Blog

  • দাবি না মানলে স্কুলে স্কুলে তালা ঝুলিয়ে দেয়ার হুঁশিয়ারী সপ্রাবি শিক্ষকদের !

    দাবি না মানলে স্কুলে স্কুলে তালা ঝুলিয়ে দেয়ার হুঁশিয়ারী সপ্রাবি শিক্ষকদের !

    বেতন কাঠামো দশম গ্রেডে উন্নীত করার দাবিতে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়ে শাহবাগ ছেড়েছেন সরকারী প্রাথমিক বিদ্রালয়ের শিক্ষকেরা। শুক্রবার ২৪ জানুয়ারি, এই সময় বেধে দেয়। এই সময়ের মধ্যে সরকার দাবি পূরণ না করলে আর ঢাকায় না এসে স্কুলে স্কুলে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালনের আল্টিমেটাম দিয়েছেন শিক্ষকরা।

    শুক্রবার রাত পৌনে ৮টায় রাজধানীর শাহবাগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে থেকে ফিরে এই ঘোষণা দেন শিক্ষক প্রতিনিধি মনিবুল হক বসুনিয়া। তিনি বলেন, আজ আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে দশম গ্রেড বাস্তবায়নের দাবির স্মারকলিপি জমা দিয়েছি। বর্তমানে প্রধান উপদেষ্টা বিদেশে অবস্থান করছেন।

    সেজন্য আমাদের অপেক্ষা করতে বলা হয়েছে। আমরা কর্তৃপক্ষের অনুরোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দিচ্ছি। এর মধ্যে দশম গ্রেট বাস্তবায়নের ঘোষণা দিতে হবে। যদি এই সময়ের মধ্যে দাবি আদায় না হয়, তাহলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আমরা। তিনি আরো বলেন, আমরা আর ঢাকায় আসব না। স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করব।

    দীর্ঘ দিন ধরেই শিক্ষকরা বেতন বৈষম্যরোধে বেতন কাঠামো দশম গ্রেডে উন্নীত করার দাবির পক্ষে ৯টি যুক্তি তুলে ধরে আসছেন। এগুলো হলো:

    ১। একই যোগ্যতা, একই কারিকুলাম, একই শিক্ষার্থীদের নিয়ে পাঠদান করানো পিটিআই-সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক (দ্বিতীয় বিভাগ); তবে বেতন দশম গ্রেডে।

    ২। পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ যোগ্যতা স্নাতক বা সমমান, বেতন গ্রেড দশম।

    ৩। নার্সদের নিয়োগ পদে যোগ্যতা এইচএসসি (ডিপ্লোমা ইন নার্সিং), বেতন গ্রেড দশম।

    ৪। উপ-সহকারী কৃষি অফিসার পদের নিয়োগ যোগ্যতা এসএসসি (চার বছর কৃষি ডিপ্লোমা), বেতন গ্রেড দশম।

    ৫। ইউনিয়ন পরিষদ সচিব পদে নিয়োগ যোগ্যতা আগে ছিল এইচএসসি, বর্তমানে স্নাতক সম্মান; বেতন গ্রেড দশম (প্রস্তাবিত)।

    ৬। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ যোগ্যতা স্নাতক (সমমান), বেতন গ্রেড দশম ও নবম।

    ৭। অষ্টম শ্রেণি পাস সরকারি গাড়ির চালক ভাইদেরও বেতন গ্রেড ১২তম।

    ৮। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক (সস্মমান), বেতন গ্রেড দশম।

    ৯। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক (দ্বিতীয় বিভাগ) বা সমমান হলেও দশম গ্রেড পেতে বাধা শুধু আমলাতান্ত্রিকতা। এখনো ১৩ম গ্রেডে রাষ্ট্রের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে জাতিগঠনের কারিগর হিসেবে দায়িত্ব পালন করছেন শিক্ষকরা।

  • বই মেলায় আসছে ফাহমিদা নবীর ডায়েরি

    বই মেলায় আসছে ফাহমিদা নবীর ডায়েরি

    আসন্ন বইমেলায় বই প্রকাশের সব প্রস্তুতি নিয়েছেন, সংগীতশিল্পী ফাহমিদা নবীর নাম। জানা গেছে, একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে তার লেখা বই ‘ফাহমিদা নবীর ডায়েরি’। প্রকাশনা প্রতিষ্ঠান শব্দশিল্প থেকে প্রকাশিত এই বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

    এ প্রসঙ্গে গণমাধ্যমকে ফাহমিদা নবী বলেন, আমি মনকে ভালো রাখার জন্য ডায়েরি লিখি। মেলায় আমার অনুভূতি গুলো এবার বই আকারে আসছে। মূলত পারিবারিকভাবেই ডায়েরি লেখার অভ্যাস পেয়েছি।

    আমার আব্বা-আম্মা ডায়েরি লিখতেন। ছোটবেলায় আম্মুর ডায়েরি একবার পড়েও ফেলেছিলাম। সবকিছু সামাল দিয়ে রাতে ডায়েরি লিখতেন তিনি। সেটাই আমাকে ডায়েরি লিখতে উদ্বুদ্ধ করেছে।

    তিনি আরও বলেন, গানের গভীরতায় জীবনবোধ আর চারপাশের যাপিত জীবন কোনোটাই জীবন দর্শনের বাইরে নয়। তাই যা দেখি সেই ভাবনাগুলোই নিজের মতো করে ইতিবাচকতায় সমাধানের পথ খুঁজি আর ডায়েরিতে লিখে ফেলি উপলব্ধি।

  • গ্রেফতারকৃত ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা !

    গ্রেফতারকৃত ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা !

    রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ হোসাইন ওরফে মিথুন (৩৫) নামের এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানা পুলিশ।

    গ্রেফতার মিথুনকে বহনকারী পুলিশের গাড়ি নিউমার্কেট থানা প্রাঙ্গণে প্রবেশকালে বাঁধা দেয় তার সমর্থকেরা। মিথুনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিতে নিউমার্কেট থানায় হামলা করে ছাত্রদল-যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী।

    হামলায় নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফসহ চার থেকে পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর রাতে এই ঘটনা ঘটে।

    পরবর্তীতে হামলায় জড়িত থাকার অপরাধে আরো ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- বশির ইসলাম (২৮), মোহাম্মদ হাসান (২১), মোহাম্মদ ইমন (২৫), মাসুম মাহমুদ (৩২), মোহাম্মদ আলামিন (৩০) এবং আকবর আলী।

    এই ঘটনায় নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

  • ফ্রেব্রুয়ারিতে দুটি প্রীতি ম্যাচ খেলাতে  যাবে সাবিনা-ঋতুপর্ণারা !

    ফ্রেব্রুয়ারিতে দুটি প্রীতি ম্যাচ খেলাতে যাবে সাবিনা-ঋতুপর্ণারা !

    আগামী ফ্রেব্রুয়ারিতে দুটি প্রীতি ম্যাচ খেলা নিশ্চিত হয়েছে সাফ চ্যাম্পিয়ন সাবিনাদের। আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ।

    মাহফুজা আক্তার কিরণ জানান,আগামী ২৬ ফেব্রুয়ারি এবং ২ মার্চ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি খেলতে আরব আমিরাতে যেতে হবে নারী দলকে। দুই ম্যাচের প্রথমটি ফিফা উইন্ডোতে পড়েছে। ফেব্রুয়ারির উইন্ডো শেষ হবে ২৬ তারিখ। মার্চের দুই তারিখের ম্যাচটি হবে আনঅফিসিয়াল।

    বাফুফে চেষ্টা করেছিল দুই ম্যাচই উইন্ডোতে খেলার জন্য। আরব আমিরাত একটি টুর্নামেন্টে অংশ নেবে বলে বাংলাদেশের সঙ্গে একটি ম্যাচ উইন্ডোতে খেলতে সম্মতি দিয়েছে।

    সাবিনা-ঋতুপর্ণারা সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত বছর ৩০ অক্টোবর। কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রেখেছেন সাবিনারা।

  • মানিকগঞ্জে আটক যুবলীগ নেতাকে লক্ষ্য করে টমেটো, ডিম ওজুতা নিক্ষেপ !

    মানিকগঞ্জে আটক যুবলীগ নেতাকে লক্ষ্য করে টমেটো, ডিম ওজুতা নিক্ষেপ !

    মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজাকে কারাগারে নেওয়ার সময় ডিম, জুতা ও টমেটো নিক্ষেপ করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আদালত চত্বরে তাকে বহনকারী পুলিশের প্রিজন ভ্যানকে লক্ষ্য করে এসব নিক্ষেপ করা হয়।

    বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ২টায় মানিকগঞ্জ সদর থানা থেকে পুলিশি নিরাপত্তায় রাজাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আইনজীবীদের প্রাথমিক শুনানি শেষে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে এসময় আব্দুর রাজ্জাক রাজার পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না।

    রাজাকে জেল হাজতে নেওয়ার সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা আদালত চত্বরের ভেতর পুলিশের প্রিজন ভ্যানকে লক্ষ্য করে ডিম, জুতা ও টমেটো ছোড়েন। এসময় ছাত্ররা রাজার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশের প্রিজন ভ্যান আটকে স্লোগান দিতে থাকেন। প্রায় এক ঘণ্টা পুলিশের সঙ্গে ছাত্রদের বাকবিতণ্ডা হয়। পরে পুলিশের আশ্বাস এবং অনুরোধে প্রিজন ভ্যান ছেড়ে দেন ছাত্ররা।

    এর আগে ২২ জানুয়ারি রাত ১১টায় রাজধানীর ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হাসনা হেনা অভিযোগ করে বলেন, যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা একজন চিহ্নিত সন্ত্রাসী। এই রাজা ১৮ জুলাই এবং ৪ আগস্ট তার সন্ত্রাসী বাহিনীকে নেতৃত্ব দিয়ে আমাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে অনেকে মারাত্মক জখম হন।

  • চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিশাল জন সমাবেশ !

    চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিশাল জন সমাবেশ !

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ মহান স্বাধীনতার ঘোষক-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশাল জন সমাবেশ ও আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

    বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকেলে সদর উপজেলার চাটাইডুবি হাইস্কুল মাঠে ইসলামপুর ইউনিয়ন বিএনপির আয়ো-জনে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মোহরুল হক।

    বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলা পরি-ষদের সাবেক চেয়ারম্যান মো.তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নজ-রুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষকদলের আহবায়ক আকম সাহেদুল আলম বিশ্বাস পলাশ ও সদস্য সচিব মোঃ তাসেম আলী, রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরি-ষদের চেয়ারম্যান আবু হেনা মোঃ আতাউল হক কমল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল ও সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান ও সাবেক সহ-সভাপতি মিম ফজলে আজিমসহ অনেকে।

    বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে গণসমাবেশে বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও হাজার হাজার বিএনপি পাগল সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

    সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ-মহান স্বাধীনতার ঘোষক-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে নিয়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে ইতিহাস বিকৃত করে নানা প্রপাগান্ডা ছড়ানোর তিব্র নিন্দা ও সমালোচনা করেন। তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন দেশে।

    সাবেক সাংসদ ও বিএনপির এই নেতা-স্বৈরশাসক আওয়ামীলীগ সরকারের বিভিন্ন কর্মকান্ডের কঠোর সমালোচনা করেন। সাবেক সাংসদ হারুনুর রশীদ, রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দ্রুত নির্বাচন দেয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান জন সমাবেশে।

  • পদ্মায় ডুবল রংপুর !

    পদ্মায় ডুবল রংপুর !

    এবারের বিপিএলে কী দুর্দান্ত ফর্মেই না রয়েছে রংপুর রাইডার্স। একের পর এক ম্যাচ দাপট দেখিয়েছিল জিতে চলছিল তারা। টানা ৮ ম্যাচ জিতে নিশ্চিত করেছিল প্লে’অফও। এক কথায় হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য, অজেয়। সেই রংপুর কিনা ডুবলো পদ্মার জলে!

    অজেয় দলটিকে প্রথম পরাজয়ের স্বাদ দিলো পদ্মাপাড়ের দল দুর্বার রাজশাহী। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি, ২০২৫) বিকেলে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাদের ২৪ রানে হারিয়েছে তাসকিন বাহিনী। টসে হেরে রাজশাহী আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৭০ রান তোলে। জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৯.২ ওভারে ১৪৬ রানে থামে রংপুর।

    রান তাড়া করতে নেমে প্রথম ওভারের পঞ্চম বলে উইকেট হারায় রংপুর। ইরফান শুক্কুর তাসকিনের বলে বোল্ড হয়ে ফিরেন সিলভার ডাক মেরে। দলীয় রান তখন মাত্র ১। ১৫ রানের মাথায় গিয়ে জোড়া উইকেট হারায় চ্যাম্পিয়ন দলটি। উদ্বোধনী ব্যাটসম্যান স্টিভেন টেইলরকে এবার বোল্ড করেন মেহেরব হোসেন। ১০ বলে ৪ রান করেন তিনি। পরের বলেই নতুন ব্যাটসম্যান ইফতিখার আহমেদকে ফেরান মেহেরব।

    সেখান থেকে সাইফ হাসান ও খুশদীল শাহ ৪০ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার আভাস দেন। কিন্তু ৫৫ রানে খুশদীল কে ফিরিয়ে এই জুটি ভাঙেন সাব্বির হোসেন।দলীয় ৭৪ রানের সময় হাত খুলে খেলতে শুরু করা সাইফকে ফিরিয়ে রংপুরের সম্ভাবনার লাগাম টেনে ধরেন শফিউল ইসলাম। সাইফ ২৯ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৪৩ রানের ইনিংস খেলে যান। ৯১ রানের মাথায় মাহেদী হাসান ফিরেন ৮ রান করে। তাকে কট অ্যান্ড বোল্ড করেন রায়ান বার্ল।

    একপ্রান্ত আগলে রংপুরের আশা বাঁচিয়ে রেখেছিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ২ চার ও ৪ ছক্কায় ২৬ বলে তুলে ফেলেছিলেন ৪১ রানও। কিন্তু ১৭তম ওভারের শেষ বলে দলীয় ১২৯ রানের মাথায় বার্লের দ্বিতীয় শিকার হয়ে তিনি ফিরলে রংপুরের আশার বাতি নিভে যায়। পরাজয়টা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।

    এরপর ১৩৭ রানে আকিফ জাভেদ বার্লের দ্বিতীয় শিকার হন ব্যক্তিগত ১ রানে। মোহাম্মদ সাইফুদ্দিনকে ফিরিয়ে বার্ল ৪ ওভারে ২২ রান দিয়ে ৪টি উইকেট শিকারের কোটা পূরণ করেন। রংপুরের রান তখন ১৪৪। ১৪৬ রানের মাথায় নাহিদ রানাকে বোল্ড করে তাসকিন রংপুরের ইনিংসের যবনিকাপাত ঘটান।

    বার্ল ছাড়া তাসকিন ৩.২ ওভারে ২০ রানে ২টি ও মেহেরব ৩ ওভারে ১ মেডেনসগ ১৯ রানে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন শফিউল ও সাব্বির হোসেন। দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরা হন বার্ল।

    তার আগে রাজশাহী ১৭০ রানের পুঁজি পায় মূলত ইয়াসির আলী রাব্বি ও সাব্বির হোসেনের কার্যকরী দুই ইনিংসে ভর করে। দলের বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় সম্ভাবনা জাগিয়েও দুইশ রান করতে পারেনি পদ্মাপাড়ের দলটি।। শেষ ২৫ বলে ৬ উইকেট হারিয়ে মাত্র ১৮ রান জড়ো করতে পারে আসকিনের দল।

    রাজশাহীর ওপেনার মোহাম্মদ হারিস প্রথম ওভারেই রাকিবুল হাসানের বলে ক্যাচ তুলেও জীবন পান। এরপরও ব্যক্তিগত ইংসটি বড় করতে পারেননি এই পাকিস্তানি ব্যাটসম্যান। সেই রাকিবুলের বলে ক্যাচ দিয়েই ফেরেন ১২ বলে ১৯ রান করা এই ওপেনার। তবে রানের চাকা সচল রাখেন সাব্বির এবং এনামুল হক বিজয়।

    পঞ্চম ওভারে মোহাম্মদ সাইফউদ্দিন বোলিংয়ে আসলে তাকে ছক্কা মেরে স্বাগত জানান সাব্বির। পরের দুই বলে আরও দুটি চার মারেন তিনি। ফলে ৪.৩ ওভারের মধ্যেই পঞ্চাশ পেরিয়ে যায় রাজশাহী। পঞ্চম ওভারে সাইফউদ্দিন দেন ১৬ রান। ষষ্ঠ ওভারে আকিফ জাভেদের বলে সাব্বির-বিজয় মিলে নেন ৯ রান। ফলে পাওয়ার প্লে’তে ছয় ওভারে এক উইকেটে ৬২ রান তোলে রাজশাহী।

    ২৪ রানে প্রথম উইকেটের পতনের পর সাব্বির-বিজয় মিলে গড়েন ২৮ বলে ৫২ রানের জুটি। ১৯ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৩৯ রান করা সাব্বির খুশদিল শাহর বলে ছয় মারতে গিয়ে সাইফুউদ্দিনের দুর্দান্ত এক ক্যাচের পরিণত হন। পরেই বলেই রায়ান বার্লকে শূন্যহাতে ফেরান খুশদিল। দলীয় সংগ্রহ তখন ৭৬ রান।

    তৃতীয় উইকেট হারানোর পর বিজয় এবং ইয়াসিরের ব্যাটে এগিয়ে যেতে থাকে রাজশাহী। ৩৫ বলে এই জুটি পঞ্চাশ রান তোলে। ২৭ বলে হাফ সেঞ্চুরি পেয়ে যান ইয়াসির। সাইফউদ্দিনের বলে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে দিয়ে ছক্কা হাঁকিয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। ৭৬ রানের এই জুটিও ভাঙেন খুশদিল।

    এই পাকিস্তানি বাঁহাতি স্পিনারকে স্লগ সুইপ করতে গিয়ে মিস টাইমিং করে সোহানের ক্যাচে পরিণত হন ইয়াসির। দলীয় রান তখন ১৫২। এই মিডল-অর্ডার ব্যাটসম্যান ৩২ বলে ২টি চার ও ৬টি ছক্কায় ৬০ রান করে রাজশাহীকে দারুণ ভিত দিয়ে যান।

    তবে ইয়াসিরের তৈরি করা ভিতকে কাজে লাগাতে ব্যর্থ হয় রাজশাহী। দুই বল পরেই আকবর আলীর সাথে ভুল বোঝাবুঝিতে ফেরেন ৩১ বলে ৩৪ রান করা বিজয়। এরপর তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে রাজশাহীর ব্যাটিং অর্ডার। আর কোন ব্যাটসম্যানই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।

    তাতেই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রানেই থামে তাসকিন আহমেদের দল। আকিভ ও খুশদিল ৩টি করে উইকেট নেন রংপুরের পক্ষে।

  • বিশেষ সম্মাননা পেলেন নাট্যকার ড. মুকিদ চৌধুরী

    বিশেষ সম্মাননা পেলেন নাট্যকার ড. মুকিদ চৌধুরী

    মঞ্চনাটকে বিশেষ অবদানের জন্য এসবিএসপি সাহিত্য পুরস্কার ও সম্মাননা-২০২৪ এ ভূষিত হলেন নাট্যকার ড. মুকিদ চৌধুরী। গত ২১ জানুয়ারি ২০২৫ রাতে এই পুরস্কার ঘোষণা করেন সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) এর সভাপতি আহমেদ সৈয়দ শাহিনুর।

    এসময় জানানো হয়, গত আট বছর ধরে বিভিন্ন বিভাগে সংগঠনটি পুরস্কার দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবার মঞ্চনাটকে অসামান্য অবদানের জন্য নাট্যকার ড. মুকিদ চৌধুরীকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেয়া হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।

    এসবিএসপি সাহিত্য পুরস্কারে মনোনীত হওয়ায় বাংলা মুভমেন্ট থিয়েটার শিল্পশৈলীর জনক ড. মুকিদ চৌধুরী বলেন, মঞ্চনাটক আমাকে ভীষণভাবে টানে। ১৯৯৬ থেকেই ২০১৭ পর্যন্ত আমি মঞ্চনাটক নিয়ে কাজ করে আসছি। বাংলাদেশ, ভারত ও গ্রেট ব্রিটেনে আমার নাটক মঞ্চস্থ হয়ে আসছে।

    ব্যক্তিগতভাবে আমি নবধারার বাংলা মুভমেন্ট থিয়েটার শিল্পশৈলীর প্রতিই আকর্ষণ অনুভব করি। মূলত যারা কোনদিন মঞ্চনাটক করেননি তাদেরকে সহজে নাটক-পরিবেশনের সঙ্গে যুক্ত করাই এই শিল্পশৈলীর কাজ। এই সাহিত্য পুরস্কার আমাকে বাংলা মুভমেন্ট থিয়েটার শিল্পশৈলী নিয়ে আরও নতুন কাজের জন্য উৎসাহিত করবে।

    প্রসঙ্গত, দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী ও রত্নগর্ভা শিরীণ চৌধুরীর কনিষ্ঠ সন্তান নাট্যকার ড. মুকিদ চৌধুরী। তিনি একাধারে বিজ্ঞানী, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার ও কবি। বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে তাঁর পদচারণা।

    তাঁর সৃষ্টিকর্মের মধ্যে রয়েছে: নাট্যোপন্যাস ও নাটক- যোদ্ধা; আটই ফাল্গুন; অশোকানন্দ; কর্ণপুরাণ; গোমতীর উপাখ্যান; তারকাঁটার ভাঁজে; রাজাবলি; চন্দ্রাবতী; চম্পাবতী; ফুলবউ; জলের ভেতর জলের বিসর্জন; অপ্রাকৃতিক প্রকৃতি; গালিব কিংবা আসাদ; কলকাতায় মির্জা গালিব; কবিকথন; অপূর্ণতার পরিপূর্ণতা; পঞ্চপুরাণ; পঞ্চবেদ; পঞ্চবিন্দু ইত্যাদি। গল্পসম্ভার- তীরের বৃক্ষরাজি; কস্তুরী গন্ধ; খুঁত। কাব্যসম্ভার- অনাহূত অতিথি; বিষের বিন্দু; কাব্য সংগ্রহ ১; রাজা গৌড় গোবিন্দ; গঙ্গাঋদ্ধির নারীবৃন্দ।

    গবেষণা- ইতালি: আদ্যন্ত ইতিহাস; জার্মানি: অতীত থেকে বর্তমান; জার্মান সাহিত্য: প্রারম্ভ থেকে অধুনা; ইংল্যান্ড: সংক্ষিপ্ত ইতিহাস; ফরাসি বিপ্লব (১৭৮৯-১৭৯৯); নেপোলিয়ন বোনাপার্ট; স্বরূপ অন্বেষণে; পৃথিবী; নৃত্য প্রভৃতি।

  • নিজ পারফরম্যান্সে মুগ্ধ লিন্ডসে ভন

    নিজ পারফরম্যান্সে মুগ্ধ লিন্ডসে ভন

    বিশ্বের সর্বকালের অন্যতম সেরা নারী আলপাইন স্কি রেসিং তারকা মার্কিন যুক্তরাষ্ট্রের লিন্ডসে ভন বলেছেন, তিনি নিজের পারফরম্যান্সে মুগ্ধ এবং অবাক হচ্ছেন এই ভেবে যে, খেলাটিতে তার প্রত্যাবর্তন কতটা ভাল হচ্ছে। প্রায় ছয় বছর আগে আঘাতের কারণে স্কি রেসিং ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন এই স্কি সুন্দরী।

    অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে কয়েকবার স্বর্ণপদক এবং ৮২ বার বিশ্বকাপের শিরোপা জেতা ভন তার বর্ণাঢ্য ক্যারিয়ার চলমান থাকা অবস্থায় পর হাটুর এক সমস্যায় ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে অবসর নিয়েছিলেন।

    কিন্তু টাইটানিয়াম হাঁটু প্রতিস্থাপন করার পর তিনি ব্যাথামুক্ত হন। এরপর ফের স্কি খেলায় ফিরে আসেন। স্কি খেলায় ফেরার পর গত ডিসেম্বরে প্রথম বার বিশ্বকাপে অংশ নেন। সেখানে ১৪তম স্থান অর্জন করেন ৪০ বছর বয়সী স্কি তারকা ভন।

    গত সপ্তাহে অস্ট্রিয়ার সেন্ট অ্যান্টনে সুপার-জি এবং ডাউনহিল রেসে যথাক্রমে চতুর্থ এবং ষষ্ঠ স্থান লাভ করে কৃতিত্ব দেখান তিনি। তিনি শনিবার উতরাইতে এক আসরে ২০তম স্থান অর্জন করেন।

  • গেইলের পরই তামিম !

    গেইলের পরই তামিম !

    ব্যক্তিগত নৈপুণ্যে দারুণ এক বিপিএল পার করছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। এক সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরির সুবাদে তিনি চলমান একাদশ আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক। কেবল তাই নয়, ঢাকা ক্যাপিটালসের তৃতীয় জয় পাওয়ার ম্যাচে তানজিদ একটি গুরুত্বপূর্ণ রেকর্ড গড়েছেন। তিনি এক আসরে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর মালিক।

    বুধবার (২২ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালস ও চিটাগাং কিংসের মধ্যে মুখোমুখি লড়াইয়ে তানজিদের অসাধারণ পার-ফরম্যান্সে জয় তুলে নিয়েছে ঢাকা। চট্টগ্রাম প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৪৮ রান তোলে। তবে তানজিদের বিধ্বংসী ব্যাটিংয়ে ১৮.১ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্য ছুঁয়ে ফেলে ঢাকা। ৫৪ বলে ৩টি চার ও ৭টি ছক্কার সাহায্যে তানজিদ করেন ৯০ রান। এই ইনিংসে ৭টি ছক্কা হাঁকিয়ে তিনি বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এক বিপিএলে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ভেঙেছেন।

    তানজিদের আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল তাওহীদ হৃদয়ের। তিনি গত আসরে ১৪ ম্যাচে ২৪টি ছক্কা মেরেছিলেন। আরেকটি উল্লেখযোগ্য পারফরম্যান্স ছিল ২০১৯ আসরে তামিম ইকবালের, যিনি ১৪ ম্যাচে ২৩টি ছক্কা হাঁকিয়েছিলেন। কিন্তু তানজিদ এই আসরে ১০ ম্যাচেই ২৯টি ছক্কা মেরে সবাইকে ছাড়িয়ে গেছেন।

    বিপিএলের এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি এখনও ধরে রেখেছেন ক্রিস গেইল।