Blog

  • সাটুরিয়ায় বজ্রপাতে বড় নিহত, ছোট ভাই মারাত্বক আহত !

    সাটুরিয়ায় বজ্রপাতে বড় নিহত, ছোট ভাই মারাত্বক আহত !

    মানিকগঞ্জের সাটুরিয়ায় সরিষা তুলতে গিয়ে বজ্রপাতে জাহিদ (২৪) নামে একজনের মৃত্যু হয়েছে।  আজ শনিবার (ফেব্রুয়ারি) তিল্লী আয়নাপুর গ্রামের এই ঘটনা ঘটে। এ সময় তার জমজ ভাই জাকির (২৪) হোসেন গুরুতর আহত হন। জাহিদ ও জাকির উভয়েই আয়নাপুর গ্রামের সাহাজ উদ্দিনের জমজ সন্তান ।

    পারিবারিক সূত্রে জানা যায়,  জাহিদ ও জাকির উভয়ে বাড়ির উত্তর পাশে তুলা সরিষা আনতে যায়। এ সময়  বজ্রপাতে আঘাতে বড় ভাই জাহিদের তাৎক্ষণিক মৃত্যু হয় এবং ছোট ভাই জাকির গুরুত্বর  আহত হয়। পরে জাকিরকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।

    স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে চারটার দিকে আকাশ কালো করে মেঘ আসার পূর্ব মুহূর্তে তড়িঘড়ি করে কাঁটা সরিষা আনতে যায় দুই ভাই। ঝড়ো হাওয়ায় সরিষার আঁটি বাঁধতে দেরি হয়। এমন সময় হঠাৎ একটি বজ্রপাত জাহিদের গায়ে পড়লে তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। জাকির ছিটকে উত্তর পাশে পড়ে যায়।

    সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম জানান, বজ্রপাতে মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • বাংলাদেশে মাত্র ২ জনের হাতে গেছে ২৯ মিলিয়ন ডলারের ফান্ড: ট্রাম্প

    বাংলাদেশে মাত্র ২ জনের হাতে গেছে ২৯ মিলিয়ন ডলারের ফান্ড: ট্রাম্প

    বাংলাদেশে রাজনৈতিক পরিবেশ শক্তিশালী করার লক্ষ্যে ইউএসএআই ডির ২৯ মিলিয়ন ডলার অনুদানের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, মাত্র দুইজন কর্মী থাকা একটি নাম না জানা ছোট্ট প্রতিষ্ঠানের হাতে গেছে এই অনুদান।

    গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে গভর্নরদের ওয়ার্কিং সেশনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, ওরা ২৯ মিলিয়ন ডলার পেয়েছে। একটা চেক! ভাবুন তো, একটা ছোট প্রতিষ্ঠান, যেখানে সামান্য কিছু আয় হচ্ছে—১০ হাজার ডলার, ২০ হাজার ডলার—আর হঠাৎ করেই তারা ২৯ মিলিয়ন ডলার পেয়ে গেলো যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে।

    ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, মাত্র দুজন কর্মী! আমি নিশ্চিত, তারা এখন খুব খুশি, অনেক ধনী হয়ে গেছে। শিগগির তারা শীর্ষ ব্যবসায়িক ম্যাগাজিনের প্রচ্ছদে থাকবে—শ্রেষ্ঠ প্রতারক হিসেবে!

    ট্রাম্প তার বক্তব্যে ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে ইউএসএআইডির ২১ মিলিয়ন ডলারের তহবিল নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, আমরা আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ভোটার উপস্থিতি বাড়ানোর উদ্দেশ্যে ২১ মিলিয়ন ডলার দিচ্ছি। কিন্তু আমাদের দেশে কী হবে? আমিও  চাই এখানে ভোটার উপস্থিতি বাড়ুক!

    ট্রাম্পের এই অভিযোগের সূত্রপাত গত ১৬ ফেব্রুয়ারি মার্কিন সরকারের নতুন ব্যয় সংকোচন টাস্কফোর্স ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’র (ডিওজিই) এক পোস্ট থেকে।

    ইলন মাস্কের নেতৃত্বাধীন এই টাস্কফোর্স তাদের ঘোষণায় জানায়, ১১টি বিদেশি প্রকল্পে অর্থায়ন বাতিল করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশের ২৯ মিলিয়ন ডলার এবং ভারতের ২১ মিলিয়ন ডলারের প্রকল্পও রয়েছে।

    এক্স প্ল্যাটফর্মের ওই পোস্টে বলা হয়, এসব প্রকল্পে মার্কিন করদাতাদের অর্থ ব্যয় করা হতো, যা এখন সম্পূর্ণ বাতিল করা হলো।

  • চাঁপাইনবাবগঞ্জে ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জে ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশ জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কোরআন মাহফিল (ওয়াজ মাহফিল) হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

    শনিবার (২২ ফেব্রুয়ারী) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লালাপাড়া পার্শ্ববর্তী আম বাগানে এই মাহফিলে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত পবিত্র কোরআন ও হাদিস থেকে বক্তব্য রাখেন ড. মিজানুর রহমান আজহারী।

    .শনিবার সকাল থেকে বিভিন্ন বক্তা ওয়াজ করেন। মাহফিলের জন্য সুসজ্জিত মঞ্চ করা হয়েছে। ড. মিজানুর রহমান আজহারীর বক্তব্য শোনার জন্য শুক্রবার রাত থেকেই বিভিন্ন অঞ্চল ও জেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা মাহফিলে আসতে শুরু করেন। মাহফিলতে ঘিরে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। রাস্তা ও মাহফিল স্থলে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন অনেক স্বেচ্চাসেবীরা।

    মাহফিলে আসা মানুষদের চিকিৎসা সেবা দেয়ার জন্য বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। ব্যবস্থা নেয়া হয় ঔষধ ও এম্বুলেন্স সেবারও। শুক্রবার রাত থেকেই মাঠে আসেন শত শত মুসল্লি। রাজশাহী, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, গোমস্তাপুর, ভোলাহাটসহ বিভিন্ন এলাকার মানুষ মাঠে এসে বয়ান শোনার জন্য অপেক্ষা করেন।

    এছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও অনেক মুসল্লি আসে। শনিবার (২২ ফেব্রুয়ারী) জাবালুন নুর ফাউন্ডেশন আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করেন জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাবালুন নুর ফাউন্ডেশনের উপদেষ্টা ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মো. নূরুল ইসলাম বুলবুল।

    মাহফিলে আরও তাফসীর পেশ করেন, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা মোহাম্মদ নুরুল আমিনসহ স্থানীয় ওলামাগণ। সকাল থেকে নাসিক ও গজল পরিবেশন করা হয়।

    ড. মিজানুর রহমান আজহারী আসন্ন পবিত্র রমজান মাসে করণীয় ও বর্জনীয় নিয়ে আলোচনা করেন। সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে পুরুষ ও নারীরা মাহফিলে এসেছেন ড. মিজানুর রহমানআজহারী কে সরাসরি দেখা ও ওয়াজ শোনার জন্য। শনিবার বাদ জোহর বেলা ৩ টার দিকে তিনি ঘোড়াস্ট্যান্ডের পাশের আম বাগান মাঠে বয়ান শুরু করেন। এ মাঠ ছাড়াও পুরুষদের জন্য ৩টি ও নারীদের জন্য ৪টি মাঠ প্রস্তুত করা হয়।

    চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম বিপিএম সেবা বলেন, ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত ছিল পুলিশ বাহিনী। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করেছেন এবং জননিরাপত্তায় জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় ৬৫০ জন পুলিশ সদস্য মোতায়েন ছিলো। জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কোরআন মাহফিলে কয়েক লক্ষ মুসল্লী উপস্থিত হন।

  • সাটুরিয়ায় মোটর সাইকেল কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

    সাটুরিয়ায় মোটর সাইকেল কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

    মানিকগঞ্জের সাটুরিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় অসুস্থ্য মোঃ জসীম (২৭) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।  শুক্রবার (২১ফেব্রুয়ারি) রাত ২.০০ টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের রাইল্লা এলাকায় এই ঘটনা ঘটে। জসীম রাইল্লা মধ্যপাড়া এলাকার মোঃ ফিরোজ আলমের ছেলে।

    স্থাণীয় সূত্রে জানা যায়, বাবা ফিরোজ আলমের কাছে মোটর-সাইকেল কিনে দেওয়ার বায়না করে জসীম। এ্যাকসিডেন্ট এর ভয়ে বাবা মোটরসাইকেল কিনে দিতে অস্বীকার করলে জসীম নিজ বসত ঘরের আড়ার‌ সঙ্গে গলায় গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করে। তাঁর রাইসা (৪) নামের একটি কন্যা সন্তান রয়েছে। সাটুরিয়া থানা পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

    সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুল ইসলাম জানান, রাইল্লা গ্রামে আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের জন্য অফিসার প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।

  • ঝিনাইদহের শৈলকূপায় ৩ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

    ঝিনাইদহের শৈলকূপায় ৩ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

    ঝিনাইদহের শৈলকূপায় ৩ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ত্রিবেণী সেচখাল এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

    নিহতরা হলেন- জেলার হরিনাকুন্ডু উপজেলার আহাদনগর গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে হানিফ (৫০), তার শ্যালক লিটন হোসেন (৩৫)। এর মধ্যে, হানিফ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) সক্রিয় নেতা ছিলেন বলে জানা গেছে। বাকি একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

    স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯টার দিকে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান তারা। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তিন জনের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে।

    শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের নাম হানিফ। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন।

    ওসি আরো বলেন, ঘটনাস্থলে দুটি কালো রঙের মোটরসাইকেল, একটি ম্যাগজিন ও গুলি পাওয়া গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। এদিকে হত্যার বিষয়ে চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর নেতা কালু পরিচয়ে দায় স্বীকার করে গণমাধ্যমকর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হয়েছে।

    ক্ষুদে বার্তায় লেখা আছে, এতদ্বারা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, যশোর, খুলনাবাসির উদ্দেশ্যে জানানো যাইতেছে যে, পূর্ব বাংলা কমিউ-নিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য খুন, গুম, দখলদারি, ডাকাতি, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিনাকুন্ডু নিবাসী হানিফ তার দুই সহযোগীসহ জাসদ গণবাহিনীর সদস্যদের হাতে নিহত হয়েছেন।

     

  • তৃতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে সতর্ক করলেন ডোনাল্ড ট্রাম্প

    তৃতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে সতর্ক করলেন ডোনাল্ড ট্রাম্প

    তৃতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, ট্রাম্প আশ্বস্ত করেছেন যে, তিনি ক্ষমতায় থাকলে এ যুদ্ধ ঠেকিয়ে দেবেন।  স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এফআইআই প্রায়োরিটি সামিটে বক্তৃতাকালে তিনি বলেছেন, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

    সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এখন ক্ষমতায় থাকলে বিশ্বযুদ্ধ হতো বলেও মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বিভিন্ন প্রান্তে যেসব যুদ্ধ চলছে, সেসব বন্ধ করার আশ্বাস দিয়েছেন দ্বিতীয় বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া ট্রাম্প।

    তিনি বলেছেন, এসব অর্থহীন যুদ্ধ আমরা থামাতে চলেছি। আগামী দিনে অন্য যে কারো চেয়ে আমরা আরো শক্তিশালী হব। যদি যুদ্ধ হয়, তবে কেউ আমাদের কাছে ঘেঁষতে পারবে না।

  • নেপালে ১০৫ মেট্রিক টন আলু রপ্তানি

    নেপালে ১০৫ মেট্রিক টন আলু রপ্তানি

    বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে আরও ১০৫ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে। শুক্রবার দুপুরে আলু রপ্তানির বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন।

    বৃহস্পতিবার বিকেলে ৫টি গাড়িতে আরও ১০৫ মেট্রিক টন আলু নেপালে গেছে বলে জানান তিনি। কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন জানান, বৃহস্পতিবার বন্দরটি দিয়ে পাঁচটি গাড়িতে ১০৫ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে।

    প্রতি গাড়িতে ছিল ২১ মেট্রিক টন আলু। আলুগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ১ হাজার ৩৪৪ মেট্রিক টন আলু নেপালে গেছে।

    আলুগুলো থিংকস টু সাপ্লাই, ফাস্ট ডেলিভারি, হুসেন এন্টারপ্রাইজ, ক্রসেস এগ্রো, সুফলা মাল্টি প্রডাক্টস লিমিটেড ও লোয়েড বন্ড লজেস্টিক নামের কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠান। জাতগুলো হলো স্টারিজ এবং লেডিও রোজেটা।

  • গুম ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আলেপেলের বিরুদ্ধে

    গুম ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আলেপেলের বিরুদ্ধে

    গুম ব্যক্তিকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার বিশ্ববিদ্যালয়পড়ুয়া স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠা র্যাবের সাবেক কর্মকর্তা ও বরখাস্ত অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের বিরুদ্ধে। এই সম্পর্কে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

    বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আগামী ২৬ ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। র্যাবের সাবেক কোম্পানি কমান্ডার আলেপের বিরুদ্ধে গুমের অভিযোগে মামলা রয়েছে।

    ট্রাইব্যুনালে শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আলেপের বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম করে ইলেকট্রিক শক দেওয়া, চোখ বেঁধে রাখা, উল্টো করে ঝুলিয়ে পেটানোসহ নিষ্ঠুরভাবে নির্যাতনের অভিযোগ রয়েছে।

    ২০১৮ সালে তিনি (আলেপ) একজনকে গুম করে তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। ভুক্তভোগী ওই নারী মানসিক ট্রমায় আক্রান্ত হয়ে মারা যান।

    শুনানিতে তিনি আরও বলেন, বিগত সরকারের সময় সবচেয়ে বেশি গুম ও নির্যাতনের অভিযোগ যাদের বিরুদ্ধে তাদের মধ্যে আলেপ একজন। গুম ও ধর্ষণের বিষয়ে তাকে জিজ্ঞাবাসাদ করা প্রয়োজন।

     

  • আজ মহান একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

    আজ মহান একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

    আজ মহান একুশে ফেব্রুয়ারি, মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃ-ভাষা দিবস। সারাদেশে যথাযোগ্য মর্যদায় এ দিবসটি পালিত হচ্ছে। রাজধাানী ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন স্থানে ভাষা শহীদদের নিয়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশ’র কর্মসূচি শুরু হয়েছে।

    এছাড়াও কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি সহকারে আজিমপুর কবর স্থানে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানানো হবে। মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী প্রদান করেছেন।

    জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত কয়েক বছর ধরে এ দিবসটি পালিত হচ্ছে।বাংলাদেশী বাঙালিদের জন্য এই দিবসটি হচ্ছে শোক ও বেদনার।

    ১৯৫২ সালের এদিনে ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসকগোষ্ঠির চোখ-রাঙ্গানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে। মায়ের ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বার গতি পাকিস্তানি শাসকদের শংকিত করে তোলায় সেদিন ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

    একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটি। এদিন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে সূর্যোদয়ের সাথে সাথে সঠিক নিয়মে, সঠিক রং ও মাপে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

    দিবসটি পালন উপলক্ষে জাতীয় অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠান, জেলা ও উপ-জেলা প্রশাসন, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজিমপুর কবরস্থানে ফাতেহা পাঠ ও কোরানখানির আয়োজনসহ দেশের সকল মসজিদে ভাষা শহীদদের রুহের মাগ-ফেরাত কামনায় বিশেষ দোয়া এবং উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়েছে।

    দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ঢাকা শহরের বিভিন্ন সড়ক দ্বীপে ও অন্যান্য গুরুত্বপূর্ণ সুবিধা জনক স্থানগুলোতে বাংলা ভাষার বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জিত করা, বাংলাদেশ বেতার, বাংলা-দেশ টেরিভিশন এবং অন্যান্য স্যাটেলাইট চ্যানেলগুলোতে একুশের বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার এবং ভাষা শহীদদের সঠিক নাম উচ্চারণ, শহীদ দিবসের ভাবগাম্ভীর্য রক্ষা, শহীদ মিনারের মর্যাদা সমুন্নত রাখা, সুশৃঙ্খলভাবে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ইত্যাদি জনসচেতনতা মূলক বিষয়ে সরকারি ও বেসরকারি গণমাধ্যমগুলোতে প্রয়োজনীয় প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া, বিভিন্ন জাতীয় সংবাদপত্র বিশষ ক্রোড়পত্র প্রকাশ করবে।

  • মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষনা

    মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষনা

    মানিকগঞ্জে ওমর ফারুককে আহ্বায়ক ও নাহিদ মনির কে সদস্য সচিব করে ৪২১ সদস্যের কমিটির অনুমোদন দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।  বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ হোসেন স্বাক্ষরিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্যডে ৬ মাস মেয়াদী এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

    অনুমোদিত কমিটিকে স্বাগত জানালেও  বৈষম্যবিরোধী ছাত্র আন্দো-লনের একাংশের দাবি,  ত্যাগীদের এই কমিটিতে যোগ্য স্থানে রাখা হয়নি। অনেকটা ধার-আতাতে কমিটি হয়েছে। এই নিয়ে তাদের সোশাল মিডিয়ায় নানান ট্রল করতে দেখা গিয়েছে। আবার কেউ কেউ পদত্যাগ করেছেন এমনও  গুঞ্জন শুনা যাচ্ছে।

    এই ব্যাপারে, নব্য কমিটির আহবায়ক ওমর ফারুক সংবাদ মাধ্যমকে জানান, ‘ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্র মোকাবেলায় মানিকগঞ্জ থেকে প্রতিরোধ গড়ে তোলা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে যে কোনো সংকট মোকাবেলায় প্রস্তুত রয়েছে।

    পদত্যাগ ও সমালোচনা প্রশ্নে তিনি  উল্লেখ্য করেন, যারা পদত্যাগ করতে চাচ্ছেন বা সমালোচনা করছেন তারা অন্য কোন রাজনৈতিক নেতৃবৃন্দের ছত্রছায়ায় বেড়ে ওঠা। এরা সংগঠনকে টেনে ধরতেই চক্রান্ত করছেন।

    তিনি আরো বলেন, আমাদের আশা ও বিশ্বাস, সকল বাধাঁ-বিপত্তি মোকাবেলা করে এবং জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের চেতনা ধারণ করে মানিকগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র সমাজ সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ।’