Blog

  • বিতর্কিত কাজের শাস্তিতে দুই সচিব অবসরে

    বিতর্কিত কাজের শাস্তিতে দুই সচিব অবসরে

    আওয়ামী লীগ আম‌লে বিতর্কিত নির্বাচ‌ন ও জুলাই-আগস্ট ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়ার করা‌ণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    এর মধ্যে কামরুল হাসান আওয়ামী লীগ সরকারের আমলে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মৌলভীবাজারের ডিসি ছিলেন।

    আওয়ামী লীগের আমলে তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসিদের বাধ্যতামূলক অবসর এবং ওএসডি করছে সরকার। যাদের চাকরির বয়স ২৫ বছরের কম তাদের ওএসডি করা হচ্ছে। যাদের ২৫ বছরের বেশি তাদের দেওয়া হচ্ছে বাধ্যতামূলক অবসর।

    জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, জুলাই-আগস্ট বিল্পবের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

    অন্যদিকে, ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সচিব) আবু হেনা মোরশেদ জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

  • সাটুরিয়ায় নাতির আঘাতে দাদির মৃত্যু !

    সাটুরিয়ায় নাতির আঘাতে দাদির মৃত্যু !

    মানিকগঞ্জের সাটুরিয়ায় নাতি ও নাতি বউয়ের ঝগড়া থামাতে গিয়ে নাতির লোহার হ্যান্ডেলের আঘাতে জাহানারা বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জসীম উদ্দিন (২৭) নামের ওই যুবককে আটক করেছে পুলিশ।

    জানা যায়, আজ বৃহস্পতিবার (২০ ফ্রেরুয়ারি) বেলা ১১টায় সাটুরিয়া উপজেলার ভাসিয়ালী কৃষ্টপুর গ্রামে মৃত আলমগীরের ছেলে জসীম উদ্দিন ও তার স্ত্রী মুন্নী বেগম (১৯)-এর ঝগড়া হয়।

    ঝগড়ার এক পর্যায়ে ট্রাক্টর মেশিনের লোহার হ্যান্ডেল দিয়ে স্ত্রীকে মারতে গেলে দাদি জাহানারা বেগম ফেরাতে আসেন।এ সময় তার দাদির মাথায় লাগলে তিনি তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন।

    পরে চিৎকার-চেঁচামেচি শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    পুলিশ খবর পেয়ে জসীমউদ্দিনকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।সাটুরিয়া থানা ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, ‘মৃত্যুর সংবাদ পেয়ে‌ সঙ্গে সঙ্গে জসিম উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

  • পার্নোর জীবনে নতুন প্রেম!

    পার্নোর জীবনে নতুন প্রেম!

    টলিপাড়ায় পরিচিত মুখ পার্নো মিত্র। টিভি সিরিয়াল দিয়ে পার্নো তার অভিনয় ক্যারিয়ার শুরু করলেও খুব শিগগিরই অভিনেত্রী বড় পর্দায় অভিষেক করে নিজের অভিনয়ের মাধ্যমে মন জয় করে নেন ভক্ত- দের।

    সিঙ্গেল অভিনেত্রীদের মধ্যে পার্নোর নাম সবার আগেই রয়েছে সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে খোলাসা না করলেও সম্প্রতি একটি ছবিকে ঘিরে পার্নোর সম্পর্কে জড়ানো নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে।

    অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। যেখানে পোষ্য সারমেয়কে আদর থেকে শুরু করে রয়েছে খাওয়া-দাওয়ার ছবি।

    আর এসব ছবির মধ্যেই একটি ছবিতে চোখ আটকে গেছে সকলের।এক রেস্তোরাঁতে রহস্যময় পুরুষের বাহুলগ্না পার্নো। সেই পুরুষই সেলফিটা নিয়েছেন। সুদর্শন সেই পুরুষের পরিচয় কী তা এখনও জানা যায়নি।

    তবে ছবি দেখে মনে হচ্ছে পার্নোর সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক। তবে কি এবার প্রেমে পড়লেন জনপ্রিয় এই অভিনেত্রী? এর আগেও পার্নো একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন আর তা নিয়ে চর্চা কম হয়নি। রাইমা সেনের মাধ্যমেই পার্ণোর জীবনে একসময় প্রেম এসেছিল।

    ইন্ডাস্ট্রি সূত্রের খবর, পার্ণোর প্রেমিকের নাম ছিল রনি দেব। তিনি এক রাজনৈতিক পরিবারের সন্তান। রাইমা ও রনি দীর্ঘদিনের বন্ধুত্ব বলে জানা যায়। সেই সূত্র ধরেই পার্ণোর সঙ্গে রনির পরিচয় হয়।

    রনি পেশায় হোটেল ব্যবসায়ী। ২০১৮ সালের দুর্গাপুজা থেকে রনি ও পার্ণোর ঘনিষ্ঠতা বাড়ে। শহরের একাধিক জায়গায় সেই সময় দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছিল। তবে হঠাৎই সেই সম্পর্ক ভেঙে যায়।

    এর আগে পার্ণোর সঙ্গে নাম জড়ায় পরিচালক মৈনাক ভৌমিকেরও। কিন্তু তারা বরাবরই নিজেদের ভালো বন্ধু বলেই দাবি করে এসেছেন। এরপর অবশ্য পার্নোর নাম আর কারোর সঙ্গে জড়ায়নি।

  • দুই ম্যাচ নিষেধাজ্ঞায় বেলিংহ্যাম !

    দুই ম্যাচ নিষেধাজ্ঞায় বেলিংহ্যাম !

    ওসাসুনার বিপক্ষে রেফারিকে উদ্দেশ্য করে গালি দেওয়ার ঘটনায় বেলিংহ্যামকে  দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে বেলিংহ্যামের শাস্তির বিষয়টি জানায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

    ফলে লা লিগায় পরের দুই ম্যাচে জিরোনা ও রেয়াল বেতিসের বিপক্ষে ইংলিশ মিডফিল্ডারকে পাবে না রিয়াল মাদ্রিদ। গত শনিবার ওসাসুনার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে রিয়াল।

    ম্যাচটির ৩৯তম মিনিটে রেফারিকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে দেখা যায় বেলিংহ্যামকে। এরপরই তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি হোসে মুনুয়েরা। ম্যাচ শেষে বেলিংহ্যাম দাবি করেন অপমান জনক কিছু বলা হয়নি। ভুল বোঝাবুঝি হয়েছিল।

    পরে রেয়াল কোচ কার্ল আনচেলত্তি স্বীকার করে নেন বেলিংহ্যামের গালি দেওয়ার বিষয়টি। তবে সেটি রেফারিকে ছিল না বলেও পরিষ্কার করেন তিনি।

     

  • রাজশাহীতে নারীর ঘর থেকে আটকপুলিশ কর্মকর্তা ক্লোজড

    রাজশাহীতে নারীর ঘর থেকে আটকপুলিশ কর্মকর্তা ক্লোজড

    রাজশাহীতে এক নারীর ঘর থেকে আটক হওয়া পুলিশ কর্মকর্তা সোহেল রানাকে সাময়িক বরখাস্ত (ক্লোজড) করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

    এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে নগরীর সাতবাড়িয়া মহল্লায় এক মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএস আই) সোহেল রানাকে পেয়ে আটকে রাখেন স্থানীয়রা। এ সময় তাকে লাঠিপেটা করা হয়। খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

    এএসআই সোহেল রানা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চন্দ্রিমা থানায় কর্মরত ছিলেন।

    রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘‘এএসআই সোহেলকে সাময়িক বরখাস্ত (ক্লোজড) করা হয়েছে। এখন তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত হবে। তারপর সে অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

    এএসআই সোহেল রানাকে যে নারীর ঘরে পাওয়া গেছে সেই নারী তার বাবার বাড়িতে থাকেন। তার স্বামী একজন মাদক কারবারি। বছর দেড়েক জেল খেটে তিনি সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন।

    স্থানীয়দের অভিযোগ, ওই নারীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন এএসআই সোহেল রানা। যদিও ওই রাতে এএসআই সোহেল দাবি করেন, তিনি ‘কলমা করে’ ওই নারীকে বিয়ে করেছেন। আর ওই নারী দাবি করেন, তিনি তার আগের স্বামীকে তালাক দিয়েছেন। তবে, ওই নারীর স্বামী বিষয়টি নাকচ করে বলেছেন, তাদের বিচ্ছেদ হয়নি।

    এদিকে, থানায় আসার পরে বিয়ের প্রসঙ্গ এড়িয়ে অন্য কথা বলেন সোহেল রানা। তিনি পুলিশকে জানান, তার তিনটি অটোরিকশা আছে। সেগুলো ওই নারীর তত্ত্বাবধানেই থাকে।

    মাঝে মাঝে গিয়ে তিনি ভাড়ার টাকা আনেন। ওই রাতে ভাড়ার টাকা আনতে গিয়েছিলেন। তখন ওই নারীর স্বামীসহ স্থানীয়রা তাকে আটকে রেখে মারধর করেন।

  • ব্যাংকগুলোকে খালি করে নিয়ে গেছে ফ্যাসিস্ট সরকার !

    ব্যাংকগুলোকে খালি করে নিয়ে গেছে ফ্যাসিস্ট সরকার !

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ দেশের ব্যাংকগুলোকে খালি করে নিয়ে গেছে, ব্যাংকের টাকা লুটপাট করে সমস্ত সম্পদ লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা এই আওয়ামীলীগের ফ্যাসিস্টরা বাংলাদেশ থেকে লুটে নিয়ে সারা দুনিয়াতে বাড়িঘর থেকে আরম্ভ করে তাদের ব্যক্তি স্বার্থের জন্য সুখের জন্য।

    আমেরিকা অস্ট্রেলিয়া ভারতসহ সব লুটপাট করে নিয়ে গেছে আওয়ামী লীগ সরকারের এমপি-মন্ত্রীরা।  কানসাট ইউনিয়ন বিএনপির আয়ো-জনে মঙ্গলবার বিকেলে মাহিদুর রহমান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে এসব মন্তব্য করেন সাবেক সংসদ সদস্য ও হুইপ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক মো: শাহজাহান মিঞা।

    তিনি আরও বলেন, আল্লার মার-সবার মার, আল্লাহ একজন আছেন, এটা আমরা সবাই বিশ্বাস করি, আওয়ামীলীগের অনেকেই এটা বিশ্বাস করে না, আজকে আওয়ামীলীগের অস্তিত্ব কোথায়, টাকা সবার দরকার আছে, এতো দরকার এটা হতে পারে না।

    কানসাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুম রানা টমাস মাস্টারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক।

    এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, শিবগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিয়া, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব আলমগীর কবির জুয়েলসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

  • শিবগঞ্জে চিকিৎসা সেবায়  ইউএনও পত্নী !

    শিবগঞ্জে চিকিৎসা সেবায়  ইউএনও পত্নী !

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ একটি বেসরকারি হাসপাতালের চাকুরি ছেড়ে এসে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন জেলার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের পত্নী ডা. আরাফাত জান্নাত আরবি।

    এনিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও ও তাঁর পত্নী। চাঁপাইনবাব গঞ্জের শিবগঞ্জ ডায়াবেটিক সমিতিতে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পত্নী মেডিকেল অফিসার ডা. আরাফাত জান্নাত আরবি।

    তিনি প্রতি সপ্তাহে শনিবার ও রোববার গাইনী ও ডায়াবেটিসসহমেডিসিন সংক্রান্ত রোগের বিনামূল্যে চিকিৎসাসেবা দিবেন। মেডিকেল অফিসার ডা. আরাফাত জান্নাত আরবি উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর পত্নী।

    তিনি ঢাকার একটি বেসরকারী হাসপাতালের চিকিৎসক এবং লেকচারার থাকলেও বর্তমানে তিনি চাকুরি ছেলে শিবগঞ্জে অবস্থান করছেন। এদিকে, আকশ্মিক কোন ঘোষণা বা আনুষ্ঠানিকতা ছাড়া এ ধরনের উদ্যোগ কে স্বাগত জানিয়েছে সচেতন মহল।

    শিবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আজহার আলী বলেন, এ ডায়াবেটিক সেন্টারটিতে ডাক্তার স্বল্পতা অনুভব করেই তার কাছ থেকে শুনে নিজ আগ্রহেই এ ধরনের উদ্দ্যোগ নিয়েছেন তার স্ত্রী।

    এখন থেকে শিবগঞ্জ ডায়াবেটিস সমিতির একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো। অনেক দূর-দূরান্ত থেকে আসা রোগীরা ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের সেবা ও চিকিৎসা পাবেন। মানবতার জন্য মানুষ এবং আমি মনে করি এটি একটি মহৎ উদ্যোগ।

    এদিকে বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় খুশি সাধারণ রোগীরা। তারা জানান, এখানে চিকিৎসাসেবাসহ পরামর্শও মিলেছে। এই পরামর্শগুলো নিলে অনেক টাকা খরচ হতো, বিনামূল্যে সেবা পেয়েছি, এটাই আমাদের জন্য অনেক পাওয়া।

    অন্যদিকে, এমন উদ্যোগে তিনি প্রশংসা কুড়িয়েছেন সুধীমহলের। ডা. আরাফাতে জান্নাত আরবি বলেন, মানবসেবা করতে আসলে তেমন কোন আনুষ্ঠানিকতার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মানুষ জন কতটুকু সেবা পেলেন, সেটাই মূল বিষয়। মানবসেবার এ ধারা সবসময় অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।

  • তরুণরাই স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছেন- প্রেস সচিব

    তরুণরাই স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছেন- প্রেস সচিব

    তরুণরাই স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সকালে রাজধানীর পিআইবিতে ‘তারুণ্যের উৎসব ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, দেশের বড় রাজনৈতিক দলগুলো আপ্রাণ চেষ্টা করেও শেখ হাসিনার পতন ঘটাতে পারেনি। কিন্তু তরুণরা তা করে দেখিয়েছে। শফিকুল আলম বলেন, ‘আমাদের ওয়েট করতে হলো কিছু নাহিদের জন্য, কিছু আসিফের জন্য, কিছু মাহফুজ-দের জন্য। তারা আমাদের নেতৃত্ব দেবে।

    আমাদের বুড়ো লিডারশিপ যেটা পারে নাই, হাসিনার মতো ভয়ংকর একটি ডিক্টেটরকে কন্ট্রোল করতে। আমরা অনেকবার চেষ্টা করেছি। আপনাদের মনে আছে বারবার বড় বড় মিছিল হয়েছে নয়াপল্টনের সামনে। বৈষম্যহীন দেশ গঠনে তরুণদের উজ্জীবিত রাখার বিষয়ে গুরুত্ব দেয়ার আহ্বানও জানান প্রেস সচিব।

    এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানান, জাতিকে উদ্ধারের প্রকল্প অনেক বড়, তাই শুধু নির্বাচন আর সংস্কারেই সরকারের কাজ শেষ হবে না। তিনি দাবি করেন, গুম, আয়নাঘরের শুরু শেখ মুজিবের শাসনামলে।

    একনায়কতন্ত্র বাস্তবায়নের কাজ করেন শেখ হাসিনা। দেড় দশক ধরে অত্যাচার-নিপীড়নের তথ্য সংরক্ষণ ও মানুষের মাঝে তুলে ধরার তাগিদ দেন মাহফুজ।

    মাহফুজ আলম বলেন, ‘উনি শুধু বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র, প্রশাসনযন্ত্র অথবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেই ধ্বংস করেন নি, উনি বাংলাদেশের জনগণ কে পর্যন্ত দূষিত করে গেছেন। এই জাতিকে উদ্ধারের প্রকল্প একটি বড় প্রকল্প। এটি শুধু নির্বাচন, সংস্কার বা কয়েকটা প্রতিষ্ঠানের সংস্কার দিয়ে হবে না।

  • জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মেনে নেবো না – বিএনপি

    জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মেনে নেবো না – বিএনপি

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,জাতীয় নির্বাচনের আগে দেশবাসী স্থানীয় সরকারের নির্বাচন মেনে নেবে না। বিএনপিও তা কখনো হতে দেবে না।

    মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যশোরে টাউন হল মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদেশ্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন, আপনাকে বিএনপি শ্রদ্ধা করে। দেশবাসী আপনাকে ভালোবাসে। আপনি আমাদের গর্ব। কিন্তু সেই সম্মানটুকু রক্ষার দায়িত্ব আপনারই।

    তিনি আরও বলেন, আপনি যদি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে পতিত স্বৈরাচারের দোসরদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে দেশবাসী তা কোনোভাবেই মেনে নেবে না। তিনি আরও বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া।

    বিএনপি চেয়ার পারসন খালেদা জিয়া রাষ্ট্র সংস্কারে ভিশন-৩২ ঘোষণা করেছিলেন। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফার রূপরেখা ঘোষণা করেছেন। এসবই চলমান বিষয়। আর এসব সংস্কার তখনই কার্যকর হবে যখন দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।

    যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমেরসভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস অপু, মফিকুল হাসান তৃপ্তি, টিএস আইয়ুব, জেলা বিএনপি নেতা অ্যাড-ভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান প্রমুখ।

  • মানিকগঞ্জে এটিএম আজহারের মুক্তির দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল  ও সমাবেশ অনুষ্ঠিত

    মানিকগঞ্জে এটিএম আজহারের মুক্তির দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    মঙ্গলবার বিকেল ৩ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখা দীর্ঘদিন যাবত কারাগারে থাকা কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও দলীয় নিবন্ধন ফেরতের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে। এতে বিপুল সংখ্যক জামায়াত শিবিরের নেতা কর্মীসহ সাধারণ জানতার অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মতো।

    এসময় জনতা মুক্তি চাই মুক্তি চাই -আজহার ভাইয়ের মুক্তি চাই এবং নিবন্ধন সহ দাড়ি পাল্লা প্রতিক ফেরতের দাবিতে বিভিন্ন শ্লোগানসহ বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।

    এর আগে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর মাওলানা কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা ও ঢাকাা উত্তর অঞ্চল টীম সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন।

    সদর উপজেলা সেক্রেটারি এডভোকেট মোঃ সালাহউদ্দিনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য এডভোকেট আনোয়ার হোসেন, মোঃ আবু তাহের,, মাওলানা জাকিরুল ইসলাম খান,,মাও উমর ফারুক, এডভোকেট মনোয়ারুল হক প্রমূখ।

    প্রধান অতিথি মাওলানা দেলওয়ার হোসাইন তার বক্তব্যে বলেন দেশী বিদেশি নানারকম ষড়যন্ত্রের শিকার এটিএম আজহারুল৷ ইসলাম কে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে, যেটা ফ্যাসীবাদ মুক্ত বাংলাদেশের অগনিত মানুষের চাওয়া।

    আগস্ট বিপ্লবের পরে অনেক৷ বৈষম্য দূর হলেও জামায়াতের বেলায় অদৃশ্য কারণে তা এখনো রয়ে গেছে, তিনি জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়ে দাড়ি পাল্লা প্রতিক বহালে টালবাহানা করলে আগামীতে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানান।