Category: সারাদেশ

  • জুলাই সনদে নোট অব ডিসেন্ট থাকবে না’

    জুলাই সনদে নোট অব ডিসেন্ট থাকবে না’

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না। যা ঐকমত্য হয়েছে জনগণ বাকিটা ঠিক করবে। জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে। আমরা আশা করি খুব দ্রুতই জুলাই সনদের আইনের ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাবো। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।

    শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমিতে ইউনির্ভাসিটি টিচার্স ফোরাম (ইউটিএফ) এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

    তিনি বলেন, আমরা চাই আগামীর সংসদ এবং যে সংস্কার পরিষদ হবে সেখানে তরুণ, শিক্ষক, নারী, সংখ্যালঘু এবং নানান সমাজের পেশাজীবী সকলে মিলে আমরা জুলাই সনদের পথে রয়েছি সেটা বাস্তবায়িত হবে। তার আগে অবশ্যই আমাদের এখনকার যে দাবি দাওয়া গণভোট, এবং আমরা বলেছি জুলাই সনদের অর্ডার ড. মুহাম্মদ ইউনুসকেই দিতে হবে।

    নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনে গণঅভ্যুত্থানের অংশীদার যারা তাদের সকলকে পার্লামেন্টে থাকা উচিত। সেই পার্লামেন্টের সংস্কার পরিষদ হবে নতুন সংবিধান নিয়ে কাজ হবে। সেখানে শিক্ষকদের অবশ্যই অংশগ্রহণ প্রয়োজন। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করবো।

  • হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম বৃদ্ধিতে আড়তদার-ব্যবসায়ীদের পোয়াবারো

    হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম বৃদ্ধিতে আড়তদার-ব্যবসায়ীদের পোয়াবারো

    ফরিদপুরের হাট-বাজারগুলোতে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে ২৫-৩০ টাকা পর্যন্ত বেড়ে ৯০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। তবে প্রতিদিনই বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম ওঠানামা করছে। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

    বিক্রেতারা বলছেন, বাজারে দেশি পেঁয়াজের কিছুটা সংকট তৈরি হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আবার আমদানি শুরু হলে পেঁয়াজের দাম নেমে যাবে।

    তবে সাধারণ মানুষের অভিযোগ, কৃষকের কাছে পেঁয়াজ নেই। বেশিরভাগ পেঁয়াজ এখন আড়তদার ও ব্যবসায়ীদের কাছে। ফলে সিন্ডিকেটের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম নিয়ন্ত্রণ করা হচ্ছে।

    বৃহস্পতিবার (৬ নভেম্বর) জেলার সালথা, বোয়ালমারী, সাতৈর, মধুখালী, কানাইপুর বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে মানভেদে প্রতিকেজি পেঁয়াজ ৭০-৭৫ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়।

    আড়তদাররা বলছেন, ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কমায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

  • লতিফ সিদ্দিকীর জামিন স্থগিত চায় রাষ্ট্রপক্ষ

    লতিফ সিদ্দিকীর জামিন স্থগিত চায় রাষ্ট্রপক্ষ

    শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

    বৃহস্পতিবার (৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল। এর আগে বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসনের হাইকোর্ট বেঞ্চ পৃথক আবেদনে তাদের জামিন দেন।

    সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল বলেন, আমাদের আবেদন হয়ে গেছে। আজকে শুনানি হয়নি, রোববার হয়ে যাবে আশা করি।

    হাইকোর্টে পৃথক আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না, সারা হোসেন ও রমজান আলী শিকদার।

    রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল।

    এর আগে গত ২৯ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও ঢাবি অধ্যাপক কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

    অন্য আসামিরা হলেন—মো. আব্দুল্লাহ আল আমিন (৭৩), মঞ্জুরুল আলম (৪৯), কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল (৭২), গোলাম মোস্তফা (৮১), মো. মহিউল ইসলাম ওরফে বাবু (৬৪), মো. জাকির হোসেন (৭৪), মো. তৌছিফুল বারী খাঁন (৭২), মো. আমির হোসেন সুমন (৩৭), মো. আল আমিন (৪০), মো. নাজমুল আহসান (৩৫), সৈয়দ শাহেদ হাসান (৩৬), মো. শফিকুল ইসলাম দেলোয়ার (৬৪), দেওয়ান মোহম্মদ আলী (৫০) ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম (৬১)।

  • ঐকমত্য কমিশন কী হলো না হলো, তাতে আমাদের কিছু আসে যায় না

    ঐকমত্য কমিশন কী হলো না হলো, তাতে আমাদের কিছু আসে যায় না

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ব‌লে‌ছেন, “৩১ দফার মধ্যে সংস্কারের সম্পূর্ণ একটা রূপরেখা আছে। তো তারা সংস্কার চাক, আর না চাক। বলুক, আর না বলুক। আমরা সবাই মিলে যুগপৎ আন্দোলনে যারা ছিলাম, আমরা কিন্তু আমাদের ৩১ দফা বাস্তবায়ন করব। ওই কমিশন কী বলে, ঐকমত্য কমিশন কী হলো না হলো, এটাতে আমাদের কিছু আসে যায় না।”

    বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘বাংলাদেশের সংবিধান ও সংস্কার প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা ব‌লেন তিনি। এ আলোচনা সভার আয়োজন করে গণফোরাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংবিধান প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি  কামাল হোসেন।

    তিনি অসুস্থ থাকায় তাঁর লিখিত বক্তব্য পাঠ করেন দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

    জামায়াতকে ইঙ্গিত করে খসরু ব‌লেন, “অন্য কারও (রাজনৈতিক দল) যদি কিছু থাকে, তারাও জনগণের কাছে নিয়ে যেতে পারে।…ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন। সংসদে আপনি পরিবর্তন করেন, এটাই তো নিয়ম।

    কিন্তু আপনি জোর করে ঢাকা শহরে বসে, আপনার দাবি মানতে হবে, এটার জন্য আবার ঐকমত্য কমিশনকে ব্যবহার করবেন, অথবা সরকারের ব্লেসিং (আশীর্বাদ) নেওয়ার চেষ্টা করবেন। এটার জন্য তো বাংলাদেশের মানুষ এত ত্যাগ স্বীকার করেনি।”

    গণভোট বর্তমান সংবিধানের পরিপন্থী উল্লেখ করে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারক ফোরামের এই নেতা বলেন, “এই সংবিধানে গণভোটের কোনো প্রভিশন (অনুমতি/বিধান) নেই, ক্লিয়ারলি (পরিষ্কার)।

    আপনার যদি গণভোট করতে হয়, তাহলে এই সংবিধান পরিবর্তন করে গণভোটের প্রভিশন আগে আনতে হবে।

    গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরীর সভাপ‌তি‌ত্বে, গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, নারী পক্ষের সভাপতি শিরীন হক প্রমুখ।

  • চট্টগ্রামে গণসংযোগে গুলি, বিএনপিকর্মী নিহত

    চট্টগ্রামে গণসংযোগে গুলি, বিএনপিকর্মী নিহত

    চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত এমপিপ্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছে। এসময় গুলিতে সরওয়ার বাবলা নামের এক বিএনপিকর্মী নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

    বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বায়েজিদ থানার চাইলত্যাতলীতে গণ-সংযোগকালে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান এ তথ্য জানান।

    স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এসময় গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

    তবে কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সে তথ্য জানা যায়নি। এসময় আরও দু-তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান বিএনপির এক নেতা। চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল বলেন, নগরীর তিন নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে নির্বাচনি সভা করছিলেন এরশাদ উল্লাহ।

    সভা শেষ করে তিনি সেখানে একটি মসজিদে মাগরিবের নামাজ পড়েন। মসজিদ থেকে বের হওয়ার পর তিনি হেঁটে যাওয়ার সময় সন্ত্রাসীরা অতর্কিত গুলি করে।

    বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। আমি হাসপাতালে যাচ্ছি। তবে কারা গুলি করেছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

    এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন।

     

  • ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত

    ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত

    ঝিনাইদহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আজ ৫ই নভেম্বর বুধবার সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গা – ঝিনাইদহ সড়কের বৈডাঙ্গা নামক স্থানে এঘটনা ঘটে। নিহত আবু বকর কল্লল (২৮) চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজার দশমাইল এলাকার জীবনা গ্রামের মীর কাশেম আলীর ছেলে।

    এলাকার মিষ্টভাষী ছেলে কল্লল দীর্ঘ বছর ধরে নসিমন গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতো বলে জানায় এলাকাবাসি। জানা গেছে, মাছ বহন করার উদ্দেশ্যে কল্লল তার নসিমন গাড়ি নিয়ে বুধবার সকাল ৬টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গার দিকে রওয়ানা হয়।

    পথিমধ্যে চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কের বৈডাঙ্গা নামক স্থানে পৌছালে পিকাপের ধাক্কায় ও চাপায় নসিমন ড্রাইভার কল্ললের  ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে স্থানীয়রা কল্ললের মোবাইল ফোনের ডাইল করা নাম্বারে কল দিয়ে বদরগঞ্জ বাজার দশমাইলের বিশিষ্ট মৎস্য ব্যাবসায়ি জনৈক সোহাগকে ঘটনা জানায়।

    সোহাগ থেকে খবর পেয়ে নসিমন ড্রাইভার কল্ললের পরিবার ঘটনাস্থলে পৌছায়। সেসময় ঝিনাইদহ সদর থানা কল্ললকে উদ্ধার করে ঝিনাইদহ মর্গে প্রেরণ করে।

    পরে কল্ললের সুরতহাল শেষে জীবনা গ্রামের পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।এঘটনায় কল্ললের অকাল মৃতু্্যুতে শোকাক্রান্ত পরিবারের পাশে দাড়িয়েছেন স্থানীয় বিএনপি নেতা মহিউদ্দিন খাঁজা।

  • খালেদা জিয়ার আসনে ছাড় দেওয়া হবে: নাহিদ ইসলাম

    খালেদা জিয়ার আসনে ছাড় দেওয়া হবে: নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অগ্রনী ভূমিকা রেখেছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ তাদের আসনে ছাড় দেওয়া হবে।”

    বুধবার (৫ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের গোদনাইলে প্রয়াত জুলাই যোদ্ধা গাজী সালাহউদ্দিন উদ্দিনের পরিবারের সাথে দেখা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, “বর্তমানে রাজনীতিতে পেশীশক্তি, কালো টাকার মালিক, স্থানীয়ভাবে যারা গডফাদারগিরি করে তারা নির্বাচনে দাঁড়ায়- সেই অপসংস্কৃতি চ্যালেঞ্জ করতে চাই। যারা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষের পাশে থাকে, এমন ব্যক্তিকে আমরা জাতীয় সংসদে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই।”

    একটি সমঝোতা বা জোটগত রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে হতে পারে বলেও মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা আল আমিন, আহমেদুর রহমান তনুসহ আরো অনেকে।

  • নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

    নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

    যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কের মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন জোহরান মামদানি। ভোট শেষে স্থানীয় সময় মঙ্গলবার রাতে ভোটকেন্দ্র বন্ধ হওয়ার পরপরই বার্তা সংস্থা এপি তাঁর বিজয়ের খবর নিশ্চিত করে। বিশ্বের দৃষ্টি কেড়ে নেওয়া উত্তেজনাপূর্ণ এ নির্বাচনে তার জয় ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করেছে।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার খবরে বলা হয়েছে, ৮৪ লাখের বেশি মানুষের এই শহর অর্থনীতি ও সংস্কৃতির বৈশ্বিক শক্তিকেন্দ্র। সেই শহরের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং প্রথম আফ্রিকাজন্ম নেতা হিসেবে ইতিহাসে নাম লেখালেন মামদানি।

    বহুধর্মী ও বহুজাতির এই মহানগরের ভোটারেরা মামদানির জয়কে ঐতিহাসিক অগ্র-গতি হিসেবে দেখছেন। তবে তাঁর নিবেদিত সমর্থকেরা বলছেন, এটি কেবল ধর্ম বা জাতিগত পরিচয়ের জয় নয়—এটি জীবনের ব্যয় সামাল দেওয়ার বাস্তব সমস্যায় তার তীক্ষ্ণ ও স্পষ্ট অবস্থানের প্রতিফলন।

    এই নির্বাচন ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশক হিসেবেও দেখা হচ্ছে। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো অনেকের কাছে পুরোনো ধনবান দাতানির্ভর রাজনীতির প্রতীক।

     

  • বড় সুপারমুন দেখা যাবে আজ

    বড় সুপারমুন দেখা যাবে আজ

    চলতি বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ বা সুপারমুন দেখা যাবে বুধবার (৫ নভেম্বর)। বছরের তিনটি পরপর সুপারমুনের মধ্যে এটি দ্বিতীয়।

    সুপারমুন ঘটে যখন চাঁদ নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছে আসে, সেই সময় পূর্ণিমা হয়। আর ওইসময় চাঁদ সাধারণ সময়ের তুলনায় অনেক বড় আর ঝলমলে দেখায়।

    এদিন চাঁদ পৃথিবী থেকে প্রায় ৩ লাখ ৫৭ হাজার কিলোমিটার দূরত্বে থাকবে, যা ২০২৫ সালের সবচেয়ে কাছে আসা পরিপূর্ণ চাঁদ। সবচেয়ে ভালোভাবে চাঁদ দেখা যাবে সূর্যাস্তের সময়, যখন এটি পূর্ব আকাশে উঠবে।

    রাত যত এগোবে এবং চাঁদ আকাশের উচ্চতায় উঠবে, তখন এটি ছোট মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে চাঁদের আকার এবং উজ্জ্বলতা অপরিবর্তিত থাকবে।

    তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান

  • শাপলা কলিতে এনসিপির নিবন্ধন

    শাপলা কলিতে এনসিপির নিবন্ধন

    সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শাপলা কলি প্রতীকসহ চূড়ান্ত নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

    মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

    সচিব বলেন, বাংলাদেশ আমজনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদীকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হয়েছে। তবে বাকি দুটি দলের প্রতীক এখনো চূড়ান্ত করা হয়নি।