Category: বিনোদন

  • পার্নোর জীবনে নতুন প্রেম!

    পার্নোর জীবনে নতুন প্রেম!

    টলিপাড়ায় পরিচিত মুখ পার্নো মিত্র। টিভি সিরিয়াল দিয়ে পার্নো তার অভিনয় ক্যারিয়ার শুরু করলেও খুব শিগগিরই অভিনেত্রী বড় পর্দায় অভিষেক করে নিজের অভিনয়ের মাধ্যমে মন জয় করে নেন ভক্ত- দের।

    সিঙ্গেল অভিনেত্রীদের মধ্যে পার্নোর নাম সবার আগেই রয়েছে সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে খোলাসা না করলেও সম্প্রতি একটি ছবিকে ঘিরে পার্নোর সম্পর্কে জড়ানো নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে।

    অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। যেখানে পোষ্য সারমেয়কে আদর থেকে শুরু করে রয়েছে খাওয়া-দাওয়ার ছবি।

    আর এসব ছবির মধ্যেই একটি ছবিতে চোখ আটকে গেছে সকলের।এক রেস্তোরাঁতে রহস্যময় পুরুষের বাহুলগ্না পার্নো। সেই পুরুষই সেলফিটা নিয়েছেন। সুদর্শন সেই পুরুষের পরিচয় কী তা এখনও জানা যায়নি।

    তবে ছবি দেখে মনে হচ্ছে পার্নোর সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক। তবে কি এবার প্রেমে পড়লেন জনপ্রিয় এই অভিনেত্রী? এর আগেও পার্নো একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন আর তা নিয়ে চর্চা কম হয়নি। রাইমা সেনের মাধ্যমেই পার্ণোর জীবনে একসময় প্রেম এসেছিল।

    ইন্ডাস্ট্রি সূত্রের খবর, পার্ণোর প্রেমিকের নাম ছিল রনি দেব। তিনি এক রাজনৈতিক পরিবারের সন্তান। রাইমা ও রনি দীর্ঘদিনের বন্ধুত্ব বলে জানা যায়। সেই সূত্র ধরেই পার্ণোর সঙ্গে রনির পরিচয় হয়।

    রনি পেশায় হোটেল ব্যবসায়ী। ২০১৮ সালের দুর্গাপুজা থেকে রনি ও পার্ণোর ঘনিষ্ঠতা বাড়ে। শহরের একাধিক জায়গায় সেই সময় দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছিল। তবে হঠাৎই সেই সম্পর্ক ভেঙে যায়।

    এর আগে পার্ণোর সঙ্গে নাম জড়ায় পরিচালক মৈনাক ভৌমিকেরও। কিন্তু তারা বরাবরই নিজেদের ভালো বন্ধু বলেই দাবি করে এসেছেন। এরপর অবশ্য পার্নোর নাম আর কারোর সঙ্গে জড়ায়নি।

  • হারিয়ে গেলেন, আমি বাংলায় গান গাই !

    হারিয়ে গেলেন, আমি বাংলায় গান গাই !

    ১৯৪২ সালের ২৫ জুন বরিশালে জন্ম প্রতুল মুখোপাধ্যায়ের। ৮৩ বছর বয়সে কলকাতায় জীবনপথের যাত্রা শেষ হলো তাঁর। শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে কলকাতার এসএসকেএম হাসপাতালে মারা যান এই গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী। বাংলাকে খুব ভালোবাসতেন প্রতুল।

    তাই তো সৃষ্টি করেছিলেন ‘আমি বাংলায় গান গাই। বার্ধক্যের কারণে এক মাসের বেশি সময় হাসপাতালে ভর্তি ছিলেন। এক সপ্তাহ ধরে ছিলেন আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। সেখান থেকে আর ফেরা হলো না তাঁর। মৃত্যুর আগে দেহ দান করে গিয়েছিলেন প্রতুল।

    তাই রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা জানানোর পর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে সম্পন্ন হয় তাঁর দেহ ও চক্ষুদানের প্রক্রিয়া।

    প্রতুল মুখোপাধ্যায়ের মতো এমন একজন গুণী মানুষের জন্ম হয়েছিল এই দেশে, এটাও আমাদের জন্য গর্বের। ওনার মতো সংগীতব্যক্তিত্বকে হারানো সংগীতাঙ্গনের জন্য বিরাট ক্ষতি। এ ক্ষতি পূরণ হওয়ার মতো না। তিনি চলে গেলেও তাঁর সৃষ্টি দিয়ে বেঁচে থাকবেন সবার মাঝে।

  • ফিট থাকতে ওয়াইন পান করেন কারিনা কাপুর!

    ফিট থাকতে ওয়াইন পান করেন কারিনা কাপুর!

    বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। দুই সন্তানের মা হয়েও তিনিরয়েছেন ফিট। কৃত্রিম কোনো ট্রিটমেন্ট নেননি। চল্লিশোর্ধ্ব এই নায়িকার ফিট থাকতে ঘরোয়া শরীরচর্চায় নিজের বয়স ধরে রেখেছেন। গত বছর বলিউড নির্মাতা করণ জোহরের একটি শো-এ বোটক্স প্রসঙ্গে আলোচনা করেন কারিনা।

    সেই শোতে নায়িকা জানান, নিজের সৌন্দর্য ধরে রাখতে এমন কোনো কিছুরই দরকার নেই তার। আর্টিফিশিয়াল ট্রিটমেন্টে স্বামী সাইফ আলি খানেরও আপত্তি রয়েছে বলে জানান তিনি।

    কারিনার ভাষায়, ‘সাইফ এখনও এ বয়সে আমাকে এভাবেই দেখতে পছন্দ করে। আমিও আমার বয়স নিয়ে গর্বিত। ৪৪ বছর বয়সেও আমি তার কাছে আকর্ষণীয়।

    আসলে বয়স লুকানোর বিষয় না, বরং উদ্যাপনের বিষয়। তবে ফিট রাখতে ডায়েটের ওপর বেশ সতর্ক তিনি। তার কথায়, বোটক্স না করালেও শরীরচর্চা করি। সঠিক উপায়ে, সঠিক সময়ে খাবারটা খাই। ভালো পানীয় হিসেবে ওয়াইন ছাড়া মদ্যপান করেন না তিনি।

    প্রসঙ্গত, ‘দ্যা বাকিংহাম মার্ডারস’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর।

    থ্রিলারধর্মী অ্যাকশন নির্ভর সিনেমাটি ততটা সাড়া না ফেললেও কারও কারও কাছে তালিকার শুরুতেই ছিল।

  • এক রুকাইয়া জাহান চমকের ফেসবুক স্ট্যাটাস !

    এক রুকাইয়া জাহান চমকের ফেসবুক স্ট্যাটাস !

    মডেল অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে সোচ্চার ছিলেন তিনি। গতকাল ফেসবুকে পোস্ট দিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

    চমক লিখেছেন, “কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ভালো-বাসা আর গোটা দেশকে ভালোবাসা এক জিনিস না। দুটোকে মিলিয়ে ফেলবেন না। স্বৈরাচার সরকার ৫ অগাস্ট পতন না হলে, আমরা যারা আন্দোলনে নেমেছিলাম, তাদের দেশদ্রোহীতার অপরাধে এতদিনে নিশ্চিহ্ন করে ফেলতেন। সেই ভয় জেনেও আমরা নেমেছিলাম রাস্তায়। তাই জীবনের ভয় আমরা করি না।’’

    তিনি আরো লেখেন, “মৃত্যু নিশ্চিত সামনে আসলেও যেটা ন্যায় সেটাকে ন্যায়ই বলব, যেটা অন্যায় সেটাকে অন্যায়।

    তাই যারা এখনো ভয় দেখানোর চেষ্টা করছেন, তারা দুইটা ঘুমের ওষুধ খেয়ে ঘুম দেন, নিজের মুরগির ন্যায় প্রাণ বাঁচিয়ে আজীবন বিড়ালের ন্যায় বেঁচে থাকুন, আমরা বাঘের ন্যায় একদিন বেঁচে থাকতে পারলেও গর্বিত l ধন্যবাদ।”

     

  • একজন সাদিকা ইসলাম পপির ফরিয়াদ !

    একজন সাদিকা ইসলাম পপির ফরিয়াদ !

    “আসসালামু আলাইকুম। আমি পপি। দীর্ঘ ২৮ বছর সুনামের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছি। মানুষের ভালোবাসা পেয়েছি। কিন্তু এই মুহূর্তে ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসেবে।

    ব্যর্থ মানুষ বলছি এই কারণে—সবার মন জয় করতে পারলেও দীর্ঘ ২৮ বছর যাদের জন্য কাজ করেছি, এই হাতে যাদের লালন-পালন করেছি তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ। তাদের মনমতো চলতে পারিনি। সে জন্যই বলেছি আমি একজন ব্যর্থ মানুষ।

    মানুষ তো সব সময় সবার কাছে ভালো হতে পারে না। আমি যখন ইনকাম করেছি দুহাতে দিতে পেরেছি তখন আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিলাম। এখন তাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারি না। তাই তাদের কাছে গলার কাঁটা, শত্রু এবং অপছন্দের মানুষ।

    দুই দিন যাবৎ দেখলাম আমার পরিবার কতটা নিচে নামতে পারে। কত হিংস্র ব্যবহার করতে পারে। কত নোংরা শব্দ ব্যবহার করতে পারে। মিডিয়ার কাছ থেকে সব সময় আমি সহযোগিতা পেয়েছি। পরিবারের কয়েকটা মানুষের মিথ্যা কিছু কথাবার্তা, মিথ্যা অভিনয়, নাটক মিথ্যা অভিযোগ বলার সাথে সাথে যে মানুষগুলো আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করার কথা তারাই মানুষের কথা অনুযায়ী আমাকে ভুলভাবে বাংলাদেশের মানুষের কাছে বাজেভাবে উপস্থাপন করেছেন। এর থেকে দুঃখজনক কিছুই হতে পারে না। যাদের জন্য কাজ করেছি আজ তারা আমার না। এ জন্যই আল্লাহ বলেন, কেয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না।

    আজ যে অভিযোগগুলো আমার মা-বোন করছে। শক্তভাবে আমি প্রতিবাদ করছি। এর পুরোটাই বানোয়াট। তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে। আমি একজন শিল্পী। আমি কি ভূমিদস্যু? যাদেরকে এই দুই হাতে ছোটবেলা থেকে লালন-পালন করেছি, জীবনের যে সময়টা উপভোগ করার সেই সময়টা তাদের জন্য ব্যয় করেছি।

    এটা আমার দায়িত্ব না। তার পরও ভাই-বোনকে নিজের সন্তান হিসেবে লালন-পালন করেছি। নিজের ভবিষ্যৎ, ভালো লাগা, মন্দ লাগা অনেক কিছুই বাদ দিয়েছি। শুধু আমার ভাই-বোনকে মানুষ করার জন্য। কিন্তু এখন এসে দেখলাম মানুষ হয়নি। হিংস্র পশুরও কৃতজ্ঞতা থাকে। এদের মধ্যে সেই কৃতজ্ঞতা নেই।তারপর ও আমার কোনো অভিযোগ নেই। কাদের নামে অভিযোগ করব?

    অভিযোগ করে বাইরের মানুষের নামে। যেহেতু আমার ভাই-বোন, বাবা-মাকে অনেক ভালোবাসি। তাই তাদের প্রতি কোনো অভিযোগ নেই। তাদের দ্বারা আমার জীবনে অনেক কিছু ফেস করেছি। নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত হয়েছি।

    আমি যে আয় করেছি, তারা সব নিয়ে নিয়েছে। আমার সাথে বেঈমানি করেছে। আমার টাকা দিয়ে কেনা সম্পত্তি আমার নামে ছিল না। আমার ব্যাংক অ্যাকাউন্ট শূন্য ছিল। আমার দেহটা ছাড়া কোনো কিছুই আমার ছিল না। সব কিছু তাদের নিয়ন্ত্রণে ছিল। আমিও তাদের নিয়ন্ত্রণে ছিলাম।

    একটা পর্যায়ে এসে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য অবলম্বন লাগে। একটা সময় যখন জানতে পারলাম আমার পরিবার আমাকে ঠকিয়েছে। জানার পরও চুপ ছিলাম। তাদের দ্বারা অনেক নির্যাতিত হয়েছি।আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। আমার টাকা চুরি করেছে। আমাকে খুন করতে খুনিকে টাকা দিয়ে ভাড়া করেছে। আমার আপন মা, ভাই ও বোন জড়িত ছিল।

    পৃথিবীতে সব মা-ই মা না। খারাপ মা-ও আছে। দুর্ভাগ্যবশত আমার মা হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারেনি। আমার পরিবারের কাছে সব সময় সোনার ডিম পাড়া একটা হাঁস ছিলাম। দুধ দেওয়া একটি গরু ছিলাম। টাকা ছাপানোর মেশিন ছিলাম।

    সন্তান হিসেবে কখনোই ভালোবাসাটা পাইনি। তার পরও কোনো অভিযোগ নেই। এখনো নেই। একটা মানুষ যখন মেশিনে পরিণত হয় তখন তার মূল্য মেশিন হিসেবে থাকে। মানুষ হিসেবে থাকে না।

    ভালোবাসা না পেলেও আগে কোনো অভিযোগ করিনি। ২০০৭ সালে জানতে পারি আমার কোনো কিছু ছিল না। তখন ফিল্মের আলমগীর ভাই আমাকে অনেক হেল্প করেছেন।তিনি অনেক সাপোর্ট করে ছিলেন। বাবা মাকে ডেকে কিছু ফেরত দিতে বলেছিলেন।

    কিন্তু তারপর বাবা মা বেঈমানি করেছে। সিনেমার নায়িকা হলেও বাস্তব জীবনে অনেককিছু ফেইস করেছি। এতদিন বোকা ছিলাম। যখনই চোখ কান খুলেছে তখন আমি পরিবারের শত্রু।”

    সাদিকা পারভীন পপি (চিত্রনায়িকা)

  • ডিবিতে শাওন এবং অভিনেত্রী সাবাকে জিজ্ঞাসাবাদ চলছে !

    ডিবিতে শাওন এবং অভিনেত্রী সাবাকে জিজ্ঞাসাবাদ চলছে !

    মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক করা হয়েছে। বর্তমানে তাদের ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে গ্রেপ্তারের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

    শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য জানান।

    তিনি বলেন, মেহের আফরোজ শাওন ও অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কোন মামলায় গ্রেফতার দেখানো হবে, সে সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে পরবর্তী সময়ে জানানো হবে।

    উল্লেখ্য গত ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত আওয়ামী সভায় সরাসরি এবং ভার্চুয়ালি মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবা উপস্থিত ছিলেন এমন অভিযোগ রয়েছে।

     

  • রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে অভিনেত্রী শাওন গ্রেফতার

    রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে অভিনেত্রী শাওন গ্রেফতার

    রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন কে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

    রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে শাওনকে গ্রেফতার করা হয়। তাকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে। ডিবিপ্রধান বলেন, ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

    আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

  • জমি দখলের অভিযোগ নিয়ে মুখ খুললেন পপি

    জমি দখলের অভিযোগ নিয়ে মুখ খুললেন পপি

    জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করলেও হঠাৎ করে অন্তরালে চলে যান। এর মধ্যে বিয়ে করে সংসারী হয়েছেন। তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন তার মা ও বোন। ইতিমধ্যে তার বিরুদ্ধে জিডি করা হয়েছে।

    জিডির সূত্র ধরে জানা যায়, পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ সোমবার বেলা ১২টা ৩০ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি, ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।

    এই অভিযোগের বিপরীতে তিনি বলেন, ৬ কাঠা জমি চাচা ও বাবার কাছ থেকে আমি কষ্টার্জিত টাকা দিয়ে কিনেছি। কিন্তু এদের অত্যাচারের জন্য এখনো পর্যন্ত এই জমি ভোগ করতে পারিনি।” তিনি আরো বলেন, আমি কেন জমি দখল করব? আমি একবারও বলেছি ওই জমি নেব, আমার লাগবে।”

    তিনি দুঃখ করে বলেন, “এদের শরীরের চামড়া, জামা কাপড় সব আমার পরিশ্রমের টাকায় কেনা৷ আমার পরিবারের কেউ কখনো উপার্জন করে খায়নি৷ আমার বাবা কিন্তু এদেরকে (পরিবার) উপার্জন করে চালায়নি। আমার টাকায় চলেছে।”

    উল্লেখ্য, ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেশত সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানী।

    সিনেমাটি সেই সময়ে ৭ কোটি টাকা ব্যবসা করে মাইলফলক অর্জন করে। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে।

     

     

  • অভিনেত্রী বার্বি সু মারা গেছেন !

    অভিনেত্রী বার্বি সু মারা গেছেন !

    তাইওয়ানের জনপ্রিয় অভিনেত্রী বার্বি সু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। অভিনেত্রীর ছোট বোন ডি সু এই তথ্য তাইওয়ানের সংবাদ সংস্থা সিএনএ-কে নিশ্চিত করেছে। জাপানে বেড়াতে গিয়ে বার্বি মারা গেছে।

    এ তথ্য উল্লেখ করে ডি সু সংবাদমাধ্যমটিকে বলেন, আমাদের পুরো পরিবার জাপান ভ্রমণে গিয়েছিলাম। আমার প্রিয় এবং দয়াশীল বোন বার্বি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে।”

    বার্বি ঠিক কবে মারা গেছেন এ তথ্য সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। বার্বি ২০১১ সালে চীনা ব্যবসায়ী ওয়াং শাওফে-কে বিয়ে করেন। এ সংসারে একটি কন্যা (১০) ও একটি পুত্রসন্তান (৮) রয়েছে। ২০২১ সালে ভেঙে যায় এই সংসার।

    বার্বি ১৯৯৪ সালে ডি-এর সঙ্গে এস. ও. এস. নামে ব্যান্ডের যাত্রা শুরু করে। পরে কপিরাইট সমস্যার কারণে নাম পরিবর্তন করে রাখেন ‘এ. ও. এস.’ (অল সিস্টার্স অব সু)।

    ‘টেন মিনিটস অব লাভ’ গান দিয়ে গায়িকা হিসেবে সফলতা লাভ করেন তারা। ২০০১ সালে তাদের অষ্টম অর্থাৎ সবশেষ অ্যালবাম ‘পারভার্টেড গার্লস প্রকাশিত হয়। ১৯৯৫ সালে টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন বার্বি সু। ১৯৯৮ সালে টিভি ধারাবাহিকে অভিনয় করেন।

    ২০০১ সালে তাইওয়ানিজ টিভি নাটক মিডিয়া গার্ডেন-এ প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে খ্যাতি কুড়ান। তার অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিজ হলো মিডিয়া গার্ডেন, কর্নার উইথ লাভ মার্স প্রভৃতি।

    ২০০৫ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে বার্বির। অভিনয় ক্যারিয়ারে ১৩টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো সিল্ক কানেক্টেড প্রভৃতি।

  • ৫০ বছরের রেকর্ড ভেঙ্গলেন বিয়ন্স

    ৫০ বছরের রেকর্ড ভেঙ্গলেন বিয়ন্স

    সম্প্রতি শেষ হলো বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংগীত পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৫’। প্রতিবারের মতো এবারও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বসেছিল এই আসর। ৬৭ তম এই আয়োজনে বিশ্বখ্যাত তারকাদের দ্যুতিতে উজ্জ্বল হয়ে ওঠে এই সেরা অনুষ্ঠান।

    বছর জুড়ে সেরা গান, সুর, অ্যালবাম ও সেরা সংগীত তারকাদের সম্মানিত করা হল আয়োজনটির মধ্য দিয়ে। এবার গ্র্যামির মঞ্চে ফের ইতিহাস গড়লেন বিয়ন্সে। এখন পর্যন্ত ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক গ্র্যামি পেয়েছেন এই শিল্পী। এবার আরও এক নতুন ইতিহাস গড়লেন তিনি।

    মার্কিন পপ তারকার ঝুলিতে রয়েছে ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক গ্র্যামি পাওয়ার নজির। এবার আরও এক নতুন ইতিহাস গড়লেন তিনি। ৫০ বছর পর এই প্রথমবার কোনো কৃষ্ণাঙ্গ সংগীতশিল্পী গ্র্যামি জিতলেন বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগে।

    মূলত, ৬৭তম গ্র্যামির জৌলুস আরও বাড়িয়ে তুলেছেন বিয়ন্সে। এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডে মোট ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি।

    গতবছর মুক্তি পেয়েছিল বিয়ন্সের অ্যালবাম কাউবয় কার্টার। কান্ট্রি মিউজিকের এই অ্যালবামের জন্যই ১১টি গ্র্যামির জন্য মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। এবারের গ্র্যামিতে এতগুলি মনোনয়ন আর কেউ পাননি।