Category: ঢাকা বিভাগ

  • আলোচিত পর্ন তারকা জুটি গ্রেপ্তার

    আলোচিত পর্ন তারকা জুটি গ্রেপ্তার

    বাংলাদেশি আলোচিত পর্ন তারকা জুটি বৃষ্টি ও আজিমকে বান্দরবান থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (২০ অক্টোবর) সকালে তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।

    সিআইডি জানিয়েছে, ওই জুটি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কনটেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় পর্ন সাইটগুলোর মধ্যে শীর্ষস্থানে পৌঁছেছে।

    বাংলাদেশে বসেই আন্তর্জাতিক অ্যাডাল্ট কনটেন্ট প্ল্যাটফর্মের জন্য ভিডিও তৈরির অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নিজেদের ‘মডেল‘ হিসেবে পরিচয় দেন। বিশ্বের অন্যতম বড় ওয়েবসাইটে নিয়মিত ভিডিও প্রকাশের মাধ্যমে আলোচনায় এসেছেন তারা।

    গবেষণাভিত্তিক অনুসন্ধানী প্ল্যাটফর্ম দ্য ডিসেন্টের প্রতিবেদন অনুযায়ী, এই যুগল ২০২৪ সালের মে মাস থেকে অনলাইনে সক্রিয়। এক বছরের মধ্যে তারা শতাধিক ভিডিও প্রকাশ করে বিপুল দর্শক ও অনুসারী অর্জন করেছেন।

     

  • মানিকগঞ্জ জলাশয় থেকে বৃদ্ধার মরাদেহ উদ্ধার: ছেলে ও ছেলের বউ আটক ​

    মানিকগঞ্জ জলাশয় থেকে বৃদ্ধার মরাদেহ উদ্ধার: ছেলে ও ছেলের বউ আটক ​

    ​মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় একটি জলাশয় ডুবা থেকে লক্ষ্মী রানী রাজবংশী (৮৫) নামের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত এই বৃদ্ধা দীর্ঘদিনের প্যারালাইসিস রোগী ছিলেন।

    ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে রঞ্জিত রাজবংশী এবং ছেলের স্ত্রী পারবতী রাজবংশীকে আটক করেছে।

    নিহতের নাতি পিয়াস রাজবাড়ী পলাতক রয়েছে বলে জানা গেছে। আজ ২০ (অক্টোবর)​ সোমবার উপজেলার দরগ্রাম ইউনিয়নের দরগ্রাম মাঝিপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। লক্ষ্মী রানী রাজবংশী ছিলেন মৃত যোগেশ রাজবংশীর স্ত্রী।

    স্থানীয় ও এলাকাবাসী ​সূত্রে জানা গেছে, উপজেলার দরগ্রাম মাঝিপাড়া গ্রামে লক্ষ্মী রানী রাজবংশীর ছেলে ও ছেলের স্ত্রীরা ঠিকমতো দেখাশোনা না করার করনে তিন মেয়ের বাড়িতে থাকতেন।

    সম্প্রতি লক্ষ্মী রানী রাজবংশী ছেলের বাড়িতে আসেন। ছেলে ও ছেলের স্ত্রীরা ঠিকমতো দেখাশোনা না করে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। বৃদ্ধার নিথর দেহ রাতের অন্ধকারে বাড়ির পাশের একটি ডুবায় ফেলে রেখে যায়। ​খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থন থেকে লাশ উদ্ধার করা হয়।

    লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ​অপর দিকে ঘটনার খবর পেয়ে মানিকগঞ্জ পুলিশ সুপার মোচ্ছা: ইয়াসমিন খাতুন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: সালাউদ্দিন এবং সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ​

    সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,জিজ্ঞাসাবাদের জন্য ছেলে ও ছেলের বউকে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • ৪৯তম বিশেষ বিসিএসে উত্তীর্ণ ১২১৯ জন

    ৪৯তম বিশেষ বিসিএসে উত্তীর্ণ ১২১৯ জন

    শিক্ষা ক্যাডার নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএসের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন এক হাজার ২১৯ জন প্রার্থী। রবিবার (১৯ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে এ ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সই করেছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীন।

    পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ লিখিত পরীক্ষা গত ১০ অক্টোবর অনুষ্ঠিত হয়।

    এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

    প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে, কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

    এদিকে, পিএসসির রোডম্যাপ অনুযায়ী—৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ২৬ অক্টোবর থেকে শুরু করা হবে। এতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা অংশ নিতে পারবেন।

    গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হয়। শুধুমাত্র ঢাকা মহানগরে এ পরীক্ষার কেন্দ্র ছিল। এতে অংশ নিতে আবেদন করেন ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন।

  • মানিকগঞ্জে ছেলের মরদেহ দেখার পরপরই মায়ের মৃত্যু !

    মানিকগঞ্জে ছেলের মরদেহ দেখার পরপরই মায়ের মৃত্যু !

    মানিকগঞ্জের সাটুরিয়ায় ডেঙ্গুতে মারা যাওয়া ছেলের মরদেহ দেখার পরপরই এক মায়ের মৃত্যু হয়েছে।রোববার (১৯ অক্টোবর) ভোরে ছেলে আব্দুল আওয়াল হোসেনের মরদেহ বাড়িতে পৌঁছালে এ ঘটনা ঘটে।

    মারা যাওয়া আব্দুল আওয়াল উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামের বাসিন্দা।

    স্থানীয়রা জানান, সাহেবপাড়া গ্রামের মৃত আনছার আলীর ছোট ছেলে আব্দুল আওয়াল হোসেন গত কয়েক দিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (১৮ অক্টোবর) দিনগত রাত সোয়া ২টার দিকে হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    রোববার ভোরে আওয়ালের মরদেহ বাড়িতে পৌঁছায়। এসময় ছেলের নিথর দেহ দেখে মা রেহেলা আক্তার (৬৯) শোকে অজ্ঞান হয়ে যান। এরপর চিকিৎসক (বড় ছেলে) রেহেলা আক্তারকে মৃত ঘোষণা করেন।

     

  • নাগরপুরের-পাকুটিয়ায় বাসচাপায় স্কুল ছাত্রী নিহত

    নাগরপুরের-পাকুটিয়ায় বাসচাপায় স্কুল ছাত্রী নিহত

    টাঙ্গাইলের নাগরপুরে বাস চাপায় নওরীন আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের খানপাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত নওরীন উপজেলার পাকুটিয়া ইউনিয়নের পাঁচতারাইল গ্রামের সোহেল মিয়ার মেয়ে।

    সে পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নাগরপুরগামী এসবি লিং পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাকুটিয়া খানপাড়া এলাকায় পৌঁছায়। এ সময় স্কুল ছাত্রী নওরীনকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে নাগরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বিক্ষুদ্ধ জনতারা স্কুল ছাত্রীর মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করে।

    বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিক্ষোভকারী জনতা এ ঘটনার সুষ্ঠ বিচারের পাশাপাশি ফিটনেস বিহীন এসবি লিং পরিবহন বন্ধের দাবি জানান।

    এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • মানিকগঞ্জে বৃদ্ধ বাবা-মাকে জুতা পিটা করায়, ২ ছেলে গ্রেফতার !

    মানিকগঞ্জে বৃদ্ধ বাবা-মাকে জুতা পিটা করায়, ২ ছেলে গ্রেফতার !

    মানিকগঞ্জে দুই ছেলের বিরুদ্ধে ভরণ-পোষণ না করা, শারীরিক নির্যাতন ও ঘর থেকে তাড়ানোর অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগী এক মা। এ ঘটনায় বৃহস্পতিবার মানিকগঞ্জ সদর থানায় মামলা রুজু হওয়ার পর দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতাকৃতরা হলেন- জসিম (৫২) ও জাকির (৩৫)। তারা উভয়েই মানিকগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কেওয়ারজানি এলাকার আব্দুর গফুর মিয়ার ছেলে। এর আগে, গত মঙ্গলবার মানিকগঞ্জ সদর থানায় ৭০ বছর বয়সী জহুরা বেগম এজাহারটি দায়ের করেন।

    মামলা সূত্রে জানা যায়, বৃদ্ধা জহুরা বেগম ও তাঁর স্বামী আব্দুল গফুর মিয়া (৭৫) বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। তাঁদের গর্ভজাত দুই ছেলে—জসিম ও জাকির দীর্ঘদিন ধরে বাবা-মায়ের ভরণ-পোষণ, চিকিৎসা ও সেবা-যত্ন করছেন না। এ নিয়ে বহুবার অনুরোধ করলেও কোনো সাড়া দেননি তাঁরা। বরং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিচার চাইলেও বিবাদীরা বিষয়টি তোয়াক্কা করেনি।

    মামলার এজাহারে আরও বলা হয়, গত ১৪ অক্টোবর বিকেল ৩টার দিকে মানিকগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কেওয়ারজানি এলাকায় নিজ বাড়িতে অবস্থানকালে জহুরা বেগম ও তাঁর স্বামী খাবার চাইলে দুই ছেলে ও তাঁদের স্ত্রীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়।

    একপর্যায়ে চারজনই যোগসাজশে তাঁদের গালাগাল, কিল-ঘুষি এবং ছেলে জাকির জুতা দিয়ে মারধর করেন। এতে জহুরা বেগম আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়

    পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গ্রেফতার হওয়া আসামি জসিম ও জাকির উভয়েই বাদিনির গর্ভজাত সন্তান। তাঁরা দীর্ঘদিন ধরে মা-বাবার প্রতি দায়িত্ব পালন না করে অবহেলা ও অযত্নে রেখেছেন।

    এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, বৃদ্ধ বাবা-মাকে ভরণ পোষণ না করা এবং মারধরের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। দুই ছেলেকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

    এদিকে, বৃদ্ধা জহুরা বেগম ও তাঁর স্বামী আব্দুল গফুর মিয়া বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

  • সাটুরিয়ায় এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত

    সাটুরিয়ায় এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত

    মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় গ্রামীন সড়ক মাস্টারপ্লান প্রণয়ন ( জিআইএস- ভিত্তিক আরসিআইপি, স্হানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)এলজিইডি সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    সাটুরিয়া উপজেলা প্রকৌশলীর দপ্তরের আয়োজনে সকাল ৯ টায় উপজেলা হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ এলজিইডি, নির্বাহী প্রকৌশলী এবি, এম,খোরশেদ আলম।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ইকবাল হোসেন। মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড, টিম লিডার, মহিদুর রহমান খান।

    এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের গন্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে ডিএনসিকে অবরুদ্ধ, পুলিশের হস্তক্ষেপে উদ্ধার

    মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে ডিএনসিকে অবরুদ্ধ, পুলিশের হস্তক্ষেপে উদ্ধার

    মানিকগঞ্জের সাটুরিয়ায় আরিফুল ইসলাম (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ৯ সদস্যের একটি টিমকে অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা। পরে থানা পুলিশের হস্তক্ষেপে আটক আসামিসহ অভিযানে অংশ নেওয়া সদস্যের উদ্ধার করা হয়।

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধানকোড়া ইউনিয়নের তারাবাড়ী এলাকায় অভিযান চালায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    এ সময় এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল ৩৫ পিস ইয়াবাসহ আরিফুলকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

    পরে আরিফুলের দেওয়া তথ্যে একই গ্রামের আরো দুই বাসিন্দা বাদশা মিয়ার ছেলে মজিদ (৩৫) ও মৃত আওলাদ হোসেনের ছেলে জুলহাস (৩৩)-এর বাড়িতে তল্লাশি চালায় ডিএনসি টিম। তবে তাদের বাড়িতে কোনো মাদক না পেয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

    এই ঘটনার কিছুক্ষণ পর এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে, অভিযানে অংশ নেওয়া সদস্যরা ভুয়া ডিবি পুলিশ। এতে উত্তেজিত হয়ে পড়ে স্থানীয় জনতা।

    তারা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্যবহৃত গাড়ি আটকে দেয় এবং আসামি আরিফুলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।আরিফুলের শ্বশুর মেহেদী হাসান উপস্থিত জনতাকে জানায়, তার মেয়ের জামাইয়ের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছে। এছাড়া মজিদ, জুলহাসসহ আরো অনেকের কাছ থেকে টাকা নিয়ে তাদের ছেড়ে দিয়েছে। এই বক্তব্য জনতার ক্ষোভ আরো বাড়িয়ে তোলে।

    একপর্যায়ে উত্তেজিত জনতা এসআই রফিকুল ইসলাম, আতাউর রহমান সজীব, এএসআই কিংকর কুমার রায়, নজরুল ইসলাম, মাহবুবা রহমান, সিপাহী জীবন হোসেন, জুয়েল রানা, আলমগীর কবির ও শাহীন খানকে ঘেরাও করে রাখে। তাদের মধ্যে জীবন হোসেনসহ কয়েকজনের ওপর শারীরিক হামলারও অভিযোগ রয়েছে।

    খবর পেয়ে সাড়ে ১০টার দিকে সাটুরিয়া থানা পুলিশের একটি দল ওসি শাহিনুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে যায় এবং অবরুদ্ধ অবস্থায় থাকা কর্মকর্তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

    এসআই রফিকুল ইসলাম বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে আমরা মাদক নিয়ন্ত্রণে কাজ করছি। অথচ আজ একজন মাদক ব্যবসায়ীকে বাঁচাতে এলাকাবাসীর এই ধরনের আচরণ খুবই দুঃখজনক।

  • জুলাই সনদ বাস্তবায়নে ‘গণভোট’ কমিশন ও সরকারের হাতে

    জুলাই সনদ বাস্তবায়নে ‘গণভোট’ কমিশন ও সরকারের হাতে

    দেশের রাজনৈতিক সংস্কারে নতুন দিগন্ত উন্মোচনকারী ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন নিয়ে উত্তাপ ছড়াচ্ছে দেশের রাজনীতিতে। জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, তারা গণভোটের সময় নির্ধারণ নিয়ে নিজেরা কোনো নির্দিষ্ট সুপারিশ দেবে না। বরং, এ সিদ্ধান্ত নির্বাচনকালীন সরকার ও নির্বাচন কমিশনের হাতে ছেড়ে দেওয়াই যুক্তিযুক্ত হবে বলে তারা মনে করে।

    রাজনৈতিক আলোচনার প্রেক্ষাপট ও কমিশনের অবস্থান গত ৮ অক্টোবর রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে এই বিষয়ে কমিশনের অভিমত পরিষ্কার হয়। রাত সাড়ে ১১টার দিকে আলোচনা শেষে একটি ফটোসেশনে অংশ নেন কমিশন ও রাজনৈতিক দলের নেতারা।

    আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যেও মতবিরোধ ছিল স্পষ্ট। কেউ চাইছে সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হোক, আবার কেউ বলছে এর আগেই গণভোট আয়োজন করতে হবে।

    ফলে, ঐকমত্য কমিশন গণভোটের নির্দিষ্ট সময় উল্লেখ করে কোনো সুপারিশ দিতে আগ্রহী নয়। কমিশন সূত্র জানায়, যদি তারা নির্দিষ্ট সময় উল্লেখ করে, তাহলে তা সরকার ও নির্বাচন কমিশনের ওপর এক ধরনের চাপ হয়ে দাঁড়াতে পারে। সেজন্যই তারা চাইছেন সময় নির্ধারণের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করুক।

    সনদ স্বাক্ষরের সময় নির্ধারণ এবং পরবর্তী পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৭ অক্টোবর ‘জুলাই সনদ’ স্বাক্ষরিত হবে। একই সুপারিশ পাঠানো হবে রাজনৈতিক দলগুলোকেও।

    বিশেষজ্ঞ মতামত ও নির্বাচন কমিশনের ভূমিকা এ প্রসঙ্গে জানা গেছে, অবসরপ্রাপ্ত বিচারপতি, অধ্যাপক এবং অভিজ্ঞ আইনজীবীদের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ প্যানেল এই বিষয়ে একটি মতামত দিয়েছেন। তারা বলেছেন, গণভোট আয়োজনে যদি নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হয়, তাহলে নির্বাচন কমিশনের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে।

    একসঙ্গে দুটি ভোট আয়োজন মানে একাধিক ব্যালট, অতিরিক্ত সময়, নিরাপত্তা ও ব্যবস্থাপনার জটিলতা—যা সবকিছুই নির্বাচন কমিশনের দক্ষতা ও প্রস্তুতির ওপর নির্ভর করবে।

    ঐকমত্য কমিশন মনে করে, এসব বিষয় বিবেচনায় রেখে সরকার ও নির্বাচন কমিশনের যৌথ সিদ্ধান্ত নেওয়াই হবে বাস্তবসম্মত পদক্ষেপ। দলগুলোর মতানৈক্য ও সন্দেহ

    গণভোট ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বড় রাজনৈতিক দলগুলো একমত নয়। যেমন: বিএনপি চায়, ‘জুলাই সনদ’ নিয়ে কোনো সংবিধান আদেশ (Constitutional Order) না হোক। তারা বলছে, একটি প্রজ্ঞাপন দিয়ে গণভোটের জন্য নতুন অধ্যাদেশ প্রণয়ন করা হোক।

    অন্যদিকে, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনে করে, একটি ‘জুলাই বাস্তবায়ন আদেশ’ জারি করে তবেই গণভোট আয়োজন করা উচিত।

    এই ভিন্নমতগুলো শুধু সময় বা পদ্ধতি নিয়ে নয় বরং সনদের সাংবিধানিক অবস্থান, আইনগত ভিত্তি ও ভবিষ্যৎ রূপান্তরের ধরন নিয়েও বিস্তৃত।

    এ বিষয়ে বিএনপির সালাহউদ্দিন আহমেদ বলেন, “নির্বাচন ও গণভোট একদিনে হলে ফলাফলে তফাৎ হবে না, বরং ব্যয় কমবে।”

    এ বিষয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “নভেম্বর মাসে গণভোট অনুষ্ঠিত হলে তাতে জাতীয় নির্বাচনের পূর্বপ্রস্তুতি সম্পন্ন হবে। জুলাই সনদ বাস্তবায়ন হলে তার ভিত্তিতেই জাতীয় নির্বাচন হবে।”

    এনসিপির আখতার হোসেন বলেন, “সিদ্ধান্ত কমিশনের ওপর নির্ভর করছে।”ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান বলেন, “জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে জাতীয় নির্বাচনের আগেই গণভোট দরকার। তবে একই দিনে দুটি ভোট সমস্যার হতে পারে।”

     

    প্রযুক্তিগত ও সাংগঠনিক চ্যালেঞ্জ একসঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোট হলে ভোট গ্রহণের সময় বাড়বে। একাধিক ব্যালট, জটিল গণনা, বিভ্রান্তি, ভুল গণনার ঝুঁকি ও ফলাফল ঘোষণায় বিলম্ব সবকিছুই একসঙ্গে সংঘটিত হতে পারে।

    তবে, আলাদা দিনে ভোট আয়োজন করলে নির্বাচনী ব্যয় বৃদ্ধি পাবে, প্রশাসনিক ঝামেলা বাড়বে এবং রাজনৈতিক উত্তাপ দীর্ঘায়িত হবে। ফলে, বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের পাশাপাশি কারিগরি সক্ষমতা ও আর্থিক বাস্তবতা বিবেচনার বিষয় হয়ে উঠেছে।

    কমিশন সুপারিশ দেবে, চাপ নয় এই প্রসঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “কমিশনের দায়িত্ব হলো প্রক্রিয়াগত সহায়তা ও বাস্তবায়নযোগ্য রূপরেখা তৈরি। সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার ও নির্বাচন কমিশন।”

    সাবেক সরকারি কর্মকর্তা ও ঢাকা-৭ আসনের ভোটার সানাউল হক বলেন, “জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজন দেশের ইতিহাসে এক নতুন অধ্যায় উন্মোচন করতে পারে।

    তবে, সে পথে রয়েছে জটিলতা, মতানৈক্য, রাজনৈতিক কৌশল ও বাস্তবায়নের প্রশ্ন। এখন পর্যন্ত কমিশনের অবস্থান বিবেচনায় ধরে নেওয়া যায়, তারা সংবিধান ও বাস্তবতার মধ্যে একটি ভারসাম্য খুঁজছে। তারা চায় তাদের সুপারিশ রাজনৈতিক চাপ বা সংকট বাড়াক।”

    তিনি বলেন, “বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও গণতন্ত্রের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এই গণভোট বাস্তবায়নের প্রক্রিয়া ও গ্রহণযোগ্যতার ওপর।”

     

  • টাঙ্গাইলে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের ঘটনায় বিএনপির নেতা আটক

    টাঙ্গাইলে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের ঘটনায় বিএনপির নেতা আটক

    টাঙ্গাইলের কালিহাতীতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় এক বিএনপি নেতাকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার ইসমাইল হোসেন কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে। তিনি ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।ধর্ষণের বিষয়টি জানাজানি হলে শুক্রবার (১০ অক্টোবর) দলে থেকে ইসমাইল হোসেনকে বহিষ্কার করা হয়।

    এরপর থেকে তিনি পলাতক ছিলেন।রাত ৮টার দিকে র‌্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কাউছার বাঁধন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি জানান।

    তিনি জানান, এ ঘটনায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কালিহাতী থানায় মামলা করেন। মামলার পর থেকে ইসমাইল হোসেন আত্মগোপনে চলে যান।

    সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষণের শিকার ওই তরুণী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।