Category: ঢাকা বিভাগ

  • লতিফ সিদ্দিকীর জামিন বহাল

    লতিফ সিদ্দিকীর জামিন বহাল

    শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের জামিনাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বেঞ্চ সোমবার (১০ নভেম্বর) এ আদেশ দেন।

    তবে অপর আসামি সাংবাদিক মনজুরুল আলম পান্নার জামিন শুনানি একসপ্তাহ মুলতবি রাখা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসনের হাইকোর্ট বেঞ্চ পৃথক আবেদনে তাদের জামিন দেন।

    একই দিন জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। রোববার আপিল বিভাগের চেম্বার আদালত এ আবেদনের ওপর শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।

    আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না, সারা হোসেন ও রমজান আলী শিকদারগত ২৯ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও ঢাবি অধ্যাপক কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

    ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম মামলাটি দায়ের করেন।

    অন্য আসামিরা হলেন-মো. আব্দুল্লাহ আল আমিন (৭৩), মঞ্জুরুল আলম (৪৯), কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল (৭২), গোলাম মোস্তফা (৮১), মো. মহিউল ইসলাম ওরফে বাবু (৬৪), মো. জাকির হোসেন (৭৪), মো. তৌছিফুল বারী খাঁন (৭২), মো. আমির হোসেন সুমন (৩৭), মো. আল আমিন (৪০), মো. নাজমুল আহসান (৩৫), সৈয়দ শাহেদ হাসান (৩৬), মো. শফিকুল ইসলাম দেলোয়ার (৬৪), দেওয়ান মোহম্মদ আলী (৫০) ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম (৬১)।

  • গ্রামীণ ব্যাংকের সাটুরিয়া শাখায় অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পুলিশ সুপার পরিদর্শন

    গ্রামীণ ব্যাংকের সাটুরিয়া শাখায় অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পুলিশ সুপার পরিদর্শন

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের তেবারীয়া এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের সাটুরিয়া শাখায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে মানিকগঞ্জ পুলিশ সুপার মোচ্ছা: ইয়াসমিন খাতুন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: সালাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শনকরেছেন।

    রবিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার গ্রামীণ ব্যাংকের সাটুরিয়া শাখার সামনের অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। ঘটনাটি নাশকতা বলে ধারণা করা হচ্ছে, তবে কে বা কারা এর সঙ্গে জড়িত,সে সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। ​ ​

    সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল-মামুন বিষয়টি নিশ্চিত করে ​তিনি জানান,এই নাশকতার ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে।

  • মানিকগঞ্জের নতুন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা

    মানিকগঞ্জের নতুন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা

    মানিকগঞ্জের নবাগত (নতুন) জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন না

    জমুন আরা সুলতানা।  ৯ নভেম্বর বিকেলে রাষ্ট্রপ্রতির আদেশক্রমে এই পদায়ন করা হয়।

    তিনি মানিকগঞ্জ জেলা প্রশাসক হিসেবে পদায়ানের আগে খাগড়াছড়ির স্থানীয় সরকার বিভাগে নিষ্ঠার সাথে উপপরিচালক এর দায়িত্বে কর্মরত ছিলেন। তিনি মানিকগঞ্জ জেলা প্রশাসক ড.মনোয়ার হোসেন মোল্লার স্থলাভিষিক্ত হলেন।

    মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লাকে অন‍‍্যত্র ডাক ও টেলিযোগাযোগ বিভাগে বদলি করা হয়েছে।

  • ১৪ জেলায় নতুন ডিসি

    ১৪ জেলায় নতুন ডিসি

    সরকার আরো ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

    নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো—ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।

    নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—
    পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল্লাহ আল মাসউদ (ঝিনাইদহ), ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার মো. ইউসুপ আলী (জামালপুর), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার (মেহেরপুর), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা (কিশোরগঞ্জ), নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মো. মমিন উদ্দিন (ঝালকাঠি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আরিফ-উজ-জামান (গোপালগঞ্জ)।

    এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন চুয়াডাঙ্গা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামান পঞ্চগড়, প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক মো. আল-মামুন মিয়া জয়পুরহাট, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমান ময়মনসিংহ, খাগড়াছড়ির জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জ এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক মো. নাজমুল ইসলাম সরকার চাঁদপুরের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

  • জুলাই সনদে নোট অব ডিসেন্ট থাকবে না’

    জুলাই সনদে নোট অব ডিসেন্ট থাকবে না’

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না। যা ঐকমত্য হয়েছে জনগণ বাকিটা ঠিক করবে। জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে। আমরা আশা করি খুব দ্রুতই জুলাই সনদের আইনের ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাবো। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।

    শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমিতে ইউনির্ভাসিটি টিচার্স ফোরাম (ইউটিএফ) এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

    তিনি বলেন, আমরা চাই আগামীর সংসদ এবং যে সংস্কার পরিষদ হবে সেখানে তরুণ, শিক্ষক, নারী, সংখ্যালঘু এবং নানান সমাজের পেশাজীবী সকলে মিলে আমরা জুলাই সনদের পথে রয়েছি সেটা বাস্তবায়িত হবে। তার আগে অবশ্যই আমাদের এখনকার যে দাবি দাওয়া গণভোট, এবং আমরা বলেছি জুলাই সনদের অর্ডার ড. মুহাম্মদ ইউনুসকেই দিতে হবে।

    নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনে গণঅভ্যুত্থানের অংশীদার যারা তাদের সকলকে পার্লামেন্টে থাকা উচিত। সেই পার্লামেন্টের সংস্কার পরিষদ হবে নতুন সংবিধান নিয়ে কাজ হবে। সেখানে শিক্ষকদের অবশ্যই অংশগ্রহণ প্রয়োজন। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করবো।

  • লতিফ সিদ্দিকীর জামিন স্থগিত চায় রাষ্ট্রপক্ষ

    লতিফ সিদ্দিকীর জামিন স্থগিত চায় রাষ্ট্রপক্ষ

    শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

    বৃহস্পতিবার (৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল। এর আগে বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসনের হাইকোর্ট বেঞ্চ পৃথক আবেদনে তাদের জামিন দেন।

    সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল বলেন, আমাদের আবেদন হয়ে গেছে। আজকে শুনানি হয়নি, রোববার হয়ে যাবে আশা করি।

    হাইকোর্টে পৃথক আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না, সারা হোসেন ও রমজান আলী শিকদার।

    রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল।

    এর আগে গত ২৯ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও ঢাবি অধ্যাপক কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

    অন্য আসামিরা হলেন—মো. আব্দুল্লাহ আল আমিন (৭৩), মঞ্জুরুল আলম (৪৯), কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল (৭২), গোলাম মোস্তফা (৮১), মো. মহিউল ইসলাম ওরফে বাবু (৬৪), মো. জাকির হোসেন (৭৪), মো. তৌছিফুল বারী খাঁন (৭২), মো. আমির হোসেন সুমন (৩৭), মো. আল আমিন (৪০), মো. নাজমুল আহসান (৩৫), সৈয়দ শাহেদ হাসান (৩৬), মো. শফিকুল ইসলাম দেলোয়ার (৬৪), দেওয়ান মোহম্মদ আলী (৫০) ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম (৬১)।

  • খালেদা জিয়ার আসনে ছাড় দেওয়া হবে: নাহিদ ইসলাম

    খালেদা জিয়ার আসনে ছাড় দেওয়া হবে: নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অগ্রনী ভূমিকা রেখেছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ তাদের আসনে ছাড় দেওয়া হবে।”

    বুধবার (৫ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের গোদনাইলে প্রয়াত জুলাই যোদ্ধা গাজী সালাহউদ্দিন উদ্দিনের পরিবারের সাথে দেখা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, “বর্তমানে রাজনীতিতে পেশীশক্তি, কালো টাকার মালিক, স্থানীয়ভাবে যারা গডফাদারগিরি করে তারা নির্বাচনে দাঁড়ায়- সেই অপসংস্কৃতি চ্যালেঞ্জ করতে চাই। যারা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষের পাশে থাকে, এমন ব্যক্তিকে আমরা জাতীয় সংসদে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই।”

    একটি সমঝোতা বা জোটগত রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে হতে পারে বলেও মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা আল আমিন, আহমেদুর রহমান তনুসহ আরো অনেকে।

  • বড় সুপারমুন দেখা যাবে আজ

    বড় সুপারমুন দেখা যাবে আজ

    চলতি বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ বা সুপারমুন দেখা যাবে বুধবার (৫ নভেম্বর)। বছরের তিনটি পরপর সুপারমুনের মধ্যে এটি দ্বিতীয়।

    সুপারমুন ঘটে যখন চাঁদ নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছে আসে, সেই সময় পূর্ণিমা হয়। আর ওইসময় চাঁদ সাধারণ সময়ের তুলনায় অনেক বড় আর ঝলমলে দেখায়।

    এদিন চাঁদ পৃথিবী থেকে প্রায় ৩ লাখ ৫৭ হাজার কিলোমিটার দূরত্বে থাকবে, যা ২০২৫ সালের সবচেয়ে কাছে আসা পরিপূর্ণ চাঁদ। সবচেয়ে ভালোভাবে চাঁদ দেখা যাবে সূর্যাস্তের সময়, যখন এটি পূর্ব আকাশে উঠবে।

    রাত যত এগোবে এবং চাঁদ আকাশের উচ্চতায় উঠবে, তখন এটি ছোট মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে চাঁদের আকার এবং উজ্জ্বলতা অপরিবর্তিত থাকবে।

    তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান

  • শাপলা কলিতে এনসিপির নিবন্ধন

    শাপলা কলিতে এনসিপির নিবন্ধন

    সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শাপলা কলি প্রতীকসহ চূড়ান্ত নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

    মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

    সচিব বলেন, বাংলাদেশ আমজনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদীকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হয়েছে। তবে বাকি দুটি দলের প্রতীক এখনো চূড়ান্ত করা হয়নি।

  • মানিকগঞ্জে বিএনপির দলীয় প্রার্থী রিতা-শান্ত

    মানিকগঞ্জে বিএনপির দলীয় প্রার্থী রিতা-শান্ত

    মানিকগঞ্জের দুইটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মানিকগঞ্জ-২ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান শান্ত, আর মানিকগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।

    সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির দিনব্যাপী বৈঠক শেষে সন্ধ্যায় ২৩৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে মানিকগঞ্জ-১ আসনের প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি।

    এ বিষয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “মানিকগঞ্জ-১ আসনে প্রার্থী নির্ধারণ করা হয়নি, ওই আসনটি আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে উপযুক্ত প্রার্থী ঘোষণা করা হবে।দীর্ঘদিন ধরে জেলা বিএনপির রাজনীতিতে সক্রিয় আফরোজা খানম রিতা এর আগে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    বর্তমানে তিনি দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মঈনুল ইসলাম খান শান্তও বিএনপির তৃণমূল পর্যায়ে সুপরিচিত মুখ। তিনি অতীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন।

    দলের কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, এবারের ঘোষিত প্রার্থী তালিকায় অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয় করা হয়েছে। মাঠে সক্রিয়, পরীক্ষিত ও জনপ্রিয় নেতাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

    এদিকে প্রার্থী ঘোষণা হওয়ার পরই মানিকগঞ্জ জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে। ফেসবুক, এক্স (টুইটার) ও হোয়াটসঅ্যাপে রিতা ও শান্তকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিচ্ছেন তাঁদের অনুসারী ও সমর্থকেরা। অনেকেই মন্তব্য করছেন, “দীর্ঘদিন মাঠে থাকা নেতাদের প্রতি দলের আস্থা রাখায় তৃণমূল নেতাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।”

    জেলা বিএনপির একাধিক নেতা জানান, শান্ত ও রিতার মনোনয়ন ঘোষণায় দলের কর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। তাঁরা আশা করছেন, আসন্ন নির্বাচনে বিএনপি মানিকগঞ্জের আসনগুলোতে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।