Category: বিনোদন

  • সালমান মুক্তাদির ও ক্রিকেটার নাসিরের প্রশংসায় প্রভা

    সালমান মুক্তাদির ও ক্রিকেটার নাসিরের প্রশংসায় প্রভা

    দেশের অন্যতম আলোচিত অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের পাশাপাশি নানা বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলেন এই অভিনেত্রী। এবার তিনি প্রশংসা করলেন সালমান মুক্তাদির আর ক্রিকেটার নাসির হোসেনের, সেই সঙ্গে ইঙ্গিত করলেন গায়ক ও অভিনেতা শেখ সাদীকে।

    সোমবার (৭ এপ্রিল) নিজের ফেসবুকে প্রভা লিখেন, সালমান মুক্তাদির আর ক্রিকেটার নাসির ছাড়া আমি বাংলাদেশে (জীবনসঙ্গীকে সম্মান করা) তেমন কোন পুরুষ মানুষ দেখতে পাইনি। যারা নিজের সম্মান ক্যারিয়ারের অজুহাত না দেখিয়ে জীবনসঙ্গীকে প্রাপ্য সম্মান ও নিরাপত্তা দিয়েছে।

    তিনি আরও লেখেন, যাক আরেকজন পুরুষ দেখতে পেলাম। আমি দোয়া করি ছেলেটা এমনই থাকুক, এ রকম একটা সাপোর্টটিভ পার্টনার প্রত্যেকটা মানুষেরই কাম্য।

    তবে সালমান ও নাসিরের পর কাকে দেখে প্রভার এমন উপলব্ধি তা জানাননি অভিনেত্রী। যদিও তার পোস্ট শেয়ার করে মন্তব্যের ঘরে দুই-একজন নেটিজেন লিখেছেন তরুণ গায়ক শেখ সাদীর নাম।

    কেননা সম্প্রতি পরীমণির বিরুদ্ধে তার তথাকথিত গৃহকর্মী পিংকির আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে সরব হয়েছেন সাদী। সমর্থন করেছেন অভিনেত্রীকে। অনেকের ধারণা, সম্ভবত সাদীর এই কার্যক্রম দেখেই সামাজিক মাধ্যমে পোস্টটি দিয়েছেন প্রভা।

  • আবারও আইটেম গানে তামান্না ভাটিয়া

    আবারও আইটেম গানে তামান্না ভাটিয়া

    দক্ষিণী সিনেমার নায়িকা তামান্না খুব ভালো একজন নৃত্যশিল্পী। অনেক সিনেমার আইটেম গানে কোমর দুলিয়ে প্রশংসাও কুড়িয়েছেন। গত বছর আজ কি রাত গানে নেচে হইচই ফেলে দেন। ফের আইটেম গানে দেখা যাবে এই মিল্কি বিউটিকে।

    ইন্ডিয়া টুডে জানিয়েছে, অজয় দেবগনকে নিয়ে পরিচালক রাজ কুমার গুপ্তা নির্মাণ করছেন রেইড টু। এ সিনেমার আইটেম গানে দেখা যাবে তামান্নাকে। এরই মধ্যে মুম্বাইয়ে গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। হাই ভোল্টেজের আইটেম গানটি সিনেমার গল্পের গুরুত্বপূর্ণ সময়ে রাখা হবে।

    প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, তামান্না ভাটিয়া আনুষ্ঠানিকভাবে রেইড টু সিনেমার হাই এনার্জি আইটেম গানের শুটিং শুরু করেছেন।

    শুটিং সেটে গানটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কাভালা এবং আজ কি রাত-এর মতো আকাশচুম্বী সফল আইটেম গানের পর নতুন গানে পারফর্ম করায় তার প্রতি দর্শকদের প্রত্যাশাও ব্যাপক।

    ঝলমলে আলো, বোল্ড কালার প্যালেট, স্ট্রোব ইফেক্টসহ অসাধারণ সেট ডিজাইন করেছে শুটিং টিম; যা তামান্না ভাটিয়ার দৃশ্যমান আবেদন আরো বৃদ্ধি করবে।

  • চতুর্থ বিয়ের আসরে বসছেন কিম কার্দাশিয়ান !

    চতুর্থ বিয়ের আসরে বসছেন কিম কার্দাশিয়ান !

    আমেরিকান মিডিয়া ব্যক্তিত্ব, সোশ্যালাইট, মডেল ও ব্যবসায়ী কিম কার্দাশিয়ানের জন্মদিন আজ। জনপ্রিয় তারকা প্যারিস হিলটনের বন্ধু এবং স্টাইলিস্ট ফ্যাশন অনুরাগী হিসেবেই তিনি প্রথম মিডিয়ার সামনে আসেন। কিন্তু ২০০৭ সালে একটি সেক্স টেপ প্রকাশিত হওয়ার পর তিনি আরো বেশি পরিচিতি পান এবং ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন। একের পর এক বিতর্কিত অধ্যায় কিমকে তারকা খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়।

    পেশাগত কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন কিম কার্দাশিয়ান। তিনটি বিয়ের গণ্ডি তিনি পেরিয়ে গেছেন বেশ আগেই। প্রথম বিয়ে করেন সংগীত প্রযোজক ড্যামন থমাসকে। এরপর ক্রিস হামফ্রিসের সঙ্গে তার বিয়ে মাত্র ৭২ দিন টিকেছিল।

    সর্বশেষ কেনি ওয়েস্টের সঙ্গেও তার বিচ্ছেদ ঘটে। সম্প্রতি শোনা যাচ্ছে চতুর্থ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। গোপনে প্রেমও চালিয়ে যাচ্ছেন, করছেন নিয়মিত ডেটিং! ৪৪ বছর বয়সী এ অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় সেরকম কিছু ইঙ্গিত দিয়ে ভক্তদের মনে তুমুল আগ্রহের সৃষ্টি করেছেন। কাকে বিয়ে করছেন কিম? এমন প্রশ্নও জাগছে তাদের মনে।

    মূলত তার এ সম্পর্কের বিষয়টি নিয়ে গুঞ্জন তৈরি হয় গত বছর ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের সময়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিম কার্দাশিয়ান। সেখানে তিনি অনন্ত ও রাধিকার বিয়ের আংটি দেখে মন্তব্য করেছিলেন, আমি ভাবছি আমার পরবর্তী আংটির (বাগদানের) আকৃতি কেমন হবে? আমার অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না!

    তখন থেকেই কিমের পরবর্তী প্রেমিক কিংবা স্বামী কে, সেটার খোঁজ করছেন ভক্তরা। তবে প্রেমিকের সঙ্গে ডেটিং করলেও বিষয়টি তিনি তার ক্লাসিক ফ্যাশন কিংবা স্কিমস বডিস্যুটের চেয়েও শক্তভাবে লুকিয়ে রেখেছেন।

    মূলত কেনি ওয়েস্টের সঙ্গে বিচ্ছেদের পর থেকে, কিম পিট ডেভিডসনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। এরপর ওডেল বেকহ্যাম জুনিয়রের সঙ্গেও প্রেমের গুজব রটেছিল। কিন্তু সেগুলোর কোনো স্থায়িত্ব ছিল না। তবে কিমের ঘনিষ্ঠজনের দাবি, তিনি (কিম) বলেছেন, পরবর্তীতে যার সঙ্গে ডেট করবে সে এমন একজন হবেন, যিনি বিখ্যাত নন।

    কিম কার্দাশিয়ান হলিউডের আলোচিত এক অভিনেত্রী। মডেল, অভিনেত্রী, টেলিভিশন ব্যক্তিত্বের পাশাপাশি তিনি সমাজকর্মী ও ব্যবসায়ী হিসেবেও পরিচিত। এই অভিনেত্রী ২০২১ সালে বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করেন। তার আয়ের বেশির ভাগ ব্যবসা ও উপস্থাপনা থেকে।

     

  • “আমাকে ‘প্রাক্তন স্ত্রী’ বলবেন না-সায়রা বানু

    “আমাকে ‘প্রাক্তন স্ত্রী’ বলবেন না-সায়রা বানু

    হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে। সুস্থ হওয়ায় ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন এই সংগীতশিল্পী।

    এ আর রহমান অসুস্থ হওয়ার পর সবার দৃষ্টি ছিল তার স্ত্রী সায়রা বানুর দিকে। নীরবতা ভেঙে তিনি জানালেন— “আমাকে ‘প্রাক্তন স্ত্রী’ বলবেন না।” সায়রা বানু সবার উদ্দেশ্যে একটি অডিও বার্তা দিয়েছেন।

    তাতে তিনি বলেন, “আমি আপনাদের জানাতে চাই, আনুষ্ঠানিকভাবে আমাদের এখনো বিবাহবিচ্ছেদ হয়নি। এখনো আমরা স্বামী-স্ত্রী। আমরা আলাদা আছি। কারণ গত দুই বছর ধরে আমি ভালো বোধ করছিলাম না। তা ছাড়া আমি তাকে খুব বেশি চাপ দিতে চাইনি।”

    ‘প্রাক্তন স্ত্রী’ না বলার অনুরোধ জানিয়ে সায়রা বানু বলেন, “দয়া করে ‘প্রাক্তন স্ত্রী’ বলবেন না। এটা ঠিক যে আমরা আলাদা আছি। কিন্তু আমার প্রার্থনা সবসময় তার সঙ্গে আছে।

    আমি সবাইকে, বিশেষ করে তার পরিবারের কাছে একটি কথা বলতে চাই যে, দয়া করে তাকে খুব বেশি চাপ দেবেন না, তার যত্ন নেবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।

  • আমির খানের নতুন প্রেমিকা স্প্রাট

    আমির খানের নতুন প্রেমিকা স্প্রাট

    বলিউডের মিস্টার পারফেকসনিস্ট আমির খান ১৪ মার্চ একষট্টিতে পা রেখেছেন। জন্মদিনে নতুন প্রেমিকার নাম গণমাধ্যমকে জানিয়েছেন এই অভিনেতা। আমির খান তার নতুন প্রেমিকা গৌরি স্প্রাটের নাম প্রকাশ্যে আনার সঙ্গে সঙ্গে একটি শর্তও জুড়ে দিয়েছিলেন, তা হলো গৌরির ছবি তোলা যাবে না। ছবিশিকারীরা আমির খানের অনুরোধ রেখেছেন।

    কিন্তু রাতারাতি আলোচনায় চলে এসেছেন গৌরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার খোঁজ চলছ। প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজের অ্যাকাউন্ট মুছে ফেলেছেন তিনি।

    উল্লেখ্য, গৌরি স্প্রাটকে দীর্ঘ ২৫ বছর ধরে চেনেন আমির খান।ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, গত এক বছরের বেশি সময় ধরে ডেট করছেন গৌরী ও আমির। গৌরি স্প্রাট ভারতের বেঙ্গালুরুর অধিবাসী। তার মা তামিল আর বাবা আইরিশ। যুক্তরাজ্যের লন্ডনে ফ্যাশন অ্যান্ড স্টাইলিং বিষয়ে পড়াশোনা করেছেন গৌরি। বর্তমানে হেয়ার ড্রেসিংয়ের কাজও করেন, মুম্বাইয়ে নিজের একটি সেলুন রয়েছে।

    এ ছাড়া এখন আমির খানের প্রোডাকশন হাউজে কাজ করেন গৌরি। গৌরির ৬ বছর বয়সি একটি পুত্রসন্তান রয়েছে।

  • যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেত্রী পামেলা বাখের আত্মহত্যা

    যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেত্রী পামেলা বাখের আত্মহত্যা

    মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ বেওয়াচ ও নাইট রাইডার খ্যাত তারকা অভিনেত্রী পামেলা বাখ আত্মহত্যা করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক সেলিব্রেটি গসিপ সাইট টিএমজেড এ খবর প্রকাশ করেছে।

    আইন প্রয়োগকারী সূত্রের বরাত দিয়ে টিএমজেড জানিয়েছে, পামেলার পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ না করতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তারা পামেলার হলিউড হিলসের বাড়িতে গিয়ে তালাবদ্ধ দেখতে পান এবং বাড়িতে তাকে আবিষ্কার করেন।

    গত ৫ মার্চ রাত ১০টার কিছু পর প্যারামেডিকের একটি টিমকে পামেলার বাড়িতে ডাকা হয়। তারা গিয়ে ঘটনাস্থলেই পামেলাকে মৃত ঘোষণা করেন। পামেলার মাথায় গুলি লেগেছিল। তবে তারা সেখানে কোনো নোট পাননি বলেও সংবাদমাধ্যমটি জানিয়েছে।

    লস অ্যাঞ্জেলেসের মেডিকেল পরীক্ষক অফিস জানিয়েছে, গতৃ বুধবার মারা গেছেন পামেলা, তিনি আত্মহত্যা করেছেন। ১৯৮৯ সালে অভিনেতা ডেভিড হ্যাসেলহফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পামেলা। ২০০৬ সালে ভেঙে যায় এই সংসার। এ দম্পতির দুটো সন্তান রয়েছে। প্রাক্তন স্ত্রীর আত্মহত্যার খবর পেয়েছেন ডেভিড।

    টিএমজেড-কে ডেভিড বলেন, পামেলা হ্যাসেলহফের মৃত্যুতে আমাদের পরিবার গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে ভালোবাসা, সহযোগিতার জন্য কৃতজ্ঞ। তবে এই সময়ে গোপনীয়তা রক্ষার জন্য অনুরোধ করছি।”

    ১৯৬২ সালে ওকলাহোমার টুলসায় জন্মগ্রহণ করেন পামেলা বাখ। ১৯৭০ সালে শিশুশিল্পী হিসেবে বাখের অভিনয় জীবন শুরু। পামেলা বাখ অভিনীত উল্লেখযোগ্য কাজগুলো হলো— সোপ অপেরা দ্য ইয় অ্যান্ড দ্য রেস্টলেস, চিয়ার্স, দ্য ফল গাই, টিজে হুকার, সুপারবয়, ভাইপার।

     

     

  • একজন জাদিয়া জাহান প্রভার প্রেম অভিজ্ঞতা !

    একজন জাদিয়া জাহান প্রভার প্রেম অভিজ্ঞতা !

    জাদিয়া জাহান প্রভা। দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে টেলিভিশন ও ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন। মাঝে ছিলেন বিরতিতে। বিরতির সময়টা কাটিয়েছেন দেশ-বিদেশে। কিছুদিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি।

    সেই সঙ্গে মনোযোগী হচ্ছেন নিজের কাজে। জীবনে একটি অপ্রত্যাশিত ঘটনার স্বাক্ষী হয়েছেন। এরপর প্রেমজীবন নিয়ে অনেকটাই নিজের ছক কষা গন্ডিতেই থাকতে দেখা গেছে অভিনেত্রীকে। তবে এরপরও মিডিয়ায় বেশ কয়েকবারই গুঞ্জনে নাম ভেসেছে প্রভার।

    যেমনটা সহকর্মী তারকা মনোজের সঙ্গে প্রেমের গুঞ্জন। তবে মনোজের সঙ্গে সম্পর্কের বিষয়টি একদম স্পষ্ট করেই অস্বীকার করেন প্রভা। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রভা বলেন, মনোজের সঙ্গে আমার কখনোই প্রেম ছিল না। কিন্তু মিডিয়াতে এটা প্রচলিত ছিল, যে আমাদের প্রেম আছে এ কারণে মনোজের সঙ্গে আমার স্বাভাবিক সম্পর্কও নষ্ট হয়ে যায়।

    প্রভা বলেন, ‘আমাকে নিয়ে অনেক গুঞ্জনই ছিল। যেসবের কিছু সত্যি ছিল। কিছু মিথ্যা। তবে আমি যেসব জোর গলায় মিথ্যা বলেছি, বা অস্বীকার করেছি সেগুলো গুজবই ছিল।

    অভিনেত্রী জানান, তার জীবনে প্রেম কয়েকবার এসেছে। তবে সম্পর্কের একটা সময়ে মনে হয়েছে, হয়তো আজীবন একসঙ্গে কাটিয়ে দেওয়া সম্ভব হবে না দুজনের। তখন হয়তো আর একসঙ্গে থাকা হয়নি। সাক্ষাৎকারে নিজের প্রথম প্রেম নিয়েও ক্ষোভ শোনা যায় প্রভার কণ্ঠে।

    অভিনেত্রী বলেন, ‘আমার জীবনের প্রথম প্রেমটাকে প্রাক্তন মনে করি না। আমি মনে করি, সে প্রাক্তন নয়, শত্রু। কারণ প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না! আমার কাছে যে অস্বস্তিকর, সে আমার প্রাক্তন হতে পারে না। এরপরও যাদের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে তাদের সঙ্গে আমার অনেক সুন্দর মুহূর্ত আছে। এতে গুণবান প্রাক্তনদের সঙ্গে আমি তাকে তুলনাই করতে চাই না।

    প্রভা আরও বলেন, প্রাক্তন শব্দটা আমার কাছে ভীষণ প্রিয় একটা শব্দ। যে মানুষটার সঙ্গে খারাপ ঘটনা ঘটেছে বলেই তো সম্পর্কটা শেষ হয়েছে। তার সঙ্গে সুন্দর ঘটনাও কিন্তু আছে।  প্রাক্তন আমার কাছে সুন্দর একটা নাম। তার সঙ্গে সুন্দর মুহূর্ত ছিল। আমার জন্য রাতেরবেলায় দাঁড়িয়েছিল, এটা করেছে ওটা করেছে। অনেক সুন্দর সুন্দর স্মৃতি থাকে।”

    বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা। যুক্তরাষ্ট্রে অবস্থিত দ্য মেকআপ একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এ প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয়। যারা পেশাদার মেকআপ আর্টিস্ট হতে চান, তাদের স্বপ্নের প্রতিষ্ঠান এই দ্য মেকআপ একাডেমি। বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িয়ে আছে এ প্রতিষ্ঠানের নাম। সেখানেই কাজ করতে দেখা গেছে প্রভাকে।

  • সোনা চোরাচালনের অভিযোগে অভিনেত্রী রান্যা রাওকে গ্রেপ্তার

    সোনা চোরাচালনের অভিযোগে অভিনেত্রী রান্যা রাওকে গ্রেপ্তার

    সোনা চোরাচালনের অভিযোগে কন্নড় সিনেমার অভিনেত্রী রান্যা রাওকে গ্রেপ্তার করেছে ভারতের রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআর আই)। ৩ মার্চ রাতে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় এই অভিনেত্রীকে।

    ডেকান ক্রনিকল এক প্রতিবেদনে জানিয়েছে, দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে আসেন অভিনেত্রী রান্যা রাও। বিমানবন্দরে অভিনেত্রীর কাছ থেকে ১৪.৮ কেজি সোনা জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা সোনার আনুমানিক মূল্য ১২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি ৬৩ লাখ টাকার বেশি)।

    কন্নড় সিনেমার পরিচিত মুখ ৩১ বছরের রান্যা রাও। বিভিন্ন দেশ ভ্রমণে যেতেন এই অভিনেত্রী। ঘন ঘন আন্তর্জাতিক ভ্রমণের কারণে ডিআরআই অভিনেত্রীকে নজরদারিতে রেখেছিল। জব্দকৃত সোনার বেশি অংশ শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রেখেছিলেন রান্যা। এর মধ্যে রয়েছে— সোনার স্ট্রিপ পরা, পোশাকের মধ্যে সোনার বার লুকিয়ে রাখা ইত্যাদি।

    রান্যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, কাস্টমস এবং নিরাপত্তা এড়িয়ে ভারতে মূল্যবান ধাতু পাচারের চেষ্টা করছিলেন তিনি। রান্যাকে ডিআরআই হেফাজতে রাখা হয়েছে, তদন্ত চলছে। অভিনেত্রীর বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    রান্যার আরেক পরিচয় তার বাবা কর্ণাটক পুলিশের মহাপরিচালক (ডিজিপি) পদমর্যাদার একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার মেয়ে। এর ফলে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সম্পৃক্ততা বা সহায়তা সম্পর্কে সন্দেহ তৈরি করেছে। তবে সবকিছু মাথায় রেখে গভীর ভাবে তদন্ত পরিচালনা করা হচ্ছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

  • ট্রলিব্যাগ থেকে কংগ্রেস নেত্রী হিমানীর মরদেহ উদ্ধার !

    ট্রলিব্যাগ থেকে কংগ্রেস নেত্রী হিমানীর মরদেহ উদ্ধার !

    একটি ট্রলিব্যাগ থেকে হিমানীর মরদেহ উদ্ধার করা হয়েছিল দুই দিন আগে। এরপরই তদন্তে নেমে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

    সংবাদমাধ্যম বলছে, গত শুক্রবার হরিয়ানা রাজ্যের রোহতকের সাম্পলা বাসস্ট্যান্ডের কাছে হাইওয়ের পাশ থেকে একটি ট্রলিব্যাগ থেকে হিমানীর মরদেহ উদ্ধার হয়। তারপরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। ঘটনার দুদিন পরে অবশেষে এক অভিযুক্ত গ্রেপ্তার করা হলো।

    সোমবার হরিয়ানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার গভীর রাতে দিল্লি থেকে দু’জন যুবককে আটক করে হরিয়ানার রোহতকে নিয়ে যাওয়া হয়। সেখানে দু’জনকে জিজ্ঞাসাবাদ করার পর একজনকে গ্রেপ্তার করা হয় আর অপরজনকে ছেড়ে দেওয়া হয়।

    পুলিশ সূত্রকে উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে জানিয়েছে, গ্রেপ্তারকৃত যুবকের সঙ্গে হিমানীর প্রেমের সম্পর্ক ছিল। হিমানীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই যুবককে ব্ল্যাকমেইল করে কয়েক লাখ রুপি নিয়েছিলেন। সেই রাগেই ওই কংগ্রেস নেত্রীকে খুন করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

    এদিকে যে ট্রলিব্যাগ থেকে হিমানীর মরদেহ উদ্ধার উদ্ধার হয়, সেটি কংগ্রেস নেত্রীর বাড়ি থেকেই নেওয়া হয়েছিল বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। এই সূত্রেই তদন্তকারীদের অনুমান, হিমানীকে তার নিজের বাড়িতেই খুন করা হয়েছে।

     

  • হামলার শিকার দিতির কন্যা লামিয়া চৌধুরী

    হামলার শিকার দিতির কন্যা লামিয়া চৌধুরী

    চিত্রনায়িকা দিতির কন্যা লামিয়া চৌধুরী হামলার শিকার হয়েছেন। তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, এমনকি তার পা ভেঙে দিয়েছে বলে অভি-যোগ করেছেন লামিয়া। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও নিজ বাড়িতে সন্ত্রাসীদের হামলার শিকার হন তিনি। এসময় ৪০ জন দুর্বৃত্ত তাকে আক্রমণ করে বলে জানা গেছে। প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন লামিয়া চৌধুরী।

    হামলার পর ফেসবুক লাইভে এসে সাহায্য চাইতে দেখা যায় এই তারকা কন্যাকে। লামিয়া জানান, জমি দখলের চেষ্টায় হামলা চালানো হয় আমার ওপরে। ওরা আমার পা ভেঙে দিয়েছে, কোনো রকম প্রাণ নিয়ে ঢাকায় ফিরছি। ঘটনার পরপরই কয়েকটি ফেসবুক স্ট্যাটাস দিতে দেখা যায় লামিয়াকে। যেখানে একটি স্ট্যাটাসে তিনি লেখেন, আমার পা ভেঙে ফেলছে ওরা। হসপিটালে যাব, যেতে দেয় না। আমার গাড়িতে ইট মেরে ভেঙে ফেলছে। আমি হাঁটতে পারছি না।

    অপর একটি স্ট্যাটাসে লামিয়া লেখেন, আমার পাশে কি কেউ নেই? আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই? তবে কারা কিংবা কিভাবে এই হামলা করেছে তা বিস্তারিত জানা যায়নি।

    এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী জানান, ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগে তারা পালিয়ে যায়। বাড়িঘর ও গাড়ি ভাঙচুরকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় এখনও থানায় কোন অভিযোগ করা হয়নি বলে জানান তিনি।