Category: সারাদেশ

  • ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা!

    ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা!

    ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের শিশু মার্কেট এলাকায় বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয় আ.লীগ নেতা কর্মীরা!

    ৫ই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যার পর কুমড়াবাড়িয়ার শিশু মার্কেট এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

    আহতরা জানায়, ৫ই মার্চ বৃহস্পতিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের শিশু মার্কেট বাজারে বিএনপি ও আ.লীগ কর্মীদের মধ্যে জমিতে কাজ করা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে তর্কবিতর্ক ও বাকবিতন্ডা হয়।

    এক পর্যায়ে ৫ই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় আ.লীগ নেতা কর্মীদের মধ্যে ৩/৪ টি মটরসাইকেল যোগে  ফিরোজ, আবু সালেহ, শিমুল, মিকাঈল, বিল্লালসহ ৫/৭ জন মিলে দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি’র আরেক পক্ষের উপরে হামলা করে।
    এসময় কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধুপাবিলা গ্রামের সনজের (৫৫), সহিদুল (৫৫) ও মশিয়ার (২৬) গংদের মাথায় গুরুত্বর জখম হয়।

    পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তাদের মাথায় গুরুত্বর জখমের কারনে বেশ কয়েকটি সে’লা’ই দেওয়া হয়েছে। বর্তমানে আহতরা সবাই শ’ঙ্কামুক্ত আছেন বলে জানায় কর্তব্যরত ডাক্তার।

    এঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে সাংবাদিকদের জানায় আহতদের আত্মিয়স্বজন। এদিকে হামলাকারীরা ইতিপূর্বে আ.লীগের দলের সাথে জড়িত থাকলেও তারা বর্তমানে জামাতের ছত্রছায়ায় রয়েছে বলেও জানায় আহতরা।

    এবিষয়ে আ.লীগ ও জামাতের বক্তব্য পাওয়া যায়নি। তবে ঝিনাইদহ সদর থানার ওসি ঘটনার তদন্ত করে আইনত ব্যাবস্থা নিবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

  • সাটুরিয়ায় যানজট নিরসনে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান শুরু

    সাটুরিয়ায় যানজট নিরসনে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান শুরু

    মানিকগঞ্জের সাটুরিয়ায় যানজট নিরসনে বাজার সড়কসহ অন‍্যান‍্য গুরুত্বপূর্ণ স্থানে  বিশেষ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার ৫ মার্চ সকাল থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইকবাল হোসেন।

    এই সময় তিনি বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে এই অভিযান চলমান থাকবে। আমরা সাটুরিয়ার সকল বাস-মিনিবাস মালিক সমিতি, সিএনজি, শ্রমিক দল সমিতি এবং হ্যালো বাইক প্রতিনিধিগেণকে অনুরোধ করবো, আপনারা যত্রতত্র গাড়ী রেখে  অযথা যানজটের সৃষ্টি করবেন না।

    তিনি আরো বলেন, সামনে ঈদ এই কথাটা মাথায় রাখবেন। নিয়ম মেনে নিদিষ্ট স্থানে পাকিং করে যাত্রীদের সর্বচ্চ সেবা নিশ্চিত করবেন। উপজেলা প্রশাসন আপনাদের কাছে  ঈদে বাড়ী ফেরত যাত্রীদের সার্বিক নিরাপত্তার আশা রাখে।

    এ অভিযানের সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানা পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুজ্জামান, সাটুরিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার সরকারসহ বিএনপি’র অন‍্যান‍্য অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

     

  • ‘লুকানোর কিছু নেই, কোনো অনিয়ম করিনি’

    ‘লুকানোর কিছু নেই, কোনো অনিয়ম করিনি’

    একটি অভিযোগের ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ বিষয়ে তরুণ এই রাজনীতিবিদ বলেছেন, আমার জনগণের কাছে লুকানোর কিছু নেই। এই সৎ সাহস আছে বলেই কাউকে কুর্নিশ করতে হয়নি, সমঝোতা করতে হয়নি। মাথা উঁচু করে দায়িত্ব পালন করেছি।

    সোমবার (২ মার্চ) সব ব্যাংকে চিঠি দিয়ে আসিফ মাহমুদের তথ্য চাওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বুধবার (৪ মার্চ) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা।

    ফেসবুক স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, আমার ব্যাংক হিসাব তলব করা হয়েছিল সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে। আমার কাছ থেকে নয়। সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে তথ্য পাঠাবে।

    তিনি এতে আরও লেখেন, জনগণের কাছে স্বচ্ছতা ও জবাব নিশ্চিতের লক্ষ্যে আমি পরিবারের মোট ৪ জনের ৯টি অ্যাকাউন্টের সব তথ্য প্রকাশ করেছি। তথ্য প্রমাণ না থাকায় তারা বারবার বিভ্রান্তিকর নিউজ করে চরিত্রহননের উপায় বেছে নিয়েছে।

    শেষে অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা লেখেন, আমার জনগণের কাছে লুকানোর কিছু নেই। কোনো অনিয়ম করিনি। এই সৎ সাহস আছে বলেই কাউকে কুর্নিশ করতে হয়নি, সমঝোতা করতে হয়নি। মাথা উঁচু করে দায়িত্ব পালন করেছি। যে কোনো চ্যালেঞ্জ নিয়েছি এবং ভবিষ্যতেও নিতে প্রস্তুত আছি।

  • মানিকগঞ্জে বিশ্ব সাহিত্য কেন্দ্র ও মেটলাইফের উদ্যোগে ‘বই মেলা’ অনুষ্ঠিত

    মানিকগঞ্জে বিশ্ব সাহিত্য কেন্দ্র ও মেটলাইফের উদ্যোগে ‘বই মেলা’ অনুষ্ঠিত

    বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ও মেটলাইফ বাংলাদেশের সহযোগিতায় মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় ৪ দিনব্যাপী এক জমজমাট বই মেলা অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতার এই মার্চ মাসের প্রথম দিন হতে জেলা সদরের বিজয় মেলা মাঠে ও সিংগাইর উপজেলা চত্বরে এই বই মেলা অনুষ্ঠিত হয়।

    আলোকিত মানুষ গড়ার এই বই মেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের  ব্যাপক উপস্থিতি আর বিক্রিও হয়েছে রেকর্ড পরিমাণ বই। বুধবার (৪ মার্চ)  মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা প্রধান অতিথি হিসেবে বই মেলা উদ্বোধন করেন।

    এ সময় তিনি বলেন, একটি মেধাবী ও জ্ঞানী প্রজন্ম গড়ে তুলতে হলে অবশ্যই আমাদের সন্তানদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বই পড়ার অভ্যাস মানুষের মনের জানালা খুলে দেয় এবং জ্ঞান ও কল্পনার পরিধির বিকাশ ঘটায়। বিভিন্ন ডিভাইস আসক্তি থেকে মুক্ত রেখে আদর্শ মানুষ তৈরি করে।

    তিনি বলেন, বিশ্ব সাহিত্য কেন্দ্র এবং ইন্স্যুরেন্স কোম্পানি মেটলাইফ মানুষ গড়ার এই যে মহান মিশন চালিয়ে যাচ্ছে এ জন্য তাদের অবশ্যই অভিনন্দন। সমাপনী অনুষ্ঠানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বই মেলার ইনচার্জ অমিত চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াংকা। তিনি বলেন, ছোটবেলা হতেই বাচ্চাদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারলে বড় হয়েই তারা বই পড়ে।

    অপর দিকে যারা ছোটবেলা হতে বই বিমুখ হয় তারা বড় হয়েও বই পড়তে চায় না। বইয়ের জ্ঞান ও শিক্ষার সাথে কখনও কোন ডিভাইসে দেখা ঘটনার তুলনা হয় না। যারা বই পড়ে তাদের মেধা, মননশীলতা আর প্রজ্ঞাই অনন্য হয়। তিনিও বিশ্ব সাহিত্য কেন্দ্র ও মেটলাইফকে ধন্যবাদ জানান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেটলাইফ শাহানুর এজেন্সি (মানিকগঞ্জ) ব্রাঞ্চ ম্যানেজার মো. শাহানুর ইসলাম।

    তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্ব সাহিত্য কেন্দ্রের একজন ভক্ত। তাছাড়া অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ স্যারের আলোকিত মানুষ গড়ার এই মহান মিশনের মেটলাইফ সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। আমি মেটলাইফের একজন সদস্য হিসেবে সত্যিই আজ গর্বিত।

    বিশ্ব সেরা বীমা কোম্পানি মেটলাইফ শুধুই অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ নয়। সিআরপির অসহায় মানুষের জন্য কিছুদিন আগে এই মানিকগঞ্জেই মেটলাইফ ফাউন্ডেশনের সহযোগিতায় বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। মেটলাইফ দেশের যে কোন প্রয়োজনে তার সহযোগিতার হাত সব সময় প্রসারিত করে আসছে।

    বাংলাদেশ নয় পুরো বিশ্বেই মেটলাইফ এক আস্থা ও ভালোবাসার নাম। বন্যা, মহামারি, শিক্ষা, চিকিৎসা, সৃজনশীল কর্মকাণ্ড, খেলাধুলা সহ নানাবিধ মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে মেটলাইফ ফাউন্ডেশন সেরা।

    এ সময় মেটলাইফ শাহানুর এজেন্সি ইউনিট ম্যানেজার মো. রমজান আলী ও মো. আসাদ হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

  • সাটুরিয়ার চাচিতারা গ্রামে বিষ পানে গৃহবধূ আত্মহত্যা !

    সাটুরিয়ার চাচিতারা গ্রামে বিষ পানে গৃহবধূ আত্মহত্যা !

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চাচিতারা গ্রামে পারিবারিক কলহের জেরে ঘাসের বিষ (মিশন) খেয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। আত্মহননকারী গৃহবধুর নাম ফিরোজা বেগম (৪৫)। সে চাচিতারা গ্রামের ফিরোজ আলমের স্ত্রী বলে জানা গেছে।

    স্থানীয় ও প্রতিবেশী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৪ ঘটিকায় তার শ্বাশুড়ির সাথে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে সে ঘরে রাখা মিশন বিষ (তরল জাতিয় ঘাসের) পান করলে মুমূর্ষু অবস্থা (মরণাপন্ন) প্রথমে তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয় এবং ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

    এই ব্যাপারে, নিহতের স্বামী ফিরোজ আলম জানান, তার স্ত্রী কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। দুপুরে তুচ্ছ ঘটনায় মায়ের সঙ্গে ফিরোজার কথাকাটাকাটি হয়। সেই অভিমানে সে সবার অজান্তে বিষ খেয়ে ফেলে।

    এ বিষয়ে সাটুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় সাটুরিয়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

  • সাটুরিয়ায় ঈদ-উল ফিতর উপলক্ষ্যে যানজট নিরসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    সাটুরিয়ায় ঈদ-উল ফিতর উপলক্ষ্যে যানজট নিরসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    সাটুরিয়ায় ঈদ-উল ফিতর উপলক্ষ্যে যানজট নিরসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ মার্চ রোজ বুধবার পূর্বাহ্ন‍্যে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অত্র উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

    সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইকবাল হোসেন বলেন “ঈদ মানেই আনন্দ আর ঘরে ফেরা। আর সেই ফেরা যেন হয় নিরাপদ ও নির্বিঘ্ন —এই লক্ষ্যেই আমাদের এই প্রস্তুতি সভা।

    বিশেষ করে পুলিশ ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আইন-শৃংখলা সমুন্নত রাখতে সাধ্য মত চেষ্ঠা করবেন। কোথায় যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা সকলেই যেন, সহজাত প্রক্রিয়া একটি আনন্দদায়ক ঈদ উপভোগ করতে পারি।

    এই সময়, তিনি শ্রমিক সমিতি, বাস-মিনিবাস মালিক সমিতি, সিএনজি ও হ্যালো বাইক সমিতির প্রতিনিধিদের সাথেও মতবিনিময় করেন।

    সভায়, অন‍্যান‍্যদের মাঝে উপস্থিত ছিলেন সাটুরিয়া থানা পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুজ্জামান, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমানসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

     

     

  • ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’-স্বরাষ্ট্রমন্ত্রী

    ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’-স্বরাষ্ট্রমন্ত্রী

    তালিকা করে চাঁদাবাজদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার (৪ মার্চ) ডিএমপি সদর দপ্তরে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা মহানগর পুলিশকে দুইটা বিষয়ে অনুশাসন দিয়েছি। আমরা খুব শিগগির বিশেষ করে ঢাকা থেকে শুরু করবো। চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে তাদের আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করবো।

    দ্বিতীয়ত যারা সন্ত্রাসী, দাগি আসামি এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হয়েছে।

  • নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য

    নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য

    বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য।

    মঙ্গলবার (৩ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সাংবাদিকদের এ আগ্রহের কথা জানান।

    ব্রিটিশ হাইকমিশনার বলেন, যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারত্বের শক্তি ও গভীরতা পুনর্ব্যক্ত করে উভয় দেশ অভিন্ন অগ্রাধিকার বাস্তবায়নে সহযোগিতা আরও জোরদার করতে চায়।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করায় পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের অংশীদারত্বের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে।

    সারাহ কুক বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

    তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। দেশের এই নতুন অধ্যায়ে আমরা একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে আগ্রহী।

  • আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

    আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

    দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী-এর স্মৃতিকে ধারণ করে প্রবর্তিত ‘দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬’ পাচ্ছেন প্রখ্যাত কথাসাহিত্যিক রফিকুর রশীদ এবং কথাসাহিত্যিক-প্রাবন্ধিক আকিমুন রহমান।

    আগামী ৪ এপ্রিল ২০২৬ বিকেল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে পদক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আবুল কাসেম ফজলুল হক, সভাপতি, বাংলা একাডেমি।

    উদ্বোধক হিসেবে থাকবেন কবি রেজাউদ্দিন স্টালিন, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক মনি হায়দার।

    এছাড়া অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাহিত্যিক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পাঠক-অনুরাগীরা অংশ নেবেন। পুরস্কারপ্রাপ্তদের সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় ও নগদ অর্থ প্রদান করা হবে।

    বাংলা সাহিত্যে সামগ্রিক অবদান, সৃজনশীলতা এবং সমাজমনস্ক সাহিত্যচর্চার স্বীকৃতিস্বরূপ এই দুই সাহিত্যিককে পদক প্রদান করা হচ্ছে। তাঁদের রচনায় সমকালীন সমাজবাস্তবতা, ইতিহাসচেতনা ও মানবিক মূল্যবোধের গভীর প্রতিফলন লক্ষ করা যায়। এর আগে দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিল্পীরা এ পদকে ভূষিত হয়েছেন।

    উল্লেখ্য, আব্দুর রউফ চৌধুরী বাংলা সাহিত্যে তাঁর দ্রোহী মনন, সামাজিক দায়বদ্ধতা ও মানবমুক্তির প্রত্যয়ে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। তাঁর সাহিত্যকীর্তিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই প্রতিবছর এই সাহিত্য পদক প্রদান করা হয়।

  • সাটুরিয়ায় উপজেলা চেয়ারম্যান পদে লড়তে চান পীরজাদা মোশারফ হোসেন (চানঁশাহ)   

    সাটুরিয়ায় উপজেলা চেয়ারম্যান পদে লড়তে চান পীরজাদা মোশারফ হোসেন (চানঁশাহ)   

    আমেরিকার প্রবাস জীবনের কর্ম ব্যস্ততা কিংবা পারিবারিক মোহ- কোনটিই তাকে আটকিয়ে রাখতে পারে নাই। বিলাশী জীবন ত্যাগ করে, জনসেবার প্রত্যয় নিয়ে যিনি শেকড়ের টানে বার বার দেশে ফিরে এসেছেন- তার নাম পীরজাদা মোশারফ হোসেন (চাঁনশা)।

    চানশাহ, মানিকগঞ্জের সাটুরিয়ার উপজেলার,বালিয়াটি ইউনিয়নের হাজীপুর গ্রামের  সন্তান। গরিব দুঃখী ও অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে এবার তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ‘চেয়ারম্যান পদে’ নির্বাচনের আগ্রহী।

    ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তিনি মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খান রিতা’র আহ্বান এবং দলের প্রতি ভালোবাসায় সিক্ত হয়ে নিজ অর্থায়নে উপজেলার নয়টি ইউনিয়নেই ব্যাপক প্রচারনা চালিয়ে ছিলেন। নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে, পুনরায় কর্মস্থলে ফিরে গেলেও তার মন পড়ে আছে মানিকগঞ্জ সাটুরিয়ার আনাচে-কানাচে।

    মূলতঃ  এলাকার গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তিনি এবার আসন্ন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীতার আগ্রহ প্রকাশ করেছেন।

    এ ব্যাপারে মোশারফ হোসেন চাঁনশা জানান, পদ-পদবি প্রতি আমার কোন লোভ নাই। বরং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতেই আমি এবার উপজেলা পরিষদের ‘চেয়ারম্যান’ পদে নির্বাচনে আগ্রহ প্রকাশ করছি।

    তিনি আরো বলেন, “আমার অর্থ-কড়ির প্রতিও কোন লোভ নাই। আমি সাধারন মানুষের সেবা ও ভালোবাসা পেতে চাই। মানুষের জন্য কাজ করাকেই আমি পরম ধর্ম মনে করি। আমি জয়ী হয়ে, একটি আধুনিক ও মানবিক উপজেলা গড়ে তুলবো। এ ব্যাপারে আমি সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

    উল্লেখ্য, পীরজাদা মোশারফ হোসেন চানশাহ একজন ভদ্র, সৎ ও মার্জিত ব্যক্তি হিসাবে এলাকায় ব্যাপক পরিচিতি রয়েছে।