Category: বিনোদন

  • অভিনয়ে ফিরলেন অস্কারজয়ী কেট ব্লানচেট

    অভিনয়ে ফিরলেন অস্কারজয়ী কেট ব্লানচেট

    পাঁচ বছর পর মঞ্চনাটকে ফিরছেন হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী কেট ব্লানচেট। আন্তন চেখভের ‘দ্য সিগাল’-এর আর্কাদিনা চরিত্রে অভিনয় করবেন তিনি। লন্ডনের বার্বিক্যান থিয়েটারে ছয় সপ্তাহ ধরে চলবে এ মঞ্চায়ন।

    শুরু হবে আগামী বছর ফেব্রুারিতে। পরিচালক থমাস অস্টারমিয়ার বিবিসিকে এ তথ্য জানান। এবারই মঞ্চনাটকে প্রথম নন এই অভিনেত্রী। এর আগে ২০১২ সালে কেট ব্লানচেটকে দেখা গিয়েছিল ‘বিগ অ্যান্ড স্মল’ নামের একটি মঞ্চনাটকে।

    পরে ২০১৯ সালে লন্ডনে ‘হোয়েন উই হ্যাভ সাফিশিয়েন্টলি টর্চাড ইচ আদার’ নামে। কোভিডের আগে লন্ডনের জাতীয় থিয়েটারে মঞ্চায়ন হয় এটি। পরে আর কোনও মঞ্চনাটকে দেখা যায়নি কেটকে।

  • সায়ন্তনী মল্লিক ব্রেন স্ট্রোকে আক্রান্ত !

    সায়ন্তনী মল্লিক ব্রেন স্ট্রোকে আক্রান্ত !

    ভারতীয় টেলিভিশন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। বুধবার (৪ সেপ্টেম্বর) বাড়িতে টেলিভিশন দেখার সময় হঠাৎ শরীরে অস্বস্তি শুরু হলে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন

    তার স্বামী ইন্দ্রনীল মল্লিক জানিয়েছেন, সায়ন্তনীর কোনো শারীরিক সমস্যা ছিল না, তিনি একেবারেই সুস্থ ছিলেন। হঠাৎ এভাবে ব্রেন স্ট্রোক হওয়ায় পরিবার এখনও দুশ্চিন্তায় রয়েছে।

    তবে চিকিৎসার পর রোববারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এই অভিনেত্রী। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী কমপক্ষে ১৫ দিন তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে।

     

  • আমি অপছন্দ করি পুরুষতন্ত্রকে-আজমেরী হক বাঁধন

    আমি অপছন্দ করি পুরুষতন্ত্রকে-আজমেরী হক বাঁধন

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে বৃহস্পতিবার (২১ আগস্ট) ফেসবুকে ‘আমার জীবনের পুরুষরা’ শিরোনামে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন, যা দ্রুত ভাইরাল হয়েছে।

    স্ট্যাটাসে বাঁধন স্পষ্ট করেছেন, তার আপত্তি পুরুষদের প্রতি নয়, বরং সমাজে প্রচলিত পুরুষতান্ত্রিক মানসিকতার প্রতি। তিনি লিখেছেন, অনেকে ভাবেন আমি পুরুষদের পছন্দ করি না। এটা সত্য নয়। আমি যা পছন্দ করি না, তা হলো আমাদের পুরুষতান্ত্রিক সমাজ এবং সেই সমাজকে টিকিয়ে রাখা নারী-পুরুষ উভয়কেই।

    অভিনেত্রী তার জীবনের গুরুত্বপূর্ণ পুরুষদেরও স্মরণ করেছেন। প্রথমেই উল্লেখ করেছেন তার বাবাকে, যিনি বিভিন্নভাবে তার বিকাশে ভূমিকা রেখেছেন। এছাড়া ‘রেহানা’চলচ্চিত্রের পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদের নাম বিশেষভাবে উল্লেখ করেছেন বাঁধন।

    তার মতে, এই দুইজন পুরুষ তার ব্যক্তিত্ব ও শিল্পীজীবনে গভীর প্রভাব ফেলেছেন।বাঁধন দুই ভাইকেও বিশেষভাবে স্মরণ করেছেন। তিনি লিখেছেন, ছোট ভাই রাশাকে তিনি শুধু ভাই নয়, বরং সেরা বন্ধু হিসেবে দেখেন।

    অন্য ভাই সম্পর্কেও বলেছেন, বাবা-মা না পারলেও তার পাশে দাঁড়িয়েছেন, যা তিনি কখনও ভুলবেন না। উত্তরাধিকার নিয়ে দুই ভাইকে সমানভাবে সহায়ক হিসেবে উল্লেখ করেছেন তিনি।

    বাঁধন পরিষ্কার করেছেন, আমি পুরুষদের অপছন্দ করি না, আমি অপছন্দ করি পুরুষতন্ত্রকে। আর হ্যাঁ, আমি পুরুষদের ভালোবাসি।

  • দ্য সিনেমা নিয়ে আসছেন রুনা খান

    দ্য সিনেমা নিয়ে আসছেন রুনা খান

    রুপালি পর্দার মানুষের জীবনের অজানা গল্প নিয়ে নতুন সিনেমা নির্মাণ করছেন আলী জুলফিকার জাহেদী। নাম দিয়েছেন ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। এই সিনেমায় চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান।

    রুনা খান জানান, গত শীতেই সিনেমাটির গল্প শোনেন তিনি। চরিত্র ও চিত্রনাট্য পছন্দ হওয়ায় চুক্তিবদ্ধ হন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন অভিনেতা হিসেবে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। বিশেষ করে বাস্তবতার ছোঁয়া থাকা চরিত্রগুলো আমাকে টানে। এই ছবির চরিত্রও তেমনই।’

    অভিনেত্রী আরও বলেন, ‘নায়িকাদের শুধু পর্দার সাজানো দিকই মানুষ দেখে। কিন্তু তাদেরও ব্যক্তিগত জীবন আছে। এই সিনেমায় সেই আড়ালের গল্পই উঠে আসবে।’

    ২০০৭ সালে একটি টেলিফিল্মে যাত্রাপালার অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন রুনা খান। তবে এবারই প্রথমবারের মতো সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

    নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, শুটিং শুরু হবে আগামি শীতে। তবে প্রস্তুতির কারণে সময় কিছুটা পিছিয়েও যেতে পারে।

    এদিকে মুক্তির অপেক্ষায় আছে রুনা খানের আরও তিনটি সিনেমা। সেগুলো হলো মাসুদ পথিকের ‘বক’, কৌশিক শংকর দাসের ‘দাফন’ এবং জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’।

  • সামনে পেলে তিন মিনিট থাপড়াবো: পরীমণি

    সামনে পেলে তিন মিনিট থাপড়াবো: পরীমণি

    ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির জন্মদিন নিয়ে একসময় বেশ আলোচনা-সমালোচনা হতো। তবে মা হওয়ার পর তিনি জানিয়ে দেন, জন্মদিন আর জাঁকজমক করে পালন করবেন না; বরং সন্তানের জন্মদিন পালন করবেন ধুমধাম করে।

    গত ১০ আগস্ট ছেলের তৃতীয় জন্মদিন নিজের মতো করে উদযাপন করেন পরীমণি। সবকিছু ঠিকই চলছিল। কিন্তু ছয় দিন পর হঠাৎই পরীমণি দেখলেন, ব্যক্তিগত সেই আয়োজনের ভিডিও ও ফুটেজ সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, কিছু অতিথি ব্যক্তিগত অনুষ্ঠানকে ব্যবসায়িক ভ্লগ বানিয়ে সামাজিক মাধ্যম ভরিয়ে ফেলেছেন। এ নিয়ে বেজায় ক্ষুব্ধ হয়েছেন এই নায়িকা।

    শনিবার ফেসবুকে পরীমণি লিখেছেন, “আমার সব রকম আনন্দে যাদের আমি কাছে চাইছি তারা প্রত্যেকেই প্রমাণ করছে তারা আমার জীবনে মলমূত্র মাত্র। ১০ তারিখে আমার বাচ্চাদের নিয়ে একান্ত ব্যক্তিগত একটি ইভেন্ট করেছিলাম। কিন্তু কিছু উল্লুক বেহায়ার মতো এসে রিলস আর ভ্লগে সামাজিক মাধ্যম ভরিয়ে ফেলছে! অথচ আমি নিজে এখনও কোনো ছবি পোস্ট করিনি।”

    গেল মাসেই পরীমণি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন— তার সন্তানরা ব্যবসায়িক কোনো উপাদান নয়। তাদের নিয়ে যেন কনটেন্ট বানানো না হয়। ক্ষোভে পরীমণি আরও লিখেছেন, “যারা অনুষ্ঠানে এসে মানুষের জীবনের অতি মূল্যবান সময়টা পাবলিক করে তারা আমার গালি খাবা। তোমরা ভিখারির মতো মাসভরে কিছু ডলার কামাও। সামনে পেলে এই ধরনের কনটেন্ট ক্রিয়েটরদের আমি তিন মিনিট থাপড়িয়ে দেব।”

  • নাটক কম করো পিও-শাওন

    নাটক কম করো পিও-শাওন

    অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পর্দায় সেভাবে দেখা না গেলেও সামাজিকমাধ্যমে সব সময়ই সরব। প্রায়ই বিভিন্ন ইস্যুতে কথা বলেন তিনি। শোবিজ অঙ্গন হোক বা রাজনীতি, শাওনকে প্রায়ই লিখতে দেখা যায় ফেসবুকে। এবার ‘মুজিব’ সিনেমায় শেখ ফজিলাতুননেসা চরিত্রে অভিনয় করা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সমালোচনা করে পোস্ট করলেন শাওন।

    রোববার (১০ আগস্ট) তিশার একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিশাকে ‘মুজিব একটি জাতির রুপকার’-তে অভিনয়ের বিষয়ে নিজের ভালোলাগা শেয়ার করতে দেখা গেছে। এছাড়াও শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গেও তিশার বেশ কিছু ছবি সেই ভিডিওতে দেখানো হয়েছে।

    ভিডিওটি শেয়ার করে শাওন লেখেন, এই মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম। নতুন কুঁড়ি তে আমার ছোট বোনের সঙ্গে এক ব‍্যাচে ছিল, একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছে। আমার বোন আমাকে আপুনি ডাকে- এই চটপটে মেয়েটাও আপুনি ডাকত। আর আমিও তাকে আমার বোনের মতোই দেখতাম।

    তিশা প্রসঙ্গে শাওন আরও লেখেন, ১৯৯৬ সালের জাতীয় সংসদে আমার মায়ের সহকর্মী শাহিন মনোয়ারা হক (এমপি) ওর কেমন যেন আত্মীয় ছিল (খুব সম্ভবত খালা)। তখনো প্রায়ই কমন প্ল্যাটফরমে এই মিশুক মেয়েটার সঙ্গে দেখা হতো। আমার পরিচালনায় ‘একলা পাখী’ ধারাবাহিকে অভিনয় করার সময় অনেকটা দিন কাছাকাছি ছিল।

    যোগ করে শাওন লেখেন, এফডিসির কোনো কোনো সভায় দেখতাম তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘ইনু মামা ইনু মামা’ ডেকে শ্রদ্ধাভরে বিভিন্ন আবদার করছে। মন্ত্রী মহোদয়ও মেয়েটাকে বেশ স্নেহ করতেন।

    ‘মুজিব- একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় করেছেন তিশা। তবে সেই সিনেমাটি এখনো দেখা হয়নি বলেই জানিয়েছেন শাওন। তিনি লেখেন, সিনেমাটি দেখা হয়নি। দেখার ইচ্ছাও নেই। বাস্তবজীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম! শখ মিটে গেছে। সবশেষে হ্যাশট্যাগ দিয়ে তিশার উদ্দেশে শাওন লেখেন, ‘নাটক কম করো পিও। ’

    উল্লেখ্য, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলা-তুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেন নুসরাত ইমরোজ তিশা। ভারতের খ্যাতনামা নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে শেখ মুজিবের চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ।

  • অসভ্য স্লোগানে লজ্জায় মাথা নত হয়ে যায়-শাহনাজ খুশি

    অসভ্য স্লোগানে লজ্জায় মাথা নত হয়ে যায়-শাহনাজ খুশি

    রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহৃত আপত্তিকর স্লোগান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী শাহনাজ খুশি। শনিবার ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এই অসন্তোষ জানান।

    শাহনাজ খুশি লেখেন, “আগে স্লোগান শুনলেই দেশের জন্য মন উত্তাল হয়ে উঠত। বিভিন্ন দলের আদর্শ প্রকাশ পেত তাদের মিছিল ও স্লোগানে। কিন্তু এখন স্লোগান শুনলে দ্রুত ফোনের সাউন্ড বন্ধ করে চারপাশে কেউ আছে কি না দেখে নিতে হয়।”

    তার ভাষায়, “বাচ্চা, বয়োজ্যেষ্ঠরা পাশে থাকলে লজ্জায় মাথা নত হয়ে যায়! ছিঃ! কীভাষা?! ”অভিনেত্রী আরও জানান, সম্প্রতি অসভ্য স্লোগানের সঙ্গে একটি নতুন স্লোগানও যুক্ত হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে পৌঁছে গেছে।

    তিনি লিখেন, “এই আমাদের দেশ!! কারো কিচ্ছু যায় আসে না। রাজনীতি করতে শিক্ষা লাগে স্যার! সেটা প্রকৃত শিক্ষা, শুধু সার্টিফিকেট নয়! আক্রোশ দিয়ে কিছু দিন ক্ষমতা ধরে রাখা যায়, মানুষ ধরে রাখা যায় না! অবশ্য মানুষ এখন আর লাগেও না! মানুষকে আর কে ভাবছে?”

    তার এই স্ট্যাটাস প্রকাশের পর ভক্তরা ব্যাপক সমর্থন জানান এবং রাজনৈতিক কর্মসূচিতে শালীনতা বজায় রাখার আহ্বান জানান।

    উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একাধিক রাজনৈতিক কর্মসূচিতে বিভিন্ন দলের নেতাকর্মীদের আপত্তিকর ভাষায় স্লোগান দিতে দেখা গেছে। এরই পরিপ্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করলেন এই অভিনেত্রী।

  • বন্ধু দিবসে টফিতে মুক্তি পেল মেঘের কপাট

    বন্ধু দিবসে টফিতে মুক্তি পেল মেঘের কপাট

    আগস্টের প্রথম রবিবার ৩ আগস্ট বন্ধু দিবসে বাংলালিংকের ওটিটি প্লাটফর্ম টফিতে মুক্তি পেল ‘মেঘের কপাট’। এর আগে সিনেমা হলে মুক্তি পেলেও ওটিটি প্লাটফর্মে প্রথম মুক্তি পেল চলচ্চিত্রটি।

    ওয়ালিদ আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেন, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসি, জামান সাইফ, রাজু আহসান সহ আরো অনেকে।

    সম্পূর্ণ শ্রীমঙ্গলে দৃশ্যায়িত এই চলচ্চিত্রটির গল্প লিখেছেন আফরোজা মোমেন। আর সিনেমার ৫টি গানের সবগুলোই লিখেছেন পরিচালক ওয়ালিদ আহমেদ। মেলোডিয়াস ঘরানার এই গানগুলোতে কন্ঠ দিয়েছেন জাভেদ আলী, অর্ঘ্য, রূপঙ্কর, আফরোজা মোমেন, দিলরুবা কামাল ও অনিন্দ্য চ্যাটার্জী।

    সঙ্গীত পরিচালনা করেছেন নাসিফ অনী, রূপঙ্কর, ওয়ালিদ আহমেদ ও অভিষেক সাহা। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়ালিদ আহমেদ ও আফরোজা মোমেন।

    ইতিমধ্যে মেঘের কপাট চলচ্চিত্রটি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য নিউইয়র্কে অনুষ্ঠিত ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এ ‘সেরা চলচ্চিত্র’, ভারতের গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩’ এ শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র’, শ্রেষ্ঠ পরিচালক (বিদেশি চলচ্চিত্র)’ ও ‘রাজকাপুর পুরস্কার প্রভৃতি।

    প্রসঙ্গত, ২০২৩ সালের ৩ নভেম্বর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পায় মেঘের কপাট চলচ্চিত্রটি। চলচ্চিত্রটি একটানা ৪ সপ্তাহ ঢাকার ব্লকবাস্টার সিনেমা হলে প্রদর্শিত হয়। এছাড়া ঢাকার বাইরের সিনেমা হলেও এটি প্রদর্শিত হয়। পরবর্তীতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি (সাফটা) এর আওতায় প্রদর্শনের জন্য ‘মেঘের কপাট কে ভারতে প্রেরণ করা হয়।

    উল্লেখ্য, টফির অ্যাপ ও ওয়েবসাইট থেকে সম্পূর্ণ বিনামূল্যে মেঘের কপাট চলচ্চিত্রটি উপভোগ করা যাবে। ‘মেঘের কপাট চলচ্চিত্রটির লিংক:

  • দিলরুবা কামালের “পরদেশী মেঘ”

    দিলরুবা কামালের “পরদেশী মেঘ”

    ১ আগস্ট মুক্তি পেয়েছে কণ্ঠশিল্পী দিলরুবা কামালের নজরুলগীতির অ্যালবাম “পরদেশী মেঘ”। তিনটি গানের এই বিশেষ অ্যালবামটি প্রকাশিত হয়েছে সাদামাটা এন্টারটেইন-মেন্টের ইউটিউব চ্যানেলসহ সকল আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে। অ্যালবামের গানগুলো হলো—পরদেশী মেঘ, কেউ ভোলে না এবং রিমিঝিম। গানগুলোর সংগীতা-য়োজন করেছেন সংগীত পরিচালক সজীব দাশ।

    ইতিমধ্যেই গানগুলো প্রকাশ পেয়েছে Spotify, Amazon Music, YouTube Music, Deezer সহ বিশ্বের শীর্ষ মিউজিক প্ল্যাটফর্মগুলোতে এবং শ্রোতাদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

    দিলরুবা কামাল এর আগেও লেজার ভিশন থেকে প্রকাশিত “বকুলচাঁপা” ও “জিততে চাইনি” অ্যালবামে কণ্ঠ দিয়ে প্রশংসিত হয়েছেন। তাঁর প্লেব্যাক ক্যারিয়ার শুরু হয় ওয়ালিদ আহমেদ পরিচালিত “মেঘের কপাট” চলচ্চিত্রে, যেখানে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী রূপঙ্কর বাগচির সঙ্গে “খোলা ফ্রেমে” শিরোনামের দ্বৈতগানে কণ্ঠ দেন।

    প্রসঙ্গত, বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী দিলরুবা কামাল নিয়মিত বিভিন্ন টিভি চ্যানেল ও বেতার অনুষ্ঠানে পরিবেশন করেন। ক্ল্যাসিক্যাল মিউজিকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী ছোটবেলা থেকেই সংগীতচর্চায় নিমগ্ন।

    তিনি গানের হাতেখড়ি নিয়েছেন তাঁর বাবা ওস্তাদ মোঃ কামাল উদ্দিন-এর কাছে। ক্ল্যাসিক্যাল, নজরুল গীতি ও আধুনিক গানে তাঁর দক্ষতার জন্য তিনি শ্রোতা মহলে প্রশংসিত।

  • ভারতে গ্রেফতার হলেন বাংলাদেশি মডেল-অভিনেত্রী শান্তা পাল

    ভারতে গ্রেফতার হলেন বাংলাদেশি মডেল-অভিনেত্রী শান্তা পাল

    ভুয়া নথি নিয়ে কলকাতায় অবৈধ বসবাসের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি মডেল-অভিনেত্রী শান্তা পাল। বুধবার (৩০ জুলাই) রাতে পার্ক স্ট্রিট থানা পুলিশ (যাদবপুর থানা এলাকা থেকে) তাকে গ্রেপ্তার করে।

    জানা যায়, অ্যাপ ক্যাবের ব্যবসা করতে গিয়েই পুলিশের জালে ধরা পড়েছেন অভিযুক্ত এই নারী। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভারতীয় নাগরিকত্বের নথি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এমনকি রেশন কার্ডও।

    পুলিশ সূত্রে খবর, ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন শান্তা। ২০২৩ সালে ভিসা নিয়ে এ দেশে এসেছিলেন তিনি। সেই ভিসার মেয়াদ ফুরিয়েছে। এরপর নতুন করে ভিসার বানাননি তিনি। শুধু তাই নয়, পাসপোর্টের মেয়াদও শেষ হয়েছে চলতি বছরে।

    প্রাথমিক তদন্তে লালবাজারের গুন্ডাদমন শাখা জানতে পারে, গ্রেপ্তার বাংলাদেশি মডেল শান্তার বর্ধমান জেলার একটি ঠিকানা থেকে ২০২০ সালে ভারতীয় আধার কার্ড ইস্যু করা হয়েছে। কলকাতার বিক্রমগড় এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন শান্তা। দক্ষিণ কলকাতার আরেক ঠিকানায় শান্তার নামে প্রতি মাসে আসে ইলেকট্রিক বিল। বাংলা-দেশের একটি সংস্থা আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ’ খেতাব জেতেন শান্তা।

    শান্তা পালকে হেফাজতে নিয়ে দফায় দফায় জেরা করছে লালবাজারের গুণ্ডাদমন শাখা। জানা গিয়েছে, শান্তা পাল একজন মডেল-অভিনেত্রীর পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইন-ফ্লুয়েন্সর। সোশ্যাল মিডিয়ায় ব্লগিং করেন তিনি। তার স্বামী অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।  তার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট খতিয়ে দেখার পাশাপাশি শান্তার ফ্ল্যাট থেকে পাওয়া ভোটার, আধার ও রেশন কার্ড বৈধ কি না বা কীভাবে এই কার্ড পেল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। বুধবার (৩০ জুলাই) শান্তা পালকে আদালতে তোলা হয়।

    মডেলিং, অভিনয় ছাড়াও বাংলাদেশের সংবাদমাধ্যমে সঞ্চালিকার কাজও করেছেন শান্তা পাল। ২০১৯ সালে, কেরালায় অনুষ্ঠিত ‘মিস এশিয়া গ্লোবাল’ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন শান্ত। এর আগে একটি তামিল সিনেমায় অভিনয়ের কথা জানিয়েছিলেন এই অভিনেত্রী।