Blog

  •  সাটুরিয়ায় মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে মোবাইল কোর্ট পরিচালনা

     সাটুরিয়ায় মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে মোবাইল কোর্ট পরিচালনা

    মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় বিভিন্ন বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও পন্য বিক্রির তালিকা বাধ্যতামূলক করার লক্ষ্যে, মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    সাটুরিয়া উপজেলা প্রশাসন, ব্যবসায়ীদের ও প্রাথমিক অবস্হায় কিছু প্রতিষ্ঠানে সর্তক মূলকভাবে ৫০০ থেকে ১০০০ টাকা জরিমানা করেন।

    সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন জানান রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

    এ সময় সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: শাহিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

  • মানিকগঞ্জ জেলা লোকমোর্চার সভাপতি অধ্যাপক আবুল ও সম্পাদক আক্তার হোসেন

    মানিকগঞ্জ জেলা লোকমোর্চার সভাপতি অধ্যাপক আবুল ও সম্পাদক আক্তার হোসেন

    মিলন মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা লোকমোর্চা’র নয়া কমিটি গঠিত হয়েছে। গত ২৭শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩.৩০ টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডস্থ ন্যাশনাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কনফারেন্স হল রুমে আয়োজিত কমিটি পুনর্গঠন সভায় লোকমোর্চা সংগঠনের এই নতুন জেলা কমিটি গঠন করা হয়। ওয়েভ ফাউন্ডেশন ও জেলা লোকমোর্চার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আবুল ইসলাম সিকদার।

    মোঃ আক্তার হোসেন মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে প্রোগ্রামের লক্ষ ও উদ্দেশ্য নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান যুদ্ধ।

    এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট, মানিকগঞ্জ এর অধ্যক্ষ ড. ইঞ্জি: মোঃ ফারুক হোসেন, মানিকগঞ্জ জজ কোর্টের এপিপি অ্যাড. মোহাম্মদ খালেক উজ্জামান, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আ: বাছিত ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাহার উদ্দিন, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল মোমিন, ডেইলী ভয়েব অব এশিয়া’র জেলা প্রতিনিধি মোঃ রেজাউল করিম, নাগরিক টিভি’র জেলা প্রতিনিধি হোসাইন আহমেদ পিয়াল, মোহনা টিভি’র জেলা প্রতিনিধি সাধন সূত্রধর, ওয়েভ ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার মোঃ হাবিবুল ইসলাম প্রমুখ।

    অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মানিকগঞ্জ জেলা লোকমোর্চা কমিটিপুনর্গঠনের জন্য একটি প্যানেল কমিটি মনোনীত করা হয় । উক্ত প্যানেল কমিটির মাধ্যমে আইনজীবী, শিক্ষক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসামাজিক ও সাংস্কৃতিক সংগঠক সমন্বয়ে মানিকগঞ্জ জেলা লোকমোর্চার ৩৫সদস্য বিশিষ্ট প্রস্তাবিত নয়া কমিটি ঘোষণা শেষে উক্ত কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

    মানিকগঞ্জ জেলা লোকমোর্চা’র নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হন অধ্যাপক আবুল ইসলাম সিকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন দৈনিক বাংলাদেশ নিশান পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আক্তার হোসেন মিলন।

  • চাঁপাইনবাবগঞ্জের পিন্টু হত্যা মামলার আসামী আজিজুল গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জের পিন্টু হত্যা মামলার আসামী আজিজুল গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ মাদক স¤্রাট ও সন্ত্রাসের গডফাদার চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শাহিদ রানা টিপুর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে খুনের ঘটনার সাথে জড়িত আব্দুল হাকিম পিন্টু হত্যা মামলার অন্যতম আসামী মোঃ আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

    গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার বিকেলে চাঁপাইনবাব গঞ্জ শহরের চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান রাত ৯টার দিকে আজিজুল কে থানায় হাজির করে।

    গ্রেফতারকৃত আজিজুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখরআলী টিকলিচর গ্রামের মোঃ জিল্লার রহমান গাজুর ছেলে। গ্রেফতারকৃত আজিজুল চরবাগডাঙ্গার আব্দুল হাকিম পিন্টু হত্যা মামলার ৪নং এজাহারনামীয় আসামী। এছাড়া, আজিজুল ইসলাম আরও একটি হত্যা মামলা, ২ বছর আগে একই সন্ত্রাসী চক্রের হাতে খুন হওয়া জিয়া হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী।

    সোমবার সকালে রিমান্ডের আবেদন করে আজিজুলকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চেয়ারম্যান শাহিদ রানা টিপুর মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করায় পিন্টু কে কুপিয়ে হত্যা মামলায় এর আগে আওয়ামীলীগ নেতা মোঃ আশরাফ আলী মাস্টার এবং আরও এক জনকে গ্রেফতার করে পুলিশ।

    পিন্টু হত্যা মামলার আরেক আসামী আওয়ামীলীগ নেতা আজিজুলকে গ্রেফতার করলো পুলিশ। এনিয়ে এই মামলায় মোট ৩জন আসামীকে গ্রেফতার করলো পুলিশ। তবে, মাদক স¤্রাট ও সন্ত্রাসের গডফাদার চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শাহিদ রানা টিপুসহ টিপুর অন্যান্য সক্রিয় সহযোগি ও একাধিক হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামীরা এখনো গ্রেফতার হয়নি।

    তবে, পুলিশের দাবী, আব্দুল হাকিম পিন্টু হত্যা মামলার আসামীরাসহ ওয়ারেন্টভূক্ত আসামী ও সন্ত্রাসের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের সর্বোচ্চ চেস্টা চলছে। অন্যদিকে, আজিজুল স্বৈরাচার আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালে সদর আসনের সাংসদসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে চরম সৌখ্যতা গড়ে তুলে এলাকায় মানুষের উপর নানাভাবে অত্যাচার নির্যাতন চালায়। এমনকি খুনের সাথে জড়িয়ে যায়।

    ৫ আগস্ট ছাত্র-গণ আন্দোলনে স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতনের পর নিজের রাজত্ব ঠিক রাখতে ভোল্ট পাল্টিয়ে বিএনপির রাজনীতিতে প্রবেশ করে চরবাগডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে সদস্য সচিব পদে দায়িত্ব নেয়ার চেষ্টা করে। কিন্তু বিভিন্ন পত্রিকায় বিষয়টি প্রচারনা হলে জেলা বিএনপির আহবায়ক কমিটি-শেষ পর্যন্ত চরবাগডাঙ্গা ইউনিয়ন বিএনপি কমিটি অনুমোদন দেন নি।

    এভাবেই আওয়ামীলীগের আমলে সুবিধা ভোগ করে আশরাফ আলী মাস্টারসহ চরবাগডাঙ্গা ইউনিয়নের অনেকেই বিএনপিতে জায়গা করে নেয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে খুনের ঘটনার সাথে জড়িত আব্দুল হাকিম পিন্টু হত্যা মামলার অন্যতম আসামী মোঃ আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

    গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার বিকেলে চাঁপাইনবাব গঞ্জ শহরের চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজিজুল চরবাগডাঙ্গার আব্দুল হাকিম পিন্টু হত্যা মামলার ৪নং এজাহারনামীয় আসামী। এছাড়া, আজিজুল ইসলাম আরও একটি হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী।

    সোমবার রিমান্ডের আবেদন করে আজিজুলকে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, মাদক  স¤্রাট ও সন্ত্রাসের হোতা চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শাহিদ রানা টিপুর নেতৃত্বে চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে একের পর এক খুনের ঘটনার সাথে জড়িত খুনিদের বাঁচাতে এবং এবছরের ১২ জানুয়ারী পরিকল্পিতভাবে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখমের পর ২৩ জানুয়ারী রাজশাহী হাসপাতালে মারা যাওয়া আব্দুল হাকিম পিন্টু হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র হিসেবে রবিবার মানববন্ধন করে সন্ত্রাসী টিপুর লোকজন।

  • বুধবার থেকে ৬৪ জেলায় টিসিবির পণ্য বিক্রি শুরু

    বুধবার থেকে ৬৪ জেলায় টিসিবির পণ্য বিক্রি শুরু

    বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, নিম্ন আয়ের মানুষের জন্য সুবিধা নিশ্চিত করতে আগামী বুধবার থেকে ৬৪ জেলায় ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে। ইতোমধ্যে এ কার্যক্রম ছয় জেলায় চলমান আছে। নতুন করে ৫৬ জেলায় কার্যক্রম যুক্ত হবে।  রবিবার (২ মার্চ) দুপুরে স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় জেলা প্রশাসকদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

    এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসক ভার্চুয়ালি অংশ নেন।

    শেখ বশিরউদ্দীন বলেন, এক কোটি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে টিসিবির পণ্য পৌঁছে দিতে চাই। প্রকৃত উপকারভোগী নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা রাখতে হবে। চলতি মাসের ১৭ তারিখের মধ্য সব উপকারভোগীকে স্মার্ট কার্ড পৌঁছে দিতে জেলা প্রশাসকদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

    সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার একদম প্রাথমিক ধাপ টিসিবির ন্যায় সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উপকারভোগী নির্বাচন করা উল্লেখ করে তিনি বলেন, এটা নিশ্চিত করতে পারলে মানুষের মধ্যে জেলা প্রশাসকদের গ্রহণ যোগ্যতা বাড়বে।

  • ওষুধ সংকটে মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল

    ওষুধ সংকটে মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল

    জেলার সবচেয়ে বড় সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ সংকট দেখা দিয়েছে।  ফলে চিকিৎসা নিতে এসে বিপাকে পড়তে হচ্ছে রোগীদের। বাইরে থেকে ওষুধ কিনতে গিয়ে মোটা অংকের টাকা খরচ করতে হচ্ছে।

    ৫০০ শয্যা এ হাসপাতালে মানিকগঞ্জ জেলার সাত উপজেলাসহ পাশের জেলা ফরিদপুর ও টাঙ্গাইল থেকেও চিকিৎসা নিতে আসেন রোগীরা।এ হাসপাতাল।হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দরপত্র জটিলতায় কিছু সংকট দেখা দিয়েছে। সম্প্রতি বিপুল পরিমাণ ওষুধ কেনা হয়েছে।

    শিগগির এ সংকট কাটিয়ে ওঠা যাবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানিক-গঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ মালেক স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে তার বাবা প্রয়াত এম এ কর্নেল মালেকের (কর্নেল মালেক মেডিকেল কলেজ) নামে হাসপাতালটি গড়ে তোলেন।

    সম্প্রতি সরকার এর নাম পরিবর্তন করে রাখে মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে প্রায় এক হাজার রোগী টিকিটের মাধ্যমে চিকিৎসা নিলেও ইনডোরে শতাধিক রোগী ভর্তি থাকছেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা নুর ইসলাম জাগো নিউজকে বলেন, সাটুরিয়া উপজেলার দরগ্রাম এলাকা থেকে এই হাসপাতালে এসেছি।

    চিকিৎসক দুটি ওষুধ লিখে দিয়েছেন। কিন্তু এখান থেকে মাত্র একটি ওষুধ দিয়ে বলেছে, আর নেই।শিবালয় উপজেলার শরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমি মহাদেবপুর থেকে এসেছি চর্মরোগের চিকিৎসার জন্য।

    এখানে আসার পর চিকিৎসক প্রেসক্রিপশনে পাঁচটি ওষুধ লিখেছেন। এখানে থেকে আমাকে দুটি ওষুধ দিয়েছে। বাকি তিনটা পাইনি। মানিক-গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, সম্প্রতি ওষুধ কেনা হয়েছে। শিগগির সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা রাখি।

  • চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবসে র‌্যালী ও আলোচনা সভা

    চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবসে র‌্যালী ও আলোচনা সভা

    জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এই উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। ‘তোমার আমার বাংলাদেশে-ভোট দিব সবাই মিলেমিশে’-শ্লোগানে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

    বের হওয়া র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশা-সকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। বক্তব্য ‌রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, চাঁপাইনবাবগঞ্জ জে‌লা নির্বাচন অ‌ফিসার রেজাউল করিম, অ‌তি‌রিক্ত জেলা নির্বাচন অ‌ফিসার শহিদুল ইসলাম প্রামানিক, চাঁপাইনবাবগঞ্জ সদর উপ‌জেলা নির্বাচন অ‌ফিসার মোঃ আসাদুজ্জামান।

    উপ-পরিচালক ইসলা‌মিক ফাউন্ডেশন, এক্সি‌ম ব্যাংক কৃ‌ষি বিশ্ব‌বিদ্যালয় রে‌জিষ্টার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলার আহবায়ক মো: আব্দুর রা‌হিম, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এর সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।

     

  • শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

    শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

    শরীয়তপুর প্রতিনিধি : ডাকাতির চেষ্টা করে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে ২ ডাকাত নিহত হয়েছে। এ সময় আরো ৬ ডাকাত গুরুতর আহত হয়েছে। ডাকাতদের এলোপাতাড়ি গুলিতে শরীয়তপুর ও মাদারীপুরে আরও ৯ জন এলাকাবাসী আহত হয়েছেন।

    নিহত ডাকাতদের পরিচয় ও ব্যক্তিগত তথ্য সংগ্রহে কাজ করছে সিআই ডির ক্রাইমসিন শাখাসহ পুলিশের বিভিন্ন শাখার বিশেষজ্ঞ টিম। শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে ডাকাতদল শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় জনসাধারণের রোষানলে পড়ে। সেখান থেকে রাত ১টার দিকে আহত ডাকাতদের শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়।

    রাত দেরটার সময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইসিজি করার পর দুই ডাকাতকে মৃত ঘোষণা করেন। আহত ৬ ডাকাত ও এলাকাবাসী দের শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে গুলিবিদ্ধ ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    সিআইডি’র ক্রাইমসিনের এস আই আমিনুল ইসলাম বলেন, নিহত ডাকাতদের পরিচয় নিশ্চিত করার জন্য আঙ্গুলের ছাপ সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে ডিভাইজে দেওয়া হয়। প্রাথমিক ভাবে নট ফাউন্ড এসেছে। পরবর্তীতে কোন তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট থানাকে অবগত করবো।

    শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার রাজারহাট এলাকায় ডাকাতির চেষ্টাকালে স্থানীয়রা ডাকাতদের ধাওয়া দেয়। পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা নিজেদের রক্ষা করতে এলোপাতাড়ি গুলি চালায়। এতে মাদারীপুরে ৭ জন এবং শরীয়তপুরে ২ জন আহত হন।

    মাদারীপুরের আহত ৭ জনসাধারণের মধ্যে ৫ জন মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, আর ২ জনকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

    ডাকাতরা পালানোর জন্য শরীয়তপুরের কীর্তিনাশা নদী ব্যবহার করতে চেয়েছিল। পালং থানার পুলিশ তখন বিভিন্ন স্পটে অবস্থান নেয়। আঙ্গারিয়া সেতু পার হয়ে ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় ডাকাতরা স্থানীয়দেও রোষানলে পড়ে।

    ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহত ডাকাতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। নিহত ডাকাতদের ব্যক্তিগত পরিচয় ও ফরেনসিক তথ্য সংগ্রহ করতে কাজ করছে পুলিশের বিভিন্ন বিশেষজ্ঞ টিম।

    শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুন-তাসির খান জানান, রাত সাড়ে ৯টার দিকে ডাকাতদের গুলিতে আহতদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

    রাত ১টার পর আহত ৭ ডাকাতকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে অপর এক ডাকাতকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

  • মানিক মিয়া এভিনিউতে আনুষ্ঠানিক ঘোষনায় জাতীয় নাগরিক পার্টির আত্ম-প্রকাশ !

    মানিক মিয়া এভিনিউতে আনুষ্ঠানিক ঘোষনায় জাতীয় নাগরিক পার্টির আত্ম-প্রকাশ !

    নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ইসমাইল হোসেন রাফির বোন মীম আক্তার।

    পরে সদস্য সচিব আখতার হোসেন ১৫১ সদস্যের আংশিক কমিটির অন্যদের নাম ঘোষণা করেন। শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়৷ এরপর পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়৷ ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

    সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীতে অংশ নিয়েছেন। পরে জুলাই গণ অভ্যু-ত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। পাশাপাশি সবাইকে নিজ নিজ ধর্মমত অনুযায়ী শহীদদের জন্য প্রার্থনা করতে বলা হয়৷

    জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‍এই মঞ্চ থেকে আমরা শপথ নিতে চাই, এই ছোট জীবনে এত বড়দায়িত্বের আমানতকে যেন আমরা খেয়ানত না করি।

    সারজিস আলম বলেন,  আমরা যদি বাংলাদেশকে সুসংগঠিত করতে চাই, তাহলে আমাদের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে আগামীর বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ।

    হাসিনা এদেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানগুলোকে সংগঠিত করতে হবে। খুনি হাসিনার বিচার আমাদেরকে ঐক্যবদ্ধভাবে করতে হবে। কোনো অপ-রাধীর মুক্তির জন্য আমরা যেন থানায় না যাই।

    তিনি বলেন, যারা বড় রাজনৈতিক দল রয়েছে, তারা যদি ছোট দলকে এগিয়ে যেতে না দেয় তাহলে আবার একটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে। খুনি হাসিনাকে দেখে যেন আমরা সেই শিক্ষা নিতে পারি। আমরা দেশ এবং জাতিকে সবার ওপরে রেখে যেন আমরা নতুন ও সাম্যের বাংলাদেশ গঠন করতে পারি।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‍“বাংলাদেশের গণভবনে কে যাবে, তা ভারত থেকে ঠিক হবে না। নির্ধারিত হবে বাংলাদেশ থেকে। কারা সংসদে যাবেন, তা ঠিক করবে বাংলাদেশের খেটে খাওয়া জনতা। মসনদে কে বসবে, এই ভূখণ্ডের মানুষ তা নির্ধারণ করবে।”

    শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    হাসনাত আব্দুল্লাহ বলেন, “বাংলাদেশে দীর্ঘ সময় ধরে বিভাজনের রাজনীতি জিইয়ে রাখা হয়েছে। বিভাজনের এই রাজনীতির ঊর্ধ্বে ওঠে আমরা একতার রাজনীতি করব। বাংলাদেশ রাষ্ট্রকে গঠন করব।”

    তিনি বলেন, “বাংলাদেশে গত ৫৩ বছরে আমরা জাতি হিসেবে গড়ে ওঠতে পারিনি। আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে। আমরা স্বাধীন পুলিশ, বিচার বিভাগ গড়তে পারিনি। একটি স্টেট গড়তে পারিনি। আমাদের প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে চলেনি। আমরা তরুণরা এই বাংলাদেশকে গঠন করব। প্রতিষ্ঠানগুলোকে প্রপারলি ফাংশন করব।”

    তিনি আরো বলেন, “বিদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। কিন্তু কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না। আমাদের ছেলেরা যখন রক্ত দেওয়া শিখে গিয়েছে, তখন তাদের কেউ দমাতে পারবে না।”

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, “প্রবীণদের অভিজ্ঞতা ও তরুণদের তেজদীপ্ততা নিয়ে আমরা পরবর্তী বাংলাদেশ গড়ে তুলব। এ দেশে পরিবারতন্ত্রের কবর হয়েছে। এ দেশে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব ওঠে আসবে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে মত ও দ্বিমতের স্বাধীনতা থাকবে।”

    জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশকে আর কখনো বিভাজিত করা যাবে না। বাংলাদেশে আর ভারতপন্থি-পাকিস্তানপন্থি রাজনীতির ঠাঁই হবে না।শুক্রবার (২৮ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খানসহ রাজনীতিকরা।

     

     

     

     

  • দেশের জন্য সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে

    দেশের জন্য সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে

    সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ দায়িত্বপালনে প্রস্তুত থাকতে হবে।

    বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে সপ্তম ‘কর্নেল অব দি রেজিমেন্ট’-এর অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    এ অনুষ্ঠানের মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ১৯৭১-এর পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে এ রেজিমেন্টেকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে।

    রেজিমেন্টের সব সদস্যের উদ্দেশে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে হবে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাসদর, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকে।

    এর আগে, রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান পৌঁছালে তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয়। এরপর সেনাবাহিনীর প্রধানকে কর্নেল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়।

  • আসছে বৈষম্যবিরোধীদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’

    আসছে বৈষম্যবিরোধীদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’

    জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন তাদের নতুন রাজনৈতিক দলের নাম চূড়ান্ত করেছে।ছাত্রদের দলের নাম জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দলটির পক্ষ থেকে নতুন নাম চূড়ান্ত করা হয়।

    শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে।

    জানা গেছে, নতুন দলের শীর্ষ ৬ পদে থাকছেন আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। দলটির মুখ্য সমন্বয়ক হচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। হান্নান মাসুদ হচ্ছেন যুগ্ম সমন্বয়ক। এ ছাড়া, দলের যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন। নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবে বলে জানা গেছে।

    আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। সেখানে এসব সিদ্ধান্ত হয়।

    বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও যেসব পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে, সেগুলো নিশ্চিত করেছেন।

    বৈঠক সূত্র জানিয়েছে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে একাধিক প্রার্থী থাকায় এসব পদে নেতৃত্ব এখনো চূড়ান্ত হয়নি।