধা দেখছেন না । এটা রাজনৈতিক দলগুলোর চাওয়া-পাওয়ার ওপর নির্ভর করছে দাবি করে বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন জরুরি। মানুষ বর্তমানে অনেক সেবা থেকে বঞ্চিত।

    জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে আমি কোনো বাধা দেখছি না। রাজনৈতিক দলগুলো চাইলেই কোনো বাধা নেই। তবে সে ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ইসিকে অনুরোধ করতে হবে আগে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য ।’ জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে রয়েছে জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠন ও দল। তারা বিবিএসের জরিপের ফলাফলকে যৌক্তিক বলে মনে করছে। তবে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না।

    বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান সম্প্রতি টাঙ্গাইলের একটি অনুষ্ঠানে বলেন, আপনারা কেউ কেউ রাজনৈতিক দল গঠন করতে চান, তাদের স্বাগতম। গণতন্ত্রে রাজনৈতিক দল আছে। নতুন নতুন রাজনৈতিক দল আসতে কোনো বাধা নেই, বরং স্বাগত জানাই। কিন্তু আপনাদের রাজনৈতিক দল হবে। তারপর কয়েক বছরে ওটা দাঁড়াবে। তারপর নির্বাচন- এসব চটকদারি কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না।

    তিনি বলেন, জনগণ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আগে জাতীয় সংসদ নির্বাচন চায়। কোনো স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে হবে না। প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে এ বছরই নির্বাচনের আয়োজন করুন।

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোকে ডেকে যে সিদ্ধান্ত নেবেন তাতেই রাজি গণ অধিকার পরিষদ (জিওপি)। দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান জাগো নিউজকে বলেন, ‘প্রধান উপ-দেষ্টার উচিত হবে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া। অন্যথায় সবার মধ্যে মতপার্থক্য থাকবে।

    উপদেষ্টাকে উদ্যোগ নিতে হবে। দল হিসেবে আমরা চাই জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠা করা। পুনরায় ঐক্য ও সংহতি ফিরিয়ে আনা উচিত। ঐক্য না থাকলে দেশ পিছিয়ে যাবে। আমার চাওয়া জাতিকে ঐক্য করা। আমার চাওয়া নিজেদের মধ্যে বিভেদ না থাকা। যাতে আর কোনোদিন আওয়ামী লীগ এই দেশে প্রতিষ্ঠিত না হতে পারে। স্থানীয় নির্বাচন আগে না পরে হবে সবাই যে সিদ্ধান্ত নেবে তাতেই আমরা রাজি।’

    এ প্রসঙ্গে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান প্রফেসর ড. তোফায়েল আহমেদ বলেন, ‘আমি যেহেতু একটা কমিশন নিয়ে কাজ করছি সুতরাং কোনো মন্তব্য করবো না। তবে বদিউল আলমের সুপারিশে পরিষ্কারভাবে বলা হয়েছে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া দরকার।’

    ইসি বলছে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা সমীচীন নয়? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমি বলতে পারবো না। এটা ইসিকে জিজ্ঞেস করেন তারা কেন এটা বলেছে।’ স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত কি না? আমি যেহেতু ‘একটা কমিশনের হয়ে কাজ করছি সুতরাং এখন কিছু বলতে পারবো না।’

  • বেড়েছে পেঁয়াজের দাম, সবজির বাজারে স্বস্তি

    বেড়েছে পেঁয়াজের দাম, সবজির বাজারে স্বস্তি

    মাঘ মাসে শীতের সবজিতে ভরপুর থাকে গ্রাম-গঞ্জের হাট থেকে শহরের বাজারও। কত বাহারি রকমের সবজি। এ সময় সবজিতে সয়লাব বাজার দেখতেও চোখে আরাম লাগে। আর দাম হাতের নাগালে থাকায় সবাই তা সাধ্যমতো কিনতেও পারেন। রাজধানীর প্রতিটি বাজারেই পর্যাপ্ত পরিমাণে সবজির সরবরাহ থাকায় ক্রেতারা কিনে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

    তবে বেড়েছে পেঁয়াজের দাম। নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব জায়গাই সবজির দাম কম। যদিও অভিজাত এলাকার বাজার আর মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের এলাকার বাজারে একই সবজির কিছুটা তারতম্য রয়েছে। যেমন গুলশানের ডিনএনসিসির বাজারে যেই ফুলকপি এখনো ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে তা দেখা যায় খিলগাঁও কিংবা মুগদায় ২০/৩০ টাকায় বিক্রি হচ্ছে।

    স্থান-কাল ভেদে এরকম অনেক পণ্যেরই দামের তারতম্য রয়েছে। এদিকে সরেজমিনে দেখা গেছে, কিছু সবজির মৌসুম না হওয়ায় নির্দিষ্ট সেই সবজিগুলোর দাম তুলনামূলক বেশি।

    এর মধ্যে রয়েছে বরবটি, করলা। এগুলোই এখন বাজারের সবচেয়ে বেশি দামি সবজি। বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায়। বাকিগুলোর দাম তুলনামূলক কম।

  • পরিক্ষামূলক নিউজ পাবলিশ

    পরিক্ষামূলক নিউজ পাবলিশ

    ঢাকা থেকে দুবাই রুটে আগামী ১১ জানুয়ারি ও ১২ জানুয়ারি অতিরিক্ত ফ্লাইট চালানোর ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আগেরবার ভাড়ার বিষয়টি প্রকাশ করা হলেও এবার সর্বনিম্ন বা সর্বোচ্চ ভাড়া জানায়নি সংস্থাটি।

    সম্প্রতি আসন সংকটের অজুহাতে দুবাইয়ের ৪০ হাজার টাকার একমুখী টিকিট ৮৭ হাজার, সৌদি আরবের ৪২ হাজারের টিকিট ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে ভাড়া কমানোর দাবি জানাচ্ছিলেন প্রবাসী ও ট্রাভেল এজেন্সিগুলো।

     

    ঢাকা থেকে দুবাই রুটে আগামী ১১ জানুয়ারি ও ১২ জানুয়ারি অতিরিক্ত ফ্লাইট চালানোর ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আগেরবার ভাড়ার বিষয়টি প্রকাশ করা হলেও এবার সর্বনিম্ন বা সর্বোচ্চ ভাড়া জানায়নি সংস্থাটি।

    সম্প্রতি আসন সংকটের অজুহাতে দুবাইয়ের ৪০ হাজার টাকার একমুখী টিকিট ৮৭ হাজার, সৌদি আরবের ৪২ হাজারের টিকিট ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে ভাড়া কমানোর দাবি জানাচ্ছিলেন প্রবাসী ও ট্রাভেল এজেন্সিগুলো।