Blog

  • সাটুরিয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে প্রবাসীর আত্মহত্যা !

    সাটুরিয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে প্রবাসীর আত্মহত্যা !

    মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুলে শরিফ মিয়া (৩৫) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। রবিবার ( ১৬ জানুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার চর পাচুটিয়া গ্রামে।

    নিহত শরিফ মিয়া সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের চরপাচুটিয়া গ্রামের হযরত মন্ডলের ছেলে। তিনি সৌদি প্রবাসী। গত ২৪ জানুয়ারি তিনি দেশে আসেন।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন শনিবার রাতে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে রাত ৩টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

    ভোররাতে স্ত্রীর চিৎকারে আশেপাশের লোক এসে দেখে শরিফের লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

    জানা যায়, শরিফ মিয়ার সঙ্গে আট বছর আগে রুনা আক্তারের (২৫) বিয়ে হয়। বিয়ের পর কাজের জন্য সৌদী আরব যান শরীফ মিয়া। গত ২৪ জানুয়ারি সৌদি থেকে ছুটিতে বাড়ি আসেন তিনি। তাদের পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

    সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে শরিফ মিয়া তার স্ত্রীর সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
  • মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা

    মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা

    কালের বিবর্তনে প্রায় হারিয়ে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা। তবে এখনো বিলুপ্ত হয়নি এই সংস্কৃতির ধারাটি। এই ধারার ছোয়াঁ এখনো লক্ষ্য করা যায় মানিকগঞ্জ জেলায়। এখানকার কিছু কিছু অঞ্চলে এখনো এই  ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা লক্ষ্য করা যায়।

    গতকাল রবিবার ১৫ই ফেব্রয়ারী. মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে আকর্ষণীয় এই  গরু দৌড়  প্রতিযো-গিতার আয়োজন করে নবগ্রাম দ্বিগবিজয়ী ক্লাব। এর পাশাপাশি আয়োজন করা হয় গ্রামীণ মেলা, ঘোড়া দৌড়, নারীদের জন্য পিলো পাসিং ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।

    প্রতিযোগিতায় মানিকগঞ্জ জেলাসহ আশপাশের এলাকা থেকে নানা আকার ও রঙের শতাধিক গরু নিয়ে এসেছিলেন প্রতিযোগীরা। গরু দৌড় দেখতে ভিড় করে অত্র এলাকার কয়েকশ নারী-পুরুষ। “সরস্বতী পূজা উপলক্ষে গত ১০০ বছর ধরে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে ১৯৬০ সালে প্রতিষ্ঠিত দ্বিগবিজয়ী ক্লাবটি। তাদের মতে, শতবছরের ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা এই ধারা আমরা গ্রামবাসীর সহযোগিতায় ধরে রাখতে চাই।

    নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার পারভেজ জানিয়েছেন, তার বাপ-দাদার আমল থেকেই এই প্রতিযোগিতা হচ্ছে। ঢাকার দোহার, নবাবগঞ্জ, টাঙ্গাইলের নাগরপুরসহ মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নেন। এছাড়াও, এসব এলাকা থেকে দর্শনার্থীরাও অনুষ্ঠান দেখতে আসেন।

    গরু দৌড় প্রতিযোগিতার পাশাপাশি ঘোড়া দৌড়, নারীদের জন্য পিলো পাসিং, বিশেষ করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মূল আয়োজনে যোগ করে নতুন মাত্রা।  উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থাণীয় সংগীত শিল্পীগণ গান পরিবেশন করেন।

  • পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না- প্রধান উপদেষ্ট

    পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না- প্রধান উপদেষ্ট

    জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি।

    প্রধান উপদেষ্টা বলেন, পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত সেটা পুলিশ আলাদাভাবে বিচার করবে। আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটা তো কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি।  আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি, নাগরিক হিসেবে পেয়েছি। তাহলে নাগরিক হিসাবে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে কেন?

    তিনি বলেন, এর মাধ্যমে মানুষকে বিনা কারণে হয়রানির শিকার হচ্ছে। এটাকে উল্টে দিতে হবে। মানুষের অধিকার পৌঁছে দেওয়াই সরকারের কাজ। রোববার (১৬ ফেব্রুয়ারি) শুরু হলো জেলা প্রশাসক সম্মেলন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

    এর আগে সকাল সাড়ে ১০টায় তিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের নিজ কার্যালয়ের শাপলা হলে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা হবে আজ।

    সন্ধ্যায় প্রধান উপদেষ্টা সঙ্গে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা হবে। রাতে হবে প্রধান উপদেষ্টার সঙ্গে নৈশভোজ।

  • সাতক্ষীরায় গলায় গামছা পেঁচিয়ে পুলিশ সদস্য আত্মহত্যা

    সাতক্ষীরায় গলায় গামছা পেঁচিয়ে পুলিশ সদস্য আত্মহত্যা

    সাতক্ষীরায় গলায় গামছা পেঁচিয়ে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টায় সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।

    আত্মহত্যাকারী পুলিশ সদস্যের নাম অনুপম কুমার ঘোষ (২৬)। সে বাগেরহাট জেলার চিতলমারী থানার দুর্গাপুর খরমখালি গ্রামের আশীশ কুমার ঘোষের ছেলে। তার কনস্টেবল নাম্বার ১১২২।

    পুলিশ সূত্র জানায়, পুলিশ সদস্য অনুপম ঘোষ সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি রসুলপুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। ডিউটি শেষে রোববার রাত ২টার দিকে তিনি বাসায় ফেরেন। পরে ভোর রাত ৩টার দিকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেন।

    তাকে উদ্ধার করে ভোর রাত সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

    সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ভোররাতে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ধারণ করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

  • মোবাইলে টানা ৩ থেকে ৪ মিনিট পর্যন্ত কথা বলা নিরাপদ

    মোবাইলে টানা ৩ থেকে ৪ মিনিট পর্যন্ত কথা বলা নিরাপদ

    মোবাইল রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভের ভিত্তিতে কাজ করে। বিজ্ঞানীরা পরামর্শ দিচ্ছেন, মোবাইলের বিকিরণ থেকে বাঁচতে মাথা থেকে যতটা সম্ভব মোবাইল দূরে রাখতে হবে। কারণ মোবাইলের কাছাকাছি শরীরের যেসব কোষ থাকে, সেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়। ফোন থেকে দূরত্ব বাড়লে কোষ কম ক্ষতিগ্রস্ত হয়।

    একটানা অনেক সময় মোবাইলে কথা বললে নানা রকম সমস্যা তৈরি হতে পারে। জরুরি প্রয়োজনে মোবাইলে বেশি সময় ধরে কথা বলতে হলে যে নিয়ম মানতে হবে জেনে নিন।

    মোবাইলে টানা ৩ থেকে ৪ মিনিট পর্যন্ত কথা বলা মোটামুটি নিরাপদ। লম্বা সময় ধরে মোবাইলে কথা বলার সময় মাসলগুলো ক্লান্ত হয়ে যায়। যে কানে ফোন লাগিয়ে কথা বলা হয়, ওই কানে কম শোনার প্রবণতা তৈরি হয়। একটানা অনেক সময় কথা বললে মাথা ব্যথা শুরু হতে পারে। টানা ১০ মিনিট কথা বলার পরে মোবাইল গরম হয়ে যায়।

    এদিকে মানুষের কানে একটা হেয়ার সেল থাকে। দীর্ঘক্ষণ মোবাইলে কথা বললে কানের হেয়ার সেলও গরম হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়।

    বিশেষজ্ঞরা বলেন, মোবাইলে একটানা ১০ মিনিট কথা বলার পর বিভিন্ন রকম সমস্যা শুরু হয়। যা মানবদেহের জন্য ভালো নয়।

    তবে লাউড স্পিকার অন করে মোবাইল দূরে রেখে কথা বললে ক্ষতি কমানো যেতে পারে।

    তথ্যসূত্র: মেডি ভয়েস ও বিবিসি

     

  • জাতীয় নির্বাচন আগে দিতে হবে- রুহুল কবির রিজভী

    জাতীয় নির্বাচন আগে দিতে হবে- রুহুল কবির রিজভী

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক সরকার গঠনের জন্য স্থানীয় সরকার নির্বাচনের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।

    তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেবে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। আর এটা এই সরকারের প্রধান দায়িত্ব।

    গণতান্ত্রিক সরকার গঠনের জন্য জাতীয় নির্বাচন আগে দিতে হবে।এ সময় স্থানীয় সরকার নির্বাচন আগে করার অভিপ্রায় নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

    শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর এলএ উচ্চ বিদ্যালয় মাঠে মেঘনা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

    অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে রুহুল কবির রিজভী বলেন যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, যাদের দমনপীড়ন করেছে শেখ হাসিনা।

    তাদের প্রতি কি আপনাদের বিশ্বাস নেই? এই সরকারের উচিত গণতন্ত্র ও সংস্কারকে চলমান রাখার জন্য জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া।

    মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল ওদুদ মুন্সীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূ্ইঁয়া।

    সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী প্রমুখ।

     

  • মানিকগঞ্জের শিবালয়ে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

    মানিকগঞ্জের শিবালয়ে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

    মানিকগঞ্জের শিবালয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গোবিন্দ চন্দ্র শীল নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ বৃহস্পতি বার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করা হয়।

    গোবিন্দ চন্দ্র শীল শিবালয়ের অক্সর্ফোড একাডেমির ইংরেজি বিষয়ক শিক্ষক। তিনি ঘিওর উপজেলার করোটিয়া শাহাপাড়া এলাকার শ্যামল চন্দ্র শীলের ছেলে।

    ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, বুধবার দুপুরে টিফিনের সময় স্কুল ভবনের চার তলায় একা উঠার সময় সিঁড়িতে গোবিন্দ স্যার পিছন থেকে জাপটে ধরেন। এসময় তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেন এবং কুপ্রস্তাব দিতে থাকেন।

    অনেক চেষ্টা করে তার হাত থেকে ছাড়া পেয়ে দৌড়ে পালিয়ে যাই। পরে হেডস্যারের কাছে বিচার দিলে স্যাররা উল্টো বাসায় এ ঘটনা না জানাতে অনুরোধ করেন।

    ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জানান, শিক্ষক হয়ে আমার মেয়ের সঙ্গে যে ব্যবহার করেছে তার কঠিন বিচার চাই। অন্যায়কে বাঁচানোর জন্য অন্য শিক্ষকরা যা করেছে তারদেরও বিচার চাই। আমার মেয়েটা এখন হতাশার মধ্যে রয়েছে।

    এ বিষয়ে অক্সফোর্ড একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ঘটনা শোনার পর শিক্ষা কর্মকর্তাকে অবগত করেছি। তবে অভিযুক্ত শিক্ষককে বাঁচানোর কথা অস্বীকার করেন তিনি।

    শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল মামুন সংবাদ মাধ্যমকে বলেন, এ ঘটনার ভুক্তভোগীর বাবা থানায় অভিযোগ দিয়েছেন। আমরা ওই শিক্ষককে আটক করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

     

  • ফাল্গুন !

    ফাল্গুন !

    বাচিঁতে ইচ্ছা করে
    সখি, নাচিতে ইচ্ছা করে,
    -গাইতে সুর-গান’
    আজি, ১লা ফাল্গুনে, ভরিয়া উঠিল
    এ, মরা দেহ-প্রাণ।।

    অম্রকাননে ফুটিল মুকুল
    সহস্র ভ্রমরের দল,
    আকুল তিয়াসে মধুর পিয়াসে
    করছে কোলাহল।।

    চারদিকে ফুটিছে শতদল
    নন্দিত, আজ মেঠোপথ,
    যোজন-বিয়োজন একসাথে
    -প্রকাশিতে অভিমত।।

    বন্ধ কুঠিরে বসিয়া অসার
    শুকিতে চন্দনও ঘ্রাণ
    অমুলকঃ ভাবিয়া পুলক
    বাজাঁতে সানাই-তান।।

    হৃদি কপাটে জাগে
    ফুল মল্লিকার মেলা,
    হৃদয় নীলাচলে ‘অপ্সীরা
    খেলিতে প্রেম-খেলা।।

    ডালে ডালে নতুন পাতা
    তব, শাখাতে ফুটিতে ফুল
    সোহাগী বাতাসের নরম ছোঁয়ায়
    মুকুলে পড়িতে দোল।।

    বলি-হরি মনোলোভা
    চলিছে যৌবনের জয়গান
    এ, চিন্ময়ীর আনন্দধারা
    -চলিতে অভিরাম।

    https://forum.daffodilvarsity.edu.bd/index.php/topic,63848.0.html

  • আমেরিকা পরবর্তী যুদ্ধে খুব খারাপভাবে হেরে যাবে- ইলন মাস্ক

    আমেরিকা পরবর্তী যুদ্ধে খুব খারাপভাবে হেরে যাবে- ইলন মাস্ক

    মার্কিন ধনকুবের ইলন মাস্ক দেশটির সেনাবাহিনীর অদক্ষতার সমালো-চনা করে বলেছেন, পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে। ওয়াশিংটন থেকে এএফপি আজ এ খবর জানায়।

    ট্রাম্পের অধীনে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) প্রধান পদে নিয়োগ প্রাপ্ত মাস্ক নিজের এক্স পেজে বিশ্বের সবচেয়ে বড় বাজেটের সেনাবাহিনীকে ‘অদক্ষ ও অযোগ্য’ বলে উল্লখ করেছেন।

    তিনি বলেন, ‘আমেরিকান অস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে পুনঃর্নিমাণ করা প্রয়োজন। বর্তমান কৌশল হল গতকালের যুদ্ধের জন্য উচ্চ মূল্যে অল্প সংখ্যক অস্ত্র তৈরি করা। মাস্ক লিখেছেন, ‘যদি সামরিক বাহিনীকে তাৎক্ষণিক এবং নাটকীয় পরিবর্তন করা না হয় তাহলে আমেরিকা পরবর্তী যুদ্ধে খুব খারাপভাবে হেরে যাবে।’

    এই ধনকুবের দীর্ঘদিন ধরে মার্কিন প্রতিরক্ষা খাতের অদক্ষতার তীব্র সমালোচক। তিনি যুক্তি দিয়ে আসছেন যে, অতিরিক্ত আমলাতন্ত্র এবং পুরনো সামরিক কৌশল জাতীয় নিরাপত্তাকে দুর্বল করেছে।

    ইলন মাস্ক এর আগে গত ৫ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পয়েন্টে, ইউ-নাইটেড স্টেটস মিলিটারি একাডেমিতে যুদ্ধের ভবিষ্যত নিয়ে আলোচনা করার সময় পরবর্তী যুদ্ধগুলোতে ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই’র ভূমিকার ওপর জোর দিয়ে বলেছিলেন, ‘ইউক্রেনের বর্তমান যুদ্ধটি এরইমধ্যে একটি ড্রোন যুদ্ধে পরিণত হয়েছে।’

    মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনীর জন্য বিশ্বের সবচেয়ে বড় বাজেট নির্ধারণ করে। বর্তমানে মার্কিন সামরিক বাহিনীর বার্ষিক বাজেটের পরিমাণ ৮ শ’ ৫০ বিলিয়ন ডলার। এই সামরিক বাজেটের একটা বড় অংশ ব্যয় হয় পশ্চিম এশিয়া অঞ্চলে পরিচালিত যুদ্ধ ও আগ্রাসন চালানোর কাজে।

     

  • আজ পবিত্র শবে বরাত

    আজ পবিত্র শবে বরাত

    সারাদেশে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত।

    পবিত্র শবে বরাত উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। এ উপলক্ষ্যে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সরকারি ছুটি থাকবে।

    এই রাতে বাসাবাড়ি ছাড়াও মসজিদগুলোতে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ, মিলাদ মাহফিলসহ ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটাবেন। মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুসলমানরা বিশেষ মোনাজাত করবেন।

    শবে বরাত উপলক্ষ্যে আজ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ওয়াজ, দোয়া, পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাতসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও এ উপলক্ষ্যে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করবে।