Blog

  • টাঙ্গাইলের ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

    টাঙ্গাইলের ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

    ধর্ষণরোধ ও ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে উপজেলা খেলাফত যুব মজলিশ। সোমবার (১৭ মার্চ) দুপুরে ভূঞাপুর পৌর শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

    পরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

    এ সময় বাংলাদেশ খেলাফত মজলিশ টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ যায়েদ হাবিব, জেলা মজলিসে আমেলা সদস্য মুফতি ইমরান হোসাইন, জেলা যুব মজলিসের বায়তুল মাল সম্পাদক মোন্নাফ আলী, উপজেলা খেলাফত যুব মজলিসের সভাপতি মুফতি সোলায়মান হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি আবু ইউসুফ প্রমুখসহ অন্যান্য নেতৃত্বরা বক্তব্য রাখেন।

    বক্তারা বলেন, ধর্ষণ আজ সমাজের জন্য মারাত্মক ব্যাধি হিসেবে আবির্ভূত হয়েছে। একের পর এক ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীরা শাস্তির আওতায় আসছে না। ধর্ষকদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায়।

  • জুলাই আন্দোলনে হামলায় ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার

    জুলাই আন্দোলনে হামলায় ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার

    জুলাই অভ্যুত্থানের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমাবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে আরটিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী প্রক্টর মোহাম্মদ মাহবুব কায়সার।

    তিনি বলেন, ১২৮ জনকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। পরবর্তীতে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

    এর আগে, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন অনুসন্ধান কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল ইসলাম।

    প্রতিবেদনে অনেক সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধেও হামলা জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। অপরাধের মাত্রা বিবেচনায় তাদের একাডেমিক সনদ বাতিলের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।

  • মানিকগঞ্জে পুলিশকে চাকরিচ্যুতির হুমকি দিয়ে আটক হলেন যুবদল কর্মী

    মানিকগঞ্জে পুলিশকে চাকরিচ্যুতির হুমকি দিয়ে আটক হলেন যুবদল কর্মী

    মানিকগঞ্জে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কাজে বাধা ও  হুমকির অভিযোগে শরিফুল ইসলাম শামীম নামে এক যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (১৬মার্চ) সন্ধ্যায় শহরের শহীদ রফিক সড়কের উত্তরা ব্যাংক মোড়ে এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে শহরের ওই এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্বে ছিলেন কনস্টেবল শাহীন। এসময় শরিফুল ইসলাম শামীম নিজেকে জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক পরিচয় দিয়ে ওয়ান-ওয়ে সড়ক দিয়ে রিকশা নিয়ে যেতে চান। ট্রাফিক পুলিশ শাহীন তাকে নিয়ম মানতে বললে শামীম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং চাকরিচ্যুত করার হুমকি দেন।

    ঘটনার একপর্যায়ে ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে শামীম তাদের একটি মার্কেটের সামনে নিয়ে গিয়ে আবারও হুমকি দিতে থাকেন। একপর্যায়ে তিনি মার্কেটের গেট বন্ধ করে পুলিশ সদস্যদের পেছনে আসতে বলেন এবং তার শক্তি দেখানোর হুমকি দেন।

    পরে শামীম মোবাইল ফোনে কয়েকজনকে ঘটনাস্থলে ডাকেন, যারা এসে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে শামীম উগ্র আচরণ করায় ট্রাফিক পুলিশ সদস্যরা তাকে আটক করে থানায় সোপর্দ করেন।  এ ব্যাপারে জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির বলেন, শরিফুল ইসলাম শামীম জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নন, তিনি শুধু একজন কর্মী।

    এই ঘটনা ফেসবুকে দারুন সাড়া ফেলে। ভিডিও ক্লিপে শরিফুল ইসলাম শামীমকে সরাসরি পুলিশ কর্মকর্তাদের সাথে বাক-বিতন্ডা করতে দেখা যায়।

    এই নিয়ে বিভিন্নজন ভিন্ন ভিন্ন মন্তব্য প্রকাশ করেন। সাটুরিয়া যুবদলের যুগ্ন-আহ্ববায়ক এ্যাড. অমিত হাসান তার ওয়ালে লেখেন-

    তুচ্ছ ঘটনা‌,
    একটা রিক্সা চাল‌কের ক্ষ‌তি নিবার‌নের লক্ষে কথা কাটাকা‌টি, কোন মারধ‌রের ঘটনা ঘ‌টে‌নি, কারও গা‌য়ে হাত তোলা হয়‌নি। এটা যাতায়াত‌কে কেন্দ্র ক‌রে ঘ‌টে যাওয়া তুচ্ছ ঘটনা, যুবদ‌লের নাম শু‌নেই তারা ক্ষীপ্ত হ‌য়ে উঠে, জেলা যুবদ‌লের সি‌নিয়র নেতার সুপা‌রিশ স‌ত্যেও আওয়ামী পু‌লিশ ও আওয়ামী সাংবা‌দি‌কের উপ‌স্থিত আচরন ভে‌বে দেখার মতো।

    মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুল হামিদ বলেন, শহরের যানজট নিরসনে শহীদ রফিক সড়কটি ওয়ান-ওয়ে করা হয়েছে। সন্ধ্যায় শামীম ওয়ান-ওয়ের নিয়ম ভেঙে রিকশা নিয়ে যেতে চাইলে ট্রাফিক পুলিশ তাকে বাধা দেয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে পুলিশের কাজে বাধা ও হুমকি দেন। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ্ বলেন, দায়িত্বরত ট্রাফিক পুলিশের সঙ্গে খারাপ আচরণের অভিযোগে শামীম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

     

     

  • “আমাকে ‘প্রাক্তন স্ত্রী’ বলবেন না-সায়রা বানু

    “আমাকে ‘প্রাক্তন স্ত্রী’ বলবেন না-সায়রা বানু

    হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে। সুস্থ হওয়ায় ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন এই সংগীতশিল্পী।

    এ আর রহমান অসুস্থ হওয়ার পর সবার দৃষ্টি ছিল তার স্ত্রী সায়রা বানুর দিকে। নীরবতা ভেঙে তিনি জানালেন— “আমাকে ‘প্রাক্তন স্ত্রী’ বলবেন না।” সায়রা বানু সবার উদ্দেশ্যে একটি অডিও বার্তা দিয়েছেন।

    তাতে তিনি বলেন, “আমি আপনাদের জানাতে চাই, আনুষ্ঠানিকভাবে আমাদের এখনো বিবাহবিচ্ছেদ হয়নি। এখনো আমরা স্বামী-স্ত্রী। আমরা আলাদা আছি। কারণ গত দুই বছর ধরে আমি ভালো বোধ করছিলাম না। তা ছাড়া আমি তাকে খুব বেশি চাপ দিতে চাইনি।”

    ‘প্রাক্তন স্ত্রী’ না বলার অনুরোধ জানিয়ে সায়রা বানু বলেন, “দয়া করে ‘প্রাক্তন স্ত্রী’ বলবেন না। এটা ঠিক যে আমরা আলাদা আছি। কিন্তু আমার প্রার্থনা সবসময় তার সঙ্গে আছে।

    আমি সবাইকে, বিশেষ করে তার পরিবারের কাছে একটি কথা বলতে চাই যে, দয়া করে তাকে খুব বেশি চাপ দেবেন না, তার যত্ন নেবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।

  • ডা. অনিন্দিতা দত্তকে উদ্ধার করেছে সেনাবাহিনী

    ডা. অনিন্দিতা দত্তকে উদ্ধার করেছে সেনাবাহিনী

    ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্তকে উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ রবিবার বিকেল সাড়ে তিনটার পর তাকে উদ্ধার করা হয়। এর আগে, সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ভবনের তার কার্যালয়ে তাকে অবরুদ্ধ করে রাখে একদল লোক।

    জানা গেছে, ডা. অনিন্দিতা দত্ত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক। বিভাগটি বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ভবনের এফ ব্লকে অবস্থিত।

    আর ডা. প্রাণ গোপাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা এবং ওই হাসপাতালের (তৎকালীন বিএসএমএমইউ) উপাচার্য ছিলেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রাণ গোপাল দত্তের বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লায় কয়েকটি মামলা হয়েছে। সেসব মামলায় অনিন্দিতা দত্তও আসামি।

    বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব রুহুল কুদ্দুস বিপ্লব বলেন, সেনাবাহিনী তাকে বাসায় নেওয়ার কথা বলে বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে যায়।

    তবে, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, অবরুদ্ধ ডা. অনিন্দিতা দত্তকে উদ্ধার করেছে সেবাবাহিনী। এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।

  • মহাসড়কে যাত্রীদের সার্বিক নিরাপত্তায় তৎপর মানিকগঞ্জ জেলা পুলিশ

    মহাসড়কে যাত্রীদের সার্বিক নিরাপত্তায় তৎপর মানিকগঞ্জ জেলা পুলিশ

    সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ  পবিত্র রমজান এবং আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে মহাসড়কে দূর্ঘটনা ও যাত্রী চলাচল নির্বিঘ্ন করতে মাঠে নেমেছে মানিকগঞ্জ জেলা পুলিশ। ঈদকে ঘিরে মহাসড়কে ব্যাপক চুরি, ছিনতাই, রাহজানি, মলম পার্টির দৌরাত্বরোধ এবং  যাত্রী সাধারনের সার্বিক নিরাপত্তা নির্বিঘ্ন করতে কাজ করছে মানিকগঞ্জ জেলা পুলিশ।

    এ ব্যাপারে, মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন,  জনমালের নিরাপত্তা ও মহাসড়কে ব্যাপক দুর্ঘটনারোধে এই ব্যবস্থা নেয়া হয়েছে। আজ রবিবার সকাল থেকে বারবাড়িয়া টু পাটুরিয়া রোডের বিভিন্ন এলাকায় তিনি পথসভা করেন। এ সময় তিনি, পথযাত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, ঈদ উপলক্ষে অজ্ঞান পার্টি, মলম পার্টির উৎপাত বেড়ে গেছে। তাই পুলিশের পাশাপাশি আপনারা সচেতন থাকবেন। যে কোন দূর্ঘটনা এড়াতে তাৎক্ষণিক ভাবে পুলিশকে অবহিত করবেন। পবিত্র ঈদ-উল ফিতরে যাত্রীদের নির্বিঘ্নে বাড়ী ফেরার জন্য মানিকগঞ্জ জেলা পুলিশ সদা তৎপর রয়েছে।

    এ সময় পথসভায়  উপস্থিত ছিলেন, সুজন সরকার (অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস) ইমতিয়াজ মাহবুব (অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি) মোঃ সালাউদ্দিন পিপিএম (সেবা) অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম, গোলড়া হাইওয়ে থানার ওসি জাকারিয়া, সাটুরিয়া যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বকুল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন জয়, শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

  • দুই দফা দাবিতে ইনকিলাব মঞ্চের মাসব্যাপী কর্মসূচি

    দুই দফা দাবিতে ইনকিলাব মঞ্চের মাসব্যাপী কর্মসূচি

    ইনকিলাব মঞ্চ  মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে। একই সঙ্গে আগামী ২৫ এপ্রিল শহীদি সমাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনটি।  শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

    এর আগে, বাম দলগুলোর গণমিছিল প্রতিহতের ঘোষণা দিয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে পুলিশি বাধার সম্মুখীন হন তারা। বাধা পেয়ে জাতীয় জাদুঘরের সামনে ফিরে এসে এ ঘোষণা দেন তিনি।

    শরিফ ওসমান হাদি বলেন, আমাদের ৫ দফা দাবি এখন দুই দফায় পরিণত হয়েছে। আমাদের দাবি হলো- জুলাই-পিলখানা ও শাপলা চত্বরের বিচার অতি দ্রুত শুরু করতে হবে এবং গণহত্যার দায়ে খুনিদের সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

    এ দাবিতে আগামী এক মাস আমরা প্রতিদিন লিফলেট বিতরণ ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করবো। আমরা মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করে আগামী ২৫ এপ্রিল শুক্রবার বিকেল তিনটার শাহবাগে শহীদি সমাবেশ করবো।

    এর আগে ‘হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ’ শীর্ষক কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণমিছিলের ডাক দেয় বাম সংগঠনগুলো। গণ-মিছিলের ডাক দেওয়া আন্দোলনকারীরা রাজপথে নামার স্পর্ধা দেখালে শহীদ মিনার অভিমুখে মার্চ করে প্রত্যেককে ধরে ধরে আইনের হাতে তুলে দেবেন বলে ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

     

  • বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নেয়নি- ফরহাদ মজহার

    বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নেয়নি- ফরহাদ মজহার

    বিশিষ্ট দার্শনিক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারকে নির্বাচিত সরকার হিসেবে গণ্য করা উচিত। তার মতে, শুধু ভোটের মাধ্যমেই সরকার নির্বাচিত হয় এই ধারণা ভুল। গণঅভ্যুত্থানই প্রকৃত গণতন্ত্রের প্রতিফলন, এবং জনগণের অভিপ্রায়েই এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

    আজ শনিবার যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর আয়োজিত আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে ফরহাদ মজহার এসব কথা বলেন।

    তিনি বলেন, চব্বিশ সালে ছাত্র-জনতা-সৈনিকদের গণঅভ্যুত্থান ঘটেছিল, কিন্তু ফ্যাসিবাদী সংবিধান বহাল থাকায় প্রতিবিপ্লবও সংঘটিত হয়েছে। সংবিধান না থাকলেও ফরমান দিয়ে দেশ চালানো সম্ভব। তবে অভ্যুত্থানকারীরা একের পর এক ভুল করে চলেছে, যার মধ্যে অন্যতম ছিল চুপ্পুর কাছে শপথ নেওয়া। এখন তারা মধ্যপন্থী রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে, যা আরও একটি ভুল।

    মধ্যপন্থাকে সুবিধাবাদ আখ্যা দিয়ে তিনি বলেন, তরুণদের দল হতে হবে সব ধরনের ফ্যাসিবাদবিরোধী। কেবল বাঙালি জাতিবাদের বিরোধিতা করলেই চলবে না, ধর্মীয় ফ্যাসিবাদসহ সব রূপের ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

    ভারত ক্রমাগত উসকানি দিচ্ছে বলে সতর্ক করে ফরহাদ মজহার বলেন, ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতি আসছে। নিজেদের মধ্যে সংঘাত ও ক্ষমতার লড়াই বন্ধ না করলে পরাজিত ফ্যাসিবাদীরা দিল্লির সহায়তায় ফিরে আসতে পারে। ইতিমধ্যে আছিয়া ধর্ষণ ও মৃত্যুকে কেন্দ্র করে তারা ইউনূস সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

    তিনি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের বিশাল অংশগ্রহণের প্রশংসা করে বলেন, তারা আজ কোথায়? কেন আমরা তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছি? কেন তারা রাজনীতির সামনের কাতারে আসতে পারছে না? মুহাম্মদ (স.)-এর সময় নারীরা মসজিদে যেত, যুদ্ধ করত।

    তাহলে আজ কেন তাদের ঘরে বন্দি রাখতে চাই? বিদ্যমান সংবিধানকে বাংলাদেশের নয় আখ্যা দিয়ে তিনি বলেন, সত্তরের নির্বাচন হয়েছিল পাকিস্তানের নতুন সংবিধান প্রণয়নের জন্য। স্বাধীনতার পর যে সংবিধান রচিত হয়েছে, তার জন্য জনগণের ম্যান্ডেট ছিল না। এটি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বিপরীত।

    বিএনপির দ্রুত নির্বাচন দাবির সমালোচনা করে ফরহাদ মজহার বলেন, দলটির অনেক নেতা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। তারা নিশ্চিতভাবে বঙ্গোপসাগরে ডুববে । তবে খালেদা জিয়ার আপসহীন মনোভাবের প্রশংসা করে বলেন, তার অবস্থান অভ্যুত্থানকারীদের শক্তি জুগিয়েছে, তাই বিজয়ের পরপরই তাকে মুক্ত করা হয়েছে।

    সভায় আরও বক্তব্য দেন লেখক ও অ্যাক্টিভিস্ট বেনজীন খান, এনসিপির কেন্দ্রীয় নেতা খালেদ সাইফুল্লাহ, মোহাম্মদ রোমেল প্রমুখ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান সভাটি পরিচালনা করেন।

    এর আগে, শুক্রবার বিকেলে ফরহাদ মজহার প্রাচসংঘ-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং ফকিরদের আস্তানায় হামলার নিন্দা জানিয়ে বলেন, ভারত এ সুযোগ নিয়ে আন্তর্জাতিকভাবে প্রচার করবে যে বাংলাদেশে ধর্মীয় ও মতপ্রকাশের স্বাধীনতা নেই, যা দেশকে নতুন সংকটের দিকে ঠেলে দিতে পারে।

     

  • আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে

    আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে

    বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

    রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের বিষয়ে বিএনপি নেতাদের তিনি বলেন, আপনারা কতটা রিফর্ম (সংস্কার) করবেন সেটা আপনাদের অভ্যন্তরীণ বিষয়।

    শনিবার (১৫ মার্চ) রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

    তিনি জানান, বৈঠকে জাতিসংঘের মহাসচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা শক্তিশালী গণতান্ত্রিক সরকার আসবে। বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে।

    বৈঠক শেষে সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতিসংঘের তরফ থেকে আমাদের বলেছে, আপনারা রিফর্ম (সংস্কার) কী নেবেন সেটা আপনাদের অভ্যন্তরীণ ব্যাপার।

    বৈঠকে রাজনৈতিক নেতাদের মধ্যে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।

  • আমরা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবো না-মার্ক কার্নি

    আমরা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবো না-মার্ক কার্নি

    কানাডার রাজনীতিতে নবাগত মার্ক কার্নি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথ নিয়েই কখনো যুক্তরাষ্ট্রের অংশ না হওয়ার অঙ্গীকার করে বক্তব্য দিয়েছেন। এই অর্থনীতিবিদ ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা নির্বাচিত হওয়ার কয়েকদিন পর শুক্রবার দায়িত্ব গ্রহণ করলেন।

    এর মধ্যে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ চলছে।শপথের আনুষ্ঠানিকতা সেরে তিনি বলেছেন, “আমরা জানি, একসঙ্গে কাজ করার মাধ্যমে আমরা নিজেদের জন্য অনেক কিছু অর্জন করতে পারি, যা কেউ আমাদের থেকে কেড়ে নিতে পারবে না।”

    গত সপ্তাহে লিবারেল পার্টির নেতৃত্বের দৌড়ে বড় জয় পাওয়ার পর কার্নি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন।

    যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হিসেবে কানাডার যোগ দেওয়া উচিত বলে ট্রাম্পের করা মন্তব্যের জবাবে কার্নি শুক্রবার বলেন, “আমরা কখনোই কোনো অবয়ব বা রূপেই যুক্তরাষ্ট্রের অংশ হব না।