Blog

  • সাবেক  ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেপ্তার

    সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেপ্তার

    সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক জানান, রবিবার (২৬ জনুয়ারি) মধ্যরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাবেক এ প্রতিমন্ত্রীর । তার বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দো-লনের ঘটনায় একাধিক মামলা রয়েছে।

    এই মামলায় তাকে সোমবার (২৭ জনুয়ারি) আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। এনামুর রহমান দশম ও একাদশ জাতীয় সংসদে ঢাকা-১৯ আসন থেকে নির্বাচিত হন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও।

    দ্বাদশ সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী ছিলেন এনামুর। তবে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের কাছে হেরে যান তিনি।

  • চালু হতে যাচ্ছে ঢাকা ও ইসলামাবাদ সরাসরি ফ্লাইট !

    চালু হতে যাচ্ছে ঢাকা ও ইসলামাবাদ সরাসরি ফ্লাইট !

    বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করতে চালু হতে যাচ্ছে ঢাকা ও ইসলামাবাদ সরাসরি ফ্লাইট । পেশোয়ার প্রেসক্লাব পরিদর্শনের পর এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসাইন। রোববার (২৬ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

    দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাব্য পরিকল্পনার কথা উল্লেখ করেন ইকবাল হুসাইন। তিনি বলেন, এই উদ্যোগ ভ্রমণ ও যোগাযোগকে সহজ করবে এবং পর্যটন, শিক্ষা, বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে। দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ক্রমশ উন্নতি লাভ করছে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।

    পাকিস্তানে বাংলাদেশি পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এমনটা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে চট্টগ্রাম ও করাচির মধ্যে নৌপথে সীমিত পরিসরে বাণিজ্য চলছে। খাইবার পাখতুনখোয়ায় স্বাস্থ্যসেবা এবং শিল্প খাতে বিনিয়োগের বিশাল সুযোগের কথাও উল্লেখ করেছেন হাইকমিশনার ইকবাল

  • পিরিয়ডের সময় টমেটো খাওয়া উত্তম !

    পিরিয়ডের সময় টমেটো খাওয়া উত্তম !

    পিরিয়ডের সময় ক্র্যাম্প দেখা দেয়। যখন জরায়ু সংকোচন করে তার আস্তরণ খুলে দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই প্রোস্টা-গ্ল্যান্ডিন নিঃসরণের কারণে ব্যথা হয়, যা পেশীকে শক্ত করে। টমেটো এই সময়ে সাহায্য করতে পারে, এতে থাকা পটাসিয়াম শরীরে তরল ভারসাম্য বজায় রাখতে এবং পেশী ক্র্যাম্প প্রতিরোধে সহায়তা করে। পর্যাপ্ত পটাসিয়াম ক্র্যাম্পের তীব্রতা এবং ফ্রিকোয়েন্সি কমিয়ে দেয়।

    টমেটো ভিটামিন সি সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্রদাহ কমায়। টমেটো খেলে তা পুষ্টি সরবরাহ করে যা পিরিয়ডের সময় পেশী সংকোচন থেকে অস্বস্তি কমাতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং ভিটামিন সি, লাইকোপিন এবং পটাসিয়ামের মতো খনিজ পদার্থে সমৃদ্ধ টমেটোতে প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে।

    নিয়মিত টমেটো খেলে তা পিরিয়ডের সাধারণ উপসর্গ যেমন পেট ফাঁপা, অস্বস্তি এবং মাথাব্যথা দূর করতে সাহায্য করতে পারে। টমেটো ছাড়াও, অন্যান্য অনেক প্রাকৃতিক প্রতিকার পিরিয়ডের ব্যথা সহজ করতে সাহায্য করতে পারে।

    টমেটো খাওয়ার নিয়মঃ

    টমেটো জুস:
    পিরিয়ড চলাকালীন প্রতিদিন তাজা টমেটোর রস পান করুন। এটি একটি হাইড্রেটিং, ভিটামিন সমৃদ্ধ বিকল্প যা প্রদাহ এবং পেশীর খিঁচুনি কমাতে সাহায্য করতে পারে।

    টমেটো এবং শসার সালাদ:
    টমেটো, শসা এবং সামুদ্রিক লবণের ছিটা দিয়ে তাজা সালাদ সতেজ এবং প্রশান্তিদায়ক হতে পারে। স্বাস্থ্যকর চর্বির জন্য সামান্য অলিভ অয়েল যোগ করুন, যা প্রদাহ কমাতে পারে।

    টমেটো স্যুপ: এক বাটি উষ্ণ টমেটো স্যুপ পিরিয়ডের সময় আরাম এবং স্বস্তি দিতে পারে। সুষম খাবারের জন্য এটি হোল গ্রেইন টোস্টের সঙ্গে খেতে পারেন।

  • জাতীয় গণমাধ্যম কমিশন সিলেটের বিভাগীয় কমিটির পরিচিতি সভা সম্পন্ন

    জাতীয় গণমাধ্যম কমিশন সিলেটের বিভাগীয় কমিটির পরিচিতি সভা সম্পন্ন

    সিলেট জেলা প্রতিনিধিঃ সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটি ও সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট এর প্রতিনিধিদের মধ্যে পরিচিতি সভা শনিবার ( ২৫ জানুয়ারী’২৫) সিলেট গার্ডেন টাওয়ারস্থ সংগঠন কার্যালয়ে বিকেল ৪-৩০- ৬ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

    সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন এর সভাপতিত্বে, সদস্য সচিব সাংবাদিক তোফায়েল আহমদ এর সঞ্চালনায় এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন কবি ও সাংবাদিক হাফিজুল ইসলাম লস্কর।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল আহমদ খান, সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কর আইনজীবী মো. জহিরুল ইসলম রিপন, সাপ্তাহিক ইউনানী কণ্ঠ’র প্রধান সম্পাদক ও গণমাধ্যম কমিশনের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন,সাহিত্য পত্রিকা সময়ের আলাপের প্রধান সম্পাদক ও প্রকাশক এবং সাপ্তাহিক আজকের জনকথা ব্যুরো প্রধান হাফিজুল ইসলাম লস্কর, বৈচিত্র্যময় সিলেট এর ব্যবস্থাপনা সম্পাদক নুরুদ্দীন রাসেল, গণমাধ্যম কমিশনের সিলেট জেলা কমিটির সদস্য সচিব শাহান উদ্দিন নাজু, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আমিন রশীদ (ফুয়াদ), গণ-মাধ্যম কমিশনের সিলেট বিভাগীয় কমিটির কার্যকারি সদস্য নাজিম উদ্দিন, গণমাধ্যম কমিশিনের যুগ্ম আহ্বায়ক বাদল আহমেদ, দৈনিক বাংলাদেশ সমাচারের হবিগঞ্জ প্রতিনিধি মো. শফিকুল ইসলাম নাহিদ, দৈনিক জাগ্রত কন্ঠের প্রতিনিধি মামুন আহমদ, তালাশ টিভি ও সিলেট টু আমেরিকা’র অনলাইন পোর্টালের প্রতিনিধি মো. লিমন আহমদ, সাংবাদিক মোর্শেদ আহমদ, দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ইসমাইল আলী টিপু, সারুক উদ্দিন, মাও. আব্দুল হাছিব, সিলেট টাইমস’র গোলাম রব্বানী, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট এর স্টাফ রিপোর্টার ফুজায়েল আহমদ, হোসেন আহমদ প্রমুখ।

    এসময় উপস্থিত বক্তারা তাদের এক প্রতিক্রিয়ায় বলেন, সাংবাদিকতা হলো একটি মহান পেশা। বর্তমানে বিভিন্ন অপ-রাধের সাথে জড়িতরা কৌশলে সাংবাদিকতায় ঢুকে পড়ছে। যে কারণে এই মহান পেশার সুনাম এবং মর্যাদা দিন-দিনই ক্ষুন্ন হচ্ছে। তবে পেশাদার সাংবাদিকরা দেশ ও জাতির সম্মান ক্ষুন্ন হয় এমন কাজ কখনোই করে না।

    তাই প্রকৃত সাংবাদিকরাই সত্যিকার অর্থে দেশ ও সমাজ উন্নয়ন ও অগ্রসরের অংশ। সাংবাদিকদের কল্যাণে সমাজের আসল চিত্র সবার সামনে চলে আসে। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সাংবাদিকতাদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

  • পরিমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি !

    পরিমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি !

    আদালতে হাজির না হওয়ায় পরিমনিগংদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ২০ মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। উল্লেক্য ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় নায়িকা পরীমণি এবং তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। তাদের বিরুদ্ধে যে ধারায় চার্জ গঠন করা হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা তিন বছরের সাজা হতে পারে।

    রবিবার (২৫ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালতে মামলাটি চার্জ শুনানি হয়। এদিন পরিমনিগং আদালতে হাজির হননি। তাদের পক্ষে আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। তবে আদালত সময় আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন। আগামী ২০ মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।

    পরে বাদীপক্ষের আইনজীবী একে এম সোহেল জানান, দণ্ডবিধির আইনের ৩২৩ ও ৫০৬ ধারায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আদালত তাদের সর্বোচ্চ সাজা ৩ বছরের কারাদণ্ড দিতে পারেন।

  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী কৃষক গুলিবিদ্ধ !

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী কৃষক গুলিবিদ্ধ !

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ সীমান্তে প্রতি ঘটনার পরই হয় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক। বৈঠকে সীমান্তের সকল সমস্যা নিয়ে আলোচনায় একমত পোষন করেন উভয়পক্ষ। কিন্তু বৈঠক পরেই সেই প্রতিজ্ঞা বা আলোচনার কোন কথায় রাখেন না বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চলছেই বিএসএফ’র অত্যাচার। একের পর এক ঘটনা ঘটাচ্ছে। আর প্রতিকার হিসেবে পতাকা বৈঠক আর ঘটনার পর দুঃখ প্রকাশ।

    চাঁপাইনবাবগঞ্জ জেলার কিরনগঞ্জ, চৌকা, তেলকুপিসহ সীমান্ত এলাকায় কাঁটা তারের বেড়া দেয়া, ফসল নষ্ট, আম গাছ কেটে ফেলা, ককটেল বিস্ফোরণ, তীর বর্ষণ, ইট পাটকেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড বিষ্ফোরনসহ ৫কৃষক আহত, সীমান্তে গুলি করে কৃষকদের আহত করার ঘটনা চলছেই। এরই ধারাবাহিতকায় শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের তেল কূপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী কৃষক গুলিবিদ্ধ হয়েছে।

    শনিবার ভোর ৫টার দিকে গুলিবিদ্ধ হওয়া ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকূপি মোল্লাটোলা গ্রামের বেলাল উদ্দীনের ছেলে হাবিল উদ্দীন (৩০)। তবে, ৫৯ বিজিবির দাবী-গুলিবিদ্ধ হাবিল একজন চোকারাবারী। চোরাকারবারী করার সময় গুলিবিদ্ধ হয়েছে। অন্যদিকে, হাবিল এর পরিবারের দাবী, হাবিল কোন মাদক চোরাকাবারী নয়, একজন কৃষক, তেলকূপি মুড়িয়া মাঠে জমিতে কাজ করছিলেন হাবিল।

    পরিবার, জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানান, শনিবার ভোর ৫টার দিকে সীমান্তের আর্ন্তজাতিক মেইন পিলার ১৮০ সাব পিলার ৭এস নিকটে তেলকূপি মুড়িয়া মাঠে গম ক্ষেত্রে কাজ করছিলেন হাবিল। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের গোপালনগর ক্যাম্পের জওয়ানরা হাবিলকে গুলি করে।

    এতে গুরুতর আহত হলে প্রথমে তাকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসে। অবস্থা বেগতিক হওয়ায় পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় হাবিলকে। রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ হাবিল সাংবাদিকদের জানান, তিনি নিজ জমিতে পানি দিতে গিয়েছিলেন। ভোরে ঘন কুয়াশার মধ্যে কাজ করার সময় তাকে বিএসএফ গুলি করে।

    এসময় সাথে থাকা হাবিলের ভাবি সুলেখা বেগম জানান, ওই জমিতে তাদের সেচের মর্টার রয়েছে। সেখানে জমিতে পানি দিচ্ছিল তার দেবর হাবিল। সেখানে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায়। তার দেবর একজন কৃষক, কোন মাদক চোরাকারবারী নয়। জমিতে কাজ করতে গেলে বিএসএফ গুলি চালায়।

    শাহবাজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য কাশেদ আলী জানান, সীমান্ত পরিস্থিতির কারনে বিজিবির পাশাপাশি কয়েক দিন যাবৎ এলাকার সকলকে সন্ধ্যার পর সীমান্তে না যাওয়ার আহবান জানিয়ে আসছি। শনিবার ভোর ৪টার পর হাবিল গুলিবিদ্ধ হয়েছে। তার পরিবার ও এলাকাবাসী বলছে-হাবিল গমের জামিতে পানি দিতে গিয়েছিল এবং সেখানে বিএস এফ’র গুলিতে গুলিবিদ্ধ হয়েছে।

    তবে বিজিবি বলছে, সে চোরাকাবারী। হাবিল বর্ডারে মাদক আনতে গিয়েছিল। ইউপি মেম্বার আরও জানান, ইতিপূর্বে হাবিলের বিরুদ্ধে সীমান্তে মাদক চোরাকারবারির কোন অভিযোগ নেই। শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা জানান, আমি মেম্বারের সাথে কথা বলেছি। পরিবারের সদস্যরাও বলছে হাবিল গমের জমিতে পানিতে দিতে গিয়েছিল এবং সেখানে বিএসএফ তাকে গুলি করেছে।

    এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জস্থ মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এক প্রেসনোটে জানান, তেলকুপি সীমান্তের আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ঘন কুয়াশার সুযোগ নিয়ে ৭/৮ জন বাংলাদেশী চিহ্নিত চোরাকারবারী চোরাচালানের উদ্দেশ্য ভারতীয় সীমান্ত অতিক্রম করলে বিএসএফ টহলদল কর্তৃক তাদেরকে লক্ষ্য করে ০২/০৩ রাউন্ড ফায়ার করে।

    এসময় বিজিবি গমন করলে বাংলাদেশী চোরাকারবারীরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। পরবর্তীতে সোর্স মারফত জানা যায়, হাবিল নামে একজন চিহ্নিত চোরাকারবারী বিএসএফ’র গুলিতে আহত হয়ে রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছে।

    তিনি আরও জানান, তেলকুপি বিওপি’র দায়িত্বপূর্ণ পাঁচ কিলোমিটার সীমান্ত এলাকায় বাংলাদেশী কোন কৃষক অবস্থান করছিল না। এই ঘটনায় বিজিবি-বিএসএফ কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে এবং বিএসএফকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

    উল্লেখ্য, গত ১১ জানুয়ারী পাশর্^বর্তী আজমত সীমান্তের আর্ন্তজাতিক মেইন পিলার ১৮২ এর ১৩০ গজ এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অন্তর্গত শশ্মনী ক্যাম্পের বিএসএফ জোয়ানদের গুলিতে শহীদুল ইসলাম (২৫) বাংলাদেশী নাগরিক গুলিবিদ্ধ হয়।

  • আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না-মাহফুজ আলম

    আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না-মাহফুজ আলম

    আগামী নির্বাচনে আওয়ামীলীগকে কোনো ভাবেই অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী কালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলার হাজীগঞ্জে পথসভায় ছাত্র-জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে একথা বলেন তিনি।

    উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আমাদের লড়াই একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই। আওয়ামী ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই। যদি আওয়ামী লীগ ফেরত আসে তাহলে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে। শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করে হাজার হাজার মানুষকে খুন করেছিলেন। আমরা শেখ মুজিব-শেখ হাসিনার শাসনামল বাংলাদেশে আর দেখতে চাই না।

    তিনি বলেন, সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে শিগগির রাজনৈতিক দলগুলোর সঙ্গে, অংশীজনদের সঙ্গে আলো-চনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে গণতান্ত্রিক পটপরিবর্তনের জন্য নির্বাচনের ব্যবস্থা করা হবে।

    তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজারের অধিক ছাত্র-জনতার শাহাদতের বিনিময়ে আমরা সরকার গঠন করেছি। খুনিদের বিচার এবং ফ্যাসিস্ট হাসিনা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়ে গেছে, সে প্রতিষ্ঠানগুলো সংস্কার এবং একটি গণতান্ত্রিক পটপরিবর্তনের জন্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা আমাদের সরকারের অঙ্গীকার।

    মাহফুজ আলম বলেন, ফ্যাসিস্ট হাসিনার স্বৈরাচারী আমলে বাচ্চাদেরও গুম করা হয়েছে। মা-বোনদের ধর্ষণ করা হয়েছে। খুন করা হয়েছে, হাজার হাজার লোককে পঙ্গু করা হয়েছে। সরকারের অগ্রাধিকারে রয়েছে গুম,খুন, ধর্ষণের বিচার এবং সংস্কার। অবশ্যই সব বাংলাদেশপন্থি রাজনীতিবিদের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া হবে।

    হাজার লোককে পঙ্গু করা হয়েছে। সরকারের অগ্রাধিকারে রয়েছে গুম,খুন, ধর্ষণের বিচার এবং সংস্কার। অবশ্যই সব বাংলাদেশপন্থি রাজনীতিবিদের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া হবে।

  • ডাক্তার শূণ্য দিঘলীয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, ভোগান্তিতে সেবা প্রাথীরা !

    ডাক্তার শূণ্য দিঘলীয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, ভোগান্তিতে সেবা প্রাথীরা !

    বছর খানিক ধরেই ডাক্তার না থাকার অভিযোগ উঠেছে দিঘলীয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটির বিরুদ্ধে (পরিবার-পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক পরিচালিত) এলাকাবাসি মতে, দীর্ঘ দিন ধরেই হাসপাতালটিতে ডাক্তার আসে না। এই নিয়ে কর্তৃপক্ষের কোন মাথা ব্যথা নাই। তারা আক্ষেপ করে বলেন, আমরা জরুরী প্রয়োজনে এই হাসপাতালে সেবা নিয়ে থাকি, তাও এখন বন্ধ রয়েছে। ডাক্তার বিহীন হাসপাতাল আমাদের প্রয়োজন কি? এই হাসপাতাল আমরা চাই না। এটি অনতিবিলম্বে বন্ধ করে দেয়া হোক।

    জানাগেছে, অত্র ইউনিয়নের একমাত্র সেবামূলক প্রতিষ্ঠান এটি। স্বাস্থ্য কেন্দ্রটিতে ৪ জনের জনবল থাকার কথা থাকলে ও একমাত্র একজন আইয়া অফিস করেন। তবে তিনিও নিয়মিত না। ফলে দূর-দূরান্ত হতে আগত রোগিরা প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছেন। এতে করে বর্তমান সরকারের স্বাস্থ্য সেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

    এই ব্যপারে অত্র এলাকার বাসিন্দা জনাব নজরুল ইসলাম (জাতীয় নাগরিক কমিটির সদস্য) জানান, আমার বাড়ীর পাশবর্তী এই স্বাস্থ্য কেন্দ্রটি প্রায়ই তালাবদ্ধ থাকে। মাঝে মধ্যে একজন আয়া আসলেও ডাক্তার না থাকার অযুহাত দেখিয়ে দুপুর ১২টার মধ্যে হাসপাতালে তালা মেরে চলে যান। ফলে এই স্বাস্থ্য কেন্দ্রটি নিয়ে জনমনে ব্যাপক অসন্তোষ রয়েছে। স্বৈর-শাসনের আবসানের পরও হাসপাতাল কর্তৃপক্ষের এমন উদাসীনতায় এলাকাবাসী সত্যিই মর্মাহত। তারা অতি দ্রুত এর প্রতিকার চায়।

    হাসপাতাল বন্ধথাকার ব্যাপারে জানতে চাইলে, সাটুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএফপিও) জনাবা রোহানা আক্তার জানান, এখানে একজন ডাক্তার অতিব প্রয়োজন। আমি বার বার এই ব্যাপারে উধ্বর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছি। গত ১৩ই জানুয়ারী উপজেলা মিটিংয়েও আমি এই বিষয়টি তুলে ধরেছিলাম। জনবল সংকটের কারণে সাময়িক অসুবিধা হচ্ছে। তবে আশা করি, অতি দ্রুত এই সমস্যার সমাধান হবে।

    স্বৈর-শাসন বিদায়ের রেশ কাটতে না কাটতেই অত্র ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্রটির সেবা দানের এমন অক্ষমতা নিয়ে- জনমনে নানান প্রশ্নের জন্ম দিয়েছে। তাই এ ব্যাপারে অতি দ্রুত প্রয়োজীয় ব্যবস্থা গ্রহণ এখন এলাকাবাসীর সময়ের দাবি।

  • দাবি না মানলে স্কুলে স্কুলে তালা ঝুলিয়ে দেয়ার হুঁশিয়ারী সপ্রাবি শিক্ষকদের !

    দাবি না মানলে স্কুলে স্কুলে তালা ঝুলিয়ে দেয়ার হুঁশিয়ারী সপ্রাবি শিক্ষকদের !

    বেতন কাঠামো দশম গ্রেডে উন্নীত করার দাবিতে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়ে শাহবাগ ছেড়েছেন সরকারী প্রাথমিক বিদ্রালয়ের শিক্ষকেরা। শুক্রবার ২৪ জানুয়ারি, এই সময় বেধে দেয়। এই সময়ের মধ্যে সরকার দাবি পূরণ না করলে আর ঢাকায় না এসে স্কুলে স্কুলে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালনের আল্টিমেটাম দিয়েছেন শিক্ষকরা।

    শুক্রবার রাত পৌনে ৮টায় রাজধানীর শাহবাগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে থেকে ফিরে এই ঘোষণা দেন শিক্ষক প্রতিনিধি মনিবুল হক বসুনিয়া। তিনি বলেন, আজ আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে দশম গ্রেড বাস্তবায়নের দাবির স্মারকলিপি জমা দিয়েছি। বর্তমানে প্রধান উপদেষ্টা বিদেশে অবস্থান করছেন।

    সেজন্য আমাদের অপেক্ষা করতে বলা হয়েছে। আমরা কর্তৃপক্ষের অনুরোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দিচ্ছি। এর মধ্যে দশম গ্রেট বাস্তবায়নের ঘোষণা দিতে হবে। যদি এই সময়ের মধ্যে দাবি আদায় না হয়, তাহলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আমরা। তিনি আরো বলেন, আমরা আর ঢাকায় আসব না। স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করব।

    দীর্ঘ দিন ধরেই শিক্ষকরা বেতন বৈষম্যরোধে বেতন কাঠামো দশম গ্রেডে উন্নীত করার দাবির পক্ষে ৯টি যুক্তি তুলে ধরে আসছেন। এগুলো হলো:

    ১। একই যোগ্যতা, একই কারিকুলাম, একই শিক্ষার্থীদের নিয়ে পাঠদান করানো পিটিআই-সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক (দ্বিতীয় বিভাগ); তবে বেতন দশম গ্রেডে।

    ২। পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ যোগ্যতা স্নাতক বা সমমান, বেতন গ্রেড দশম।

    ৩। নার্সদের নিয়োগ পদে যোগ্যতা এইচএসসি (ডিপ্লোমা ইন নার্সিং), বেতন গ্রেড দশম।

    ৪। উপ-সহকারী কৃষি অফিসার পদের নিয়োগ যোগ্যতা এসএসসি (চার বছর কৃষি ডিপ্লোমা), বেতন গ্রেড দশম।

    ৫। ইউনিয়ন পরিষদ সচিব পদে নিয়োগ যোগ্যতা আগে ছিল এইচএসসি, বর্তমানে স্নাতক সম্মান; বেতন গ্রেড দশম (প্রস্তাবিত)।

    ৬। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ যোগ্যতা স্নাতক (সমমান), বেতন গ্রেড দশম ও নবম।

    ৭। অষ্টম শ্রেণি পাস সরকারি গাড়ির চালক ভাইদেরও বেতন গ্রেড ১২তম।

    ৮। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক (সস্মমান), বেতন গ্রেড দশম।

    ৯। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক (দ্বিতীয় বিভাগ) বা সমমান হলেও দশম গ্রেড পেতে বাধা শুধু আমলাতান্ত্রিকতা। এখনো ১৩ম গ্রেডে রাষ্ট্রের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে জাতিগঠনের কারিগর হিসেবে দায়িত্ব পালন করছেন শিক্ষকরা।

  • বই মেলায় আসছে ফাহমিদা নবীর ডায়েরি

    বই মেলায় আসছে ফাহমিদা নবীর ডায়েরি

    আসন্ন বইমেলায় বই প্রকাশের সব প্রস্তুতি নিয়েছেন, সংগীতশিল্পী ফাহমিদা নবীর নাম। জানা গেছে, একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে তার লেখা বই ‘ফাহমিদা নবীর ডায়েরি’। প্রকাশনা প্রতিষ্ঠান শব্দশিল্প থেকে প্রকাশিত এই বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

    এ প্রসঙ্গে গণমাধ্যমকে ফাহমিদা নবী বলেন, আমি মনকে ভালো রাখার জন্য ডায়েরি লিখি। মেলায় আমার অনুভূতি গুলো এবার বই আকারে আসছে। মূলত পারিবারিকভাবেই ডায়েরি লেখার অভ্যাস পেয়েছি।

    আমার আব্বা-আম্মা ডায়েরি লিখতেন। ছোটবেলায় আম্মুর ডায়েরি একবার পড়েও ফেলেছিলাম। সবকিছু সামাল দিয়ে রাতে ডায়েরি লিখতেন তিনি। সেটাই আমাকে ডায়েরি লিখতে উদ্বুদ্ধ করেছে।

    তিনি আরও বলেন, গানের গভীরতায় জীবনবোধ আর চারপাশের যাপিত জীবন কোনোটাই জীবন দর্শনের বাইরে নয়। তাই যা দেখি সেই ভাবনাগুলোই নিজের মতো করে ইতিবাচকতায় সমাধানের পথ খুঁজি আর ডায়েরিতে লিখে ফেলি উপলব্ধি।