Category: সারাদেশ

  • মানিকগঞ্জ সাটুরিয়ায় গ্রামীন অবকাঠামো উন্নয়নে মতবিনিময় সভা

    মানিকগঞ্জ সাটুরিয়ায় গ্রামীন অবকাঠামো উন্নয়নে মতবিনিময় সভা

    মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় গ্রামীন অবকাঠামো উন্নয়নের লক্ষে প্রকল্প নির্বাচনে স্হানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার সকালে উপজেলার হরগজ, দরগ্রাম, দিঘলিয়া ইউনিয়ন পরিষদে মত-বিনিময় সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন।

    সাটুরিয়া উপজেলা প্রকৌশলী মো: ইমরুল হাসান, সাটুরিয়া উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খলিলুর রহমান মোল্লাহ,সাটুরিয়ার পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক, ইউসুফ হোসেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও স্হানীয় জনপ্রতিনিধি এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

    এ সময় বিভিন্ন সরকারি সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সমন্বয় বাড়ানো সহ প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন বা মূল্যায়ন সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, স এবং তাদের সমস্যা ও পরামর্শ গ্রহণ করা হয়।

    গ্রামীন অবকাঠামো উন্নয়নে ক্ষেত্রে উপজেলা প্রশাসনের ব্যতিক্রম উদ্যোগের সকলে প্রশংসা করেন।

  • চাচিতারা সপ্রাবি‘তে ‘টাইফয়েড টিকাদান কর্মসূচি-২০২৫

    চাচিতারা সপ্রাবি‘তে ‘টাইফয়েড টিকাদান কর্মসূচি-২০২৫

    সারাদেশের ন্যায় সাটুরিয়া উপজেলাধীন সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনী হতে নবম শ্রেণীর শিশুদের ‘টাইফয়েড টিকাদান কর্মসূচি-২০২৫ অব্যাহত রয়েছে। এই কর্মসূচির আওতায় সরকার সারাদেশে ৫ কোটিরও বেশি শিশুকে বিনামূল্যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) প্রদান করবে।

    আজ মঙ্গলবার সাটুরিয়া উপজেলাধীন চাচিতারা সরকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লক্ষ্য করা গেছে টিকাদান কর্মসূচীর ব্যস্ততা। অভিভাবকসহ শিশুদের ব্যাপক উপস্থিতিতে টিকা প্রদানে ব্যস্ত সময় পার করছিলেন টিকাপ্রদানকারী কর্মীরা।

    এ ব্যাপারে টিকাপ্রদানকারীকর্মী, দিঘলীয়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা সহকারী (এসডব্লিউএ) রত্না আক্তার জানান, এবারকার টিকা প্রদানে আমরা শিশুদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করছি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতাও আশানুরুপ। সব মিলিয়ে আশা করছি, আমরা এবার শতভাগ টিকা নিশ্চিত করতে পারবো।

    টিকা প্রদানের প্রক্রিয়া সম্পর্কে তিনি আরো জানান, অভিভাবকদের আগে অনলাইনে vaxepi.gov.bd ওয়েবসাইটে শিশুদের জন্মসনদ অনুসারে নাম নিবন্ধন করতে হচ্ছে। নাম নিবন্ধনে সাহায্য করছেন নিদিষ্ট স্কুলের প্রধান শিক্ষকসহ সকল সহকারী শিক্ষকগণ। তারপর আমরা নিদিষ্ট রেজিস্ট্রৈশন দেখে শিশুদের টিকা প্রদান করেছি।তবে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছেন, জন্মসনদ না থাকলেও কোনো শিশু বাদ যাবে না। এই কর্মসূচির মূল লক্ষ্য সব শিশুকে শতভাগ টিকার আওতায় আনা।

    উল্লেখ্য, সারাদেশে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত প্রথম ধাপে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে- যার মধ্যে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা (আলিয়া ও কওমি) এবং ইংরেজি মাধ্যমের স্কুল রয়েছে। দ্বিতীয় ধাপে টিকা দেওয়া হবে ১ থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত।

    টাইফয়েড জ্বর বাংলাদেশের সবচেয়ে মারাত্মক টিকা-প্রতিরোধযোগ্য রোগগুলোর মধ্যে একটি, যা সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট। এই রোগ নির্মূল করাই টিকাদানের মূল লক্ষ্য।’

  • আমাকে বাঁচান! পুলিশ পাঠান!-সানজিদা রিন্টু

    আমাকে বাঁচান! পুলিশ পাঠান!-সানজিদা রিন্টু

    ছোট পর্দার উঠতি অভিনেত্রী সানজিদা রিন্টু ফেসবুক লাইভে এসে স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। লাইভে কাঁদতে কাঁদতে সাহায্যের আবেদন জানিয়ে তিনি বলেন, আমাকে বাঁচান! পুলিশ পাঠান! আমাকে এখান থেকে নিয়ে যান।

    রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় করা ওই ফেসবুক লাইভ ভিডিওতে দেখা যায়, ঘরের ভেতর তুমুল বিশৃঙ্খলা। ভাঙা কাচ, ছড়ানো জিনিসপত্র, এলোমেলো আসবাব সব     কিছুতেই যেন স্পষ্ট ছিল এক উত্তেজনাপূর্ণ ও ভয়াবহ পরিস্থিতির চিত্র। লাইভে রিন্টু দাবি করেন, গত মাসেই স্বামীর কাছ থেকে ডিভোর্স হয়েছে।

    তবু তার প্রাক্তন স্বামী এখনো বাড়িতে অবস্থান করছেন, তাকে হুমকি দিচ্ছেন এবং শারীরিকভাবে নির্যাতন করছেন। কাঁদতে কাঁদতে নিজের হাতে থাকা আঘাতের চিহ্ন দেখিয়ে তিনি বলেন, “ওরা চায়, পুরো পরিবার আমার আয়ে চলবে। আমি ইনকাম করে আনব, তারা খাবে। আর আমাকেই মেরে ফেলবে। দেখেন, আমাকে কীভাবে মেরেছে!”

    স্বামীর অবৈধ সম্পর্কের অভিযোগও লাইভে করেন রিন্টু। তিনি জানান, তার প্রাক্তন স্বামী অনৈতিক ও অবৈধ সম্পর্কে জড়িত। তবে কথা বলার মাঝেই হঠাৎ করে তার স্বামী এসে ফোন কেড়ে নেন এবং লাইভ সম্প্রচার বন্ধ হয়ে যায়। পরবর্তীতে রিন্টু তার ভিডিওটি নিজের ফেসবুক থেকে মুছে ফেলেন।

    যদিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি। সানজিদা রিন্টু বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। যদিও এখনো বড় কোনো কাজের মাধ্যমে বিশেষ আলোচনায় আসেননি, তবে তার এই লাইভ ভিডিও ও অভিযোগ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে।

  • সাটুরিয়ায়, যুবদলের আহ্ববায়কে শোকজ নোটিশ

    সাটুরিয়ায়, যুবদলের আহ্ববায়কে শোকজ নোটিশ

    ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামীকে (আল মাহমুদ সবুজ, যুবলীগ কর্মী) যুবদলের সক্রিয় কর্মী হিসেবে প্রত্যয়ন দেওয়ায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্ববায়ক জনাব মোহাম্মদ আমীর হামজা কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা যুবদল।

    মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দীপু ও সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন স্বাক্ষরিত এক চিঠিতে এ শোকজ দেয়া হয়।

    শোকজের চিঠিতে আমীর হামজাকে উদ্দেশ্য করে বলা হয়, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাটুরিয়া উপজেলা শাখার আহ্বায়কের মত গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে আপনার বিরুদ্ধে নিজ সাংগঠনিক পদের অপব্যবহার করে ব্যক্তিস্বার্থে অনৈতিক সুবিধা দেওয়ার মতন গুরুত্বর্পূণ অভিযোগ এসেছে। যা দলের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষতিগ্রস্থ করছে এবং দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড বলে জেলা যুবদল মনে করে।

    এমতাবস্থায়, কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী তিন কর্ম দিবসের মধ্যে দলের প্রধান কার্যালয়ে আহ্বায়ক ও সদস্য সচিবের সামনে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য নিদের্শ দেওয়া হলো।

    এ বিষয়ে যুবদল নেতা আমীর হামজা বলেন, দল আমাকে তিন কার্যদিবস সময় দিয়েছিল। আমি ইতিমধ্যেই এর যথাযথ উত্তর দিতে চেষ্টা করেছি। আমি মনে করি, এটি আমার বিরুদ্ধে কৌশলগত ষড়যন্ত্রের অংশ বিশেষ। আমি সব সময়ই দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধশীল। এই বিষয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।

    উল্লেখ্য, এর আগে গত ২৭ সেপ্টেম্বর হত্যার চেষ্টার আসামিকে প্রত্যয়ন দেয়া নিয়ে জুমবাংলায় “হত্যার চেষ্টার আসামি ছাত্রলীগ-যুবলীগ নেতারা এখন ছাত্রদল-যুবদলে” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

  • এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ১০ নেতা

    এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ১০ নেতা

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ১০ কেন্দ্রীয় নেতা। তাদের দলের অন্য সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

    বুধবার (১ অক্টোবর) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তি অনুযায়ী,

    ১.রংপুর বিভাগের দায়িত্ব পেয়েছেন ড. আতিক মুজাহিদ,

    ২.রাজশাহীতে ইমরান ইমন।

    ৩.সিলেটে এহতেশাম হক।

    ৪.ময়মনসিংহে আশেকিন আলম।

    ৫.ঢাকায় সাইফুল্লাহ হায়দার।

    ৬.ফরিদপুরে নিজাম উদ্দীন।

    ৭,চট্টগ্রামে এস এম সুজা উদ্দিন।

    ৮.কুমিল্লায় মো. আতাউল্লাহ।

    ৯.খুলনায় ফরিদুল হক ও

    ১০. বরিশালে অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।.

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক মাসের মধ্যে এই ১০ নেতাকে দেশের সব মহানগর ও জেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হলো।

  • চাঁপাইনবাবগঞ্জে দুর্গা বিসর্জনে বিশেষ মেডিকেল টিম গঠন

    চাঁপাইনবাবগঞ্জে দুর্গা বিসর্জনে বিশেষ মেডিকেল টিম গঠন

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিসর্জনের দিন নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে চাঁপাইনবাবগঞ্জে গঠন করা হয়েছে বিশেষ মেডিকেল টিম। ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ মেডিকেল টিম গঠন করা হয়।

    প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ২ অক্টোবর/২৫ হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিসর্জন অনুষ্ঠিত হবে।

    এদিন সম্ভাব্য যে কোনো দুর্ঘটনা বা স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় জেলা হাসপাতালের জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটার সর্বদা প্রস্তুত থাকবে। এ লক্ষ্যে ১৩ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

    টিমে রয়েছেন, ডা. মোহা: ইস্রাফিল ইসলাম জুনিয়র কনসালটেন্ট (সার্জারি), ডা. এইচ.এম. মামুন, রেসিডেন্ট ফিজিসিয়ান/রেসিডেন্ট সার্জন, ডা. মোসাঃ আমেনা খাতুন, রেসিডেন্ট ফিজিসিয়ান/গাইনী, ডা. এ.বি. আল-মেহেদি, সহকারী রেজিস্ট্রার (অ্যানেসথেসিয়া), ডা. মোঃ শামসুল আলম, ইমারজেন্সি মেডিকেল অফিসার, ডা. মোহাঃ মমরেজুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার, চারজন সিনিয়র স্টাফ নার্স, একজন ড্রাইভার, দুইজন ওয়ার্ড বয়।

    হাসপাতালের তত্ত্বাবধায়ক স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে। এছাড়া, স্টোরকিপারকে মেডিকেল টিমের জন্য প্রয়োজনীয় ঔষধ ও সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, দুর্গাপূজার বিসর্জনকে কেন্দ্র করে প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। তাই নিরাপত্তা ও জরুরি চিকিৎসা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

  • ৫ আগস্টের পর থেকে দেশে চাঁদাবাজি বেড়েছে-অর্থ উপদেষ্টা

    ৫ আগস্টের পর থেকে দেশে চাঁদাবাজি বেড়েছে-অর্থ উপদেষ্টা

    চব্বিশের ৫ আগস্টের পর থেকে দেশে চাঁদাবাজি বেড়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি। রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

    মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এ কথা বলেন তিনি।

    অর্থ উপদেষ্টা বলেন, আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো এখন দেড় টাকা, দুই টাকা নেওয়া হচ্ছে। ৫ আগস্টের পর নানা পক্ষ চাঁদাবাজিতে জড়িয়েছে এবং আগে যারা ছিল, তারাও চাঁদাবাজির পেছনে আছে। যারা চাঁদাবাজি করে তারাই আবার ব্যবসায়ী সংগঠনের সদস্য।

    তিনি বলেন, চাঁদাবাজির কারণে পণ্যমূল্য বাড়ছে। কিন্তু এটা থামানো আমার মন্ত্রণালয়ের কাজ না। আর অন্তর্বর্তী সরকার একে ধরো, ওকে ধরো নীতিতে নেই।

    এ সময় আশা প্রকাশ করে বলেন, আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি কমে ৭ শতাংশে নেমে আসবে।

    সালেহউদ্দিন আহমেদ বলেন, সরকার ব্যাংকিং খাতকে স্থিতিশীল করতে, বিদ্যুৎ খাতে ভর্তুকি যৌক্তিকীকরণ করতে এবং রাজস্ব আদায় শক্তিশালী করতে সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে, একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কর্মসূচির আওতায় বাড়তে থাকা বৈদেশিক ঋণের বিষয়েও সতর্ক রয়েছে।

    ব্যাংকিং খাত তারল্য সংকট এবং এলসি খোলার জটিলতার মধ্যদিয়ে গেলেও বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা এখন তুলনামূলক স্থিতিশীলতা দেখছি। গত বছরের আমদানি ব্যাহতকারী এলসি-সংক্রান্ত বাধাগুলো এখন তেমন নেই। দুর্বল ব্যাংকগুলোকে টিকে থাকতে সহায়তা দেওয়া হচ্ছে, তবে অনিয়মকে উপেক্ষা করা হচ্ছে না।

    জরুরি ভিত্তিতে করজালের বিস্তারের ওপর গুরুত্বারোপ করে অর্থ উপদেষ্টা বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এরই মধ্যে ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ নামক ডিজিটাল ব্যবস্থা চালু করেছে, যা কাস্টমস ও কর ব্যবস্থাকে আরও সহজতর করছে। প্রথমবারের মতো অনেক প্রভাবশালী ব্যক্তি, যারা এতদিন করের আওতার বাইরে ছিলেন, তাদের কর নোটিশ দেওয়া হচ্ছে।

    আইএমএফ ঋণের আর একটা কিস্তি কি নভেম্বর-ডিসেম্বর সময়ে পাওয়া যাবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, না না আমরা এ সময়ে পাবো না। এটা অক্টোবরে রিভিউ হবে। আসতে আসতে মার্চ–এপ্রিল হয়ে যাবে।

    আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে অর্থ উপদেষ্টা বলেন, রাজনৈতিক পরিবেশ তুলনামূলকভাবে শান্ত রয়েছে। বড় দলগুলো নির্বাচন অংশগ্রহণে আগ্রহ দেখিয়েছে, যা একটি ইতিবাচক বার্তা।

    সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

  • সাটুরিয়ায় কিশোর গ্যাং তান্ডবে আহত ২

    সাটুরিয়ায় কিশোর গ্যাং তান্ডবে আহত ২

  • সাটুরিয়ায় দেড় মাসেও সন্ধান মেলেনি সুমাইয়া আক্তারের !

    সাটুরিয়ায় দেড় মাসেও সন্ধান মেলেনি সুমাইয়া আক্তারের !

    সাটুরিয়ায় দেড় মাসেও সন্ধান মেলেনি সুমাইয়া আক্তারের (১৬)। মেয়েকে হন্ন্য হয়ে খুঁজছেন আহত পিতা-মাতা।

    জানান যায়, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নে খাশের চর গ্রামের সিরাজুল ইসলামের বড় মেয়ে সুমাইয়া আক্তার (১৬) হরগজ বাজার হতে হারিয়ে যায় গত ১৪ (আগষ্ট)।

    ঘটনার বিবরন, ১৪ (আগষ্ট) একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অন-লাইনে আবেদন করতে হরগজ বাজারে আসেন সুমাইয়া আক্তার। তারপর থেকে সে আর বাড়ী ফিরে যায়নি। এ বিষয়ে সুমাইয়ার বাবা সিরাজুল ইসলাম সাটুরিয়া থানায় বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম ও সুমাইয়া আক্তারের মা নিলুফা ইয়াসমিন জানান, দেড় মাসেও আমার মেয়ের সন্ধান এনে দিতে পারেনি কেউ । আমার মেয়ের সন্ধান এনে দিন, সে জীবিত আছে না মৃত। যে কোন মূল্যে আমি আমার মেয়ের সন্ধান চাই।

    এ সময় তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, আমার মেয়েকে ভিক্ষা চাই। বিশেষ করে সাটুরিয়া থানা পুলিশসহ সর্বস্তরের প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

                                     নিখোঁজ সুমাইয়া আক্তার

    সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম জানান, অভিযোগটির ব্যাপারে আমরা অবহিত আছি। এই বিষয়ে উপ-পরিদর্শক রায়হান কে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত চলমান রয়েছে।

    এ ব্যাপারে, তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক রায়হান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে আমরা তৎপর রয়েছি। তদন্ত কাজ চলমান আছে। আশা করি খুব দ্রুতই আমরা আপনাদের একটি ভাল খবর দিতে পারব।

  • ‘পিপাসু’

    ‘পিপাসু’

    বেশ্যার প্রেমে পড়ার ইচ্ছা
    -অনেক দিন থেকেই
    যারা `নটির’ তকমা নিয়ে
    জীবনের হাটে জীবিকা চালায়।।

    ‘দেহ’ পয়সার দরে বিক্রি করে
    তপ্তদেহের জ্বালা মিটায়
    ‘নগ্ন বুকের হিংস্র থাবায়’
    -হৃদয়ের রক্ত ক্ষরণে।।

    লজ্জা শরমের মাথা খেয়ে
    নিতম্ব দুলিয়ে ‘পসরা’ জমায়
    অনাদরের ‘পতিতার বাজারে’
    -আনন্দের আদিম হাটে।।

    ভালবাসা, আশা ও অভিলাশ কে
    নিত্যই, কংসের বাহুতে সপে দেয়
    দু‘মোঠু অন্নের আশায়-
    নষ্ট মানুষের নষ্ট ভালবাসায়।।

    অন্ধবিশ্বাসে, অর্থের মাপকাটিতে
    জীবনের হিসাব কষে,
    ‘মীরাবাঈদের প্রতিছবি নিয়ে
    একদিন আমরাও স্বর্গ দেখবো বলে !