Category: ঢাকা বিভাগ

  • দিঘলীয়া ইউনিয়ন বিএনপির ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    দিঘলীয়া ইউনিয়ন বিএনপির ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    সাটুরিয়া উপজেলার দিঘলীয়া ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী অঙ্গ-সংগঠনের উদ্যোগে এক ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২০ মার্চ) দিঘলীয়া ইউনিয়নের চাচিতারা বাজার মাঠ প্রাঙ্গনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আব্দুল কদ্দুস খান (মাখন মিয়া)।

    দিঘলীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রিন্সিপাল মশিউর রহমান হেলালীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জনাব আবুল বাশার (চেয়ারম্যান)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জনাব আব্দুর রহমান ।

    প্রধান অতিথি বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আব্দুল কদ্দুস খান (মাখন মিয়া) বলেন, আমাদের দেশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। ছাত্র-জনতার আন্দোলনে আমরা দীর্ঘ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছি। এই মুক্তির সাধ আজ সার্বজনীন। জনসাধারনকে মনে রাখতে হবে স্বর্ণীভর বাংলাদেশ গড়তে বিএনপির বিকল্প নাই। এসময় তিনি উপস্থিত জনতাকে আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্ববান জানান।

    উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জনাব আবুল বাশার বলেন, বিএনপি দেশ ও জনগনের দল। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সকল নেতাকর্মীকে  দেশ ও জনগনের সেবায়  আত্ম-নিয়োগ করতে হবে। মনে রাখতে হবে, বিএনপিতে দুস্কৃতিকারী, দুর্নীতিবাজ ও চাদাঁবাজদের কোন জায়গা হবে না।

    উপজেলা যুবদলের আহ্ববায়ক জনাব আমীর হামজা বলেন, বিএনপি একটি প্রগতিশীল রাজনৈতিক দল। আগামীতে দেশ গড়তে বিএনপির বিকল্প নাই।

    এ সময় তিনি দেশ ও জনগনের স্বার্থেই আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীর্ষে ভোট দেয়ার আহ্ববান জানান। তিনি বলেন, সকল জনগনকে সাথে নিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাত ধরে আমরা আগামীতে একটি স্বর্ণীভর ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই।

    এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম রাজা মিয়া (প্রদর্শক পাকুটিয়া বিসিআরজি কলেজ), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব শাহীন আজাদ বিপ্লব, আব্দুর রহমান, খোরশেদ আলম নোমানসহ বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতাকর্মীবৃন্দ।

     

  • হত্যা-লুটপাটে জড়িত নয়, এমন আওয়ামী লীগে বাধা নেই

    হত্যা-লুটপাটে জড়িত নয়, এমন আওয়ামী লীগে বাধা নেই

     

    হত্যা-লুটপাটে জড়িত নয়, এমন কারও নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    শুক্রবার (২১ মার্চ) সকালে রাজধানীর উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদরাসা সংলগ্ন মাঠে দুস্থদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

    রিজভী বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে, কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আর জনগণ ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই।

    জুলাই আন্দোলনে যারা গণহত্যায় জড়িত তাদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত হওয়ার পর জনগণ রাজনীতি করার সুযোগ দিলে আমাদের কিছু বলার নেই।

    এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের একটি গোষ্ঠী ৫ আগস্টের পর সংস্কারের কথা বলছেন। কিন্তু গত ছয় মাসে দৃশ্যমান কোনো সংস্কারের কিছু দেখা যায়নি। দেশের কোথাও স্থিতিশীলতা নেই। স্বৈরাচার শেখ হাসিনা থেকে মুক্তি পেলেও স্বৈরাচারমুক্ত হয়নি।

    তিনি আরও বলেন, এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। এর জন্য দরকার একটি সুষ্ঠু নির্বাচন। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।

     

     

  • আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না-শফিকুর রহমান

    আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না-শফিকুর রহমান

    বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থেকে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শুক্রবার (২১ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

    আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না উল্লেখ করে জামায়াত আমির লেখেন, বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁক অতিক্রম করছে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর ২৪-এর ৩৬ জুলাই আমরা একটি নতুন বাংলাদেশ মহান আল্লাহর একান্ত মেহেরবানিতে উপহার হিসেবে পেয়েছি। দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদীরা দেশের ভেতরে ও বাইরে নানা ষড়যন্ত্রে লিপ্ত।

    তিনি লেখেন, বাংলাদেশের নির্যাতিত ১৮ কোটি মানুষের দাবি, গণহত্যাকারীদের বিচার, ২৪-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত ও পঙ্গু অসংখ্য ছাত্র, তরুণ, যুবক ও মুক্তিকামী মানুষের সুচিকিৎসা এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১৫ বছরের জঞ্জালগুলোর মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া।

    তিনি আরও লেখেন, জনগণ অগ্রাধিকার ভিত্তিতে গণহত্যার বিচারটাই দেখতে চায়। এর বাইরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই। আমরা সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাই।

  • আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তা চাই না- জিএম কাদের

    আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তা চাই না- জিএম কাদের

    আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির বিরোধিতা করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তা চাই না। শুক্রবার (২১ মার্চ) বিকেলে রংপুর নগরীর সেনপাড়ায় নিজ বাসভবন দ্য স্কাই ভিউতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, আওয়ামী লীগ একটি দল, যারা দলের ভেতরে বাস করছে তারা খারাপ হতে পারে। আওয়ামী লীগ একটি গাড়ি তার ড্রাইভার খারাপ হতে পারে কিন্তু গাড়িটা তো খারাপ না। তাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চাই না।

    জিএম কাদের বলেন, হাসিনা ফ্যাসিবাদী আমরা দেখেছি। সে জোর করে অর্ধেক লোককে বাদ দিয়ে ইলেকশন করবে। জোর করে আমাদের নিয়ে আসবে, আবার কাউকে জোর করে বাদ দেবে।

    ইনারা জোর করে আমাদের বাদ দিয়ে ইলেকশন করবে। একটি বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এতে দেশে স্থিতিশীলতা আসবে না এবং সামনের দিকে দেশ আরও সংঘাতময় দুর্যোগপূর্ণ অবস্থায় চলে যাবে।

    সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলায় তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে অভিযোগ করে জিএম কাদের বলেন, আপনারা পারছেন না, অন্য কাউকে দায়িত্ব দিন। এগুলো থেকে উদ্ধার না হলে দেশের মানুষ চরম বিপদগ্রস্ত হতে পারে। এটা বললাম কেন, এটা বলাতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে- এটা মনে করেছে তারা। এজন্য আমার বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়েছে।

    তিনি আরও বলেন, আমি এর আগে দুটি লুব্রিকেটিভ মন্ত্রণালয় বাণিজ্য ও বিমানের দায়িত্ব পালন করেছি। ২০১৪ সালে নির্বাচনে অংশ না নেওয়ায় শেখ হাসিনা আমার পেছনে সব এজেন্সি দিয়ে দুর্নীতি বের করতে চেষ্টা করে। কিন্তু তারা দুর্নীতি বের করতে পারেনি। কিন্তু এখন দুর্নীতি বের করছে আমি নাকি নমিনেশন, পদ-পদবি দিয়ে দুই হাজার-পাঁচ হাজার টাকা নিয়েছি- এ হলো আমার দুর্নীতি।

    আমার মুখটা বন্ধ করার জন্য মানে শেখ হাসিনা যেটি করেছে ফ্যাসিবাদ, সেই নব্য ফ্যাসিবাদ এখন শুরু হয়েছে। শেখ হাসিনা যেটা করে আমাদের ঠেকানোর চেষ্টা করেছে- ধমক দিয়ে, ব্ল্যাকমেইল করে।

    এখন ওনারা আমাদের ব্ল্যাকমেইল করতে চাচ্ছে। এ সময় জাতীয় পার্টির প্রেসিডি-য়াম সদস্য এস এম ইয়াসির, মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, জেলা ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • ভোররাত থেকেই জমি দখলে ব্যস্ত তারা মিয়া

    ভোররাত থেকেই জমি দখলে ব্যস্ত তারা মিয়া

    শরীয়তপুর প্রতিনিধি ॥ নড়িয়া উপজেলার মানাখান গ্রামের আব্দুল হাকিম দেওয়ান জমির বিরোধ নিস্পত্তির জন্য তারা মিয়াদের বিরুদ্ধে দেওয়ানী আদালতে মামলা করে। বিরোধ নিস্পত্তি না হতেই আদালতের নির্দেশ উপেক্ষা করে ভোররাত থেকেই নালিশী জমিতে মাটি কাটতে শুরু করে তারা মিয়া।

    ফসলি জমির শ্রেণি ও আকৃতি নষ্ট করে পুকুর করায় সেখানে উপস্থিত হয় পুলিশ ও গণমাধ্যম কর্মীরা। এক পর্যায়ে পুকুর খননে ব্যর্থ হয়ে শ্রমিকদের বিদায় করতে বাধ্য হয় তারা মিয়া খন্দকার।

    ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নড়িয়া সিনিয়র সহকারী জজ আদালতে চলমান দেওয়ানী ৩৬০/২০২৩ নম্বর মামলার বিবাদী তারা মিয়া খন্দকার ৩৫ জন শ্রমিক ভাড়া করে ২১ মার্চ ভোররাত থেকে নালিশী জমির মাটি কাটতে শুরু করে। বাদী পক্ষের লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের ভয়ভীতি প্রদর্শণ করা হয়। এক পর্যায়ে বাদী পক্ষ থানা ও গণমাধ্যম কর্মীদের দ্বারস্ত হয়।

    মামলার ১ নম্বর বাদী হাকিম দেওয়ানের মৃত্যু পরবর্তী তার পুত্রবধু খাদিজা বেগম মামলা পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। তিনি জানান, তারা মিয়া খন্দকাররা ৭ ভাই ইতালি থাকে। তার বাবা ফটিক খন্দকার ছিলেন একজন প্রভাবশালী। সেই প্রভাবে রাতের অন্ধকারে ৪০-৫০ জন শ্রমিক নিয়ে নালিশী জমিতে মাটি কাটা শুরু করে।

    ভোরে তারা মিয়া লোকজন নিয়ে আমাদের বাড়িতে এসে হুমকি দিয়ে বলেছে জমির কাছে কেউ গেলে খুন করবে। চার দিকে নারী ও পুরুষরা লাঠি, দা, ও দেশীয় অস্ত্র নিয়ে পাহারায় ছিল। যাতে জমিতে আমরা যেতে না পারি।

    জমি নিয়ে মামলা চলমান রয়েছে। আদালত যাদের পক্ষে রায় দিবেন তারাই জমি ভোগ দখল করবে। এখন যদি জমিতে পুকুর করে রাখে আর আদালতের রায় আমরা পেলে সেই জমি দিয়ে কি করব।

    বিবাদী তারা মিয়া খন্দকার জানায়, ১৯৭৫ সাল থেকে ক্রয় সূত্রে সে জমির মালিক। তার কাছে জমির দলিল রয়েছে। তবুও তাদের বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারী আদালতে ৬টি মামলা করেছে বাদী পক্ষ।

    এই কারণে তার ইতালি যাওয়ায় বিলম্ব হয়েছে। তাছাড়া মাটি কাটতে আদালতের কোন নিষেধাজ্ঞা না থাকায় সে লেকজন নিয়ে মাটি কাটছেন। তবে বাদী পক্ষকে কোন ভয়ভীতি প্রদর্শণ করা হয়নি বলে তিনি দাবী করেন।

     

  • নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই- আসিফ মাহমুদ

    নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই- আসিফ মাহমুদ

    নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (২১ মার্চ) তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে এ কথা বলেন।

    তিনি বলেন, “নির্বাচন পিছিয়ে যাবে, অনিশ্চয়তা তৈরি হবে এসব শঙ্কার কথা বলে কেউ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবেন না। মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বারবার বলছেন, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে। আমি নিশ্চয়তা দিতে চাই সরকার এই কথা রাখবে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।”

    ওই পোস্টে আসিফ মাহমুদ আরো লেখেন, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবে ইউএন রিপোর্টের মাধ্যমে স্বীকৃত। জনতার ঐক্য জিন্দাবাদ।

  • সাটুরিয়ায় পরিবহন শ্রমিক দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    সাটুরিয়ায় পরিবহন শ্রমিক দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

     ষ্টাফ রিপোর্টার: সাটুরিয়া উপজেলা পরিবহন শ্রমিক দলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ২১ মার্চ শুক্রবার নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড সংলগ্ন সাটুরিয়া উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন অফিস প্রাঙ্গণে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে মূল্যবান আলোচনা করা হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির লন্ডন শাখার সাংগঠনিক সম্পাদক এ এন কে বি মান্নান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: রাজা মিয়া,।  উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ নিশান পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও বাংলা-দেশ দর্পণের প্রকাশক মোঃ বাহার উদ্দিন।

    এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাহিদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো: ইদ্রিস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন সহ স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক নেতাকর্মী স্থানীয় জন প্রতিনিধি, ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

  • টাংগাইলে শুকরছানা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারি, আহত-১

    টাংগাইলে শুকরছানা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারি, আহত-১

    টাঙ্গাইলের ভূঞাপুরে শূকর ছানা নিয়ে কথা-কাটাকাটি ও সংঘর্ষের ঘটনায় বিএন-পির দুই নেতা আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে উপজেলার গাবসারা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি আহত সফিকুল ইসলাম ফকির বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলার অর্জুনা ইউনিয়নের কুঠিবয়ড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    ওয়ার্ড বিএনপির সভাপতি সফিকুল ইসলাম জানান, কয়েকদিন আগে উপজেলার যমুনা নদীর কুঠিবয়ড়া এলাকায় একটি গর্ভবতী শূকর দলছুট হয়ে এলাকার আলমগীর মোল্লার বাড়িতে আশ্রয় নেয়।

    সেখানে শূকরটি একাধিক বাচ্চা প্রসব করে। খবর পেয়ে শূকরপালের দেখাশোনা-কারী আলমগীরের বাড়িতে আসেন। এসময় তিনি সপ্তাহখানেকের মধ্যে ছানাগুলোর সংস্পর্শে কাউকে যেতে নিষেধ করেন। এতে পরিবারের সদস্যদের ক্ষতি হওয়ার আশঙ্কার কথা জানান।

    পরে বাচ্চাগুলো স্বাভাবিক আকারে এলে আলমগীর মোল্লার ভাতিজা আশিক মোল্লা পার্শ্ববর্তী একটি হিন্দু পরিবারের কাছে শুকরের ছানাগুলো বিক্রি করে দেন।
    খবর পেয়ে শূকরপালের দেখাশোনাকারী আলমগীর মোল্লার বাড়িতে আসেন ছানাগুলো নিতে। কিন্তু ছানাগুলো বিক্রির কথা শুনে তারা বিচার চেয়ে চলে যান।

    এরই পরিপ্রেক্ষিতে গাবসারা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি সফিকুল ইসলাম ফকির এগিয়ে এলে তার সঙ্গে শূকরছানা বিক্রয়কারী আশিক মোল্লা ও লিয়াকত মোল্লার বাগবিতণ্ডা হয়।

    একপর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হন। এসময় সফিকুল ইসলাম ফকির এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তোতা মোল্লা আহত হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

    এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     

  • মানিকগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, শিক্ষক গ্রেপ্তার

    মানিকগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, শিক্ষক গ্রেপ্তার

    মানিকগঞ্জে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে সিদ্দিকনগর দরবার শরীফ মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ২০ মার্চ) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

    এর আগে গতকাল (বুধবার, ১৯ মার্চ) রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

    ওসি এস এম আমান উল্লাহ জানান, এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি।

  • সাটুরিয়ায় জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী আন্দোলনের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    সাটুরিয়ায় জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী আন্দোলনের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মানিকগঞ্জের সাটুরিয়ায় জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী আন্দোলনের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আাজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই মাহফিল অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার আবু ইসাকের  সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা, জনাব  এ্যাড. জাহিদ হোসেন তালুকদার।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. ইকবাল হোসেন।

    প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়। ছাত্র-জনতার আন্দোলনে দেশেবাসী আরও একবার নতুন বাংলাদেশ গড়ে তোলার সুয়োগ পেয়েছে। এই সুয়োগকে কাজে লাগাতে হবে। আমাদের সবায়কে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। তবেই বাংলাদেশ তার নিদিষ্ট লক্ষে পৌঁছাতে পারবে-ইনশাল্লাহ।

    অনুষ্ঠানে আরো  বক্ত্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির  নেতা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, বাবুল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আনন্দোলন মানিকগঞ্জ জেলার শাখার সিনিয়র যুগ্ন-সদস্য সচিব শিশির আহম্মেদ, নাহিদ হোসেন, নাছিম উদ্দিন প্রমূখ।

    অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম সাহেব। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসংখ্য নেতাকর্মীবৃন্দ।