Blog

  • উপদেষ্টা মাহফুজ ও আসিফের পদত্যাগ

    উপদেষ্টা মাহফুজ ও আসিফের পদত্যাগ

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে তাঁরা পদত্যাগপত্র জমা দিয়েছেন।

    জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ।

    মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।

    মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন। নিয়োগ পান গত বছরের ২৮ আগস্ট। পরে ১০ নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন। তবে সে সময় তাঁকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি।

    অন্যদিকে আসিফ মাহমুদ শুরুতে ছিলেন শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। এ এফ হাসান আরিফকে (প্রয়াত) সরিয়ে আসিফ মাহমুদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় গত বছরের নভেম্বরে। এরপর থেকে তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন।

  • সাটুরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে ‘অদম্য নারীদের পুরস্কার প্রদান

    সাটুরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে ‘অদম্য নারীদের পুরস্কার প্রদান

    মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস ২০২৫’ উপলক্ষে অদম্য নারী পুরস্কার শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ট অদম্য নারী সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে ‘উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে’ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া সৈয়দ কালুশাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গনেশ চন্দ্র ঘোষসহ আরো অনেকে।

    অনুষ্ঠান শেষে উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী, সফল জননী নারী, নির্যাতনের দুঃখ স্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীসহ মোট ৫ জন নারীকে ‘অদম্য নারীদের সম্মাননা’ করা হয় এবং তাদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

    অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন ও বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বিভিন্ন গঠন মূলক বক্তব্য তুলে ধরেন।

  • বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর !

    বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর !

    ধর্ম অবমাননা ও মহান আল্লাহকে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ এসকে এম তোফায়েল হাসান জামিন আবেদন নামঞ্জুর করেন।

    এই সময় মামলার শুনানিতে আদালত প্রাঙ্গনে টানটান উত্তেজনা দেখা দেয়। অর্ধশতাধিক আইনজীবী আসামী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) ফাঁসি ফাঁসি চাই, ফাঁসি চাই বলে মিছিল করেন। এসময় উত্তপ্ত জনতাকেও আদালতের বাইরে অবস্থান করতে দেখা যায়।

    মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পিপি আ.ফ.ম নুরতাজ আলম বাহার বলেন, ‘বাউলরা যেন ভবিষ্যতে আল্লাহ ও কোরআন না জেনে, না বুঝে মনগড়া বক্তব্য না দেন, সেটি বিষয়টি নিশ্চিত করতে আমরা আদালতে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। আদালত আমাদের দেওয়া নথির তথ্য সঠিক পাওয়ায় ওই বাউলের জামিন নামঞ্জুর করেছেন।’

    উল্লেখ্য, গত ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসরে বাউল আবুল সরকার ইসলামধর্ম ও আল্লাহকে নিয়ে কূটক্তি করে কথা বলেন। এতে ইসলাম ধর্মের অবমাননা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির উসকানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।

    ওই মামলায় আবুল সরকারকে গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    মামলার এজাহারে বলা হয়, ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ইসলাম ও মহান আল্লাহর সৃষ্টি নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তাঁর এই মন্তব্যের ভিডিও  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা বাংলাদেশে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে।

     

  • জাতীয় নির্বাচনের তফসিলঃ সিইসির ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর

    জাতীয় নির্বাচনের তফসিলঃ সিইসির ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ আগামী বুধবার (১০ ডিসেম্বর) রেকর্ড করা হবে। এ বিষয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

    সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, ‘বিটিভি ও বেতারকে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। ১০ ডিসেম্বরই নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করা হবে। ওই দিন অথবা পরদিন ১১ ডিসেম্বর ভাষণটি প্রচার করা হতে পারে।’

    ইসি জানায়, সিইসির রেকর্ড করা এই ভাষণের মাধ্যমেই তফসিল ঘোষণা করা হতে পারে।

    ইসি কর্মকর্তারা আরো জানান, তফসিল ঘোষণার সব আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনাররা।

    রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পরই সাধারণত তফসিল ঘোষণার কাজ চূড়ান্ত করা হয়। সে অনুযায়ী সেদিনই সিইসির রেকর্ড করা ভাষণ প্রচার এবং তফসিল ঘোষণা হতে পারে।

  • রাজশাহীতে এনসিপির ২ নেতাসহ তিনজনকে মাইক্রোবাসচাপায় হত্যাচেষ্টা !

    রাজশাহীতে এনসিপির ২ নেতাসহ তিনজনকে মাইক্রোবাসচাপায় হত্যাচেষ্টা !

    রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতাসহ তিনজনকে মাইক্রোবাসচাপায় হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীর মতিহার থানাধীন চৌদ্দপাই এলাকায় ওই তিনজনকে হত্যার চেষ্টা করা হয়। ঘটনার পর মাইক্রোবাসটি পালিয়ে যায়।

    এ ঘটনায় আহত তিনজন হলেন—এনসিপির রাজশাহী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু, সদস্য আব্দুল বারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার মিডিয়া সেলের সদস্য সাংবাদিক সোহানুর রহমান সোহান।  তারা তিনজন একই মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।

    সাজু জানিয়েছেন, রাজশাহী জেলা এনসিপিতে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতিবাদে বিকেলে তারা একটি সংবাদ সম্মেলন করেন। সেটি শেষ করে তারা কাটাখালীতে যাচ্ছিলেন। যাওয়ার সময় উল্টোপথে আসা একটি মাইক্রোবাস তাদেরকে চাপা দেওয়ার চেষ্টা করে।

    বিষয়টি নিয়ে কথা বলতে নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

     

  • অচিন পাখী

    অচিন পাখী

    দূর-আকাশে উড়িঁয়ে দিলাম
    আমার সুপ্ত ভালবাসা,
    শব্দহীন চোখের জলে
    -খুজঁতে তারে ভাষা।।

    উড়ঁছে মায়া, অন্তগিরি
    ছুটছে জোরে গতি,
    গগণভেদী আকাশ ছেদী
    -ধ্রুব-তারা-জ্যোতি।।

    সপ্তরেখার দূর-নীলিমায়,
    দূরন্ত তার ছায়া,
    দিক ছড়িয়ে মাঠ পেরিয়ে,
    -দৃষ্টি কারা কায়া।।

    শূন্যে উড়ে শূন্যে ঘুরে
    শূন্যে তাহার বাস,
    নীলপরীদের মন মাতিয়ে
    -মিটে তাহার আশ।।

    হৃদ-আকাশে বাধঁনছেদী
    বিশাল ভূবন পেয়ে,
    নাচে-পাখী, ফিরে ঘুরে
    -সপ্ত রঙ্গ গেয়ে।।

    আধাঁর কালো আমার আকাশ
    নিত্য ঝড়ে বারি,
    পুরনো সেই স্মৃতি কথা
    -প্রেম-বিরহে তারই।।

    ফিরি গেয়ে জগৎ ধেয়েঁ,
    গীত বিরহী প্রাণ,
    অচিন পাখীর অচিন ভাষা,
    -অচিন ছিল-গান।।

    https://forum.daffodilvarsity.edu.bd/index.php/topic,62839.0.html

  • ৩ দলের নতুন প্ল্যাটফর্ম ‘গণতান্ত্রিক সংস্কার জোট’

    ৩ দলের নতুন প্ল্যাটফর্ম ‘গণতান্ত্রিক সংস্কার জোট’

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনটি রাজনৈতিক দল নতুন প্ল্যাটফর্ম গঠন করেছে। যার নাম ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। জোটটিতে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি।

    আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই নতুন জোটের ঘোষণা দেন।

    নাহিদ ইসলাম বলেন, “এটি কেবল নির্বাচনি জোট নয়, একটি রাজনৈতিক জোট। গণ-অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে এবং দীর্ঘমেয়াদি সংস্কার প্রক্রিয়া ধরে রাখতে আমরা একত্র হয়েছি।”

    তিনি আরও জানান, আরও কয়েকটি রাজনৈতিক শক্তি ও সংগঠনের সঙ্গে জোটে অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা চলছে।

    তিনি বলেন, নির্বাচনের পর সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে কিনা, এ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাই টেকসই সংস্কারের লক্ষ্যে এই জোট গঠিত হয়েছে।

    এ সময় তিনি সতর্ক করে বলেন, “গায়ের জোরে নির্বাচন কিংবা ধর্মের নামে বিভ্রান্ত করার কোনো প্রচেষ্টাই সফল হবে না।”

     

  • চুয়াডাঙ্গায় গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

    চুয়াডাঙ্গায় গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

    চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক শহীদুল ইসলামের (৩৭) মরদেহ ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

    আজ শনিবার (৬ ডিসেম্বর) বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ভারতীয় পুলিশ জীবননগর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।

    মরদেহ গ্রহণকালে মহেশপুর ৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান ও নিহতের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। গুলিতে হত্যার ছয় দিন পর নিহত যুবকের মরদেহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

    মহেশপুর ৫৮-বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৯ নভেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হন শহীদুল। এ ঘটনায় ৩০ নভেম্বর বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক করে।

    বৈঠকে বিজিবির পক্ষ থেকে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি চালানোর তীব্র প্রতিবাদ জানানো হয়।

  • সাটুরিয়ায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকির অভিযোগ, থানায় জিডি !!

    সাটুরিয়ায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকির অভিযোগ, থানায় জিডি !!

    মানিকগঞ্জের সাটুরিয়ায় শিক্ষকের বিরুদ্ধে সাংবাদিককে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ  উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম জুয়েল শিকদার। তিনি অত্র উপজেলার ‘বেংরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলে জানা গেছে।

    অভিযোগকারী দৈনিক মানবকণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার স্বপন রানা জানান, শিক্ষকদের ক্লাসে ফেরার প্রজ্ঞাপন নিয়ে গত ৬ ডিসেম্বর আমি আমার নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করি। সেই পোস্টকে কেন্দ্র শিক্ষক জুয়েল শিকদার আমার ব্যক্তিগত নম্বরে ফোন দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মেসেঞ্জারে কল দিয়ে পোস্টটি ডিলিট করার জন্য চাপ দেন এবং আমাকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি প্রদান করেন।

    এর কিছুক্ষণ পরই তিনি আমাকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি আপত্তিজনক পোষ্ট করেন।

    শিক্ষক জুয়েল শিকদারের ফেসবুক পোষ্ট-

    এমতাবস্থায় আমি নিজেকে নিরাপদ মনে করছি না বিধায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছি এবং আগামীকাল মামলা করবো।”

    এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক জুয়েল শিকদার জানান, স্বপন রানা ব্যক্তিগত ভাবে আমার পরিচিত। সে আমরা ছোট ভাইয়ের মত। হাসি-তামাশার চলে অসতকর্তাবসতঃ পোষ্টিটি করা হয়েছে। এই ব্যাপারে আমি সত্যিকার অর্থেই লজ্জিত ও অনুতপ্ত।

    শিক্ষকের এমন অশ্রাব স্ট্যাটাসে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষা সংশ্লিষ্টদের মতে, একজন শিক্ষকের এমন আচরণ শুধু শৃঙ্খলাভঙ্গই নয়; শিক্ষকের মর্যাদা ও সামাজিক দায়িত্ববোধকেও প্রশ্নবিদ্ধ করেছে।

  • হঠাৎই বেড়েছে পেঁয়াজের দাম, সয়াবিন নিয়ে হৈচৈ !

    হঠাৎই বেড়েছে পেঁয়াজের দাম, সয়াবিন নিয়ে হৈচৈ !

    হঠাৎই বেড়েছে পেঁয়াজের দাম। গেলো সপ্তাহের দুই-তিন দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ২০-৩০ টাকা পর্যন্ত। এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে দেড়শ টাকা পর্যন্ত।

    শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ও পেঁয়াজের ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, সরবরাহ সংকটের কারণেই পুরোনো পেঁয়াজের দাম চড়া। নতুন পেঁয়াজ কেবল আসতে শুরু করেছে।

    বিভিন্ন বাজার ঘুরে দেখাগেছে, মুড়িকাটা নতুন পেঁয়াজ আসতে শুরু করেছে। যদিও সেটা পরিমাণে খুব অল্প। আর পাতাসহ পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়।

    অন্যদিকে, বাজারে কিছুটা কমতে শুরু করেছে সবজির দাম। সরবরাহ বাড়তে থাকায় শীতের সবজির দাম কম বলছেন বিক্রেতারা।

    অন্যদিকে, দুদিন ধরেই সয়াবিন তেলের দাম নিয়ে বেশ হইচই বেধেছে। কারণ ব্যবসায়ীরা সরকারের অনুমোদন ছাড়াই বোতলজাত সয়াবিন তেলের দাম ৯ টাকা বাড়িয়েছেন।