Category: সারাদেশ

  • ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী

    ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী

    দীর্ঘ ২৩ বছরের আইনি লড়াই শেষে পৈত্রিক জমি ফিরে পেয়েছেন এলজি-ইডির সাবেক প্রকৌশলী ফজল আহম্মেদ। রবিবার (২৬ অক্টোবর) নিজ জমি বুঝে পেতে জমির সীমানা নির্ধারণ ও বিবাদী আব্দুল গফুর এর নিকট আসেন তিনি।

    ফজল আহম্মেদ জানান, ঝিনাইদহ মৌজায় এস.এ রেকর্ড এর ৬২০/১ খতিয়ানের ৮০৪ নং দাগে ৬ শতাংশ জমির মালিক তার বাবা মোঃ ফজলুর রহমান। এই জমি তার বাবা ৯৫ সালে তাকে হেবা দলিলের মাধ্যমে দান করেন।

    যার দলিল নং ৭৬৯১/৯৫, কিন্তু চাকরির সুবাদে দেশের বিভিন্ন জায়গায় কর্মরত থাকা অবস্থায় তার পাশের জমির মালিক, সাবেক গণবাহিনীর নেতা আব্দুল গফুর, যশোর ভূমি অফিস থেকে অসদুপায়ে আরএস রেকর্ড করে উক্ত জমি দখল করেন।

    এরপর প্রকৌশলী ফজল আহম্মেদ ঝিনাইদহ আদালতে মামলা করেন। যার মামলা নং ২০০/০২, উক্ত মামলা চলাকালীন অবস্থায় সম্পূর্ণ বেআইনি ভাবে, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্ট ৩৯;র সাথে  যোগসাজশে জোরপূর্বক আব্দুল গফুর সেখানে বহুতল ভবন নির্মাণ করেন।

    দীর্ঘদিন মামলা চলার পর গত ২৮/ ৯/২৫ তারিখে ঝিনাইদহ সদর আদালত এর সিনিয়র সহকারী জজ জনাব আমাতুল মোর্শেদা বাদীর পক্ষে রায় দেন।

  • সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে: তথ্য উপদেষ্টা

    সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে: তথ্য উপদেষ্টা

    “সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে। আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন এবং আমি আশঙ্কা করছি, যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ, এটা যদি যুক্ত হয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হবে।’’

    তথ্য উপদেষ্টা মাহফুজ আলম শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর সেগুন-বাগিচায় বিএমএ ভবনে ‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক জাতীয় সংলাপে এ কথা বলেন।

    সেন্টার ফর সুফি হেরিটেজ কর্তৃক আয়োজিত ইমরান হুসাইন তুষার এবং মিজানুর রহমানের সঞ্চালনায় সংলাপে মাহফুজ আলম বলেন, “আওয়ামী লীগ ‘দরবারগুলোর’ সঙ্গে সংযোগ তৈরি করার চেষ্টা করছে। দরবারগুলোকে এটা বোঝানোর জন্য যে অধ্যাপক ইউনূসের সরকার এসে মাজার ভেঙে দিচ্ছে, মসজিদ থেকে বের করে দিচ্ছে।”

    তিনি বলেন, “এই কোশ্চেনটা (প্রশ্ন) অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যু নয়। এটা ৫০ বছর ধরে চলছে। যখন সরকার পরিবর্তন হয়, মসজিদ কমিটি বদল হয়ে যায়। ইসলামী ফাউন্ডেশনের গভর্নিং কমিটি বদল হয়ে যায়।”

    তথ্য উপদেষ্টা আরো বলেন, “রাষ্ট্রীয় ফ্যাসিবাদ চলে গেলেও সামাজিক জায়গায় ফ্যাসিবাদ রয়ে গেছে। দেশে ইসলামের যতগুলো ধারা আছে, সবক’টি ধারার মধ্যে সংলাপ এবং সংযোগের সুযোগ তৈরি না হলে রাষ্ট্র খুবই শঙ্কার মধ্য দিয়ে এগোবে।”

    তিনি বলেন, “দেশে ৯০ থেকে ৯২ শতাংশ মুসলমানের মধ্যে বিভিন্ন তরিকা আছে। তাদের মধ্যে কীভাবে সমন্বয় করা যায়, আজ পর্যন্ত রাজনৈতিক নেতারা এটা নিয়ে ভাবেননি; বরং কেউ কওমিদের সঙ্গে, কেউ সুন্নিদের সঙ্গে—এভাবে ভাগ করে নিয়েছেন। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির হাতিয়ার করে নিয়েছেন।”

    ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম বলেন, “বাংলাদেশ অলি আউলিয়ার দেশ। এখানে সকল ধর্মের, সকল মতের মানুষের পাশাপাশি বস-বাস। আমরা ছোটকাল থেকেই দেখে এসেছি হজরত শাহজালাল, শাহ পরাণ ও অন্যান্য আউলিয়াদের মাজারে, দরবারে মানুষ জেয়ারত করতে যান। এই সংস্কৃতি দিনদিনই নষ্ট হয়ে যাচ্ছে।

    আমরা চাই, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সকল ধর্মের, সকল মতের মানুষ সহিংসতাকে মোকাবেলা করে পারস্পরিক সম্প্রীতি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করবেন।”

    জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “মাজারে সহিংসতা বিষয়ে কথা বলা একটা ট্যাবুতে পরিণত হয়েছে, আজকের এই অনুষ্ঠানে আসতেও আমি উদ্বিগ্ন ছিলাম কিন্তু এই ট্যাবু ভাঙতে হবে। আমাদের দেশে মাজার, দরবারের দায়িত্বশীল যারা আছেন তাদের একটা ঘাটতি হলো তারা রাষ্ট্রের নীতিনির্ধারণে প্রভাব রাখতে পারছেন না। যে কারণে তাদের কণ্ঠস্বর রাষ্ট্রকে বাধ্য করতে পারছে না। সুফি সমাজের এখন বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করা প্রয়োজন যার মাধ্যমে রাষ্ট্রীয় নীতিনির্ধারণে আপনারা অবদান রাখতে পারবেন।

    আইনজীবী ও মিডিয়া ব্যক্তিত্ব মানজুর আল মতিন বলেন, “কুরআন এত সুন্দর, নির্মল, পবিত্র অথচ কুরআনের নাম ধারণ করে অনেকে মাজার, দরবারে হামলা চালাচ্ছেন। এটা একজন মুসলমান হিসেবে সহ্য করা খুবই কষ্টকর। এই সহিংসতার ফলে দেশের সমাজ ও সাংস্কৃতিক বিপর্যয় তৈরি হয়েছে। যত দ্রুত সম্ভব এই বিপর্যয় রোধ করতে না পারলে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক সংকট আরও ঘনীভূত হবে, যা কারো জন্যই কল্যাণকর নয়।”

    লেখক ও গবেষক তাহমিদাল জামি বলেন, “রাষ্ট্রের দায়িত্ব সকলের নিরাপত্তা নিশ্চিত করা। কার আকিদা, মতাদর্শ কেমন তার দিকে তাকানো রাষ্ট্রের কাজ নয়। মাজার, দরবারে যদি সংস্কার প্রয়োজন হয় তাহলে তা মাজার, দরবার কর্তৃপক্ষ ভেতর থেকেই করবেন। বাহির থেকে সহিংসতা করে সংস্কার করা যাবে না বা চাপিয়ে দেওয়া যাবে না। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।”

  • মানিকগঞ্জে সাবেক  ছাত্র শিবির নেতাকর্মী  প্রীতি সন্মেলন অনুষ্ঠিত

    মানিকগঞ্জে সাবেক  ছাত্র শিবির নেতাকর্মী  প্রীতি সন্মেলন অনুষ্ঠিত

    ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নব নির্বাচিত জিএস এস এম ফরহাদ বলেছেন, কল্যানকর কাজ আর হৃদয় ভরা ভালবাসা নিয়ে আমাদের কাজ করতে হবে।ভালবাসা দিয়েই ভালবাসা অর্জন করতে হয়। মিথ্যা অপপ্রচার, ঘৃনা,নিন্দা আর বিরোধিতার মোকাবেলায় আমাদের কল্যানকর কাজ আর ভালবাসা দিয়ে তাদের হৃদয় জয় করতে হবে।

    আমরা দল মত, মতাদর্শ, বিরোধীমত কাউকেই শক্রু মনে না করে সবার নিকটই সত্যের দাওয়াত পৌছে দিতে হবে।সবাইকে নিয়েই আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ কে এক আর্দশ,সম্মৃদ্ধ বাংলাদেশ হিসাবে গড়ে তুলবো ইনশা-আল্লাহ।

    শনিবার সকালে জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে  মানিকগঞ্জ সাংস্কৃ-তিক সংসদের আয়োজিত সাবেক ছাত্র  শিবির নেতা কর্মীদের  প্রীতি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

    এতে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা  উত্তরাঞ্চলের সহকারী পরিচালক, মানিকগঞ্জ -৩ নং আসনে জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন।

    প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, মানিকগঞ্জ -২ নং আসনের জামায়াতের এমপি প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ -১নং আসনের জামায়াতের এমপি  প্রার্থী ডাঃ আবু বকর সিদ্দিক, জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম।

    অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা দেলওয়ার হোসাইন বলেন, যে জাতি নিজে-দের ভাগ্য উন্নয়নের চেষ্টা করে না,আল্লাহও তাদের কোন পরিবর্তন করে না।যদি নিজেরা নিজেদের জন্যে চেষ্টা করে মহান আল্লাহ তাদের কে সাহায্য করে।

    বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে,জীবন দিয়ে ফ্যাসিস্টদের বিতাড়িত করে তাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টার প্রাথমিক পরিক্ষায়  উত্তীর্ণ হয়েছে ইনশাআল্লাহ। এবার সত্য প্রতিষ্ঠায়,দেশকে সন্ত্রাস,চাঁদাবাজ, দূর্নীতি মুক্ত একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে কাজ করতে হবে।। ইনশাআল্লাহ এবার বাংলাদেশই বিজয়ী হবে।

    প্রধান আলোচক মুহাম্মদ জাহিদুর রহমান বলেন,আমরা কোন সংঘাত কিম্বা বিরোধ চাই না,আমরা এক সম্প্রীতির বাংলাদেশ চাই।আমি সম্প্রীতির পরিবেশ তৈরি করতে চাই করতে চাই। আমি এক মঞ্চে সকল প্রতিদ্বন্ধী সকল প্রার্থীর সাথে কথা বলতে চাই। মানুষ নতুন এক বাংলাদেশ দেখার অপেক্ষায় আছে।

    ডাকসু, জাকসু ,রাকসু ,চাকসু প্রমান করে বাংলাদেশের মানুষ তাদের প্রাণের বাংলাদেশ গড়ার অপেক্ষায় আছে। আগামী ভোটে মানুষ তাদের হৃদয়ের ভালবাসা প্রকাশ করবে ইনশাআল্লহ।

    ডাঃ আবু বকর সিদ্দিক বলেন,আমি ভোট চাইতে গেলে গ্রামের মানুষ আমার নিকট চিকিৎসা নিতে আসে।আমার নির্বাচনী প্রচারনা চিকিৎসা ক্যাম্পে পরিনত হয়ে যায়।

    আমি নির্বাচিত হই আর না হই,ইনশাআল্লাহ আমি আমার মা-বোন,ভাই-চাচা তথা এলাকার মানুষের চিকিৎসা সহ খেদমত চালিয়ে যাব।ময়দানে না গেলে মানুষ যে আমাদের এতো ভালবাসি তা বুঝতে পারতাম না।মানুষ তাদের মনের অভিব্যাক্তি এবার প্রকাশ করবে ইনশাআল্লাহ।

    জেলা আমীর হাফেজ মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, সাবেক ভাইদের দায়িত্ব নিয়ে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে।মানুষ মুক্তির জন্যে, সুন্দর একটি বাংলাদেশ দেখার অপেক্ষায় আছে। এই মুক্তির মিছিলে সবাইকে আবার পূর্ণ শক্তি দিয়ে কাজ করতে হবে।

    অনুষ্ঠানেসাবেক শিবির নেতা এড জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে জামায়াতের দৌলত-পুর উপজেলা  আমীর মাওলানা আব্দুল মান্নানের  পরিচালনায় অনু-ষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের শুরা সদস্য সাবেক মানিকগঞ্জ জেলা শিবির সভাপতি মোঃ শাহজাহান খান, জেলা জেলা শিবিরের সভাপতি মোঃ মনিরুজ্জামান।

    জামায়াতে নায়েব আমীর অ্যাড,মোঃ আনোয়ার হোসাইন, জেলা সেক্রেটারী মাওলানা নূরুল ইসলাম, মুহাম্মদ আবু তাহের, ডা জিয়াউল হক প্রমূখ।

  • ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ সম্মাননা পেলেন শহিদুল ইসলাম

    ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ সম্মাননা পেলেন শহিদুল ইসলাম

    শিক্ষা বিস্তার, সমাজসেবা ও মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ সম্মাননা পেয়েছেন বরগুনার আমতলী উপজেলার কৃতি সন্তান, ড. মোঃ শহিদুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা মোঃ শহিদুল ইসলাম (সোহেল)।

    গত ২৩ অক্টোবর (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ কর্তৃক আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের রাষ্ট্রদূত জনাব মান্সুর চাভেসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃসিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের সাংস্কৃতিক কাউন্সিলর সৈয়দ রেজা মীর মোহাম্মাদি, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রসিদ সহ বিশিষ্ট শিক্ষাবিদ ও অতিথিবৃন্দ।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, মোঃ শহিদুল ইসলাম (সোহেল) দীর্ঘদিন ধরে আমতলী উপজেলায় মানসম্মত শিক্ষা বিস্তার, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার নেতৃত্বে ড. মোঃ শহিদুল ইসলাম কলেজ আজ দক্ষিণাঞ্চলে এক উজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে।

    সম্মাননা প্রাপ্তির পর মোঃ শহিদুল ইসলাম (সোহেল) বলেন, এই স্বীকৃতি শুধু আমার ব্যক্তিগত নয়, এটি আমতলী উপজেলার সকল শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষানুরাগী মানুষের সম্মান। আমি শিক্ষা ও সমাজ উন্নয়নে আজীবন কাজ করে যেতে চাই।”

    আমতলী অঞ্চলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ সম্মাননায় গর্বিত ও আনন্দিত প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা মনে করেন, মোঃ শহিদুল ইসলামের এই অর্জন আমতলীর শিক্ষাঙ্গনে নতুন    অনুপ্রেরণা সৃষ্টি করবে।

  • আমি এনসিপির সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকবো-নাসীরুদ্দীন পাটওয়ারী

    আমি এনসিপির সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকবো-নাসীরুদ্দীন পাটওয়ারী

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের বিষয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমি রাতে ঘুমিয়ে ছিলাম। সকালে উঠে দেখলাম সারারাত গুজব চলেছে।

    আমি এনসিপির সঙ্গে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। ইনশাআল্লাহ এনসিপি সরকার গঠন করবে, এনসিপির সঙ্গেই থাকবো।

    শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেশন হলে দলটির ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) এবং ঢাকা জেলার সমন্বয় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের একথা বলেন তিনি।

    এনসিপির এই নেতা বলেন, কিছু বিষয়ে মিডিয়া ট্রায়াল চলছে। আমরা এখনই বলবো না যে কারা এগুলো করছে। উদ্দেশ্যপ্রণোদিত না, কীভাবে! আমরা স্বীকার করছি যে, আমাদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চলছে, অতীতেও চলেছিল। পদত্যাগের গুজবের বিষয়ে আমাকে রাতে অনেকে ফোন দিয়েছিল। আমি সবার সঙ্গে সকালে যোগাযোগ করি।

    দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত রাতেই এটি কনফার্ম করেছেন।তিনি বলেন, বাংলাদেশে অনেক দেশপ্রেমিক সাংবাদিক রয়েছেন।

    আমরা আপনাদের কাছে আহ্বান রাখবো, একটি নিউজ হলে সেটি সঙ্গে সঙ্গে যাচাই করবেন। যারা এই ধরনের অপসংবাদিকতা করে তাদের আহ্বান জানাবো আপনাদের বোধদয় হোক।

  • প্রবাসীর স্ত্রীর ঘরে পুলিশ কনস্টেবল, অতঃপর বিয়ে

    প্রবাসীর স্ত্রীর ঘরে পুলিশ কনস্টেবল, অতঃপর বিয়ে

    গাইবান্ধার সুন্দরগঞ্জে এক পুলিশ কনস্টেবলকে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছেন এলাকাবাসী। পরে তাদের মধ্যে বিয়ে হয়েছে।

    বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীর রাতে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামে প্রবাসীর স্ত্রী মৌসুমি আক্তারের ঘর থেকে ইমরুল কায়েস নামের ওই কনস্টেবলকে আটক করা হয়।

    শুক্রবার (২৪ অক্টোবর) সকালে গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে তাদের বিয়ে দেওয়া হয়।

    স্থানীয়রা জানিয়েছেন, রংপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল এবং গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালাটা গ্রামের ইমরুল কায়েস গোপনে বৃহস্পতিবার রাতে সুন্দরগঞ্জ উপজেলার ধুমাইটারী গ্রামের মালয়েশিয়া প্রবাসী এরশাদুলের স্ত্রীর ঘরে প্রবেশ করেন। স্থানীয়রা তাদেরকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে আটকে রাখেন।

    এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই মৌসুমী আক্তার ও ইমরুল কায়েসের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হত।

    সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, “বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি।”

  • সাটুরিয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগে পুত্রবধুসহ গ্রেফতার ৩

    সাটুরিয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগে পুত্রবধুসহ গ্রেফতার ৩

    মানিকগঞ্জে মাকে হত্যার অভিযোগে পুলিশ পুত্রবধূসহ তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।  গ্রেফতার ব্যক্তিরা হলেন, নিহত লক্ষ্মী রাজবংশীর বড় ছেলে রঞ্জিত রাজবংশী, পুত্রবধূ পার্বতী রানী রাজবংশী এবং নাতি পিয়াস রাজবংশী।

    সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, গত সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলার দড়গ্রাম ইউনিয়নের পূর্ব বটতলা এলাকার একটি ডোবা থেকে লক্ষ্মী রাজবংশীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

    পরে বুধবার (২২ অক্টোবর) রাতে সাটুরিয়া থানায় নিহতের ছোট ছেলে ঝন্টু রাজবংশী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বাদী ঝন্টু রাজবংশী বলেন, রবিবার রাত একটার দিকে মায়ের ঘরে গিয়ে তাকে না পেয়ে সারারাত খুঁজেছি।

    সকালে দেখি বাড়ির সামনের ডোবায় মায়ের লাশ ভেসে আছে। মা প্যারালাইসিস রোগী ছিলেন, তিনি ওই ডোবায় যেতে পারেন না। ওরা পরিকল্পিতভাবে মাকে হত্যা করেছে। আমি মায়ের হত্যার বিচার চাই।

  • অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাই-ডা. শফিকুর রহমান

    অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাই-ডা. শফিকুর রহমান

    অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় দলটি ১৯৪৭ সাল থেকে শুরু করে ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত যত ভুল করেছে, তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি।

    শফিকুর রহমান বলেন, ’৪৭ থেকে আজকের দিন (২২ অক্টোবর) পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনাশর্তে তাদের কাছে মাফ চাই।

    জামায়াত আমির বলেন, এই এপোলজি (ক্ষমা প্রার্থনা) কমপক্ষে তিনবার চেয়েছি। অধ্যাপক গোলাম আযম, মাওলানা মতিউর রহমান নিজামী এবং আমিও চেয়েছি। কিছুদিন আগে এ টি এম আজহার যখন জেল থেকে মুক্তি পেলেন তখনো বলেছি।

    শুধু এখন নয়, ’৪৭ সাল থেকে জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদের ক্ষমা করে দেবেন।

    তিনি আরও বলেন, আমরা ভুল করিনি বলব কীভাবে। আমাদের ১০০টার মধ্যে ৯৯টা সিদ্ধান্ত সঠিক, একটা তো বেঠিক হতে পারে। সেই বেঠিক একটা সিদ্ধান্তের জন্য জাতির ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে আমার কোনো সিদ্ধান্তের জন্য যদি জাতির ক্ষতি হয়, তাহলে আমার মাফ চাইতে অসুবিধা কোথায়।

    নির্বাচন নিয়ে শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগেই পিআরসহ বিভিন্ন ইস্যুতে গণভোট করতে হবে। ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জামায়াত ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংখ্যালঘুরা নির্বিঘ্নে থাকবে।

  • শিবালয়ে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেফতার ১

    শিবালয়ে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেফতার ১

    মানিকগঞ্জের শিবালয় উপজেলায় দশম শ্রেণী পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে হৃদয় হোসেন (২৫) নামের এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

    মঙ্গলবার দুপুরে শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের দক্ষিণ শালজানা গ্রামের নিজ বাড়ী থেকে হৃদয়কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া যুবক ওই গ্রামের আজিজ খাঁর ছেলে।

    আদালতে দাখিলকৃত মামলা সূত্রে জানা যায়, স্কুলে যাওয়া আসার সময় আসামী হৃদয় রাস্তাঘাটে ভিকটিমকে প্রায়ই উত্যক্ত করতো। এতে কোন সাড়া না পাওয়ায় গত ১৩ মার্চ রাতে ওই স্কুলছাত্রী প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের বাহিরে গেলে আসামী হৃদয় স্কুলছাত্রীর মুখমন্ডলে চেতনানাশক মেডিসিন দিয়ে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষন করে।

    তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েক দিন পর স্কুলছাত্রীকে তার পরিবারের নিকট ফিরিয়ে দেয়।

    তার বড় ভাই মামলার বাদী বলেন, হৃদয় আমার বোনকে ফেরত দেওয়ার পর প্রথমে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে সেখান থেকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। সেখানে কয়েকদিন ভর্তি থাকার পর বোনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালের চিকিৎসক তাকে জাতীয় মানসিক হাসপাতালে রেফার্ড করেন।

    বিষয়টি শিবালয় থানা পুলিশে জানানো হলে তারা কোর্টে মামলা করার পরামর্শ দেন। পরে কোর্টে মামলা করি।

    ভিকটিমের মা জানান, ৫ মেয়ে আর এক ছেলেকে নিয়ে তার সংসার। ওদের বাবা মারা যাওয়ায় অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করতে হয়। ওই মেয়েটা সবার ছোট। এরি মধ্যে এই ঘটনা ঘটে গেলো। ঢাকা নিয়ে মেয়েকে চিকিৎসা করার মতো কোন টাকাও নেই। মেয়ের এই অবস্থার জন্য দায়ী ব্যক্তির সর্ব্বোচ শাস্তি দাবি করেন তিনি।

    শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, আদালতের নিদের্শে এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভিকটিমকে ধর্ষণের বিষয়টি শিকার করেছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

  • ‘ভূমিসেবা নাগরিকের দোরগোড়ায় পৌঁছে গেছে’

    ‘ভূমিসেবা নাগরিকের দোরগোড়ায় পৌঁছে গেছে’

    ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, একসময় ভূমি অফিস মানেই ছিল দুর্ভোগ, হয়রানি ও জটিল প্রক্রিয়া। কিন্তু তথ্যপ্রযুক্তির যুগে সরকার ভূমিসেবা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনেছে। আজ ভূমিসেবা সত্যিকার অর্থে নাগরিকের দোরগোড়ায় পৌঁছে গেছে।

    বুধবার (২২ অক্টোবর) রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমির সেমিনার কক্ষে ‘মানোন্নীত অটোমেডেট ভূমিসেবা সম্পর্কে রাজশাহী বিভাগের চারটি জেলার (বগুড়া, নওগাঁ, চাপাইনবয়াবগঞ্জ ও রাজশাহী ) কর্মকর্তা-কর্মচারী গণের’ ‘’ট্রেনিং অফ ট্রেইনার্স (টিওটি)’’প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সিনিয়র সচিব বলেন, জনমনে ভূমি অফিস ও এর কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নানা ধরনের নেতিবাচক কথা হয়। আমরা চাই ইতিবাচক কাজের মাধ্যমে তা দূর করতে হবে।

    তথ্যপ্রযুক্তির যুগ প্রযুক্তির উন্নয়ন আজ জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন এনেছে। ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনাও এর ব্যতিক্রম নয়। একসময় ভূমিসেবা বলতে বুঝানো হতো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাগজপত্র যাচাই, দালালের মাধ্যমে কাজ সম্পন্ন করা এবং সাধারণ নাগরিকের জন্য দুরূহ প্রক্রিয়া।

    কালের বির্বতনে ভূমিসেবা এখন ডিজিটাইজড হয়ে গেছে, জনগণের ভোগান্তি সময় ও অর্থের সাশ্রয় হচ্ছে ।

    সিনিয়র সচিব আরও বলেন, মানোন্নীত অটোমেটেড ভূমিসেবা শুধু প্রযুক্তিগত স্বয়ংক্রিয়তা নয়, বরং সেবার গুণগত মানের উন্নয়নও। এখন কর্মকর্তাদের জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে, সেবা প্রদানে সময় কমেছে এবং দুর্নীতির সুযোগ অনেক কমে এসেছে।

    প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, যথাযথভাবে মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করে আপনাদেরই আবার মাঠ পর্যায়ে গিয়ে প্রশিক্ষণ দিতে হবে। সময়ের চাহিদার সঙ্গে সঙ্গে নিজেদের আপগ্রেড করতে হয়, ডিজিটাল যুগে নিজে আপগ্রেড না করতে পারলে পিছিয়ে থাকতে হবে।

    অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মো. পারভেজ হাসান, প্রকল্প পরিচালক (যুগ্মসচিব), ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প,ভূমিমন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী।