Blog

  • সাংবাদিক রহিমের উপর হামলা, গ্রেফতার ১

    সাংবাদিক রহিমের উপর হামলা, গ্রেফতার ১

    শাহিনুর ইসলাম প্রান্ত,  লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভি’র জেলা প্রতিনিধি আব্দুর রহিমের উপর হামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই উপজেলার আলাউদ্দিন হোটেল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

    পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় মুন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    জানা গেছে, সাংবাদিক আব্দুর রহিম গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার শিকার হয়। এ ঘটনায় তিনি গত ৩মার্চ বাদী হয়ে স্থানীয় থানায় মামলা করেন। সেই মামলার একজন আসামী হলেন সির্ন্দুনা ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন খাঁন।

    ওই মামলার জের ধার আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন খাঁনের পুত্র যুবদল নেতা দাবীদার মাহফুজুর রহমান খাঁন বিপ্লবের নেতৃত্বে কয়েকজন দলবদ্ধ হয়ে সাংবাদিক আব্দুর রহিমের উপর হামলা চালায়।

    অপর একটি সুত্র বলছে, কয়েকজন যুবদল ও ছাত্রদলের নেতাও এ সময় সাংবাদিক আব্দুর রহিমকে মারধর করার ঘটনায় বিপ্লবকে পিছন থেকে সহযোগিতা করেন। পরে স্থানীয় লোকজন সাংবাদিক আব্দুর রহিমকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করান।

    সেখানে তার অবস্থা আশংকাজনক হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন খাঁনের ছোট পুত্র মুনকে গ্রেফতার করেছে পুলিশ।

    হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন জানান, আমরা স্থানীয় পুলিশকে অপরাধীদের ধরতে সময় দিয়েছি। এ সময়ের মধ্যে গ্রেফতার করতে না পারলে আমরা আন্দোলনে নামবো।

    হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী জানান, সাংবাদিক আব্দুর রহিমের উপর হামলার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  • একজন জাদিয়া জাহান প্রভার প্রেম অভিজ্ঞতা !

    একজন জাদিয়া জাহান প্রভার প্রেম অভিজ্ঞতা !

    জাদিয়া জাহান প্রভা। দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে টেলিভিশন ও ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন। মাঝে ছিলেন বিরতিতে। বিরতির সময়টা কাটিয়েছেন দেশ-বিদেশে। কিছুদিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি।

    সেই সঙ্গে মনোযোগী হচ্ছেন নিজের কাজে। জীবনে একটি অপ্রত্যাশিত ঘটনার স্বাক্ষী হয়েছেন। এরপর প্রেমজীবন নিয়ে অনেকটাই নিজের ছক কষা গন্ডিতেই থাকতে দেখা গেছে অভিনেত্রীকে। তবে এরপরও মিডিয়ায় বেশ কয়েকবারই গুঞ্জনে নাম ভেসেছে প্রভার।

    যেমনটা সহকর্মী তারকা মনোজের সঙ্গে প্রেমের গুঞ্জন। তবে মনোজের সঙ্গে সম্পর্কের বিষয়টি একদম স্পষ্ট করেই অস্বীকার করেন প্রভা। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রভা বলেন, মনোজের সঙ্গে আমার কখনোই প্রেম ছিল না। কিন্তু মিডিয়াতে এটা প্রচলিত ছিল, যে আমাদের প্রেম আছে এ কারণে মনোজের সঙ্গে আমার স্বাভাবিক সম্পর্কও নষ্ট হয়ে যায়।

    প্রভা বলেন, ‘আমাকে নিয়ে অনেক গুঞ্জনই ছিল। যেসবের কিছু সত্যি ছিল। কিছু মিথ্যা। তবে আমি যেসব জোর গলায় মিথ্যা বলেছি, বা অস্বীকার করেছি সেগুলো গুজবই ছিল।

    অভিনেত্রী জানান, তার জীবনে প্রেম কয়েকবার এসেছে। তবে সম্পর্কের একটা সময়ে মনে হয়েছে, হয়তো আজীবন একসঙ্গে কাটিয়ে দেওয়া সম্ভব হবে না দুজনের। তখন হয়তো আর একসঙ্গে থাকা হয়নি। সাক্ষাৎকারে নিজের প্রথম প্রেম নিয়েও ক্ষোভ শোনা যায় প্রভার কণ্ঠে।

    অভিনেত্রী বলেন, ‘আমার জীবনের প্রথম প্রেমটাকে প্রাক্তন মনে করি না। আমি মনে করি, সে প্রাক্তন নয়, শত্রু। কারণ প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না! আমার কাছে যে অস্বস্তিকর, সে আমার প্রাক্তন হতে পারে না। এরপরও যাদের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে তাদের সঙ্গে আমার অনেক সুন্দর মুহূর্ত আছে। এতে গুণবান প্রাক্তনদের সঙ্গে আমি তাকে তুলনাই করতে চাই না।

    প্রভা আরও বলেন, প্রাক্তন শব্দটা আমার কাছে ভীষণ প্রিয় একটা শব্দ। যে মানুষটার সঙ্গে খারাপ ঘটনা ঘটেছে বলেই তো সম্পর্কটা শেষ হয়েছে। তার সঙ্গে সুন্দর ঘটনাও কিন্তু আছে।  প্রাক্তন আমার কাছে সুন্দর একটা নাম। তার সঙ্গে সুন্দর মুহূর্ত ছিল। আমার জন্য রাতেরবেলায় দাঁড়িয়েছিল, এটা করেছে ওটা করেছে। অনেক সুন্দর সুন্দর স্মৃতি থাকে।”

    বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা। যুক্তরাষ্ট্রে অবস্থিত দ্য মেকআপ একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এ প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয়। যারা পেশাদার মেকআপ আর্টিস্ট হতে চান, তাদের স্বপ্নের প্রতিষ্ঠান এই দ্য মেকআপ একাডেমি। বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িয়ে আছে এ প্রতিষ্ঠানের নাম। সেখানেই কাজ করতে দেখা গেছে প্রভাকে।

  • সাটুরিয়ায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা !

    সাটুরিয়ায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা !

    মানিকগঞ্জের সাটুরিয়ায় ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে এক বৃদ্ধা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে উপ-জেলার বালিয়াটি ইউনিয়নের হাজিপুর দেওনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম ছামেলা বেগম।  সে দেওনাপাড়া গ্রামের সামছুল হকের স্ত্রী।

    পরিবারিক সূত্র জানায়, ছামেলা বেগম দীর্ঘদিন যাবৎ হৃদরোগসহ নানা জটিল রোগে ভোগ ছিলেন। বৃহস্পতিবার দুপুরে ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের ঘরের পাশের গোয়াল ঘরের আড়ার‌ সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

  • অস্থিরতার কারণে চলতি বছর নির্বাচন কঠিন : নাহিদ

    অস্থিরতার কারণে চলতি বছর নির্বাচন কঠিন : নাহিদ

    বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জননিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি এবং চলতি বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা কঠিন হবে। নতুন প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

    বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। গত বছরের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার চলতি মাসে জানিয়েছে, ২০২৫ সালের শেষ নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে যদিও অস্থিরতা অব্যাহত রয়েছে।

    নাহিদ ইসলাম বলেন, “স্বল্পমেয়াদী সংস্কার কিছুটা হলেও ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী নয়। বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশিং ব্যবস্থায়, আমি মনে করি না যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব।সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন নাহিদ ইসলাম।

    তিনিই প্রথম গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ যিনি ড. ইউনূসের নির্বাচনের সময় সীমা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছে রয়টার্স।রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্বাস করেন যে, তার যুব নেতৃত্বাধীন দলটি জাতীয় রাজনীতিকে উল্লেখযোগ্যভাবে পুনর্গঠন করতে পারে।

    বাংলাদেশের রাজনীতিতে কয়েক দশক ধরে হাসিনার আওয়ামী লীগ এবং তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল আধিপত্য বিস্তার করেছিল। এই দলগুলো আগাম নির্বাচনের দাবি জানিয়েছে।

    তাদের যুক্তি হচ্ছে, ক্ষমতা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ফিরিয়ে দেওয়া উচিত।আওয়ামী লীগ সরকার পতনের পর অস্থিরতার ঘটনাগুলোর মধ্যে রয়েছে হাসিনার সরকারের প্রতীকগুলোতে আক্রমণ এবং ছাত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ।

    মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং মন্দিরে হামলার খবরও পাওয়া গেছে, যদিও অন্তর্বর্তীকালীন সরকার বলেছে যে এই প্রতিবেদনগুলো অতিরঞ্জিত।

    নাহিদ ইসলাম জানান, গত সপ্তাহে গঠিত এনসিপি যেকোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে।

    তবে তিনি জানান, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে, ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ – যা অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল এবং ছাত্রকর্মীদের সাথে পরামর্শ করে প্রস্তুত করার পরিকল্পনা করছে – এর উপর ঐকমত্য অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    এই নথিটি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং গত বছরের সহিংসতায় নিহত এক হাজার জনের প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণাপত্র প্রস্তুত করার কথা বলার পর, ছাত্র বিক্ষোভকারীরা সংবিধান পরিবর্তনের আহ্বান প্রত্যাহার করে নেয়।

    নাহিদ বলেন, “যদি আমরা এক মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে আমরা অবিলম্বে নির্বাচনের ডাক দিতে পারি। কিন্তু যদি আরো সময় লাগে, তাহলে নির্বাচন স্থগিত করা উচিত।”

    এনসিপি প্রধান জানান, বাংলাদেশের অনেক ধনী ব্যক্তি তার দলের অর্থায়নে সহায়তা করছেন। শিগগিরই তারা একটি নতুন অফিসের জন্য এবং নির্বাচনের জন্য তহবিল তৈরির চেষ্টা করবেন।

  • ৮ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

    ৮ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

    বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য চলতি বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ জন বিশিষ্ট ব্যক্তি। আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

    বিশিষ্ট ব্যক্তিরা হলেন- মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী (মরণোত্তর), বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, পপ সম্রাট আজম খান (মরণোত্তর), কবি আল মাহমুদ (মরণোত্তর), বামপন্থি রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, ব্রাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ (মরণোত্তর), ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর) ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ (মরণোত্তর)।

    উল্লেখ্য, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পদক দেওয়া হয়। এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। পুরস্কার হিসেবে প্রত্যেককে ১৮ ক্যারেটের ৫০ গ্রাম স্বর্ণের পদক, সম্মানীর অর্থের চেক ও একটি সম্মাননাপত্র প্রদান করা হয়।

  • জাজিরার পদ্মায় চাঁদাবাজির সময় ২ চাঁদাবাজ গ্রেফতার

    জাজিরার পদ্মায় চাঁদাবাজির সময় ২ চাঁদাবাজ গ্রেফতার

    শরীয়তপুর প্রতিনিধি ॥ জাজিরা উপজেলার পালেরচর এলাকায় পদ্মা নদীতে বিভিন্ন নৌযানে চাঁদাবাজির অভিযোগে ২ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ।

    গ্রেফতারকৃতরা একটি সক্রিয় চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তারা পদ্মানদী দিয়ে চলাচল করা বিভিন্ন নৌ-যানে চাঁদাবাজী করে আসছিলেন। মঙ্গলবার দুপুরে উপজেলার পালেরচর বাজার সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন উপজেলা পালেরচর ইউনিয়নের হুকুম আলী সরদার কান্দির মফিজ মালের ছেলে আহম্মদ আলী (২০) ও পাশবর্তী রজব আলী সরদার কান্দির দেলোয়ার হোসেন সরদারের ছেলো সুজন সরদার (১৯)।

    নৌপুলিশ সূত্র জানায়, জাজিরা উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে মালবাহি ও বাল্কহেড জাহাজ থেকে চাঁদা আদায় করে আসছিল একটি চাঁদাবাজ চক্র।

    এমন সংবাদে মাঝিরঘাট নৌ-পুলিশের উপপরিদর্শক এনামুল হকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে পালেরচর বাজার সংলগ্ন পদ্মা নদীতে প্রকাশ্যে চাঁদাবাজির সময় দুজনকে গ্রেফতার। চক্রটি ট্রলার যোগে পদ্মার বিভিন্ন পয়েন্টে নৌ-যান থেকে চাঁদা আদায় করছিল।

    মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. আবুল হাসেম বলেন, চাঁদাবাজ চক্র বিভিন্ন নৌ-যান থেকে চাঁদা আদায় করছে এমন অভিযোগে নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কিছু দেশীয় অস্ত্রসহ দুই চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। নিয়মিত মামলা দিয়ে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • শরীয়তপুর জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহম লিংকন গ্রেফতার

    শরীয়তপুর জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহম লিংকন গ্রেফতার

    শরীয়তপুর প্রতিনিধি ঃ শরীয়তপুরে অপারেশন ডেভিল হান্টে জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহম লিংকনকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে শরীয়তপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। লিংকন গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ভুলু সরদার কান্দি গ্রামের মৃত শুকুর আলী সরদারের ছেলে ও গোসাইরহাট উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

    পুলিশ জানায়, গোসাইরহাট থানার পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলার আসামী ছিলেন জেলা পরিষদের সাবেক এই সদস্য। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডেভিল হান্ট অভিযানে শরীয়তপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।

    গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মাকসুদ আলম বলেন, অপারেশন ডেভিল হান্টে জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহাম লিংকনকে গ্রেফতার করা হয়েছে। সে পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা একটি সন্ধিগ্ধ আসামী। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

  • কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ২০টি কক্ষ পুড়ে ছাই !

    কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ২০টি কক্ষ পুড়ে ছাই !

    গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ। এতে ওই কলোনির ২০টি কক্ষ পুড়ে ছাই হয়েছে। বুধবার (৫ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে জেলার কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
    প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার বিকেলে কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ এলাকার রফিকুল ইসলাম ও সাইজুদ্দিনের কলোনির একটি কক্ষে হঠাৎ আগুনের সুত্রপাত ঘটে।
    আগুন দেখে কলোনির লোকজন চিৎকার করে বেড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন।
    কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতিয়ার হোসেন রায়হান চৌধুরী ঘটনা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।
  • আসুন সম্মিলিতভাবে দেশকে নতুন করি গড়ি-সোহেল তাজ

    আসুন সম্মিলিতভাবে দেশকে নতুন করি গড়ি-সোহেল তাজ

    সব হানাহানি বন্ধ করে সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।বুধবার (৭ আগস্ট) এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

    নতুন সরকারের কাছে বেশকিছু দাবি তুল ধরে সোহেল তাজ বলেন, সরকার প্রশাসনসহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দুর্নীতি, হত্যা গুমের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। তার পাশাপাশি একজন নিরীহ কর্মীরও বাঁচার অধিকার আছে। এটা মনে রাখতে হবে।’

    তিনি বলেন, ‘যে সংস্কারের জন্য আন্দোলন হয়েছিল, তার দিকে নজর দিতে হবে। আমাদের মতে ভিন্নতা থাকবে। ভিন্ন মতকে কথা বলার সুযোগ দিতে হবে। আন্দোলনকারী ছাত্র জনতার মতো আমারও দাবি, দেশে ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক।

    সাম্য আর ন্যায্যতার ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে। এজন্য বিচার ব্যবস্থা, প্রশাসন ও পুলিশ বাহিনীকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে হবে। পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব পেশাদার বাহিনী হিসেবে করে গড়ে তুলতে হবে।’

    সাবেক এই স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মেধাভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষা ব্যবস্থা বাস্তব উপযোগী করতে হবে। দেশের সরকারি প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক ব্যবহার থেকে মুক্ত রাখতে হবে।

    সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে হবে। মানুষের কথা বলার অধিকার সহ সব মৌলিক অধিকারকে গুরুত্ব দিতে হবে। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় পদক্ষেপ নিতে হবে। গুম হত্যা বন্ধে আন্তরিক হতে হবে।’

    অভিমানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লোভনীয় পদ ছেড়ে যাওয়া এ নেতা বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের একটি বার্তা স্পষ্ট, বাংলাদেশের কোনো শাসকই ইচ্ছা খুশি মতো দেশ চালাতে পারবে না। দেশের সুশাসন প্রতিষ্ঠিত না হলে আবারও দেশের তারুণ্য গর্জে উঠবে।

    কোনো শাসকের অন্যায় মেনে নেবে না দেশের ছাত্র-জনতা। সব হানাহানি বন্ধ করে আসুন সম্মিলিতভাবে দেশকে নতুন করি গড়ি। বাংলাদেশ আমাদের সবার।’

     

  • সোনা চোরাচালনের অভিযোগে অভিনেত্রী রান্যা রাওকে গ্রেপ্তার

    সোনা চোরাচালনের অভিযোগে অভিনেত্রী রান্যা রাওকে গ্রেপ্তার

    সোনা চোরাচালনের অভিযোগে কন্নড় সিনেমার অভিনেত্রী রান্যা রাওকে গ্রেপ্তার করেছে ভারতের রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআর আই)। ৩ মার্চ রাতে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় এই অভিনেত্রীকে।

    ডেকান ক্রনিকল এক প্রতিবেদনে জানিয়েছে, দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে আসেন অভিনেত্রী রান্যা রাও। বিমানবন্দরে অভিনেত্রীর কাছ থেকে ১৪.৮ কেজি সোনা জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা সোনার আনুমানিক মূল্য ১২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি ৬৩ লাখ টাকার বেশি)।

    কন্নড় সিনেমার পরিচিত মুখ ৩১ বছরের রান্যা রাও। বিভিন্ন দেশ ভ্রমণে যেতেন এই অভিনেত্রী। ঘন ঘন আন্তর্জাতিক ভ্রমণের কারণে ডিআরআই অভিনেত্রীকে নজরদারিতে রেখেছিল। জব্দকৃত সোনার বেশি অংশ শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রেখেছিলেন রান্যা। এর মধ্যে রয়েছে— সোনার স্ট্রিপ পরা, পোশাকের মধ্যে সোনার বার লুকিয়ে রাখা ইত্যাদি।

    রান্যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, কাস্টমস এবং নিরাপত্তা এড়িয়ে ভারতে মূল্যবান ধাতু পাচারের চেষ্টা করছিলেন তিনি। রান্যাকে ডিআরআই হেফাজতে রাখা হয়েছে, তদন্ত চলছে। অভিনেত্রীর বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    রান্যার আরেক পরিচয় তার বাবা কর্ণাটক পুলিশের মহাপরিচালক (ডিজিপি) পদমর্যাদার একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার মেয়ে। এর ফলে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সম্পৃক্ততা বা সহায়তা সম্পর্কে সন্দেহ তৈরি করেছে। তবে সবকিছু মাথায় রেখে গভীর ভাবে তদন্ত পরিচালনা করা হচ্ছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।