Category: বিনোদন

  • দুইটি করেছি, তৃতীয়টির প্রস্তুতি চলছে-তানজিন তিশা

    দুইটি করেছি, তৃতীয়টির প্রস্তুতি চলছে-তানজিন তিশা

    আলোচিত মডেল ও অভিনেত্রী তানজিন তিশা অভিনয়ের পাশাপাশি নানা সময়ে ব্যক্তি জীবন নিয়েও ছিলেন সংবাদ শিরোনামে। একাধিক তারকার সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এর বাইরে গোপনে বিয়ে করেছেন—এমন খবরও শুনেছেন তিশা। তা-ও আবার একটি নয়, দুটি। এমনকি তার একটি সন্তানও রয়েছে।

    সম্প্রতি যুক্তরাষ্ট্রে ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান অনুষ্ঠানে অতিথি হয়ে এসব গুজব নিয়ে মুখ খুলেছেন তানজিন তিশা। চিত্রনায়ক জায়েদ খানের উপস্থাপনায় যুক্তরাষ্ট্রে ধারণ করা হয় আড্ডার অনুষ্ঠান।

    অনুষ্ঠানে তিশার কাছে জায়েদের প্রশ্ন ছিল- এমন একটি গুজব যা তুমি শুনেছ, উত্তরে তানজিন তিশা বললেন, ‘আমার নাকি দুটি বিয়ে হয়েছে। তিন নাম্বার বিয়ের প্রস্তুতি চলছে। আমার একটা বাচ্চা আছে, যা দাদির কাছে আছে। ইনশা আল্লাহ আমি বিয়ে করব। তবে এমনটা শুনে আমি ও আমার পরিবারের সবাই হেসেছি।

    তবে তিশা জানালেন, গুজবের বাইরেও বাস্তবে তিনি বিয়ের পরিকল্পনায় আছেন। পাঁচ বছর পর বিয়ে করবেন তিনি। এ প্রসঙ্গে বলেন,আমি ঠিক করেছি বিয়ের জন্য আরও পাঁচ বছর সময় নেব। তখন আমি মা হব, সংসার করব। আমাদের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনও আছে। এটা এড়িয়ে যাওয়া যায় না। তাই আজ হোক বা কাল, বিয়ে করতেই হবে।’

    সম্প্রতি অবকাশযাপনের জন্য যুক্তরাষ্ট্র সফর করেন তানজিন তিশা। সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থানে ঘোরাঘুরির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে বাড়ে কৌতূহল। সফর শেষে তিনি আবার দেশে ফিরে কাজ শুরু করেছেন পুরোদমে।

    বর্তমানে তিনি কাজ করছেন ভিকি জাহেদের পরিচালনায় একটি নাটকে। নাম ‘খোয়াবনামা’। এতে তিশার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।

  • ‘বর্ষা বিহনে’ নাটকে সজল ও সুষমা 

    ‘বর্ষা বিহনে’ নাটকে সজল ও সুষমা 

    আসছে হৃদয়স্পর্শী প্রেমের গল্প নিয়ে নাটক “বর্ষা বিহনে”। রেজাউর রহমান রিজভীর রচনা ও ওয়ালিদ আহমেদের পরিচালনায় নির্মিত এই নাটকটি প্রচারিত হবে এশিয়ান টিভিতে ১১ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এছাড়া প্রচারের পরপরই সাদামাটা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলেও নাটকটি মুক্তি দেয়া হবে।

    নাটকটিতে অভিনয় করেছেন সজল নূর, সালহা খানম নাদিয়া, সুষমা সরকার, তুর্জা নীল, আফরোজা মোমেন, খালেদা বেলা, নিয়ামুল মুক্তা ও আনিতা আকিল।

    আর এন এন প্রডাকশন নিবেদিত নাটকটি প্রযোজনা করেছেন আফরোজা মোমেন। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন সায়েরা সান-উম নুসাকা। আবহ সংগীত ওয়ালিদ আহমেদ, চিত্রগ্রহণে হাসান জুয়েল, কালার ও এডিটিং করেছেন যথাক্রমে আশিকুজ্জামান অপু ও সজিবুজ্জামান দীপু। ভিএফএক্স ও পোস্ট-প্রডাকশনে কাজ করেছেন নীল।

    সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত “বর্ষা বিহনে” নাটকের গল্প আবর্তিত হয়েছে সম্পর্ক, ভালোবাসা ও জীবনের জটিলতা ঘিরে। দর্শকদের আবেগ ছুঁয়ে যাওয়ার মতো একটি পরিপূর্ণ পারিবারিক নাটক এটি।

  • নতুন রূপে ‘মা‘ নিয়ে পর্দায় সাড়া ফেললেন কাজল

    নতুন রূপে ‘মা‘ নিয়ে পর্দায় সাড়া ফেললেন কাজল

    অভিনয়ে খুব একটা সরব নন বলিউড অভিনেত্রী কাজল। গত কয়েক বছর ধরে একটি বা দুটো সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে। ৮ মাস পর নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন অজয় ঘরণী।

    ২৭ জুন ভারতের দেড় হাজার পর্দায় মুক্তি পেয়েছে কাজল অভিনীত ‘মা’ সিনেমা। মিথলজিক্যাল হরর ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন বিশাল ফুরিয়া।

    দর্শক-সমালোচকরা সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। ফিল্মি শিল্মি পাঁচের মধ্যে ৪ রেটিং দিয়েছে। তবে বলিউড হাঙ্গামা দিয়েছে ৩, ইন্ডিয়া টুডে ২.৫, ইন্ডিয়ান এক্সপ্রেস ২, এনডিটিভি ২ দিয়েছে।

    চলতি বছরে বলিউডের বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ‘মা’ রয়েছে ১১তম স্থানে।

    পৌরাণিক গল্প নিয়ে গড়ে উঠেছে এই ভৌতিক সিনেমার কাহিনি। অজয় দেবগনের সুপারহিট ‘শয়তান’ ইউনিভার্সের নতুন সিনেমা এটি। বক্স অফিসে রাজ করতে না পারলেও নতুন রূপে প্রশংসা কুড়াচ্ছেন কাজল।

    অজয় দেবগন, জ্যোতি দেশপান্ডে, কুমার প্রযোজিত ‘মা’ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ৬৫ কোটি রুপি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— রনিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, আর মাধবন ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।

  • জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি-নায়িকা নুসরাত ফারিয়া

    জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি-নায়িকা নুসরাত ফারিয়া

    মঙ্গলবার বিকালে কারামুক্ত হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। জামিনে মুক্ত হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেন এই অভিনেত্রী।

    বিকেল ৪টা ৩০ মিনিটে নিজের ফেসবুক পেজে আরেকটি পোস্ট দেন নুসরাত ফারিয়া। তাতে তিনি লেখেন, “জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম।”

    কৃতজ্ঞতা জানান সকল শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, ইন্ডাস্ট্রির সহশিল্পী ও সাধারণ মানুষের প্রতি।

    ফারিয়া লেখেন, “এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন, তাদের মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে ফিরে আসতে পারতাম না।”

    বিশেষ ধন্যবাদ জানিয়ে নুসরাত ফারিয়া লেখেন, “বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদের। তাদের এই সাপোর্টটা আমার জন্য ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।”

    গত ১৮ মে দুপুরে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তারপর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

     

  • কাশিমপুর মহিলা কারাগারে নুসরাত ফারিয়া

    কাশিমপুর মহিলা কারাগারে নুসরাত ফারিয়া

    গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নুসরাত ফারিয়াকে। সোমবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে তাকে কারাগারে আনা হয়।

    কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র সুপার কাওয়ালীন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে শুনানি শেষে নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারাজানা হক। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২ মে ধার্য করেছেন আদালত। এদিন সকাল ৯টায় নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয়।

    উল্লেখ্য, রবিবার থাইল্যান্ড যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেয়া হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার মামলার তাকে গ্রেপ্তার দেখানো হয়।

  • অভিনেত্রী নুসরাত ফারিয়া ডিবি কার্যালয়ে

    অভিনেত্রী নুসরাত ফারিয়া ডিবি কার্যালয়ে

    অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে আনা হয়েছে। রবিবার (১৮ মে) বিমানবন্দর থেকে আটকের পর ইমিগ্রেশন পুলিশ তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করলেও জিজ্ঞাসাবাদের জন্য এই অভিনেত্রী কে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেম ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুজন হক। এর আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করা হয়।

    বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার থানাধীন এলাকায় হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয় নুসরাত ফারিয়াকে।

    মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন এনামুল হক নামে এক ব্যক্তি।

    মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগান দাতা হিসেবে আসামি করা হয় নুসরাত ফারিয়াকে।

    নুসরাত ফারিয়া ছাড়াও ওই মামলা আসামি করা হয় চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিমসহ ১৭অভিনয়শিল্পীকে।

  • কান চলচ্চিত্র উৎসবে আফিয়া নুসরাত বর্ষা

    কান চলচ্চিত্র উৎসবে আফিয়া নুসরাত বর্ষা

    দ্বিতীয়বারের মতো বিশ্বে অন্যতম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিলেন ঢাকাই সিনেমার নায়িকা, প্রযোজক আফিয়া নুসরাত বর্ষা। গেল ১৩ মে পর্দা উঠেছে চলচ্চিত্রশিল্পের অন্যতম বড় এ প্রদর্শনীর।

    ৭৮তম আসরের দ্বিতীয় দিনে ওয়ার্ল্ড উইমেন কানস অ্যাজেন্ডা ডিসকাশন পর্বে অংশ নেন বাংলাদেশি এই নায়িকা। ‘নিউ এরা অব আইডেন্টি অ্যান্ড ইমপ্যাক্ট অ্যান্ড গ্লোবাল সিনেমা’ শীর্ষক এই সেমিনারে অংশ নিয়ে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন বর্ষা।

    এদিন সেমিনারে অংশ নিয়ে বক্তব্যের শুরুতে বর্ষা জানিয়ে দেন তিনি বাংলাদেশ থেকে এসেছেন, অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী। কাজ করেন মানুষের উন্নয়নে।

    এ সময় বর্ষা বলেন, অভিনয় জীবনের বাইরে ব্যবসায়িক জীবনেও আমি আমার ইচ্ছা, মেধা এবং লক্ষ্যপূরণে সচেষ্ট থাকি। আমার ব্যবসায় সব সময় নারীদের অংশগ্রহণ ও সুযোগ দেওয়ার চেষ্টা করি। তাই নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করার জন্যই একজন স্বেচ্ছাসেবক হিসেবে আমার এই অংশগ্রহণ।

    সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বব্যাপী (সিনেমার) স্টোরি টেলিং বিষয়টির এক অসাধারণ ক্ষমতা ও শক্তি আছে, যা মানুষকে ভীষণভাবে অনুপ্রাণিত করতে পারে। বাস্তবসম্মত গল্পগুলো প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং অধিকারের বিষয়ে বড় ভূমিকা রাখতে পারে।

    ওই সেমিনারে আরও অংশ নেন পর্তুগিজ অভিনেত্রী ইসাবেল জুয়া, ফরাসি অভিনেত্রী মারিয়ানি বোরগো এবং হলিউড অভিনেত্রী ও নির্মাতা নোরা আরমানি।

  • বড় পর্দায় ফিরছেন জেনেলিয়া

    বড় পর্দায় ফিরছেন জেনেলিয়া

    বেশ লম্বা সময় পর আবার বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী জেনেলিয় ডি’সুজা। তাও আবার ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের ‘সিতারে জমিন পার’ সিনেমার মধ্য দিয়ে। এরই মধ্যে গত ১৩ মে মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার।

    সেখানে যতটুকু দেখা গেছে, তাতেই দর্শক এই সিনেমার গল্প,অভিনয়ের প্রশংসা করেছেন। অন্যদিকে ট্রেলারে উঠে এসেছে জেনেলিয়ার চরিত্রের এক ঝলক, যা সিনেমাটিকে ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিচ্ছে।

    আইএএনএস-এর সঙ্গে এক কথোপকথনে জেনেলিয়া জানিয়েছেন যে, বহু বছর পর আবার আমির খানের সঙ্গে কাজ করতে পেরে তিনি নিজেকে ‘বিশেষ’ মনে করছেন।

    নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, ‘আমি আগে যত চরিত্র করেছি তার থেকে এটি একেবারেই আলাদা। চরিত্রটি খুবই ইমোশনাল, বিভিন্ন স্তরে বিভক্ত এবং গভীরভাবে মানবিক।’

    ‘জানে তু ইয়া জানে না’ দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন জেনেলিয়া। সেইসঙ্গে এই সিনেমার মাধ্যমেই তিনি টাইমলাইনে উঠে আসেন। এই সিনেমার সঙ্গেও জড়িয়ে ছিলেন আমির খান।

    কারণ, তিনি এটি প্রযোজনা করেছিলেন। সিনেমায় জেনেলিয়ার বিপরীতে অভিনয় করেছিলেন আমিরের ভাগ্নে অভিনেতা ইমরান খান।

    আর. এস. প্রসন্ন পরিচালিত ‘সিতারে জামিন পার’ সিনেমায় আমির খান এবং জেনেলিয়া ডি’সুজা ছাড়াও ১০ জন নতুন অভিনেতাকে বলিউড ইন্ডাস্ট্রিতে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে।

    তারা হলেন, আরুষ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালী, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর।

    এদিকে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, ‘সিতারে জামিন পার’ পুরোপুরি মৌলিক সিনেমা নয়। এটি ২০১৮ সালে মুক্তি পাওয়া স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনস’-এর প্রেরণায় নির্মিত হয়েছে। ট্রেলার মুক্তির পর যদিও নেটিজেনদের অনেকেই কটাক্ষ করেছেন।

    তাদের মতে, তিন বছর পর আমিরের উচিত ছিল দারুণ কিছু দিয়ে প্রত্যাবর্তন করা। যেমনটা শাহরুখ খান করেছিলেন ‘পাঠান’ দিয়ে। কিন্তু এই সিনেমা মনে হয় না দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবে।

    উল্লেখ্য, আমির খান, অপর্ণা পুরোহিত এবং রবি ভাগচন্দকা প্রযোজিত, দিব্য নিধি শর্মা রচিত এটি ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

  • অহনা ডাবল টাইমিং করেছে-শামীম

    অহনা ডাবল টাইমিং করেছে-শামীম

    ছোটপর্দার জনপ্রিয় মুখ অহনা রহমান। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি এবার আলোচনায় এসেছেন।  অহনা-শামীম সর্ম্পক জের ধরে।  সংবাদ সম্মেলনে শামীম অভিযোগ করেন অহনা নাকি একসঙ্গে পরিচালকের সঙ্গে প্রেম চালিয়ে গেছেন। শামীমের ভাষ্য, বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় ও অহনার পাঁচ বছরের সম্পর্ক ছিল। আর আমার সঙ্গে সম্পর্ক ছিল সাত মাস। ডাবল টাইমিং করেছে অহনা।

    এই অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অহনা। এই অভিনেত্রী বলেন, ওর (শামীম) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। সবার দৃষ্টি সরাতেই এখন আমার নাম টানছে।

    অহনার দাবি, শামীম ইউটিউবে কাজ করতেন, আর তিনিই নাকি শামীমকে নায়ক বানিয়েছেন। এখানেই শেষ নয়। শামীম শুধু অহনাকেই নয়, বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়কেও এ প্রসঙ্গে টেনে এনে প্রাক্তন বলে উল্লেখ করেছেন।

    অহনা বলেন, ও কত বড় নিমকহারাম! যে ডিরেক্টর ওকে (শামীম) প্রথম ক্যামেরার সামনে এনেছে, আজ সুপারহিট সিনেমা বানানোর পর তাকে ও টেনে আনছে! আমি ওকে নায়ক বানিয়েছি, অথচ ও আমার নাম নিচ্ছে।”

    অহনা আরও বলেন, মিডিয়ার আশি ভাগ মানুষ ওকে অসুস্থ বলে। সামনে না বললেও, পেছনে বলে।

     

  • জামিন পেলেন মডেল মেঘনা আলম

    জামিন পেলেন মডেল মেঘনা আলম

    রাজধানীর ধানমণ্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন মডেল মেঘনা আলম। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

    গত ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে মডেল মেঘনাকে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া গ্রেপ্তারের পর গত ১২ এপ্রিল ভাটারা থানার প্রতারণা মামলায় দেওয়ান সমিরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

    এর আগে গত ১৭ এপ্রিল রাজধানীর ধানমণ্ডি থানার প্রতারণা ও চাঁদা-বাজির অভিযোগে করা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ২২ এপ্রিল এ মামলায় তার আরও ৪ দিনের রিমান্ড দেওয়া হয়।