Category: ঢাকা বিভাগ

  • সাটুরিয়ায় তামাকচাষীদের প্রনোদনা দেওয়ার আহ্বান উপজেলা কৃষি কর্মকর্তার !

    সাটুরিয়ায় তামাকচাষীদের প্রনোদনা দেওয়ার আহ্বান উপজেলা কৃষি কর্মকর্তার !

    তামাকের বিকল্প কৃষিপণ্য চাষের জন্য তামাকচাষীদের প্রণোদনা দেওয়া আহ্বান জানিয়েছেন সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসুম। তিনি (৮মার্চ) রবিবার উপজেলা হলরুম মিলনায়তনে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর সাথে মতবিনিময় কালে এই আহ্বান জানান।

    তিনি বলেন, আমাদের সাটুরিয়া উপজেলার চরাঞ্চল গুলোতে বিশেষ করে তিল্লি, বরাঈদ ও দিঘলীয়া ইউনিয়নের অনেক জায়গায় তামাক চাষ হচ্ছে। কিছু সংখ্যক কৃষক অধিক লাভের আশায় তারা তামাক চাষের উপর ঝুঁকে পড়েছেন। অসাধূ তামাক কোম্পনী গুলো গোপনে প্রনোদনা দিয়ে জনবহুল এলাকাগুলোতে কৃষকদের তামক চাষে বাধ্য করছেন যা জনস্বাস্থের মারাত্বক ক্ষতির কারণ হতে পারে।

    তিনি আরো বলেন, চলতি মৌসুমে উপজেলায় উল্লেখযোগ্য পরিমান জমিতে তামাক চাষ হয়েছে। যার ফলে ধান, আলু ও ভুট্টার মতো ফসলি জমি, পরিবেশ ও কৃষকের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এই ধারাবাহিকতা চলতে থাকলে ভবিষ্যতে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুঁমকি সৃষ্টি হতে পারে।

    তিনি বলেন, আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে এই বিষয়ে সার্বিক খোজঁ-খবর রাখছি। তামাকজাত পণ্যের ব্যবসায়ীগণ যাতে কৃষকদের প্রলোভিত করতে না পারে সে দিকে ও আমাদের দৃষ্টি আছে।

    তিনি উল্লেখ্য করেন, মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের আশা-আমরা যদি নিদিষ্ট এলাকাগুলোতে (যে সব এলাকাগুলোতে তামাক চাষ হয়) সরকারী ভাবে প্রনোদনা দিতে পারি তবে কৃষকদের এই ক্ষতিকর কৃষিজ পন্য উৎপাদন থেকে বিরত রাখতে পারবো এবং সাটুরিয়াকে একটি দুষনমুক্তে উপজেলা হিসাবে ঘোষনা করতে পারবো।

  • প্রেসক্লাব-সাটুরিয়ার পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

    প্রেসক্লাব-সাটুরিয়ার পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতাকে পুস্পস্তবকে নিবেদন করেছেন প্রেসক্লাব সাটুরিয়ার নেতৃবৃন্দ। আজ ৮ মার্চ রোজ রোববার সাড়ে ৩টার দিকে উপজেলা মিলনায়তনে তাকেঁ ফুল দিয়ে অভিবাদন জানান তারা।

    এই সময় প্রেসক্লাব সাটুরিয়ার আহবায়ক (প্রবীণ বয়েজ‍্যেষ্ঠ সাংবাদিক) মোঃ ইউনুছ আলী, সদস্য সচিব আজিজুর রহমান, যুগ্ন আহবায়ক মোঃ আবু বকর সিদ্দিক ও  সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, মোঃ রেজাউল করিমসহ অন‍্যান‍্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    মন্ত্রী সদয় অবগতির জন্য প্রেসক্লাব সাটুরিয়ার আহবায়ক মোঃ ইউনুছ আলী জানান, প্রেসক্লাব সাটুরিয়া ‘দেশ ও মানুষের কল্যাণের সঠিক ও নির্ভুল তথ্য প্রদানে বদ্ধপরিকর।  মূলতঃ মানবিক কল্যাণের পথ ধরেই আমাদের ক্লাবটি এগিয়ে যাবে-ইনশাল্লাহ।

  • সঠিক কাজের জন্য সঠিক ব্যক্তিকে নির্বাচন করুন- বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী

    সঠিক কাজের জন্য সঠিক ব্যক্তিকে নির্বাচন করুন- বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী

    দলীয় অবস্থানের উর্ধেব থেকে সঠিক কাজের জন্য সঠিক ব্যক্তিকে নির্বাচনের তাগিদ দিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি আজ রবিবার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে এই কথা বলেন।

    তিনি বলেন, প্রশাসনের কাজ হবে স্বচ্ছতা ও ন্যায় ভিক্তিক। আপনারা সাধারন মানুষের কল্যাণে সব সময় সঠিক সিদ্ধান্ত নিবেন। আমাদের সকলকেই, বিগত সময়ের ধ্যান-ধ্যারনা থেকে বেড়িয়ে আসবে হবে। অফিসে গাল-গল্প করে অযথা সময় নষ্ট করা যাবে না। আমরা যতক্ষণ অফিস করবো, ততক্ষণ গঠণ মূলকঃ আউটপোর্ট দেয়ার চেষ্টা করবো।

    তিনি নিজদলীয় নেতা কর্মীদের সম্পর্কে হুঁশিয়ারী দিয়ে বলেন, দলীয় প্রভাবে কেউ চাদাঁবাজী, টেনন্ডারবাজী কিম্বা জোর-জুলুম করলে সাথে সাথে তাকে দল থেকে বহিস্কার এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ব্যাপারে কঠিন নিদের্শ দেওয়া আছে।

    তিনি ওসি ও ইউএনওকে নির্দেশ করে বলেন, কোনো রাজনৈতিক নেতাকর্মীরা অন্যায় আবদার বা প্রভাব খাটানোর চেষ্টা করলে কোনোভাবেই তাদেকে প্রশ্রয় দিবেন না। দলীয় পরিচয়ে কেউ যেন আপনাদের কাছে বাড়তি সুযোগ-সুবিধা না পায় সেই বিষয়ে লক্ষ্য রাখবেন। দলীয় পরিচয়ে অযথা সরকারী অফিসে বসে ঘন্টার পর ঘন্টা যেন কেউ আপনাদের সময় নষ্টা না করে সেই দিকে লক্ষ্য রাখবেন।

    আলোচিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন। সভায় সাটুরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

    বিকাল ৩টার শুরু হওয়া সভায় মন্ত্রী প্রথম পর্বেই উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। গুরুত্বপুর্ণ দপ্তরীক সমস্যার যথাযথ সমাধানের আশ্বাস দেন। এই সময় তিনি সাটুরিয়ার ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়িকে পর্যটন খাতের আওতায় এনে এর উন্নয়ন পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

    অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন মন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পরে মন্ত্রী দুস্থদের মাঝে চাল বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পাশাপাশি কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন।

    দিনের কর্মসূচি শেষে তিনি উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ইফতার করেন ।

  • মানিকগঞ্জ জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

    মানিকগঞ্জ জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

    বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল ও বদর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আছড় স্থানীয় ডায়মন্ড কনভেনশন হলে আয়োজিত সভায় মানিকগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ, আলেম-উলামা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক নেতৃবৃন্দ, ছাত্রনেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ এতে অংশ গ্রহণ করেন।

    মানিকগঞ্জ জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে  জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম এটি সঞ্চালনা করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা উত্তর অঞ্চল সহকারী পরিচালক ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন।

    প্রধান অতিথি মাওলানা দেলওয়ার হোসাইন তার বক্তব্যে বলেন, যারা যত বেশি ক্ষমতা ধর হবে তাদের কে ততবেশি তাকওয়াবান হতে হবে। মুত্তাকি বানানোর ট্রেনিং এর মাস রমজান মাস, এই রমজান মাসের শিক্ষা কে কাজে লাগিয়ে  আামাদের বারোমাা তাকওয়ার ভিত্তিতে জীবন পরিচালনা করতে হবে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি প্রার্থী ডাক্তার মোঃ আবু বকর সিদ্দিক ও জেলা জামায়াতের নাযেবে আমীর এডভোকেট মোঃ আনোয়ার হোসেন।

    উপস্থিত ছিলেন  মানিকগঞ্জ জজ কোর্টের পিপি এডভোকেট আফম নুরতাজ আলম বাহার, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট জসিম  উদ্দিন, এনসিপির জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট জাহিদুর রহমান তালুকদার, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী মাওলানা শামসুল ইসলাম,  জামায়াতের জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা জাকিরুল ইসলাম খান, অধ্যাপক মনিরুল ইসলাম, ডাকসুর হল সংসদের কার্য নির্বাহী সদস্য মেঃ সায়েদুজ্জামান আলভি প্রমূখ।

     

     

  • মানিকগঞ্জে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-২

    মানিকগঞ্জে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-২

    মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযানে চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

    শুক্রবার (৬ মার্চ) বিকেলে মানিকগঞ্জ সদর থানার মূলজান গ্রামের (ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণ পাশে) একটি কাঁঠাল গাছের নিচ থেকে এই ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    এ সময় ঘটনায় সংশ্লিষ্ট থাকায়— নুরুল কবির (২৭) ও মফিজ আলম (২৩) নামক দুইজনকে গ্রেফতার করা হয়। তারা উভয়েই কক্সবাজার জেলার উখিয়া থানার বাসিন্দা বলে জানাগেছে।

    এ ব্যাপারে মানিকগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, মাদককারবারিরা অভিনব কায়দায় মাদকগুলো পাচার করছিল। ধারনা করা হচ্ছে পাহাড়ের দুগর্ম এলাকা থেকে চালানটি ঢাকা যাচ্ছিল। আমরা সফল ভাবে তা প্রতিহত করতে পেরেছি।

    ‎তিনি আরো জানান, ভবিষ্যতেও মাদক নিয়ন্ত্রণে পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

  • সাটুরিয়ায় যানজট নিরসনে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান শুরু

    সাটুরিয়ায় যানজট নিরসনে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান শুরু

    মানিকগঞ্জের সাটুরিয়ায় যানজট নিরসনে বাজার সড়কসহ অন‍্যান‍্য গুরুত্বপূর্ণ স্থানে  বিশেষ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার ৫ মার্চ সকাল থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইকবাল হোসেন।

    এই সময় তিনি বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে এই অভিযান চলমান থাকবে। আমরা সাটুরিয়ার সকল বাস-মিনিবাস মালিক সমিতি, সিএনজি, শ্রমিক দল সমিতি এবং হ্যালো বাইক প্রতিনিধিগেণকে অনুরোধ করবো, আপনারা যত্রতত্র গাড়ী রেখে  অযথা যানজটের সৃষ্টি করবেন না।

    তিনি আরো বলেন, সামনে ঈদ এই কথাটা মাথায় রাখবেন। নিয়ম মেনে নিদিষ্ট স্থানে পাকিং করে যাত্রীদের সর্বচ্চ সেবা নিশ্চিত করবেন। উপজেলা প্রশাসন আপনাদের কাছে  ঈদে বাড়ী ফেরত যাত্রীদের সার্বিক নিরাপত্তার আশা রাখে।

    এ অভিযানের সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানা পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুজ্জামান, সাটুরিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার সরকারসহ বিএনপি’র অন‍্যান‍্য অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

     

  • ‘লুকানোর কিছু নেই, কোনো অনিয়ম করিনি’

    ‘লুকানোর কিছু নেই, কোনো অনিয়ম করিনি’

    একটি অভিযোগের ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ বিষয়ে তরুণ এই রাজনীতিবিদ বলেছেন, আমার জনগণের কাছে লুকানোর কিছু নেই। এই সৎ সাহস আছে বলেই কাউকে কুর্নিশ করতে হয়নি, সমঝোতা করতে হয়নি। মাথা উঁচু করে দায়িত্ব পালন করেছি।

    সোমবার (২ মার্চ) সব ব্যাংকে চিঠি দিয়ে আসিফ মাহমুদের তথ্য চাওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বুধবার (৪ মার্চ) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা।

    ফেসবুক স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, আমার ব্যাংক হিসাব তলব করা হয়েছিল সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে। আমার কাছ থেকে নয়। সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে তথ্য পাঠাবে।

    তিনি এতে আরও লেখেন, জনগণের কাছে স্বচ্ছতা ও জবাব নিশ্চিতের লক্ষ্যে আমি পরিবারের মোট ৪ জনের ৯টি অ্যাকাউন্টের সব তথ্য প্রকাশ করেছি। তথ্য প্রমাণ না থাকায় তারা বারবার বিভ্রান্তিকর নিউজ করে চরিত্রহননের উপায় বেছে নিয়েছে।

    শেষে অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা লেখেন, আমার জনগণের কাছে লুকানোর কিছু নেই। কোনো অনিয়ম করিনি। এই সৎ সাহস আছে বলেই কাউকে কুর্নিশ করতে হয়নি, সমঝোতা করতে হয়নি। মাথা উঁচু করে দায়িত্ব পালন করেছি। যে কোনো চ্যালেঞ্জ নিয়েছি এবং ভবিষ্যতেও নিতে প্রস্তুত আছি।

  • মানিকগঞ্জে বিশ্ব সাহিত্য কেন্দ্র ও মেটলাইফের উদ্যোগে ‘বই মেলা’ অনুষ্ঠিত

    মানিকগঞ্জে বিশ্ব সাহিত্য কেন্দ্র ও মেটলাইফের উদ্যোগে ‘বই মেলা’ অনুষ্ঠিত

    বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ও মেটলাইফ বাংলাদেশের সহযোগিতায় মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় ৪ দিনব্যাপী এক জমজমাট বই মেলা অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতার এই মার্চ মাসের প্রথম দিন হতে জেলা সদরের বিজয় মেলা মাঠে ও সিংগাইর উপজেলা চত্বরে এই বই মেলা অনুষ্ঠিত হয়।

    আলোকিত মানুষ গড়ার এই বই মেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের  ব্যাপক উপস্থিতি আর বিক্রিও হয়েছে রেকর্ড পরিমাণ বই। বুধবার (৪ মার্চ)  মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা প্রধান অতিথি হিসেবে বই মেলা উদ্বোধন করেন।

    এ সময় তিনি বলেন, একটি মেধাবী ও জ্ঞানী প্রজন্ম গড়ে তুলতে হলে অবশ্যই আমাদের সন্তানদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বই পড়ার অভ্যাস মানুষের মনের জানালা খুলে দেয় এবং জ্ঞান ও কল্পনার পরিধির বিকাশ ঘটায়। বিভিন্ন ডিভাইস আসক্তি থেকে মুক্ত রেখে আদর্শ মানুষ তৈরি করে।

    তিনি বলেন, বিশ্ব সাহিত্য কেন্দ্র এবং ইন্স্যুরেন্স কোম্পানি মেটলাইফ মানুষ গড়ার এই যে মহান মিশন চালিয়ে যাচ্ছে এ জন্য তাদের অবশ্যই অভিনন্দন। সমাপনী অনুষ্ঠানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বই মেলার ইনচার্জ অমিত চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াংকা। তিনি বলেন, ছোটবেলা হতেই বাচ্চাদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারলে বড় হয়েই তারা বই পড়ে।

    অপর দিকে যারা ছোটবেলা হতে বই বিমুখ হয় তারা বড় হয়েও বই পড়তে চায় না। বইয়ের জ্ঞান ও শিক্ষার সাথে কখনও কোন ডিভাইসে দেখা ঘটনার তুলনা হয় না। যারা বই পড়ে তাদের মেধা, মননশীলতা আর প্রজ্ঞাই অনন্য হয়। তিনিও বিশ্ব সাহিত্য কেন্দ্র ও মেটলাইফকে ধন্যবাদ জানান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেটলাইফ শাহানুর এজেন্সি (মানিকগঞ্জ) ব্রাঞ্চ ম্যানেজার মো. শাহানুর ইসলাম।

    তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্ব সাহিত্য কেন্দ্রের একজন ভক্ত। তাছাড়া অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ স্যারের আলোকিত মানুষ গড়ার এই মহান মিশনের মেটলাইফ সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। আমি মেটলাইফের একজন সদস্য হিসেবে সত্যিই আজ গর্বিত।

    বিশ্ব সেরা বীমা কোম্পানি মেটলাইফ শুধুই অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ নয়। সিআরপির অসহায় মানুষের জন্য কিছুদিন আগে এই মানিকগঞ্জেই মেটলাইফ ফাউন্ডেশনের সহযোগিতায় বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। মেটলাইফ দেশের যে কোন প্রয়োজনে তার সহযোগিতার হাত সব সময় প্রসারিত করে আসছে।

    বাংলাদেশ নয় পুরো বিশ্বেই মেটলাইফ এক আস্থা ও ভালোবাসার নাম। বন্যা, মহামারি, শিক্ষা, চিকিৎসা, সৃজনশীল কর্মকাণ্ড, খেলাধুলা সহ নানাবিধ মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে মেটলাইফ ফাউন্ডেশন সেরা।

    এ সময় মেটলাইফ শাহানুর এজেন্সি ইউনিট ম্যানেজার মো. রমজান আলী ও মো. আসাদ হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

  • ঈদে অতিরিক্ত ভাড়া আদায় করলেই রুট পারমিট বাতিল !

    ঈদে অতিরিক্ত ভাড়া আদায় করলেই রুট পারমিট বাতিল !

    পবিত্র ঈদুল ফিতরে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

    আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভা কক্ষে ঈদযাত্রা উপলক্ষে সড়ক, সেতু, রেলপথ ও নৌপথে যাত্রী চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে সরকারের প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    মন্ত্রী বলেন, “ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। সরকার নির্ধারিত ভাড়াই কার্যকর থাকবে। কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

    মন্ত্রী যাত্রীদের উদ্দেশে বলেন, “কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পেলে তা কর্তৃপক্ষকে জানাতে হবে। সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং যাত্রীদের স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।”

  • সাটুরিয়ার চাচিতারা গ্রামে বিষ পানে গৃহবধূ আত্মহত্যা !

    সাটুরিয়ার চাচিতারা গ্রামে বিষ পানে গৃহবধূ আত্মহত্যা !

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চাচিতারা গ্রামে পারিবারিক কলহের জেরে ঘাসের বিষ (মিশন) খেয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। আত্মহননকারী গৃহবধুর নাম ফিরোজা বেগম (৪৫)। সে চাচিতারা গ্রামের ফিরোজ আলমের স্ত্রী বলে জানা গেছে।

    স্থানীয় ও প্রতিবেশী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৪ ঘটিকায় তার শ্বাশুড়ির সাথে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে সে ঘরে রাখা মিশন বিষ (তরল জাতিয় ঘাসের) পান করলে মুমূর্ষু অবস্থা (মরণাপন্ন) প্রথমে তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয় এবং ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

    এই ব্যাপারে, নিহতের স্বামী ফিরোজ আলম জানান, তার স্ত্রী কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। দুপুরে তুচ্ছ ঘটনায় মায়ের সঙ্গে ফিরোজার কথাকাটাকাটি হয়। সেই অভিমানে সে সবার অজান্তে বিষ খেয়ে ফেলে।

    এ বিষয়ে সাটুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় সাটুরিয়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।