Blog

  • সোনামসজিদ আমদানি-রপ্তানি কারক গ্রুপের মতবিনিময়

    সোনামসজিদ আমদানি-রপ্তানি কারক গ্রুপের মতবিনিময়

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাই নবাবগঞ্জের সোনামসজিদ আমদানি রপ্তানি কারক গ্রুপের আগামী ১৫ ই ফেব্রুয়ারি দ্বি-বার্ষিক নির্বাচন।

    এ উপলক্ষে আবু তালেব-কাজী-শাহাবুদ্দিন-মাওলানা মামুনুর রশিদ প্যানেলের পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সোনামসজিদ আমদানি রপ্তানি কারক গ্রুপের অফিসের পার্শে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    বিশিষ্ট ব্যবসায়ী এবং সাবেক সিএনএফ অ্যাসোসিয়েশন সাধারণ সম্পা-দক আশরাফুল আলম রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেলটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু তালেব।

    এসময় উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হোদা, বাবর মেসার্স আল ফাতিহা ট্রেডার্স এর মোহাম্মদ জহুরুল কাই-য়ুম, মেসার্স সেলিম এন্টারপ্রাইজ এর মোহাম্মদ সেলিম রেজা, মেসা সিরিয়াদ এন্টারপ্রাইজ এর মোঃ মিজান সাহেব, মেসার্স ফারুক ইন্টারন্যাশনাল এর মোঃ ফারুক হোসেনসহ অন্যরা।

    এ সময় আবু তালেব জানান, তার প্যানেল নিবাচিত হলে বন্দর সংশ্লিষ্ট কাস্টমস সহ সকলকে নিয়ে ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসার গতি বাড়ানোর উদ্যোগ নেয়া হবে।

    দুর্নীতিমুক্ত একটি অ্যাসোসিয়েশন গঠন করা হবে। এই স্থলবন্দরকে রক্ষা করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে কাজ করবো। আমাদের প্যানেল বিজয়ী হলে ব্যবসায়ীদের সকল সমেস্যা সমাধান করা হবে ইনশাল্লাহ।

  • শিবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত

    শিবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ জেলার শিবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার নয়ালা ভাঙ্গা ইউনিয়নের রানিহাটি ঝিল্লিপাড়া মোড়ে এবং সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের সোনামসজিদ বিজিবি স্কেলের সামনে এই দূর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, চাঁপাই নবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কে একটি ট্রলির সাথে মুখোমুখিসংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

    মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানিহাটি ঝিল্লি পাড়া মোড়ে অবৈধ ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে নিহতের ঘটনা ঘটে।

    নিহত ব্যাক্তি হচ্ছে, নীলফামারী জেলার সৈয়দপুর থানার মধুপুর গ্রামের মোঃ রতন চৌধুরী ছেলে হৃদয় চৌধুরী (১৭)। হৃদয় চৌধুরীর পিতা মোঃ রতন চৌধুরী চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইনম্যান হিসেবে কর্মরত এবং তিনি সদর উপজেলার মহারাজপুর হাটে একটি ভাড়া বাসায় বাস করেন।

    সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় এঘটনা ঘটে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানিহাটি ঝিল্লি পাড়া মোড়ে ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নীলফামারী জেলার সৈয়দপুর থানার মধুপুর গ্রামের মোঃ রতন চৌধুরী ছেলে হৃদয় চৌধুরী ঘটনাস্থলে নিহত হন।

    এছাড়া, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের সোনামসজিদ বিজিবি স্কেলের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার বিকালে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক বিজিবি ইস্কেলের সামনে পিছন থেকে মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে আহত হয়।

    স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামের মৃত্যু আয়েশ উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (৫৫)।

    এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। পৃথক পৃথক ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

  • মানিকগঞ্জে ফসলি মাঠ থেকে যুবলীগ নেতার মরা দেহ উদ্ধার !

    মানিকগঞ্জে ফসলি মাঠ থেকে যুবলীগ নেতার মরা দেহ উদ্ধার !

    মানিকগঞ্জের হরিরামপুরে ফসলি মাঠ থেকে আমজাদ হোসেন (৩৮) নামে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বাল্লা ইউনিয়নের সরফ-দিনগর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম আমজাদ। সে সরফদিনগর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।

    এ ব্যাপারে বাল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী রেজা বলেন, আমজাদকে কে বা কারা ফোনে ডেকে নেয় বলে শুনেছি। স্থানীয় একজনের সঙ্গে শত্রুতা নিয়ে ভাদিয়াখোলায় একবার সমাজিকভাবে বসাও হয়েছে। এছাড়া কয়েক বছর আগে এলাকায় এক পরিবারের সঙ্গে তার মামলাও ছিল, যা শেষ হয়েছে।

    আমজাদের প্রতিবেশী, বাংলাদেশ সুষম উন্নয়ন ফোরামের সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, গতরাতে দুর্বৃত্তরা বাল্লা ইউনিয়ন যুব-লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমজাদকে হত্যা করে মাঠে ফেলে রাখে। আমজাদ আমার গ্রামের ছেলে, এই হত্যাকাণ্ডের বিচার চাই।

    নিহত আমজাদের চাচাতো ভাই জাকির সংবাদ মাধ্যমকে জানান, গতকাল রাত ১০টার পর আমরা একসঙ্গে ভাদিয়াখোলা বাজারে ছিলাম। এসময় দোকান থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে প্রতিবেশী আলতাফের সঙ্গে বাড়ির দিকে যান আমজাদ। তারপরের ঘটনা নিদারুন। আমরা আমজাদ হত্যার বিচার চাই।

    হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সকালে স্থানীয়রা খবর দিলে বাল্লা ইউনিয়নের একটি ফসলি জমির সীমানার পাশে ডাঙার পার থেকে আমজাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটিকে হত্যাকাণ্ড। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

  • অপ্রসন্ন শিক্ষায় মান হারাচ্ছে শিক্ষিতরা !

    অপ্রসন্ন শিক্ষায় মান হারাচ্ছে শিক্ষিতরা !

    সভ্যতার এই উৎকর্ষন মানব জাতির বিশুদ্ধ ভাবনার উন্মুক্ত ফসল। জীবন যাত্রার ধাপ পরিক্রমায় এই উন্নতি বা অগ্রগতি; জীবন জিজ্ঞাসার কাছে অত্যাবশ্যকীয়, যা যুগ যুগ ধরে সমাজ-সভ্যতাকে প্রভাবিত করছে।

    মান, সময় ও নিরাপত্তা এই তিনটি শব্দই জীবনচক্রকে আবর্তিত করছে বিধায়, পরিশোধীত চিন্তার অধিকারী মানুষকে এই ‘চক্রাকার আর্বতন, ব্যাপক ভাবে প্রভাবিত করছে। জীবনচক্রের এই অন্তহীন পথে, সুশিক্ষাই-মানব মুক্তির একমাত্র পাথেয়; যা দেশ, কাল, জাতি এবং কি মহাকালের স্বাক্ষী!

    একথা সত্য যে, আজ অব্দি পৃথিবীতে কোন পন্ডিতই শিক্ষার সুষম সংজ্ঞা প্রদান করতে পারেন নাই। যত গুলো সংজ্ঞা সভ্যতার এই যুগকে প্রভাবিত করছে, তার অধিকাংশ সংজ্ঞাই আত্ম-কেন্দ্রীক-ও ব্যক্তিক অভিজ্ঞতার ধারনা মাত্র।

    অভিজাত পরিবারের রবীন্দ্রনাথ ঠাকুর একজন শিক্ষিত ব্যক্তিকে ‘হিরার অংটির সাথে তুলনা করেছেন। তিনি তার ব্যাখ্যায় বলেছেন, ‘হিরার সু-দৃঢ়তা ও উজ্বলতা এই দু‘টিই একজন শিক্ষিত ব্যক্তির মাঝে ‘দেদীপ্যমান থাকা চাই। অনেকেই আবার এই ‘সংজ্ঞাটিতেও তার পারিবারিক আভিজাত্যের ইন্দনের ইংগিত করেছেন।

    আবার পাশ্চ্যের পন্ডিরা বলেছেন, Education is the harmonious development to body mind and soul. এইসংজ্ঞা থেকে প্রশ্ন আসে, আত্মার সাথে দেহ ও মনের সমুন্বয়ের ধারনার ধরনের প্রকৃতি কি? অথবা আত্মার বাস্তব ভিত্তি কি?

    এ ক্ষেত্রে ভাব-বাদীদের মতে, আত্মা এক অদৃশ্য বস্তু। যার বাস্তব ভিত্তি নাই। কিন্তু নিদিষ্ট নিয়ম বা শৃংখলার মধ্যে তার অনুভব লক্ষণীয়। অনেকে মনে করেন, আত্মার সাথে দেহ ও মনের ধারনা অনেকটাই রীতি-নীতি ভাব-আদর্শের দ্বারা আড়ষ্ঠ;  যা জীবন পরিচালনা ও সৃষ্টি জগতের কল্যাণমূলক ভাবনায় জীবনকে মুহিত রাখে। সেই অর্থে ধর্মীয় অনুশাসন ও বিশুদ্ধ চিন্তাশীল ব্যক্তি মাত্রই শিক্ষিত।

    একথা সত্য যে, চিন্তার বিশুদ্ধতা শিক্ষিত সমাজকে সত্য প্রচারে ও প্রসারে বিধায়কের ভুমিকা পালনে সাহায্য করে। তাই, অবশ্য অবশ্যই তাদেরকে চিন্তা বিশ্লেষনে মগ্ন থাকতে হয় এবং সেই সাথে যুগ যুগের ঘটনা-অভিজ্ঞতা ও তার সময় প্রেক্ষাপট বিশ্লেষন করা প্রয়োজন পড়ে।

    বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ সৈয়দ মুস্তবা আলী বলেছেন, ‘শিক্ষার আশ্রয় অবশ্য অবশ্যই পুস্তকে; যাতে বহু কাল অব্দি মানব জীবনের শিক্ষামূলক জীবন ও সমস্যা সর্ম্পকে সম্যক ধারণা বা বিশ্লেষন রয়েছে। যদিও একথা সত্য যে, বর্তমান সমাজ ব্যবস্থায় শিক্ষা ও শিক্ষিত দুটি শব্দই বহুমাত্রীক রসায়নে মানুষকে দ্বিধান্বিত করছে।

    আমাদের এই সমাজে অধিক অর্থের সাথে জীবনের সর্ম্পকে, সুশিক্ষার বদৌলতে আত্মকেন্দ্রীক ও সংকীর্ন মনোভাপন্ন করে তুলেছে। তাই শিক্ষিত সমাজ আজ রীতি-নীতি বা বিশুদ্ধ-আদর্শে আটকীয়ে না থেকে, ভোগবাদী ও ক্ষনস্থায়ী ভাবনায় বিভোর রয়েছে। যা শিক্ষিত সমাজের জন্য অত্যন্ত গর্হিত কাজ। তাই কবি বলেছেন, দুর্জন; বিদ্বান হলেও পরিতাজ্য;।

    মানব জীবন অত্যন্ত সংর্কীন সময়ের। এই সংর্কীন সময়ে শিক্ষিত সমাজকে, অবশ্য অবশ্যই রীতি-নীতি, বিশুদ্ধ, আদর্শভিত্তিক একটি সুনিদিষ্ট পথের দিকে আঙ্গুলী নির্দেশ করা  প্রয়োজন; যার বিশ্লেষন ও ভাবনা গোটা মানব জাতিকে যুগ যুগ ধরে প্রভাবিত করবে অভিযোজ ধারা পরিক্রমায়।

    একথা অতিব সত্য যে, গোটা বিশ্বের  অধিকাংশ শিক্ষিত সমাজ আজ বিলাশ-ভাবনায় ও নান্দিকতার খোলসে ডিকভাজী খাচ্ছে। সময় ও সুযোগ বুঝে অশুদ্ধ-বিশুদ্ধ দুই দিকেই তাদের বাস্তবিক অভিজ্ঞাতাকে কাজে লাগিয়ে ট্রেডিশন ও কমার্শিয়াল শিক্ষার কাছে তাত্ত্বিক ও আদর্শীক শিক্ষাকে বিক্রি করে দিচ্ছে। যার কারণে আমাদের সমাজে মেধাবী জন্ম হলেও ভাল মানুষের অভাব থেকেই যাচ্ছে।

    এখন, মুক্ত চিন্তার নামে অশুদ্ধতা মানুষকে গিলে খাচ্ছে। যার দরুন জীবনের কাছে জিজ্ঞাসার প্রশ্ন  বাতিক পরিনত হচ্ছে। সাময়িক ভোগ-বিলাশের চিন্তায় শিক্ষিত সমাজ মর্ডান-ট্রেডিশনের, ক্ষয়-প্রাপ্ত জীবন ভোগে ব্যতিব্যস্ত সময় পার করছে।

  • জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে হামাস

    জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে হামাস

    গাজায় যুদ্ধবিরতির শর্ত মানছে না ইসরাইল- এমন অভিযোগের ভিত্তিতে জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা কামী সংগঠন হামাস। সংগঠনটির সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবাইদা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করায় ইসরাইলি জিম্মিদের পরবর্তী নির্ধারিত মুক্তি স্থগিত করা হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

    এতে বলা হয়, ইসরাইলে কারাবন্দি ফিলিস্তিনিদের বিনিময়ে আগামী শনিবার আরও তিন জিম্মির মুক্তি দেয়ার কথা রয়েছে। যা স্থগিত করার কথা জানালো হামাস।

    ইসরাইলকে গাজার উত্তরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের প্রত্যাবর্তনে বিলম্ব, মানুষের ওপর নির্বিচারে গুলি চালানো এবং সম্মত মানবিক সহায়তা প্রদানে ব্যর্থতার অভিযোগ করেছে হামাস। তাদের দাবি এর মাধ্যমে স্পষ্টত ইসরাইল যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করছে।

    এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। জিম্মি মুক্তি স্থগিতের সিদ্ধান্ত যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

    থাকার নির্দেশ দেয়া হয়েছে। কোনোভাবেই ৭ অক্টোবরের পুনরাবৃত্তি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন কাৎজ। তবে ইসরাইল যদি যুদ্ধবিরতির বাধ্যবাধকতা পালন করে তাহলে শনিবার জিম্মি বিনিময়ের দরজা খোলা থাকবে।

     

  • হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সতর্কীকরণ!

    হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সতর্কীকরণ!

    ইজরায়েলি স্পাইওয়্যার ফার্ম প্যারাগন সলিউশনস হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের টার্গেট করেছে। এর মধ্যে সাংবাদিক এবং নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও রয়েছেন। এই হ্যাকিং আক্রমণ সফলভাবে প্রতিহত করা হয়েছে। এনিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সতর্ক করেছে মেটা।

    হোয়াটসঅ্যাপের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, হ্যাকিং প্রচেষ্টা শনাক্ত করার পর মেটা প্যারাগনকে একটি যুদ্ধবিরতি পত্র জারি করেছে। প্রায় ৯০টি ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করা হয়েছে। তবে লক্ষ্যবস্তুর পরিচয় বা অবস্থান সম্পর্কে নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

    হোয়াটসঅ্যাপের আরেক কর্মকর্তা নিশ্চিত করেছেন, আক্রান্তদের মধ্যে সুশীল সমাজ ও গণমাধ্যমের সঙ্গে জড়িত ব্যক্তিরাও আছেন। তবে প্যারাগন কী ধরনের প্রযুক্তি বা পদ্ধতি ব্যবহার করেছে, সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

    তিনি আরও জানান, আইন প্রয়োগকারী সংস্থা এবং শিল্প অংশীদারদের এ বিষয়ে অবহিত করা হয়েছে।

    একটি অফিশিয়াল বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, তারা হ্যাকিং আক্রমণ প্রতিহত করেছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে কানাডিয়ান ইন্টারনেট ওয়াচডগ গ্রুপ সিটিজেন ল্যাবের সঙ্গে কাজ করছে।

    ‘আমরা ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। মানুষের ব্যক্তিগতভাবে যোগাযোগ করার অধিকার রক্ষার জন্য আমরা কাজ চালিয়ে যাব।’

    সিটিজেন ল্যাবের গবেষক জন স্কট-রেলটন বলেছেন, এই ঘটনা মনে করিয়ে দেয় যে ভাড়াটে স্পাইওয়্যারের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমরা সমস্যাযুক্ত ব্যবহারের পরিচিত ধরণ দেখতে পাচ্ছি।

    বিশেষজ্ঞদের মতে, এ ধরনের হ্যাকিং প্রচেষ্টা ভবিষ্যতে আরও বাড়তে পারে, তাই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় সতর্ক থাকা প্রয়োজন।

  • দুর্নীতিতে বাংলাদেশ ১৪তম

    দুর্নীতিতে বাংলাদেশ ১৪তম

    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) জানিয়েছে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম ।বিগত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে ২৩। সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান।

    মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় টিআইবির কা র্যালয়ে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৪ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির টিআইবির উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

    গত বছর বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০ম ছিল। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর ছিল ২৪।

     

  • ফেব্রুয়ারিতে রোডম্যাপ, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস

    ফেব্রুয়ারিতে রোডম্যাপ, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিসে-ম্বরের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারির মধ্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে। জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন নয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    ফখরুল বলেন, প্রধান উপদেষ্টাসহ সেখানে যারা ছিলেন, তারা অতি দ্রুত একটি নির্বাচন দেওয়ার ব্যবস্থা করছেন। প্রধান উপদেষ্টা এও বলেছেন, ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দেওয়ার জন্য তারা কাজ করছেন।

    আমরা আশা করব, জনগণের প্রত্যাশা ও প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে সরকার। তিনি বলেন, ‘‘প্রয়োজনীয় সংস্কারগুলো করে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

    এটি জনগণও প্রত্যাশা করছে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে একমত হব না। আগেও বলেছি এখনো বলছি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হবে না।

  • লাঠিচার্জ, জলকামানে ছত্রভঙ্গ আন্দোলনরত শিক্ষকরা

    লাঠিচার্জ, জলকামানে ছত্রভঙ্গ আন্দোলনরত শিক্ষকরা

     

    ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সপ্রাবির সহকারী শিক্ষক পদের চূড়ান্ত পরী-ক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও হাইকোর্টের রায়ে নিয়োগ বাতিল হয়ে যাওয়ার প্রতিবাদে গত কয়েক দিন ধরেই আন্দোলন চলছে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের।

    এ ধারাবাহিকতায় আজ সোমবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছিলেন তারা। এ সময় নিয়োগ বাতিলের প্রতিবাদ ও দ্রুত নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায় তাদের। কিন্তু আধা ঘণ্টারও কম সময়ে সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

    এদিন দুপুর ১টা ২০ মিনিটের দিকে সড়ক অবরোধ করেন আন্দোলন-রত শিক্ষকরা। এতে করে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় ওই সড়কে। পরে পৌনে ২টার দিকে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় আন্দোলনকারীদের সরাতে লাঠিচার্জ করেন পুলিশ সদস্যরা।

    সেইসঙ্গে জলকামানও ব্যবহার করেন তারা। পাওয়া যায় সাউন্ড গ্রেনেডের আওয়াজও। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর পৌনে ২টার দিকে সীমিত পরিসরে যানচলাচল শুরু হয়।

    এদিকে বিক্ষুব্ধ শিক্ষকরা বলছেন, আমাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে, সেটি বৈষম্যমূলক। এ সরকারই আমাদের নিয়োগের জন্য সুপারিশ করেছে। আবার আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে। এটি আমাদের সঙ্গে প্রতারণা। আমরা চাই, দ্রুত যেন এ রায় বাতিল করে আমাদের নিয়োগ চূড়ান্ত করা হয়। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

    এর আগে,গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলা-ফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট।

    মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। বিচার-পতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

     

  • মানিকগঞ্জের সিংগাইরে পিস্তলসহ যুবক আটক

    মানিকগঞ্জের সিংগাইরে পিস্তলসহ যুবক আটক

    মানিকগঞ্জের সিংগাইরে পিস্তলসহ এক যুবকে গ্রেফতার করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। যুবকের নাম মো. বাবু মিয়া (৩৫)।  রোববার (৯ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার জামির্ত্তা ইউ-নিয়নের চন্দননগর এলাকা থেকে তাকে আটক করা হয়। বাবু মিয়া উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বকচর গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে।

    স্থানীয় বাসিন্দা সোহরাব হোসেন বলেন, চন্দননগর এলাকার আমার বাড়িতে রাত ৪টার দিকে আসামী গরু চুরি করতে গেলে আমি দেখে ফেলি। এক পর্যায়ে পালাতে গেলে লোকজন এসে আটক করেন। এই সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। তার দলের অন্য এক সদস্য পালিয়ে যান।

    এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, আসামীকে স্থানীয় জনতা থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। মামলার প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত অস্ত্রটির ভিতরে ম্যাগাজিন লক হয়ে আছে।