Blog

  • মানিকগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে ফসলি জমিতে মাটি কাটার অভিযোগ !

    মানিকগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে ফসলি জমিতে মাটি কাটার অভিযোগ !

    মানিকগঞ্জ সদর উপজেলাধীন হাটিপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নজরুল ইসলামের বিরুদ্ধে ফসলি জমি থেকে মাটি কাটার অভি-যোগ উঠেছে।

    সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের হাটিপাড়া মোড়ের পাশে ফসলি জমির উপর ডাইব্রেশন করে, ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে। ইউনিয়ন যুবদলের সভাপতি হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে প্রশাসনের অনুমতি ব্যতীত তিনি এ কাজ  করছেন এমন অভিযোগ।

    নাম প্রকাশে অনিচ্ছুক পাশের জমির এক মালিক বলেন, নজরুল ইসলাম বিএনপির নেতা হওয়ায় তার সঙ্গে কথা বলতেই ভয় লাগে। সে যেভাবে মাটি কাটা শুরু করেছে তাতে আমার ফসলি জমিতে ধ্বস নামবে । কিন্তু তাকে মাটি কাটতে নিষেধ করলেও কিছুতে শোনছে না।

    এ ব্যাপারে নজরুল ইসলাম বলেন, বিগত সময় আওয়ামী লীগ সরকার থাকাকালীন আমার মাটি কাটার অনুমতি ছিলো কিন্তু কাটতে পারিনি। এখন সুযোগ এসেছে। এখন তো কাটবোই।

    মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি মো. ফজলুল হক সংবাদ মাধ্যমকে বলেন, দলীয় প্রভাব খাটিয়ে কেউ অবৈধ কাজ করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

    এবিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন বলেন, হাটিপাড়া ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পেয়ে তা বন্ধ করতে বলেছি। এরপরও যদি মাটি কাটে তাহলে ব্যবস্থা নেব।

  • খেয়াঘাটে শিক্ষার্থীদের ভাড়া মওকুফে বিক্ষোভ !

    খেয়াঘাটে শিক্ষার্থীদের ভাড়া মওকুফে বিক্ষোভ !

     

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের খালঘাট গোহালবাড়ি খেয়াঘাট পারাপারে শিক্ষার্থীদের ভাড়া মওকুফ করারে দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসি-শিক্ষার্থীরা।

    এ সময় গোহালবাড়ি খালঘাট খেয়াঘাট পারাপারের ভাড়া কমানো ও পূর্বের ভাড়া বহাল রাখার দাবি জানান বক্তারা। সোমবার সকালে চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের গোহালবাড়ি খেয়াঘাট এলাকায় এই মানববন্ধন করে শিক্ষার্থীরা।

    পরে সেখান থেকে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ সর্বস্তরের জনসাধারন ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মিলিত হয়।

    ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য মেহদী হাসান, জাবালুন নূর আল জামিয়াতুল ইস-লামিয়া মাদরাসার সহকারি শিক্ষক মো. আব্দুল্লাহ, স্থানীয় তফিজুল ইসলাম, আব্দুল মালেক, শিক্ষার্থী নাফিসা খাতুন।

  • ২৪ ঘন্টায় ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন, ৪ আসামী গ্রেফতার 

    ২৪ ঘন্টায় ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন, ৪ আসামী গ্রেফতার 

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জে অটোচালক পলাশ হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ঘটনার পর থেকেই পলাশ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে নামে ডিবি পুলিশ।

    অটোচালক পলাশ হত্যায় ক্লিন মিশনে জড়িত-দুইজনসহ গ্রেফতার করা হয় ৪ জনকে। উদ্ধার করা হয় অটোবাইক এর সকল যন্ত্রাংশ। বিষয়টি পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ সোমবার (১৭ ফেব্রুয়ারী) নিশ্চিত করেন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা।

    গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ঝিলিম ইউনিয়নের আতাহির নয়ানগর সরকারি সার গোডাউনের দক্ষিণ পার্শ্বে চাঁপাই-আমনুরাগামী পাঁকা রাস্তার ধারে একটি সরিষা ক্ষেতে অটো রিক্সা চালক ‘পলাশ’ হত্যা মামলায় সরাসরি জড়িত ২ (দুই) জন আসামীসহ ০৪ (চার) জন আসামী গ্রেফতার হয়েছে।

    তাদের স্বীকারোক্তিতে অটো রিক্সা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ব্যাপারে সোমবার দুপুরে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা প্রেস ব্রিফিং করেছেন। পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই ব্রিফিং করেন পুলিশ সুপার। এসময় বিভিন্ন প্রিন্ট ওইলেক্ট্রনিক মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

    পুলিশ সুপার বলেন, পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম এর সার্বিক দিক নির্দেশনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ এর নেতৃত্বে যৌথ টিমের অফিসার ও ফোর্স সম্মিলিত একটি চৌকস টিম বিভিন্ন তথ্য উপাত্তের সহায়তায় গত ১৫/০২/২০২৫ দিবাগত রাত্রে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে উক্ত ঘটনায় কিলিং মিশনে সরাসরি অংশ গ্রহণকারী আসামী মোঃ রকি (৩২) ও মোঃ জনি (২৪) কে গ্রেফতার করে পুলিশ। নিহত পলাশের ব্যবহৃত ব্যাটারী চালিত অটো রিক্সা (দোলনাগাড়ী) টি খন্ডিত অংশসমূহ উদ্ধার করা হয়েছে।

    জেলা পুলিশ সুপরের কার্যালয়ে সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা হত্যাকান্ডের ঘটনা ও আসামীদের গ্রেফতার বিবরন তুলে ধরেন।

    এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রইস উদ্দীন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহীন আকন্দসহ অন্যান্য কর্মকর্তা।

    গ্রেফতার কৃত আসামীরা হচ্ছে, পলাশ হত্যার সাথে সরাসরি কিলিং মিশনে জড়িত রাজশাহী জেলার তানোর থানার কলমা এলাকার মোঃ একরামুল হকের ছেলে মোঃ রকি (৩২) ও মতিহার থানা কাজলা এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ জনি (২৪)।

    গ্রেফতারকৃত আসামীদেরকে নিবিড়ভাবে পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের দেয়া তথ্যমতে এবং পরবর্তীতে তার দেখানো মতে জেলা রাজশাহী হতে আসামী রাজশাহী জেলার তানোর থানার হাতি শাহিলপাড়ার মৃত ফয়জুদ্দিন মন্ডলের ছেলে মোঃ জুয়েল (৪০) একই থানার তালন্দা বাজার সমাসপুর মোড়স্থ নিরব ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক শপ হতে এবং নওগাঁ হতে আসামী নওগাঁ জেলার মান্দা থানার চৌবাড়ীয়া পশ্চিমপাড়ার আঃ রশিদ এর ছেলে মোঃ সানোয়ার হোসেন (২৪)।

    অভিযানে এনএস টেডার্স নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন নাকোল মোড়স্থ ভাঙ্গারির দোকান হতে মৃত পলাশের ব্যবহৃত ব্যাটারী চালিত অটো রিক্সা (দোলনাগাড়ী) টি খন্ডিত অংশসমূহ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উক্ত হত্যাকান্ডে জড়িত ও সংশ্লিষ্ট অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানানো হয় প্রেস ব্রিফিং এ।

    পুলিশ সুপার আরোও জানান, পলাশ হত্যা মামলায় সরাসরি জড়িত ২ (দুই) জন আসামীসহ ০৪ (চার) জন আসামী গ্রেফতার এবং তাদের স্বীকারোক্তিতে অটো রিক্সা উদ্ধার সংক্রান্তে গত ১২/০২/২০২৫ খ্রিঃ তারিখ আনুমানিক সকাল ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগর গোদাইটোলার গরি হালদারের ছেলে শ্রী লাকফর এর ছোট ছেলে পলাশ আটো রিক্সা নিয়ে প্রতিদিনের মতো ভাড়ায় চালানোর জন্য চাঁপাইনবাবগঞ্জ শহরের উদ্দেশ্যে রওনা করে।

    ঐদিন সন্ধ্যা অনুমান সোয়া ৭টার দিকে সদর মডেল থানাধীন ঝিলিম
    ইউনিয়নের আমনুরা লক্ষিপুর মোড়ে তার ছেলে পলাশের দেখা হয়। ঐসময় পলাশের অটো রিক্সাতে অজ্ঞাতনামা ২৫/৩০ বছরের ২ (দুই) জন যাত্রী ছিল।

    বাসী তার ছেলেকে জিজ্ঞাসা করলে সে জানায়, উক্ত ব্যক্তিরা যাত্রী হিসেবে নাচোল হতে চাঁপাইনবাবগঞ্জ শহরের উদ্দেশ্যে যাচ্ছে। পরবর্তী তে শিমুলতলা ভাড়া বাসা পৌঁছে ছেলে নিজ বাড়ীতে পৌঁছার বিষয়ে খোজ নেয়ার চেষ্টা করলে পলাশ এর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পায়।

    পলাশের পিতা তাৎক্ষণিক নিজ পরিবারের লোকজন সহ আত্মীয় স্বজনদের বাড়ীতে ছেলের খোঁজ শুরু করেন। কিন্ত কোথাও না পেয়ে পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিখোঁজ
    জিডি করেন (জিডি নং-৭২৪, তারিখ-১৩/০২/২০২৫ খ্রিঃ) এবং খোঁজ খবর অব্যহত রাখেন।

    একপর্যায়ে, ১৫ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১টার দিকে লোক মুখে সংবাদ পান ঝিলিম ইউনিয়নের আতাহির নয়ানগর সরকারি সার গোডাউনের দক্ষিণ পার্শ্বে চাঁপাই হতে আমনুরাগামী পাঁকা রাস্তার ধারে সরিষা ক্ষেতে একজন ১৪/১৫ বছরের ছেলের লাশ পড়ে আছে। এমন সংবাদের ভিত্তি তে পলাশের পিতা তার পরিবারের লোকজন নিয়ে ঘটনাস্থলে এসে ছেলে পলাশের লাশ সনাক্ত করেন।

    পলাশের পিতার ধারণা, ১২ ফেব্রুয়ারী সন্ধ্যা রাত অনুমান সাড়ে ৭টা থেকে ১৫ ফেব্রুয়ারী ভোর সাড়ে ৫টার মধ্যে কোন এক সময় অজ্ঞাত নামা আসামীরা তার ছেলে পলাশের গলায় মাফলার পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর অটোরিকশাটি ভাঙারি ব্যবসায়ীর কাছে ৩৯ হাজার টাকায় বিক্রি করে দেন তারা।

    এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে পলাশের পিতা। অতপর উক্ত মামলার অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা শাখা, চাঁপাইনবাবগঞ্জ ও সদর মডেল থানা যৌথভাবে জোর তৎপরতা শুরু করে।

    প্রেক্ষিতে পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জ মোঃরেজাউল করিম বিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ এর নেতৃত্বে যৌথ টিমের অফিসার ও ফোর্স সম্মিলিত একটি চৌকস টিম বিভিন্ন তথ্য উপাত্তের সহায়তায় ১৫ ফেব্রুয়ারী/২৫ দিবাগত রাত্রে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে উক্ত ঘটনায় কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণ কারী আসামীসহ ৪জনকে গ্রেফতার করা হয়।

  • হারিয়ে গেলেন, আমি বাংলায় গান গাই !

    হারিয়ে গেলেন, আমি বাংলায় গান গাই !

    ১৯৪২ সালের ২৫ জুন বরিশালে জন্ম প্রতুল মুখোপাধ্যায়ের। ৮৩ বছর বয়সে কলকাতায় জীবনপথের যাত্রা শেষ হলো তাঁর। শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে কলকাতার এসএসকেএম হাসপাতালে মারা যান এই গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী। বাংলাকে খুব ভালোবাসতেন প্রতুল।

    তাই তো সৃষ্টি করেছিলেন ‘আমি বাংলায় গান গাই। বার্ধক্যের কারণে এক মাসের বেশি সময় হাসপাতালে ভর্তি ছিলেন। এক সপ্তাহ ধরে ছিলেন আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। সেখান থেকে আর ফেরা হলো না তাঁর। মৃত্যুর আগে দেহ দান করে গিয়েছিলেন প্রতুল।

    তাই রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা জানানোর পর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে সম্পন্ন হয় তাঁর দেহ ও চক্ষুদানের প্রক্রিয়া।

    প্রতুল মুখোপাধ্যায়ের মতো এমন একজন গুণী মানুষের জন্ম হয়েছিল এই দেশে, এটাও আমাদের জন্য গর্বের। ওনার মতো সংগীতব্যক্তিত্বকে হারানো সংগীতাঙ্গনের জন্য বিরাট ক্ষতি। এ ক্ষতি পূরণ হওয়ার মতো না। তিনি চলে গেলেও তাঁর সৃষ্টি দিয়ে বেঁচে থাকবেন সবার মাঝে।

  • মোংলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে বদলি !

    মোংলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে বদলি !

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির আন্দোলনের মুখে বাগেরহাটের মোংলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিনকে বদলি করা হয়েছে। মোংলা থেকে প্রত্যাহার করে তাকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই সাথে শারমিন আক্তার সুমি নামের নতুন এক কর্মকর্তাকে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

    খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার এস এম মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশ এই বদলীর নির্দেশ দেয় হয়েছে। মোংলার ইউএনও আফিয়া শারমিনকে প্রত্যাহার করে নেয়ায় খবরে আজ সোমবার সকালে মিষ্টি বিতরণ করেছে আন্দোলনরত বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীরা।

    বাগেরহাটের মোংলায় আওয়ামী লীগের চার ইউপি চেয়ারম্যানকে নিয়ে গোপন সভা করার অভিযোগে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে পৌর বিএনপি। পরে তারা দ্রুত এই ইউএনও’র দ্রুত প্রত্যাহার দাবী করে আল্টি-মেটাম দেয়।

     

  • সবার আগে জাতীয় নির্বাচন হতে হবে-ডা. ফরহাদ হালিম ডোনার

    সবার আগে জাতীয় নির্বাচন হতে হবে-ডা. ফরহাদ হালিম ডোনার

     

    শরীয়তপুর প্রতিনিধি ঃ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন সংস্কার যদি কেউ করে থাকে তা করেছে বিএন-পি। এ দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংস্কারের জন্যই ৭৫ পরবর্তী আওয়ামীলীগ বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিল।

    জাতীয় সংসদ নির্বাচনের আগে কোন মতেই স্থানীয় কোন নির্বাচন হতে দিবনা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই জাতীয় নির্বাচনই আগে হতে হবে। সংস্কার ও ফ্যাসিসদের বিচার চলমান থাকবে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে শরীয়তপুর পৌরসভা অডিটরিয়াম মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

    শরীয়তপুর জেলা বিএনপি আয়োজিত নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য-বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবী এবং ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি আরো বলেন, দেশে সুষ্ঠ নির্বাচন হলে অবশ্যই অবশ্যই বিএনপির বিজয় হবে ইনশাআল্লাহ।

    বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দীন কালু। এসময় জেলা, উপজেলা, পৌরসভা বিএনপি যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ছানোয়ার গ্রেপ্তার

    টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ছানোয়ার গ্রেপ্তার

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

    শনিবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। সে টাংগাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি। পেশায় একজন তামাক ব্যবসায়ী। এছাড়াও টাঙ্গাইল শহরে তার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসা রয়েছে ।

    ছানোয়ার হোসেন বিগত সরকারের আমলে তিনটি সংসদ নির্বাচনে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর ও মির্জাপুর থানায় শিক্ষার্থী মারুফ ও ইমন হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।

    ভাটারা থানা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সকাল ১০টার দিকে ভাটারা থানার জে ব্লকের ৯ নম্বর রোডে হামলায় আহত হন মিঠুন ফকির নামে এক যুবক। এ ঘটনায় তিনি বাদী হয়ে ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। ছানোয়ার এই মামলার সন্দিগ্ধ আসামি।

    ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাসহ বিভিন্ন মামলায় পলাতক আসামি ছানোয়ার বসুন্ধরার একটি বাসায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

  • শিবগঞ্জ বিএনপির উপজেলা ও পৌর আহবায়ক কমিটিকে সংবর্ধনা

    শিবগঞ্জ বিএনপির উপজেলা ও পৌর আহবায়ক কমিটিকে সংবর্ধনা

    শিবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে।

    রবিবার (১৬ই ফেব্রুয়ারি) দুপুরে শিবগঞ্জ পৌর এলাকার সাবেক এমপি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক মোঃ শাহজাহান মিয়ার বাড়ির সামনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক এমপি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শাহ- জাহান মিয়া নবগঠিত উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটিকে ফুল দিয়ে বরণ করেন।

    এসময় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির নব গঠিত উপজেলা কমিটির আহ্বায়ক ও নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক, সদস্য সচিব তোসিকুল ইসলাম, শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম, সদস্য সচিব আলমগীর কবির জুয়েলসহ অন্যরা।

    নবগঠিত উপজেলা নেতৃবৃন্দ ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    নবগঠিত আহ্বায়ক কমিটিকে ফুলের মালা দিয়ে বরণ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরাও।  এসময় বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

  • চাঁপাইনবাবগঞ্জে ৩দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জে ৩দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ তারুণ্যের উৎসব উপলক্ষে ৩দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল।

    বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা, নবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিপ্লব কুমার মজুমদার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার।

    উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তাছমিনা খাতুন, ব্র্যাক প্রতিনিধি মোমেনা খাতুন, দিলারা জামান বন্যা, খালেদা খাতুন, শারমিন শোভা, হাবিবা আক্তার, রুহুল আমিন, মাহফুজা খাতুনসহ বিভিন্ন নারীউদ্যোক্তা। ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলায় মোট ৬০টি স্টল রয়েছে।

    মেলায় স্টলগুলোতে খাদ্য, বস্ত্র, নারীদের হাতের তৈরী বিভিন্ন পণ্য, প্রসাধনী সামগ্রীসহ বিভিন্ন পণ্য রয়েছে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত।

    মেলা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। মেলা চলবে ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত। ১৮ ফেব্রুয়ারী একই স্থানে সমাপনী অনুষ্ঠান হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

  • আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এ বছরের বিশ্ব ইজতেমা !

    আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এ বছরের বিশ্ব ইজতেমা !

    টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলিগ জামাত আয়োজিত এ বছরের বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে ।  আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১ টা ০৮ মিনিটে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শেষ হয়।

    এর আগে ১২টা ৩৮ মিনিটে মোনাজাত শুরু করেন মাওলানা সাদ কান্ধ-লভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। ফজরের পরের বয়ান করেন মাওলানা মোরসালিন (দিল্লি নিজামউদ্দিন)। তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা মুফতি আজিম উদ্দিন। এরপর সকাল সাড়ে নয়টায় হেদায়েতের বয়ান শুরু হয়।

    হেদায়াতি বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ। তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা মুনির বিন ইউসুফ। ১৯৪৬ সালে প্রথম কাকরাইল মসজিদে ইজতেমা আয়োজন করা হয়। ১৯৬৬ সালে গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে বর্তমান ময়দানে স্থানান্তর করা হয় বিশ্ব ইজতেমা।

    ৩১ জানুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি শুরায়ি নেজাম তাবলিগ জামাত বাংলাদেশের আয়োজনে টানা ৬ দিনব্যাপী প্রথম পর্বের ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

    মাঝে ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি দিল্লির নিজামুদ্দিন মারকাযের অনুসারী (মাওলানা সাদপন্থি) মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেন।