Category: বিনোদন

  • সড়ক দুর্ঘটনায় আহত খুশি !

    সড়ক দুর্ঘটনায় আহত খুশি !

    সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। চারদিন আগে ঢাকায় এ ঘটনা ঘটে। মাথা ও ভ্রুতে আঘাত পেয়েছেন, এখন নিজের বাসায় বিশ্রামে আছেন।

    শুক্রবার (৩১ জানুয়ারি) শাহনাজ খুশি কয়েকটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করে দুর্ঘটনার খবর জানান।

    এ স্ট্যাটাসের শুরুতে শাহনাজ খুশি বলেন, বেশি না, মাত্র ১০টা সেলাই পড়েছে। এ আর এমন কি বলেন! চোখটা অন্ধ হয় নাই, হয় নাই ব্রেইন হ্যামারেজের মতো শেষ অবস্থা! সেটাই তো অনেক বেশি পাওয়া।

    এ তেমন কিছু না, চোখের উপরের সেনসেটিভ জায়গায় মাত্র ১০টা সেলাই লেগেছে। আমি যে প্রাণে বেঁচে আছি, এজন্য মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি।”

    স্কুলগামী বাচ্চাদের নিয়ে যেসব বাবা-মা রাস্তায় বের হন, তাদের সতর্ক করে শাহনাজ খুশি বলেন, কিচ্ছু চাই না আমি, শুধু যে মায়েরা-বাবারা ছোট্ট বাচ্চাটার হাত ধরে রাস্তা পার হয়ে স্কুলে আসেন অথবা নানা প্রয়োজনে রাস্তায় যান, তাদের সতর্ক করতে পোস্টটা দিলাম।

    শাহনাজ খুশি আরো বলেন, “কাতর অবস্থায় বিছানায় পড়ে থেকে বার বার একটা প্রশ্ন মনে আসছে, এই যে যত্রতত্র কুপিয়ে জখম/ ট্রেনে, বাসে, রিকশা, প্রাইভেট গাড়িতে দিনেরাতে ছিনতাই, অস্ত্রসহ যেকোনো প্রতিষ্ঠানে ঢুকে চাঁদাবাজি, দখলবাজি, ফিটনেসবিহীন গাড়ির দৌরাত্ব্যে অহরহ সড়ক দুর্ঘটনা, সন্ধ্যার পরে রাস্তাঘাট-সিগনালে পুলিশ বা ট্রাফিক না থাকা, যে কোনো রাস্তায় অবরোধ-মারামারি, তাহলে আমাদের সুরক্ষাটা কে দেবে? কার কাছে চাইব আমাদের সন্তানদের নিরাপদ পথচলা বা সুশৃঙ্খল শিক্ষাঙ্গন, আপনারাও কি ভাবছেন? সবার জীবন সংকটহীন, মঙ্গলময় হোক।

  • প্লিজ এবার আমাকে একটু ছেড়ে দেন -পরীমণি

    প্লিজ এবার আমাকে একটু ছেড়ে দেন -পরীমণি

    আলোচিত নায়িকা পরীমণি। কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি শিরোনামে থাকেন তিনি। কখনো প্রেম, কখনো বিচ্ছেদ, কখনো মামলা সব কিছু নিয়েই বিতর্কিত এই অভিনেত্রী।

    সম্প্রতি আবারও মামলা, জামিন, প্রেম নিয়ে তুমুল আলোচনায় রয়েছেন পরীমণি। বিষয়গুলো নিয়ে রীতিমতো বিরক্ত পরী। ভক্তদের কাছে তাই হাতজোড় অনুরোধ করেছেন, আমার ব্যক্তিগত জীবন নিয়ে আর টানা-টানি কইরেন না। এবার একটু ছেড়ে দেন আমাকে!

    বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে এমনই কাকুতি কণ্ঠে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। এতে তিনি লিখেন, আজ কোনো এক কারণে নিজেকে নিজের মতো করে অনেকগুলো প্রশ্ন করতে ইচ্ছে করলো আমার। নিজের সাথে কথোপকথন হলো খুব। নিজেকে আক্রমণাত্মক প্রশ্ন করলাম সবগুলোই।

    এরপর প্রশ্নগুলো তুলে ধরে পরী লিখেছেন-

    ১। পরী, আপনি কর্ম জীবনে কি এমন কাজ করেছেন যার কারণে সাধারণ জনগণ আপনাকে নিয়ে এত মাতামাতি করে? বা গণমাধ্যমে আপনাকে নিয়ে এত সম্প্রচার করে?

    ২। আপনার কাজের থেকে লোকে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে কেন পছন্দ করে?

    ৩। আপনার আগের জেনারেশনের থেকেও যদি আরও একটু আগে চলে যাই, যেমন- শাবানা, ববিতা, কবরী , রজিনা’দের আমলে কি তারা তাদের কাজ নিয়ে যতোটা ফোকাসে করতো?

    নিজেকে থামিয়ে দিলাম এরকম হাজারো প্রশ্নের থেকে। কারণ, জীবনে কখনো কখনও নিজের কর্ম অবস্থানের থেকে খুব বেশি জরুরী হয়ে পড়ে ওই জীবনটা।

    প্রত্যেকটা জীবনের অধিকার আছে সুন্দর করে বেঁচে থাকার। আমার প্রথম অনুরোধ, প্লিজ এবার একটু ছেড়ে দেন আমাকে। আমার কাজের বাইরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আর টানাটানি কইরেন না আল্লাহর ওয়াস্তে।’

    পরীমণি তার স্ট্যাটাসে বলেন, ‘বিশ্বাস করেন, এখানে আমার জীবনটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন। আমার সাকসেসফুল ক্যারিয়ারের থেকেও জরুরী আমার সুস্থ জীবন যাপনের। কারণ আমার বাচ্চাদের আমি একটা সুন্দর সুস্থ জীবন দিতে চাই। আমি আমার বাচ্চাদের মা/একমাত্র অভিভাবক হয়ে তার সর্বোচ্চটা দিতে চাই। যেমন করে হয়তো সব মায়েরাই চায়!’

    পরী লিখেছেন, গত তিন-চারটা মাস আমার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছি আমি। কেন/কী জন্য সেটার ডেসক্রিপশনটা দেয়ার প্রয়োজন নেই বলে ধরে নিচ্ছি।

    সর্বশেষ তিনি বলেছেন, আমি নায়িকা, আমি মেয়ে, সবকিছু ছাড়িয়ে আমি একজন মানুষ। আমি এই পৃথিবীর সমস্ত মানুষের কাছে প্রার্থনা করছি- হে মানুষ, হে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণ, তোমরা আমার উপর এবার একটু রহম করো। আগে আমি সুন্দর করে একটু বাঁচি তারপর এমন হাজারো প্রশ্নের উত্তর দেবো।

     

  • আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি !

    আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি !

    গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিনের মাথায় জামিন পেয়েছেন নায়িকা পরীমণি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টায় আত্ম-সমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন। সোমবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন তিনি।

    তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন।

    এর আগে গতকাল আসামি পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

    মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরীমনি বাদীর দিকে একটি সারভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুড়ে মারেন। এতে নাসির মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন।

    বাদী মামলায় আরও উল্লেখ করেন, পরীমনি ও তার সহযোগীরা তাকে (নাসির উদ্দিনকে) মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও বোট ক্লাবে ভাঙচুর করেছেন।

  • পরিমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি !

    পরিমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি !

    আদালতে হাজির না হওয়ায় পরিমনিগংদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ২০ মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। উল্লেক্য ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় নায়িকা পরীমণি এবং তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। তাদের বিরুদ্ধে যে ধারায় চার্জ গঠন করা হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা তিন বছরের সাজা হতে পারে।

    রবিবার (২৫ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালতে মামলাটি চার্জ শুনানি হয়। এদিন পরিমনিগং আদালতে হাজির হননি। তাদের পক্ষে আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। তবে আদালত সময় আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন। আগামী ২০ মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।

    পরে বাদীপক্ষের আইনজীবী একে এম সোহেল জানান, দণ্ডবিধির আইনের ৩২৩ ও ৫০৬ ধারায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আদালত তাদের সর্বোচ্চ সাজা ৩ বছরের কারাদণ্ড দিতে পারেন।

  • বই মেলায় আসছে ফাহমিদা নবীর ডায়েরি

    বই মেলায় আসছে ফাহমিদা নবীর ডায়েরি

    আসন্ন বইমেলায় বই প্রকাশের সব প্রস্তুতি নিয়েছেন, সংগীতশিল্পী ফাহমিদা নবীর নাম। জানা গেছে, একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে তার লেখা বই ‘ফাহমিদা নবীর ডায়েরি’। প্রকাশনা প্রতিষ্ঠান শব্দশিল্প থেকে প্রকাশিত এই বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

    এ প্রসঙ্গে গণমাধ্যমকে ফাহমিদা নবী বলেন, আমি মনকে ভালো রাখার জন্য ডায়েরি লিখি। মেলায় আমার অনুভূতি গুলো এবার বই আকারে আসছে। মূলত পারিবারিকভাবেই ডায়েরি লেখার অভ্যাস পেয়েছি।

    আমার আব্বা-আম্মা ডায়েরি লিখতেন। ছোটবেলায় আম্মুর ডায়েরি একবার পড়েও ফেলেছিলাম। সবকিছু সামাল দিয়ে রাতে ডায়েরি লিখতেন তিনি। সেটাই আমাকে ডায়েরি লিখতে উদ্বুদ্ধ করেছে।

    তিনি আরও বলেন, গানের গভীরতায় জীবনবোধ আর চারপাশের যাপিত জীবন কোনোটাই জীবন দর্শনের বাইরে নয়। তাই যা দেখি সেই ভাবনাগুলোই নিজের মতো করে ইতিবাচকতায় সমাধানের পথ খুঁজি আর ডায়েরিতে লিখে ফেলি উপলব্ধি।

  • আজীবনের জন্য বহিস্কার হলেন চিত্রনায়িকা নিপুণ

    আজীবনের জন্য বহিস্কার হলেন চিত্রনায়িকা নিপুণ

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে চিত্রনায়িকা নিপুণ কে। আজ (২১ জানুয়ারি) মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করছেন শিল্পী সমিতির সহ-সভাপতি ও মুখপাত্র ডি এ তায়েব।

    তিনি বলেন, গত ১৮ তারিখ বিকেলে কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন ব্যারিস্টারে সঙ্গে কথা হচ্ছে। তারপর গণমাধ্যমে জানানো হবে।

    জানা গেছে, ২০২৪ সালের ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে কোটাবিরোধী আন্দোলন নিয়ে এক বিবৃতি প্রদান করেন নিপুণ আক্তার। সেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক উল্লেখ করেন তিনি। গত ১৭ জুলাই নিজের ফেসবুকে সেটা পোস্টও দেন। এ নিয়ে সে সময় ব্যাপক সমালোচনা হয়।

    অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করায় মিশা-ডিপজল নেতৃত্বাধীন কমিটি গত বছরের ৩০ জুলাই সমিতির ষষ্ঠ সভায় এ বিষয় উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

    কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি তা তোয়াক্কা না করে কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে গণমাধ্যমে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করেন। ফলে গঠনতন্ত্র পরিপন্থি কাজ করায় নিপুণকে নোটিশ দেয় কার্যনির্বাহী পরিষদ। এতেও কর্ণপাত না করায় শিল্পী সমিতি থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার হয়।

  • আলোচিত সিনেমা এরোটিক থ্রিলার ‘বেবিগার্ল !

    আলোচিত সিনেমা এরোটিক থ্রিলার ‘বেবিগার্ল !

    নতুন বছরে আলোচিত সিনেমা হিসাবে স্থান পেয়েছে- এরোটিক থ্রিলার ‘বেবিগার্ল’। ২৫ ডিসেম্বর মুক্তি পেয়ে ছবিটি বিশ্বের নানাপ্রান্তে দর্শকদের মধ্যে মুগ্ধতা ছড়াচ্ছে। ছবিটির গল্প তৈরি ও পরিচালনা করেছেন হালিনা রেইন। তিনি ৩০ বছর আগের সুপারহিট ‘বেসিক ইনস্টিংক্ট’ সিনেমার স্মৃতিকেই যেন মনে করিয়ে দিতে চেয়েছেন এই সিনেমা দিয়ে। কিংবা সময়ের স্রোতে সমাজ ও ভাবনাগুলো কতোটা বদলেছে সেটাও বলার চেষ্টা করেছেন।

    সিনেমাটি যৌনতা, আনন্দ এবং আত্ম-অনুসন্ধানকে গভীরভাবে অন্বেষণ করার জন্য সাম্প্রতিক সময়ে অন্যতম স্মার্ট সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।

    বেবিগার্ল সিনেমাটি এরোটিক থ্রিলারের ঐতিহ্যকে ভেঙে নতুনভাবে শারীরিক সম্পর্কে আবিষ্কারের চেষ্টা করেছে। এর গল্পে যৌনতার বিভিন্ন দিক, আবেগ এবং সম্পর্কের জটিলতা একেবারে নতুন ও স্বতন্ত্রভাবে উপস্থাপন করা হয়েছে। ছবিতে রোমান্টিক দৃশ্যগুলো দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অনিন্দ্য অভিনেত্রী নিকোল কিডম্যাান ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন।

  • সাইফ ঘটনায় মুখ খোলেন স্ত্রী কারিনা কাপুর

    সাইফ ঘটনায় মুখ খোলেন স্ত্রী কারিনা কাপুর

    বুধবার গভীর রাতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলিউড তারকা সাইফ আলী খান। মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার নিজ বাসভবনে এক বা একাধিক দুর্বৃত্ত হামলা চালায় সাইফের ওপর। ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে তার শরীরকে। রক্তাক্ত অবস্থায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন অস্ত্রোপচার চলছে অভিনেতার।

    এবার এই ঘটনায় মুখ খুললেন সাইফের স্ত্রী কারিনা কাপুর খান। পুরো ঘটনা নিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন কারিনা কাপুর খানের জনসংযোগ কর্মকর্তা। কারিনা সেই বিবৃতিতে জানিয়েছেন, ‘সাইফ হাতে আঘাত পেয়েছেন। আর তাই হাসপাতালে ওর চিকিৎসা চলছে। পরিবারের অন্য সদস্যরা ভালো আছেন। পুলিশ এরই মধ্যে তদন্তের কাজ শুরু করে দিয়েছে।

    আমরা মিডিয়া আর ভক্তদের ধৈর্য রাখার জন্য আবেদন জানাচ্ছি। অনুগ্রহ করে এ নিয়ে কেউ কোনো গুজব ছড়াবেন না। এ ঘটনায় আপনারা সবাই যে উদ্বেগ প্রকাশ করছেন ও দুশ্চিন্তায় আছেন, এ কারণে আপনাদের ধন্যবাদ।’

    ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল রাতে এক অনুষ্ঠানে হাজির ছিলেন কারিনা। তিনি তার বোন কারিশমা কাপুর, অভিনেত্রী সোনম কাপুর, রিয়া কাপুরসহ অন্য বন্ধুদের সঙ্গে একটি আয়োজনে উপস্থিত ছিলেন। তবে ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন কি না, নিশ্চিত হওয়া যায়নি।

  • রিয়েল লাইফেও সিংহ! রক্তাক্ত সইফকে সেই রাতে প্রথম যে অবস্থায় দেখেন

    রিয়েল লাইফেও সিংহ! রক্তাক্ত সইফকে সেই রাতে প্রথম যে অবস্থায় দেখেন

    আচমকাই সইফ আলি খানের বাড়িতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির হানা। নায়ককে কপিয়ে চম্পট দেন সেই ব্যক্তি। শোনা যাচ্ছিল রক্তাক্ত সইফকে অটোয় করে হাসপাতালে নিয়ে যান তাঁর বড় ছেলে ইব্রাহিম আলি খান। টানটান উত্তেজনার ২৪ ঘণ্টা পর অবশেষে সইফ আলি খানের স্বাস্থ্য নিয়ে বিস্তারে জানালেন লীলাবতী হাসপাতালের ডাক্তারেরা। বুধবার রাতে রক্তাক্ত অবস্থায় কীভাবে হাসপাতালে পৌঁছালেন তিনি, কী অবস্থায়, কার সঙ্গে ছিলেন সইফ, সবটাই খোলসা করলেন এদিন সইফের চিকিৎসারত ডাক্তার। তিন ডাক্তার সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন, “ভাল আছেন সইফ আলি খান। সকালে বেশ কিছুক্ষণ হেঁটেছেন তিনি।  বার করে আনা হয়েছে তাঁকে ICU থেকে।” প্রসঙ্গত, বুধবার মধ্য়রাতে তখন প্রায় সবাই ঘুমোচ্ছে আচমকাই সইফ আলি খানের বাড়িতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির হানা। নায়ককে কপিয়ে চম্পট দেন সেই ব্যক্তি। শোনা যাচ্ছিল রক্তাক্ত সইফকে অটোয় করে হাসপাতালে নিয়ে যান তাঁর বড় ছেলে ইব্রাহিম আলি খান। তবে ইব্রাহিম নন, ছেলে তৈমুর আলি খান এবং বাড়ির এক পরিচারক মিলে নায়ককে নিয়ে গিয়েছিলেন লীলাবতি হাসপাতালে। ডাক্তারের শিউরে ওঠা বিবরণে সত্যি সইফ রিয়েল হিরো।

  • পরিক্ষামূলক নিউজ পাবলিশ

    পরিক্ষামূলক নিউজ পাবলিশ

    ঢাকা থেকে দুবাই রুটে আগামী ১১ জানুয়ারি ও ১২ জানুয়ারি অতিরিক্ত ফ্লাইট চালানোর ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আগেরবার ভাড়ার বিষয়টি প্রকাশ করা হলেও এবার সর্বনিম্ন বা সর্বোচ্চ ভাড়া জানায়নি সংস্থাটি।

    সম্প্রতি আসন সংকটের অজুহাতে দুবাইয়ের ৪০ হাজার টাকার একমুখী টিকিট ৮৭ হাজার, সৌদি আরবের ৪২ হাজারের টিকিট ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে ভাড়া কমানোর দাবি জানাচ্ছিলেন প্রবাসী ও ট্রাভেল এজেন্সিগুলো।

     

    ঢাকা থেকে দুবাই রুটে আগামী ১১ জানুয়ারি ও ১২ জানুয়ারি অতিরিক্ত ফ্লাইট চালানোর ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আগেরবার ভাড়ার বিষয়টি প্রকাশ করা হলেও এবার সর্বনিম্ন বা সর্বোচ্চ ভাড়া জানায়নি সংস্থাটি।

    সম্প্রতি আসন সংকটের অজুহাতে দুবাইয়ের ৪০ হাজার টাকার একমুখী টিকিট ৮৭ হাজার, সৌদি আরবের ৪২ হাজারের টিকিট ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে ভাড়া কমানোর দাবি জানাচ্ছিলেন প্রবাসী ও ট্রাভেল এজেন্সিগুলো।