Category: ঢাকা বিভাগ

  • মানিকগঞ্জের দরগ্রামে অগ্নিকান্ডে ১৫ টি দোকান ভষ্মিভুত, ক্ষতি ৫কোটি টাকা !

    মানিকগঞ্জের দরগ্রামে অগ্নিকান্ডে ১৫ টি দোকান ভষ্মিভুত, ক্ষতি ৫কোটি টাকা !

    বুধবার মধ্য রাতে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বৃহৎ দরগ্রাম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গিয়ে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বুধবার শেষ বিকেলে ঝড়-বৃষ্টিতে সার্ভিস লাইন মারাত্মক ক্ষতিগ্রস্থ হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় আইপিএস থেকে দূর্ঘটনার সুত্রপাত।

    পুড়ে যাওয়া ধব্বংশাবশেষ উদ্ধার কাজে অংশ নেয়া ব্যবসায়ী উজির আলী বলেন, রাত ১২টার পরে খবর পেয়ে এসে দেখি বাজারের মসজিদ গলি ধাও ধাও করে জ্বলছে। উত্তর দিক থেকে ক্রমশ দঃ পশ্চিমে ছড়িয়ে পড়ছে। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

    সরজমিনে দেখাগেছে বাজারের সর্ব বৃহৎ মেডিসিন দোকান ‘ এ জামান ফার্মেসি ‘ সহ দুটি বড়সড় কাপরের দোকান, ষ্টেশনারী, টিভি ফ্যান গোডাউন, টেইলার্স, দুটো টি-ষ্টল, দুটো কর্মকার দোকান সহ ১৫ টি আধাপাকা টিনের ঘেরাওযুক্ত দোকান সম্পুর্ন টাই ভেতরের মালামাল ও নগদ টাকা সহ একেবারে ছাই হয়ে গেছে। পার্শ্ববর্তী জামে মসজিদও ক্ষতিগ্রস্থ হয়েছে। এ দূর্ঘটনায় ব্যবসায়ীর মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

    বৃহস্পতিবার সকালে স্থানীয় সংসদ সদস্য বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতার পক্ষ থেকে দায়িত্বশীলরা ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নেন। ক্ষতিগ্রস্থ্যদের মাঝে নগদ অর্থ সাহায্য করেন। এই সময় সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

    এ দিকে, ঘটনার পরপরই বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা উত্তর অঞ্চল সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন ও মানিকগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা কামরুল ইসলাম সহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সান্ত্বনা এবং উপস্থিত সহায়তা দান করেন।

     

  • সাটুরিয়ায় হঠাৎ কাল-বৈশাখী ঝড়ে ভুট্টাচাষীদের মাথায় হাত!

    সাটুরিয়ায় হঠাৎ কাল-বৈশাখী ঝড়ে ভুট্টাচাষীদের মাথায় হাত!

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার উপর দিয়ে হঠাৎ বয়ে যাওয়া চৈত্র-কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে এবার ভুট্টাচাষীদের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গত শনিবার (১৯ই মার্চ) ইফতারের আগ-মূহুর্ত থেকে হঠাৎ শুরু হওয়া এই ঝড় ও শিলা বৃষ্টিতে উপজেলার উল্লেখযোগ্য ভুট্টাচাষীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

    খোজঁ নিয়ে জানা গেছে, এবার উপজেলার কয়েক হাজার হেক্টর জমিতে ভূট্রার চাষ হয়েছে। গত কয়েক বছর ধরে উপজেলা কৃষি অফিসের প্রণোদনা, পরামর্শ ও সহযোগিতায় কৃষকরা স্বল্প খরচে- অল্প সময়ে ভুট্টা চাষ করে বেশ লাভবান হয়েছে। কিন্তু এবার হঠাৎ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে তাদের কপাল পুড়তে বসেছে। বিশেষ করে এই চৈত্র-কালবৈশাখী ঝড়ে অত্র উপজেলার হরগজ, তিল্লি, দরগ্রাম ও দিঘলীয়া ইউনিয়নের চাষীরা ব্যাপক ক্ষয়-ক্ষতির শিকার হয়েছেন।

    এই ব্যাপারে দিঘলীয়া ইউনিয়নের ভূট্রাচাষী তারা মিয়া জানান, আমি এবার একশতক জমিতে ভূট্রার চাষ করেছিলাম। ভূট্রার ফলনও ভাল হয়েছিল কিন্তু হঠাৎ ঝড়ে, সবেমাত্র কলা আসা প্রায় ষাট্রশতক জমির ভূট্রার মাটিতে নেতিয়ে পড়ে । যার ফলন তো দূরের কথা গরুরে খাওয়াতে পারবো কিনা সন্দেহ! একই অভিযোগ অত্র এলাকার ভূট্রাচাষী শামীম, মেছের আলী, নাছিরুদ্দিন আমিনুর ও রিপন মিয়ার।

    শুধু দিঘলীয়া না, তিল্লি, হরগজ ও দরগ্রাম ইউনিয়নের কয়েক শত কৃষকের এমন অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তিল্লি ইউনিয়নের কৃষক সাবু মিয়া জানান, এনজিও থেকে ঋণ নিয়ে এবার ভুট্টা চাষ করেছিলাম । চল্লিশ শতক জমির সব ভূট্রাই ঝড়ে মাটির সাথে নেতিয়ে পড়ে গেছে। অধিকাংশ ভূট্রার গোড়া ভেঙ্গে গেছে। খেতে পানি থাকায়, পড়া ভূট্রার গাছগুলো গরুরে খাওয়াতে পারছিনা সন্দেহ করছি।

    এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাছুম জানান, এবার উপজেলার প্রায় চারহাজার চারশত হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। ফলনও ভাল হয়েছে। আমাদের জানামতে. গতকালের হঠাৎ চৈত্র-কালবৈশাখী ঝড়ে উপজেলার প্রায় একশত হেক্টর জমির ভূট্রার ক্ষতি হয়েছে।

    তিনি আরো জানান, আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের সার্বক্ষণীক খোজঁ-খবর রাখছি। ক্ষতিগ্রস্থ্য চাষিদের একটি তালিকা প্রস্তুত করে কৃষি বিভাগ পাঠানোর আশা রাখছি। আমাদের বিশ্বাস, কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে উধ্বর্র্তন কর্তৃপক্ষ ভাল কোন সিন্ধান্ত নিবেন।

  • সাটুরিয়ায় ঈদ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৫ লাখ টাকা বিতরন

    সাটুরিয়ায় ঈদ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৫ লাখ টাকা বিতরন

    বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর দিক নির্দেশনায় দুস্থ‍্যদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করেছেন সাটুরিয়া উপজেলা প্রশাসন। গতকাল ১৮ই মার্চ  বুধবার সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ‘পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে উপ-বরাদ্দ হিসেবে প্রাপ্ত ৫ লাখ টাকা (নগদ অর্থ)  বিতরণ করা হয়।

    উপজেলার গরীব ও দুস্থ‍্যদের মাঝে জনপ্রতি ২ হাজার করে ( ৯টি ইউপি থেকে আগত) মোট ২৫০ জনকে এই ত্রাণ বিতরণ করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইকবাল হোসেন।

    এই সময় তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা ম্যাডামের তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায়, এই ঈদ- উপহার সাটুরিয়া বাসীর জন্য কিছুটা হলেও ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করবে। এই সময় তিনি প্রশাসনের পক্ষ থেকেও উপজেলা সর্বস্তরের ধর্মপ্রান মুসলমাদের ‘ঈদের শুভেচ্ছ জানান।

    এ ঈদ উপহার সমগ্রী বিতরনের সময় সাটুরিয়া উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, যুগ্ন-সাধারন সম্পাদক বিপ্লব হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানসহ বিএনপির অন‍্যান‍্য নেতৃবৃন্দ ও সম্মানিত সুধীজন উপস্থিত ছিলেন।

  • মানিকগঞ্জের সাটুরিয়া থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মানিকগঞ্জের সাটুরিয়া থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মঙ্গলবার মানিকগঞ্জের সাটুরিয়া থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী সহ সুধী মহল অংশ গ্রহণ করেন।

    উপস্থিত ছিলেন  মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহরম আলী, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ইকবাল হোসেন, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, সাটুরিয়া উপজেলা বি,এন,পির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাটুরিয়া থানার ইন্সপেক্টর তদন্ত মো: আসাদুজ্জামান প্রমূখ।

    ইফতার ও দোয়া মাহফিলে রমজান মাসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে আলোচনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম।

     

  • মানিকগঞ্জে প্রেসক্লাব-সাটুরিয়ার’ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মানিকগঞ্জে প্রেসক্লাব-সাটুরিয়ার’ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মানিকগঞ্জের সাটুরিয়ায় ‘প্রেসক্লাব-সাটুরিয়ার’ উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় বালিয়াটি হযরত শাহজালাল (রঃ) হোটেলের দ্বিতীয় তলায় প্রেসক্লাব-সাটুরিয়ার অফিস রুমে এ ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়।

    প্রেসক্লাব- সাটুরিয়া আহ্বায়ক জনাব ইউনুস আলীর সভাপতিত্বে এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাধারন সম্পাদক জনাব আবুল বাসার, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আজাদ বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মহসিন উজ্জামান, দরগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি জনাব মাওঃ মোঃ মজিবুর রহমান মাষ্টার, বালিয়াটি দাখিল মাদ্রাসার মোহতামীম মৌঃ মোঃ লিয়াকত হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ও প্রেসক্লাবের সম্মানিত কার্যকরী সদস্য মোঃ সিকদার শামীম আল মামুন  সাহেব।

    এ সময় প্রেসক্লাবের সদস্যরা বক্তব্যে বলেন, প্রেসক্লাব-সাটুরিয়ার এই ইফতার মাহফিল শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটি সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির অন্যতম মাধ্যম। পারস্পারিক হিংসা বিবাদ ভুলে একটি দুর্নীতিমুক্ত সমাজ ও  সমৃদ্ধ জাতি গঠনে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

    ইফতারের আগে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বালিয়াটি দাখিল মাদ্রাসার মোহতামীম মৌঃ মোঃ লিয়াকত হোসেন সাহেব। এই সময় প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বিগত সরকারের আমলে অবৈধ ও মনগড়া’ কর্মসূচিগুলো সংশোধন করা হবে

    বিগত সরকারের আমলে অবৈধ ও মনগড়া’ কর্মসূচিগুলো সংশোধন করা হবে

    স্বজনপ্রীতি ও অনিয়ম দূর করতে বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমলের বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতার তালিকা যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। একইসঙ্গে বিগত সময়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নেওয়া ‘অবৈধ ও মনগড়া’ কর্মসূচিগুলো সংশোধন করা হবে বলেও জানান তিনি।

    রবিবার (১৫ মার্চ) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক ও শাহাজাহান চৌধুরী এ প্রশ্ন করেন।

    বিগত আওয়ামী লীগ সরকার আমলের বিভিন্ন অনিয়ম তুলে ধরে ফারজানা শারমিন বলেন, স্বৈরাচার সরকারের আমলে সমাজকল্যাণ বিভাগ যত অবৈধ এবং মনগড়া কর্মসূচি হাতে নিয়েছে, সেগুলো অচিরেই সংশোধন করা দরকার। ওই সময়ে দেশে একটি অস্থির সময় বিরাজ করেছে। আমাদের হাতে বর্তমানে যে তালিকাগুলো আছে, সেগুলো আমরা রি-চেক (পুনরায় যাচাই) করছি। কারা সত্যিকার অর্থে এই উপকার পাওয়ার যোগ্য, আমরা তা দেখছি।

    প্রতিমন্ত্রী বলেন, ভাতার কার্ডগুলোতে যেসব অনিয়ম আছে, সেগুলো চিহ্নিত করে আমরা সমাধানের দিকে যাচ্ছি। এ ছাড়া, বিগত সময়ে যেসব আইন ও নীতিমালা করা হয়েছে, সেগুলো যাচাই করে একটি সুষ্ঠু নীতিমালার আও আওতায় আনা হবে।

    ফ্যামিলি কার্ডের উদাহরণ টেনে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের ইস্যুতে ১৪টি ইউনিটে আমরা কাজ শুরু করার পর সেখান থেকে ফিডব্যাক নিচ্ছি।

  • সাটুরিয়ায় ডব্লিউ/এস ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    সাটুরিয়ায় ডব্লিউ/এস ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বাংলাদেশের সুনামধন্য ডব্লিউ/এস ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী ইফতার আয়োজনের ধারাবাহিকতায় আজ ১৫ই মার্চ রবিবার মানিকগঞ্জ জেলাধীন সাটুরিয়া উপজেলার ‘চাচিতারা বাজার জামে মসজিদে’ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    ইফতার ও দোয়া মাহফিলে টাংগাইল জেলা শাখার সিও জনাব বাপ্পী কোম্পানীর কার্যক্রম সম্পর্কে এক সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন।

    তিনি বলেন, আমাদের কোম্পানী মূলতঃ A charitable Initiative of WS commerz limited হিসাবে কাজ করে থাকে। এর বাহিরেও আমরা, ধর্মপ্রাণ মুসলমান ভাইদের খুব অল্প টাকায় হ্জ ব্রত পালনে উৎসাহ প্রদান করে থাকি। মূলতঃ কোম্পানীর এই সৎ ইচ্ছাগুলোকে আপনাদের সাথে শেয়ার করতেই আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন।

    আমি মাহফিলে উপস্থিত সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কোম্পানীর পক্ষ থেকে সালাম ও অগ্রিম ঈদ মোবারক জানাই।

    উল্লেখ্য যে, এই সময় প্রায় পাচঁশত রোজাদারদের কোম্পনীর পক্ষ থেকে মনোরম পরিবেশে ও হরেক রকম আয়োজনে ইফতার পরিবেশন করা হয়।

    ইফতার মাহফিলের আগে কোম্পানীর সৎ ইচ্ছা গুলোকে কবুল ও ধর্মপ্রাণ মুসল্লিদের অছিহতের উদ্দেশ্যে দোয়া পরিচালনা করেন চাচিতারা বাজার জামে মসজিদের ইমাম জনাব মোজ্জামেল হক সাহেব।

  • মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকারি হাসপাতালে দায়িত্ব পালনে অবহেলা করা কোনোভাবে মেনে নেওয়া হবে না। যারা নিয়মিত অফিসে উপস্থিত থাকবেন না বা দায়িত্বে গাফিলতি করবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি আজ শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ‎মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনকালে চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের সেবার মান, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সরেজমিন পরিদর্শনকালে   এ সব কথা বলেন।‎

    এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। একইসঙ্গে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকেও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান।

    পরিদর্শনকালে হাসপাতালের কিছু স্থানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ দেখতে পেয়ে স্বাস্থ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের পরিচ্ছন্নতার বিষয়ে কঠোর নির্দেশনা দেন। এমনকি সবাইকে সচেতন করতে তিনি নিজেও কিছু ময়লা পরিষ্কার করেন এবং হাসপাতালের পরিবেশ সবসময় পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন।

    পরিদর্শনের সময় দেখা যায়, নির্ধারিত অফিস সময়ে হাসপাতালের কয়েকজন চিকিৎসক অনুপস্থিত ছিলেন। বিষয়টি জানতে পেরে স্বাস্থ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন এবং উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কথা বলেন।‎

    পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশের সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতি, রোগীদের সেবায় অবহেলা এবং ওষুধ সংকটসহ নানা ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই তিনি আকস্মিকভাবে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছেন। ‎

    তিনি বলেন, ‘‘গত ২৪ দিনে আমরা দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছি। অনেক জায়গায় গিয়ে দেখা গেছে, নির্ধারিত সময়ে চিকিৎসকরা হাসপাতালে উপস্থিত থাকেন না। অথচ সরকার জনগণকে সেবা দেওয়ার জন্যই তাদের নিয়োগ দিয়েছে।

    ’’‎মন্ত্রী আরো বলেন, অনেক চিকিৎসক বিভিন্ন অজুহাতে অন্যত্র সংযুক্ত (অ্যাটাচমেন্ট) হয়ে যান কিংবা ব্যক্তিগত ক্লিনিকে সময় দেন। এতে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

    ‎সরকারি হাসপাতালের আশপাশে দালাল চক্র সক্রিয় থাকার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, কিছু দালাল রোগীদের ভুল বুঝিয়ে প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। এ ধরনের দালালদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    ‎স্বাস্থ্য খাত উন্নয়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরে তিনি বলেন, গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে নতুন করে প্রায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

    তাদের প্রশিক্ষণের মাধ্যমে মাতৃস্বাস্থ্য, ক্যান্সার সচেতনতা এবং প্রাথমিকচিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

    পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানান।

  • মানিকগঞ্জে বাসচাপায় স্বামী–স্ত্রী নিহত

    মানিকগঞ্জে বাসচাপায় স্বামী–স্ত্রী নিহত

    ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী–স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
    পুলিশ জানিয়েছে, দুপুরে পাটুরিয়াগামী একটি মোটরসাইকেলকে ঢাকাগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোনায়েম খান মারা যান।
    মোটরসাইকেলের অপর আরোহী ও নিহতের স্ত্রী জোসনা আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা নেওয়া হয়, কিন্তু পথে চিকিৎসার সময় মৃত্যু ঘটে। নিহত দম্পতির বাড়ি ঢাকার দক্ষিণ খানের মাটির মসজিদ এলাকায়।
    বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
  • সনদের পুরো প্যাকেজ বাস্তবায়নের দাবি জামায়াতে

    সনদের পুরো প্যাকেজ বাস্তবায়নের দাবি জামায়াতে

    জুলাই প্রস্তাব বা সনদের আংশিক নয়, বরং এর পুরো প্যাকেজ বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    তিনি বলেছেন, ‘আমরা জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই। সেই পরিপ্রেক্ষিতে বিরোধী দলের যেটুকু প্রাপ্য, সেটুকুই আমরা নেব।’

    বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের নবম তলায় বিরোধীদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত বিরোধীদলীয় সংসদীয় দলের সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ডা. শফিকুর রহমান।

    এ সময় সরকারি দলকে জুলাই গণঅভ্যুত্থানের প্রতি সম্মান জানিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ারও আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা।