Category: সারাদেশ

  • পুলিশের সাথে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের অন্তত ২৩ জন আহত

    পুলিশের সাথে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের অন্তত ২৩ জন আহত

    জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও হত্যায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করার সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। এতে সংগঠনটির অন্তত ২৩ জন আহত হয়েছেন।

    শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যেতে চাইলে  ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।

    ঢামেকের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ইমরান হোসেন বলেন, এখন পর্যন্ত ২০-২৫ জন এসেছে। তাদের সবাই আহত।

    তবে, গুলিবিদ্ধ বা রাবার বুলেটে বিদ্ধ কেউ এসেছে কি না, সেটা এখনই বলতে পারব না। ভর্তি ছাড়াই অনেককে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

  • জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও চার কমিশনার নিয়োগ

    জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও চার কমিশনার নিয়োগ

    জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও চার কমিশনার নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। কমিশনের চেয়ারপারসন হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্টের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি অন্তর্বর্তী সরকার গঠিত গুম–সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির (গুম–সংক্রান্ত তদন্ত কমিশন) প্রধান ছিলেন।

    বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। কমিশনারদের মধ্যে দুজন সাবেক গুম–সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য।

    তারা হলেন-মো. নূর খান ও নাবিলা ইদ্রিস।বাকি দুজন কমিশনার হলেন ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মো. শরীফুল ইসলাম ও মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান।

  • বেকার ভাতা নয়-কর্মের যুবসমাজ গড়ব-জামায়াত আমির

    বেকার ভাতা নয়-কর্মের যুবসমাজ গড়ব-জামায়াত আমির

    দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তরুণদের হাতে তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই জামায়াতের মূল লক্ষ্য। দেশের নারী-পুরুষ নিজ নিজ অধিকার ভোগ করবে। দেশের যুব সমাজ ভিক্ষাভিত্তিক কোনো সহায়তা নয় বরং সম্মানজনক কর্মসংস্থানের প্রত্যাশায় রাজপথে নেমেছে।

    তিনি যুবকদের উদ্দেশে বলেন, তাদের ভবিষ্যৎ হবে দক্ষতা ও কাজের মাধ্যমে গড়ে ওঠা অপমানজনক কোনো বেকার ভাতার ওপর নির্ভরশীল নয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    হাজারো হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে আয়োজিত এই সমাবেশে ড. শফিকুর রহমান দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তরুণদের হাতে তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, যুবকদের দক্ষ করে গড়ে তুলতে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা হবে, যাতে তারা মর্যাদার সঙ্গে কর্মজীবনে প্রবেশ করতে পারে।

    দেশের অগ্রযাত্রায় তরুণরাই হবে মূল চালিকাশক্তি, এমন মন্তব্য করে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার মূল আসনে বসবে তরুণরা, আর প্রবীণরা তাদের সহযোগী হিসেবে পাশে থাকবে। দেশের সার্বিক অগ্রগতির প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জাতি হিসেবে আর পিছনে তাকানোর সময় নেই। ধর্ম, বর্ণ ও গোষ্ঠী নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে হবে।

    নারীদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, জামায়াত এমন সমাজ গড়তে চায়, যেখানে নারী সমাজ সর্বস্তরে সম্মান, অধিকার ও নিরাপত্তা পাবে। বর্তমানে সমাজে এই দুটি বিষয়ের ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নারীদের ঘরে, কর্মক্ষেত্রে ও চলাচলের পথে নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই তাদের অঙ্গীকার। তিনি আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই জামায়াতের মূল লক্ষ্য যেখানে পুরুষ ও নারী উভয়েই নিজ নিজ অধিকার ভোগ করবে এবং কোনো অন্যায়কারী নারীর প্রতি কুদৃষ্টি দেওয়ার সাহস পাবে না।

    ন্যায়বিচারের প্রসঙ্গ টেনে ড. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। অতীতের বিভিন্ন আন্দোলনে জনগণ স্পষ্টভাবে ন্যায়বিচারের দাবি তুলেছে, যা প্রমাণ করে দেশে ন্যায়বিচারের ঘাটতি রয়েছে। জামায়াত ক্ষমতায় এলে সবার জন্য সমান আইন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।

    বক্তব্যের এক পর্যায়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁপাই-নবাবগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী ড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল এর হাতে নির্বাচনী প্রতীক ‘দাড়িপাল্লা’ তুলে দিয়ে জেলার ৩টি আসনের ভোটারদের সাথে পরিচয় করিয়ে দেন জামায়াত আমীর ড. শফিকুর রহমান।

    জামায়াত আমীর আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন জুলাই সনদকে প্রতিষ্ঠা করতে ‘হ্যাঁ’ ভোট দিয়ে গোলামীর হাত থেকে দেশকে রক্ষার আহবান জানান চাঁপাই-নবাবগঞ্জবাসীর কাছে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর আবু জার গিফারী।  সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।

    এ ছাড়া আরো বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের জামায়াত মনোনীত সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ লতিফুর রহমান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী ড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল, সাবেক জেলা আমীর ও পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোখ-লেসুর রহমান, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি ও ডাকসুর জিএস এম. এম. ফরহাদসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জামায়াত-শিবিরের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

    ঢাকা মহানগর দক্ষিনের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে এবং আমি আপনাদের ভোটে নির্বাচিত হই, তাহলে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত, মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে।

    তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জে শিল্পঞ্চল এলাকা হিসেবে গড়ে তুলে হাজার বেকার তরুন-তরুনীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমের জেলায় আম সংরক্ষনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    তিনি আরও বলেন, চরাঞ্চলের মানুষের প্রশাসনিক সুবিধা বৃদ্ধির জন্য ৬টি ইউনিয়ন নিয়ে একটি নতুন উপজেলা গঠনের পরিকল্পনা রয়েছে। জেলার সমস্যগুলো সমাধান করে একটি আধুনিক ও মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠা করে জনগনের সেবক হিসেবে আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই।

    তিনি চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জামায়াত মনোনীত প্রার্থীদের ‘দাঁড়িপাল্লা’য় ভোট দিয়ে জয়ী করার আহবান জানান। সমাবেশ শেষে নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের পক্ষে এবং হ্যাঁ ভোটের ব্যাপক গণসংযোগ ও প্রচারণা জোরদারের ঘোষণা দেন।

    চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীরের আগমন উপলক্ষে আইন শৃঙ্খলা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

    অন্যদিকে, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান নওগাঁয় নির্বাচনী সভায় বলেছেন, স্বাধীনতা অর্জনের ৫৪ বছরে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে বার বার সুযোগ পেয়ে নিজেরাই ক্ষমতাবান হয়েছেন।

    জনগনকে ক্ষমতায়িত করেনি। তারা শুধু কোটি কেটি টাকা লুট করেছে। মেগা- প্রকল্পের নামে মেগা দূর্নীতি করেছে। ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল, জনগণ গণ অভ্যূত্থানের মাধ্যমে যাদের তাড়িয়েছেন তারা ২৮ লক্ষ কেটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে।

    বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে কেন দূর্নীতি হতে দেবনা। আমরা দূর্নীতি করিনা, দূর্নীতিকে প্রশ্রয় দিবনা। আমরা ব্যাংক লুট করিনা লুটকারীদের প্রশ্রয় দিবনা।

    জামায়াতে ইসলামী আমীর বলেছেন, আমরা আগামী ১২ ফেব্রুয়ার্#ী৩৯;র নির্বাচনে জামায়াতে ইসলামী বা কোন গোষ্ঠী অথবা কোন বিশেষ শ্রেণীর মানুষের বিজয় চাইনা। আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। আর ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে হলে জামায়াতে ইসলাম্#ী৩৯;র ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

    তিনি বৃহষ্পতিবার বেলা সোয়া ১১টায় নওগাঁ ্য়ঁড়ঃ;এটিম্য়ঁড়ঃ; মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জনসভায় জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হলে নওগাঁ এবং উত্তরাঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প আস্তবায়ন করবার প্রত্যাশা ব্যক্ত করেন।

    জেলা আমীর খ ম আব্দুর রাকিবের সভাপতিত্বে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী নেতা ব্যারিষ্টার এএসএম শাহরিয়ার কবির, জামায়াতে ইসলামী রাজশাহী অঞ্চল প্রধান ও বগুড়া-আসনের প্রার্থী অধ্যক্ষ শাহাব উদ্দিন, নওগাঁ-১ আসনের প্রার্থী অধ্যাপক মাহবুবুল আলম, নওগাঁ-২ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ-৩ আসনের প্রার্থী মাহফুজুর রহমান, নওগাঁ-৫ আসনের প্রার্থী আ স ম সায়েম, নওগাঁ-৬ আসনের প্রার্থী মাস্টার খবিরুল ইসলাম শরীক দল এবি পার্টি নেতা এ্যাড. কাজী আতিকুর রহমান, জুলাই যোদ্ধা ফিরোজ হোসেন এবং ২৪শে শহীদ শারমিনের মা।

    সকাল নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার হাজার হাজার নেতাকর্মী সমর্থক নওগাঁ এ টিম মাঠে এসে সমবেত হন। জনসভা শুরুর নির্দিষ্ট সময়ে বেলা ১১টার মধ্যে এটি মাঠ এবং সংলগ্ন এলাকাসমূহ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

     

  • জাতীয় সরকার’ গঠনে জামায়াত ইতিবাচক-ডা. শফিকুর রহমান

    জাতীয় সরকার’ গঠনে জামায়াত ইতিবাচক-ডা. শফিকুর রহমান

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত একটি প্রগতিশীল ও মধ্যপন্থি ইসলামী রাজনৈতিক দল, যা দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিতভাবে নিজেদের নীতি ও কৌশল পরিমার্জন করে আসছে। জামায়াত সবসময়ই গণতান্ত্রিক ও জনমুখী রাজনীতিতে বিশ্বাস করে।

    ভারতের সাপ্তাহিক ইংরেজি ম্যাগাজিন দ্য উইক-কে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের আমির এসব কথা বলেন। সাক্ষাৎকারে তিনি দলের ভবিষ্যৎ পরিকল্পনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নারী ও সংখ্যালঘুদের বিষয়ে জামায়াতের অবস্থান এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিতে দলটির কৌশল তুলে ধরেন।

    দ্য উইক-এর দিল্লি ব্যুরোপ্রধান নম্রতা বিজি আহুজার এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনি রাজনীতির বাইরে থাকা সময়েও জামায়াত কখনো গণতান্ত্রিক কার্যক্রম থেকে সরে আসেনি।

    তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশ নিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে দলটি উপলব্ধি করেছে—গণতন্ত্র হুমকির মুখে পড়লে সব গণতান্ত্রিক শক্তির ঐক্য অত্যন্ত জরুরি।

    ডা. শফিকুর রহমানের ভাষায়, ওই সময়কাল জামায়াতকে আরও শক্তিশালী করেছে। এ সময় দলটি সাংগঠনিক কাঠামো সুসংহত করেছে, শৃঙ্খলা জোরদার করেছে এবং তৃণমূলের সঙ্গে যোগাযোগ গভীর করেছে। পাশাপাশি পরিবর্তিত বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে রাজনৈতিক কৌশল নতুনভাবে সাজানো হয়েছে।

    তিনি জানান, ২০১৩ সাল থেকে কার্যত নিষিদ্ধ পরিস্থিতির মধ্যেও জামায়াত সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। বর্তমানে দেশের তরুণ প্রজন্মের একটি বড় অংশ দুর্নীতি ও অপশাসনের বিকল্প হিসেবে জামায়াতের সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামোর প্রতি আগ্রহ দেখাচ্ছে।

    জামায়াত এখন কেবল একটি আদর্শিক রাজনৈতিক দল নয় উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, দলটি কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের রাষ্ট্র গঠনের অংশীদার করতে চায়।

    রাজনৈতিক জোট প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, দলটি বহুদলীয় গণতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক শাসনে বিশ্বাসী। এরই মধ্যে ১০টি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনি জোট গঠন করেছে জামায়াত। তবে বিএনপির সঙ্গে কোনো আনুষ্ঠানিক জোট না থাকলেও জাতীয় স্বার্থে গঠনমূলক সহযোগিতা এবং ‘জাতীয় সরকার’ গঠনের বিষয়ে জামায়াত ইতিবাচক।

    জোট রাজনীতিতে তাদের তিনটি মূলনীতি হলো—জুলাই অভ্যুত্থানের চেতনা রক্ষা, দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান এবং দেশপ্রেমিক রাজনীতি।

    নারী ও সংখ্যালঘুদের বিষয়ে সমালোচনার জবাবে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত সব নাগরিকের সমান অধিকার ও মানবিক মর্যাদায় বিশ্বাস করে। তিনি উদাহরণ হিসেবে হিন্দু প্রার্থী মনোনয়নের কথা উল্লেখ করেন।

    তবে আসন বণ্টন ও জোটগত সমীকরণের কারণে নারী প্রার্থী দেওয়া সম্ভব হয়নি বলে জানান। তিনি বলেন, জোটের নারী প্রার্থীদের জামায়াত পূর্ণ সমর্থন দিচ্ছে এবং স্থানীয় সরকার নির্বাচনে নারী জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার নজিরও রয়েছে।

    অতীতের বিতর্ক প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ১৯৪৭ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত কোনো জামায়াত সদস্যের কর্মকাণ্ডে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তিনি সে জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

  • জানালে, চাদাঁবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব-আফরোজা খানম রিতা

    জানালে, চাদাঁবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব-আফরোজা খানম রিতা

    মানিকগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, আপনারা যেমন চাঁদাবাজি চান না, আমরাও তেমনি চাঁদাবাজি চাই না। আমাদের কোনো নেতাকর্মীর কারণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমাকে জানাবেন। কঠোর ব্যবস্থা নেব।

    আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের আলীনগর পুরাতন হাটখোলায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

    এই সময় তিনি আরও বলেন, যে দলের নেতাকর্মীদের কাছে সাধারণ মানুষ যেতে পারে না, সে দল কোনো দল হতে পারে না, আর তারা কেউ নেতাও হতে পারে না। আপনারা আমার বাবা হারুন অর রশিদকে চেনেন। তিনিই আমাকে রাজনীতিতে এনেছেন। আমার বাবা যেমন মানুষের জন্য রাজনীতি করেছেন, আমিও তেমনি আপনাদের জন্য রাজনীতি করছি।

    তিনি আরও বলেন, আপনাদের সবার কাছে একটাই দাবি, ধানের শীষকে বিজয়ী করতে হবে। যদি ধানের শীষকে বিজয়ী করতে না পারি, তাহলে কিছুই হবে না। সবাই হতাশায় পড়ে যাব।

    গণসংযোগে মানিকগঞ্জ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পাশাপাশি গড়পাড়া ইউনিয়নের প্রায় দুই হাজার সাধারণ মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

  • শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত

    শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল (৫১) মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।

    বুধবার সকাল ১০টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহমুদুর রহমান এ তথ্য জানান। তার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। নির্বাচনী কার্যক্রম পুনঃনির্ধারণের বিষয়ে নির্বাচন কমিশন পরবর্তী নির্দেশনা জানাবে।

    গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারায় বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে।
    নুরুজ্জামান বাদলের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিক ভাবে তাকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।
    ময়মনসিংহ নেওয়ার পথে রাত ২টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
  • র‍্যাবের নতুন নাম ‌এসআইএফ

    র‍্যাবের নতুন নাম ‌এসআইএফ

    র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বা র‍্যাবের নাম পরিবর্তন করেছে সরকার। নতুন নাম রাখা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।

    র‌্যাবের পোশাকও পরিবর্তন করা হবে উল্লেখ করে তিনি বলেন, বাহিনীটির কাঠামো ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পোশাকও বানানো হচ্ছে।

    র‍্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দীর্ঘদিনের। এসব অভিযোগের প্রেক্ষাপটে ২০২১ সালের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র‍্যাব এবং বাহিনীটির সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার তালিকায় র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদও ছিলেন। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

    এছাড়া ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট সংঘটিত ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর যে তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে র‍্যাব বিলুপ্তির সুপারিশও রয়েছে।

    নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) দীর্ঘদিন ধরেই র‍্যাব বিলুপ্তির দাবি জানিয়ে আসছে।

     

  • আজ বুধবার টাংগাইল যাচ্ছেন ডা. শফিকুর রহমান

    আজ বুধবার টাংগাইল যাচ্ছেন ডা. শফিকুর রহমান

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোট প্রধান ডা. শফিকুর রহমান আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনি সমাবেশে যোগ দিতে টাঙ্গাইল যাচ্ছেন। তার আগমনকে ক্রেন্দ্র করে জামায়াতে ইসলামীসহ জোটের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের অংশ টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আজ দুপুরে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত থাকবেন বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।

    জামায়াত আমিরের টাঙ্গাইল সফর উপলক্ষে গত সোমবার টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়নে ১১ দলীয় জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, সমাবেশ সফল করতে জামায়াতের জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন।

    টাঙ্গাইল জেলা জামায়াতের আমির ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদ বলেন, “জামায়াত আমিরের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আশা করছি, কয়েক লাখ নেতাকর্মী সমাবেশে যোগ দেবেন।

    এছাড়া জোটের শরীকদলের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেবেন।”

    এই সময় তিনি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে দলমত নির্বিশেষে সবাইকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

  • চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী দুইজনকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

    শনিবার (৩১জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণ চন্ডিপুর গ্রামের মৃত হারুন এর ছেলে দানেশ আলী (৫৩) ও তার স্ত্রী তাহেরা বেগম (৩০) কে এক কেজি গাঁজাসহ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    চাঁপাইনবাবগঞ্জ অধিদপ্তরের পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, তারা স্বামী-স্ত্রী তাদের নিজ বসত বাড়ীতে পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ক্রমিক নং ১৯(ক)/৪১ ধারায় অপরাধ করায় উক্ত ধারায় নাচোল থানায় একটি নিয়মিত মামলা করার জন্য এজাহার দাখিল করা হয়েছে।

     

  • চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

    শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫নং বেরিবাঁধ সংলগ্ন একটি লিচু বাগান থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।  শনিবার সকালে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ এর একটি আভি-যানিক দল শুক্রবার রাতে নিয়মিত টহল ও মাদক উদ্ধার অভিযানে বের হয়ে রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াপাখিয়া ইউনিয়নের জনৈক পলাশের লিচু বাগানে দুটি সন্দেহভাজন প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকার সংবাদ পায়। প্রেক্ষিতে র‌্যাবের দলটি ঘটনাস্থলে গিয়ে ব্যাগ দুটি তল্লাশি করে।

    রাত সাড়ে ১০টার দিকে ব্যাগগুলো থেকে ৩ কেজি ৬০৬ গ্রাম গান পাউডার সদৃশ পদার্থ (সাদা, কালো ও হলুদ রঙের), ৮৫৫ গ্রাম কাঁেচর গুঁড়া, ৮০২ গ্রাম পাথর, ১৮৭ গ্রাম লোহার পেরেক, ১২টি জর্দার কৌটা, ২টি লাল রঙের কসটেপ এবং ৬টি গ্যাস লাইটারসহ সরঞ্জামগুলো জব্দ করা হয়।

    তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।