Blog

  • একটি হারানো বিজ্ঞপ্তি

    একটি হারানো বিজ্ঞপ্তি

    মানিকগঞ্জ জেলাধীন সাটুরিয়া উপজেলার ২নং দিঘলীয়া ইউনিয়নের চাচিতারা গ্রামের নগেন্দ্র সূত্রধর (ফকির চান) গত ২৮শে নভেম্বর রোজ শুক্রবার বেলা আনুমানিক ৪ ঘটিকায় হাট ঘিওর মেয়ে বাড়ী থেকে নিজ বাড়ীতে ফেরার পথে হারিয়ে গেছে। তিনি পেশায় একজন কাঠ মিস্ত্রি এবং কিছুটা মানসিক ভারসাম্যহীন। তার বয়স আনুমানিক ৬৫ বছর। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। গায়ের রং শ্যামবর্ণ।

    হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল  খয়েরি রংয়ের পাঞ্জাবি এবং কালো রংয়ের ফুল প্যান্ট। কেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন, তবে অনুগ্রহ করে তার ছেলের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ রইল।

    সন্ধান প্রার্থীঃ সাগর সূত্রধর, গ্রাম-চাচিতারা, পোষ্ট-দিঘলীয়া, উপজেলা-সাটুরিয়া, জেলা-মানিকগঞ্জ। মোবাইল নম্বর-০১৭৩৩৪০৩৮১৪।

  • আবারো ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকা !

    আবারো ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকা !

    মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে আজ বৃহস্পতিবার ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা। কয়েকদিন ধরে পরপর ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার মানুষ আতঙ্কিত।

    আবহাওয়াবিদরা বলছেন, বৃহস্পতিবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার পার্শ্ববর্তী ঘোড়াশাল। এটি বড় ধরনের কোনো ভূমিকম্প নয়, বরং এটি বড় ভূমিকম্পের আফটার শক হিসেবে ধরা হয়।

    ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, গতকাল মধ্যরাত ৩টার পর থেকে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত প্রায় ১৩ ঘণ্টার মধ্যে এই কম্পনগুলো অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬। মৃদু হওয়ায় অনেকেই এটি টের পাননি।

     

  • সাটুরিয়ায় ‘সম্ভাবনাময় সাটুরিয়া’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    সাটুরিয়ায় ‘সম্ভাবনাময় সাটুরিয়া’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় `সম্ভাবনাময় সাটুরিয়া’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর)  সকালে সাটুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে হলরুমে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

    `সম্ভাবনাময় সাটুরিয়া’ বিভিন্ন দিক পর্যাএলোচনা করে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ইন্সপেক্টর তদন্ত রনজিৎ সাহা, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারপ্রমূখ। এই সময় জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে শেষে বৃক্ষরোপণ ও বকুল চত্বরে শুভ উদ্বোধন করা হয় এবং উপজেলায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থসহ টিন বিতরণ করা হয়।

  • মানিকগঞ্জে মহা সম্মেলনের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ

    মানিকগঞ্জে মহা সম্মেলনের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ

    মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং তৌহিদী জনতার ওপর উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির প্রতিবাদে মানিকগঞ্জে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

    আগামী ২৯ নভেম্বর শনিবার মানিকগঞ্জ জেলা শহরের মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে (বিজয় মেলা মাঠ) সকাল ১০টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

    বুধবার (২৬ নভেম্বর) দুপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশের মানিকগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হান্নান ও প্রচার সম্পাদক মাওলানা ক্বারী ওবায়দুল্লাহ সংবাদটি নিশ্চিত করেন।

    নেতৃবৃন্দ জানান, মহাসমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব শায়েখ সাজিদুর রহমান, আল্লামা মামুনুল হকসহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

  • ত্রয়োদশ সংসদ নির্বাচনে অপতথ্যরোধে সর্বোচ্চ সতর্কতায় টিকটক

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে অপতথ্যরোধে সর্বোচ্চ সতর্কতায় টিকটক

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অপতথ্য, বিভ্রান্তিকর তথ্য কিংবা যেকোনো ধরনের ম্যানিপুলেশন ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক সর্বোচ্চ সতর্কতায় কাজ করবে বলে জানিয়েছেন টিকটকের সাউথ এশিয়ার পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস হেড ফেরদৌস মুত্তাকিম।

    বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে টিকটকের প্রতিনিধি দলের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

    ফেরদৌস মুত্তাকিম সাংবাদিকদের বলেন, আমাদের উদ্দেশ্য ছিল নির্বাচন কমিশনকে আশ্বস্ত করা– যে টিকটক কোনোভাবেই নির্বাচনপ্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করতে দেবে না।

    তিনি নিশ্চিত করেন যে নির্বাচনকে ঘিরে প্ল্যাটফর্মে যেকোনো ধরনের অপব্যবহার রোধে টিকটকের বহুজাতিক বিশেষজ্ঞ দল ইতোমধ্যেই বাড়তি নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে।

    বৈঠকে টিকটক তাদের বিদ্যমান সেফটি মেকানিজম, মিসইনফরমেশন (অপতথ্য) দমনে তাদের বিস্তারিত নীতিমালা এবং ইসির সঙ্গে চলমান ও ভবিষ্যৎ সহযোগিতার দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরে।

    কনটেন্ট ইন্টিগ্রিটি রক্ষার নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে প্ল্যাটফর্মটি জানায়, ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে প্রায় ১ কোটি ৬৩ লাখ ভিডিও অপসারণ করা হয়েছে।

    টিকটক প্রতিনিধি দলের মতে, নির্বাচনকে ঘিরে অনলাইন পরিবেশ নিরাপদ রাখতে ইসি, মিডিয়া এবং প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    উক্ত বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং টিকটকের নয়জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

  • অগ্রণী ব্যাংকে জব্দকৃত স্বর্ণালংকার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের

    অগ্রণী ব্যাংকে জব্দকৃত স্বর্ণালংকার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের

    অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকারে পাওয়া ৮৩২ দশমিক ৫ ভরি সোনা নিয়ে নতুন এক তথ্য দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

    তার দেওয়া তথ্য অনুযায়ী, অগ্রণী ব্যাংকের প্রধান শাখার দুটি লকারে শুধু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারই নয়, তার বোন শেখ রেহানা এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্য সদস্যদেরও সোনা ছিল। বুধবার এসব তথ্য জানান মো. আক্তার হোসেন।

    দুদক মহাপরিচালক জানান, ভল্টে থাকা নথি এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে জানা গেছে যে জব্দকৃত স্বর্ণালংকারের মধ্যে কিছু অংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত, আবার কিছু অংশ তার বোন এবং মেয়ের ব্যক্তিগত সম্পদ।

    দুদকের চোখে জব্দ হওয়া এসব সোনা বৈধ না অবৈধ; সে বিষয়ে জানতে চাইলে মহাপরিচালক বলেন, সম্পদ বিবরণী যাচাই করলে জানা যাবে সোনাগুলো জ্ঞাত আয়ের সঙ্গে সংগতিপূর্ণ কি না।

    যদি আয়ের উৎস জানা না যায় বা তা বৈধ আয়ের সঙ্গে সংগতিপূর্ণ না হয়, তবেই তা অবৈধ সম্পদ হিসেবে বিবেচিত হতে পারে।

     

  • নায়িকা পপিকে আইনি নোটিশ

    নায়িকা পপিকে আইনি নোটিশ

    মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে আইনি নোটিশ পাঠিয়েছেন তার চাচাতো বোনজামাই মো. তারেক আহমেদ চৌধুরী।

    বুধবার (২৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডলের মাধ্যমে পপির খুলনা ও ঢাকার ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে নোটিশটি পাঠানো হয়।

    এসব তথ্য গণমাধ্যমে নিশ্চিত করে তারেক আহমেদ চৌধুরী বলেন, “আমার স্ত্রী সম্পর্কের আত্মীয় সাদিকা পারভীন পপি বিভিন্ন সময় আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করেন, যা অত্যন্ত দুঃখজনক।

    তার যদি কোনো অভিযোগ থাকে তাহলে পারিবারিকভাবে কথা বলতে পারেন কিংবা আইনিভাবে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। কিন্তু তিনি সেটা না করে বিভিন্ন মাধ্যমে আমার নামে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছেন। যেজন্য আইনিভাবে তাকে এই বিষয়গুলো আমি জানিয়েছি।

     

  • মানিকগঞ্জে বাউল সম্মেলনের ঘোষণা দিলেন ফরহাদ মজহার

    মানিকগঞ্জে বাউল সম্মেলনের ঘোষণা দিলেন ফরহাদ মজহার

    বাউলশিল্পী আবুল সরকারের গ্রেপ্তার ও মানিকগঞ্জে বাউলদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কবি–চিন্তক ফরহাদ মজহার। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে বাউলদের নিয়ে মানিকগঞ্জে সম্মেলন আয়োজন করবেন।

    আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে ফরহাদ মজহার বলেন, “মানিকগঞ্জে যাঁরা নিরীহ বাউলদের পেটাচ্ছেন, আমি থাকব, আমাকে পেটাবেন, আমি পিটুনি খাব। সমাবেশের আয়োজন করেছিল সাধুগুরুভক্ত ও ওলি-আওলিয়া আশেকান পরিষদ।

    সমাবেশে আবুল সরকারের স্ত্রী আলেয়া বেগম অভিযোগ করেন, ধর্ম অবমাননার অপবাদ দিয়ে তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং মানিকগঞ্জে তাদের সন্তানদের ওপরও হামলা চালানো হয়েছে।

    তিনি আরও বলেন, হামলাকারীরা থানায় অভিযোগ দিয়েছে, কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেনি।

    ”সমাবেশে গণমাধ্যমকর্মী, বাউলভক্ত, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা বক্তব্য রাখেন। তারা বাউলশিল্পীদের নিরাপত্তা, ন্যায্যতা ও সংস্কৃতির প্রতি সম্মান নিশ্চিত করার দাবি জানান।

  • দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

    দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

    হার্ট ও ফুসফুসের সমস্যা নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ অবস্থায় নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

    আজ সোমবার সন্ধ্যার দিকে গণমাধ্যমকে এ কথা জানান চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

    তিনি বলেন, চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ দ্রুত তাকে সুস্থ করে তোলেন।

    এর আগে, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ারের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। রাতেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানান গঠিত মেডিকেল বোর্ড সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

    খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া।

    চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় বিএনপি চেয়ারপারসনকে।

  • সাটুরিয়ায় স্বামী পরিত্যাগক্ত মহিলার ফাসিঁ নিয়ে আত্মহত্যা !

    সাটুরিয়ায় স্বামী পরিত্যাগক্ত মহিলার ফাসিঁ নিয়ে আত্মহত্যা !

    সাটুরিয়ায় স্বামী পরিত্যাগক্ত এক মহিলা ফাসিঁ নিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, অত্র উপজেলার ২নং দিঘলীয়া ইউনিয়নের চাচিতারা গ্রামে। নিহতের নাম বাতাসি বেগম। বয়স আনুমানিক ৪৫ বছর।

    স্থানীয়সূত্রে জানা যায়, স্বামী পরিত্যাগক্ত বাতাসি বেগম দুই সন্তান নিয়ে দীর্ঘ দিন যাবৎ চাচিতারা গ্রামে (নিজ বাপের বাড়ীতে) বসবাস করে আসিতেছিলেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে চাচাতে ভাইয়ের বৌও রুমা বেগমের সাথে তার মনোমালিন্য চলে আসছিল। গতকাল রবিবার বাতাসি বেগমের ছেলের ঘরে নাতি পারভেজ (৫) সাথে রুমা আক্তারের ছেলে রুবেল (৭) খেলতে যায়। এই নিয়ে  রুমা বেগম বাতাসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই অপমান সহ্য করতে না পেরে, রাগে-দুঃখে অপমানে বাতাসি বেগম বাড়ীর পাশে কাঠাঁল গাছের সাথে ফাসঁ নিয়ে আত্মহত্যা করেন।

    এ ব্যাপারে দিঘলীয়া ইউনিয়নের ৩ নং ওযার্ডের মেম্বার সুজন মাহামুদ জানান, শুনেছি, চাচাতো ভাইয়ের বৌওয়ের সাথে ঝগড়া করে বাতাসি আত্মহত্যা করেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। ইতিমধ্যে সাটুরিয়া থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। আশা করি, পুলিশ ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।