Category: ঢাকা বিভাগ

  • সাটুরিয়ায় মাওলানা দেলওয়ার হোসাইনের সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

    সাটুরিয়ায় মাওলানা দেলওয়ার হোসাইনের সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

    বাংলাদেশ জামায়াতে ইসলামী সাটুরিয়া উপজেলার মহিলা বিভাগের উদ্যোগে দাড়িপাল্লা প্রতিকের প্রার্থীর সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক নারী অংশ নেয়।

    শনিবার বিকেলে দরগ্রাম ইসলামিয়া ফাযিল মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা (উঃ) অঞ্চল সহকারী পরিচালক ও মানিকগঞ্জ ৩নং (মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়া উপজেলার) আসনে এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন।

    এতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে একটি কল্যাণকর বাংলাদেশ গঠনের লক্ষে পরীক্ষিত সৎ যোগ্য দক্ষ দেশপ্রেমিক প্রার্থীদের পক্ষে ভাইদের পাশাপাশি বোনদেরকেও যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

    সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, মহিলা বিভাগ ঢাকা (উঃ) অঞ্চল পরিচালিকা ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নাজমুন নাহার নাজমা, ঢাকা (উঃ) অঞ্চল সহকারী পরিচালিকা সোনিয়া ফেরদৌসী ছন্দা, মানিকগঞ্জ জেলা মহিলা বিভাগ সেক্রেটারি নাজমুন নাহার সুমি। স্বাগত বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য ও মানিকগঞ্জ ৩ নং আসনের নির্বাচন পরিচালিকা বেগম খাদীজা।

    এতে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা মহিলা জামায়াতের সভানেত্রী মিসেস শিউলি বেগম। এবং সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক মানিকগঞ্জ জেলা সভানেত্রী মিসেস শামসুন্নাহার।

  • মানিকগঞ্জে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    মানিকগঞ্জে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মানিকগঞ্জ সার্কিট হাউস কনফারেন্স রুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে “গণমাধ্যমের অপসংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন মানিকগঞ্জের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

    কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোছাঃ ইয়াসমিন খাতুন এবং রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের উপদেষ্টা আব্দুস সবুর।

    কর্মশালার সভাপতিত্ব করেনঃ মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মানোয়ার হোসেন মোল্লা।

    দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা, সংবাদ যাচাই প্রক্রিয়া ও নৈতিক সাংবাদিকতা বিষয়ক নানা দিক তুলে ধরা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সার্টিফিকেট প্রদান করা হয়।

    কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতার পেশায় সঠিক তথ্য যাচাই ও নৈতিকতা রক্ষা অত্যন্ত জরুরি। অপসংবাদিকতা রোধে প্রতিটি সাংবাদিককে সচেতন ভূমিকা পালন করতে হবে।

    শেষে আয়োজক ও অতিথিবৃন্দ সাংবাদিকদের প্রতি শুভকামনা জানিয়ে বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে একটি সচেতন সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান।

  • শাপলা কলি’ নয়, ‘শাপলা’ প্রতীক চায় এনসিপি

    শাপলা কলি’ নয়, ‘শাপলা’ প্রতীক চায় এনসিপি

    নির্বাচন কমিশনের (ইসি) তালিকায় ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত হওয়ার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা ‘শাপলা কলি’ নয়, ‘শাপলা’ প্রতীক চায়।

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত হওয়ার পর এ কথা জানান এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

    অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, ‘আমরা ‘শাপলা কলি’ নয়, শাপলা প্রতীক চাই। ইসি আগে জানিয়েছিল শাপলা অন্তর্ভুক্ত করা যাবে না, কিন্তু এখন যেহেতু ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত হয়েছে, তারা চাইলে শাপলাও অন্তর্ভুক্ত করতে পারবে। আমরা কলি নয়, শাপলা ছাড়া অন্য কোনো বিকল্প বিবেচনা করছি না।’

    এর আগে আজ দুপুরে তালিকায় ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে ইসি।

  • শিবালয়ে পরকীয়ার জেরে মা-মেয়ে খুন, মূলহোতা গ্রেপ্তার

    শিবালয়ে পরকীয়ার জেরে মা-মেয়ে খুন, মূলহোতা গ্রেপ্তার

    মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মা ও মেয়েকে হত্যার ঘটনায় পরকীয়ার সূত্রে জড়িত মূলহোতা সুজনকে (২৭) গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে টাঙ্গাইলের নাগরপুর এলাকা থেকে র‍্যাবের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

    নিহতরা হলেন, শিবালয় উপজেলার জাফরগঞ্জ ভাঙ্গাবাড়ি গ্রামের মাছ ব্যবসায়ী আব্দুল রাজ্জাক শেখের স্ত্রী স্মৃতি বেগম (৩০) এবং তাদের তিন বছরের কন্যা মরিয়ম।

    ঘটনার সূত্রে জানা গেছে, উপজেলার সাতুরিয়া গ্রামের সাঈদ শেখের ছেলে বিদেশ ফেরত সুজনের সাথে স্মৃতির প্রেমের সম্পর্ক ছিল। সুজন বাড়ি আসার পর স্মৃতি তার সাথে কথা বলে বাড়িতে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এর মধ্যে সুজনের অন্যত্র বিয়ে ঠিক হয়।

    গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে সুজন স্মৃতি বেগম ও তার কন্যা মরিয়ম কে হত্যা করে যমুনা নদীতে ফেলে দেয়। পরদিন শুক্রবার সকালে যমুনা নদীর তীরে মরিয়মের মরদেহ ভেসে ওঠে।

    ঘটনার রাতে সুজন ফোনে ডেকে নিয়ে স্থানীয় একটি পেয়ারা বাগানে স্মৃতিকে গলা টিপে হত্যা করে। এ সময় ঘটনাটি দেখে ফেলায় তার ছোট মেয়ে মরিয়ম কেও হত্যা করে। মরিয়মের মরদেহ গলায় দড়ি বেঁধে যমুনা নদীতে ফেলে দেয়, আর স্মৃতির লাশ বস্তায় ভরে নদীতে নিক্ষেপ করে সুজন।

    নিহত স্মৃতির স্বামী আব্দুল রাজ্জাক শেখ বলেন, গত বৃহস্পতিবার রাতভর আমি মাছ ধরতে নদীতে ছিলাম। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি আমার মেয়ে মরিয়মের মরদেহ নদীতে ভেসে উঠেছে। এরপর থেকেই স্ত্রী স্মৃতির কোনো সন্ধান পাচ্ছি না।

    শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, ২৪ অক্টোবর সকালে যমুনায় শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার ও পরিচয়ে সনাক্তের পর হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু হয়।

    ভিক্টিমের মোবাইল ফোনের কল সূত্র ধরে ঘটনার তথ্য-উপাত্ত্বের ভিত্তিতে বিদেশ ফেরত সুজনকে আটক করি। তার স্বীকারোক্তিতে লাশ উদ্ধারের জন্য ডুবুরির দল নিয়ে তল্লাশি চালানো হয়েছে। তবে, স্মৃতির লাশ এখনো পাওয়া যায়নি।

  • সাটুরিয়ায় বাঁশের সাঁকো থেকে পিছলে পড়ে শিশুর মৃত্যু !

    সাটুরিয়ায় বাঁশের সাঁকো থেকে পিছলে পড়ে শিশুর মৃত্যু !

    মানিকগঞ্জের সাটুরিয়ার গাজীখালিতে বাঁশের সাঁকো থেকে পিছলে পড়ে ইয়াসিন মাহমুদ মুরাদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

    ইয়াসিন মাহমুদ মুরাদ সাটুরিয়া সদর ইউনিয়নের বৈলতলা গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

    জানা গেছে, বৈলতলা মুকদমপাড়া হাফিজিয়া মাদরাসা থেকে বাড়ি এসে ইয়াসিন মাহমুদ মুরাদ খেলতে বাইরে যায়। খেলার এক পর্যায়ে বাড়ির পেছনের গাজিখালী নদীর বাঁশের সাঁকোতে গেলে, হঠাৎ পিছলে নদীতে পড়ে তলিয়ে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা ঘনালেও পরিবার ও আশপাশের লোকজন খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।

    পরদিন (২৮ অক্টোবর) সকাল ৬টার দিকে স্থানীয় বাসিন্দা খোরশেদ আলমনদীতে গেলে পানিতে ইয়াসিন মাহমুদ মুরাদের দেহ ভাসতে দেখতে পান। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে লাশটি উদ্ধার করে।

  • মানিকগঞ্জে গার্মেন্টস কারখানার সিওও কর্তৃক সরকারি কর্মকর্তাকে লাঞ্ছনার ঘটনা ধামাচাপার চেষ্টার অভিযোগ

    মানিকগঞ্জে গার্মেন্টস কারখানার সিওও কর্তৃক সরকারি কর্মকর্তাকে লাঞ্ছনার ঘটনা ধামাচাপার চেষ্টার অভিযোগ

    মানিকগঞ্জের সাটুরিয়ায় তারাসিমা অ্যাপারেলস লিমিটেডের প্রোডাকশন সিওও কর্তৃক একজন সরকারি কর্মচারীকে লাঞ্ছিত করার ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।

    অভিযুক্তদের মধ্যে রয়েছেন তারাসিমা অ্যাপারেলস লিমিটেডের দুই কর্মকর্তা, একজনের নাম হাবিবুর রহমান হাবিব বলে জানা যায়। তাঁরা শ্রীলঙ্কার নাগরিক ও ঘটনার মূল অভিযুক্ত প্রোডাকশন সিওও শাশাংকা জয়া উইকরমাকে সঙ্গে নিয়ে ঘটনাটি মিটমাট করার জন্য বিভিন্ন সরকারি দপ্তরে যোগাযোগ করছেন।

    ২৭( অক্টোবর) সোমবার তাদেরকে জেলা নির্বাহী প্রকৌশলী অধিদপ্তর (এলজি ইডি) কার্যালয়ে তাদের দেখা যায়। ​জানা যায়,সম্প্রতি ঢাকা-আরিচামহাসড়কের নয়াডিঙ্গি এলাকায় একটি সেতুর কাজের কারণে তারাসিমা অ্যাপারেলস লিমিটেড কর্তৃপক্ষ তাদের কারখানার ব্যবহৃত পানি পরিশোধন ও নিষ্কাশনের পাইপলাইন সরাতে ও মেরামতের অনুমোদনের জন্য উপজেলা প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)-এর কাছে আবেদন করে।

    এই আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো: আব্দুল আলীম তদন্তের জন্য কারখানার ভেতরে যান। ​কারখানা কর্তৃ-পক্ষের সঙ্গে আলোচনার সময় হঠাৎ করেই প্রোডাকশন সিওও সেখানে উপস্থিত হয়ে সরকারি কর্মচারীর সঙ্গে অত্যন্ত রূঢ় ও আপত্তিকর ভাষায় কথা বলতে শুরু করেন।

    পরিস্থিতি একপর্যায়ে সহিংস রূপ নেয় যখন সিওও উপস্থিত লোকজনের সামনেই সরকারি কর্মচারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এমনকি তাঁর ছবি ও ভিডিও ধারণ করে তাঁকে কারখানা থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।

    ​তথ্য অনুসন্ধানে জানা গেছে, শ্রীলঙ্কার নাগরিক শাশাংকা জয়া উইকরমা কুমিল্লার বারিদি গার্মেন্টস লিমিটেড-এর ওয়ার্ক পারমিটে বাংলাদেশে এসেছেন এবং ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে বিটপি গ্রুপের তারাসীমা অ্যাপারেলস লিমিটেড-এ প্রোডাকশন সিওও হিসেবে কর্মরত আছেন।

    এ বিষয়ে উক্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তারা বলেন, আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। আমরা শাশাংকা জয়া উইকরমাকে জেলা নির্বাহী প্রকৌশলীর সঙ্গে দেখা করার জন্য নিয়ে গিয়েছিলাম।

  • নির্বাচনী জোট নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সারজিস

    নির্বাচনী জোট নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সারজিস

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, কোনো দলের সঙ্গে নির্বাচনী জোটের বিষয়ে এনসিপি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

    তবে যারা জুলাই সনদের প্রতিটি সংস্কার বাস্তবায়নে এবং জুলাই শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে, প্রয়োজনে তাদের সঙ্গে জোট গঠন করা যেতে পারে।‎

    সোমবার(২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে মানিকগঞ্জ শহরের সিটি ড্রিম কনভেনশন সেন্টারে জেলা নাগরিক পার্টির সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ‎সারজিস আলম আরও বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। ফেব্রুয়ারিতেও নির্বাচন হতে পারে। কিন্তু তার আগে সরকারকে জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে, জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে এবং দৃশ্যমান বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। পাশাপাশি নির্বাচন স্বাধীন ও নিরপেক্ষ হতে হবে। তাহলে ফেব্রুয়ারির নির্বাচনে আমাদের কোনো সমস্যা থাকবে না।‎

    সারজিস বলেন, শাপলা প্রতীক না দেয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত নির্বাচন কমিশন আইনগত ভিত্তি দেখাতে পারেনি। নির্বাচন কমিশন যদি তাদের মন মত স্বেচ্ছা-চারি আচরণ করে বলে থাকে যে এনসিপি শাপলা প্রতীক পাবে না।

    তাহলে ওই স্বেচ্ছাচারি নির্বাচন কমিশন আগামীর বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে না। তাদের ওপর দেশের মানুষের আস্থা থাকবে না এবং এনসিপিরও নির্বাচন কমিশনের ওপর আস্থা থাকবে না। আর গণভোট জুলাই সনদের পক্ষে আসলে এনসিপি যে কোনো দিন স্বাক্ষর করবে।

    ‎সারজিস আলম আরও বলেন, নির্বাচন কমিশন নিশ্চয় কোন ব্যক্তি হোক, কোন প্রতিষ্ঠান হোক বা কোন রাজনৈতিক দল হোক, তাদের দ্বারা প্রভাবিত হচ্ছে। এজন্য নির্বাচন কমিশন তাদের সত্তা, স্বাধীনতা ও সক্রিয়তা বজায় রাখতে পারছেন না।‎

    এ সময় এনসিপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, এনসিপির মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী জাহিদ তালুকদার ও যুগ্ম-সমন্বয়কারী এ.এইচ.এম মাহফুজসহ অন্যরা উপস্থিত ছিলেন।‎

  • মানিকগঞ্জে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ভুয়া আইনজীবী আটক

    মানিকগঞ্জে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ভুয়া আইনজীবী আটক

    হত্যা মামলার আসামীকে জামিন পাইয়ে দেয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মানিকগঞ্জে এক ভুয়া আইনজীবীকে আটক করা হয়েছে।

    রবিবার বেলা তিনটার দিকে মানিকগঞ্জ আদালত চত্বর থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জেলা আইনজীবী সমিতির কয়েকজন সদস্য ও ভুক্তবোগীর স্বজনরা।

    আটককৃত ভুয়া আইনজীবীর নাম স্বপন মিয়া। মানিকগঞ্জ জেলার দৌলত-পুর উপজেলার মীর হাটাইল গ্রামের নাজিমুদ্দিনের ছেলে।

    জানা গেছে, হত্যা মামলায় গ্রেফতারকৃত এক আসামীর জামিন পাইয়ে দেয়ার কথা বলে এক লাখ সাত হাজার টাকা হাতিয়ে নিয়েছে স্বপন মিয়া। এরপর হাইকোর্টের একটি ভুয়া জামিননামা বানিয়ে আসামীর জামিন হয়েছে দাবি করে আরো পঁচিশ হাজার টাকা দাবি করে সে। তার কথাবার্তা সন্দেহজনক হলে অন্যান্য আইনজীবীদের সহায়তায় ভুয়া আইনজীবীকে আটক করে আসামীর স্বজনরা।

    এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, ভুক্তভোগীরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • মানিকগঞ্জে সাবেক  ছাত্র শিবির নেতাকর্মী  প্রীতি সন্মেলন অনুষ্ঠিত

    মানিকগঞ্জে সাবেক  ছাত্র শিবির নেতাকর্মী  প্রীতি সন্মেলন অনুষ্ঠিত

    ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নব নির্বাচিত জিএস এস এম ফরহাদ বলেছেন, কল্যানকর কাজ আর হৃদয় ভরা ভালবাসা নিয়ে আমাদের কাজ করতে হবে।ভালবাসা দিয়েই ভালবাসা অর্জন করতে হয়। মিথ্যা অপপ্রচার, ঘৃনা,নিন্দা আর বিরোধিতার মোকাবেলায় আমাদের কল্যানকর কাজ আর ভালবাসা দিয়ে তাদের হৃদয় জয় করতে হবে।

    আমরা দল মত, মতাদর্শ, বিরোধীমত কাউকেই শক্রু মনে না করে সবার নিকটই সত্যের দাওয়াত পৌছে দিতে হবে।সবাইকে নিয়েই আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ কে এক আর্দশ,সম্মৃদ্ধ বাংলাদেশ হিসাবে গড়ে তুলবো ইনশা-আল্লাহ।

    শনিবার সকালে জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে  মানিকগঞ্জ সাংস্কৃ-তিক সংসদের আয়োজিত সাবেক ছাত্র  শিবির নেতা কর্মীদের  প্রীতি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

    এতে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা  উত্তরাঞ্চলের সহকারী পরিচালক, মানিকগঞ্জ -৩ নং আসনে জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন।

    প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, মানিকগঞ্জ -২ নং আসনের জামায়াতের এমপি প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ -১নং আসনের জামায়াতের এমপি  প্রার্থী ডাঃ আবু বকর সিদ্দিক, জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম।

    অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা দেলওয়ার হোসাইন বলেন, যে জাতি নিজে-দের ভাগ্য উন্নয়নের চেষ্টা করে না,আল্লাহও তাদের কোন পরিবর্তন করে না।যদি নিজেরা নিজেদের জন্যে চেষ্টা করে মহান আল্লাহ তাদের কে সাহায্য করে।

    বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে,জীবন দিয়ে ফ্যাসিস্টদের বিতাড়িত করে তাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টার প্রাথমিক পরিক্ষায়  উত্তীর্ণ হয়েছে ইনশাআল্লাহ। এবার সত্য প্রতিষ্ঠায়,দেশকে সন্ত্রাস,চাঁদাবাজ, দূর্নীতি মুক্ত একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে কাজ করতে হবে।। ইনশাআল্লাহ এবার বাংলাদেশই বিজয়ী হবে।

    প্রধান আলোচক মুহাম্মদ জাহিদুর রহমান বলেন,আমরা কোন সংঘাত কিম্বা বিরোধ চাই না,আমরা এক সম্প্রীতির বাংলাদেশ চাই।আমি সম্প্রীতির পরিবেশ তৈরি করতে চাই করতে চাই। আমি এক মঞ্চে সকল প্রতিদ্বন্ধী সকল প্রার্থীর সাথে কথা বলতে চাই। মানুষ নতুন এক বাংলাদেশ দেখার অপেক্ষায় আছে।

    ডাকসু, জাকসু ,রাকসু ,চাকসু প্রমান করে বাংলাদেশের মানুষ তাদের প্রাণের বাংলাদেশ গড়ার অপেক্ষায় আছে। আগামী ভোটে মানুষ তাদের হৃদয়ের ভালবাসা প্রকাশ করবে ইনশাআল্লহ।

    ডাঃ আবু বকর সিদ্দিক বলেন,আমি ভোট চাইতে গেলে গ্রামের মানুষ আমার নিকট চিকিৎসা নিতে আসে।আমার নির্বাচনী প্রচারনা চিকিৎসা ক্যাম্পে পরিনত হয়ে যায়।

    আমি নির্বাচিত হই আর না হই,ইনশাআল্লাহ আমি আমার মা-বোন,ভাই-চাচা তথা এলাকার মানুষের চিকিৎসা সহ খেদমত চালিয়ে যাব।ময়দানে না গেলে মানুষ যে আমাদের এতো ভালবাসি তা বুঝতে পারতাম না।মানুষ তাদের মনের অভিব্যাক্তি এবার প্রকাশ করবে ইনশাআল্লাহ।

    জেলা আমীর হাফেজ মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, সাবেক ভাইদের দায়িত্ব নিয়ে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে।মানুষ মুক্তির জন্যে, সুন্দর একটি বাংলাদেশ দেখার অপেক্ষায় আছে। এই মুক্তির মিছিলে সবাইকে আবার পূর্ণ শক্তি দিয়ে কাজ করতে হবে।

    অনুষ্ঠানেসাবেক শিবির নেতা এড জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে জামায়াতের দৌলত-পুর উপজেলা  আমীর মাওলানা আব্দুল মান্নানের  পরিচালনায় অনু-ষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের শুরা সদস্য সাবেক মানিকগঞ্জ জেলা শিবির সভাপতি মোঃ শাহজাহান খান, জেলা জেলা শিবিরের সভাপতি মোঃ মনিরুজ্জামান।

    জামায়াতে নায়েব আমীর অ্যাড,মোঃ আনোয়ার হোসাইন, জেলা সেক্রেটারী মাওলানা নূরুল ইসলাম, মুহাম্মদ আবু তাহের, ডা জিয়াউল হক প্রমূখ।

  • ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ সম্মাননা পেলেন শহিদুল ইসলাম

    ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ সম্মাননা পেলেন শহিদুল ইসলাম

    শিক্ষা বিস্তার, সমাজসেবা ও মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ সম্মাননা পেয়েছেন বরগুনার আমতলী উপজেলার কৃতি সন্তান, ড. মোঃ শহিদুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা মোঃ শহিদুল ইসলাম (সোহেল)।

    গত ২৩ অক্টোবর (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ কর্তৃক আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের রাষ্ট্রদূত জনাব মান্সুর চাভেসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃসিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের সাংস্কৃতিক কাউন্সিলর সৈয়দ রেজা মীর মোহাম্মাদি, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রসিদ সহ বিশিষ্ট শিক্ষাবিদ ও অতিথিবৃন্দ।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, মোঃ শহিদুল ইসলাম (সোহেল) দীর্ঘদিন ধরে আমতলী উপজেলায় মানসম্মত শিক্ষা বিস্তার, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার নেতৃত্বে ড. মোঃ শহিদুল ইসলাম কলেজ আজ দক্ষিণাঞ্চলে এক উজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে।

    সম্মাননা প্রাপ্তির পর মোঃ শহিদুল ইসলাম (সোহেল) বলেন, এই স্বীকৃতি শুধু আমার ব্যক্তিগত নয়, এটি আমতলী উপজেলার সকল শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষানুরাগী মানুষের সম্মান। আমি শিক্ষা ও সমাজ উন্নয়নে আজীবন কাজ করে যেতে চাই।”

    আমতলী অঞ্চলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ সম্মাননায় গর্বিত ও আনন্দিত প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা মনে করেন, মোঃ শহিদুল ইসলামের এই অর্জন আমতলীর শিক্ষাঙ্গনে নতুন    অনুপ্রেরণা সৃষ্টি করবে।