Category: ঢাকা বিভাগ

  • মানিকগঞ্জে মাদক কারবারিসহ গ্রেপ্তার-৩

    মানিকগঞ্জে মাদক কারবারিসহ গ্রেপ্তার-৩

    মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদকদ্রব্য ও ওয়ারেন্টের তালিম বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি ও এক ওয়ারেন্টের প্রাপ্ত আসামিসহ ৩ আসামীকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ।

    শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বিভিন্ন অভিযান চালিয়ে ভান্ডারীপাড়া এলাকায় রুবেল হোসেনের বারড়ীর নামকস্থান থেকে পুলিশের এক বিশেষ অভিযানে তাদের মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে।

    আটককৃতরা হলেন উপজেলার পশ্চিম কাউন্নারা গ্রামের মো: ইনাম আলীর ছেলে জহিরুল ইসলাম (২৩), একই গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে রাকিব হোসেন (২১)ও ওয়ারেন্টের প্রাপ্ত আসামী মো: সাকিল হোসেন।

    সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তারা দীর্ঘদিন ধরে ঢাকা,মানিকগঞ্জ এবং আশেপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

  • আলমের টাকা শুধু হাসিনা খান না- ব্যারিস্টার ফুয়াদ

    আলমের টাকা শুধু হাসিনা খান না- ব্যারিস্টার ফুয়াদ

    আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, এস আলমের টাকা শুধু হাসিনা খান না। বাংলাদেশের বিভিন্ন দলের অনেক নেতাকর্মী সেই টাকায় ব্যবসা করছেন, ভোগ-বিলাসে মেতেছেন, এমনকি তাদের সন্তানদের দেশ-বিদেশে পড়ালেখা করাচ্ছেন।

    শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে মানিকগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে দায় ও দরদের ভিত্তিতে বাংলাদেশ ২.০ গড়ার প্রত্যয়ে জুলাই গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, কারা কারা এই দেশে বিভিন্ন ব্যানারে ঘাপটি মেরে বসে থেকে আগামী দিনে আওয়ামী লীগকে ও এস আলমের টাকায় জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচনে ফিরিয়ে আনতে চায়। তারা বাংলাদেশের মানুষ না,তারা দিল্লির গোলাম।

    ওরা যে ব্যানারে আসুক কিংবা যে দল থেকে আসুক, তারা গণঅভ্যুত্থানের শত্রু, ১৪৫৭ জন শহিদের রক্তের গাদ্দার। তাদেরকে কোনোভাবেই আগামী দিনের রাজনীতিতে নির্বাচন করার সুযোগ দেওয়া হবে না।

    আসাদুজ্জামান ফুয়াদ আরো বলেন, বিএনপি বলেছে তারা উচ্চকক্ষ ও নিম্নকক্ষ চায়। আমরা বলেছি, আমরা এককক্ষ বিশিষ্ট সংসদ চাই। ৫৩ বছরে একটি সংসদই কার্যকর করতে পারেনি রাষ্ট্র, সেখানে দুটি সংসদ কার্যকর হবে-এটা অবাস্তব। বরং এটি চাঁদাবাজি ও পুনর্বাসনের কক্ষে পরিণত হবে। তারপরও যদি সবাই একমত হয়, আমরা দুই কক্ষ মেনে নেব। তবে আমাদের প্রস্তাব হলো-মিশ্র পদ্ধতি।

    সমাবেশে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম জনি।

  • সাটুরিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    সাটুরিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জুলাই সনদের ভিত্তিতে সংসদ নির্বাচন, পিআর পদ্ধতি ও অন্যান্য (৫দফা) দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাটুরিয়া উপজেলা শাখা।

    আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় মিছিলটি সাটুরিয়া সৈয়দ কালুশাহ্ ডিগ্রি কলেজের সামনে থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে প্রায় ৩ কিলোমিটার হেঁটে ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ির সামনে শেষ হয়।

    সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মানিকগঞ্জ-৩ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ দেলোয়ার হোসেন।

    তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত। এ সময় তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে দাড়িপাল্লা মার্কায় ভোট ও সকলের দোয়া কামনা করেন।”

    এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আমীর মাওলানা মোঃ কামরুল ইসলাম, সাটুরিয়া উপজেলা আমীর আবু সাঈদ এবং জেলা ও উপজেলা পর্যায়ের শত শত নেতাকর্মী।

     

  • নিখোঁজের ৫ দিন পর বৈষম্যবিরোধী নেতা মামুন উদ্ধার

    নিখোঁজের ৫ দিন পর বৈষম্যবিরোধী নেতা মামুন উদ্ধার

    জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদের সন্ধান পাওয়া গেছে। নিখোঁজের ৫ দিন পর শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় পূর্বাচলের এক নম্বর সেক্টরের মসজিদ থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে তুরাগ থানা পুলিশ।

    বিষয়টি নিশ্চিত করে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম গণ-মাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ মামুনুর রশীদকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি তাবলীগ জামাতে ছিলেন।

    তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সাদিক রহমান গণমাধ্যমকে বলেন, “খবর পেয়ে পূর্বাচল জামে মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করি। এরপর চিকিৎসার জন্য তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

    গত বুধবার রাতে উত্তরা এলাকায় সংবাদ সম্মেলন করে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি মামুনের নিখোঁজ হওয়ার বিষয়টি জানায়। সংগঠনটির নেতারা জানান, গত ২২ সেপ্টেম্বর সকালে পাঞ্জাবি-পায়জামা পরে বাসা থেকে বের হয়েছিলেন মামুন। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি।

    এ ঘটনায় স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করা হয়। পাশাপাশি র‌্যাব, পিবিআই, কাউন্টার টেরোরিজম ইউনিট ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। মামুনকে উদ্ধারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছিলেন যুবশক্তির নেতারা।

  • মানিকগঞ্জে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্ম-হত্যা

    মানিকগঞ্জে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্ম-হত্যা

    মানিকগঞ্জে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। দম্পত্য কলহের কারণে এমনটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

    জানাগেছে, শাহিন আহমেদ ও শেখা আক্তার দম্পতির দুজনেরই দ্বিতীয় বিয়ে। স্ত্রী ও সন্তানদের ঠিকমতো ভরণপোষণ করতেন না স্বামী শাহিন আহমেদ। এ নিয়ে দাম্পত্য ও পারিবারিক কলহ ছিল তাঁদের মধ্যে।

    সর্বশেষ গত সোমবার দিনের বেলায় স্ত্রী শেখা আক্তারের সঙ্গে মুঠোফোনে কথা হয় মালয়েশিয়া প্রবাসী শাহিনের। মুঠোফোনে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে ক্ষোভ ও অভিমানে দুই শিশুসন্তানকে বিষাক্ত কিছু খাইয়ে হত্যার পর শেখা আত্মহত্যা করেন।

    আজ বুধবার দুপুরে শেখা আক্তারের বাবা শেখ ছামাদ কান্নাজড়িত কণ্ঠে মুঠোফোনে এ কথাগুলো বলেন। এর আগে গতকাল মঙ্গলবার মানিকগঞ্জ পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, পারিবারিক ও দাম্পত্য কলহের জের ধরে সন্তানদের বিষাক্ত পদার্থ খাইয়ে হত্যার পর ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে।

    এদিকে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আজ সকালে শেখা আক্তারের বাবা শেখ ছামাদ বাদী হয়ে মামলাটি করেন।

    মামলার এজাহার ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া গ্রামের শেখ ছামাদের ছোট মেয়ে শেখা আক্তারের (৩০)। এর পর থেকে এক বছর বয়সী এক ছেলেসন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন তিনি।

    প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে হরিরামপুর উপজেলার আন্ধারমানিক এলাকার শাহিন আহমেদের (৪০) সঙ্গে শেখার আবার বিয়ে হয়। পরে শাহিন ও শেখা দম্পতির সংসারে মেয়ে সাইফা ইসলামের জন্ম হয়। প্রায় দুই মাস আগে দুই সন্তানকে নিয়ে জেলা শহরের পশ্চিম বান্দুটিয়া এলাকায় দ্বিতল ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে শাহিন ও শেখা দম্পতি থাকতেন।

    ফ্ল্যাটে ওঠার প্রায় দুই সপ্তাহ পর মালয়েশিয়ায় চলে যান শাহিন। গত সোমবার রাত ১০টার দিকে বাসার মালিকের ছেলে ওই ফ্ল্যাটের বিদ্যুৎ বিলের কাগজ দেওয়ার জন্য দরজায় গিয়ে ডাকাডাকি করে ভেতর থেকে সাড়াশব্দ পাননি। গতকাল মঙ্গলবার সকালে আবার দরজায় গিয়ে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন বাসার মালিক।

    পরে দুপুরে ওই ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। এ সময় ফ্ল্যাটের একটি কক্ষের মেঝেতে দুই শিশুসন্তান ও খাটের ওপর তাদের মা শেখা আক্তারের লাশ পড়ে থাকতে দেখে তারা। পরে লাশগুলো উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

    আজ দুপুরে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তিনজনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

    তিনি বলেন, দাম্পত্য কলহ ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ক্ষোভ ও অভিমানে দুই সন্তানকে অ্যালুমিনিয়াম ফসফেট খাইয়ে ওই নারী আত্মহত্যা করেছেন বলেন প্রাথমিক তদন্তে জানা গেছে। মৃত নারীর বাবা এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছেন।

  • দেশ গঠণে জাতীয় নাগরিক পার্টি অঙ্গিকার বদ্ধ

    দেশ গঠণে জাতীয় নাগরিক পার্টি অঙ্গিকার বদ্ধ

    একটি সাম্য-সমতার বাংলাদেশ গড়ে তুলার লক্ষ্যেই  জাতীয় নাগেরিক পার্টির জন্ম। উঁচু-নিচু, ধণি–গরিবের পার্থক্য ঘুচিয়ে যোগ্যতার ভিত্তিতে ব্যক্তির অবস্থান নিশ্চিত করণে জাতীয় নাগরিক পার্টি বদ্যপরিকর। আমরা বিশ্বাস করি, দেশ ও জাতী গঠণে সততা, নিষ্ঠা, দক্ষ ও মেধাবী নেতৃত্বের বিপল্প নাই। জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে একটি আদর্শীক সমাজ গঠণে সবার্গ্রে দল-মত নির্বিশেষে সকলকে ‘জাতীয় স্বার্থকে অগ্রধীকার দিতে হবে।

    স্বাধীনতার ৫৫ বছর অতিবাহিত হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আজ অব্দি আমরা কোন সঠিক ও দেশ প্রেমিক নেতৃত্ব পাইনি। দেশ স্বাধীনের পরে যারাই ক্ষমতায় এসেছে তারাই মূলতঃ জনসেবার স্লোগান দিয়ে লুন্ঠন, চাদাঁবাজী ও সন্ত্রাসের দ্বারা নিজেদের ক্ষমতাকে ধরে রেখে, এদেশের জনগণকে শোষণ করেছে, রাষ্ট্রিয় সম্পদ লুণ্ঠন করেছে। ব্যক্তিক প্রয়োজন ও ভোগ-বিলাশীতায় জীবন কাটাতে ব্যতি ব্যাস্ত থেকেছে। তারা রাজনীতির পথকে রক্তাক্ত করেছে সততার উপরচাকু চালিয়ে। অকারণে হত্যা করেছে দেশ প্রেমিক জাতীয় বীরদের। যা সত্যিই বাঙ্গলী জাতির জন্য চরম দুভার্গ্যের বিষয়।

    ২৪শে জুলাইয়ের পর দেশের রাজনীতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। জেগে উঠেছে, এ দেশের তরুন ও ছাত্রসমাজ। সুশিক্ষিত এই শ্রেণীরা এখন দেশ সেবা ও শাসনে অংশিদারিত্ব চায়। তারা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করে চায়। জীবন বাজী রেখে উন্নয়নের ধারাবাহিকতায় সম-অধিকার নিশ্চিত করতে চায়। আর এই স্লোগান কে বুকে ধারন করেই বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির জন্ম হয়েছে।

    সনাতন আমলের ধ্যান-ধারনাকে পিছনে ফেলে জাতীয় নাগরিক পার্টি  একটি তরুন নেতৃত্ব বিশ্বাস করে। সত্য, সুন্দরের পথে তারা রাজপথে বুকের তাজা রক্ত দিতে সর্বদা প্রস্তুত। রাজনীতিকে দখলবাজ, চাটুকার, সন্ত্রাসী ও লুটেরাদের হাত হতে মুক্ত করতে  অ-কোতুভয় সেনানী। তারা, পরিবারতান্ত্রিক রাজনীতিকে বিলোপ করে একটি সার্বজনীন সম-অধিকার ভিত্তির রাজনীতি চালু করতে চায়।

    জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে, আমলাতান্ত্রিক আধিপত্য খর্ব করে, এ দেশের কৃষক-শ্রমিক ও মজুরের অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে পারলেই বাংলাদেশের গণ-মানুষের মুক্তি মিলবে।

    -মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান সমুন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি, সাটুরিয়া উপজেলা শাখা।

  • সাটুরিয়ায় প্রশাসনের সাথে পূঁজা উদযাপন কমিটির মতবিনিময়

    সাটুরিয়ায় প্রশাসনের সাথে পূঁজা উদযাপন কমিটির মতবিনিময়

    মানিকগঞ্জের সাটুরিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২২ সেপ্টেম্বর)  সকালে সাটুরিয়া উপজেলা হলরুমে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

    এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মামুনুর রশীদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

    সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

  • সাটুরিয়ায় ৩ এএসআই অবরুদ্ধের ঘটনায় আটক- ২

    সাটুরিয়ায় ৩ এএসআই অবরুদ্ধের ঘটনায় আটক- ২

    মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের গর্জনা গ্রামে ধামরাই থানার সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মৃত শেখ বান্দুর ছেলে সামছুল হক (৭৫) কে ধরতে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়ে ৩ এএসআই। পড়ে অতিরিক্ত পুলিশ দিয়ে তাদের উদ্ধার করা হয় ।

    গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে সাটুরিয়া থানার তিন সহকারী উপ পরিদর্শক রিয়াজুল ইসলাম, কুতুব উদ্দিন, হাফিজুর রহমান গর্জনা গ্রামে সামসুল হকের বাড়ী যায়। সামসুল হকের নামে ঢাকা জেলার আদালত কর্তৃক ওয়ারেন্ট জারির কথা বলায় তার জামিনের রিকল দেখানোর কথা বলে নিজের বসত ঘরে সহকারী পরিদর্শকদের নিয়ে বসিয়ে দরজা লাগিয়ে দেয়।

    পুর্ব পরিকল্পনা অনুযায়ী পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনদের দিয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করে, বেঁধে মারধরের প্রক্রিয়া করে। উদ্ভূত পরিস্থিতে পুলিশ সদস্যগন ঘটনাটি সাটুরিয়া থানায় বিষয়টি জানালে অতিরিক্ত পুলিশ গিয়ে তিনজন এএসআই কে উদ্ধার করে। সামছুল হক ও তার পুত্র আমিরুল হক কে গ্রেফতার করে।

    সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে তাদের উদ্ধার করা হয়েছে। এএসআই হাফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আসামীদের কে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

    মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

    মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম সোহা (৩৭) কে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে জেলা শহরের এলজিইডি অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    থানা সূত্রে জানা যায়, মানিকগঞ্জ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে মামলার প্রধান আসামি হিসেবে তিনি পলাতক ছিলেন।

    মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের পর থেকেই সোহা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে শহরের এলজিইডি অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    তিনি আরও জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ করে দ্রুততম সময়ের মধ্যে সাদিকুল ইসলাম সোহাকে আদালতে সোপর্দ করা হবে।

  • মানিকগঞ্জের ডেরা রিসোর্টের লাইসেন্স বাতিল

    মানিকগঞ্জের ডেরা রিসোর্টের লাইসেন্স বাতিল

    মানিকগঞ্জের ঘিওরের বালিয়াখোড়ায় অবস্থিত ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের নানা অনিয়ম নিয়ে  ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। একইসঙ্গে ডেরা রিসোর্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে মানিকগঞ্জের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

    বুধবার (১৭ সেপ্টেম্বর) বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী নিয়ন্ত্রক (সিনিয়র সহকারী সচিব) শেখ রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক নির্দেশনা পত্রে এ তথ্য জানানো হয়েছে।

    জানা গেছে, ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টার ২০২২ সালের ১৮ ডিসেম্বর লাইসেন্স প্রাপ্তির আবেদন করেন। নানা অনিয়মের কারণে তাদের লাইসেন্স নামঞ্জুর করা হয়েছে। রিসোর্টের লাইসেন্স না থাকায় প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

    ২০২৫ সালের ১৪ জানুয়ারি ‘ফসলি জমি দখল করে ডেরা রিসোর্ট নির্মাণ, বিপাকে কৃষক’; ১৯ মার্চ ‘ছাড়পত্র ছাড়াই চলছে ডেরা রিসোর্ট, তদন্ত কমিটি গঠন’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে রাইজিংবিডি।

    গত ১৩ সেপ্টেম্বর ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশের পর বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ডেরার লাইসেন্স নামঞ্জুর করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

    সুশাসনের জন্য নাগরিক মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক ইন্তাজ উদ্দিন বলেন, “অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে ডেরা রিসোর্ট নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে সাধারণ মানুষের ক্ষোভ ও ভোগান্তি তুলে ধরা হয়েছে। প্রতিবেদক অনুসন্ধান করে ডেরা রিসোর্টের নানা অনিয়ম তুলে এনেছেন।

    প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন লাইসেন্স বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে এটি ভালো উদ্যোগ। তবে এসব নির্দেশনা কাগজে কলমের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন করাটাই বড় কাজ। নির্দেশনা বাস্তবায়ন হলে সুশাসন নিশ্চিত হবে।”

    মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনার কপি পেয়েছি। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপক ওমর ফারুক বলেন, “লাইসেন্সের বিষয়ে কোন নোটিশ এখনও পাইনি আমরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়েও জানা নেই। যদি লাইসেন্স বাতিল করে থাকে, তাহলে আমরা আইনিভাবে বিষয়টি সমাধান করব।”

    এ বিষয়ে জানতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এশিউর গ্রুপের অঙ্গসংগঠন ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শেখ সাদীর মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।