Category: ঢাকা বিভাগ

  • ২৫ ডিসেম্বর দেশে ফেরছেন তারেক রহমান

    ২৫ ডিসেম্বর দেশে ফেরছেন তারেক রহমান

    চলতি বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরত আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

    মির্জা ফখরুল বলেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আমরা আনন্দের সঙ্গে সমগ্র জাতিকে জানাতে চাইছি। আজকে গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছালেই, সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে।

    সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আমরা আপনাদের জানাতে চাই যে, এই বিষয়টা আপনারা যথাযথ আপনার মূল্য দিয়ে জাতির সামনে তুলে ধরবেন এবং একই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন যেন অত্যন্ত সুন্দর সুষ্ঠভাবে হতে পারে সেই বিষয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন।

    উল্লেখ্য, তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পট পরিবর্তনের পর গ্রেফতার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সে দেশেই আছেন।

    এর আগে, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।

  • ঢাকা-১০ আসনের প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

    ঢাকা-১০ আসনের প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

    ঢাকা-১০ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হওয়ার এ ঘোষণা দেন। ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসন।

    জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

    আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকার গঠনের শুরুতেই উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। তিনি প্রথমে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে শ্রম মন্ত্রণালয় বাদ দিয়ে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি পদত্যাগপত্র জমা দেন।

  • ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হাদি গুলিবিদ্ধ

    ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হাদি গুলিবিদ্ধ

    ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

    শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হন।

    ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, দুপুর ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসেন।  এর মধ্যে একটি মোটর-সাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান।

  • সাটুরিয়ার দড়গ্রামে ‘মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক ‘ফি মেডিকেল সেবাক্যাম্প’ অনুষ্ঠিত

    সাটুরিয়ার দড়গ্রামে ‘মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক ‘ফি মেডিকেল সেবাক্যাম্প’ অনুষ্ঠিত

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের প্রায় ৪ হাজার অসহায় ও নিম্নআয়ের মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে ‘মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও মুন্নু মেডিকেল কলেজ।

    আজ বুধবার স্থানীয় ‘দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়’ মাঠ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিনামূল্যে এই ‘ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্পটি’ পরিচালিত হয়। চিকিৎসাসেবা ক্যাম্পটির উদ্বোধন করেন, মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা।

    এ ব্যাপারে আফরোজা খানম রিতা বলেন, দরগ্রাম-সাটুরিয়ার সাধারণ জনগণ যারা  আর্থিক সমস্যার কারণে হাসপাতালে যেতে পারেন না তাদের ফ্রি চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা ক্যাম্পটি পরিচালনা করেছি। আমাদের এই ‘ফ্রি মেডিকেল ক্যাম্পিং’ মানিকগঞ্জ জেলার সবর্ত্র সারা বছরব্যাপী চলমান থাকবে। বিগত সময়ে বিভিন্ন প্রকার রাজনৈতিক সংর্কীনতার কারণে আমরা জনগনের সামনে দৃশ্যমান থাকতে পারি নাই।

    তিনি আরো জানান, জনগণের উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল সদা-সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল একটি অলাভজনক প্রতিষ্ঠান। আমার পিতা হারুনার রশিদ খান মুন্নুর হাত ধরে এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে যা মানুষের সেবা দেওয়ার লক্ষ্য কাজ করে যাচ্ছে।

    ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্পটি পরিচালনা করেন- মুন্নু মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. আব্দুল করিম, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. বোরহান উদ্দিন আহমেদ, অর্থো-পেডিক বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মানিক, ডেন্টাল সার্জন ডা. কুদরত-ই-হাসান, সহকারী অধ্যাপক ডা. জেসমিন আরেফিন, মানিকগঞ্জ বিএমর সভাপতি ডা. বদরুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমান প্রমুখ।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গাড়াগড়ি সময়ে হঠাৎ করে এমন ফ্রি মেডিকেল ক্যাম্পিং পরিচালনায় বিরুধীপক্ষ নানান সমালোচনা করলেও  দরগ্রাম-সাটুরিয়ার প্রায় ৪ হাজারের অধিক প্রান্তিক ও দরিদ্র নারী-পুরুষ এই সেবা ক্যাম্পিংয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে উপকৃত হয়েছেন একথা সকলের মুখে মুখে।

  • রাজধানী মোহাম্মদপুরের আলোচিত হত্যার দায় স্বীকার করেছে গৃহকর্মী আয়েশা

    রাজধানী মোহাম্মদপুরের আলোচিত হত্যার দায় স্বীকার করেছে গৃহকর্মী আয়েশা

    রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে চুরির অপবাদে মা–মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা (২০) ও তার স্বামী রাব্বি শিকদারকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

    আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার চরকয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

    পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা স্বীকার করেছে যে চুরির অভিযোগে অপমানিত হওয়ার ক্ষোভ থেকেই সে লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে (১৫) হত্যা করেছে।

    তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী—ঘটনার দিন বাসার মালামাল চুরি করে বের হওয়ার চেষ্টার সময় আয়েশা গৃহকর্ত্রী লায়লা আফরোজের হাতে ধরা পড়ে। লায়লা তাকে আটকে পুলিশে ফোন দিতে গেলে, আয়েশা ধারালো ছুরি দিয়ে একের পর এক আঘাত করে তাকে হত্যা করে।

    মায়ের চিৎকার শুনে ঘুম থেকে উঠে নাফিসা ড্রয়িংরুমে আসে। রক্তাক্ত অবস্থায় মাকে দেখে বিস্মিত হয়ে দাঁড়াতেই আয়েশা তাকেও উপর্যুপরি আঘাত করে হত্যা করে। এরপর সে স্কুলড্রেস পরে পালিয়ে যায়।

    গ্রেপ্তারকালে আয়েশার কাছ থেকে উদ্ধার করা হয়—৬ ভরি স্বর্ণ, একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন এবং হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি।

    মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রযুক্তিগত সহায়তা ও গোপন তথ্যের সূত্র ধরে আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে।

    উল্লেখ্য, গত সোমবার (৮ ডিসেম্বর) সকালে ১৪ তলা ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ ও নাফিসাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সুরতহাল প্রতিবেদনে উল্লেখ রয়েছে—লায়লা আফরোজের শরীরে প্রায় ৩০টি ছুরিকাঘাত, আর মেয়ের শরীরে ৪টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

     

  • এনসিপির ১২৫ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন ঘোষণা

    এনসিপির ১২৫ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন ঘোষণা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

    মনোনয়ন প্রাপ্তরা হলেন-
    পঞ্চগড়-১ আসনে মো. সারজিস আলম, ঠাকুরগাঁও-২ আসনে মো. রবিউল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনে, মো. গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুর-৩ আসনে আ হ ম শামসুল মুকতাদির, দিনাজপুর-৫ আসনে ডা. মো. আব্দুল আহাদ, নীলফামারী-২ আসনে ডা. মো. কামরুল ইসলাম দর্পন, নীলফামারী-৩ আসনে মো. আবু সায়েদ লিয়ন, লালমনিরহাট-২ আসনে রাসেল আহমেদ ও লালমনিরহাট-৩ আসনে মো. রকিবুল হাসান জাতীয় নাগরিক পার্টির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    রংপুর-১ আসনে মো. আল মামুন, রংপুর-৪ আসনে আখতার হোসেন, কুড়িগ্রাম-১ আসনে মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম-২ আসনে ড. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম-৩ আসনে ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনি, গাইবান্ধা-৩ আসনে মো. নাজমুল হাসান সোহাগ, গাইবান্ধা-৫ আসনে ডা. আ. খ. ম. আসাদুজ্জামান, জয়পুরহাট-১ আসনে গোলাম কিবরিয়া, জয়পুরহাট-২ আসনে আবদুল ওয়াহাব দেওয়ান কাজল, বগুড়া-৬ আসনে আব্দুল্লাহ-আল-ওয়াকি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মু. নাজমুল হুদা খান (রুবেল খান) এনসিপির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    নওগাঁ-১ আসনে কৈলাশ চন্দ্র রবিদাস, নওগাঁ-২ আসনে মো. মাহফুজার রহমান চৌধুরী, নওগাঁ-৩ আসনে পরিমল চন্দ্র (উরাও), নওগাঁ-৪ আসনে মো. আব্দুল হামিদ, নওগাঁ-৫ আসনে মনিরা শারমিন, নাটোর-২ আসনে আব্দুল মান্নাফ, নাটোর-৩ আসনে অধ্যাপক এস. এম. জার্জিস কাদির, সিরাজগঞ্জ-৩ আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), সিরাজগঞ্জ-৫ আসনে মনজুর কাদের ও সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ।

    এছাড়াও পাবনা-৪ আসনে অধ্যক্ষ ড. মো. আব্দুল মজিদ, মেহেরপুর-১ আসনে মো. সোহেল রানা, মেহেরপুর-২ আসনে অ্যাডভোকেট সাকিল আহমাদ, চুয়াডাঙ্গা-১ আসনে মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, ঝিনাইদহ-১ আসনে অ্যাডভোকেট লাবাবুল বাসার (দয়াল বাসার), যশোর-৪ আসনে মো. শাহজাহান কবীর, মাগুড়া-২ আসনে মোহাম্মাদ তরিকুল ইসলাম, বাগেরহাট-২ আসনে মোল্যা রহমাতুল্লাহ, খুলনা-১ আসনে মো. ওয়াহিদ উজ জামান, খুলনা-২ আসনে ফরিদুল হক, পটুয়াখালী-১ আসনে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও পটুয়াখালী-২ আসনে মুজাহিদুল ইসলাম শাহিন এনসিপির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    এদিকে ভোলা-১ আসনে অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান, বরিশাল-৪ আসনে আবু সাঈদ মুসা, বরিশাল-৫ আসনে মো. নুরুল হুদা চৌধুরী, ঝালকাঠি-১ আসনে ডা. মাহমুদা আলম মিতু, পিরোজপুর-৩ আসনে ড. মো. শামীম হামিদী, টাঙ্গাইল-১ আসনে সাইদুল ইসলাম (শহিদ সাজিদের পরিবার), টাঙ্গাইল-৩ আসনে সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল-৫ আসনে মাসুদুর রহমান রাসেল, টাঙ্গাইল-৭ আসনে খন্দকার মাসুদ পারভেজ, জামালপুর-৪ আসনে ডা. মো. মোশাররফ হোসেন, শেরপুর-১ আসনে ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া ও শেরপুর-২ আসনে খোকন চন্দ্র বর্মণ (আহত) এনসিপির হয়ে এমপি পদে লড়বেন।

    অন্যদিকে ময়মনসিংহ-১ আসনে মো. আবু রেহান, ময়মনসিংহ-৩ আসনে কবি সেলিম বালা, ময়মনসিংহ-৫ আসনে মিয়াজ মেহরাব তালুকদার, ময়মনসিংহ-৬ আসনে জাবেদ রাসিন, ময়মনসিংহ-৭ আসনে অ্যাডভোকেট এ. টি. এম. মাহবুব-উল আলম, ময়মনসিংহ-৯ আসনে আশিকিন আলম (রাজন), ময়মনসিংহ-১১ আসনে তানহা শান্তা, নেত্রকোণা-২ আসনে ফাহিম রহমান খান পাঠান, নেত্রকোণা-৩ আসনে প্রকৌশলী ইফতেখার হোসেন সিদ্দিকী (শামীম), কিশোরগঞ্জ-২ আসনে আবু সাঈদ (সাঈদ উজ্জ্বল) ও কিশোরগঞ্জ-৩ আসনে শেখ খায়রুল কবির আহমেদ জাতীয় নাগরিক পার্টির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    এছাড়াও মুন্সিগঞ্জ-১ আসনে আলী নেওয়াজ, মুন্সিগঞ্জ-২ আসনে মাজেদুল ইসলাম, ঢাকা-১ আসনে মো. রাসেল আহমেদ, ঢাকা-৪ আসনে ডা. জাহিদুল ইসলাম, ঢাকা-৫ আসনে এস এম শাহরিয়ার, ঢাকা-৭ তারেক আহম্মেদ আদেল, ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারা, ঢাকা-১১ আসনে মো. নাহিদ ইসলাম, ঢাকা-১২ আসনে নাহিদা সারওয়ার নিভা, ঢাকা-১৩ আসনে আকরাম হুসাইন, ঢাকা-১৫ আসনে অবসরপ্রাপ্ত মেজর মুহাম্মদ আলমগীর ফেরদৌস, ঢাকা-১৬ আসনে আরিফুল ইসলাম আদীব, ঢাকা-১৭ ডা. তাজনূভা জাবীন, ঢাকা-১৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৯ আসনে ফয়সাল মাহমুদ শান্ত ও ঢাকা-২০ আসনে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ এনসিপির হয়ে এমপি পদে লড়বেন।

    এদিকে গাজীপুর-৬ আসনে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, নরসিংদী-১ আসনে মো. আবদুল্লাহ আল ফয়সাল, নরসিংদী-২ আসনে সারোয়ার তুষার, নরসিংদী-৪ আসনে ডা. মো. মামুনুর রহমান জাহাঙ্গীর, নরসিংদী-৫ আসনে মো. নাজমুল হক সিকদার, নারায়ণগঞ্জ-৪ আসনে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-৫ আসনে আহমেদুর রহমান তনু, রাজবাড়ী-২ আসনে সাইয়েদ জামিল (জামিল হিজাযী) ও ফরিদপুর-৩ আসনে সৈয়দা নীলিমা দোলা জাতীয় নাগরিক পার্টির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    অন্যদিকে গোপালগঞ্জ-১ আসনে প্রলয় কুমার পাল, গোপালগঞ্জ-৩ আসনে মো. আরিফুল দাড়িয়া, শরীয়তপুর-১ আসনে মো. আব্দুর রহমান, সিলেট-১ আসনে এহতেশাম হক, সিলেট-৩ আসনে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, সিলেট-৪ আসনে মো. রাশেল উল আলম, মৌলভীবাজার-৪ আসনে প্রীতম দাশ, হবিগঞ্জ-৪ আসনে নাহিদ উদ্দিন তারেক, ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে মাওলানা আশরাফ উদ্দিন মাহদি, ব্রাক্ষণবাড়িয়া-৩ আসনে মো. আতাউল্লাহ এনসিপির হয়ে এমপি পদে লড়বেন।

    এছাড়াও কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা-৬ আসনে নাভিদ নওরোজ শাহ, চাঁদপুর-১ আসনে আরিফুল ইসলাম, চাঁদপুর-২ আসনে ইসরাত জাহান বিন্দু, চাঁদপুর-৫ আসনে মো. মাহাবুব আলম, ফেনী-৩ আসনে মোহাম্মাদ আবুল কাশেম, নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার মো. ওমর ফারুক, নোয়াখালী-৫ আসনে অ্যাডভোকেট হুমায়রা নূর, নোয়াখালী-৬ আসনে আব্দুল হান্নান মাসউদ, চট্টগ্রাম-৬ আসনে মহিউদ্দিন জিলানী, চট্টগ্রাম-৮ আসনে মো. জোবাইরুল হাসান আরিফ, চট্টগ্রাম-৯ আসনে মো. রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু, চট্টগ্রাম-১০ আসনে সাগুফতা বুশরা মিশমা, চট্টগ্রাম-১১ আসনে মোহাম্মদ আজাদ দোভাষ, চট্টগ্রাম-১৩ আসনে জুবাইরুল আলম মানিক, চট্টগ্রাম-১৪ আসনে মুহাম্মদ হাসান আলীম চট্টগ্রাম-১৫ আসনে আবদুল মাবুদ সৈয়দ, চট্টগ্রাম-১৬ আসনে মীর আরশাদুল হক জাতীয় নাগরিক পার্টির হয়ে সংসদ সদস্য পদে লড়বেন।

    এদিকে কক্সবাজার-১ আসনে মো. মাইমুল আহসাম খান, কক্সবাজার-২ আসনে আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন, কক্সবাজার-৪ আসনে মুহাম্মদ হোসাইন ছাড়াও খাগড়াছড়িতে অ্যাডভোকেট মনজিলা সুলতানা, রাঙামাটিতে প্রিয় চাকমা ও বান্দারবানে মংসা প্রু চৌধুরী এনসিপির হয়ে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

  • সাটুরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে ‘অদম্য নারীদের পুরস্কার প্রদান

    সাটুরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে ‘অদম্য নারীদের পুরস্কার প্রদান

    মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস ২০২৫’ উপলক্ষে অদম্য নারী পুরস্কার শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ট অদম্য নারী সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে ‘উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে’ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া সৈয়দ কালুশাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গনেশ চন্দ্র ঘোষসহ আরো অনেকে।

    অনুষ্ঠান শেষে উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী, সফল জননী নারী, নির্যাতনের দুঃখ স্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীসহ মোট ৫ জন নারীকে ‘অদম্য নারীদের সম্মাননা’ করা হয় এবং তাদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

    অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন ও বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বিভিন্ন গঠন মূলক বক্তব্য তুলে ধরেন।

  • বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর !

    বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর !

    ধর্ম অবমাননা ও মহান আল্লাহকে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ এসকে এম তোফায়েল হাসান জামিন আবেদন নামঞ্জুর করেন।

    এই সময় মামলার শুনানিতে আদালত প্রাঙ্গনে টানটান উত্তেজনা দেখা দেয়। অর্ধশতাধিক আইনজীবী আসামী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) ফাঁসি ফাঁসি চাই, ফাঁসি চাই বলে মিছিল করেন। এসময় উত্তপ্ত জনতাকেও আদালতের বাইরে অবস্থান করতে দেখা যায়।

    মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পিপি আ.ফ.ম নুরতাজ আলম বাহার বলেন, ‘বাউলরা যেন ভবিষ্যতে আল্লাহ ও কোরআন না জেনে, না বুঝে মনগড়া বক্তব্য না দেন, সেটি বিষয়টি নিশ্চিত করতে আমরা আদালতে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। আদালত আমাদের দেওয়া নথির তথ্য সঠিক পাওয়ায় ওই বাউলের জামিন নামঞ্জুর করেছেন।’

    উল্লেখ্য, গত ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসরে বাউল আবুল সরকার ইসলামধর্ম ও আল্লাহকে নিয়ে কূটক্তি করে কথা বলেন। এতে ইসলাম ধর্মের অবমাননা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির উসকানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।

    ওই মামলায় আবুল সরকারকে গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    মামলার এজাহারে বলা হয়, ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ইসলাম ও মহান আল্লাহর সৃষ্টি নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তাঁর এই মন্তব্যের ভিডিও  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা বাংলাদেশে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে।

     

  • সাটুরিয়ায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকির অভিযোগ, থানায় জিডি !!

    সাটুরিয়ায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকির অভিযোগ, থানায় জিডি !!

    মানিকগঞ্জের সাটুরিয়ায় শিক্ষকের বিরুদ্ধে সাংবাদিককে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ  উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম জুয়েল শিকদার। তিনি অত্র উপজেলার ‘বেংরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলে জানা গেছে।

    অভিযোগকারী দৈনিক মানবকণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার স্বপন রানা জানান, শিক্ষকদের ক্লাসে ফেরার প্রজ্ঞাপন নিয়ে গত ৬ ডিসেম্বর আমি আমার নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করি। সেই পোস্টকে কেন্দ্র শিক্ষক জুয়েল শিকদার আমার ব্যক্তিগত নম্বরে ফোন দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মেসেঞ্জারে কল দিয়ে পোস্টটি ডিলিট করার জন্য চাপ দেন এবং আমাকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি প্রদান করেন।

    এর কিছুক্ষণ পরই তিনি আমাকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি আপত্তিজনক পোষ্ট করেন।

    শিক্ষক জুয়েল শিকদারের ফেসবুক পোষ্ট-

    এমতাবস্থায় আমি নিজেকে নিরাপদ মনে করছি না বিধায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছি এবং আগামীকাল মামলা করবো।”

    এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক জুয়েল শিকদার জানান, স্বপন রানা ব্যক্তিগত ভাবে আমার পরিচিত। সে আমরা ছোট ভাইয়ের মত। হাসি-তামাশার চলে অসতকর্তাবসতঃ পোষ্টিটি করা হয়েছে। এই ব্যাপারে আমি সত্যিকার অর্থেই লজ্জিত ও অনুতপ্ত।

    শিক্ষকের এমন অশ্রাব স্ট্যাটাসে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষা সংশ্লিষ্টদের মতে, একজন শিক্ষকের এমন আচরণ শুধু শৃঙ্খলাভঙ্গই নয়; শিক্ষকের মর্যাদা ও সামাজিক দায়িত্ববোধকেও প্রশ্নবিদ্ধ করেছে।

  • ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত !

    ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত !

    আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৬টা ১৪ মিনিটে হালকা এই কম্পনটি হয়। ইন্ডিয়ান সেন্টার অফ সিসমোলজি নিশ্চিত করেছে যে ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.১।

    ইউরো-মেডিটেরিনিয়ান সিসমোলজি সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র-স্থল ছিল নরসিংদী অঞ্চল।

    তারা জানায়—উৎপত্তি হয়েছে টঙ্গী থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে এবং নরসিংদী শহর থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

    আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন বিভাগও ঘটনাটি নিশ্চিত করেছে। বিভাগের কর্মকর্তা রুবাঈয়্যাত কবীর জানান, কম্পনের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। তিনি বলেন, “মাত্রা তুলনামূলক কম হওয়ায় এটি একটি মৃদু ভূমিকম্প হিসেবে ধরা হয়।”

    এর দুই দিন আগেও, সোমবার দিবাগত রাতে কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রাত ১২টা ৫৭ মিনিটে স্থানীয় বাসিন্দারা কম্পন টের পেয়েছিলেন বলে জানান।

    বারবার ভূমিকম্পের এ অনুভূতি দেশে ভূ-তাত্ত্বিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন।